Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কৃষ্ণা কুন্তী এবং কৌন্তেয় – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এক পাতা গল্প1105 Mins Read0
    ⤶ ⤷

    অর্জুন – ৯

    ৯

    বনবাস-পর্ব শেষ হলে পাণ্ডবরা বিরাটরাজার বাজবাড়িতে বিভিন্ন ছদ্মবেশে একবৎসর কাল কাটিয়ে দিয়েছেন। অর্জুন সেখানে বেণী বেঁধে হাতে বালা পরে রাজকন্যা উত্তরার নৃত্যগুরু সেজেছিলেন—এ ঘটনা সবার জানা। আমিও বিরাটরাজার বাড়ির শেষ দিকের কিছু ঘটনা পূর্বে উল্লেখ করেছি দ্রৌপদীর মনের গতির প্রসঙ্গে। সেখানে বৃহন্নলারূপী অর্জুনের মনের গভীর থেকে একটি দীর্ঘশ্বাস আমি দেখানোর চেষ্টা করেছি, যে দীর্ঘশ্বাস একটি জীবনের প্রতিক্রিয়া বলা যেতে পারে—কেউ কখনও কারও মন বোঝে না, দ্রৌপদী! আমি এই মুহূর্তে সূক্ষ্ম-চিকন মনের সমস্ত পথ রুদ্ধ করে দেব না, তবে আপাতত মহাভারতের বিরাট যুদ্ধের প্রস্তুতিতে মন দেব এবং অবশ্যই অর্জুনকে লক্ষ করব—কোথায় কীভাবে তিনি সক্রিয় এবং প্রতিক্রিয়। এ-কথা বলা বাহুল্য যে, ভারতযুদ্ধের পূর্বে বিরাটরাজার গোধন লুণ্ঠন করতে এসে দুর্যোধন দুঃশাসন কর্ণরা, এমনকী ভীষ্ম-দ্রোণ কৃপরাও অর্জুনের হাতে যে রকম নাকানি-চোবানি খেলেন, তাতে প্রাক্‌-যুদ্ধ প্রদর্শনী হিসেবে অর্জুনের সার্থকতা খুব বেশি মাত্রায় প্রমাণ হয়ে গেল।

    মহাভারতের কবি অন্তত দশ-এগারো অধ্যায় জুড়ে অর্জুনের যুদ্ধ বর্ণনাই শুধু করেননি। এত বছরের পরিণতিতে তাঁর অস্ত্রমোক্ষনে শিল্পের সুষমা লেগেছিল কতটা—তারও একটা আভাস দিয়েছেন তিনি। যুদ্ধে লক্ষ্যভেদই যেহেতু অর্জুনের জীবনসাধনার প্রথম কল্প ছিল, তাই কোন কোন মহাস্ত্রের সুচতুর প্রয়োগে তিনি এই একক যুদ্ধ জয় করলেন—তার বর্ণনা মহাভারতের কবি ছাড়া অন্য কারও লেখনীতে পুনরাবৃত্তি দোষ ঘটাবে। তবে যুদ্ধের বাস্তব খবরটুকু দিতে হলে এ-কথা তো একবার বলতেই হবে যে কর্ণ, কৃপ, দ্রোণ, অশ্বত্থামা, ভীষ্ম, দুঃশাসন, দুর্যোধনের মতো মহাবীররাও ক্ষত্রিয়ের অপলায়নবৃত্তি ভুলে গিয়ে সার বুঝেছিলেন—যঃ পলায়তে স জীবতি—যে পালায় সেই বাঁচে। পালিয়ে গিয়েও সবাই মিলে আরও একবার তাঁরা যুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু এইবার অর্জুনের অস্ত্রে ক্রুরতার বদলে শিল্পীর স্পর্শ লাগল। সকলে একযোগে সম্মোহিত হয়ে পড়লেন অর্জুনের বাণে। এই অসাধারণ মুহূর্তেও অর্জুন প্রিয়শিষ্যা উত্তরার জন্য বিচিত্র বর্ণের উষ্ণীষ বস্ত্র সংগ্রহ করেছেন। শত্রু-জয়ের সামর্থ্যে অর্জুন যখন প্রায় তৃপ্ত, সেই সময় সম্মোহনবাণের ঘোর কাটল দুর্যোধনের। জ্ঞান ফিরতেই তিনি ভীষ্মকে বললেন—এখনও এই লোকটাকে ছেড়ে দিয়ে বসে আছেন, এমন অস্ত্র প্রয়োগ করুন যাতে জীবনে আর কখনও পালাতে না পারে।

    মধুর হেসে ভীষ্ম বললেন—এতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলে তাও বোঝোনি, ধনুক বাণ হাত থেকে খসে পড়েছিল, তখন কোথায় ছিল তোমার এই বুদ্ধি আর কোথায় তোমার বীর্য। তবু অর্জুনের চরিত্র দেখো—আমাদের এই স্বলিত অবস্থাতেও শুধু নৃশংসতা হবে বলে আমাদের কাউকে প্রাণে মারেনি। ত্রৈলোক্য রাজ্য হাতে পেলেও নিজের ধর্মত্যাগ করে অন্যায় কাজটি সে করবে না এবং ঠিক সেই কারণেই আমরা এখনও বেঁচে আছি। ভীষ্মের এই কথাটা দ্রৌপদীর মূল্যায়নের সঙ্গে মিলে যাচ্ছে। ভীষ্মর কথায় লজ্জিত কুরুপুঙ্গব তাঁর বীরবাহিনী নিয়ে হস্তিনাপুরে ফিরে গেলেন বটে, কিন্তু ভারতযুদ্ধের আগে এই যে এত বড় মহড়াটা হয়ে গেল, তাতে অর্জুন নিজে মানকিভাবে নিজের মধ্যেই বড় রকমের আস্থা খুঁজে পেলেন। তেমনই কৌরবদের মেরুদণ্ডপ্রমাণ ভীষ্ম-দ্রোণের কাছেও তিনি এগিয়ে রইলেন এক কাঠি।

    ওদিকে বিরাটরাজ্যে ভারী মজার এক কাণ্ড ঘটে গেল। অর্জুন যদিও জানেন যে, তাঁদের অজ্ঞাতবাসের কাল শেষ হয়ে গেছে, তবু তিনি নিজে এই যুদ্ধ-জয়ের সূত্রে নিজেকে উজ্জ্বল করে বিরাটরাজার কাছে নিজের বা পাণ্ডবদের প্রকৃত পরিচয় দিতে চান না। এত বড় একটা কাজ করেও তিনি এতটাই লাজুক যে, কোনও ক্রমেই অজ্ঞাতবাসের অপরিচয় নিজে পুরোধা হয়ে ভেঙে দিতে চান না। যুদ্ধ-জয়ের সমস্ত কৃতিত্ব তিনি কুমার উত্তরের মাথায় চাপিয়ে সারথি বৃহন্নলার সুবাদে রাজার দ্বারে এসে পৌছলেন। ওদিকে রাজসভায় দুটি পৃথক ব্যক্তি দুটি পৃথক কারণে একেবারে গদগদ হয়ে আছেন। বিরাটরাজা কঙ্ক-যুধিষ্ঠিরকে একটু আগে সবিষাদে বলেছেন—সৈন্য-সামন্ত পাঠানো দরকার এখনই। ছেলেটা বেঁচে আছে কিনা কে জানে? যার রথের সারথি হয়েছে একটা হিজড়ে, সে কি আর বাঁচবে? বয়স্য স্বভাবে কঙ্ক-যুধিষ্ঠির হেসে বললেন—আপনার কোনও চিন্তা নেই মহারাজ! বৃহন্নলা যখন সারথ্য করছে, তখন আপনার গরু চুরি যাবে না, কুমারও যুদ্ধ জিতবে।

    এরই মধ্যে দূতেরা এসে খবর দিল—কুরুরা পরাজিত, গোধন সম্পূর্ণ পাওয়া গেছে, কুমার উত্তর ভাল আছেন। যুধিষ্ঠির আরও একবার বললেন—উত্তরের বিজয়ে আমি খুব একটা আশ্চর্য হচ্ছি না, মহারাজ, যার সারথি বৃহন্নলা, জয় তার হবেই তো। কুমার উত্তরের গর্বে সেই সময় রাজার মন এত ভরে ছিল যে, তিনি যুধিষ্ঠিরের কথায় অত গুরুত্ব দিলেন না, বরঞ্চ উত্তরকে রাজদ্বারে বরণ করার জন্য উপযুক্ত ধুমধাম যাতে হয়, সেই প্রক্রিয়ায় মেতে উঠলেন। ধুমধামের ব্যবস্থা হচ্ছে। বিরাট এবার খুশ-মেজাজে দ্রৌপদীকে ডেকে বললেন—সৈরন্ধ্রী! পাশার ছকটা পেতে দাও তো, এক দান খেলে নেওয়া যাক। এদিকে যুধিষ্ঠিরের তখন মনটা ভাল নেই—অর্জুন যুদ্ধ-জয় করে এসেছেন, আর তার কৃতিত্ব দাবি করছেন সেদিনের ছেলে কুমার উত্তর। এ সব তাঁর ভাল লাগছে না। তিনি বললেন—এত খুশি হয়ে পাশা খেলতে নেই, রাজা। আপনি যুধিষ্ঠিরের কথা শোনেননি? খুশ মেজাজে পাশা খেলে সে সব হেরে গিয়েছিল। রাজা বললেন—কুছ পরোয়া নেই, খেলো পাশা।

    পাশা-খেলা আরম্ভ হল—রাজা এবার বললেন—ভাবা যায় না, কঙ্ক। ওই মহা মহা কুরুবীরদের কুমার উত্তর একেবারে ঢিট করে দিয়েছে। যুধিষ্ঠির ঠাণ্ডা মাথায় বললেন—বৃহন্নলা যার সারথি সে জিতবেই বা না কেন? রাজা এবার রেগে বললেন—দেখো, বারবার আমার বীর পুত্রের সঙ্গে ওই হিজড়েটার কথা টেনে আনছো তুমি। শুধু আমার পাশা-খেলার বন্ধু বলে ছেড়ে দিলাম, নইলে আজকে বাঁচতে না। যুধিষ্ঠিরের মনটা আজকে বাধা মানছে না। হয়তো অজ্ঞাতবাসের দিন-শেষের কথা তাঁরও খেয়ালে ছিল, অন্যদিকে এমন একটা মুহূর্তে অর্জুনের গৌরব একটি বালকের মিথ্যা কৃতিত্বে আচ্ছন্ন হচ্ছে—এ যেন তাঁর সহ্যই হচ্ছিল না। তিনি এবার প্রায় পরিষ্কার করেই বলে ফেললেন—ওই ভীষ্ম, ওই দ্রোণ, ওই কর্ণ—ওঁদের সঙ্গে বৃহন্নলা ছাড়া আর কে লড়তে পারে? এরপর আরও কথা, আরও প্রশংসা, যুধিষ্ঠিরের মাত্রা ছাড়িয়ে গেল। রাজা পাশার ঘুটি দিয়ে যুধিষ্ঠিরের মাথায় আঘাত করলেন। রক্ত চুঁইয়ে পড়ল তাঁর কপাল থেকে।

    কী এমন হল যে, যুধিষ্ঠির মার খেয়েও নিজেকে সংযত রাখতে পারছেন না; বিশেষত আশ্রয়দাতা রাজা যদি একটু পুত্র-প্রশংসা করে আনন্দ পান—তাতেই বা তাঁর কী আসে যায়! আমাদের ধারণা—যুধিষ্ঠিরের এই বাঁধ-ভাঙা বাক্যরাশির পিছনে আছে তাঁর অন্তর্নিহিত আনন্দ। অজ্ঞাতবাস শেষ হয়ে গেছে, এখন আর তিনি মনে মনে অন্তত কারও আশ্রিত নন। আর প্রথাগত কোনও মহাযুদ্ধের আগেই এমন একটা যুদ্ধ যে অর্জুন জিতে এলেন, তাতে যুধিষ্ঠির আশ্রয়দাতাকে প্রতিদান দেওয়ার সুযোগ পেলেন। সবই সম্ভব হয়েছে অর্জুনের জন্য, অথচ অর্জুন সে কৃতিত্ব পাচ্ছেন না—এই দ্বন্দ্ব তাঁকে একদিকে যেমন বিষাদগ্রস্ত করছে, তেমনই অন্যদিকে তাঁর স্তম্ভিত ভ্রাতৃগর্ব উদ্বেলিত করে তুলছে। যুধিষ্ঠির জানেন না যে, এই কৃতিত্বের জন্য অর্জুন নিজেই লালায়িত নন। কুমার উত্তরকে তিনি আগেই বলে দিয়েছেন—তুমি বলবে—তুমিই এই যুদ্ধ জিতেছে—ত্বমাত্মনঃ কর্ম কৃতং ব্রবীহি। কিন্তু কুমার যখন নিজের কথা বলতে পারলেন না এবং যুদ্ধ-জয়ের কৃতিত্ব চাপিয়ে দিলেন কল্পলোকের এক দেবকুমারের ওপর, তখন অর্জুন আর কী করেন! তিনি দুদিন ধরে কুমার উত্তরের সঙ্গে গোপন পরামর্শে মেতে থাকলেন—কেমন করে, কোন নাটকীয়তা সৃষ্টি করে—মন্ত্ৰয়িত্বা তু কৌন্তেয় উত্তরেণ রহস্তদা-মহারাজ যুধিষ্ঠিরকে আরও উজ্জ্বলভাবে বিরাটের সামনে প্রতিষ্ঠিত করা যায়, যাতে তিনি একেবারে বিস্ময়ে আকুল হয়ে ওঠেন, আকস্মিকতায় স্তব্ধ হয়ে যান।

    সেদিন থেকে তিনদিনের মাথায় পাণ্ডবরা নিজেদের অজ্ঞাতবাসের অন্তরাল ভেঙে ফেললেন। বিরাটেশ্বর আনন্দে, বিহুলতায় নিজের মেয়ে উত্তরাকে তুলে দিতে চাইলেন অর্জুনের হাতে। অর্জুন বললেন—অন্তঃপুরে তাকে বড় কাছে থেকে আমি দেখেছি। যা কিছু তার গোপনীয় এবং যা প্রকাশ্য—সবই আমার জানা। সে আমাকে পিতার মতো বিশ্বাস করে। তা ছাড়া এতদিন আচার্যের মতো তাকে নৃত্যশিক্ষা দিয়ে এখন আর সম্ভব নয় তাকে বিয়ে করা। আর পাঁচজনেই বা কী বলবে? পুরোটা বছর আমি তোমার বয়স্থা মেয়ের সঙ্গে দিন কাটিয়েছি, এখন তাকে হঠাৎ বিয়ে করলে লোকে আমার শুদ্ধি নিয়ে প্রশ্ন তুলবে, আমাকে সন্দেহ করবে। তাঁর চেয়ে এই ভাল—তোমার মেয়ে আমি নিশ্চয় নেব, তবে সে আমার ছেলের বউ হিসাবে, নিজের নয়।

    অর্জুনের কথার প্রত্যেকটি যুক্তি ছিল অকাট্য। সে যুক্তি একদিকে যেমন তাঁর নিজের জিতেন্দ্রিয়তার পরিচয় বহন করে, তেমনই অন্যদিকে সে যুক্তি তাঁর প্রৌঢ় পিতৃত্বের গৌরবে সচেতন। তিনি এটা বেশ বুঝেছেন যে, তাঁর যা বয়স হয়েছে, তাতে এখন আর বিবাহ মানায় না। বিশেষত যে বালিকা এখনও পুতুল খেলার জন্য বৃদ্ধ কৌরবদের রঙিন উষ্ণীষ কামনা করে, সে যে প্রবীণ অর্জুনের শয্যাসঙ্গিনী হতে পারে না—সেটা তিনি বুঝেছেন। বাস্তববোধই তাঁকে নবীন অভিমন্যুর জন্য পুত্রবধু নির্বাচনে সাহায্য করেছে। তেরো বৎসর কঠিন বনবাস-কষ্টের পর কোনও নবীনা বধূ তাঁর লক্ষ্য হতে পারে না, তাঁর লক্ষ্য এখন হৃত মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাল্মীকির রাম ও রামায়ণ – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    Next Article মহাভারতের প্রতিনায়ক – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    Related Articles

    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    কথা অমৃতসমান – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    মহাভারতের ভারতযুদ্ধ এবং কৃষ্ণ – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    কলিযুগ – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    মহাভারতের অষ্টাদশী – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    চৈতন্যদেব – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    দেবতার মানবায়ন : শাস্ত্রে সাহিত্যে ও কৌতুকে – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }