Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প289 Mins Read0
    ⤶ ⤷

    নিশীথ

    মা,

    আমার বড্ড ভয় করছে। নিশীথ আজ একটা অদ্ভুত কথা বলল— ও আমাকে আর ভালবাসে না। আমি নাকি ওর উপযুক্ত নই। আমি কিছু অ্যাচিভ করিনি। আমার কোনও গুণ নেই যে ওর পাশে দাঁড়াতে পারি। ও ক্রমশই উঁচুতে উঠছে মা, আর আমি ওর চোখে ততই ছোট আরও ছোট হয়ে যাচ্ছি। মা, আমি কি চেষ্টা করলেও সোশ্যালাইট টাইপ হতে পারব? আমার যে একদম ভাল লাগে না। তার চেয়ে অনেক ভাল লাগে শায়রীকে নিয়ে খেলা করতে। ওকে পড়াতে। যে ক’জন বন্ধুবান্ধব আছে তাদের ফোন করতে। তোমাদের ফোন করতে। —আমি কি চলে যাব মা? তোমাদের ফোন খারাপ। এই চিঠি কত দিনে পৌঁছোবে, কে জানে। তত দিনে হয়তো তোমার ঈশা আর নেই।

    রঞ্জা তিরের মতো উঠে দাঁড়াল। স্তব্ধ টেলিফোনযন্ত্রের দিকে চেয়ে বলল — বি. এস. এন. এল— তুমি নিপাত যাও।

    নিজের মোবাইল থেকে তৎক্ষণাৎ ঈশার নাম্বারে ফোন করল।

    —হ্যালো!

    —ঈশ্‌—মা বলছি। তুই আমার মোবাইলে ফোন করতে পারতিস তো।

    —নম্বরটা ভুলে গেছি মা, কিছুতেই মনে করতে পারলাম না।

    —কোথাও লিখে রাখিসনি?

    —নাঃ, খুঁজে তো পাচ্ছি না।

    —তোর টেলিফোন-বুকটা নে, এক্ষুনি লিখে রাখ— নাইন এইট ওয়ান…

    —আমার টেলিফোন বই নেই যে।

    —সে কী?

    —কোথাও ছিল। এখন কোথাও নেই। কোথাও খুঁজে পাচ্ছি না। কিছু খুঁজে পাচ্ছি না। সেই যে তুমি ডায়েরিটা দিয়েছিলে, সফ্‌ট, ব্লু রঙের— সেটাও না, কুক-বুকগুলোও নেই। কে আমার সব দরকারি জিনিস ওলটপালট করে দিচ্ছে মা। ওলটপালট ধুলট পুরাণ জীবন ওড়ে, ইন্দ্রপতন হচ্ছে মাগো আকাশঘরে, কিছুই খুঁজে পাচ্ছি না আর ধুলোর ঝড়ে, ভূ-হৃৎকম্পে জীবন ভাঙে জীবন গড়ে। কিছুই খুঁজে পাচ্ছি না মা…. কিছুই খুঁজে কিছুই খুঁজে… মাগো একটা একানড়ে ভয় দেখাচ্ছে। ভীষণ ভয় মা, ভীষণ ভয় মা। সব জানলা সব দরজার কপাট ধরে…

    —ঈশা— আ। ভয় নেই। ভয় কোরো না। এরকম কোরো না। আমি আছি— আমরা তো আছি।

    ওদিকে ফোন নীরব হয়ে গেল। হাজার চেষ্টা করেও আর লাইন পেল না রঞ্জা। কিছু খুঁজে পাচ্ছে না! ভীষণ উথালপাথাল হয়ে রয়েছে। কীরকম যেন করছে! কী সব বলছিল—মনে করতে গিয়ে হঠাৎ সে আবিষ্কার করল—ঈশা যা বলছিল সেটা একটা কবিতা, তার ছন্দ আছে, মিল আছে। ও কি কবিতা লিখছে? লিখতেই পারে! কিন্তু কেমন যেন প্রলাপের মতো কবিতা। ও লেখেনি। বলেছে মাত্র। ভূ-হৃৎকম্প। নিজের মানসিক অবস্থা বোঝাতে ঈশা এই অদ্ভুত শব্দটা বার করেছে। সে মনে করে করে পুরোটা লিখে ফেলল নিজের ডায়েরিতে। ইন্দ্রপতন, ভূ-হৃৎকম্প… একানড়ে….. লেখেনি, বলেছে। উক্ত কবিতা। সে শুনেছে—শ্রুতি। শ্রুতিই তো ছিল, ছিল ওর‍্যাল ট্র্যাডিশন… সব ভুলে গেছে শুধু ডায়েরির সফ্‌ট ব্লুটা ওর মনে আছে? হালকা নীল— ওটাই বোধহয় ঈশার মনের রং। নীলের রহস্য, মিস্টিক একটা দূরত্ব, গভীর, খুব নরম, খুব ভঙ্গুর, খুব দুর্বল। নিশীথ বুঝতে পারল না! মর্যাদা দিতে পারল না! আর সেটা প্রকাশ করছে এই এখন ন’ বছর পরে, যখন মেয়ের বয়স সাত পেরিয়ে গেছে! একটা অন্ধ রাগ, ভয়ানক আক্রোশ ঝড়ের সমুদ্রের ঢেউয়ের মতো লাফিয়ে উঠল ভেতরে। ভেবেছে কী নিজেকে ছেলেটা? এত অহংকার? কীসের অহংকার এত? টাকা রোজগার করছিস এত এত? তাই? যখন প্রায় হাঁটু গেড়ে বসে পড়েছিলি ঈশাকে চেয়ে! কিছুতে দিতে চায়নি তারা। অত তাড়াতাড়ি! অত আদরের ছেলেমানুষ মেয়ে! —কেন চাও বিয়ে করতে— নিশীথ! — নিশীথ অপ্রস্তুত মুখে চুপ। সুবীর ধরিয়ে দিচ্ছে কথাটা! —ডু ইউ লাভ্‌ হার?

    —হ্যাঁ, আর কী জন্যে মানুষ….. নিশীথ কথা শেষ করে না।

    —তুমি কি নিশ্চিত, বাইরের রূপটা দেখে মোহগ্রস্ত হওনি?

    —আ অ্যাম ম্যাচুঅর এনাফ টু-আন্ডারস্ট্যান্ড দি হোয়াই অব মাই ফিলিংস।

    ভালবাসা কিন্তু কোনও বাইরের চাহিদার ওপর নির্ভর করে না। — দাঁতে দাঁত চেপে বলল রঞ্জা।—ভালবাসা…জানো তোমরা শব্দটার পুরো মানে? কেন ব্যবহার করো? কেন করেছিলে? কতকগুলো ব্যবহারিক কাজ-কর্ম, রান্না-ঘর সাজানো—ঠিকঠাকমতো সেবা। বাইরের অতিথিদের আপ্যায়ন, নিজেরা পার্টিতে শামিল হওয়া। ছেলেমেয়ের জন্ম, ও তাদের মানুষ করার পুরো দায়িত্ব সামলানো একা-একা—এই সব হল—কারণ—বিয়ের পেছনে। ভালোবাসা-টাসা আবার কী? যে মানুষটা অন্তর্মুখী স্বভাবের, মিশুকে নয়—তাকে দিয়েও সামাজিকতা হয়। হয় বই কী! তার তরিকা আছে কতকগুলো। রঞ্জার সেজদাদা মিলিবউদিকে কীভাবে গাইড করেছে। এত ভিতু, মুখচোরা ছিল মিলিবউদি! তাকে ভালবেসে, সম্মান দিয়ে, সবাইকে বুঝতে দিয়ে যে হতে পারে এ তত ওস্তাদ সামাজিক নয়। কিন্তু একে আমি ভালবাসি। এখন সে কী করবে? কী করবে? মা হয়ে সে সাহস দিতে পারে। আশ্রয় দিতে পারে। কিন্তু স্বামীর থেকে প্রাপ্য যে ভালবাসা, সম্মান—তা কি দিতে পারে? এত সহজ! বলে দিল—আর তোমাকে ভালবাসি না! কী ভীষণ কঠোর কথা! কেউ কাউকে বলে? জীবন এগোতে এগোতে কতজনের জীবনসঙ্গীর ওপর ভালবাসা ক্ষয়ে যায়। আর সেই মাদকতা, সেই মাধুর্য থাকে না। মায়া থাকে, বিশ্বাস থাকে। মুখে বলে ওঠা— আর আমি তোমাকে ভালবাসি না…. এত নিষ্ঠুরতা? মেয়েটা একেবারে ভেঙেচুরে গেছে! এখন যদি একটা নার্ভাস ব্রেক-ডাউন হয়! চন্দ্রকেতুগড়ের কাজ জোর চলছে, এখন এই বিপদ! সে কী করে সামলাবে?

    —সুবীর! সুবীর! —সে আর্ত আকুল হয়ে ডাকল।

    —কী হল আবার? অন্য দিকের ঘর থেকে আওয়াজ এল।

    —শুনে যাও একবার, শোনো না!

    জামাকাপড় পরতে পরতে এসে দাঁড়াল সুবীর…

    —ঈশা বোধহয় খুব বিপদে পড়েছে।

    —মানে?

    —ওদের মধ্যে কোনও মন কষাকষি….

    —সে তো দম্পতির মধ্যে নিত্য হচ্ছে— বিপদটা কী?

    —ওকে একেবারে উদ্ভ্রান্ত শোনাল ফোনে। একটা চিঠি আজই এল। দেখো!

    —ইডিয়ট! —চিঠিটা পড়ে দাঁতে দাঁত পিষে বলল সুবীর।

    —নিশীথের মোবাইলটার নম্বর দাও দেখি।

    —না, না। ভেবেচিন্তে কাজ করো। আগে মেয়েকে সাহস দাও, সান্ত্বনা দাও। ফট করে নিশীথকে কিছু বলতে যেয়ো না। কে জানে কী হয়েছে! সেন্টিমেন্টাল মেয়ে।

    হ্যাঁ, সে কথা একশোবার সত্যি। ছিঁচ-কাঁদুনি মেয়ে তৈরি করেছ একটি। নিজে এমন সবলা হয়ে যে অমন অবলা একটি মেয়ে কেমন করে।

    —সেক্ষেত্রে বলতে হয়—ও গুণটি ও বাবার থেকে পেয়েছে।

    —বাঃ, অমনি আমার দোষ হয়ে গেল?

    —না দোষ না। তুমি বললে, তাই আমিও বললাম। ওসব ছাড়ো। এখন তুমি মেয়েকে একটা ফোন করো তো!

    সুবীরের ফোনটা কী ভাগ্য, লাগল।

    —ঈশা, বাবা বলছি। কী হয়েছে তোর?

    —কিছু না বাবা। আমি এখন দরকারে বেরোচ্ছি, সেই আবিদের দিকে। আজ আবার শায়রী তাড়াতাড়ি আসবে। টেস্ট হয়ে ছুটি হয়ে যাবে তো! রাখি বাবা। হ্যাঁ! ভেবো না।

    —ঠিক আছে। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা, মাথাটা পরিষ্কার রাখাই আসল। জীবনে অনেক সময়ে অনেক জটিল পরিস্থিতি হয়। বি কুল। র‍্যাশ কিছু ভাববে না, বলবে না, করবে না।

    —কী বলল? —ফোন রাখতে রঞ্জা জিজ্ঞেস করল।

    —কিছু তেমন না। আমি যা বলার তা তো বললুম, শুনলে। বলল— ভেবো না। ইমপালসিভ স্বভাব তো! সকালে বোধহয় কোনও কথা-কাটাকাটি হয়ে থাকবে। তাইতেই অশ্রু ঝরে, তাতেই দীর্ঘশ্বাস।

    সুবীর বেরিয়ে গেল। যাবার সময়ে পেছন ফিরে বলে গেল— অ্যাগ্রেসিভ, ইগোয়িস্ট টাইপের। আমি কোনও দিনই স্বস্তি পাইনি। তোমার ওই জামাই…

    —ইগোয়িস্ট তো সবাই— এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ— রঞ্জার মুখে এসেছিল, সামলে নিল।

    তার শাড়ির প্লিট ভাল হল না। কোল-আঁচল বেরিয়ে রইল, সে টের পেল না, খানিকটা চুল মাথায় ঠিকঠাক বসেনি। রঞ্জা চন্দ্রকেতুগড়ে চলল। যেতেই হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখারাপ ছেলে – বাণী বসু
    Next Article অন্তর্ঘাত – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    যখন চাঁদ এবং – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }