Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কে কথা কয় – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প311 Mins Read0
    ⤶ ⤷

    ২৪. একটা কবিতার লাইন

    মতিন বলল, নিশু, আমি একটা কবিতার লাইন বলব, তুমি বলবে কার লেখা। নিশু বিরক্ত গলায় বলল, কবিতা কবিতা খেলা খেলব না।

    না খেললে নাই। আমি কবিতার লাইনটা বলি।

    প্লিজ স্টপ।

    If you can dream and not make dreams your master.

    নিশু বলল, রুডইয়ার্ড কিপলিং।

    তুমি কি নিশ্চিত?

    হুঁ।

    তারা দুজন রিকশায়। সকাল আটটা। কোর্ট শুরু হবে দশটায়। তাদের মামলা আজ উঠবে কি-না নিশ্চিত না। উঠার কথা আছে। যতবার মামলা হিয়ারিং-এর জন্যে উঠছে ততবারই উকিলকে তিনহাজার করে টাকা দিতে হচ্ছে। তাঁর ফি, মুহুরির ফি। এছাড়াও খরচ আছে। সারাক্ষণ একে তাকে পান খাওয়ার খরচ দিতে হচ্ছে।

    মতিন বলল, নিশু! মামলা মামলা খেলাটা কি তোমার ভালো লাগছে?

    নিশু বলল, না।

    মতিন বলল, একটা কাজ করলে কেমন হয়? মামলার বিষয়টা মাথা থেকে দূর করে দাও। পড়াশোনা করতে চলে যাও।

    নিশু বলল, রিকশা থামাতে বলো।

    মতিন দেখল, নিশু কাঁদছে। চোখ দিয়ে পানি পড়ছে। তার শরীর কাঁপছে। মতিন বলল, কী হয়েছে?

    নিশু বলল, রিকশা থামাতে বলো।

     

     

    মতিন রিকশা থামাল। সেও কৌতূহলী হয়ে তাকাচ্ছে। নিশু শাড়ির আঁচলে চোখ মুছে শান্ত গলায় বলল, তুমি নেমে যাও।

    মতিন বলল, কেন?

    নিশু বলল, মামলা নিয়ে তুমি বিরক্ত হয়ে পড়েছ। ক্লান্ত এবং বিরক্ত। আমি তোমাকে মুক্তি দিচ্ছি। তোমাকে মামলা বিষয়ে আর কিছু করতে হবে না।

    মতিন বলল, আমি নিজের কথা ভেবে কিছু বলি নি। তোমার কথা ভেবে বলেছি।

    নিশু বলল, নামো রিকশা থেকে। নামো। আমার এই মামলায় কারোর সাহায্য লাগবে না।

    কোর্টের এই ঝামেলা তুমি একা কী করে সামলাবে?

    দেখি পারি কি-না।

    নিশু, I am sorry. I apologize. অ্যা

    পলজি অ্যাকসেপটেড। এখন রিকশা থেকে নামো।

    নিশুর চোখের দৃষ্টি কঠিন, গলার স্বর কঠিন। মতিন রিকশা থেকে নেমে পড়ল।

     

    নিশুর উকিলের নাম সোবাহান খন্দকার। ভদ্রলোক কুঁজো হয়ে হাঁটেন। সারাক্ষণ পান খান। কথা বলার সময় চোখ পিটপিট করেন। একসময় ভালো ক্রিমিন্যাল লইয়ার ছিলেন, এখন বাজার পড়ে গেছে।

    সোবাহান খন্দকার নিশুকে বললেন, বারোটার দিকে মামলা উঠবে। টাকা এনেছেন?

     

     

    নিশু বলল, টাকা তো কাল রাতে মতিন আপনাকে দিয়ে এসেছে।

    সোবাহান খন্দকার বললেন, আমার টাকার কথা বলছি না। মামলা উঠবে। তার খরচ। মতিন সাহেব কোথায়? তাঁকে দরকার ছিল।

    উনি আসতে পারেন নি। কী দরকার আমাকে বলুন।

    টাকা লাগবে।

    টাকা লাগবে সেটা তো একবার বলেছেন। কত টাকা লাগবে?

    ভালো অ্যামাউন্টই লাগবে।

    কেন ভালো অ্যামাউন্ট লাগবে বলুন?

    আপনি মেয়েমানুষ, সবকিছু আপনার সঙ্গে ডিসকাস করা সম্ভব না।

    নিশু বলল, মামলাটা আমার। এখন থেকে কোর্টে আমিই আসব। কথাবার্তা যা বলার আমার সঙ্গেই বলতে হবে। টাকা-পয়সার লেনদেন আমিই করব। কত দিতে হবে?

    পাঁচ।

    পাঁচ কি শ?

    আরে না, হাজার।

    এত টাকা কেন?

     

     

    একটা কাগজের কপি বের করতে হবে। আপনার যে মেডিক্যাল অ্যাকজামিনেশন করা হয়েছে তার কপি।

    কপি তো দেয়া আছে।

    যেটা দেয়া আছে সেখানে কিছু সমস্যা আছে। আমাদের আরেকটা কপি লাগবে।

    কী সমস্যা আমাকে বুঝিয়ে বলেন।

    সোবাহান খন্দকার বিরক্ত হয়ে বললেন, এত কিছু আপনাকে বুঝাতে গেলে আমি আমার নিজের কাজটা কখন করব? বারোটার সময় মামলা উঠবে। এখন বাজে এগারোটা। আমার নিজের তো একটা প্রিপারেশন আছে। টাকাটা দিয়ে চুপ করে থাকেন। মামলা কোর্ট থেকে নামুক, যা বুঝবার তখন বুঝবেন।

    নিশু বলল, এত টাকা তো সঙ্গে আনি নি।

    কত এনেছেন?

    তিন হাজার।

    তিন হাজারই দিন। বাকি টাকাটা আমার পকেট থেকে দিয়ে দিচ্ছি। মতিন সাহেবকে দিয়ে বাকি দুই হাজার আজ সন্ধ্যায় আমার চেম্বারে পাঠিয়ে দিবেন। মামলায় রেজাল্ট পেতে হলে পয়সা খরচ করতে হবে।

    মামলা উঠেছে। মামলার একনম্বর আসামিকে কাঠগড়ায় তোলা হয়েছে। সে তার নিজের বক্তব্য পাখি পড়ার মতো বলল।

    প্রফেসর সাহেবের মেয়ে নিশু তার বাবার মৃত্যুর পর উচ্ছখল জীবনযাপন শুরু করে। তার ফ্ল্যাটে সন্ধ্যার পর নানান ধরনের পুরুষ মানুষের আনাগোনা। গান-বাজনা। উনি দরজা জানালা সন্ধ্যার পর সবসময় বন্ধ করে রাখেন।

     

     

    একদিন আমি উনাকে বললাম, নিশু আপা, ভদ্র অঞ্চলে আপনি বাস করেন। আপনার পিতা ছিলেন একজন সম্মানীত শিক্ষক। আপনি এইসব কী শুরু করেছেন?

    উনি আমার কথায় খুবই রেগে গেলেন। আমাকে দেখে নিবেন, পুলিশে দিবেন, হেনতেন নানান কথা। তাতে আমার একটু রাগ উঠে গেল। আমি খারাপভাবেই বললাম, ভদ্র পল্লীতে আপনি কীভাবে নারী ব্যবসা করেন আমি দেখে নেব।

    এর কয়েকদিন পরের ঘটনা। উনার বাড়ি থেকে রাত দুইটার সময় এক স্যুট-টাই পরা ভদ্রলোক বের হয়েছে। মুখ দিয়ে মদের গন্ধ। ঠিকমতো পা ফেলতে পারে না এমন অবস্থা। আমি আমার দুই বন্ধুসহ তাকে আটকালাম। মেজাজ খুবই খারাপ ছিল। চড় থাপ্পড় দিয়ে বললাম, তোর ঘরে মা-বোন নাই?

    এই ঘটনার পরে নিশু আপা আমার কাছে এসে আপোসের প্রস্তাব দিল। আমাকে দুপুরে তার বাসায় খানা খেতে বলল।

    আমি একা না গিয়ে আমার দুই বন্ধুকে সঙ্গে নিলাম। আমরা খাওয়া দাওয়া করলাম। উনার জোরাজুরিতে সেক্স ও করলাম। উনি যে আমাদের তিনজনকে ফাঁসাবার জন্যে এই নাটক করেছেন–এইটা জানতাম না। এর বেশি আমার কিছু বলার নাই।

    কোর্ট অ্যাডজর্নড হয়ে গেল। সোবাহান খন্দকার কপালের ঘাম মুছতে মুছতে নিশুকে বললেন, জেরা শুরু হলে তার অবস্থা কী হবে সে চিন্তাও করতে পারছে না। মোরব্বা বানিয়ে ফেলব।

    নিশু বলল, পারবেন?

    সোবাহান খন্দকার উচ্ছাসের হাসি দিয়ে হঠাৎ গলা নামিয়ে বললেন, আসামিপক্ষ থেকে একটা আপোসের প্রস্তাব আছে। বিবেচনা করবেন কি-না দেখেন।

    নিশু অবাক হয়ে বলল, কিসের আপোস?

     

     

    মামলায় এ পর্যন্ত আপনার যা খরচ হয়েছে আসামিপক্ষ সব খরচ দিয়ে দিবে, আপনারা মামলা তুলে নিবেন।

    আপনার কাছে প্রস্তাব দিয়েছে?

    জি। সিদ্ধান্ত আপনাদের। আমার কাজ সব কিছু জানানো।

    আপনার কি ধারণা আমাদের আপোসে যাওয়া উচিত? মামলার অবস্থা কী।

    অবস্থা ভালো। কনভিকশন হবেই, তারপরেও…

    তারপরেও কী?

    আরেক দিন কথা বলি। আমি খুবই টায়ার্ড! মতিন সাহেবকে দিয়ে দুই হাজার টাকা পাঠিয়ে দেবেন।

     

    মতিন হাঁটতে হাঁটতে কোর্টভবন পর্যন্ত চলে এলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করল কোর্ট এলাকায়। কোর্ট কাচারি করা লোকজন মনে হয় ডাবের ভক্ত। চারদিকে কাটা ডাবের ছড়াছড়ি। সে বিশ টাকায় একটা ডাব কিনে খেল। স্ট্যাম্পের এক ভেন্ডরের পাশের টুলে কিছুক্ষণ বসে রইল। তার কাছে কেন জানি শান্তি শান্তি লাগছে। যদিও শান্তি শান্তি লাগার কারণ স্পষ্ট না। শান্তির কারণ কি এই যে, নিশুর ঝামেলা আর তাকে নিতে হচ্ছে না? দুএকদিন পরেই নিশুর রাগ পড়ে যাবে, তখন মতিন আগের মতো মামলা মোকাদ্দমা নিয়ে ছোটাছুটি করতে পারবে–এরকম মনে করার কোনো কারণ নেই। নিশু একবার যেটা বলবে। সেটাই।

    স্ট্যাম্পের ভেন্ডর মতিনের দিকে তাকিয়ে বলল, আপনার কী কেইস?

    মতিন বলল, রেপ কেইস।

     

     

    আসামি আপনের কে হয়?

    অতি দূরসম্পর্কের আত্মীয়। যখন আমরা মানুষ ছিলাম না, বাঁদর ছিলাম, তখন একই গাছের ডালে লাফালাফি করেছি।

    আপনের কথা বুঝলাম না।

    মতিন বলল, বাঁদর থেকে মানুষ হবার পর এই সমস্যা তৈরি হয়েছে। বাদর হয়ে যখন আমরা কিচকিচ করতাম তখন একজন আরেকজনের কথা বুঝতাম। মানুষ হয়ে ভাষা শেখার পর কেউ কারো কথা বুঝি না।

    স্ট্যাম্প ভেন্ডর বিরক্ত চোখে তাকাচ্ছে। মতিন উঠে পড়ল। হঠাৎ মনে হলো, তার যাবার কোনো জায়গা নেই। যাদের যাবার কোনো জায়গা নেই তারা। কোথায় যায়? নৌকায় করে বুড়িগঙ্গায় কিছুক্ষণ হাওয়া খেলে কেমন হয়? বুড়িগঙ্গা তেমন দূরেও না।

     

    ঘণ্টায় পঞ্চাশ টাকা হিসেবে মতিন একটা ছইওয়ালা নৌকা ভাড়া করে ফেলল। নৌকার মাঝি বুড়ো। ধবধবে সাদা দাড়ি। বাবড়ি চুল। চেহারায় কোথায় যেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভাব আছে। অনায়াসে কল্পনা করা যায় বুড়ো রবীন্দ্রনাথ তার সোনার তরী নিয়ে বুড়িগঙ্গায় ভেসে বেড়াচ্ছেন।

    মতিন বলল, বুড়ো মিয়া, আপনার নাম কী?

    কুদ্দুস।

    আপনি নৌকা নিয়ে আশেপাশেই সামান্য ঘোরাঘুরি করবেন।

    আর কেউ আছে আপনের সাথে? না-কি আপনি একলা?

     

     

    আমি একলা।

    অনেকেই মেয়েছেলে নিয়া নৌকায় উঠে। নৌকার পর্দা ফালায়া রঙ ঢঙ করে, এইজন্যে জিগাইলাম।

    আপনের নৌকায় পর্দা আছে?

    জি আছে।

    দুই দিকেই পর্দা আছে। নৌকা ছাড়ব?

    ছাড়েন।

    নৌকা বুড়িগঙ্গার মাঝামাঝি আসতেই মাঝি বলল, আর কিছু লাগব?

    মতিন অবাক হয়ে বলল, আর কিছু লাগব মানে কী?

    বিয়ার আছে। টাইগার বিয়ার। দুইশ টেকা কইরা কৌটা। রাখতে হয়। অনেকেই চায়।

    আর কী আছে?

    পুরিয়া আছে। পঞ্চাশ টেকারটাও আছে, আবার একশ টেকারও আছে। সুই নাই।

    ফেনসিডিল নিশ্চয়ই আছে?

    আমার কাছে নাই। চাইলে আইন্যা দিতে পারব।

    আপনি কখনো খেয়েছেন?

     

     

    তওবা! আমি কেন খাব?

    নিজে খাবেন না, অন্যকে খাওয়াবেন।

    বুড়ো দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ কাউরে কিছু খাওয়ায় না। প্রত্যেকে তার খানা নিজে খায়।

    মতিন বলল, বালিশ আছে আপনের কাছে?

    বালিশ দিয়া কী করবেন?

    শুয়ে ঘুমাব। অনেক দিন পানির উপর ঘুমানো হয় না।

    বুড়ো পাটাতনের নিচ থেকে বালিশ চাদর বের করে দিল। বালিশ চাদর দুটোই পরিষ্কার।

    বুড়ো বলল, আপনের কিছুই লাগব না?

    মতিন বলল, না।

    একটা বিয়ার খাইয়া শুইতেন, আরামের ঘুম হইত। বিয়ার হইল ঘুমের ওষুধ। ঠাণ্ডা ছিল। বরফের বালতিতে রাখা।

    মতিন বলল, এমনিতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। ঘুমের ওষুধ লাগবে। কুদ্স ভাই শুনেন, ঘুমিয়ে পড়লে জাগাবেন না। আমার পরিকল্পনা একটা লম্বা ঘুম দেয়।

    মতিনের ঘুম ভাঙল সন্ধ্যায়। নৌকা প্রবল দুলছে। শোঁ শোঁ বাতাস, মুষলধারে বৃষ্টি। নৌকা বুড়িগঙ্গার অন্যপাশে থেমে আছে। মাঝি কুদ্দুস ছইয়ের ভেতর বসা। সে কাঁপছে। মতিনকে উঠে বসতে দেখে সে বলল, এমন এক ঘুম আপনে দিছেন যার হিসাব নাই। একবার ভাবলাম লোকটার কি মৃত্যু হয়ে গেছে? দিনের অবস্থা দেখছেন? তুফান ছাড়ছে।

     

     

    মতিন বলল, চা খেতে পারলে হতো।

    কুদ্দুস বলল, চা নাই। বিয়ার আছে। বিয়ার দেই?

    মতিন বলল, বিয়ার আরেক দিন এসে খাব। নৌকায় কতক্ষণ আছি বলেন তো?

    সাড়ে চাইর ঘণ্টা। হেই পারে যাইতে লাগবে এক ঘণ্টা। পাঁচ ঘণ্টায় আপনে আমারে দিবেন আড়াই শ। দিনের যে অবস্থা পঞ্চাশ টেকা বখশিস ধইরা তিনশ টাকা মিল কইরা দিয়েন।

    আচ্ছা। চলেন রওনা দেই।

    কী পাগলের কথা কন! বাতাস কেমন ছাড়ছে দেখেন না! বাতাস কমুক। ভাইজান করেন কী?

    আমি একজন কবি।

    আপনের দেশের বাড়ি কোনখানে?

    উজবেকিস্তান। পাহাড়ি অঞ্চল।

    আপনেরে দেইখা মনে হয় বাঙালি।

    মানুষ দেখে কি কিছু বুঝা যায় বুড়ো মিয়া? মানুষ দেখে কিছু বুঝা যায় না।

    এইটা সত্য কথাই বলছেন, মানুষ দেইখা কিছু বুঝার উপায় নাই।

    বাতাসের জোর আরো বেড়েছে। নৌকা টালমাটাল করছে। মতিন বলল, বুড়ো মিয়া, নৌকা ডুবে যাবে না তো?

     

     

    কুদ্দুস চিন্তিত গলায় বলল, গতিক তো সুবিধার দেখি না।

    নৌকার দুলুনির সঙ্গে মিলিয়ে কবিতা তৈরি করা যায় না?

    নদ্দিউ নতিম সাহেব এই অবস্থায় কী করতেন? কবিতা তৈরির চেষ্টা নিশ্চয়ই করতেন।

    দুলছে হাওয়া
    দুলছে নদী
    এখন যদি
    তলিয়ে যায় জলে
    অপূর্ব কৌশলে…

    নৌকা এখন খাবি খাওয়ার মতো করছে। ছইয়ের এক অংশ খুলে গেছে। কুদ্দুস বলল, ভাইজান, শক্ত কইরা ধরেন, ছই উইড়া গেলে নৌকা ডুবব।

    ছই উড়ে গেল না, কিন্তু নৌকা পানিতে কাত হয়ে ডুবে গেল। কাদায় পানিতে মাখামাখি হয়ে মতিন ডাঙ্গায় উঠল। কুদ্দুস বলল, দুই হাত দিয়া মাথা চাইপা ধরেন। শিলাবৃষ্টি হইতেছে।

     

    অনেকক্ষণ ধরেই কলিংবেল বাজছে। বৃষ্টি এবং বাতাসের শব্দে কলিংবেলের রিনঝিন ঢাকা পড়ে গেছে। কলিংবেলের শব্দটাকে বৃষ্টির শব্দের অংশ বলে মনে হচ্ছে। তারপরেও কী মনে করে মৃন্ময়ী দরজা খুলল।

    মতিন বলল, আপনি কি আমাকে চিনেছেন? আমার নাম মতিন।

    মৃন্ময়ী বলল, আপনার এই অবস্থা কেন?

     

     

    মতিন বলল, বুড়িগঙ্গায় নৌকাডুবি। সাঁতরে উঠেছি। সাঁতারটা শেখা না থাকলে আজ আমার খবর ছিল।

    হাত মনে হয় কেটেছে। রক্ত পড়ছে। আসুন ভেতরে আসুন।

    মতিন ভেতরে ঢুকল। মৃন্ময়ী বলল, বাবার একসেট কাপড় যদি দেই, আপনি পরবেন?

    পরব।

    সরাসরি বাথরুমে চলে যান। আমাদের গিজার ফিজার নেই। পানি গরম করে দিচ্ছি। সাবান ডলে ভালোমতো গোসল করুন! বাথরুমে নতুন সাবান আছে।

    আমার গরম পানি লাগবে না।

    লাগবে। আপনি শীতে থরথর করে কাঁপছেন। বাথরুমে ঢোকার আগে কি এককাপ গরম চা খাবেন? চায়ের পানি গরম আছে। আমি এক্ষুনি দিতে পারব।

    দিন।

    বড় একটা কাপ ভর্তি চা এনে মতিনের হাতে দিতে দিতে মৃন্ময়ী বলল, রাত কটা বাজে জানেন?

    না।

    এগারোটা দশ। রাতের খাবার নিশ্চয়ই খান নি?

    না।

    আমি খেয়ে নিয়েছি, আপনাকে একা খেতে হবে। আমার ধারণা একা ভাত খেয়ে আপনার অভ্যাস আছে।

     

    আরও দেখুন
    বই
    E-Books
    Book

     

    জি অভ্যাস আছে। বাড়িতে লোকজন নেই?

    আছে। আমার ছোটখালা আছেন। আমার এক মামাতো ভাই আছে। তারা শুয়ে পড়েছে। আপনার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। আপনি যে কোনো একদিন যে আসবেন তা আমি যেমন জানি অন্যরাও জানে।

    তাহলে তো ভালোই।

    আপনি বাবার অফিসে গিয়ে যেসব কাণ্ডকারখানা করেছেন, বাবা সব গল্পই আমার সঙ্গে করেছেন।

    আমি তেমন কোনো কাণ্ডকারখানা করি নি।

    করেছেন। বাবাকে বই উৎসর্গ করে এমন সব কথা লিখেছেন যে, তিনি কেঁদে ফেলেছিলেন।

    উনি কাঁদেন নি।

    বাবা কাঁদলে তার চোখে পানি আসে না। তাঁর গলা খসখসে হয়ে যায়। আপনি এত বড় লেখক, কিন্তু আপনার Observation দুর্বল।

    আমি বড় লেখক?

    না, আপনি না। নদ্দিউ নতিম।

    মতিন খেতে বসেছে। মৃন্ময়ী হাসিমুখে তার সামনে বসে আছে। মতিন বলল, আমি মনে হয় বিরাট এক ঝামেলায় ফেলে দিয়েছি।

    কিছুটা তো ফেলেছেনই। হঠাৎ যদি ছোটখালার ঘুম ভাঙে, তিনি এই দৃশ্য দেখলে খাবি খাবেন।

    মতিন বলল, হঠাৎ গভীর রাতে এই বাড়িতে উপস্থিত হলাম কেন জিজ্ঞেস করলেন না?

    আপনি মানুষকে চমকে দিতে পছন্দ করেন এইজন্যেই কাজটা করেছেন।

    মতিন বলল, ভুল বলেছেন। অনেকদিন আগে আপনার বাবা আমাকে তার মেয়ের জন্মদিনে আসার জন্যে দাওয়াত দিয়েছিলেন। বলেছিলেন, একসঙ্গে রাতে খাওয়া-দাওয়া করবেন। সিমের বিচি দিয়ে গরুর মাংস রান্না হবে। আজ সেই দিন। আজ আপনার জন্মদিন না?

    মৃন্ময়ী হ্যাঁ-সূচক মাথা নেড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল।

    মতিন তাকিয়ে আছে। নিজেকে সামলে নিতে মৃন্ময়ীর কতক্ষণ লাগে তা তার দেখার ইচ্ছা। কেউ কেউ মুহূর্তের মধ্যে নিজেকে সামলায়। যেমন–নিশু। আবার কেউ কেউ আছে একবার কাঁদতে শুরু করলে কাঁদতেই থাকে। যেমন–তৌহিদা। এই বিষয়ে কি গিনিজ বুকে রেকর্ডের ব্যবস্থা আছে? থাকলে তৌহিদা নিজের জায়গা করে নিতে পারত।

    মৃন্ময়ী নিশুর মতোই দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, সরি। আপনার কথা চট করে মনের ভেতরে গিয়ে লাগল। আপনাকে যে বাবা নিমন্ত্রণ করেছিলেন সেটা আমাকে বলেছিলেন। সিমের বিচি দিয়ে গরুর মাংস রাঁধতেও বলেছিলেন।

    কই আজ তো সিমের বিচি দিয়ে মাংস রান্না হয় নি!

    মৃন্ময়ী চোখ মুছতে মুছতে বলল, এই রান্নাটা বাবার খুব পছন্দের। আমি ঠিক করেছি যতদিন বেঁচে থাকব এই জিনিস খাব না।

    আমি হলে উল্টোটা করতাম, উনাকে মনে করার জন্যেই বেশি বেশি খেতাম।

    একেক মানুষ একেক রকম। কেউ মতিন উদ্দিন আবার কেউ নদ্দিউ নতিম। ভালো কথা, বাবা আপনার বই পড়েছেন। অল্প কয়েক পৃষ্ঠাই বাকি ছিল।

    কিছু কি বলেছেন?

    বলেছেন, তাঁর হয়ে আমি যেন আপনার মাথায় হাত বুলিয়ে আদর করে দেই। আপনি খাওয়া শেষ করুন, আমি ঠিক বাবার মতো আপনার মাথায় হাত রাখব।

    মতিনের মাথায় হাত রেখে মৃন্ময়ী আবারো ফুঁপিয়ে উঠল। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার মনটা স্যাঁতসেঁতে হয়ে গেছে। একটু পর পর কাঁদি। আপনি কি আমার মনটা ঠিক করে দিতে পারবেন?

    মতিন বলল, আমি পারব না। আমার এক বন্ধু আছে। জঙ্গলে থাকে, সে পারবে। যাবেন তার কাছে?

    আপনি বললে যাব। আপনি কি যেতে বলছেন?

    হ্যাঁ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজলপদ্ম – হুমায়ূন আহমেদ
    Next Article কালো যাদুকর – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }