Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ক্ষমা – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প116 Mins Read0
    ⤶ ⤷

    ক্ষমা – ৩

    তিন

    কয়েকদিন ভার্সিটি বন্ধ ছিল, আজ খুলেছে। রোজ ভার্সিটিতে গিয়ে অফ পিরিয়ডে শিউলিকে জিজ্ঞেস করল, তুই কি কোনো ছেলের প্রেমে পড়েছিস? অথবা কোনো ছেলে তোকে সামনা সামনি বা চিঠি দিয়ে অথবা মোবাইলে প্রেম নিবেদন করেছে?

    শিউলি বলল, হঠাৎ আজ একথা জিজ্ঞেস করছিস কেন? মনে হচ্ছে, কেউ তোকে প্রেম নিবেদন করেছে?

    রোজ বলল, যা জিজ্ঞেস করলাম তার উত্তর আগে দে।

    শিউলি বলল, না, আমাকে কেউ কোনোভাবেই প্রেম নিবেদন করেনি। করার সুযোগও আমার কাছ থেকে কেউ পায়নি। কারণ ক্লাস সেভেন থেকে মা আমাকে বোরখা পরিয়ে স্কুলে পাঠাতেন। আজ পর্যন্ত আমি বোরখা পরেই সবখানে যাই। তা ছাড়া বড় হবার পর থেকে আজ পর্যন্ত অন্য ছেলেদের দূরের কথা, আত্মীয়-স্বজনের কোনো ছেলের সঙ্গে মেলামেশা করিনি। শুধু তাই নয়, প্রয়োজন ছাড়া তাদের সামনেও যাইনি, এমন কী কথাও বলিনি। তোকে তো বলেছি আমাদের ফ্যামিলি রক্ষণশীল। এবার তুই আমার প্রশ্নের উত্তর দে।

    রোজ বলল, বেশ কিছুদিন থেকে একটা ছেলে মাঝে মাঝে রাত এগারটা বারটার দিকে মোবাইলে ফোন করে। তাকে অনেক রাগারাগি করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। নির্লজ্জার মতো ফোন করেই চলেছে।

    শিউলি বলল, তুই ফোন রিসিভ করিস কেন? লাইন কেটে দিয়ে মোবাইল অফ করে দিবি।

    মোবাইলে প্রথম দিন আলাপ হবার পর পরবর্তীতে তাই করতাম; কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

    ফোনে তোকে কী বলে?

    বলে আপনার কণ্ঠস্বর খুব মিষ্টি। সেই স্বর শোনার জন্য সারাদিন প্রতীক্ষায় থাকি। রাতে শোনার পর তবে ঘুমোতে পারি। নচেৎ সারারাত জেগে থাকতে হয়।

    বখাটে ছেলেরাই এরকম করে। তুই তার কাছ থেকে ঠিকানা নিয়ে তোর বাবাকে দিয়ে থানায় কেস করাতে পারিস। পুলিশের রুলের গুতো ও জেলের ভাত খেলে প্রেমের মজা বুঝতে পারবে।

    প্রথম প্রথম তোর মতো আমিও ওসব ভেবেছিলাম; কিন্তু ছেলেটার মার্জিত কথাবার্তা শুনে মনে হয়েছে সে বখাটে নয়, বরং শিক্ষিত ও ভদ্র ঘরের ছেলে। তাই বাবাকে জানিয়ে থানায় কেস করতে বিবেকে বেধেছে।

    শিউলি হেসে উঠে বলল, একথা আগে বলবি তো। তোর কথা শুনে মনে হচ্ছে, তুই ছেলেটাকে ভালবেসে ফেলেছিস। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে চিন্তিত মুখে বলল, কাজটা তুই ভালো করিস নি। গতকাল একটা দৈনিক পেপারে পড়লাম, কলেজের একটা ছেলে ক্লাস টেনের একটা ছাত্রীর সঙ্গে প্রথমে মোবাইলে মিস কলের মাধ্যমে পরিচয় হয়। তারপর কয়েকমাস মোবাইলেই প্রেম করে। একদিন ছেলেটা তাকে দেখা সাক্ষাতের কথা বলে নির্দিষ্ট একটা জায়গায় আসতে বলে। মেয়েটা আসার পর বিয়ে করার কথা বলে ছেলেটা ও তার চার পাঁচজন বন্ধুসহ একটা নির্মাণাধীন বাড়ির নির্জন কক্ষে নিয়ে গিয়ে মুখ বেঁধে সবাই মিলে ধর্ষণ করে। তারপর মুখ খুলে দিয়ে সবাই পালিয়ে যায়। মেয়েটির আর্তচিৎকারে লোকজন এসে তাকে হাসপাতালে। নিয়ে ভর্তি করে দেয়। তারপর শিউলি একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বলল হায়রে মুসলমান, তোমরাই নাকি মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। আজ তোমাদের অধঃপতন দেখে পৃথিবীর বিভিন্ন জাতি ক্রিপের হাসি হাসছে আর তোমাদের উপর নিপীড়ন চালাচ্ছে। যতদিন মুসলমানরা আল্লাহ ও তার রাসুল (সা)-এর বাণী মেনে চলেছে, ততদিন তারা মাথা উঁচু করে পৃথিবীর বেশির ভাগ দেশকে সান-সওকাতের সাথে শাসন করেছে। বর্তমান প্রজন্মদের কাছে সেসব। ইতিহাস ও অলিক কল্পনা।

    রোজ বলল আজকাল অধঃপতনের জন্য কারা দায়ী বলতে পারিস?

    শিউলি বলল, মা-বাবা আর রাষ্ট্রের প্রশাসকরা। এসব আলোচনা করতে গেলে অনেক কথা বলতে হবে। অন্য এক সময় তা করা যাবে। এখন এতটুকু বলতে পারি, মা-বাবা যদি সৎ ও ধার্মিক হত, ছেলেমেয়েদের সৎ ও ধার্মিক করে গড়ে তুলত এবং তাদের হাতে মোবাইল না দিত, তাহলে ছেলেমেয়েদর এত অধঃপতন হত না।

    রোজ বলল, তুই খুব দামি কথা বলেছিস।

    শিউলি বলল, আমি খুব অবাক হচ্ছি বিয়ের আগে ছেলে-মেয়েদের মধ্যে প্রেম করা নিষেধ জেনেও এরকম কাজ করবি ভাবতেই পারছি না। তুই বোধ হয় জানিস না, বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম করা সর্বোত্তম প্রেম। তাই বলব ভালো চাসতো ছেলেটার সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দে।

    কীভাবে বন্ধ করব বলে দে।

    ফোন করলে বলিব, তোর বিয়ের কথা পাকা হয়ে গেছে।

    ঐ কথা বলা যাবে না।

    কেন বলা যাবে না?

    ওকে আমিও ভীষণ ভালবেসে ফেলেছি।

    তাই যদি হয়, তা হলে এতক্ষণ প্যাচাল পাড়ার কি দরকার ছিল?

    প্যাচাল পাড়লাম তুই কী বলিস জানার জন্য। এখন বল কী করব?

    তুইও যখন তাকে ভালোবেসে ফেলেছিস তখন তার বায়োডাটা নিয়ে কারও দ্বারা ওর সবকিছুর খোঁজ খবর নে। যদি ভালো হয়, তোকে আর বাধা দেব না। আর যদি খারাপ হয়, তা হলে তোর বাবাকে জানিয়ে এর বিহিত করতে বলবি।

    কথাটা তুই খুব ভালো বলেছিস। ঠিক আছে, তাই করব।

    তা হ্যাঁরে, ছেলেটার নাম কী?

    নাদিম।

    বাহ, খুব সুন্দর নাম তো। নামের অর্থ জানিস?

    না, তুই জানলে বলে দে।

    নাদিম অর্থ হল সহচর। কী করে ছেলেটা?

    চাকরি করে।

    কী চাকরি করে, কত বেতন পায় জিজ্ঞেস করিসনি?

    অনার্স নিয়ে মাস্টার্স করেছে শুনে জিজ্ঞেস করিনি।

    তবু তোর জিজ্ঞেস করা উচিত ছিল। যাই হোক, যা বললি তা যদি সত্যি হয়, তা হলে তো ভালো হবার কথা।

    রোজ বলল, মিথ্যে হলে তোর কথামতো বাবাকে জানিয়ে ছেলেটাকে শায়েস্তা করতে বলব।

    শিউলি বলল, হ্যাঁ সেটাই ঠিক হবে। তারপর ঘড়ির দিকে চেয়ে বলল, চল, ক্লাসের সময় হয়ে গেছে।

    এদিকে পরের দিন থেকে নাদিমের জ্বর আবার বেড়ে গেলে ফোন করে মা-বাবাকে জানাল। ওনারা এসে বড় ডাক্তার নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করলেন। প্রায় পঁচিশ দিন পর সুস্থ হলে আয়েশা খাতুন ও ইউনুস হাওলাদার ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাইলেন।

    নাদিম বলল, এখন আমি যাব না। অসুখ হয়ে অনেক দিন অফিস করতে পারিনি। কিছুদিন অফিস করার পর ছুটি নিয়ে যাব।

    ওনারা আরও কয়েকদিন থেকে সময়মতো খাওয়া দাওয়া করার ও শরীরের দিকে লক্ষ্য রাখার কথা বলে বাড়ি ফিরে গেলেন।

    বাবা-মা বাড়ি চলে যাবার দিন নাদিম রাত বারটার সময় রোজকে ফোন করল।

    রোজ নিজের রুমে পড়ছিল। সে ভেবেছিল, ক্লিনিকের খুনের ঘটনা শোনার পর নাদিম ফোন করে তাদের দেখা-সাক্ষাতের কথা বলবে। তাই প্রতিদিন তার ফোনের অপেক্ষায় থাকত। আট দশ দিন পার হয়ে যাবার পরও যখন ফোন পেল না তখন তার মনে হয়েছিল, তা হলে কি নাদিমও ঐ ক্লিনিকের ডাক্তারনির প্রেমিকের মতো দেখতে কালো কুৎসিত? কথাটা মনে হতে বুকের মধ্যে বেশ ব্যথা অনুভব করেছিল, কারণ ফোনে আলাপের মাধ্যমে সেও সত্যি সত্যিই তাকে ভালবেসে ফেলেছিল। আজ এত রাতে কে আবার ফোন করল জানার জন্য মোবাইল সেট হাতে নিয়ে নাম্বার দেখে মনের মধ্যে আনন্দের শিহরণ অনুভব করল। তারপর রিসিভ করে সালাম দিয়ে বলল, কী ব্যাপার, এতদিন পর?

    নাদিম সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছেন?

    আলহামদু লিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

    আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

    তা এতদিন পর ফোন করলেন কেন?

    বললে বিশ্বাস করবেন?

    সেটা আমার ব্যাপার, আপনি বলুন।

    নাদিম দীর্ঘ নিশ্বাস ফেলে বলল, সেদিন জ্বর অবস্থায় আপনাকে ফোন করেছিলাম। তারপরের দিন থেকে জ্বর খুব বেড়ে যায়। সুস্থ হয়ে আজ ফোন করলাম।

    রোজ সহানুভূতি জানিয়ে জিজ্ঞেস করল, এখন কেমন আছেন?

    নাদিম বলল, এক্ষুনি বললাম না, সুস্থ হয়ে ফোন করলাম?

    এতদিন অসুখে ভুগলেন, বাড়িতে খবর দেন নি?

    হ্যাঁ, দিয়েছিলাম। মা-বাবা এসেছিলেন। আজ সকালে ফিরে গেছেন। আমাকেও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। অফিসের কথা বলে যাইনি।

    আপনার বাড়ি কি ঢাকায়?

    না, ব্রাহ্মণবাড়িয়া।

    কোনো আত্মীয়ের বাড়িতে থাকেন, না মেসে থাকেন?

    মেসে থাকি। তবে সেপারেট একটা রুম নিয়ে।

    রান্না-বান্না নিজে করেন, না মেসের কাজের বুয়ারা করে দেয়?

    ঐ রকম বুয়াদের রাখা ইসলামে নিষেধ। তাই চৌদ্দ-পনের বছরের একটা ছেলে রেখেছি। সে-ই সব কিছু করে।

    বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বললেন, কিন্তু টাউনে না গ্রামে বলেন নি।

    গ্রামে। নাম বাড়াইল, থানা-নবীনগর। এবার একটা কথা বলতে চাই।

    বেশতো বলুন।

    আমাদের দেখা সাক্ষাৎ হতে পারে না?

    দেখা সাক্ষাৎ করতে চাচ্ছেন কেন?

    কেন চাচ্ছি বুঝতে পারেন নি? না, বুঝেও না বোঝার ভান করছেন?

    বুঝতে যে পারিনি তা নয়, তবে সত্যটা জানার জন্য জিজ্ঞেস করেছি।

    যা বুঝেছেন সেটাই সত্য।

    তবু আপনার মুখে শুনতে চাই ।

    আপনাকে বিয়ে করতে চাই।

    আপনি একা চাইলে তো হবে না, যাকে বিয়ে করবেন তাকেওতে চাইতে হবে।

    তাতো নিশ্চয়। তাই তার সঙ্গে দেখা করে সামনা-সামনি বলতে চাই।

    রোজের তখন বান্ধবী শিউলির কথা মনে পড়ল; “ছেলেটার সম্পূর্ণ বায়োডাটা নিয়ে কাউকে দিয়ে সত্য মিথ্যা যাচাই করবি।”

    তাকে চুপ করে থাকতে দেখে নাদিম বলল, কিছু বলছেন না যে?

    রোজ বলল, ক্লিনিকের ডাক্তারনির ঘটনার যদি বিপরীত কিছু হয়, তা হলে কী ঘটবে সেটাই চিন্তা করছিলাম।

    নাদিম বলল, বিপরীত ঘটনা বলতে কী বোঝাতে চাচ্ছেন, বুঝতে পারছি না।

    রোজ বলল, এটা না বোঝার কী আছে?

    নাদিম বলল, বুঝতে পারিনি বলেই তো জানতে চাচ্ছি।

    কয়েক সেকেন্ড চুপ করে থেকে রোজ বলল, ডাক্তারনি সুন্দরী ছিল আর তার প্রেমিক ছিল কালো কুৎসিত। আমি বুঝতে পেরেছি আপনি সুন্দর, কিন্তু আমি যদি কালো কুৎসিত হই, তাহলে আপনি আমাকে দেখে যদি ডিনাই করেন, তখন আমিওতো আপনাকে খুন করতে পারি।

    নাদিম হেসে উঠে বলল, পাগলের মতো কী যা-তা বলছেন? আপনি যতই কালো কুৎসিত হন না কেন আমি আপনাকে কিছুতেই ডিনাই করব না। এবার বলুন তো, আমি যদি ঐ রকম হই, তা হলে আপনি কি আমাকে খুন করবেন?

    রোজ, বলল, আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর, আপনি খুব সুন্দর ও হ্যান্ডসাম।

    কী করে বুঝলেন?

    আমি অন্তরের দৃষ্টি দিয়ে অনেক কিছু বুঝতে পারি।

    ঐ কথা আমিও যদি বলি?

    আপনার যদি অন্তত দৃষ্টি থাকে, তা হলে দেখতে পাবেন। তবে আমি। জানি আপনার তা নেই।

    তাই যদি হয়, তা হলে তো আমাদের দেখা সাক্ষাৎ হওয়া জরুরি।

    হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। দেখা সাক্ষাতের ব্যাপারে পরে আলাপ করব। এখন আপনার বায়োডাটা বলুন।

    নাদিম বলল, নাম ধাম তো একটু আগে বললাম, আর কী করছি তাতো অনেক আগেই বলেছি।

    রোজ বলল, কিন্তু মা-বাবা, ভাই-বোনদের কথা বলেন নি।

    নাদিম তাদের সবকিছু বলল, নিশ্চয় ইনকোয়ারী করাবেন?

    করানো কি উচিত নয়।

    নিশ্চয় উচিত।

    আমার বায়োডাটা জানতে ইচ্ছা করছে না?

    না।

    কেন?

    ফোনে যতটুকু জেনেছি, তার বেশি কিছু জানার প্রয়োজন নেই আমার।

    কথাটা ঠিক বলেন নি। কারণ যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তাকে শুধু দেখলে তো হবে না, তার সবকিছু অবশ্যই জানা উচিত। একই কারণে আমি আপনার বায়োডাটা নিলাম।

    ঠিক আছে, বলুন।

    রোজ বায়োডাটা জানিয়ে বলল, এবার রাখি তা হলে?

    নাদিম বলল, আমার যে একটা কথা জানতে খুব ইচ্ছা করছে?

    বলুন।

    আমার মনের কথা শুনলেন, আপনারটা বলবেন না?

    রোজ হেসে উঠে বলল, এত লেখাপড়া করলে কী হবে, আপনি একদম ছেলেমানুষ।

    নাদিম অবাক কণ্ঠে বলল, জীবন সাথির ব্যাপারে এত বড় সিদ্ধান্তের কথা বললাম, তবু আমাকে ছেলেমানুষ বলছেন?

    হ্যাঁ বলছি। কারণ ছেলেরা এসব ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেও মেয়েরা যে পারে না, এই সামান্য কথাটাও আপনি জানেন না। তা ছাড়া হাদিসে আছে–”আমাদের নবী করীম (সঃ) বলেছেন-”কোনো কাজ তাড়াহুড়ো করে করতে নেই। তাড়াহুড়ো করা শয়তানের কাজ।” এ ব্যাপারে মনীষীরাও বলেছেন, “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা।”

    নাদিম বলল, কথাগুলো আমিও জানি, কিন্তু তোমাকে ভালবেসে মনের অবস্থা এমন হয়েছে যে, মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই।

    তাকে তুমি করে বলছে শুনে রোজ হেসে উঠে বলল, জ্ঞান অর্জন করে যদি তা কাজে না লাগানো যায়, তা হলে জ্ঞানের ও মনুষত্বের অমর্যাদা করা হয়। কথাটা মনে রাখলে খুশি হব।

    নাদিম বলল, খুব মূল্যবান কথা বলেছ, নিশ্চয় মনে রাখব। তারপর জিজ্ঞেস করল, আমার কথা শুনে হেসে উঠলেন কেন?

    রোজ আবার হেসে উঠে বলল, আপনি থেকে তুমি করে বলছেন, তাই হাসি পেল।

    সরি বলে নাদিম বলল, কিছু মনে করবেন না, বেখায়েলে বলে ফেলেছি। ক্ষমা করে দিন।

    রোজ বলল, সরি বলার পর ক্ষমা চাওয়ার দরকার ছিল না। কারণ মনের ওপর কারও হাত নেই। এখন থেকে আমাকে তুমি করেই বলবেন।

    নাদিম আনন্দিত স্বরে ধন্যবাদ জানিয়ে বলল, শুধু আমি না, তুমিও আমাকে তুমি করে বলবে।

    রোজ বলল, আমাদের লাইন কেটে দেয়া উচিত। ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কটা বাজে। অসুখ থেকে উঠে এত রাত অবধি জেগে থাকলে শরীর খারাপ করবে আর ফজরের নামাযও কাযা হয়ে যাবে।

    নাদিম বলল, ঠিক কথা বলেছ। তোমার পড়ারও অনেক ক্ষতি হয়েছে।

    রোজ বলল, তা একটু হয়েছে। তারপর সালাম বিনিময় করে লাইন কেটে দিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমিও মানুষ – কাসেম বিন আবুবাকার
    Next Article কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }