Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কৃষ্ণগহ্বর, শিশু মহাবিশ্ব ও অন্যান্য রচনা – স্টিফেন হকিং

    স্টিফেন হকিং এক পাতা গল্প213 Mins Read0
    ⤶ ⤷

    ১৩. মহাবিশ্বের ভবিষ্যৎ

    ১৩. মহাবিশ্বের ভবিষ্যৎ*

    [* ১৯৯১ সালের জানুয়ারী মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ডারউইন বক্তৃতা।]

    এই রচনার বিষয়বস্তু মহাবিশ্বের ভবিষ্যৎ কিংবা বৈজ্ঞানিকেরা মাহবিশ্বের ভবিষ্যৎ কি হবে বলে ভাবেন। ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া অবশ্যই খুব কঠিন কাজ, একবার ভেবেছিলাম আমার একটি বই লেখা উচিত–তার নাম গতকাল, আগামীকাল ও ভবিষ্যতের ইতিহাস। এই বইটি হওয়া উচিত ছিল ভবিষ্যদ্বাণী সম্পর্কীয় ইতিহাস। প্রায় সবকটা ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু এই সমস্ত বিফলতা সত্ত্বেও বৈজ্ঞানিকেরা এখনও ভাবেন যে, তারা ভবিষ্যদ্বাণী করতে পারেন।

    আগেরকার দিনে ভবিষ্যদ্বাণী করত দৈবজ্ঞ (oracles) কিংবা ডাইনি বুড়িরা। এরা প্রায়ই হত মহিলা। কোন ওষুধ খাইয়ে কিংবা আগ্নেয়গিরির ধোয়া শুকিয়ে এদের দশা ধরিয়ে দেওয়া হত (trance)। তাদের খ্যাপাটে কথার ব্যাখ্যা করতেন চারপাশের পুরোহিতরা। আসল কায়দা ছিল ব্যাখ্যায়। প্রাচীন গ্রীসে ডেলফির বিখ্যাত দৈবজ্ঞরা দুর্বোধ্যভাবে ঘুরিয়ে উত্তর দেওয়া কিংবা দ্ব্যর্থবোধক কথা বলার জন্য কুখ্যাত ছিল। স্পার্টানরা (Spartans) যখন জিজ্ঞাসা করল, পারসিকরা গ্রীস আক্রমণ করলে কি হবে? দৈবজ্ঞ উত্তর দিল : হয় স্পার্টা ধ্বংস হয়ে যাবে নয়ত তাদের রাজা নিহত হবে। আমার মনে হয় দৈবজ্ঞরা হিসাব করেছিল যদি এই ঘটনাগুলোর কোনটিই না ঘটে তাহলে স্পার্টানরা অ্যাপোলোর কাছে এতই কৃতজ্ঞ হবে যে, তাদের দৈবজ্ঞ যে ভুল করেছিল সেটি তারা অগ্রাহ্য করবে। আসলে থার্মোপলির গিরিপথ রক্ষা করতে গিয়ে রাজা নিহত হন। এই যুদ্ধে স্পার্টা বেঁচে গেল এবং পারসিকরাও শেষ পর্যন্ত হেরে গেল।

    আরেকবার পৃথিবীর শ্রেষ্ঠ ধনী লিডিয়ার রাজা ক্রিসাস (Croesus) জিজ্ঞাসা করেছিলেন, তিনি যদি পারস্য আক্রমণ করেন তাহলে কি হবে? উত্তরটি ছিল : এক বিরাট রাজত্বের পতন হবে। ক্রিসাস ভেবেছিলেন এর অর্থ পারসিক রাজত্ব। কিন্তু পতন হল তার নিজের রাজত্বের, তিনি শেষ হলেন চিতাতে। তাঁকে প্রায় জ্যান্ত পোড়ানো হয়েছিল।

    বর্তমান কালের ভবিষ্যৎ বক্তারা কাটবার জন্য নিজেদের গলা বাড়িয়ে দিতে আরও বেশি প্রস্তুত। তারা পৃথিবী ধ্বংস হওয়ার নির্দিষ্ট ও নিশ্চিত তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছেন। এসব ভবিষ্যদ্বাণীর শেয়ার বাজারের দর কমিয়ে দেওয়ার একটি প্রবণতা আছে। আমার কিন্তু মাথায় ঢোকে না পৃথিবী ধ্বংস হলে লোকে শেয়ার বেচতে চাইবে কেন? বোধহয় এর কোনটিই সঙ্গে নিয়ে যেতে পারবে না বলে।

    এ পর্যন্ত পৃথিবীর অন্তিম বলে যে কয়টি তারিখ ঘোষণা করা হয়েছে তার প্রতিটি তারিখই ঘটনাবিহীন হয়ে কেটেছে। কিন্তু ভবিষ্যৎ বক্তারা অনেক সময় এই আপাতদৃষ্ট বিফলতার একটি ব্যাখ্যা দিয়েছেন। উদাহরণ : ‘সেভেনথ ডে অ্যাডভেন্টিস্টদের (Seventh Day Advantists একটি ক্রিস্টান সম্প্রদায়, অনুবাদক) প্রতিষ্ঠাতা ভবিষ্যদ্বাণী করেছিলেন দ্বিতীয় আগমন’ হবে ২১ মার্চ, ১৮৪৩ থেকে ২১ মার্চ, ১৮৪৪ এর ভিতরে। কিছুই যখন হল না তখন তারিখটি সংশোধন করে বলা হল ঘটনাটি ঘটবে ২২ অক্টোবর, ১৮৪৪। সেই তারিখে যখন কোন ঘটনা ঘটল না তখন একটি নতুন ব্যাখ্যা দেওয়া হল। এই ব্যাখ্যা অনুসারে ১৮৪৪ ছিল দ্বিতীয় আগমনের’ শুরু। কিন্তু প্রথমে ‘বুক অফ লাইফে’র (Book of Life) নামগুলো গোনা প্রয়োজন, তারপরেই যাদের নাম নেই তাদের বিচারের দিন আসবে। কিন্তু সৌভাগ্যক্রমে গুণতে দীর্ঘ সময় লাগছে।

    বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণীগুলো অবশ্যই দৈবজ্ঞ কিংবা ভবিষ্যৎ বক্তার চাইতে বেশি বিশ্বাসযোগ্য নয়। আবহাওয়ার পূর্বাভাসের কথা চিন্তা করলেই এটি বোঝা যাবে। কিন্তু আমরা ভাবি কতগুলো পরিস্থিতিতে আমরা বিশ্বাসযোগ্য ভবিষ্যদ্বাণী করতে পারি। বৃহৎ মানে মহাবিশ্বের ভবিষ্যৎ সেগুলোর ভিতর একটি।

    গত তিনশ’ বছরে স্বাভাবিক অবস্থায় পদার্থকে শাসন করার বৈজ্ঞানিক বিধিগুলো আমরা আবিষ্কার করেছি। অত্যন্ত চরম অবস্থায় পদার্থের নির্ভুল শাসনবিধি আমরা এখনও জানি না। মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছিল, সেটি বুঝবার জন্য এই বিধিগুলো গুরুত্বপূর্ণ। মহাবিশ্ব যদি পুনর্বার চুপসে গিয়ে উচ্চ ঘনত্বের অবস্থায় না পৌঁছায়, তাহলে ঐ বৈজ্ঞানিক বিধিগুলো মহাবিশ্বের ভবিষ্যৎ বিবর্তনকে প্রভাবিত করে না। আসলে এই উচ্চশক্তি বিষয়ক বিধিগুলো মহাবিশ্বকে কত অল্প প্রভাবিত করে, এটি তার একটি মাপন। যেহেতু কণিকাগুলোকে পরীক্ষা করার জন্য দৈত্যাকার কণিকাযন্ত্র তৈরি করতে আমাদের বিরাট অর্থ ব্যয় করতে হয়, সেজন্য এই মাপন প্রয়োজন।

    যদি বা আমরা মহাবিশ্ব শাসনকারী প্রাসঙ্গিক বিধিগুলো জানি তবুও সুদূর ভবিষ্যৎ। সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার মতো সামর্থ্য আমাদের নাও থাকতে পারে। তার কারণ, পদার্থবিদ্যার সমাধানগুলো একটি ধর্ম প্রদর্শন না হতে পারে। একটি তন্ত্রের কর্মপদ্ধতির প্রতিবারে অল্প পরিমাণ পরিবর্তন করুন। তন্ত্রটির পরবর্তী আচরণ শীঘ্রই হতে পারে সম্পূর্ণ পৃথক। উদাহরণ, আপনি যদি একটি রুলেটের (Roulett) চাকার (এরকম জুয়া খেলার চক্রবিশেষ) চক্ৰণে (spin) সামান্য পরিবর্তন করেন, তাহলে যে সংখ্যাটি উঠবে আপনি সেটারও পরিবর্তন করবেন। কোন সংখ্যাটি উঠবে, সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা। কার্যক্ষেত্রে অসম্ভব। তাহলে পদার্থবিদরা ক্যাসিনোতে (Casino) জুয়া খেলার আড্ডায় বিরাট অর্থ উপার্জন করতে পারতেন।

    অস্থির এবং বিশৃঙখল তন্ত্রে সাধারণত একটি সময়ের মান থাকে। এই সময়ের ভিতরে প্রাথমিক অবস্থার একটি ক্ষুদ্র পরিবর্তন দ্বিগুণ বৃহৎ পরিবর্তনে পরিণত হয় । পৃথিবীর আবহাওয়ার ক্ষেত্রে এই সময়ের মান পাঁচ দিনের মতো। অর্থাৎ বায়ু পৃথিবীকে প্রদক্ষিণ করতে যে সময় নেয় সেই সময়। পাঁচ দিন পর্যন্ত আবহাওয়া সম্পর্কে মোটামুটি নির্ভুল ভবিষ্যদ্বাণী করা সম্ভব। কিন্তু তার চাইতে বেশিদিন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে হলে আবহাওয়ার বর্তমান অবস্থা সম্পর্কে নির্ভুল জ্ঞান প্রয়োজন এবং প্রয়োজন একটি অসম্ভব জটিল গণনা। শুধুমাত্র ঋতুভিত্তিক গড় প্রকাশ ছাড়া ছয় মাস পরের আবহাওয়া সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার কোন উপায় নেই।

    আমরা রসায়ন এবং জীববিদ্যার শাসনকারী মূলগত বিধিগুলো জানি। সুতরাং নীতিগতভাবে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটি নির্ধারণ করার সামর্থ্য আমাদের থাকা উচিত। কিন্তু মস্তিষ্কের শাসনকারী সমীকরণগুলোর আচারণ প্রায় নিশ্চিতভাবে বিশৃঙখল chaotic) অর্থাৎ প্রাথমিক অবস্থায় সামান্য পরিবর্তন একটি অত্যন্ত পৃথক ফলের পথিকৃৎ হতে পারে। সুতরাং কার্যক্ষেত্রে শাসনকারী সমীকরণগুলো জানি। বিজ্ঞান মানবসমাজের ভবিষ্যৎ সম্পর্কে কোন পূর্বাভাস দিতে পারে না– যদি এ সমাজের কোন ভবিষ্যৎ থেকে থাকে। বিপদটি হল আমাদের পরিবেশকে দূষিত করার কিংবা পরস্পরকে ধ্বংস করার ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষমতা ব্যবহার করা সম্পর্কে আমাদের প্রজ্ঞা যত দ্রুত বাড়ছে তার চাইতে অনেক বেশি দ্রুত বাড়ছে আমাদের এই ধ্বংস করার ক্ষমতা।

    আমাদের পৃথিবীতে যাই হোক না কেন, মহাবিশ্বের অবশিষ্টাংশ সে সম্পর্কে কোন গ্রাহ্য না করেই চলতে থাকবে। মনে হয় সূর্যের সর্বপার্শ্বে গ্রহগুলোর গতি শেষ পর্যন্ত বিশৃঙখল chaotic)। যদিও সে বিশৃঙ্খলার কালিক মাপ দীর্ঘ। এর অর্থ কালের অগ্রসর হওয়ার সঙ্গে যে কোন ভবিষ্যদ্বাণীর ভ্রান্তি বৃদ্ধি পায়। একটি বিশেষ কালের পর এই গতি সম্পর্কে বিস্তৃত ভবিষ্যদ্বাণী করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে, দীর্ঘদিন পর্যন্ত শুক্র এবং পৃথিবী ঘনিষ্ঠভাবে পরস্পরের মুখোমুখি হবে না কিন্তু অক্ষের সামান্য অস্থিরতার যোগ হতে হতে আজ থেকে একশ’ কোটি বছর পর দুটি গ্রহ ঐরকম মুখোমুখি হবে না–এ বিষয়ে কেউ নিশ্চিত নয়। সূর্য এবং নীহারিকার অন্যান্য তারকা আর স্থানীয় নীহারিকা গোষ্ঠীর অন্তর্বর্তী নীহারিকার গতিও বিশৃঙ্খল chaot ic)। আমরা পর্যবেক্ষণ করি অন্যান্য নীহারিকাগুলো আমাদের কাছ থেকে দূরে অপসারণ করছে। তারা আমাদের কাছ থেকে যদ দূরে যায়, তাদের দূরাপসরণের গতিও তত বৃদ্ধি পায়। এর অর্থ মহাবিশ্ব আমাদের কাছাকাছি অঞ্চলে প্রসারমাণ। কালের অগ্রগতির সঙ্গে বিভিন্ন নীহারিকার মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাচ্ছে।

    এ প্রসারণ মসৃণ, এ প্রসারণ বিশৃঙ্খলও নয়। এর সাক্ষ্য বাইরের স্থান থেকে আগত আমাদের পর্যবেক্ষণ করা মাইক্রোওয়েভ বিকিরণের পশ্চাৎপট। আপনার টেলিভিশন শূন্য চ্যালেন লক্ষ্য করে চালালেই এটি আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। আপনার টেলিভিশনের পর্দায় যে ফুটফুট চিহ্ন দেখতে পান তার একটি ক্ষুদ্র অংশের কারণ সৌরতন্ত্রের বাইরে থেকে আগত মাইক্রোওয়েভ। আপনি মাইক্রোওয়েভ আভেনে (oven) যে বিকিরণ পান, এ বিকিরণ সেইরকমই তবে অনেক বেশি দুর্বল। খাদ্যের উত্তাপকে এ বিকিরণ চরম শূন্য থেকে ২.৭ তাপমাত্রায় উঠাতে পারবে। সুতরাং আপনি যে পিজা (Pizza) সঙ্গে নিয়ে যান, সেটিকে এই বিকিরণ দিয়ে গরম করতে পারবেন। মনে হয়, এই বিকিরণ মহাবিশ্বের উত্তপ্ত আদিম স্তরের বিকিরণের অবশিষ্টাংশ। কিন্তু এর সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হল, সবদিক থেকে আগত বিকিরণই মোটামুটি অভিন্ন। ‘কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার স্যাটেলাইট’ (Cosmic Background Explorar Satelite মহাজাগতিক পশ্চাৎপট অনুসন্ধানের উপগ্রহ) এর এই সমস্ত পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি একটি মানচিত্রে বিকিরণের বিভিন্ন তাপমাত্রা দেখা যাবে। এই তাপমাত্রাগুলো বিভিন্ন অভিমুখে বিভিন্ন। কিন্তু এই ভেদগুলো খুবই সামান্য। এক লক্ষ্যের শুধুমাত্র এক ভাগ। বিভিন্ন অভিমুখ থেকে আগত মাইক্রোওয়েভে কিছুটা পার্থক্য হওয় উচিত, কারণ মহাবিশ্ব সম্পূর্ণ মসৃণ নয়, তারকা, নীহারিকা এবং নীহারিকাপুঞ্জের মতো কিছু কিছু স্থানীয় অনিয়ম রয়েছে। কিন্তু এই মাইক্রোওয়েভ পশ্চাৎপটের ভেদ। (variation) যতটা সম্ভব ক্ষুদ্র এবং যে স্থানীয় অনিয়ম আমরা পর্যবেক্ষণ করি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক লক্ষের ভিতরে ৯৯,৯৯৯ ভাগে মাইক্রোওয়েভ পশ্চাৎপট সমস্ত অভিমুখেই অভিন্ন।

    প্রাচীনকালে লোকের বিশ্বাস ছিল পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত। সুতরাং পশ্চাৎপট সমস্ত অভিমুখেই অভিন্ন এ সংবাদে তারা আশ্চর্য হতেন না। কিন্তু কোপারনিকাসের সময় থেকে আমাদের পদের অবনতি হয়েছে। আমরা এখন দৃশ্যমান দশ হাজার বিলিয়ন নীহারিকার ভিতরে একটি জাতিরূপ (typical) নীহারিকার বাইরের কিনারায় অবস্থিত অত্যন্ত সাধারণ একটি তারকাকে প্রদক্ষিণ করে ভ্রাম্যমাণ একটি অপ্রধান গ্ৰহমাত্র। আমরা এখন এতই সামান্য যে মহাবিশ্বে কোন বিশেষ স্থান দাবি করতে পারি না। সেজন্য আমাদের অবশ্যই অনুমান করতে হবে, যে কোন নীহারিকার দিকে, যে কোন অভিমুখে পশ্চাৎপট অভিন্ন। এটি সম্ভব হতে পারে যদি শুধুমাত্র মহাবিশ্বের গড় ঘনত্ব এবং সম্প্রসারণের হার সর্বত্র অভিন্ন হয়। একটি বিরাট অঞ্চলে গড় ঘনত্বের কিংবা সম্প্রসারণের হারে যে কোন ভেদের ফলে মাইক্রোওয়েভ পশ্চাৎপট বিভিন্ন অভিমুখে বিভিন্ন হবে। এর অর্থ অতি বৃহৎ মানে মহাবিশ্বের আচরণ সরল কিন্তু বিশৃঙ্খল নয়। সুতরাং সুদূর ভবিষ্যৎ পর্যন্ত এর সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যায়।

    যেহেতু মহাবিশ্বের সম্প্রসারণ এত সুষম, সেজন্য এর বিবরণ একটি সংখ্যার বাগ্বিধিতে দেওয়া সম্ভব, সে সংখ্যাটি দুটি নীহারিকার অন্তর্বর্তী দূরত্ব। বর্তমানে এই দূরত্ব বদ্ধমান কিন্তু আশা করা যায় বিভিন্ন নীহারিকার পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ এই প্রসারণের হার কমিয়ে দেবে। মহাবিশ্বের ঘনত্ব যদি একটি ক্রান্তিক মূল্যাঙ্কের চাইতে বেশি হয় তাহলে মহাকর্ষীয় আকর্ষণ পরিণামে সম্প্রসারণকে থামিয়ে দেবে এবং মহাবিশ্ব আবার সঙ্কোচন শুরু করবে। মহাবিশ্ব একটি বৃহৎ সঙ্কোচনে চুপসে যাবে। বৃহৎ সঙ্কোচন হবে যাকে অনন্যতা বলে তাই। এটি একটি অসীম ঘনত্বের অবস্থা–এ অবস্থায় পদার্থবিদ্যার বিধিগুলো ভেঙ্গে পড়ে। এর অর্থ বৃহৎ সঙ্কোচনের পর যদি কোন ঘটনা ঘটেও থাকত, তাহলেও সে সময়ে কি ঘটেছিল সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যেত না। কিন্তু ঘটনাগুলোর ভিতর কোন কার্যকারণ সম্পর্ক না থাকলে, একটি ঘটনা আর একটির পর ঘটেছিল এ কথা বলার কোন অর্থবহ উপায় থাকে না। এ কথাও বলা যেতে পারে, বৃহৎ সঙ্কোচনে আমাদের মহাবিশ্ব শেষ হয়ে গিয়েছিল এবং তারপর যদি কোন ঘটনা ঘটে থাকে তাহলে সে ঘটনা অন্য একটি পৃথক মহাবিশ্বের ঘটনা। এটা অনেকটা পুনর্জন্মের মতো। পূর্বে মৃত একটি শিশু একটি নতুন একটি শিশু অভিন্ন এই দাবির কি অর্থ হতে পারে, যদি নতুন শিশুটির পূর্বজন্ম থেকে প্রাপ্ত কোন বৈশিষ্ট কিংবা স্মৃতি না থাকে? সহজেই বলা যেতে পারে ও একটি পৃথক ব্যক্তি।

    মহাবিশ্বের গড় ঘনতু যদি ক্রান্তিক ঘনত্বের চাইতে অল্প হয় তাহলে মহাবিশ্ব আবার চুপসে যাবে না এবং চিরকাল প্রসারিত হতেই থাকবে। একটি বিশেষ কালের পর ঘনত্ব এত কম হবে যে প্রসারণ হ্রাস করার উপর মহাকর্ষীয় আকর্ষণের কোন উল্লেখযোগ্য ক্রিয়া থাকবে না। নীহারিকাগুলো একটি স্থির দ্রুতিতে পরস্পর থেকে দূরে অপসারণ করতে থাকবে।

    সুতরাং মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে বিনিশ্চায়ক প্রশ্ন : গড় ঘনত্ব কত? যদি ক্রান্তিক ঘনত্বের চাইতে এ ঘনত্ব কম হয় তাহলে মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতেই থাকবে। কিন্তু যদি বেশি হয় তাহলে মহাবিশ্ব আবার চুপসে যাবে এবং বৃহৎ সঙ্কোচনে কাল নিজেই শেষ হয়ে যাবে। ধ্বংসের ভবিষ্যদ্বাণী করাতে দৈবজ্ঞের তুলনায় আমার একটি সুবিধা আছে। যদি এই হয় যে মহাবিশ্ব চুপসে যেতে চলেছে তাহলেও আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি আরও এক হাজার কোটি বছর পর্যন্ত মহাবিশ্বের প্রসারণ বন্ধ হবে না। আমার ভুল হয়েছে প্রমাণিত হওয়ার জন্য অতদিন আমি বেঁচে থাকব না।

    পর্যবেক্ষণের সাহায্যে আমরা মহাবিশ্বের গড় ঘনত্ব হিসাব করার চেষ্টা করতে পারি। দৃশ্যমান তারকাগুলো যদি আমরা গণনা করি এবং তাদের ভরগুলো যোগ করি তাহলে আমরা ক্রান্তিক ঘনত্বের শতকরা এক ভাগের চাইতেও কম পাই। মহাবিশ্বে আমরা যে বায়বীয় পদার্থের মেঘ দেখতে পাই, সেগুলোর ভর যদি আমরা যোগ করি তাহলেও মোট যোগফল হয় প্রান্তিক মূল্যাঙ্কের শতকরা এক ভাগের চাইতেও কম। তবে আমরা জানি যাকে অদীপ্ত (dark) পদার্থ বলা হয় মহাবিশ্বে সে রকম পদার্থও নিশ্চয়ই কিছু আছে। আমরা সেগুলোকে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারি না। এই অদীপ্ত পদার্থগুলো সম্পর্কে একটি সাক্ষ্য পাওয়া যায় সর্পিল নীহারিকাগুলো থেকে। এগুলো বিশাল প্যানকেকের * [*প্যানকেক–ধোসা, পাটিসাপটা, সরু চালকি ইত্যাদির মতো পিঠে] মতো গঠনের বায়বীয় পদার্থ এবং তারকার সগ্রহ। আমরা পর্যবেক্ষণ করি সেগুলো কেন্দ্রকে প্রদক্ষিণ করে ঘূর্ণায়মান কিন্তু ঘূর্ণনের হার যথেষ্ট উচ্চ। আমরা যা পর্যবেক্ষণ করি যদি সেই তারকা এবং বায়বীয় পদার্থই থাকত তাহলে সেগুলো টুকরো টুকরো হয়ে ছিটকে যেত। নিশ্চয়ই এমন কিছু অদৃশ্য ধরনের পদার্থ আছে, যার মহাকর্ষীয় আকর্ষণ ঘূর্ণায়মান নীহারিকাগুলোকে ধরে রাখার মতো যথেষ্ট বেশি।

    অদীপ্ত পদার্থ সম্পর্কে আর একটি সাক্ষ্য পাওয়া যায় নীহারিকাপুঞ্জগুলো থেকে। আমরা পর্যবেক্ষণ করি নীহারিকাগুলো সমস্ত স্থানে সমভাবে বন্টিত নয়। তারা পুঞ্জে পুঞ্জে সংগৃহীত। কোন পুঞ্জে আছে কয়েকটি মাত্র নীহারিকা, আবার কোন পুঞ্জে নিযুত নিযুত নীহারিকা। সম্ভবত নীহারিকাগুলো পরস্পরকে আকর্ষণ করে গোষ্ঠীবদ্ধ হয় বলে এই পুঞ্জগুলো গঠিত হয়। তবে এই পুঞ্জগুলোর ভিতরে একক নীহারকাগুলো কি দ্রুতিতে চলমান সেটা মাপা সম্ভব। আমরা দেখতে পাই, দ্রুতি এত বেশি যে কোন মহাকর্ষীয় আকর্ষণ দ্বারা সংযুক্ত না হলে তারা ভেঙ্গে ছিটকে বেরিয়ে যেতে (fly apart)। যে ভর প্রয়োজন, সেটি সমস্ত নীহারিকার সংযুক্ত ভরের চাইতে অনেক বেশি। যদি আমরা ধরে নিই নীহারিকাগুলোকে ঘূর্ণায়মান অবস্থায় একত্র ধরে রাখবার মতো ভর তাদের রয়েছে, তাদেরও এ তথ্য সত্য। এ থেকে মনে হয়–সেজন্য যে নীহারিকাগুলোকে আমরা দেখতে পাই, তার বাইরে নীহারিকাপুঞ্জের ভিতরে অতিরিক্ত অদীপ্ত (dark) পদার্থ রয়েছে।

    যে সম্পর্কে নির্দিষ্ট নিশ্চিত সাক্ষাৎ আমরা পাই, সেই নীহারিকা এবং নীহারিকা গুঞ্জগুলোর ভিতরে যে অদীপ্ত পদার্থ বর্তমান, সে সম্পর্কে যথেষ্ট বিশ্বাসযোগ্য একটি অনুমান করা সম্ভব। কিন্তু এই হিসাবও মহাবিশ্বের আর একবার চুপসে যাওয়ার জন্য যে ক্রান্তিক ঘনত্বের প্রয়োজন তার শতকরা প্রায় দশ ভাগ মাত্র। সুতরাং কেউ যদি পর্যবেক্ষিত সাক্ষ্য দিয়ে চালিত হন, তাহলে তার ভবিষ্যদ্বাণী হবে মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতেই থাকবে। আর কম বেশি পাঁচশ’ কোটি বছর পর সূর্যের পারমাণবিক জ্বালানি শেষ হয়ে যাবে, তখন সেটি ফুলে, যাকে লোহিত দৈত্য বলা হয়, তাতে পরিণত হবে। যতদিন না এই সূর্যটি পৃথিবী এবং অন্যান্য নিকটবর্তী গ্রহগুলোকে গ্রাস করে, ততদিন এভাবেই থাকবে। তারপর সেটা কয়েক হাজার মাইল দৈর্ঘ্যের একটি শ্বেত বামন তারকারূপে স্থিতি লাভ করবে। সুতরাং আমি বিশ্বের অন্ত সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছি, কিন্তু এখনও সম্পূর্ণ বলা হয়নি। আমার মনে হয় না, এই ভবিষ্যদ্বাণীতে শেয়ার বাজারের দাম খুব বেশি কমবে। দিগন্তে আরও দুই-একটি তাৎক্ষণিক সমস্যা দেখা যাচ্ছে। যাই হোক না কেন, যতদিনে সূর্য বিস্ফোরিত হবে, ততদিনে আমরা আন্তঃতারকা ভ্রমণের প্রযুক্তি রপ্ত করে। ফেলব, অবশ্য তার আগে যদি আমরা নিজেদের ধ্বংস না করে ফেলি।

    প্রায় এক হাজার কোটি বছর পরে মহাবিশ্বের অধিকাংশ তারকাই পুড়ে শেষ হয়ে যাবে। সূর্যের মতো ভরের তারকাগুলো হয় শ্বেত বামন নয়ত নিউট্রন তারকায় পরিণত হবে। নিউট্রন তারকাগুলো শ্বেত বামনের (white dwarf) চাইতে ক্ষুদ্র এবং ঘন। আরও বেশি ভরযুক্ত তারকাগুলো কৃষ্ণগহ্বর হতে পারে। সেগুলো আরও ক্ষুদ্র। সেগুলোর মহাকর্ষীয় ক্ষেত্রে খুবই শক্তিশালী। কোন আলোক সেখান থেকে পলায়ন করতে পারে না। তবে, এই অবশিষ্ট্যাংশগুলো তখনও আমাদের নীহারিকার কেন্দ্রকে প্রদক্ষিণ করতে থাকবে, প্রদক্ষিণ করবে প্রায় দশ কোটি বছরে একবার। অবশিষ্ট অংশগুলোর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মুখোমুখি হওয়ার দরুন কয়েকটি নীহারিকা থেকে ছিটকে বেরিয়ে যাবে। অবশিষ্ট অংশ কেন্দ্রে সর্বদিকে ঘনিষ্ঠতর কক্ষে সুস্থির হয়ে থাকবে এবং পরিণামে একত্রিত হয়ে নীহারিকার কেন্দ্রে একটি বিশাল কৃষ্ণগহ্বর সৃষ্টি করবে। নীহারিকা এবং নীহারিকাপুঞ্জের ভিতরকার অদীপ্ত পদার্থ যাই হোক না কেন, সেগুলোও ঐ অতি বিশাল কৃষ্ণগহ্বরগুলোর ভিতরে পতিত হবে বলে আশা করা যায়।

    সুতরাং ধরে নেওয়া যেতে পারে, নীহারিকা এবং নীহারিকাপুঞ্জের ভিতরকার পদার্থগুলোর অধিকাংশকেই পরিণামে কৃষ্ণগহ্বরে গিয়ে শেষ হতে হবে। তবে কিছুদিন আগে আমি আবিষ্কার করেছি কৃষ্ণগহ্বরগুলোকে যত কৃষ্ণবর্ণ বলে প্রচার করা হয় গহ্বরগুলো তত কৃষ্ণ নয়। কণাবাদী বলবিদ্যার অনিশ্চয়তার নীতি বলে, কণিকাগুলোর সুসংজ্ঞিত অবস্থান এবং সুসংজ্ঞিত দ্রুতি দুটিই যুগপৎ থাকতে পারে না। কণিকার অবস্থান যত নির্ভুলভাবে সুসংজ্ঞিত হবে তত কণিকার দ্রুতি সুসংজ্ঞিত হবে কম নির্ভুলভাবে। একটি কণিকা যদি কৃষ্ণগহ্বরে থাকে, তাহলে তার অবস্থান কষ্ণগহ্বরের ভিতরে সুসংজ্ঞিত। এর অর্থ তার দ্রুতি নির্ভুলভাবে সংজ্ঞিত করা যায় না। সেজন্য কণিকাটির দ্রুতি আলোকের দ্রুতির চাইতে বেশি হওয়া সম্ভব। এর ফলে কণিকাটি কৃষ্ণগহ্বর থেকে পলায়ন করতে পারবে। একটি নীহারিকার কেন্দ্রের বিশাল দৈত্যাকার কৃষ্ণগহ্বর দৈর্ঘ্যে-প্রস্থে বহু নিযুত মাইল হতে পারে, ফলে এর ভিতরকার কণিকার অবস্থানের একটি বিরাট অনিশ্চয়তা থাকবে। সেজন্য কণিকাটির দ্রুতির অনিশ্চয়তা হবে সামান্য। এর অর্থ কৃষ্ণগহ্বর থেকে পলায়ন করতে অনেক বেশি সময় লাগবে। কিন্তু পরিণামে কণিকাটি পলায়ন করবে। নীহারিকার কেন্দ্রে অবস্থিত একটি বৃহৎ কৃষ্ণগহ্বর উবে গিয়ে সম্পূর্ণ অদৃশ্য হতে ১০৯০ বছর লাগতে পারে অর্থাৎ একের পিঠে নব্বইটি শূন্য। এই কাল মহাবিশ্বের আধুনিক বয়সের চাইতে অনেক বেশি। মহাবিশ্বের বয়স ১০১০ বছর অর্থাৎ একের পিঠে দশটি শূন্য। তবুও মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকলে তার জন্য যথেষ্ট সময় থাকবে।

    যে মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে, তার ভবিষ্যৎটি বড় একঘেয়ে। তবে মহাবিশ্ব যে চিরকাল প্রসারিত হতে থাকবে তার কোন নিশ্চয়তা নেই। মহাবিশ্বের পুনর্বার। চুপসে যাওয়ার জন্য যে ঘনত্ব প্রয়োজন তার প্রায় এক দশমাংশ সম্পর্কে আমাদের নির্দিষ্ট নিশ্চিত সাক্ষ্য রয়েছে, তবুও আমরা শনাক্ত করতে পারিনি। এরকম অন্য ধরনের অদীপ্ত পদার্থ থাকতে পারে। সেই পদার্থগুলো মহাবিশ্বের গড় ঘনত্ব ক্রান্তিক ঘনত্বে নিয়ে যেতে পারে। কিংবা তার চাইতে বেশিও করে দিতে পারে। এই অতিরিক্ত অদীপ্ত পদার্থগুলোর অবস্থান হতে হবে নীহারিকাগুলো এবং নীহারিকাপুঞ্জগুলোর বাইরে। না হলে আমরা নীহারিকাগুলোর আবর্তনে কিংবা নীহারিকাপুঞ্জের গতিতে তার ক্রিয়া পর্যবেক্ষণ করতে পারতাম।

    আমরা কেন ভাবব, মহাবিশ্বের পরিণামে আবার চুপসে যাওয়ার মতো যথেষ্ট অদীপ্ত পদার্থ থাকতে পারে? যে পদার্থের অস্তিত্ব সম্পর্কে আমাদের নির্দিষ্ট নিশ্চিত সাক্ষ্য আছে, কেন আমরা তার উপরেই বিশ্বাস স্থাপন করব না? কারণটি হল, বর্তমানে ক্রান্তিক ঘনত্বের শুধুমাত্র দশ ভাগ থাকার জন্য প্রাথমিক ঘনত্ব এবং প্রসারণের হারের একটি অবিশ্বাস্য রকম সযত্ন নির্বাচন প্রয়োজন ছিল। যদি বৃহৎ বিস্ফোরণের এক সেকেন্ড পর মহাবিশ্বের ঘনত্ব দশ কোটি ভাগের এক ভাগ বেশি হত তাহলে মহাবিশ্ব দশ বছর বাদে আবার চুপসে যেত। আবার ঘনত্ব যদি একই পরিমাণে কম হত, তাহলে দশ বছরের কাছাকাছি বয়স হওয়ার পর থেকে মহাবিশ্ব মূলত শূন্য থাকত।

    মহাবিশ্বে প্রাথমিক ঘনত্ব এত সযত্নে নির্বাচন করা হয়েছিল কিভাবে? মহাবিশ্বে নির্ভুল ক্রান্তিক ঘনত্ব থাকার হয়ত কোন কারণ আছে। দুটি সম্ভাব্য ব্যাখ্যা মনে হয়। একটি হল তথাকথিত নরত্বীয় নীতি (anthropic principle), সেটি এক বাগ্বিধিতে প্রকাশ করা যায় : মহাবিশ্ব যে রকম আছে, সে রকম থাকার কারণ অন্যরকম হলে সেটি পর্যবেক্ষণ করার জন্য আমরা এখানে উপস্থিত থাকতাম না। কল্পনটি হল : বিভিন্ন ঘনত্বসম্পন্ন বহু বিভিন্ন মহাবিশ্ব থাকতে পারত। শুধুমাত্র যেগুলো ক্রান্তিক ঘনত্বের খুবই কাছাকাছি সেগুলোরই তারকা এবং গ্রহ গঠন করার মতো দীর্ঘায়ু এবং যথেষ্ট পদার্থ সমন্বিত হওয়ার কথা। একমাত্র সেই সমস্ত বিশ্বেই বুদ্ধিমান জীবরা থাকতে পারে, যারা এই প্রশ্ন করবে–ঘনত্বটি কেন ক্রান্তিক ঘনত্বের এত কাছাকাছি? মহাবিশ্বের বর্তমান ঘনত্বের যদি এই ব্যাখ্যা হয়, তাহলে আমরা যা বুঝতে পেরেছি মহাবিশ্বে তার চাইতে বেশি পদার্থ আছে সেটি বিশ্বাস করার কোন যুক্তি নেই। ক্রান্তিক ঘনত্বের এক দশমাংশ থাকাই নীহারিকা এবং তারকা গঠিত হওয়ার পক্ষে যথেষ্ট।

    নরত্বীয় নীতি (anthropic principle) অনেকেই পছন্দ করেন না। তার কারণ এ নীতি আমাদের অস্তিত্বের উপর বড় বেশি গুরুত্ব আরোপ করে। সেজন্য ঘনত্ব কেন ক্রান্তিক ঘনত্বের এত নিকটে হবে তার সম্ভাব্য অন্য ব্যাখ্যা অনুসন্ধান করা হয়েছে। এই অনুসন্ধান মহাবিশ্বে অতিপ্রসারণ তত্ত্বের পথ দেখিয়েছে। কল্পনটি হল : ঠিক যেমন যে সমস্ত দেশে চরম মুদ্রাস্ফীতি হচ্ছে, সেই সমস্ত দেশে কয়েক মাস পরপর মূল্যমান দ্বিগুণিত হয়। তবে মহাবিশ্বের অতিস্ফীতি (inflation) অনেক দ্রুত এবং আরও অনেক বেশি চরম হওয়ার কথা : এই স্ফীতির গুণক (factor) একটি অতি ক্ষুদ্র স্ফীতিতে অন্ততপক্ষে এক বিলিয়ান, বিলিয়ান, বিলিয়ান, এর ফলে মহাবিশ্ব নির্ভুল ক্রান্তিক ঘনত্বের এত নিকটে হত যে, সেটি বর্তমান কালেও ক্রান্তিক ঘনত্বের খুব কাছাকাছি থাকত। সুতরাং অতিস্ফীতি তত্ত্ব যদি সঠিক হয়, তাহলে মহাবিশ্বের ঘনত্ব ক্রান্তিক ঘনত্বে নিয়ে আসবার মতো যথেষ্ট অদীপ্ত পদার্থ অবশ্যই থাকবে। এর অর্থ, পরিণামে মহাবিশ্ব হয়ত পুনর্বার সঙ্কুচিত হবে কিন্তু যে দেড় কোটি বছরের কাছাকাছি মহাবিশ্ব। প্রসারিত হচ্ছে তার চাইতে বেশি দীর্ঘকাল নয়।

    অতিস্ফীতি তত্ত্ব যদি সঠিক হয়, তাহলে ঐ অতিরিক্ত অদীপ্ত (dark) পদার্থগুলো কি? মনে হয়, এগুলো হয়ত বিভিন্ন ধরনের সাধারণ পদার্থ, যে পদার্থ দিয়ে তারকা এবং গ্রহগুলো গঠিত তার চাইতে পৃথক। বৃহৎ বিস্ফোরণের প্রথম তিন মিনিটের ভিতরে মহাবিশ্বের উত্তপ্ত আদিম স্তরে যে নানারকম হাল্কা মৌলিক পদার্থগুলোর সৃষ্টি হত তার পরিমাণের একটি গণনা আমরা করতে পারি। এই হাল্কা মৌলিক পদার্থগুলোর light element) পরিমাণ নির্ভর করে মহাবিশ্বের স্বাভাবিক পদার্থের পরিমাণের উপর হাল্কা মৌলিক পদার্থগুলোর পরিমাণ আনুভূমিক অক্ষে রেখে লেখচিত্র (graph) করা যায়। যদি স্বাভাবিক পদার্থের মোট পরিমাণ এখনকার ক্রান্তিক পরিমাণের মাত্র এক দশমাংশ হয়, তাহলে পর্যবেক্ষণ করা প্রাচুর্যের সঙ্গে একটি উত্তম মতৈক্য পাওয়া যায়। হতে পারে এই গণনাগুলো ভুল। কিন্তু আমরা কয়েকিট মৌলিক পদার্থের ভিতরে এই বর্যবেক্ষণ করা প্রাচুর্য পাই–এ তথ্য মনকে খুবই প্রভাবিত করে।

    যদি আমরা অদীপ্ত পদার্থের ক্রান্তিক ঘনত্ব পাই তাহলে সেগুলো কি হতে পারে সে বিষয়ে প্রথম প্রার্থী (candidate) হবে মহাবিশ্বের আদিম স্তর থেকে পড়ে থাকা অবশিষ্ট একটি সম্ভাবনা-মৌলকণা। অনেকগুলো প্রকল্পিত প্রার্থী (hypothetical candidates) আছে। সেগুলো এমন কণিকা যার অস্তিত্ব থাকতে পারে কিন্তু আমরা তাদের এখনও সঠিক শনাক্ত করতে পারিনি। তবে যে সম্পর্কে আমাদের সবচাইতে বেশি আশা সে কণিকা সম্পর্কে আমাদের ভাল সাক্ষ্য-প্রমাণ আছে, সেটার নাম নিউট্রিনো। আগে ভাবা হত এর নিজের কোন ভর নেই কিন্তু আধুনিক পর্যবেক্ষণে অনুভাবন (suggestion) পাওয়া যায়, নিউট্রিনোর একটি ক্ষুদ্র ভর থাকতে পারে। এ তথ্য যদি সঠিক বলে প্রমাণিত হয় এবং দেখা যায় তার মূল্যাঙ্ক সঠিক, তাহলে মহাবিশ্বের ঘনত্ব ক্রান্তিক ঘনত্বে নিয়ে আসবার মতো পর্যাপ্ত ভর নিউট্রিনো থেকে পাওয়া যাবে।

    আর একটি সম্ভাবনা হতে পারে কৃষ্ণগহ্বর। আদিম মহাবিশ্ব, যাকে বলা হয় দশা রূপান্তর (phase transition), তার ভিতর দিয়ে গেছে। জলের জমে যাওয়া এবং ফোটা (boiling) দশা রূপান্তরের উদাহরণ। দশা রূপান্তরে প্রথম একটি জলের মতো সমরূপ মাধ্যমে অনিয়ম প্রকাশ পায়। জলের ক্ষেত্রে সেটি হতে পারে বরফের ঢেলা কিংবা বাষ্পের বুদ্বুদ। এই অসমাঙ্গতা (irregularities) চুপসে গিয়ে কৃষ্ণগহ্বর গঠন করতে পারে। কৃষ্ণগহ্বরগুলো খুবই ক্ষুদ্র হলে এতদিনে তারা উবে যেত। তার কারণ কণাবাদী বলবিদ্যার অনিশ্চয়তার নীতির ক্রিয়া। এ সম্পর্কে এর আগে বলা হয়েছে। কিন্তু সেগুলো যদি কয়েক বিলিয়ন টনের বেশি হত (একটি পর্বতের ভর) তাহলে সেগুলো আজও পাওয়া যেত এবং সেগুলোকে সনাক্ত করা খুবই কঠিন হত।

    মহাবিশ্বে সমরূপে বন্টিত অদীপ্ত পদার্থ সনাক্ত করার একমাত্র উপায় মহাবিশ্বের প্রসারণের উপরে তার ক্রিয়া নির্ধারণ। দূরস্থিত নীহারিকাগুলো যে দ্রুতিতে আমাদের কাছ থেকে অপসারণ করছে সেই দ্রুতি মেপে আমরা নির্ধারণ করতে পারি প্রসারণ কত দ্রুত হ্রাস পাচ্ছে। ব্যাপারটি হল : এই নীহারিকাগুলোকে আমরা পর্যবেক্ষণ করছি সুদূর অতীতের অবস্থায় অর্থাৎ যখন আলো ঐ নীহারিকাগুলো ত্যাগ করে আমাদের দিকে আসতে শুরু করেছে তখনকার দিনের অবস্থা। আমরা নীহারিকাগুলোর আপাতদৃষ্ট উজ্জ্বলতা কিংবা পরিমাণগত মাপের (magnitude) পশ্চাৎপটে নীহারিকাগুলোর দ্রুতির একটি লেখচিত্র আঁকতে পারি–এটা আমাদের কাছ থেকে তাদের দূরত্বের মাপ। কিন্তু মুশকিল হল একটি নীহারিকার আপাতদৃষ্ট ঔজ্জ্বল্য আমাদের কাছ থেকে তাদের দূরত্বের উত্তম নির্দেশক নয়, তাছাড়া এমন সাক্ষ্য প্রমাণ আছে যে, কালের সঙ্গে তাদের ঔজ্জ্বল্যের পরিবর্তন হয়। যেহেতু উজ্জ্বলতার বিবর্তনের জন্য কতটা অনুমোদন করা উচিত সেটা আমরা জানি না সেজন্য হ্রাসের হার আমরা বলতে পারি না। পরিণামে চুপসে যাওয়ার মতো যথেষ্ট দ্রুত কিনা কিংবা চিরকাল এটি প্রসারিত হতেই থাকবে। যতদিন পর্যন্ত না আমরা নীহারিকাগুলোর দূরত্ব মাপার আরও ভার উপায় বের করতে পারব ততদিন পর্যন্ত আমাদের এ বিচার স্থগিত রাখতে হবে। তবে আমরা নিশ্চিত হতে পারি গতি শ্লথ হওয়ার হার এত দ্রুত নয় যে আগামী কয়েকশ’ কোটি বছরে মহাবিশ্ব চুপসে যাবে।

    অনন্তকাল প্রসারণ কিংবা দশ হাজার কোটি বছরের কাছাকাছি পুনর্বার চুপষে যাওয়া খুব এটি উত্তেজিত হওয়ার মতো ভবিষ্যৎ নয়। ভবিষ্যৎকে আকর্ষণীয় করার মতো কোন উপায় কি আমাদের নেই? ভবিষ্যৎকে আকর্ষণীয় করার একটি নিশ্চিত উপায় আছে। সে উপায় একটি কৃষ্ণগহ্বরে ঢুকে পড়া। কৃষ্ণগহ্বরটি বেশ বড় হতে হবে। তার ভর হতে হবে সূর্বের চাইতে দশ লক্ষ গুণেরও বেশি। আমাদের নীহারিকার কেন্দ্রে ঐ রকম বড় একটি কৃষ্ণগহ্বরের অস্তিত্বের সম্ভাবনা আছে।

    কৃষ্ণগহ্বরের ভিতরে কি ঘটে সে সম্পর্কে আমরা খুব নিশ্চিত নই। ব্যাপক অপেক্ষবাদের সমীকরণগুলোর এমন কতকগুলো সমাধান আছে যেগুলো কৃষ্ণগহ্বরে পতিত হয়ে অন্য কোথাও শ্বেতগহ্বর দিয়ে বেরিয়ে আসা অনুমোদন করে। একটি শ্বেতগহ্বর একটি কৃষ্ণগহ্বর দিয়ে বেরিয়ে আসা অনুমোদন করে। একটি শ্বেতগহ্বর একটি কৃষ্ণগহ্বরের কালিক বিপরীত। এটি এমন একটি বস্তুপিণ্ড যা থেকে জিনিস বেরিয়ে আসতে পারে কিন্তু কোন জিনিস তার ভিতর পড়তে পারে না। শ্বেতগহ্বর মহাবিশ্বের অন্যপ্রান্তে অবস্থিত হতে পারে। মনে হয়, এর ফলে দ্রুত আন্তঃনীহারিকা। ভ্রমণের একটি সম্ভাবনা হতে পারে। মুশকিল হল, ভ্রমণটি অতিরিক্ত দ্রুত হতে পারে। কৃষ্ণগহ্বরের ভিতর দিয়ে শ্রবণ যদি সম্ভব হত তাহলে রওনা হওয়ার আগে ফিরে আসতে দেওয়ার বাধা কিছু থাকত বলে মনে হয় না। আপনি যদি আপনার মা-কে হত্যা করার মতো একটা কিছু করতে পারতেন তাহলে প্রথমত আপনার যাওয়াটা বন্ধ হত।

    হয়ত আমাদের জীবন রক্ষার (এবং আমাদের মায়েদের জীবন রক্ষার) জন্য সৌভাগ্যক্রমে পদার্থবিদ্যার বিধিগুলো এরকম কালে ভ্রমণ অনুমোদন করে না। মনে হয় একটি কাল-নির্ঘণ্ট রক্ষার নিযুক্তক (Chronology Protection Agncy) আছে। তার কাজ অতীতে ভ্রমণ বন্ধ করে পৃথিবীকে ঐতিহাসিকদের জন্য নিরাপদ করা। যা হবে বলে মনে হয় সেটা হল অনিশ্চয়তার নীতির ক্রিয়ায় কেউ অতীতে ভ্রমণ করলে অত্যন্ত বেশি বিকিরণ হবে। এই বিকিরণ স্থান-কালকে এমনভাবে মুচড়ে বিকৃত করবে (warp) যে অতীতে যাওয়া সম্ভব হবে না। কিংবা স্থান-কালকে বৃহৎ বিস্ফোরণ কিংবা বৃহৎ সঙ্কোচনের মতো একটি অনন্যতায় এনে একেবারে শেষ করে দেবে। যাই হোক না কেন, আমাদের অতীতকে কিছু দুষ্ট লোক বিপদে ফেলতে পারবে না। আমি এবং আর কয়েকজনের গণনা থেকে কাল-নির্ঘণ্ট সুরক্ষা প্রকল্প সমর্থিত হয়। তবে, কালে ভ্রমণ যে সম্ভব নয় এবং কখনও সম্ভব হবে না, তার সবচাইতে ভাল সাক্ষ্য প্রমাণ; ভবিষ্যৎ থেকে দলে দলে ভ্রমণকারী আমাদের দিকে অভিযান করেননি।

    সংক্ষিপ্তসার : বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন মহাবিশ্ব সুসংজ্ঞিত (well defince) বিধির দ্বারা শাসিত। এই বিধিগুলো নীতিগতভাবে ভবিষ্যদ্বাণী করা অনুমোদন করে। এই বিধিগুলোর প্রদত্ত গতি অনেক সময় বিশৃঙ্খল। এর অর্থ প্রাথমিক অবস্থায় অতিক্ষুদ্র। পরিবর্তন পরবর্তী আচরণের পরিবর্তনের দ্রুত বৃদ্ধির পথিকৃৎ হতে পারে পরিবর্তন ক্রমশ বৃদ্ধি পায়। সেজন্য কার্যক্ষেত্রে ভবিষ্যতে শুধুমাত্র খুব অল্পকাল বিষয়ে নির্ভুল ভবিষ্যদ্বাণী করা সম্ভব। তবে খুব বৃহৎ মানে মহাবিশ্বের আচরণ সরলই মনে হয়, বিশৃঙখল নয়। সেজন্য মহাবিশ্ব চিরকাল প্রসারমাণ থাকবে, না পরিণামে আবার চুপসে যাবে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যেতে পারে। এটা নির্ভর করে মহাবিশ্বের বর্তমান ঘনত্বের উপর। আসলে যে ক্রান্তিক ঘনত্ব মহাবিশ্বের অনন্তকাল প্রসারিত হওয়া কিংবা আবার চুপসে যাওয়া নির্ধারণ করে সেই ঘনত্ব এবং বর্তমান ঘনত্ব খুবই সন্নিকট। যদি অতিস্ফীতি (inflation) তত্ত্ব সঠিক হয়, তাহলে মহাবিশ্বের অবস্থান ক্ষুরের ধারের উপর। সুতরাং দৈবজ্ঞ এবং ভবিষ্যৎ বক্তাদের দ্বারা সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যের অনুসরণ করে, আমি দুরকম কথা বলে নিজের ভবিষ্যদ্বাণীকে রক্ষা করি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকালের সংক্ষিপ্ত ইতিহাস – স্টিফেন হকিং
    Next Article কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    Related Articles

    স্টিফেন হকিং

    কালের সংক্ষিপ্ত ইতিহাস – স্টিফেন হকিং

    December 8, 2025
    স্টিফেন হকিং

    ব্ল্যাকহোল – স্টিফেন হকিং

    December 8, 2025
    স্টিফেন হকিং

    মাই ব্রিফ হিস্ট্রি (আত্মস্মৃতি) – স্টিফেন হকিং

    December 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }