Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কেন আমি নাস্তিক – ভগৎ সিং

    ভগৎ সিং এক পাতা গল্প37 Mins Read0
    ⤷

    ০১. একটি নতুন প্রশ্ন দেখা দিয়েছে

    একটি নতুন প্রশ্ন দেখা দিয়েছে। সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান ও সর্বজ্ঞ কোনো ঈশ্বরের অস্তিত্বে আমি যে বিশ্বাস করি না, তার কারণ কি আমার আত্মম্ভরিতা? আমি কখনও কল্পনা করিনি যে আমাকে এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু কয়েকজন বন্ধুর সঙ্গে আলোচনা করে আমার মনে হচ্ছে যে আমার বন্ধুদের কয়েকজন (তাঁদের বন্ধু বলে ভেবে যদি না আমি অনেক বেশি দাবি করে থাকি) আমার সঙ্গে তাঁদের স্বল্প পরিচিতির ফলে সিদ্ধান্তে এসেছেন যে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা আমার দিক থেকে খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবং কিছুটা আত্মম্ভরিতাই আমার এ অবিশ্বাসের হেতু! এমন অহংকার আমার নেই যে আমি এই সমস্ত মানবিক বৈশিষ্ট্যের উর্ধ্বে। আমি একজন মানুষ এবং তার চেয়ে বেশি কিছু নই। এর অধিক দাবি কেউ করতেও পারেন না। আমার কমরেডদের মধ্যে আমাকে একজন স্বেচ্ছাচারী বলা হতো। এমন কি আমার বন্ধু বি কে দত্তও কখনও কখনও আমাকে এই সব বলেন। কোনো কোনো সময় স্বেচ্ছাচারী বলে আমাকে ধিক্কারও দেওয়া হয়েছে। কোনো কোনো বন্ধু খুব গুরুত্বের সঙ্গেই অভিযোগ করেন যে আমি, নাকি আমার মতামত ইচ্ছার বিরুদ্ধে অন্যের উপর চাপিয়ে দিই এবং আমার প্রস্তাব পাশ করিয়ে নিই। এ যে কিছুটা পরিমাণে সত্য তা আমি অস্বীকার করি না। এ আত্মশ্লাঘা হতে পারে। অন্যান্য জনপ্রিয় মতাদর্শের পাশাপাশি আমার মধ্যে এবং আমাদের আন্দোলনের মধ্যেও আত্মম্ভরিতা আছে, কিন্তু সেটা ব্যক্তিগত কিছু নয়। হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে এ আমার ন্যায়সঙ্গত গর্ব, দম্ভ নয়। কারও মধ্যে অহেতুক গর্বের আতিশয্যই হলো দম্ভ অথবা সঠিকভাবে বলতে গেলে অহংকার। এই রকমই কোনো অহেতুক গর্ব আমাকে নাস্তিকতার দিকে টেনে এনেছে না কি এ-বিষয়ে সযত্ন অধ্যয়নের ফলে এবং যথেষ্ট বিবেচনার পরই আমি ঈশ্বরে অবিশ্বাস করতে আরম্ভ করেছি, সে কথাই আমি এখানে আলোচনা করতে চাই। প্রথমেই আমি পরিষ্কার করে দিতে চাই যে আত্মশ্লাঘা এবং দত্ত দুটি আলাদা জিনিস।

    প্রথমত, আমি একেবারেই বুঝতে পারি না যে কি করে অহেতুক গর্ব বা আত্মশ্লাঘাবোধ কোনো মানুষের ঈশ্বর বিশ্বাসের অন্তরায় হতে পারে। বিখ্যাত হওয়ার উপযুক্ত না হয়েও বা প্রয়োজনীয় গুণাবলীর অধিকারী না হয়েও কিছুটা খ্যাতি যদি আমি অর্জন করে ফেলি তাহলে প্রকৃতই মহৎ এমন কোনো ব্যক্তির মহত্ত্বকে আমি অস্বীকার করতে পারি। এটুকু বোঝা যায়। কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত দম্ভের জন্য কিভাবে একজন ঈশ্বর-বিশ্বাসী অবিশ্বাসীতে, পরিণত হতে পারে? কেবলমাত্র দুটি উপায় আছে। সেই ব্যক্তিকে নিজেকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বলে ভাবতে হবে, নয়ত তাকে নিজেকেই ঈশ্বর বলে ভাবতে হবে। কিন্তু এর কোনোভাবেই সে যথার্থ নাস্তিক হতে পারছে না। প্রথম ক্ষেত্রে সে তার প্রতিদ্বন্দ্বীর অস্তিত্বই অস্বীকার করছে না। দ্বিতীয়। ক্ষেত্রেও সে প্রাকৃতিক ঘটনাবলীর নিয়ন্ত্রণকারীরূপে পর্দার আড়ালে কোনো সচেতন সত্তার উপস্থিতিকে স্বীকার করছে। সে নিজেকেই ওই পরম সত্তা মনে করে কিনা কিংবা পরম সত্তাকে তার থেকে স্বতন্ত্র কোনো কিছু ভাবে কিনা আমাদের কাছে তার কোনো গুরুত্ব নেই। মূল কথাটা ঐখানে। তার বিশ্বাসও ঐখানেই। কোনো মতেই সে নাস্তিক নয়। তাহলে, প্রথম কিংবা দ্বিতীয় কোনো দলেই আমি পড়ি না। ঐ সর্বশক্তিমান পরম সত্তার অস্তিত্বকেই আমি অস্বীকার করি। কেন করি সে আলোচনা পরে করা যাবে। এখানে একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, তা হলো আমার দম্ভ আমাকে নাস্তিকতার তত্ত্ব গ্রহণ করতে প্ররোচিত করেছে এটা ঠিক নয়। প্রতিদ্বন্দ্বী অবতার বা স্বয়ং সেই পরম সত্তা ইত্যাদি কোনো কিছুই আমি নই। একটা বিষয় তাহলে স্থির হয়ে গেছে যে এমন একটা চিন্তাধারায় পৌঁছানোর কারণ আমার দম্ভ নয়। এই অভিযোগ খণ্ডন করার জন্য ঘটনাগুলোর বিচার করা যাক। আমার এই বন্ধু-বান্ধবদের মতে আমার অসার আত্মশ্লাঘার কারণ সম্ভবত দিল্লির বোমা মামলা এবং লাহোর ষড়যন্ত্র মামলার বিচারে আমার অহেতুক জনপ্রিয়তা অর্জন। বেশ তাহলে তাদের যুক্তি সঠিক কিনা দেখা যাক। আমার নাস্তিকতার জন্ম খুব সাম্প্রতিককালে নয়। আমি যখন আমার ঈশ্বর বিশ্বাস পরিত্যাগ করি তখন আমি একজন অজ্ঞাত নবীন যুবক যার অস্তিত্ব সম্পর্কে আমার এই বন্ধুরা এমনকি সচেতনও ছিলেন না। একজন কলেজ ছাত্র কি এমন অহেতুক কোনো দম্ভ পোষণ করতে পারে না যা তাকে নাস্তিকতার পথে ঠেলে দিতে পারে। যদিও আমি কিছু অধ্যাপকের প্রিয় ছিলাম, কয়েকজনের অপ্রিয় ছিলাম, ছাত্র হিসেবে কিন্তু কখনই পরিশ্রমী বা মনোযোগী ছিলাম না। দম্ভের মতো কোনো অনুভূতি পোষণ করার সুযোগই আমি পাইনি। বরং বলা যায় আমি ছিলাম বেশ লাজুক স্বভাবের ছেলে, ভবিষ্যৎ জীবনধারা সম্পর্কে যার মনোভাব ছিল নৈরাশ্যজনক। ঐ সময়ে আমি পরিপূর্ণ নাস্তিক ছিলাম না। আমার ঠাকুর্দা, যার প্রভাবে আমি লালিত পালিত, তিনিই ছিলেন একজন গোঁড়া আর্য সমাজী। একজন আর্য সমাজী আর যাই হোক নাস্তিক নন। প্রাথমিক শিক্ষা শেষ করে আমি লাহোরের ডি এ ভি স্কুলে ভর্তি হই এবং পুরো এক বছর ওখানকার ছাত্রাবাসে ছিলাম। সেখানে সকাল ও সন্ধ্যায় প্রার্থনা ছাড়াও আমি ঘন্টার পর ঘন্টা গায়ত্রী জপ করতাম। ঐ সময় আমি পুরো ভক্ত ছিলাম। পরবর্তীকালে আমি আমার বাবার সঙ্গে বাস করতে আরম্ভ করি। ধর্মীয় গোঁড়ামি সম্পর্কে তিনি ছিলেন উদারচেতা। স্বাধীনতার উদ্দেশ্যে জীবন উৎসর্গ করার জন্য আমার যে ইচ্ছা জাগে তা তাঁরই শিক্ষার ফলশ্রুতি। কিন্তু তিনি নাস্তিক নন। তিনি একজন দৃঢ় আস্তিক, প্রত্যহ পূজার্চনা করতে তিনি আমাকে উৎসাহিত করতেন। সুতরাং, আমি এভাবেই বেড়ে উঠেছিলাম। অসহযোগ আন্দোলনের সময় আমি ন্যাশনাল কলেজে যোগদান করি। সেখানেই আমি চিন্তার ক্ষেত্রে উদার হতে থাকি এবং বিভিন্ন ধর্মীয় সমস্যা, এমনকি ঈশ্বর সম্পর্কিত আলোচনা সমালোচনা করতে থাকি। কিন্তু তখনও আমি ঘোরতর আস্তিক। ঐ সময় আমি আ-ছাঁটা অবিন্যস্ত লম্বা লম্বা চুল রাখতে থাকি। কিন্তু শিখ বা অন্য কোন ধর্মের পৌরাণিক কাহিনী বা মতবাদে আমি কখনও আস্থা রাখতে পারিনি। তবুও, ঈশ্বরের অস্তিত্বে আমার দৃঢ় বিশ্বাস ছিল।

     

    আরও দেখুন
    শিক্ষার
    শিক্ষা
    কেন আমি নাস্তিক
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বই
    বাংলা ইসলামিক বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    পিডিএফ
    বাংলা কমিকস
    বইয়ের

     

    পরবর্তীকালে আমি বিপ্লবী দলে যোগদান করি। প্রথমে আমি যে নেতার সংস্পর্শে আসি তিনি দৃঢ় ঈশ্বর-বিশ্বাসী না হলেও ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করতে সাহস পাননি। ঈশ্বর সম্পর্কে আমার বারংবার প্রশ্নের উত্তরে তিনি বলতেন, যখন তোমার ইচ্ছা হয়, প্রার্থনা কর। এ-হলো নাস্তিকতাবাদের তত্ত্ব গ্রহণ করতে যে সাহসের প্রয়োজন, তা ছাড়াই নাস্তিক হওয়া। দ্বিতীয় যে নেতার সংস্পর্শে আমি আসি, তিনি ছিলেন পরম ঈশ্বর-বিশ্বাসী, নামটা বলি–শ্রদ্ধেয় কমরেড শচীন্দ্রলাল সান্যাল, যিনি এখন করাচী ষড়যন্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তাঁর বিখ্যাত ও একমাত্র বই বন্দী জীবন-এর একেবারে প্রথম পৃষ্ঠা থেকেই প্রচণ্ডভাবে ঈশ্বরের মহিমা গীত হয়েছে। ঐ চমৎকার বইটির দ্বিতীয় অংশের শেষ পৃষ্ঠায় বেদান্তবাদজনিত চিন্তা থেকে ঈশ্বরের প্রতি যে অতীন্দ্রিয় প্রশংসাবাণী বর্ষিত হয়েছে তা তাঁর চিন্তার একটি বিশিষ্ট অংশ। ১৯২৫ সালের ২৮শে জানুয়ারি সমগ্র ভারতবর্ষে যে বিপ্লবী প্রচারপত্র বিতরণ করা হয় মামলার বাদীপক্ষের বক্তব্য অনুসারে তা তাঁরই চিন্তার ফসল। গোপন কাজকর্মে যা অবশ্যম্ভাবী বিশিষ্ট কোনো নেতা নিজস্ব চিন্তাধারা প্রকাশ করেন যা তাঁর নিজের কাছে খুবই প্রিয় এবং মতের ভিন্নতা থাকলেও অন্য কর্মীদের তাতে মৌন সম্মতি দিতে হয়। ঐ প্রচারযন্ত্রের পুরো একটা প্যারাগ্রাফ সর্বশক্তিমান এবং তাঁর লীলা ও কর্মের প্রশংসায় মুখরিত। এ সবই অতীন্দ্রিয়বাদ, আমি যা দেখাতে চাইছি তা হলো নাস্তিকতার ধারণা বিপ্লবী দলে অঙ্কুরিতই হয়নি। বিখ্যাত কাকোরি শহীদদের সকলেই তাদের শেষ দিনগুলো প্রার্থনা করে কাটিয়েছেন। রামপ্রসাদ বিসমিল ছিলেন একজন গোঁড়া আর্যসমাজী। সমাজতন্ত্র ও সাম্যবাদ সম্পর্কে ব্যাপক পড়াশোনা থাকা সত্ত্বেও রাজেন লাহিড়ী উপনিষদ ও গীতার শ্লোক আবৃত্তি করার স্পৃহা চেপে রাখতে পারেননি। তাঁদের মধ্যে মাত্র একজনকেই আমি জানি যিনি কখনও প্রার্থনা করেননি। তিনি বলতেন, দর্শন হলো মানুষের দুর্বলতা এবং জ্ঞানের সীমাবদ্ধতার ফল। তিনি যাবজ্জীবন দ্বীপান্তর বাসের শাস্তি ভোগ করছেন। কিন্তু তিনিও ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করার মতো সাহস দেখাননি।

     

    আরও দেখুন
    শিক্ষা
    কেন আমি নাস্তিক
    শিক্ষার
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ই-বুক রিডার
    বাংলা সাহিত্য কোর্স
    উপন্যাস সংগ্রহ
    গ্রন্থাগার সেবা
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা ই-বই

     

    ঐ সময় পর্যন্ত আমি ছিলাম শুধুই একজন কল্পনাপ্রবণ ভাববাদী বিপ্লবী বিশেষ। তখনও পর্যন্ত আমরা কেবল অনুসরণই করতাম। তারপর এলো সমস্ত দায়িত্ব বহন করার সময়। অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ার ফলে কিছুদিনের জন্য দলের অস্তিত্ব রক্ষাই অসম্ভব হয়ে উঠল। শুধু নেতারা নন অতি উৎসাহী কমরেডরাও আমাদের প্রতি বিদ্রুপ বাক্য বর্ষণ শুরু করলেন। কিছুদিনের জন্য আমি ভীত হয়ে পড়লাম যে কোনোদিন হয়তো আমিই আমাদের কর্মসূচীর অসারতায় বিশ্বাসী হয়ে পড়ব। ঐ সময়টা আমার বিপ্লবী জীবনের একটা সন্ধিক্ষণ। অধ্যয়নের ডাক আমার মনের আনাচে-কানাচে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল। প্রতিপক্ষের যুক্তিগুলি খণ্ডন করার জন্য নিজেকে গড়ে তুলতে হলে অধ্যয়ন করো। তোমার বিশ্বাসের পক্ষে যুক্তি দ্বারা নিজেকে তৈরি করার জন্য অধ্যয়ন করো। আমি পড়তে আরম্ভ করলাম। আমার পূর্বতন বিশ্বাস ও প্রত্যয়সমূহের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গেল। সহিংস পদ্ধতি সম্পর্কে ফাঁকা কল্পনা যা আমাদের পূর্বসূরীদের মধ্যে প্রধান ছিল, গুরুত্বপূর্ণ মতাদর্শ তাকে স্থানচ্যুত করল। আর অতীন্দ্রিয়বাদ নয়, অন্ধ বিশ্বাসও নয়। বাস্তববাদ (realism) আমাদের আদর্শ হয়ে দাঁড়াল। ভয়ঙ্কর রকম প্রয়োজনের সময়ই শক্তি প্রয়োগ সমর্থনযোগ্য। নীতি হিসাবে সমস্ত রকমের গণ-আন্দোলনের অহিংসা অপরিহার্য, পদ্ধতি সম্পর্কে এ পর্যন্তই। সবচেয়ে বড় কথা হলো আমরা যার জন্য সংগ্রাম করছি সেই আদর্শ সম্পর্কে পরিষ্কার ধারণা। কাজকর্মের ক্ষেত্রে যেহেতু তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না, বিশ্ব বিপ্লবের বিভিন্ন আদর্শ সম্পর্কে পড়াশোনা করার বিস্তর সুযোগ আমি পেয়েছিলাম। নৈরাজ্যবাদী নেতা বাকুনিন, সাম্যবাদের জনক মার্কসের কিছু এবং লেনিন ও ট্রটস্কি এবং অন্যান্যদের অনেক লেখা পড়লাম যাঁরা তাঁদের দেশে সাফল্যের সঙ্গে বিপ্লব সংগঠিত করেছেন। এরা সকলেই ছিলেন নাস্তিক। বাকুনিনের ঈশ্বর ও রাষ্ট্র টুকরো টুকরো হলেও ঐ বিষয়ে কৌতূহলোদ্দীপক গবেষণা, আরও পরে নিরালম্ব স্বামী কর্তৃক লিখিত সাধারণ জ্ঞান নামক একখানা পুস্তক পেলাম, এ ছিল একরকম অতীন্দ্রিয় নাস্তিকতাবাদ, আমার নিকট বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। বিশ্বকে সৃষ্টি করেছেন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন এমন সর্বশক্তিমান পরম সত্তার অস্তিত্ব সম্পর্কিত তত্ত্বের অসারতায় আমার দৃঢ় প্রত্যয় জন্মাল ১৯২৬ সালের শেষাশেষি, আমার অবিশ্বাস আমি প্রকাশ করলাম। আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করলাম এবং আমি একজন সুস্পষ্ট নাস্তিক হয়ে গেলাম। কিন্তু তাতে অবস্থাটা কিরকম দাঁড়াল তা আমি আলোচনা করছি।

     

    আরও দেখুন
    কেন আমি নাস্তিক
    শিক্ষা
    শিক্ষার
    ই-বই ডাউনলোড
    বাংলা সাহিত্য
    Books
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা গল্প
    বাংলা ই-বই
    বাংলা গানের লিরিক্স বই

     

    ১৯২৭ সালের মে মাসে আমি লাহোরে গ্রেপ্তার হলাম। গ্রেপ্তারটা ছিল আকস্মিক, পুলিস যে আমায় খুঁজছে তা আমি একেবারেই জানতাম না। আমি যাচ্ছিলাম একটা বাগানের মধ্য দিয়ে, হঠাৎ দেখি পুলিস আমায় ঘিরে ফেলেছে, খুব অবাক লাগে ঐ সময় আমি খুব শান্ত ছিলাম। কোনোরকম অনুভূতি বা উত্তেজনাও আমার হচ্ছিল না। আমাকে পুলিস হেফাজতে নিয়ে যাওয়া হলো। পরদিন আমাকে পাঠানো হলো রেলওয়ে পুলিশের হেফাজতে। সেখানে আমাকে পুরো একমাস কাটাতে হয়। পুলিস অফিসারদের সঙ্গে অনেকদিনের আলাপ-আলোচনায় আমি বুঝতে পারলাম যে কাকোরি পার্টির সঙ্গে আমার যোগাযোগ সম্পর্কে ও বিপ্লবী আন্দোলনে আমার অন্যান্য কার্যকলাপ সম্পর্কে তাদের নিকট কিছু তথ্য আছে। তারা বললেন যে, লক্ষ্ণৌতে যখন বিচার চলছিল তখন আমি সেখানে ছিলাম, বন্দীদের মুক্তি সম্পর্কে আমি কয়েকটি পরিকল্পনা এঁটেছিলাম, তাদের সমর্থন পাওয়ার পরই আমরা কিছু বোমা সংগ্রহ করেছিলাম এবং পরীক্ষামূলকভাবে সেগুলির একটি ১৯২৬ সালে দশহরা উৎসবের ভিড়ের মধ্যে আমরা ঘুড়েছি। আমার স্বার্থে তারা আমায় আরও বলছেন যে বিপ্লবী দলের কার্যকলাপ সম্পর্কে আলোকপাত করে যদি আমি কোন বিবৃতি দিই তাহলে আমায় বন্দী তো করা হবেই না, বরং ছেড়ে দেওয়া হবে এবং রাজসাক্ষীরূপে কোর্টে না দাঁড় করিয়ে আমায় পুরস্কৃত করা হবে। এ প্রস্তাব আমি হেসে উড়িয়ে দিলাম, এ সমস্তই ছিল বাগাড়ম্বর। আমাদের মতো আদর্শ যারা পোষণ করেন তারা কখনই নিজেদের নির্দোষ দেশবাসীর উপর বোমা ছুঁড়তে পারেন না। একদিন সকালে তখনকার সি আই ডি-র সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট মি: নিউম্যান এলেন। অনেক সহানুভূতিসূচক কথাবার্তার পর তিনি খুব দুঃখজনক খবরটি দিলেন যে, তাঁরা যেমন চাইছেন তেমন কোনো বিবৃতি যদি আমি না দিই তাহলে কাকোরি মামলায় যুদ্ধ বাধানোর যড়যন্ত্রে ও দশহরার দিন বোমা ছুঁড়ে নৃশংস হত্যাকাণ্ডে লিপ্ত থাকার জন্য আমাকে বিচারের জন্য পাঠাতে তারা বাধ্য হবেন। তিনি আমায় আরও জানালেন যে আমাকে দোষী সাব্যস্ত করার ও ফাঁসিকাঠে ঝোলানোর মতো যথেষ্ট প্রমাণ তাঁর হাতে আছে। ঐ সময় আমি বিশ্বাস করতাম যে আমি নির্দোষ হলেও পুলিস আমাকে ফাঁসি দিতে পারত। ঐদিনই কয়েকজন পুলিস অফিসার দুবেলাই ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য আমায় প্ররোচিত করতে লাগলেন, তখন আমি একজন নাস্তিক। আমি চাইছিলাম নিজের সঙ্গে বোঝাপড়া করতে। শুধু কি শান্তি ও আনন্দের সময়ই আমি নিজেকে নাস্তিক বলে জাহির করার ক্ষমতা রাখি, না কি এই রকম দুঃসময়েও আমি আমার আদর্শে অবিচল থাকতে পারব। অনেক বিবেচনার পর আমি ঠিক করলাম যে ঈশ্বরে বিশ্বাস রাখতে ও প্রার্থনা করতে আমি পারব না। আমি কখনও করিনি। এটাই ছিল আসল পরীক্ষা এবং তাতে আমি উত্তীর্ণ হলাম। মুহূর্তের জন্য অন্য কিছুর পরিবর্তে নিজের গর্দান বাঁচানোর ইচ্ছা আমি পোষণ করিনি। সুতরাং আমি ছিলাম একজন একনিষ্ঠ নাস্তিক এবং তারপর থেকে তা-ই রয়ে গেছি। ঐ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব সহজ ব্যাপার ছিল না। বিশ্বাস কষ্টকে লঘু করে দেয়, এমন কি কখনও কখনও তাকে আনন্দদায়কও করে তুলতে পারে। ভগবানের মধ্যে মানুষ জোরালো সান্ত্বনা ও সমর্থন পেতে পারে। তাকে ছাড়লে মানুষকে নিজের পায়ের ওপর দাঁড়াতে হয়। ঝড়-ঝঞার মাঝে নিজের পায়ের ওপর দাঁড়ানো ছেলেখেলা নয়। যদি কোনো দম্ভ থাকে, ঐ রকম পরীক্ষার মুহূর্তে তা উবে যায় ও প্রচলিত বিশ্বাসকে অবহেলা করতে মানুষ সাহস পায়। যদি তা করে তাহলে আমাদের সিদ্ধান্ত করতেই হয় যে শুধু দম্ভ ছাড়াও অন্য কোনো না কোনো শক্তি তার আছে। এখন হচ্ছে ঠিক সেই অবস্থা। রায় সকলেরই জানা, সপ্তাহখানেকের মধ্যেই তা ঘোষিত হবে। একটা আদর্শের জন্যই যে আমি আমার জীবন বিসর্জন দিতে যাচ্ছি এছাড়া আমার আর কি সান্ত্বনা থাকতে পারে? ঈশ্বর-বিশ্বাসী একজন হিন্দু রাজা হিসাবে পুনর্জন্মের আশা করতে পারেন। একজন মুসলমান অথবা খ্রীষ্টান স্বর্গের বিলাসিতা উপভোগ করার ও দুঃখ-কষ্ট ত্যাগের জন্য পুরস্কৃত হওয়ার স্বপ্ন দেখতে পারেন। কিন্তু আমি কি প্রত্যাশা করতে পারি? আমি জানি যে-মুহূর্তে আমার গলায় দড়ি পরিয়ে দেওয়া হবে এবং আমার পায়ের তলা থেকে আড়কাঠ সরিয়ে দেওয়া হবে, সেটাই হবে চরম মুহূর্ত এবং শেষ মুহূর্ত। আমি বা অধিবিদ্যার ভাষ্য অনুযায়ী আমার আত্মা, সব সেইখানেই শেষ হয়ে যাবে। আর কিছুই থাকবে না। মহৎ কোনো পরিণতিহীন স্বল্পকালীন সংগ্রামশীল একটি জীবনই হবে আমার পুরস্কার–যদি আমি সেভাবে তা গ্রহণ করার সাহস রাখি। এই হলো সার কথা। ইহজগতে কিংবা পরজগতে পুরস্কৃত হওয়ার স্বার্থের ইচ্ছা বা কামনা ছাড়াই সম্পূর্ণ নিঃস্বার্থভাবে স্বাধীনতার জন্য আমি আমার জীবন সমর্পণ করেছি কারণ আমি অন্য কিছু করতে পারতাম না। যেদিন আমরা বহুসংখ্যক নারী ও পুরুষ পাবো যাদের মনোবৃত্তি হচ্ছে এইরকম যে তারা মানুষের সেবা ও নিপীড়িত মানুষের মুক্তি ছাড়া অন্য কিছু করতে পারবে না সেদিনই শুরু হবে মুক্তির দিন। তারা যে উৎপীড়ক, শোষক ও অত্যাচারীদের মোকাবিলা করার জন্য উদ্বুদ্ধ হবে তা রাজা হওয়ার জন্য কিংবা ইহজন্মে বা পরজন্মে মৃত্যুর পর স্বর্গে পুরস্কৃত হওয়ার জন্য নয় বরং মানবজাতির স্কন্ধ থেকে দাসত্বের জোয়াল ছুঁড়ে ফেলার জন্য ও স্বাধীনতা এবং শান্তির জন্য তারা এ পথ অবলম্বন করবে–তাদের ব্যক্তিসত্তার জন্য যে পথ বিপজ্জনক, তাদের মহান আত্মার কাছে যা একমাত্র গৌরবজনক ও কল্পনীয় পথ। এ মহৎ কাজের জন্য তাদের যে গর্ব তা কি আত্মম্ভরিতা বলে ভুলভাবে ব্যাখ্যাত হবে? এমন একটা জঘন্য বিশেষণ উচ্চারণ করতে সাহস পাবে কে? তাকে আমি বলি হয় সে নির্বোধ, না হলে প্রতারক। তাকে আমরা ক্ষমা করতে পারি। কারণ যে উচ্ছ্বাস, আবেগ, গভীরতা এবং মহান অনুভূতি হৃদয়ে টগবগ করছে তা বুঝতে সে অক্ষম। তার হৃদয় কেবলই প্রাণহীন এক মাংসপিণ্ড, তার দৃষ্টি দুর্বল, অন্য স্বার্থের কুফল তাদের ওপর বিস্তৃত। আত্মনির্ভরতা সব সময়েই দম্ভ বলে ব্যাখ্যাত হতে পারে, ব্যাপারটা দুঃখজনক, কিন্তু কোন উপায় নেই।

     

    আরও দেখুন
    শিক্ষা
    কেন আমি নাস্তিক
    শিক্ষার
    বাংলা ফন্ট প্যাকেজ
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বইয়ের
    বিনামূল্যে বই

     

    প্রচলিত বিশ্বাসের বিরোধিতা করুন। কোনো নায়কের, কোনো মহান ব্যক্তির, যাকে সাধারণত সমালোচনার উর্ধ্বে বলে ধরা হয়, কারণ মনে করা হয় তিনি অভ্রান্ত –তাঁর সমালোচনা করুন, আপনার যুক্তি-তর্কের শক্তি সাধারণ মানুষকে বাধ্য করবে আপনাকে অসার আত্মম্ভরী বলে নিন্দা করতে। সমালোচনা ও স্বাধীন চিন্তা একজন বিপ্লবীর পক্ষে দুটি অত্যাবশ্যকীয় গুণ। যেহেতু মহাত্মাজী মহান, সেহেতু কারও উচিত নয় তাঁর সমালোচনা করা। যেহেতু তিনি উর্ধ্বে উঠেছেন, সেজন্য রাজনীতি বা ধর্ম, অর্থনীতি বা নৈতিকতার ক্ষেত্রে যা কিছু তিনি বলেন সবই ঠিক। আপনি বিশ্বাস করুন বা করুন আপনাকে বলতেই হবে, তাঁ, এটাই ঠিক। এ মানসিকতা প্রগতির পথে নিয়ে যায় না। বরং এ স্পষ্টতই প্রতিক্রিয়াশীল।

    যেহেতু আমাদের পূর্বপুরুষরা এক পরম সত্তার, সর্বশক্তিমান ঈশ্বরে, বিশ্বাস স্থাপন করেছিলেন, সে জন্য যে-ব্যক্তি ঐ বিশ্বাসের যথার্থ কিংবা সেই সত্তার অস্তিত্ব সম্পর্কেই প্রশ্ন তুলতে সাহস করেন, তাকে স্বধর্ম ত্যাগী, বিশ্বাসঘাতক বলতেই হবে। যদি তার যুক্তিতর্কগুলি এমন জোরালোও হয় যে পাল্টা যুক্তি দিয়ে তাকে খণ্ডন করা যাচ্ছে না এবং তার সাহসও যদি এমন প্রচণ্ড হয় যে: সর্বশক্তিমানের ক্রোধের ফলে তার দুর্দশা হবে এ ভয় দেখিয়েও তাকে অবদমিত করা যাচ্ছে না তখন তাকে আত্মম্ভরী বলে নিন্দা করা হবে, তার চেতনাকে দম্ভ বলে খাটো করা হবে। তাহলে এ বৃথা আললাচনায় সময় নষ্ট করা কেন? কেন সমগ্র ব্যাপারটাকে যুক্তিতর্ক দ্বারা প্রতিষ্ঠা করার চেষ্টা? এ প্রশ্ন সাধারণ মানুষের কাছে এই প্রথম আসছে এবং এই প্রথম বাস্তব পথে এর মীমাংসার চেষ্টা হচ্ছে–সে জন্যই এ দীর্ঘ আলোচনা।

    প্রথম প্রশ্ন সম্পর্কে মনে হয় আমি পরিষ্কার করতে পেরেছি যে দম্ভ আমায় নাস্তিকতার দিকে পরিচালিত করেনি। আমার যুক্তিতর্ক বিশ্বাসযোগ্য হয়েছে কিনা তা আমার বিচার্য নয়–সে বিচার করবেন পাঠকবর্গ। আমি জানি ঈশ্বরে বিশ্বাস বর্তমান অবস্থায় আমার জীবনকে সহজতর করতে পারত,। গুরুভার কমাতে পারত। আমি জানি আমার নাস্তিকতা সমস্ত পারিপার্শ্বিককে। অত্যন্ত শুষ্ক করে তুলেছে এবং অবস্থা কঠিনতর রূপ গ্রহণ করতে পারে। একটুখানি অতীন্দ্রিয়তা হয়তো এই অবস্থাকে কাব্যময় করে তুলতে পারত, কিন্তু পরিণতির মুখোমুখি হতে কোনোরকম মাদক দ্রব্য আমার প্রয়োজন। নেই। আমি একজন বাস্তববাদী। আমি চাই যুক্তির সাহায্যে আমার ভিতরকার, প্রবণতাকে জয় করতে, এই উদ্দেশ্য সাধনে আমি সব সময় সফল হইনি। কিন্তু মানুষের উচিত হলো চেষ্টা চালিয়ে যাওয়া। সফলতা নির্ভর করে ঘটনাচক্র এবং পারিপার্শ্বিক অবস্থার ওপর।

     

    আরও দেখুন
    কেন আমি নাস্তিক
    শিক্ষার
    শিক্ষা
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা অনুবাদ সাহিত্য
    পিডিএফ
    গ্রন্থাগার সেবা
    PDF
    বাংলা কমিকস
    Library

     

    দ্বিতীয় প্রশ্ন, যদি দম্ভ না হয়, তাহলে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে পুরনো অথচ এখনও প্রচলিত বিশ্বাসে আস্থা না রাখার কিছু কারণ তো থাকতেই হবে। হ্যাঁ, আমি এখন ঐ প্রশ্নে আসছি। কারণ নিশ্চয়ই আছে। আমার মতে যুক্তিতর্কের ক্ষমতা কিছু পরিমাণে করায়ত্ত করেছে এমন যে কোনো ব্যক্তি যুক্তির সাহায্যে তার পারিপার্শ্বিককে বুঝতে চান। যেখানে প্রত্যক্ষ প্রমাণের অভাব সেখানে দর্শনই মুখ্য স্থান গ্রহণ করে। আমি আগেই উল্লেখ করেছি আমার কোনো বিপ্লবী বন্ধু বলতেন যে, দর্শন হচ্ছে মানুষের দুর্বলতার ফলশ্রুতি। যখন আমাদের পূর্ব পুরুষদের এ জগতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর কেন কোথা থেকে ইত্যাদি প্রশ্নগুলির রহস্য উদঘাটন করার মতো প্রচুর অবকাশ ছিল তখন প্রত্যক্ষ প্রমাণের প্রচণ্ড অভাবের জন্য প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে এই সমস্যাগুলির সমাধানের চেষ্টা করতেন। এজন্য বিভিন্ন ধর্মমতের মধ্যে বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায় যা কোনো কোনো সময় শত্রুতামূলক ও বিরুদ্ধ আকার ধারণ করে। পার্থক্য কেবল প্রাচ্য ও প্রতীচ্য দর্শনগুলির মধ্যে নয়, পার্থক্য রয়েছে একই গোলার্ধের বিভিন্ন রকম চিন্তার মধ্যেও, প্রাচ্য ধর্মগুলির মধ্যে হিন্দু বিশ্বাসের সঙ্গে মুসলমান বিশ্বাস আদৌ সঙ্গতিপূর্ণ নয়। কেবল ভারতবর্ষেই বৌদ্ধ ও জৈন ধর্ম, ব্রাহ্মণ্য ধর্মের থেকে কোনো কোনো বিষয়ে সম্পূর্ণ স্বতন্ত্র, যে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেই আবার রয়েছে আর্য সমাজ ও সনাতন ধর্মের মতো বিরুদ্ধ মতবাদ। চার্বাক অতীত দিনের আরেকজন স্বাধীন চিন্তাবিদ। প্রাচীনকালে তিনি ঈশ্বরের কর্তৃত্ব অস্বীকার করেন। মৌলিক প্রশ্নে এ সকল ধর্মের প্রত্যেকটি একে অন্যের থেকে স্বতন্ত্র এবং প্রত্যেকেই ভাবে যে সে নিজে সঠিক, ব্যাপারটা দুর্ভাগ্যজনক। প্রাচীন ঋষি ও চিন্তাবিদের পরীক্ষা-নিরীক্ষা ও বাণীকে অজ্ঞতার বিরুদ্ধে ভবিষ্যৎ সংগ্রামের ভিত্তিরূপে গ্রহণ না করে এবং এ রহস্যের সমাধান খুঁজে বের করার চেষ্টা না করে অলসের মতো আমরা বিশ্বাস নিয়ে চেঁচামেচি করেছি, তাদের বক্তব্যের প্রতি অনড় অচল আস্থা প্রদর্শন করেছি এবং এভাবে আমরা মানব প্রগতির পথে বাধা হওয়ার অপরাধে অপরাধী।

    যে মানুষ প্রগতির পক্ষে, পুরনো বিশ্বাসের প্রত্যেকটি উপাদানকে তাঁকে সমালোচনা, সন্দেহ ও অবিশ্বাস করতে হয়। প্রচলিত বিশ্বাসের প্রত্যেকটি উপাদানকে ধরে ধরে পরীক্ষা করতে হয়। প্রভূত যুক্তিতর্কের পরে কেউ যদি ব্রাহ্মণ্য তত্ত্ব বা দর্শনে আস্থা রাখতে বাধ্য হন তাহলে তার ঐ বিশ্বাসকে স্বাগত জানানো যায়। যুক্তিতর্ক ত্রুটিপূর্ণ, বিপথগামী, ভান্ত এবং কোনো কোনো সময় প্রতারণামূলক হতে পারে কিন্তু তার সংশোধন সম্ভবপর, কারণ যুক্তিই হচ্ছে তার জীবনের ধ্রুবতারা, কিন্তু শুধুমাত্র বিশ্বাস, অন্ধবিশ্বাস বিপজ্জনক। এ অস্তিত্বকে নিস্তেজ করে এবং মানুষকে প্রতিক্রিয়াশীল করে তোলে। যে মানুষ নিজেকে বাস্তববাদী বলে দাবি করে তাকে প্রাচীন বিশ্বাসের সবটাকেই অস্বীকার করতে হবে। যুক্তি-তর্কের তোড়ের মুখে দাঁড়াতে পারলে তা ভেঙে পড়বে, তখন তার প্রথম কাজ হবে সবটাকেই চুরমার করা এবং নতুন দর্শন সৃষ্টির পথ পরিষ্কার করা। এ হলো নেতিবাচক দিক। এরপর আরম্ভ ইতিবাচক কাজ–পুরননা বিশ্বাসের কোনো বিষয় যখন নতুনভাবে পুনর্গঠনের প্রয়োজনে ব্যবহৃত হবে। আমার নিজের প্রসঙ্গে যতদূর বলতে পারি, আমাকে স্বীকার করতেই হবে যে এ বিষয়ে আমি বেশি কিছু অধ্যয়ন করতে পারিনি। প্রাচ্য দর্শন অধ্যয়ন করার খুব ইচ্ছা আমার ছিল। কিন্তু কোনো সুযোগ-সুবিধাই আমি পেলাম না। কিন্তু নেতিবাচক অধ্যয়নের কথা যতদূর বলা যায়, পুরনো বিশ্বাসের যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন তুলতে আমি স্থির নিশ্চিত। প্রকৃতিকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছেন এমন কোনো পরম সত্তার অনস্তিত্ব সম্পর্কে আমি নিশ্চিত। আমরা প্রকৃতিকে বিশ্বাস করি এবং সকল রকম প্রগতিশীল আন্দোলনের সাক্ষ্য হলো নিজের কাজে লাগানোর জন্য প্রকৃতির ওপর মানুষের আধিপত্য প্রতিষ্ঠিত করা, একে পরিচালনা করার জন্য পেছনে কোনো শক্তি নেই, এই হলো আমাদের দর্শন।

     

    আরও দেখুন
    শিক্ষা
    কেন আমি নাস্তিক
    শিক্ষার
    গ্রন্থাগার
    বাংলা উপন্যাস
    নতুন উপন্যাস
    বাংলা কবিতা
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা কুইজ গেম
    বাংলা ইসলামিক বই

     

    নেতিবাচক দিক থেকে আমি আস্তিকদের নিকট কয়েকটি প্রশ্ন উত্থাপন করছি।

     

    আরও দেখুন
    শিক্ষা
    কেন আমি নাস্তিক
    শিক্ষার
    বাংলা ফন্ট প্যাকেজ
    অনলাইন বই
    বাংলা ই-বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা উপন্যাস
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ভাষা

     

    আপনারা যেমন বিশ্বাস করেন, যদি সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞ তেমন কোনো ঈশ্বর থেকে থাকেন যিনি পৃথিবী বা জগতকে সৃষ্টি করেছেন তাহলে আমাকে বলুন কেন তিনি এর সৃষ্টি করেছেন? দুঃখ ও দুর্দশাপূর্ণ এ জগৎ যথার্থই অসংখ্য দুঃখদায়ক কাহিনীর শাশ্বত সমবায়; একটি প্রাণীও পরিপূর্ণ সুখী নয়।

    বলবেন না এ তাঁরই বিধান–অনুরোধ করছি। যদি তিনি কোনে বিধান-দ্বারা নিয়ন্ত্রিত হন, তাহলে তিনি সর্শক্তিমান নন। তিনি আমারে মতোই আর একজন ক্রীতদাস। অনুগ্রহ করে এ-ও বলবেন না যে ও তাঁর লীলা। নিরো এক রোম নগরী জ্বালিয়েছিল। খুবই সীমিত সংখ্যক মানুষকে হত্যা করেছিল সে। তার পরিপূর্ণ আনন্দের জন্য সে অতি স্বল্পসংখ্যক বিয়োগান্ত কাহিনীর অবতারণা করেছিল। ইতিহাসে তার স্থান কি? ঐতিহাসিকগণ কি নামে তাকে চিহ্নিত করেন? সমস্ত রকমের বিদ্বেষপূর্ণ বিশেষণ তার ওপর বর্ষিত। অত্যাচারী হৃদয়হীন নিষ্ঠুর নিরোর প্রতি তীব্র নিন্দাসূচক ভর্ৎসনাবাক্যে পাতার পর পাতা কৃষ্ণবর্ণ ধারণ করেছে। এক চেঙ্গিস খাঁ কয়েক সহস্র জীবন নষ্ট করেছিল নিজের আনন্দের জন্য এবং আমরা এ নামটাকে পর্যন্ত ঘৃণা করি। তাহলে কিভাবে আপনারা আমাদের সর্বশক্তিমান শাশ্বত নিরোকে সমর্থন করছেন যিনি প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে সংখ্যাহীন বিয়োগান্ত কাহিনী তৈরি করেছেন ও করছেন? কিভাবে আপনারা তার দুষ্কর্মকে সমর্থন করার কথা ভাবেন যা প্রত্যেক মুহূর্তে চেঙ্গিস খাঁর দুষ্কর্মকে অতিক্রম করে যায়? আমার কথা হলো কেন তিনি পৃথিবীকে সৃষ্টি করতে গেলেন যা যথার্থই নরক, যা প্রতিনিয়ত তীব্র অশান্তির ক্ষেত্র? কেন এই সর্বশক্তিমান মানুষকে সৃষ্টি করতে গেলেন যখন তার তা না করার ক্ষমতাও ছিল? এ সবের যৌক্তিকতা কোথায়? আপনারা কি পরজন্মে নির্দোষ ভুক্তভোগীদের পুরস্কারের কথা এবং দুমকারীদের শাস্তিবিধানের কথাও বলতে চান? ভাল, ভাল, যে ব্যক্তি আপনার দেহে প্রথমে আঘাত করে ক্ষত সৃষ্টি করতে এবং পরে অত্যন্ত কোমল ও আরামদায়ক মূলমের প্রলেপ দেওয়ার সাহস পায় তাকে আপনারা কতদূর সমর্থন করবেন? গ্ল্যাডিয়েটর প্রতিষ্ঠানগুলির সংগঠকরা অর্ধভুক্ত হিংস্র সিংহের সামনে মানুষকে নিক্ষেপ করত, আর সেই মানুষ যদি কোনক্রমে ঐ জন্তুর হাতে মৃত্যুর থেকে রক্ষা পেত তবে তাদের পরবর্তীকালে ভালভাবে দেখাশোনা করা হতো। এ ব্যাপারটাই বা কতটা ন্যায্য ছিল? এ জন্যই আমার প্রশ্ন কেন সেই সচেতন পরম সত্তা এই পৃথিবী ও তার অন্তর্গত মানুষগুলিকে সৃষ্টি করলেন? আনন্দ পাওয়ার জন্য? তাহলে তাঁর ও নিরোর মধ্যে প্রভেদটা কোথায়।

    মুসলমান ও খ্রীষ্টানগণ; হিন্দু দর্শন আরও একটা যুক্তি দেওয়ার চেষ্টা করবে। আমি জিজ্ঞাসা করি, উপরোক্ত প্রশ্নের জবাবে আপনারা কি বলেন? আপনারা পূর্বজন্মে বিশ্বাস করেন না। হিন্দুদের মতো, আপাত নির্দোষ দুর্দশাগ্রস্তদের পূর্বজন্মে কৃত কোন দুষ্কর্মের যুক্তি আপনারা দেখাতে পারবেন না। আমি আপনাদের জিজ্ঞাসা করি কথার মাধ্যমে জগৎ সৃষ্টি করার জন্য কেন সর্বশক্তিমান ছয়দিন ধরে পরিশ্রম করলেন এবং প্রতিদিন কেন সব কিছুই ভাল আছে বললেন। আজ তাঁকে ডাকুন। অতীত ইতিহাস তাকে দেখান, বর্তমান অবস্থা নিরীক্ষণ করতে দিন। দেখা যাক তিনি বলতে সাহস পান কিনা, সব কিছুই ভাল আছে।

    অন্ধকার কারাকক্ষ থেকে, কুঁড়ে ঘরে ও বস্তিতে বস্তিতে লক্ষ লক্ষ মানুষকে কুরে কুরে খাওয়া অনাহারের গহুর থেকে, রক্তচোষা পুঁজিপতিদের দ্বারা নিজেদের রক্ত চুষে নেওয়ার প্রক্রিয়া দেখতে অত্যন্ত ধৈর্যশীল অথবা উদাসীন শ্রমিকদের থেকে, সামান্যতম বোধশক্তি আছে এমন মানুষও শিউরে উঠবে মনুষ্য শক্তির যে অপচয় দেখে সেখান থেকে এমন কি অতিরিক্ত উৎপাদন বন্টন করার পরিবর্তে সমুদ্রে ফেলে দেওয়ার মতো পছন্দ থেকে তাকে দেখানো মানুষের হাড়ের ওপর প্রতিষ্ঠিত ধনীর প্রাসাদ, তিনি বলুন সব ঠিক আছে। আমার প্রশ্ন, কেন? কোন কারণে? আপনারা নীরব, ঠিক আছে, তাহলে আমি এগিয়ে যাই।

     

    আরও দেখুন
    কেন আমি নাস্তিক
    শিক্ষার
    শিক্ষা
    অনলাইন বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    ই-বই ডাউনলোড
    বিনামূল্যে বই
    বাংলা রান্নার রেসিপি বই
    নতুন উপন্যাস

     

    হিন্দুরা, আপনারা বলেন, বর্তমানের দুর্দশাগ্রস্তরা সকলেই পূর্ব জন্মের পাপী। ভাল কথা। আপনারা বলেন, এখনকার অত্যাচারীরা তাদের পূর্বজন্মে সৎ মানুষ ছিলেন এবং এ জন্য তারা এখন ক্ষমতা ভোগ করেন। আমাকে স্বীকার করতেই হবে যে আপনাদের পূর্ব পুরুষরা বেশ চতুর ব্যক্তি ছিলেন। যুক্তি ও অবিশ্বাসের সকল তত্ত্বকে চুরমার করার জন্য যথেষ্ট মজবুত তত্ত্ব বের করার চেষ্টা তারা করেছিলেন। কিন্তু এ যুক্তি কতটা ধোপে টেকে তা বিশ্লেষণ করা যাক।

    খুব বিখ্যাত আইনজ্ঞদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কেবল তিন বা চারটি দিক থেকে অন্যায়কারীদের যে শাস্তি প্রদান করা হয় তা সঠিক বলে সমর্থিত হতে পারে। এগুলো হলো, প্রতিশোধাত্মক, প্রতিরোধাত্মক ও সংশোধনাত্মক। অগ্রগামী সকল চিন্তাবিদ কর্তৃকই এখন প্রতিশোধাত্মক তত্ত্বে নিন্দিত। প্রতিরোধাত্মক তত্ত্বেরও একই দশা। সংশোধনাত্মক তত্ত্বই একমাত্র মানব প্রগতির জন্য প্রয়োজনীয় ও অপরিহার্য। এর লক্ষ্য হলো দুষ্কৃতকারীকে অত্যন্ত যোগ্য ও শান্তিপ্রিয় নাগরিকরূপে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করা। কিন্তু যদি আমরা ধরেও নিই যে সেই মানুষেরা দুষ্কৃতকারী তাহলে তাদের উপর ঈশ্বর যে শাস্তিবিধান করেন তার প্রকৃতি কি রকম? আপনারা বলেন তিনি তাদের গোরু, বিড়াল, গাছ, লতাপাতা অথবা পশুরূপে জন্মগ্রহণ করার জন্য পাঠান। আপনারা মনে করেন যে এ সকল শাস্তি চুরাশী লক্ষ রকমের। আমি জিজ্ঞাসা করি, মানুষের ওপর এর সংশোধনাত্মক প্রতিক্রিয়া কি রকম? কতজন লোকের সন্ধান আপনারা পেয়েছেন যারা স্বীকার করে যে কৃত দুষ্কর্মের জন্য তারা পূর্বজন্মে গাধা হিসাবে জন্মগ্রহণ করেছিল? কেউ না। পুরাণ উদ্ধৃত করতে যাবেন না। আপনাদের পৌরাণিক গল্প স্পর্শ করার সুযোগ আমার নেই। অধিকন্তু, আপনারা কি জানেন যে দরিদ্র হওয়া এ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? দারিদ্র্য একটা পাপ–একটা শাস্তি! আমি জিজ্ঞাসা করি, কোন অপরাধতাত্ত্বিক, আইনজ্ঞ অথবা আইনসভা সদস্য যদি এমন শাস্তি বিধানের প্রস্তাব আনেন যা অনিবার্যভাবেই মানুষকে আরও বেশি রকমের গর্হিত কাজ করতে বাধ্য করে তাহলে তাদের মূল্য বিচার করবেন? এ চিন্তা কি আপনাদের ভগবান করেননি, নাকি তাকেও ঐ সব জিনিস শিখতে হয়েছে অভিজ্ঞতার মধ্য দিয়ে, মানুষের অকথিত দুঃখ-কষ্টের বিনিময়ে। দরিদ্র এবং অশিক্ষিত চামার কিংবা মেথর পরিবারে জন্মেছে এমন একজন মানুষের ভাগ্য সম্পর্কে আপনার অভিমত কি? সে দরিদ্র, সুতরাং লেখাপড়া করতে পারে না। তার পাশের মানুষদের দ্বারাই সে ঘৃণিত ও বর্জিত, তথাকথিত উঁচু জাতে জন্মেছে বলে যারা নিজেদের মানুষ বলে মনে করে। তার অজ্ঞতা, তার দারিদ্র্য এবং তার প্রতি যে ব্যবহার করা হয়, সব মিলিয়ে সমাজের প্রতি তার হৃদয় কঠিন হয়ে উঠবে। ধরুন সে একটা গর্হিত কাজ করে ফেলেছে, কে তার ফল ভোগ করবে? ভগবান সে নিজে অথবা সমাজের শিক্ষিত ব্যক্তিরা? উদ্ধত এবং আত্মম্ভরি ব্রাহ্মণগণ কর্তৃক ইচ্ছাকৃতভাবে যে সব লোককে অজ্ঞানতায় রাখা হয়েছে এবং আপনাদের পবিত্র জ্ঞানগ্রন্থ বেদের কয়েকটি বাক্য শ্রবণ করে পরিচালিত হওয়ার দলে পড়ে যাদের শাস্তি ভোগ করতে হয়েছে তাদের শাস্তি সম্পর্কে কী হবে? যদি তারা কোন অপরাধ করে থাকে, কাদের তার জন্য দায়ী হওয়া উচিত ছিল এবং কাদের আসল ধাক্কা সামাল দেওয়া উচিত? প্রিয় বন্ধুগণ, এ তত্ত্বগুলো সুবিধাভোগীদের আবিষ্কার। এই সব তত্ত্বের দ্বারা তারা তাদের দখলীকৃত ক্ষমতা, সম্পদ ও কৌলিন্য সমর্থন করে। সম্ভবত আপটন সিনক্লেয়ারই কোথাও লিখেছিলেন যে, কোনো মানুষকে একবার শুধু অমরতায় বিশ্বাসী করে তোলো এবং তারপর তার সমস্ত ধন ও সম্পদ অপহরণ করো। সে তোমায় নির্দ্বিধায় সাহায্য করবে। ধর্মবাহক ও ক্ষমতার অধিকারীদের মধ্যে যোগসাজশই কয়েদখানা, ফাঁসিকাঠ, চাবুক ও এ ধরনের তত্ত্বগুলির আমদানি করেছে।

    যখন কোনো মানুষ কোনো পাপ বা অপরাধমূলক কাজ করছে, তখন কেন আপনাদের সর্বশক্তিমান ঈশ্বর তাদের প্রত্যেককে নিবৃত্ত করেন না? তিনি তো খুব সহজেই এটা করতে পারেন, কেন তিনি যুদ্ধবাজদের তা তাদের অন্তরের যুদ্ধোন্মাদনাকে নিঃশেষ করেন না এবং মহাযুদ্ধ মানবতার ওপর যে দুর্যোগ নিয়ে আসে, কেন এভাবে তিনি তা পরিহার করেন না? কেন তিনি ব্রিটিশ জাতির অন্তরে ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়ার প্রবৃত্তি সৃষ্টি করেন না? কেন তিনি পুঁজিপতিদের অন্তঃকরণে এমন পরার্থবাদী উদ্দীপনা সঞ্চালিত করেন না যাতে তারা উৎপাদনের হাতিয়ারসমূহের ওপর তাদের ব্যক্তিগত মালিকানার অধিকার পরিত্যাগ করে ও এভাবে সমগ্র শ্রমজীবী মানুষকে–না, সমগ্র মানবসমাজকেই পুঁজিবাদী বন্ধন থেকে মুক্তিদান করে। ব্যবহারিক ক্ষেত্রে সমাজতান্ত্রিক তত্ত্বের প্রয়োগযোগ্যতা সম্পর্কে আপনারা আলোচনা করতে চান, আমি আপনাদের সর্বশক্তিমানের ওপর ব্যাপারটা ছেড়ে দিলাম। সামগ্রিক মঙ্গলসাধন যখন বিবেচ্য তখন সমাজতন্ত্রের গুণাবলী সবাই স্বীকার করেন। ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয় এ অজুহাতে তারা এর বিরোধিতা করেন। সেই সর্বশক্তিমানকে এসে সব কিছু সুশৃঙ্খলভাবে সাজাতে বলুন। উল্টো-পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন না–কাজ হবে না। আমি বলতে চাই ঈশ্বর ইচ্ছা করেন বলেই ব্রিটিশ রাজ এখানে আছে এমন নয়। বরং বলা যায় তারা এখানে আছে কারণ তাদের ক্ষমতা আছে, এবং তাদের বিরুদ্ধাচরণ করার মতো সাহস আমাদের নেই, ঈশ্বরের সাহায্যে নয়, বন্দুক ও রাইফেল, বোমা, গুলি, পুলিস ও সেনাবাহিনীর সাহায্যেই তারা আমাদের অধীন রাখছে এবং আমাদের অনীহার জন্যই এক জাতি কর্তৃক অন্য জাতির জঘন্য রকমের শোষণের মতো একটি নগ্ন সমাজ বিরোধী পাপ তারা সার্থকভাবে সম্পন্ন করতে পারছে। কোথায় ঈশ্বর? কি করছেন তিনি? মানবজাতির এই দুর্দশা কি তিনি উপভোেগ করছেন? তিনি এক নিরো, তিনি এক চ্যাঙ (চেঙ্গিস), নিপাত যান তিনি।

    এই পৃথিবীর উৎপত্তি, মানবজাতির উৎপত্তি আমি কিভাবে ব্যাখ্যা করি সে সম্পর্কে কি আপনারা প্রশ্ন করছেন? ঠিক আছে, আমি আপনাদের বলি, চার্লস ডারউইন এ বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করেছেন, তাঁর লেখা পড়ুন। সোহম স্বামীর সাধারণ জ্ঞান পড়ুন। কতক পরিমাণে তাতে আপনাদের প্রশ্নের উত্তর মিলবে। এ হলো প্রাকৃতিক ঘটনা। বিভিন্ন রকমের নীহারিকাবৎ পদার্থের আকস্মিক সংমিশ্রণের ফলে এ জগতের উদ্ভব হয়েছে। কখন? ইতিহাস পড়ুন। একই প্রক্রিয়ায় জন্ম হয়েছে জীবজন্তুর এবং দীর্ঘদিন পরে মানুষের। ডারউইনের Origin of Species পড়ুন। প্রকৃতির সঙ্গে। মানুষের অবিরাম দ্বন্দ্ব ও তাকে উত্তরণ করা প্রচেষ্টা থেকেই পরবর্তীকালে সমস্ত রকমের প্রগতি, এ ঘটনার এই হলো সবচেয়ে সংক্ষিপ্ত ও সম্ভবপর ব্যাখ্যা।

    আপনাদের আর একটা যুক্তি থাকতে পারে। যদি পূর্বজন্মকৃত কাজের জন্য না হয়, তাহলে কেন কোনো কোনো শিশু অন্ধ বা খোঁড়া হয়ে জন্মায়? এ সমস্যাটির ব্যাখ্যায় জীবনবিজ্ঞানীরা ব্যাপারটাকে নিতান্তই জৈবিক ঘটনা বলেছেন। তাঁদের মতে এর সব দায়িত্বই বর্তায় মাতা-পিতার ওপর যাঁরা জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে এমন কিছু করেন যাতে জন্মের পূর্বে শিশুর অঙ্গহানি ঘটে।

    আপনারা আর একটা প্রশ্ন তুলতে পারেন যা কিন্তু আসলে শিশুসুলভ, যদি ঈশ্বর না-ই থাকেন তাহলে মানুষ কি করে তাকে বিশ্বাস করে? আমার উত্তর সংক্ষিপ্ত ও পরিষ্কার। যেভাবে তারা ভূত ও দুষ্ট আত্মায় বিশ্বাস করতে শিখেছে, সেভাবেই তারা ঈশ্বরে বিশ্বাস করতেও শিখেছে। কেবলমাত্র পার্থক্য হলো এই যে, ঈশ্বরে বিশ্বাস প্রায় সর্বজনীন এবং দর্শনটি বেশ উন্নত অন্য কিছু প্রগতিপন্থীর মতো এ কথা আমি বলি না যে ঈশ্বরের আবির্ভাবের কারণ হচ্ছে শোষকদের উদ্ভাবনী ক্ষমতা যারা এক পরম সত্তার অস্তিত্ব প্রচার করে মানুষকে নিজেদের তাঁবে রাখতে চেয়েছিল ও দাবি করেছিল যে তাদের সুবিধাভোগী অবস্থানের পেছনে সেই পরম সত্তার অনুমতি বা সম্মতি আছে। মৌল প্রশ্নে এই মতের সঙ্গে আমার পার্থক্য নেই যে সমস্ত, ঈশ্বর বিশ্বাস, ধর্ম, ধর্মমত এবং অন্যান্য প্রতিষ্ঠান পরবর্তীকালে অত্যাচারী ও শশাষক প্রতিষ্ঠানও মানুষের সমর্থকে রূপান্তরিত হয়। প্রত্যেক ধর্ম অনুযায়ী রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা সব সময়ই পাপ।

    ঈশ্বরের উৎপত্তি সম্পর্কে আমার মত হলো এই যে মানুষের সীমাবদ্ধতা অনুধাবন করে এবং তার দুর্বলতা ও অক্ষমতা বিবেচনা করে কল্পনায় ঈশ্বরের অস্তিত্ব সৃষ্টি করা হয়েছিল সাহসের সঙ্গে বিপজ্জনক সমস্ত ঘটনার সম্মুখীন হতে মানুষকে উৎসাহিত করার জন্য এবং প্রতিপত্তি ঐশ্বর্যে তার যে বিস্ফোরণ তাকে সংযত ও নিয়ন্ত্রিত করার জন্য। তার ব্যক্তিগত বিধিনিয়ম ও পৈত্রিক ঔদার্য সহ ভগবানের চিত্রটি বিশেষভাবে কল্পিত ও চিত্রিত হয়েছে। তাঁর ক্রোধ ও ব্যক্তিগত বিধিনিয়মের আলোচনাকে প্রতিরোধাত্মক উপায় হিসাবে ব্যবহার করা হয়েছে যাতে মানুষ সমাজের কাছে বিপজ্জনক না হয়ে ওঠে। যখন তাঁর পিতৃসুলভ গুণাবলীর আলোচনা হচ্ছে তখন তাঁকে পিতা, মাতা, ভাই, বোন, বন্ধু সহায়ক হিসেবে দেখানো হচ্ছে। সুতরাং যখন কোনো মানুষ সমস্ত বন্ধু-বান্ধবের বিশ্বাসযোগ্যতায় পরিত্যক্ত হয়, তখন এই ভেবে সে সান্ত্বনা পেতে পারে যে তাকে সাহায্য করার জন্য, সমর্থন করার জন্য চিরবিশ্বস্ত একজন বন্ধু এখনও আছেন এবং তিনি সর্বশক্তিমান ও সব কিছুই করতে পারেন। সমাজের আদিম যুগে এটা কাজে লাগত। ঈশ্বর বিশ্বাসী দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করে।

    মূর্তি পূজা ও সঙ্কীর্ণ ধর্মবিশ্বাসের বিরুদ্ধে যেমন লড়াই রয়েছে, এই বিশ্বাসকেও তেমনই লড়াই করেই শেষ করতে হবে। অনুরূপভাবে, মানুষ যখন তার নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করে ও বাস্তববাদী হয়, তখন তাকে ছুঁড়ে ফেলতে হবে এই সব বিশ্বাস। পরিস্থিতি তাকে যে বাধা ও বিপদের

    মধ্যে নিক্ষেপ করবে, পৌরুষের সঙ্গে সেগুলির সম্মুখীন হতে হবে। আমার এখন ঠিক সেই অবস্থা। বন্ধুগণ, এ আমার দম্ভ নয়। আমার চিন্তাধারাই আমাকে নাস্তিক করেছে। ঈশ্বরে বিশ্বাস এবং প্রাত্যহিক প্রার্থনা আমার মতে মানুষের পক্ষে অত্যন্ত স্বার্থপর ও নিম্নস্তরের কাজ। আমি জানি না আমার ক্ষেত্রে এ কাজ সহায়ক হবে, না পরিস্থিতিকে আরও খারাপ করবে। আমি এমন নাস্তিক্যবাদের কথা পড়েছি যারা বেশ সাহসের সঙ্গে সমস্ত রকম বিপদের সম্মুখীন হয়েছেন। সুতরাং আমিও শেষ পর্যন্ত, এমন কি ফাঁসির মঞ্চ পর্যন্ত মানুষের মতো উন্নত শির হয়ে দাঁড়ানোর চেষ্টা করছি।

    দেখা যাক আমার আচার-আচরণ কেমন হয়। একজন বন্ধু আমাকে প্রার্থনা করতে উপদেশ দিয়েছেন। তিনি বললেন, তোমার শেষ দিনগুলোতে তুমি বিশ্বাস করতে আরম্ভ করবে। আমি বলেছি, না মশাই, পারব না। আমার পক্ষে এ হবে অধঃপতন ও আত্মবিশ্বাসহীনতা, স্বার্থপর উদ্দেশ্যে প্রার্থনা আমি করব না। পাঠক ও বন্ধুগণ, এ কি দম্ভ? যদি তাই হয় তাহলে বলি, আমি এর পক্ষে।

    ⤷
    1 2
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলে মিজারেবল – ভিক্টর হুগো
    Next Article নাট্যশাস্ত্রম – ভরতমুনি
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }