Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প142 Mins Read0
    ⤶ ⤷

    ক্রন্দসী প্রিয়া – ৭

    ৭

    সেলিনাকে সেদিন পার্কে ঐ অবস্থায় ফেলে এসে দিন দিন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। শত চেষ্টা করেও তা দূর করতে পারলাম না। যখন একমাস পার হয়ে গেল অথচ কোনো খবর পেলাম না তখন মনের মধ্যে ভীষণ অস্থিরতা অনুভব করলাম। দোকানে এলে এই ভাবটা বেশি হত। একদিন নভেল ড্রিংকের মালিককে জিজ্ঞেস করলাম, ব্যারিষ্টার মঈনুল ইসলামের মেয়ে কি কয়েকদিনের মধ্যে এসেছিল?

    উনি বললেন, আপনি জানেন না বুঝি? ব্যারিষ্টার সাহেবের মেয়ে তো আজ এক মাসের মত শয্যাশায়ী। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছে না।

    খবরটা শুনে খুব মুষড়ে পড়লাম। কি করা উচিত ভেবে ঠিক করতে পারলাম। শুধু মনে হতে লাগল, তার এই পরিণতির জন্য আমিই দায়ী। প্রত্যেক নামাযের পর তার রোগ মুক্তির জন্য আল্লাহপাকের দরবারে দোয়া করতে লাগলাম। এই অস্থিরতার মধ্যে আরও চার পাঁচ দিন গত হয়ে গেল।

    আমাকে বেশি চিন্তিত দেখে আমার স্ত্রী ভয় পেয়ে একদিন বলল, আজ দোকানে গিয়ে কাজ নেই। চল, আমিও তোমার সঙ্গে ডাক্তারের কাছে যাব। তার ধারণা হয়েছিল আমার কোনো কঠিন অসুখ হয়েছে।

    বললাম, তোমাকে যেতে হবে না, আজ মার্কেটে একজন ডাক্তারকে দেখাব। আমার মন এত খারাপ হয়েছিল যে, সেটা সহকর্মীদের চোখ এড়ায়নি।

    ঐদিন দোকানে আসার পর এক সময় তারা জিজ্ঞেস করল, আপনার কী কোনো অসুখ করেছে? কিছুদিন থেকে আপনাকে খুব মন মরা দেখাচ্ছে।

    বললাম, তেমন কিছু হয়নি, তবে শরীরটা কিছুদিন যাবৎ খুব খারাপ যাচ্ছে। বিকেল চারটের সময় ড্রাইভারকে আসতে দেখে দোকান থেকে বের হয়ে তার কাছে এগিয়ে গেলাম।

    আমাকে দেখে ড্রাইভার বলল, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে বাসায় যেতে হবে।

    বললাম, বাসায় গেলে আবার গোলমাল হবে না তো?

    যাকে নিয়ে গোলমাল হবে, সে বোধ হয় আর বাঁচবে না বলে ড্রাইভার রুমাল দিয়ে চোখ মুছল। তারপর আবার বলল, খুকী ভাইয়ের মেজ মামা আর দুজন ডাক্তার বসে আছেন। তারাই আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন।

    ড্রাইভারকে গাড়িতে যেতে বলে দোকানে ফিরে এসে সাহেবকে ফোন করে বললাম, আমার এক আত্মীয়া মৃত্যুশয্যায়। আমাকে নিয়ে যেতে লোক এসেছে। আমি সেখানে যাচ্ছি। কখন ফিরব ঠিক নেই। তারপর সহকর্মীদের বললাম, আমি যাচ্ছি। কারণটাতে তোমরা শুনলে। গাড়িতে উঠে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ওর কি হয়েছে?

    কি যে হয়েছে ডাক্তাররই রোগ ধরতে পারেনি। পার্কের সেই ঘটনার আগের দিনের রাত থেকে আজ পর্যন্ত কোনো কিছু খায়নি। কারও সঙ্গে কথা ও বলেনি। এমন কি ডাক্তাররা প্রশ্ন করেও উত্তর পাইনি। শুধু প্রশ্নকারীর মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে। যেন একদম বোবা হয়ে গেছে। আজ মেজ মামা ডাক্তারদের কাছে আপনার ও খুকী ভাইয়ের সম্পর্কের কথা বলায় ওঁরা বললেন, এতদিন কথাটা গোপন রেখে খুব ভুল করেছেন। ছেলেটিকে না হলে চিকিৎসা করে কোনো লাভ হবে না। তাই মেজ মামা আম্মার সঙ্গে রাগারাগী করে আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছেন।

    গাড়ি পৌঁছাতে ড্রাইভার আমার দিকের দরজা খুলে দিয়ে বলল, সোজা উপরে খুকী ভাইয়ের কামরায় চলে যান।

    উপরে গিয়ে দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকে দেখলাম, দুজন ডাক্তার চেয়ারে আর একজন ভদ্রলোক খাটে বসে আছেন। আমি সালাম দিলাম।

    খাটে বসা ভদ্রলোক সালামের জওয়াব দিয়ে বললেন, তুমি এখানে এসে বস বলে খাটে নিজের পাশে ইঙ্গিত করলেন। তারপর ডাক্তারদের বললেন, চলুন আমরা ড্রইং রুমে বসি।

    ওঁরা চলে যাওয়ার পর আমি সেলিনার দিকে লক্ষ্য করলাম, একটা পরিস্কার চাদর দিয়ে শরীর ঢাকা রয়েছে। শুধু মুখাটা খোলা। মাথাটা একটা রুমাল দিয়ে বাঁধা। চোখ দুটো বন্ধ। শরীর শুবিয়ে একদম কাঠ হয়ে গেছে। মুখে একবিন্দু রক্ত থাকায় ফ্যাকাশে দেখাচ্ছে। আমি তার কাছে সরে বসে কপালে হাত রাখলাম।

    সেলিনা ধীরে ধীরে চোখ খুলে অশ্রুভরা নয়নে আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল।

    তার অবস্থা দেখে আমার চোখেও পানি এসে গেল। আমার চোখের পানি তার গালে পড়তে সেলিনা কপালে রাখা আমার হাতটা নিয়ে প্রথমে চুমো খেল। তারপর খুব আস্তে আস্তে বলল, এবার আমার মৃত্যু হলেও কোনো দুঃখ নেই। আমার জীবন সার্থক। আমার প্রেম হেরে যায়নি। একদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, প্রেম দিয়ে তোমাকে জয় করবই। সে প্রতিজ্ঞা আজ আমার পূর্ণ হল। সেইজন্য আল্লাহপাকের কাছে জানাই হাজারো শুকরীয়া।

    তার হাতের মধ্যে আমার হাত ছিল। বললাম, তোমার হাতে হাত রেখে বলছি, তোমার প্রেমের কাছে আমি সত্যিই হেরে গেছি। তোমার সব ইচ্ছা পূরণ করব। তুমি শুধু কথা দাও, নিজেকে আর মৃত্যুর দিকে ঠেলে দেবে না। আত্মহত্যা করতে নিষেধ করেছিলাম বলে কি এভাবে মৃত্যুর দিকে এগোতে হয়? আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি; তিনি যেন শিঘ্রী তোমাকে সুস্থ করে তোলেন।

    তুমি যদি সব সময় আমার কাছে থাক, তাহলে ডাক্তারের চিকিৎসা ছাড়াই আমি ভালো হয়ে যাব।

    বললাম, তোমাকে এই রকম অবস্থায় রেখে চলে যেতে আমারও খুব কষ্ট হবে। কিন্তু না গিয়েও উপায় নেই। তবে কথা দিচ্ছি, আল্লাহ চাহে তো প্রতিদিন এসে তোমার সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে যাব।

    বেশ, তোমার ইচ্ছাই আমার কামনা। তবে প্রত্যেক দিন অন্ততঃ একবার আসা চাই

    তার কথায় রাজি হয়ে জিজ্ঞেস করলাম, যিনি তোমার কাছে বসেছিলেন ওঁকে যেন চেনা চেনা লাগল।

    উনি আমার মেজ মামা। তোমাকে ভালভাবে চেনেন। জর্জকোর্টের উকিল। তোমার কাছ থেকে অনেক আইনের বই কিনেছেন। আমাদের সব ব্যাপার উনি জানেন। আমার আত্মীয় স্বজনের মধ্যে একমাত্র উনি এখনও আমাকে ভালবাসেন। ওঁর সাহায্য না পেলে আম্মা অনেক আগেই জহির ভাইয়ের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিত। এতকথা বলে সেলিনা হাঁপাতে লাগল।

    আমি তাকে কথা বলতে নিষেধ করলাম। এমন সময় জরিনা এসে বলল, মামা আপনাকে ড্রইংরুমে ডাকছেন। উঠে দাঁড়াতে সেলিনা বলল, আমার সঙ্গে দেখা না করে চলে যেওনা যেন। একটা জিনিষ লক্ষ্য করলাম, মাসাধিক কাল আগে রমনা পার্কের সেই ঘটনার দিন সেলিনা আমাকে তুমি বলে সম্বোধন করেছিল, আর আজও সেইভাবে কথা বলছে। আচ্ছা বলে ড্রইংরুমে গিয়ে বসলাম।

    মামা নিজে এককাপ চা বানিয়ে বিস্কুটের প্লেট এগিয়ে দিয়ে বললেন, চা খাও।

    আমি চায়ে চুমুক দিয়ে ডাক্তারের দিকে চেয়ে জিজ্ঞেস করলাম, ওর কি অসুখ হয়েছে?

    ডাক্তারদের একজন বললেন, তার আগে বলুন, সেলিনা কি আপনার সঙ্গে কথা বলেছে?

    বললাম, হ্যাঁ, তবে খুব ক্ষীন স্বরে।

    অন্য ডাক্তার বললেন, তবে আর ভয়ের কোনো কারণ নেই। আমরা তো মনে করেছিলাম, সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। এতদিন আমরা কোনো রোগ ধরতে পারিনি। তারপর সেলিনার মামাকে দেখিয়ে বললেন, ওঁর কাছে আজ আপনাদের দুজনের সম্পর্কের কথা শুনে বুঝতে পারলাম, কোনো রোগ তার শরীরে নেই। ভীষণ মানসিক যন্ত্রণায় ভুগছে। অবস্থা যেভাবে খারাপের দিকে যাচ্ছিল, আর এক সপ্তাহ এই ভাবে থাকলে মারা যেত। এখন আপনি যদি কথায় ও ব্যাবহারের দ্বারা তার মানসিক যন্ত্রণা দূর কতে পারেন, তাহলে শিঘ্রী ভালো হয়ে যাবে। সব থেকে মুস্কিল হচ্ছিল, কোনো খাবার বা ওষুধ তাকে খাওয়ান যাচ্ছিল না। যদি জোর করে খাওয়াবার চেষ্টা করা হয়, তবে তা মুখে নিয়ে ফেলে দেয়। ওঁকে সুস্থ করার সবকিছু নির্ভর করছে আপনার উপর। ডাক্তাররা বিদায় নেওয়ার সময় আবার বললেন, ভালো করে খাওয়াবার চেস্টা করুন, আর যে ভিটামীনগুলো আছে সেগুলো ঠিকমত খাওয়ান। আশা করি অল্পদিনে সব ঠিক হয়ে যাবে।

    ডাক্তাররা চলে যাওয়ার পর মেজ মামা আমাকে বললেন, শুধু একটা কথা বলব, তোমার উপরেই সেলিনার ভালো মন্দ নির্ভর করছে। এখন আমি আসি। পরে এক সময় তোমার সঙ্গে কথা বলব।

    সকলে চলে যাওয়ার পর সেলিনার ঘরে এসে খাটের পাশে একটা চেয়ার টেনে বসে জরিনাকে হরলিক্স তৈরি করতে বললাম।

    সেলিনা বলল, ডাক্তাররা বুঝি আমাকে শুধু খাওয়াতে বলেছেন?

    ডাক্তাররা যাই বলুক না কেন? আমি তোমাকে যেভাবে যখন পথ্য ও ওষুধ খেতে বলে যাব, ঠিকমত সেগুলো খাবে। জরিনার কাছ থেকে কাগজ কলম চেয়ে নিয়ে কখন কি খাবে তার একটা চার্ট তৈরি করে জরিনাকে বললাম, তুমি তোমার আপাকে চার্টমত খাওয়াবে। যদি কোনো রকম ওজর আপত্তি করে, তাহলে আমি আগামীকাল এলে জানাবে।

    জরিনা হরলিক্স তৈরি করে ওকে চামচে করে খাওয়াল। তারপর বলল, জানেন, আজ একমাস আট দিন পর আপা এই প্রথম কিছু খেল ও কথা বলল। এতদিন শুধু পানি খেয়ে ছিল।

    জিজ্ঞেস করলাম, তোমার আপাকে দেখাশুনা করে কে?

    জরিনা বলল, আমি ও মা। একজন নার্সও রাখা হয়েছে। নিজের প্রয়োজনে। কিছুক্ষণ আগে সে বাইরে গেছে।

    আমি আসরের নামায পড়ে সেলিনাকে জিজ্ঞেস করলাম, তুমি নামায পড়বে না?

    কি করে পড়ব? আমি যে খুব দুর্বল। উঠতে পারি না। যতদিন সামর্থ ছিল পড়েছি।

    তোমার তো উঠার দরকার নেই। জেনে রেখ, মেয়েদের প্রাকৃতিক অসুবিধে ও পাগল ব্যক্তি ছাড়া কারুর জন্য নামায মাফ নেই। যে কোনো অবস্থা হোক না কেন নামায পড়তেই হবে। তারপর জরিনাকে প্লেটে করে কিছু শুকনো ভালো মাটি আনিয়ে দিতে বললাম।

    জরিনা তাদের কাজের মেয়েকে মাটি আনতে বলল। কাজের মেয়েটি যখন মাটি নিয়ে ফিরল তখন নার্সও এল।

    আমি জরিনা ও নার্সকে বললাম, প্রত্যেক নামাযের সময় সেলিনাকে এইভাবে তাইমুম (অযু) করিয়ে দেবেন বলে মাটিতে দুহাত ঘসে প্রথমে আমি আমার সমস্ত মুখমন্ডল এবং পরে আবার মাটিতে হাত ঘসে দুহাতের কনুই পর্যন্ত মুছলাম। নার্স তাকে সেইভাবে তাইমুম করিয়ে দিল। তারপর আমি তাদেরকে বললাম, আপনারা দুজনে ওকে ধরে পূর্ব দিকে মাথা ও পশ্চিম দিকে পা করে শুইয়ে দিন।

    আমার কথামত তারা সেলিনাকে শুইয়ে দিল।

    আমি তাকে বললাম, তুমি এবার চিৎ হয়ে শুয়ে চোখের ঈশারায় নামায পড়।

    আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কেউ আমার অনুমতি ছাড়া ঘরে আসেনি। এক সময় আমি সেলিনার মাথায় হাত বুলাতে বুলোতে বললাম, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে সেদিন পার্কে ঐ অবস্থায় ফেলে এসে এতদিন যে কি যন্ত্রণা ভোগ করেছি, তা একমাত্র উপরের মালিকই জানেন। সত্যি ত্যি তোমাকে যে আমি এত, গভীরভাবে ভালবেসে ফেলেছি, তা এই ঘটনার আগে বুঝতে পারিনি। তার সুন্দর সুডৌল আপেলের মত গাল দুটো হাড়ের সঙ্গে মিশে গেছে তা লক্ষ্য করে আমার গলা ধরে এল।

    সেলিনা তা বুঝতে পেরে আমার হাতটা দুহাতের মুঠোর মধ্যে নিয়ে কাদ কাদ স্বরে বলল, আমার জন্য তুমি যে কত কষ্ট এতদিন পেয়েছ এবং এখনও পাচ্ছ, তা সবকিছু আমি অনুভব করতে পারছি। আমার এখন মনে হচ্ছে, আমার মত সৌভাগ্যবতী মেয়ে সারা দুনিয়ায় নেই।

    রাত দশটায় এশার নামায পড়ে সেলিনাকে বললাম, এবার আমাকে আজকের মত বিদায় দাও।

    আমার কথা শুনে তার পাড়ুর মুখটা আরও মলিন হয়ে গেল। কোনো কথা না বলে ছলছল নয়নে আমার মুখের দিকে চেয়ে রইল।

    বললাম, প্রতিদিন তো আসব, মন খারাপ করছ কেন? তারপর একবার তার মাথায় ও মুখে হাত বুলিয়ে আল্লাহ হাফেজ বলে চলে আসি।

    এরপর কোনো দিন সকালে অথবা রাত্রে যখনই সময় পেতাম তখনই গিয়ে ওর কাছে বেশ কিছুক্ষণ কাটিয়ে আসতাম। যাওয়ার সময় নানারকম ফল ও মিষ্টি নিয়ে যেতাম। দশবার দিনের মধ্যে সেলিনা বেশ সুস্থ হয়ে উঠল।

    আরো দুতিন দিন পর সেলিনা আমার হাতে একটা খাম দিয়ে বলল, এতে কিছু টাকা আছে। যদি তুমি মনে কিছু না করে এটা নাও, তাহলে খুব খুশী হব।

    তাকে খুশী করার জন্য খামটা নিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? হঠাৎ আমাকে টাকা দিলে কেন?

    তুমি আমার জন্য এত খরচ করছ, ভাবলাম, তোমার যদি টাকার টান পড়ে।

    আল্লাহপাকের রহমতে আমার টাকার টান পড়বে না। চাকরি ছাড়াও আমার একটা সাইড বিজনেস আছে। তা থেকে যা পাই, তার অল্পকিছু ছাড়া প্রায় সবটাই ব্যাংকে জমা হচ্ছে। তোমার দেওয়া টাকা আমি নিলাম, কিন্তু ভবিষ্যতে এ রকম আব্দার আর করবে না। এখন এই টাকাগুলো আমি আমার প্রেমিকার কাছে গচ্ছিত রাখছি, সময় মত চেয়ে নেব। এই বলে টাকার খামটা তার হাতে ফেরৎ দিলাম।

    সেলিনা নির্বাক হয়ে কয়েক মুহুর্ত আমার মুখের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে চোখের পানি গোপন করার জন্য মাথা নিচু করে নিল।

    আমি তার চিবুক ধরে তুলে বললাম, আমাকে তুমি ভুল বুঝ না। আমার এই ব্যবহারে যদি তুমি মনে কষ্ট পেয়ে থাক, তবে মাফ চাইছি।

    টপ টপ করে চোখের পানি ফেলতে ফেলতে সেলিনা বলল, তোমার কোনো অন্যায় হয়নি, বরং আমি ভুল করে দয়া দেখাতে গিয়ে চরম অন্যায় করে তোমার মনে ব্যাথা দিয়েছি। তুমি আমাকে ক্ষমা কর।

    বললাম, ভুল মানুষ মাত্রেই করে। আর সেই জন্য আল্লাহপাকের রাসুল(দঃ) বলেছেন, মানুষ ভুল করবে বলেই আল্লাহপাক ক্ষমা রেখেছেন। যদি তারা তা স্বীকার করে তার কাছে ক্ষমা চায়। তাহলে আল্লাহপাক তাদের ক্ষমা করে দেন। এর কয়েদিন পর তাকে বললাম, প্রতিদিন আসতে আমার অসুবিধে হয়। তুমি তো এখন ভালো হয়ে গেছ। তুমি বরং মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করো। তাকে আমার দোকানের ও পাশের দুতিনটে দোকানের ফোন নাম্বার দিয়ে বললাম, যে কোনো একটাতে ডায়েল করে আমাকে চাইলেই পাবে।

    তারপর থেকে আমি আর তাদের বাসায় যাইনি। মাঝে মাঝে সেলিনা ফোন করে নভেল ড্রিংকে আসতো, আমি সেখানে তার সঙ্গে দেখা করতাম। আবার কোনো ছুটির দিনে পার্কে যেতাম।

    এদিকে আমার স্ত্রী আমাকে যাতে কোনো রকম সন্দেহ না করে সেজন্য স্বাভাবিক জীবন শুরু করলাম। মন থেকে সমস্ত চিন্তা দুর করে দিলাম। সিদ্ধান্ত নিলাম, সেলিনাকে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে কোনো দিন কোনো কারণে খারাপ ব্যবহার করব না।

    কিছুদিন পর সেলিনা ফোন করে বলল, তুমি আগামী কাল ছুটি নিয়ে সকাল সাড়ে আটটায় জি, পি, ওর গেটে থাকবে, আমি আসব, বিশেষ দরকার আছে।

    দরকারটা এখন বললে হত না?

    এখন বলব না, কাল বলব। তোমার কিন্তু আসা চাই। তারপর অনুমতি নিয়ে ফোন ছেড়ে দিল।

    সাহেবের কাছ থেকে ছুটি নিলাম, কিন্তু স্ত্রীকে বললাম না। পরের দিন ঠিক সময় মত জি, পি, ওর গেটে দাঁড়ালাম। দুমিনিট পর সেলিনাদের গাড়ি এসে আমার সামনে ব্রেক করল।

    সেলিনা সালাম দিয়ে দরজা খুলে বলল, এস!

    আমি সালামের জওয়াব দিয়ে গাড়িতে বসতে তার গায়ে গা ঠেকে গেল।

    মৃদু হেসে বলল, ব্যবধান রেখে বসব? না যেভাবে আছি সেভাবে থাকব?

    তোমার বিবেককে জিজ্ঞেস করে দেখ।

    সেলিনা অল্প একটু সরে বসে ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলল। তারপর আমাকে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাব বলোত?

    কি করে বলব? ধনীর দুলালীদের মতলব বোঝা মুশকিল।

    তুমি এভাবে আমার সঙ্গে কথা বলবে না। আমার প্রেমের পর্দায় আঘাত লাগে বলে রুমাল দিয়ে চোখ মুছল।

    এত সামান্য কথায় আঘাত পাবে ধারণা করিনি। বললাম, কথাটা আমি এমনি বলেছি। সিরিয়াসলি বা তোমার মনে আঘাত দেওয়ার জন্য বলিনি। কথার মোড় ঘোরাবার জন্য বললাম, মনে হচ্ছে কোনো অভিসন্ধি এঁটেছ।

    সেলিনা বলল, একদিন তো আমাকে সাইকোলজী ও এ্যাসট্রোলজীর ছাত্রী বানিয়েছিলে, আজ যদি আমি তোমাকে সেই কথা বলি?

    বল, আমিও বলব, ঐ সব বই পড়িনি। আমার প্রেম আমাকে বলে দিয়েছে। এই কথায় দুজনেই হেসে উঠলাম।

    ড্রাইভার দাদু আমাদের কথার মধ্যে এই প্রথম কথা বললেন, প্রেমিক প্রেমিকারা মনের কথা আপনা থেকে জানতে পারে, যদি তাদের প্রেম খাটি হয়। সে জন্য কোনো বই পড়ার দরকার হয় না।

    আমি বললাম, দাদু, আপনার কথা হাণ্ডেড পারসেন্ট কারেক্ট।

    কোর্ট হাউস স্ট্রীটের একটি দোতলা বাড়ির সামনে গাড়ি থামল। সেলিনা আগে নেমে আমাকে নামতে বলল। তারপর আমাকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতর যাওয়ার সময় ড্রাইভারকে বলল, আপনি এখন চলে যান। দরকার মত ফোন করে ডেকে নেব।

    আমাকে যে বাড়িতে নিয়ে গেল, সেটা নিচে চার কামরা ও উপরে চার কামরা। উপরে নিয়ে গিয়ে যে কামরায় বসাল, সেটা উকিলের চেম্বার। ঘরের চারিদিকের আলমারীতে সব আইনের বই। তার মধ্যে অনেক বই আমার চেনা। ঘরের মাঝখানে একটা বড় টেবিল। তার চারপাশে অনেকগুলো চেয়ার। দরজার সোজা একটা মুভিং চেয়ার রয়েছে। আমাকে বসিয়ে এক্ষুনি আসছি বলে সেলিনা ঘর থেকে বেরিয়ে গেল।

    প্রায় সঙ্গে সঙ্গে তার মেজ মামার সঙ্গে ফিরে এল।

    আমি দাঁড়িয়ে সালাম দিলাম।

    মেজ মামা সালামের জওয়াব দিয়ে বসতে বলে নিজেও বসলেন। তারপর বললেন, আমি তোমাকে অনেকদিন থেকে চিনি। তুমিও নিশ্চয় আমাকে চিনতে পেরেছে?

    জ্বি হ্যাঁ, সেদিন সেলিনাদের বাসায় চেনা চেনা মনে হতে জিজ্ঞেস করে জেনেছি।

    উনি আবার বললেন, তুমি আমার ছেলের মত, তাই তোমাকে প্রথম থেকে তুমি বলে সম্বোধন করেছি, কিছু মনে করোনিতো বাবা?

    আপনি আমাকে এত আপন করে নিয়েছেন জেনে আমি কৃতজ্ঞ।

    উনি ড্রয়ার খুলে দুটো স্ট্যাম্প বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, সবগুলো স্টার চিহ্নের পাশে সিগনেচার করে দাও।

    আমি একটা স্ট্যাম্প নিয়ে পড়ে দেখি সেটা কোর্ট ম্যারেজের এ্যাপ্লিকেশন। সেলিনা আগেই সই করেছে।

    মামীর সঙ্গে দেখা করে আসি বলে সেলিনা চলে গেল।

    আমি সিগনেচার না করে বললাম, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল।

    মামা বললেন, তুমি যা বলবে খুকী সেসব বলেছে। আরও যদি কিছু বলতে চাও শুনব, কিন্তু কোনো কাজ হবে না। কারণ এতকিছুর পর ওকে আর ফেরান যাবে না। ও খুব একরোখা। যা করবে বলবে, তা করেই ছাড়বে। নিজের মতের বাইরে কখনো কিছু করে না। আমার কাছে প্রথম যখন সমস্ত ঘটনা প্রকাশ করে নিজের মতামত জানায় তখন আমি খুব রাগারাগী করেছি। সংসারের জটিল সমস্যার কথা বলে অনেক ভয় দেখিয়েছি এবং বুঝিয়েছিও। ওর মামীমাও অনেক করে ঐসব খেয়াল ছাড়তে বলেছে। কিন্তু ওর ঐ এক কথা, হয় তোমাকে বিয়ে করবে নচেৎ আত্মহত্যা করবে। এই একরোখা স্বভাবের জন্য আমার বোন ওকে একদম দেখতে পারে না। ওকে ওর ছেলেবেলা থেকে জানি বলে নিজের মত বিসর্জন দিয়ে বাঁচাবার জন্য সাহায্য করছি।

    সবকথা শোনার পর সিগনেচার করলাম। তারপর অন্য ষ্ট্যাম্পটা পড়লাম। একই জিনিসের দুই কপি অঙ্গিকার পত্র। তাতে আমার দেওয়া বিয়ের শর্তগুলো টাইপ করা। সেগুলোতেও সেলিনার সিগনেচার রয়েছে।

    বললাম, ওর মতিগতি বদলাবার জন্য এই শর্তগুলো লিখে চিঠি দিয়েছিলাম। বিয়েই যখন করতে যাচ্ছি, তখন এটার আর কী দরকার?

    মামা বললেন, তোমার সেই চিঠি পড়ে আমিও তা বুছেঝি; কিন্তু ওর হুকুম এটাও রেজেষ্ট্রী করতে হবে। তুমি দুটোতেই সিগনেচার করে দাও। নচেৎ ও আমাকে আস্ত রাখবে না।

    আমি সিগনেচার করছি এমন সময় পনের ষোল বছরের একটি মেয়ে এসে বলল, আব্বা, আপনাদের নাস্তা খাওয়ার জন্য আম্মা ডাকছেন।

    মেয়েটিকে দেখিয়ে মামা বললেন, আমার বড় মেয়ে জোহরা, এবারে ম্যট্রিক দেবে।

    জোহরা আমাকে হাত তুলে তাসলিম বলল।

    আমি তার প্রতিউত্তর দিলাম।

    আমরা ডাইনিং রুমে গিয়ে বসলাম। একটু পরে সেলিনা এসে মামার পাশে বসল। একজন মহিলা আমাদের খাওয়াবার জন্য এলে সেলিনা বলল, মামীমা।

    আমি সালাম দিয়ে বললাম, নাস্তা খেয়ে এসেছি, আমাকে সামান্য কিছু দিন।

    মামীমা সালামের জওয়াব দিয়ে দুটো মিষ্টির সঙ্গে কলা ও আপেলের কয়েকটা ফালি দিলেন।

    নাস্তার পর সেলিনা মামাকে জিজ্ঞেস করল, আমাদেরকে আর দরকার হবে?

    মামা বললেন, এত তাড়া কিসের? তোমরা এখন গল্প কর। বেলা বারটার দিকে একজন পিয়ন এসে তোমাদের ডেকে নিয়ে যাবে। এগুলো এফিডেভিট করার সময় তোমাদেরকে দরকার হবে। আর দুপুরে তোমরা এখানে খাবে।

    আমরা ড্রইং রুমে এসে বসলাম। জোহরাও সঙ্গে এসেছিল। তাকে জিজ্ঞেস করলাম, তোমরা কয় ভাই বোন?

    দুই বোন এক ভাই। আমিই বড়। ওরা স্কুলে গেছে। আপনারা আসবেন, তাই আম্মা আমাকে আজ স্কুলে যেতে দেননি।

    হঠাৎ সেলিনা বলল, তুমি সিগারেট খাচ্ছ না কেন?

    আসবার সময় কিনতে ভুলে গেছি।একটা দশ টাকার নোট বের করে জোহরার দিকে বাড়িয়ে ধরে বললাম, কাউকে দিয়ে এক প্যাকেট সিজার্স সিগারেট ও একটা ম্যাচ আনিয়ে দিতে পার?

    অফ কোর্স বলে জোহরা যেই টাকাটা আমার হাত থেকে নিতে গেল, সেলিনা তখন তার হাতটা টেনে নিয়ে আট আনা পয়সা দিয়ে বলল, শুধু একটা ম্যাচ, সিগারেট লাগবে না। তারপর টাকাটা আমাকে ফেরৎ দিল।

    জোহরা বেরিয়ে যেতে বললাম, সিগারেট লাগবে না এ কথার অর্থ?

    সেলিনা ভ্যানিটি ব্যাগ থেকে এক প্যাকেট মূর সিগারেট বের করে আমার হাতে দিয়ে বলল, আসার সময় মৌচাক মার্কেট থেকে তোমার জন্যে কিনেছি।

    মূর সিগারেট বেশ দামী। খাওয়ার সময় একটা সুগন্ধ ছড়ায়। আমি খেতে খুব ভালবাসি। অতদামী সিগারেট খেয়ে টাকা অপচয় করা পছন্দ করি না। তাই সব সময় না খেয়ে মাঝে মধ্যে খাই। জোহরা ম্যাচ দিয়ে চলে গেল।

    সেলিনা একটা চেয়ার টেনে এনে আমার সামনে বসল।

    সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করলাম, আমি যে এই সিগারেট খেতে ভালবাসি, তা জানলে কেমন করে? এই সিগারেট তো তোমার সামনে কোনো দিন খাইনি।

    একদিন নিউমার্কেটে তোমাকে এই সিগারেট খেতে দেখেছিলাম। সে সময় এর গন্ধটা আমার খুব ভালো গেলেছিল। তাতেই বুঝেছি তুমি এই সিগারেট ভালবাস।

    আজকের দিনে তুমি যদি অনেক দামী কোনো জিনিস প্রেজেন্ট করতে, তা হলেও বোধ হয় এতটা আনন্দিত হতাম না। সিগারেট ধরিয়ে জোরে টান দিয়ে সমস্ত ধোঁয়া ওর মুখের উপর ছাড়লাম বিরক্ত করার জন্য। কিন্তু ওর মুখে বিরক্তের কোনো চিহ্ন দেখলাম না। জিজ্ঞেস করলাম, সিগারেটের ধোঁয়াতে তোমার অসুবিধে হয় না?

    হাসিমুখে সেলিনা জবাব দিল, সিগারেটের ধোঁয়ার গন্ধটা আমাকে মোহিত করে দেয়।

    তাহলে একটা টেষ্ট করে দেখবে কি?

    বাবা না, আমার দ্বারা তা সম্ভব নয়।

    একটা কথা বলি শোন, তোমাকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্য বিয়ের ব্যাপারে যেসব শর্ত লিখে চিঠি দিয়েছিলাম, তাতে যখন কোন কাজ হল না তখন সেটা রেজেষ্ট্রি করার আর দরকার নেই। যতক্ষণ ওটা থাকবে ততক্ষণ আমি আমার  বিবেকের কাছে অপমান বোধ করব। মামার কাছ থেকে চেয়ে নিয়ে নষ্ট করে ফেল।

    চিরকাল ওটা আমি সঙ্গে রাখব। আমার জীবদ্দশায় অথবা মৃত্যুর পর আমার কোনো আত্মীয় যেন তোমার বিরুদ্ধে কোনো বিষয় নিয়ে কোর্টে নালিশ করতে না পারে।

    তার যুক্তি শুনে আশ্চর্য না হয়ে পারলাম না। বললাম, ঐ দলিলটা থাকলে তোমার ক্ষতির কারণ হতে পারে। আমি যদি কোনো দিন তোমাকে বিট্রে করি, তাহলে তুমি কোনো রকম ব্যবস্থা নিতে পারবে না।

    আমি নিশ্চিত, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন কেউ কাউকে বিটে করতে পারব না।

    এত নিশ্চয়তা পেলে কোথা থেকে?

    আমার প্রেমের কাছ থেকে। জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি যা চিন্তা করেছি তা মিথ্যা হয়নি।

    ভবিষ্যৎ সম্বন্ধে একমাত্র আল্লাহপাক ওয়াকেফহাল। মানুষ নিজের ভবিষ্যৎ নিজে গড়তে যেয়ে অনেক সময় বিফল হয়।

    আমি তকদির বিশ্বাস করি। সাধ্যমত তদবীর করে যাব। ফলাফল উপর ওয়ালার হাতে।

    এবার জিজ্ঞেস করলাম, ডিগ্রীতে এ্যাডমিশন নেবে নাকি?

    তুমি যা বলবে তাই করব।

    যা বলব তা যদি তোমার মতের বিপরীত হয়, তাহলে তো এখন থেকে মনোমালিন্য শুরু হবে।

    কখনও না। যেদিন থেকে তোমাকে ভালবেসেছি, সেদিন থেকে নিজের কামনা বাসনা নিজের কাছে খারাপ লেগেছে। নিজস্ব সবকিছু ত্যাগ করে তোমার মতে চললে ইহকাল ও পরকালে যে সুখ শান্তি পাব, সে কথা আমার প্রেম অনেক আগেই আমাকে শিক্ষা দিয়েছে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, তোমার এখন কি করতে বা কি খেতে ইচ্ছা করছে? তার উত্তরে বলব, আমার প্রেমিকের যা যা ইচ্ছা করবে আমারও তাই।

    না, তার কথা শুনে চিন্তা করলাম, এত গভীর প্রেম ও কেমন করে পেল? কে তাকে এত শিক্ষা দিল? মনে করলাম জিজ্ঞেস করব নাকি, বিকেলে কোনো প্রোগ্রাম। আছে কিনা?

    ঠিক এমন সময় সেলিনা বলে উঠল, বিকেলেও তোমাকে ছাড়ছি না। প্রথমে পার্কে যাব, তারপর কিছু কেনাকাটা করব।

    কি করে যে ও আমার মনের খবর জানতে পারে, তা ভেবে খুব আশ্চর্য হলাম।

    আমাকে চুপ করে থাকতে দেখে সেলিনা আবার বলল, তোমাকে একটা অনুরোধ করছি, আজ থেকে কোনোদিন যে কোনো বিষয়ে অর্থাৎ-খাওয়া, পরা ও কোনো কাজের ব্যাপারে আমার কি পছন্দ হয়, কি ভালো লাগে বা কি ইচ্ছা জাগে, কোনো কিছুই জিজ্ঞেস করবে না। কারণ তোমার সবকিছু আমার নিজের চেয়ে অধিক পছন্দ।

    বেলা বারটার কিছু আগে একজন পিয়ন এসে আমাদেরকে কোর্টে নিয়ে গেল। কোর্টের কাজ সারতে দেড়টা বেজে গেল।

    মামা বললেন, তোমরা বাসায় গিয়ে খেয়ে নাও। আমার ফিরতে দেরি হবে।

    খাওয়া দাওয়া শেষ হবার পর সেলিনা বলল, চল, এবার রওনা হওয়া যাক।

    দাদুকে গাড়ি নিয়ে আসতে বলবে না?

    খেয়ে উঠেই ফোন করেছিলাম। উনি দশ মিনিট ধরে অপেক্ষা করছেন।

    মামা মামীর সঙ্গে দেখা না করে কি যাওয়া ঠিক হবে?

    তোমরা দুজনে আবার আসবে কিন্তু বলে মামীমা ঘরে ঢুকলেন।

    আমরা দুজনে তার পায়ে হাত দিয়ে সালাম করলাম।

    তিনি দোয়া করলেন, আল্লাহ তোমাদেরকে সুখী করুন। তারপর বললেন, তোমার মামার খাবার একজন এসে নিয়ে গেছে। উনি কখন ফিরবেন তার কোনো ঠিক নেই

    মামীমার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রমনা পার্কের লেকের ধারে সেই জায়গায় গেলাম। সেখানে পৌঁছে সেলিনা আমাকে কদমবুসি করল।

    আমি তাকে দুহাত দিয়ে ধরে দাঁড় করিয়ে মাথায় ও কপালে চুমো খেয়ে দোয়া করলাম, হে পরওয়ারদিগারে আলম, তুমি আমার প্রেমিকার সমস্ত নেক মকসুদ পুরণ কর। আমি যেন তাকে সুখ শান্তি দিতে পারি সে তওফিক তুমি আমাকে এনায়েৎ কর। তারপর তার ডান হাতটা নিয়ে চুমো খাওয়ার সময় শাহাদাৎ আঙ্গুলে আস্তে করে কামড়ে দিলাম।

    সেলিনা একবার কেঁপে উঠে কামড়ে দেওয়া আঙ্গুলটা নিয়ে চুষতে লাগল।

    বললাম, এত জায়গা থাকতে এখানে এলে কেন?

    এই জায়গাটাকে চিরকালের জন্য স্মরণীয় করে রাখলাম। কিছু মার্কেটিং করব, কোথায় যাবে? নিউ মার্কেট, না বায়তুল মোকাররমে?

    গ্যানিসে, তার আগে বায়তুল মোকাররমে একবার যাব।

    দাদুকে সেই মতো বলে গাড়িতে উঠলাম। বায়তুল মোকাররমে পৌঁছে দোতলার একটি জুয়েলারী-দোকানে ঢুকলাম।

    দোকানের ম্যানেজার আমার খুব বন্ধু লোক। কয়েকদিন আগে তাকে দুটো আংটি তৈরি করার অর্ডার দিতে এসে সেলিনার ব্যাপারটা বলেছিলাম।

    আমাদেরকে দোকানে ঢুকতে দেখে সালাম দিয়ে বললেন, কি খবর খান সাহেব? সাথে নিশ্চয় নতুন ভাবি?

    সালামের উত্তর দিয়ে বললাম, ঠিক ধরেছেন।

    তাহলে তো মিষ্টি খাওয়ান উচিত।

    সে সব আর একদিন হবে। আজ সময় কম, আপনি আংটি দুটো তাড়াতাড়ি দিন।

    ম্যানেজার দুটো ছোট বাক্স এনে কাউন্টারের উপর রাখলেন।

    আমি সেলিনাকে বললাম, দুটি বাক্সে দুজনের নাম লেখা দুটি আংটি আছে, বাক্স না খুলে তোমারটা তোমাকে বেছে নিতে হবে। কি, পারবে না?

    সেলিনা কয়েক মুহুর্ত আমার মুখের দিকে চেয়ে কি যেন চিন্তা করল। তারপর একটা বাক্স খুলে ফেলল।

    আমরা আশ্চর্য হয়ে দেখলাম, যে বাক্সটা খুলল, তাতে তারই নাম লেখা আংটিটা রয়েছে।

    আমি আংটিটা নিয়ে তার ডান হাতের অনামিকায় পরিয়ে দিলাম।

    সেলিনা অন্য বাক্সটা খুলে নূরজাহান নাম লেখা দেখে বলল, এটা নিশ্চয় আপামণির নাম?

    হ্যাঁ বলে ম্যানেজারকে দাম মিটিয়ে দিয়ে গাড়িতে উঠে জিজ্ঞেস করলাম, তুমি কী করে জানলে কোনটাতে তোমার নাম লেখা আছে?

    তা বলতে পারব না। শুধু এইটুকু বলতে পারি, আল্লাহপাকের মেহেরবাণীতে আমার প্রেম জয়ী হয়েছে।

    তোমার প্রেমের দাম আমি দিতে পারব কিনা জানি না। আল্লাহতায়ালার কাছে দোয়া করছি, তিনি যেন তোমাকে সুখি করেন।

    গ্যানিসে গিয়ে সেলিনা বলল, তোমার পছন্দমতো আমার জন্য কাপড় চয়েস করে দাও।

    আমি দোকানের একজন কর্মচারীকে ওর মাপের সালওয়ার কামিজ দেখাতে বললাম, অনেকগুলোর মধ্যে সবুজ ও হলুদ রং এর দুসেট পছন্দ করে বললাম, এই গুলোর মেমো দিন, ছোট বড় হলে চেঞ্জ করে নেব। তারপর সেলিনাকে জিজ্ঞেস করলাম, জরিনার জন্য কিছু কিনবে না?

    জরিনা গতকাল আম্মার সঙ্গে নিউমার্কেটে গিয়ে কিনেছে।

    ক্যাশ কাউন্টারে গিয়ে মেমো নিয়ে টাকা দেওয়ার জন্য যেই মানিব্যাগ বের করেছি, অমনি সেলিনা ঝটকরে আমার হাত থেকে মানিব্যাগ কেড়ে নিয়ে কর্মচারিটিকে ঐ কালারের আরও দু সেট দিতে বলল।

    আমি ব্যাপারটা বুঝতে পেরে দোকানের কর্মচারীকে শুধু হলুদ সেটটা দিতে বলে সেলিনাকে বললাম, মানিব্যাগটা দাও।

    দেব, তবে এখন নয়। তোমার জন্যেও কাপড় চয়েস কর।

    বললাম, আজ নয়, অন্যদিন।

    আমি যে একটু রেগে গেছি, তা বুঝতে পেরে সেলিনা তিন সেট কাপড়ের দাম মিটিয়ে দিয়ে বলল, চল, আজ আর কিছু কিনব না। গাড়ির কাছে এসে আমাকে মানিব্যাগটা ফেরৎ দিয়ে বলল, তুমি রাগ করো না। আজ তোমাকে আমি শুধু কাপড় চয়েস করে দিতে এনেছি। অন্য দিন তুমি যা খুশী কিনে দিও, আপত্তি করব না। আর এই সেটটা আজকের আনন্দের দিনে আপামনিকে উপহার স্বরূপ দিলাম বলে একটা কাপড়ের বাক্স আমার হাতে দিল।

    তোমার কথা কিন্তু বলতে পারব না।

    তোমার যা ইচ্ছা তাই বলো।

    সেলিনাকে বিদায় দিয়ে আমি আবার গ্যানিসে গিয়ে দুটো বাচ্চার দুসেট কাপড় কিনলাম। তারপর মসজিদে আসরের নামায পড়ে ঠাঠারী বাজারে এক বন্ধুর দোকানে গেলাম। সেখানকার কাজ সেরে মাগরিবের নামায পড়ে বাসায় ফিরলাম।

    আমার স্ত্রী হাত থেকে কাপড়ের প্যাকেটটা নিয়ে খুলে খুব খুশি হল।

    বাথরুমে হাতমুখ ধুতে যাওয়ার সময় নতুন সেটটা পরতে বললাম। ফিরে এসে দেখি, নতুন কাপড় পরে নিজেকে ড্রেসিং টেবিলের আয়নায় দেখছে।

    আমি আংটিটা পকেট থেকে বের করে পিছন থেকে জড়িয়ে ধরে তার আঙ্গুলে পরিয়ে দিয়ে বললাম, আজ তোমাকে খুব সুন্দরী দেখাচ্ছে।

    আমাকে কদমবুসি করে উঠে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আজ এতগুলো টাকা খরচ করলে যে?

    আমি তার মাথায় চুমো খেয়ে বললাম, আমার মন চাইল, তাই করলাম। কেন? কোনো অন্যায় করেছি নাকি? তুমি কৈফিয়ৎ চাইছ যে?

    আমি কি তাই বললাম, বলে আমাকে জড়িয়ে ধরে চুমো খেল।

    আমিও তার প্রতিদান দিলাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার
    Next Article যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল – কিশোর পাশা ইমন

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    ক্ষমা – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }