Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কৃষ্ণা কুন্তী এবং কৌন্তেয় – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এক পাতা গল্প1105 Mins Read0
    ⤶ ⤷

    কুন্তী – ৪

    ৪

    কুন্তী আর সূর্যের প্রথম মিলন কাহিনীটি আমি সবিস্তারে শোনালাম। এর কারণ এই নয় যে কুমারী অবস্থায় সূর্যের সঙ্গে কুন্তীর সঙ্গম-রসের রগরগে বর্ণনা দিয়ে অল্পস্বল্প পাঠকের চিত্ত-বিনোদন করায় আমার বড় মোহ আছে। এই বিস্তারটুকু আমার কাছে এই জন্য প্রয়োজনীয় যে, অনেকেই কুন্তীকে খুব দোষারোপ করে থাকেন। পরবর্তী সময়ে ভাগ্যহত কর্ণের যন্ত্রণা যত বাড়তে থাকে এই দোষারোপও ততই বাড়তে থাকে। এই বর্ণনার মাধ্যমে আমি কুন্তীর নাচার অবস্থাটা বোঝাতে চেয়েছি।

    আরও কারণ আছে। সেটা মনস্তত্ত্বের পরিসর। পূর্বে কৃষ্ণের কাছে কুন্তী অনুযোগ করেছিলেন—আমি বাপের বাড়িতেও সুখ পাইনি। শ্বশুরবাড়িতেও নয়—সেই অনুযোগের নিরিখে আমরা লক্ষ করেছি মহারাজ কুন্তিভোজ তাঁকে দত্তক নিলেও সম্পূর্ণ আত্মসাৎ করতে পারেননি। কুন্তীও তাঁর মধ্যে সার্থক পিতাটিকে খুঁজে পাননি। কুন্তীর মানসিক জটিলতা আরও বেড়েছে আরও একটা কারণে। আমার ধারণা—ভোজবাড়িতে এসে কুন্তী একটি পালক পিতা পেয়েছিলেন বটে, কিন্তু মা পাননি। সেই দত্তক নেওয়ার মুহূর্ত থেকে এখনও পর্যন্ত মহারাজ কুন্তিভোজের রানির উল্লেখ কোথাও নেই। কুন্তী যেভাবে অল্প সময়ের মধ্যেই ভোজগৃহের সর্বময়ী কর্ত্রীটি হয়ে উঠেছিলেন, তাতে এই সন্দেহ আরও দৃঢ় হয়। প্রথম যৌবনবতী কন্যাকে দুর্বাসার মতো অতিথি-সেবায় নিযুক্ত করার সময়েও কুন্তিভোজ প্রৌঢ়া জননীর মতো কারও সঙ্গে আলোচনা করেননি। এবং আজ এই বিধিবহির্ভূত মিলনের পরেও কুন্তীকে আমরা বিপন্ন হয়ে খুঁজতে দেখিনি জননীর আশ্রয়। ভাবে বুঝি, কুন্তিভোজের স্ত্রী বুঝি পূর্বেই স্বর্গত হয়েছিলেন।

    দশ মাস কেটে গেল, কুন্তীর প্রচ্ছন্ন গর্ভের কথা কেউ টেরই পেল না। যে বাড়িতে জননীর অস্তিত্ব আছে, সে বাড়িতে এই প্রচ্ছন্নতা কি সম্ভব? কুন্তীর গর্ভের আকার শুধু প্রতিপদের চাঁদের আকার থেকে ক্রমে বিবর্ধিত হল। কিন্তু কেউ টেরটি পেল না। কারণ তিনি থাকতেন মেয়েদের থাকবার জায়গায় এবং গর্ভের আকার লুকিয়ে রাখার অভ্যাস তিনি করেছিলেন নিপুণভাবে। অন্তঃপুরের এক ধাত্রীকন্যা ছাড়া—হয়তো গর্ভমুক্তির জন্য তাকেই রেখেছিলেন কুন্তী—সে ছাড়া দ্বিতীয় কেউ টের পেল না কুন্তীর কুমারী-গর্ভের কথা।

    যথা সময়ে কূন্তীর পুত্র জন্মাল। গায়ে সোনার বর্ম, কানে সোনার কুণ্ডল, দেখতে ঠিক সূর্যের মতো—যথাস্য পিতরং তথা। প্রথম পুত্র জন্মের আনন্দে উৎসব করা হল না, মঙ্গল-শঙ্খ বাজল না, চিৎকার করে কেউ ঘোষণা করল না—রাজবাড়িতে ছেলে হয়েছে। সমাজে নিজের সম্মান রাখার তাগিদে কুন্তী ধাত্রীকন্যার সঙ্গে পরামর্শ করে একটি বেতের পেটিকার মধ্যে ভাল করে মোম লেপে দিলেন যাতে পেটিকা জলের মধ্যে ভাসলেও তাতে জল না ঢোকে। সেই পেটিকার মধ্যে সুন্দর কাপড় পেতে দিয়ে কুন্তী শুইয়ে দিলেন শিশু পুত্রকে। পেটিকার মুখ ঢেকে সদ্য-জননী কুন্তী চললেন সন্ধ্যার অন্ধকারে বাড়ির উপকণ্ঠে অশ্ব-নদীর দিকে। একদিকে কুমারীত্ব প্রতিষ্ঠার সামাজিক দায়, অন্যদিকে পুত্রস্নেহ—এই দুই বিপরীতমুখী প্রতিক্রিয়ায় মাতৃস্নেহই কিন্তু বড় হয়ে উঠল কুন্তীর মনে। মহাভারতের কবি মন্তব্য করেছেন—কুমারী মেয়ে গর্ভধারণ করে পুত্রের জন্য বিলাপ করছে—এটা ঠিক নয় জেনেও কুন্তী তাঁর মাতৃ-হৃদয়ের ক্রন্দন রুদ্ধ করতে পারেননি। ভীষণ ভীষণ কেঁদেছেন তিনি, কেঁদেছেন পুত্রস্নেহে—পুত্রস্নেহেন রাজেন্দ্র করুণং পর্যদেবয়ৎ।

    হ্যাঁ, পুত্রকে তিনি ভাসিয়েই দিয়েছেন অশ্বনদীর জলে। সাধারণে বলতেই পারেন—কেন, এতই যদি পুত্রস্নেহ তবে কেন সব অপমান লজ্জা ঠেলে দিয়ে, কেন তিনি ঘোষণা করলেন না—কুমারীর লজ্জার থেকেও পুত্রস্নেহ আমার কাছে বড়। আমি বলব—সমালোচনার প্রান্তে দাঁড়িয়ে বলা যায় অনেক কিছু, কিন্তু কেউ কি কুন্তীর মনস্তত্ত্বের ধার দিয়ে গেছেন? মনে রাখা দরকার—যে রমণী নিজেই নিজের কাছে করুণার পাত্র, তাঁর করুণার পরিমাপ করতে চাইছি আমরা।

    আমি আগেই বলেছি—শৈশবে আপন পিতা-মাতার স্নেহরসে বঞ্চিত হয়ে যে রমণী অন্যের ঘরে প্রতিপালিত হল, যাঁকে যে কোনও বিপন্ন মুহূর্তে তাঁর পালক পিতা বলেন—তুমি আর্য শূরের মেয়ে, ভুলে যেয়ো না তুমি মহামতি বসুদেবের বোন—সেই রমণীর কাছে মর্মান্তিক পুত্রস্নেহের থেকেও কুমারীত্ব বড়। যাঁরা দত্তক নেন, তাঁদের মনস্তত্ত্ব কি কখনও বিচার করে দেখেছেন? যে পিতা-মাতা দত্তক নিলেন, সেই ছেলে বা মেয়ে যদি ভবিষ্যতে সুপুত্র বা গুণবতী রমণী হয়, তবে সমস্তটাই সেই পালক পিতা বা মাতার পালনের গুণ, কিন্তু দৈববশে সেই ছেলে বা মেয়ে যদি কুপুত্র বা দুশ্চরিত্রা হয়, তবে সব দোষটাই গিয়ে পড়বে বীজী পিতা অথবা গর্ভধারিণী মায়ের ওপর। পালক পিতা-মাতার অন্তর্দাহ আড়ালে বলতে চাইবে—অমন বাপ-মায়ের মেয়ে, বংশের দোষ যাবে কোথায়?

    বরিষ্ঠ বংশের মেয়ে অন্য বাড়িতে প্রতিপালিত হয়ে কুন্তী পিতা-মাতার নাম ডোবাতে চাননি। তাই কুমারীত্ব এবং কন্যাপুত্রের দ্বৈরথে কুমারীর সুনাম তাঁর কাছে বড় হয়ে উঠেছে। ভবিষ্যতে যে পুত্র কঠিন কাব্যময়তায় বলে উঠবে—যে ফিরালো মাতৃস্নেহপাশ। তাহারে দিতেছ মাতঃ, রাজ্যের আশ্বাস—সে পুত্র কি জানে—শৈশবে তার মা কতটুকু মাতৃস্নেহ লাভ করেছে! কঠিন মনস্তত্ত্বের শিকার হয়েই কুন্তী কুন্তিভোজের বাড়িতে এসেছেন, এখন তিনি আরও কঠিনতর মনস্তত্ত্বের শিকার হয়ে যাবেন, যখন সদ্য-জননীর গর্ভ-ছেঁচা পুত্রটিকে ভাসিয়ে দিতে হল অশ্বনদীর জলে।

    কতই না কল্পনা ছিল। সে যেন আপনারই মতো দেখতে হয়। আপনার মতো চেহারা, আপনার মতো শক্তি, আপনার মতো তেজ, আর আপনারই মতো সত্ত্বগুণ—ত্বদ্‌ বীর্যরূপসত্ত্বৌজা ধর্মযুক্তো ভবেৎ স চ—কুন্তী শুধু এই চেয়েছিলেন। কিন্তু আজকে ভাগ্যের তাড়নায় কুমারীত্বের প্রাধান্যে প্রথম-জাত পুত্রকে ভাসিয়ে দিতে হল জলে। জননীর আর্দ্রতায় কুন্তীর বুক ভেঙে কান্না এল। নির্জন নদী তীরে আকাশ-বাতাসের উদ্দেশে জানাতে হল জননীর উদ্বেগ—

    বাছা আমার! দ্যুলোক-ভূলোকে যত প্রাণী আছে, তারা যেন তোমাকে বাঁচিয়ে রাখে—স্বস্তি তে’স্তু অন্তরীক্ষেভ্য পার্থিবেভ্যশ্চ পুত্ৰক। যে জলে তোমায় ঠেলে দিয়েছি, সেই জলচর প্রাণীরা যেন ক্ষতি না করে তোমার। তোমার যাবার পথে মঙ্গল হোক তোমার।

    বাছা! জলের রাজা বরুণ তোমায় রক্ষা করুন জলে, আকাশে রক্ষা করুন সর্বত্রগামী বায়ু।

    বাছা! যিনি দিব্য-বিধানে আমার কোলে দিয়েছিলেন তোমাকে, তোমার সেই তেজস্বী পিতা তোমায় সর্বত্র রক্ষা করুন—পিতা ত্বাং পাতু সর্বত্র তপনস্তপতাং বরঃ।

    সমস্ত দেবতার আশীবাদ যাচনা করেও কুন্তী জননীর যন্ত্রণা এড়াতে পারলেন না একটুও। কবচ-কুণ্ডলের সুরক্ষায় কর্ণের যে মৃত্যু হবে না, সেটা তিনি জানতেন। কিন্তু এমন সুন্দর শিশুপুত্রটিকে কোলে চেপে না ধরে, তাকে যে বিসর্জন দিতে হচ্ছে,—এই ব্যথার থেকেও আরও কঠিন এক ঈর্ষাকাতর অনুভূতি তাঁকে পীড়িত করতে লাগল। পুত্র-স্নেহের আরও এক অন্যতর রূপ এই ঈর্ষা। কুন্তী তখনও কাঁদছেন, আর ধরে আছেন তাঁর পরান-পুতলির পেটিকাটি। মুখে বলছেন—বাছা! বিদেশ-বিভুঁয়ে যেখানেই বেঁচে থাক তুমি, তোমার এই সহজাত বর্ম দেখে তোমায় ঠিক চিনতে পারব আমি। ধন্য তোমার পিতা, যিনি সহস্র কিরণ-চক্ষুতে নদীর মধ্যেও তোমাকে দেখতে পাবেন। বাছা! ধন্য সেই মা যিনি তোমাকে পুত্র-কল্পনায় কোলে তুলে নেবেন, তোমার মুখে দেবেন স্নেহস্রুত স্তন্যপান। এই শিশু বয়সেই এমন তেজস্বী চেহারা, এই দিব্য বর্ম, এই কুণ্ডল, এই পদ্ম-পাতার মতো চোখ, এই চাঁচর কেশ—যে মা তোমাকে পাবেন, তিনি কি কোনওদিন কোনও সুখস্বপ্নেও এমন একটি পুত্রের মুখচ্ছবি কল্পনা করতে পেরেছিলেন? বাছা! তুমি যখন মাটিতে হামাগুড়ি দেবে, ধূলায় ধূসর হবে তোমার শিশু-শরীর, তুমি কথা বলবে কলকল করে, আধো আধো ভাষায়—অব্যক্ত কল-বাক্যানি বদন্তং রেণুগুণ্ঠিতম্‌—সেদিন তোমায় আমি দেখতে পাব না, দেখবেন পুণ্যবতী অন্য কোনও মা। বাছা! বাছা! যখন তুমি বড় হবে, বন্য সিংহের তেজ আসবে তোমার শরীরে সেদিনও আমি তোমায় দেখতে পাব না। দেখবেন অন্য কোনও জননী।

    কুন্তী অনেক কাঁদলেন। প্রথম জাত পুত্রের ভবিষ্যৎ মুখচ্ছবি যতই স্পষ্ট হতে থাকল তাঁর মনে, তাঁর কষ্টও তত বাড়তে লাগল। মা হওয়ার পর প্রথম সন্তানের বিয়োগ-দুঃখ একজন মাকে যতখানি যন্ত্রণা দিতে পারে, কুন্তী ঠিক সেই যন্ত্রণাই পেলেন। তবু তাঁকে ভাসিয়ে দিতে হল তাঁর শিশুপুত্রটিকে। হাজারো কান্নাকাটির পর রাতও যখন অর্ধেক হয়ে গেল, তখন কঠিন বাস্তব তাঁকে ফিরিয়ে আনল ঘরে। এত রাত হয়ে গেছে, তবু মেয়ে ঘরে নেই—এ কথা যদি কোনওভাবে পিতা কুন্তিভোজের কানে যায়, তবে বহুতর অনর্থ ঘটতে পারে। কুন্তী ফিরে এলেন কাঁদতে কাঁদতে। মনে রইল পুত্র-শোকার্তা জননীর কামনা—আবার কবে দেখতে পাব আমার প্রথম সন্তানকে—পুত্রদর্শনলালসা। কুন্তী জানেন—কর্ণের মৃত্যু অসম্ভব; কিন্তু ছেলে বেঁচে আছে, অথচ তার জন্য জননীর স্নেহ-কর্তব্যগুলি করা হল না, তাকে কোনওদিন বলা যাবে না—ওরে তুই আমারই ছেলে—এই স্বাধিকারহীনতার গ্লানি কুন্তীকে কেবলই কষ্ট দিতে থাকল।

    আসলে আমরা কেউই পুত্রের জন্য পুত্রকে ভালবাসি না, নিজেকে ভালোবাসার কারণেই আমরা পুত্রকে ভালবাসি। উপনিষদ তাই বলে—ন বা অরে গার্গি পুত্রস্য কামায় পুত্রঃ প্রিয়ো ভবতি আত্মনস্তু কামায় পুত্রঃ প্রিয়ো ভবতি।

    পুত্রকে জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগে কুন্তীকে যাঁরা দোষী সাব্যস্ত করতে চান, তাঁদের আমি কয়েকটি কথা হয়তো কষ্টেসৃষ্টে বোঝাতে পেরেছি। এক, শৈশবে পুতুল-খেলার সময় যে বালিকাকে ‘সানন্দে’ দত্তক দেওয়া হয়েছিল কুন্তিভোজের কাছে, সেই বালিকা পালক-পিতার মধ্যে সাধারণ্যে পরিচিত স্নেহময় পিতাকে খুঁজে পাননি। শৈশবে মায়ের স্নেহ, যা একটি শিশুর মনোভূমি তৈরি করে অনন্ত সরসতায়, সঠিক সাবলীলতায়, সেই স্নেহ কুন্তী জন্মদাতা পিতার গৃহে তো পেলেনই না, কুন্তিভোজের গৃহেও পাননি।

    দুই। ভোজগৃহের অন্যতর পরিবেশে বালিকা নিজেকে খাপ খাওয়াতে খাওয়াতে যেদিন যৌবনবতী হয়ে উঠলেন, সেই যৌবনের মধ্যে বিকার এনে দিল দুর্বাসার মন্ত্র। যৌবনের প্রথম শিহরণে কুমারীর দূরত্বে থেকে পুরুষকে একটু দেখা, একটু ছোঁয়া, আধেক পাওয়া, আধেক না-পাওয়ার রহস্য উপভোগ করা তাঁর হল না। তিনি পুরুষ বশীকরণের কাম-মন্ত্র শিখে হঠাৎই দেব-পুরুষকে ডেকে বসলেন সদ্যোযুবতীর কৌতুকে; কিন্তু সেই কৌতুকের শাস্তি হল প্রৌঢ়া রমণীর স্থূলতায়, ভাষায়, সঙ্গমে।

    তিন। একটি সন্তান জন্মাল। তাকেও জলে ভাসিয়ে দিতে হল পিতা, পরিবার এবং সমাজের মুখ চেয়ে। জন্মদাতা পিতার সানন্দ দত্তক-দানে তিনি কাঁদতে পারেননি, আজ প্রথম জাত পুত্রকে ভাসিয়ে দিয়েও তিনি সোচ্চারে কাঁদতে পারলেন না, নিজের মনোকষ্ট কোনও প্রিয়জনের কাছে বলতে পারলেন না। শৈশব এবং প্রথম যৌবনের দুই ধরনের অবরুদ্ধ শোক কুন্তীর মনোজগৎ তৈরি করেছিল এমনই এক গভীরতর মিশ্রক্রিয়ায়, যাতে মহাকাব্যের কবি তাঁকে আরও বহুতর কষ্টের জন্য প্রস্তুত করে রেখেছিলেন। কুন্তীকে যদি বুঝতেই হয়, তবে শৈশবে তাঁর পিতা-মাতার স্নেহ বঞ্চনা এবং নবযৌবনের আরম্ভেই তাঁর অনীপ্সিত কৌতুক-সঙ্গমে তথা সন্তান-ত্যাগের নিরুদ্ধ বেদনা—এই তিনের বিচিত্র বিষমান্বয়ের নিরিখেই তাঁকে দেখতে হবে, নচেৎ তাঁর চরিত্র-বিশ্লেষণে ভুল হবে, তাঁর চরিত্রে আসবে অনর্থক আরোপ, যা মহাকাব্যের কবির হৃদয় না বোঝার সামিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাল্মীকির রাম ও রামায়ণ – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    Next Article মহাভারতের প্রতিনায়ক – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    Related Articles

    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    কথা অমৃতসমান – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    মহাভারতের ভারতযুদ্ধ এবং কৃষ্ণ – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    কলিযুগ – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    মহাভারতের অষ্টাদশী – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    চৈতন্যদেব – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    দেবতার মানবায়ন : শাস্ত্রে সাহিত্যে ও কৌতুকে – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }