Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প289 Mins Read0
    ⤶ ⤷

    মেয়ে-মা-স্বামী

    দিনগুলো শেষ হতে চায় না। সাতটার সময়েও ফটফটে বিকেল। মেয়েকে ঘুম থেকে তুলে নীচে খেলতে পাঠায় সে। ঠিক তার মতো লাজুক, অমিশুক, গোঁয়ার হয়েছে মেয়ে। কিছুতে যাবে না। —‘ওরা আমাকে বুলি করে, বিগ বয়েজ’— এক বুলি তার।

    —করুক, তুমি তার জবাব দেবে। ডোন্ট লেট দেম। শো সাম অব ইয়োর টেম্পার শাই।

    সে চায় শায়রী যেন পুতুল খেলে, মেয়েদের সঙ্গে দঙ্গল বেঁধে বড় না হয়। ছেলেদের মতো হোক তা-ও চায় না। কিন্তু এখন এই আট বছর বয়সে সন্তানের কোনও লিঙ্গ থাকার কথা নয়। ঠেলে ঠেলে পাঠিয়ে শায়রী এখন ভলিবল খেলছে, ব্যাডমিন্টন খেলছে অপটু হাতে। অনিচ্ছায় খেলতে খেলতে ইচ্ছে আসবে, মেলামেশা বাড়বে, কেউ বলবে না— ‘মূর্খ বড়, সামাজিক নয়।’

    নিজের ছোটবেলার কথা মনে করলে এখন তার অনুশোচনা হয়। স্কুলে খেলা হত ক্রিকেট, ফুটবল— সেগুলো তো ছেলেরাই অধিকার করে রাখত। ভলিবল, বাস্কেট বল থাকত। কিন্তু দুপুরের রোদকে সে ভয় পেত, ঘেন্না করত। তার নরম মাখনের মতো ত্বকের ওপর হলকাটা আসত যেন দৈত্যের নিশ্বাসের মতো, সে ঘেমে একেক্কার হয়ে ঢলে পড়ত। এমনকী পি.টি-র সময়েও। শীতকালে ঠিক আছে। কিন্তু গরমকালে? ওরে ব্বাবা। যেখানে ছায়া সেখানে গিয়ে দাঁড়িয়েছে সে। সারকে বলার সাহস নেই, এই ছায়া-ছায়া জায়গাটাতে করুন সার! নিজে ছায়া দেখে দেখে দাঁড়াত, বন্ধুরা মুখ টিপে হাসত। ফুলটুসি, ফুলটুসকি! এই দুর্বলতাটাও তার একটা গর্বের জায়গা ছিল যেন। সবাই বলছে— ঈশা, ও অত পারবে না। রোদ সয় না ওর। আদুরি। রং কালো হয়ে যাবে না? —ক্ষীণ একটা গর্ব। কোনও কিছু না পারলে, কোনও দুর্বলতা থাকলে অনেক মেয়েই গর্ববোধ করে। সে-ও তো তেমনই ছিল। … টেবল-টেনিসটাও তো খেললে পারিস — বাবা বলল।

    —বাপ রে, যা ছোটাছুটি, দম বেরিয়ে যায় আমার।

    কত্থকটা চলছিল সুন্দর। কিন্তু প্রথম পিরিয়ড হতেই সে এমন ফ্যাকাশে যন্ত্রণাকাতর দুবলা হয়ে পড়ল, যে ডাক্তার দেখিয়ে, ব্লাড টেস্ট করে হিমোগ্লোবিন কাউন্ট করাতে হল। —কম, যথেষ্ট কম। বিট গাজর খাও, ভাল লাগে না, মেটে খাও পাঁঠার। ম্যাগো! ঘেন্না করে। তা হলে ওষুধ। ট্যাবলেট। দুধে গুলে যেগুলো দেওয়া হত সেগুলো খেলে তার বমি পেত, বিশ্রী গা গুলোত। নাচটা বন্ধ হতে সে বাঁচল যেন। বড্ড ভাল নেচে ফেলছিল। ঝর্নাদি বলছিলেন লাবু সবচেয়ে ভাল, কিন্তু তার পরেই ঈশা। স্কুল ফাংশন পাড়ার ফাংশনে নেচে বড্ড নাম হয়ে যাচ্ছিল। ঝর্নাদি বলতে শুরু করেছিলেন, চেহারাটাও সুন্দর তো! অ্যাডিশনাল বেনিফিট। ঈশা কত্থকে ঝড় তুলছে আমি দেখতে পাচ্ছি। যখন ছেড়ে দিল, বাড়িতে এসেছিলেন— রঞ্জা, ঈশা নাচবে না?

    আরও দেখুন
    বাংলা কৌতুক বই
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্য
    পিডিএফ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    গল্প, কবিতা
    Books
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বইয়ের

    মা ম্লান মুখে বলেছিল— সাত মন তেলও পুড়বে না, ঈশাও নাচবে না ঝর্নাদি। এত অ্যানিমিক! এত ব্লিডিং হচ্ছে। চিকিৎসা হচ্ছে, দেখা যাক। মুখ কালো করে চলে গেলেন ঝর্নাদি। তারপর রাস্তায় দেখা হলে দু-একটা কথা বলে এড়িয়ে যেতেন। ভাল শিক্ষক, আশ্চর্য নাচতেন, কিন্তু নিজের চেহারা একেবারেই ভাল নয় বলে কোনও দিন নাচিয়ে হিসেবে তেমন নাম করতে পারেননি। শিক্ষক হিসেবে খুব মর্যাদা ছিল। ঈশাকে নিয়ে বোধহয় অনেক আশা ছিল। আশাভঙ্গটা সহ্য করতে পারেননি।

    প্রকৃতি তুমি আমাকে অক্ষম শরীর দিলে কেন? এখন তো মেদ বৃদ্ধি হয়েছে, কিন্তু তা স্বাস্থ্য নয়। এখনও ৫/৬ দিন ভীষণ ব্লিডিং হয়। পেটে যন্ত্রণা। ডাক্তার বলেছিলেন সেই প্রথম দিনগুলোতে— বাচ্চা হলে আপনি সেরে যাবে, বুঝলেন?

    মা দুঃখের হাসি হেসেছিল— তেরো বছর বয়স, এখন থেকে স্বাভাবিক জীবনযাপন করবার জন্য বাচ্চা হওয়ার অপেক্ষা করতে হবে? হায় ভগবান! আপনারা চিকিৎসার এদিকটাতে একেবারেই গুরুত্ব দেন না, না ডাক্তারবাবু! আমিও কাটা ছাগলের মতো ছটফট করেছি যন্ত্রণায়, খেলাধুলো চালিয়েছি কিছু দিন। তারপর বন্ধ করে দিতে হয়েছে। আমার মেয়েও তাই, তার মেয়েরও তাই-ই হবে? পরম্পরা নাকি? এত ওষুধ-বিষুধ বার করছেন, এই ব্যথা আর অতিরিক্ত ব্লিডিং-এর ওষুধ বার করতে পারেন না! না, দরকার মনে করেন না!

    আরও দেখুন
    PDF বই
    লেখকের বই
    ই-বই পড়ুন
    বই পড়ুন
    বাংলা বই
    বাংলা অডিওবুক
    অনলাইনে বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বুক শেল্ফ

    ডাক্তার হেসে বলেছিলেন— আমার ওপর রাগ করে লাভ কী! আপনারা আজকালকার মেয়েরা এই ভাবে ভোগেন। আপনার মা, তাঁর মা এঁদেরও কি এরকম হত?

    না হত না — মা বলেছিল— তাঁদের অন্যরকম হত। দু বছর তিন বছর অন্তর অন্তর প্রসব করতে হত। দশ মাস গর্ভে ভার ধারণ করবার যন্ত্রণা সয়ে, তারপর প্রসব-যন্ত্রণা। প্রত্যেকটা তাঁদের মৃত্যুর কাছাকাছি নিয়ে যেত। আপনি বলছেন দুটোর একটা মেয়েদের বেছে নিতেই হবে! টিউব বেবি তৈরি করে ফেললেন ডাক্তারবাবু, ক্লোনিং নিয়ে গবেষণা এগিয়ে চলেছে। সামান্য এই বাধকের ব্যথা আর প্রতিমাসে অন্তহীন ব্লিডিং-এর সমাধান বেরোল না? আশ্চর্য!

    শায়রী তাই হাজার কেঁদেও দুধের হাত থেকে মুক্তি পায় না। শোবার আগে দুধ তাকে খেতেই হবে। চকোলেট দিয়ে হোক, ভ্যানিলা-গন্ধ দিয়ে হোক। মাস্ট। এসব জায়গায় সে অনড়। ফল খাও বেশি করে। প্রতিদিন চিকেন বরাদ্দ আছে। মাছ নিয়ে রোজ কান্নাকাটি। কখনও স্টু, কখনও বেক, কখনও সুইট-সাওয়ার, কতরকম করে দিচ্ছে। দেব, কিন্তু খেতে হবে।

    আরও দেখুন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    লাইব্রেরি
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    নতুন বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা গানের লিরিক্স বই
    Books
    স্বাস্থ্য টিপস

    মেয়ের বাবা চোখ গরম করে— ও খেতে চায় না। জোর করো কেন? ইটস রং। লেট হার অ্যালোন।

    মেয়ে কতজ্ঞ চোখে বাবার দিকে তাকায়। সে ঘর ছেড়ে চলে যায়। পরে মায়ের রাগ বুঝে মেয়ে দু হাতে জড়িয়ে ধরে রাত্রে। শোবার সময়ে। মা— রাগ কোরো না, আমি আর অমন করব না।

    মা চুপ।

    —মা আমি মাছ খাব, খালি কাঁটা বেছে দিয়ো, কাঁটা মাছ খেতে পারি না। মা চুপ।

    —মা আমি দুধ খাব, কিন্তু একবার।

    মা চুপ।

    —মা আমি জুস নয়, গোটা ফলই খাব।

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    নতুন বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বই
    বাংলা বই
    অনলাইনে বই
    লাইব্রেরি
    বই পড়ুন
    কৌতুক সংগ্রহ
    বাংলা স্বাস্থ্য টিপস বই

    এবার মা পাশ ফেরে, আলতো করে চুমু দেয় মেয়ের কপালে, নরম গলায় বলে— মনে থাকবে তো? কথা দিলে কিন্তু।

    গল্পের বই। ঈশার সর্বক্ষণের সঙ্গী গল্পের বই। আড্ডা আর গল্পের বই। বাঁধাধরা পড়াশোনা করতে ইচ্ছে করে না। সেগুলো কোনওমতে শেষ করে সে গল্পের বই নিয়ে বসে। লালবাই, শুন বরনারী, তিলাঞ্জলি, সাহেব-বিবি-গোলাম, কড়ি দিয়ে কিনলাম, বিভূতিভূষণ শেষ, শরৎচন্দ্র শেষ, তারাশঙ্কর কিছু কিছু। ওদিকে উদারিং হাইটস, জেন এয়ার, টেস অব দা ডারবারভিলস, রেবেকা, মাই কাজিন র‍্যাচেল, গন উইথ দা উইন্ড …। যে নিজেকে অযোগ্য ভাবছে সেই মেয়ের বা ছেলের প্রার্থিত ভালবাসা পাওয়ার গল্প তার ভাল লাগে খুব। জেন এয়ার, রেবেকা, শুন বরনারী এইরকম গল্প। প্রতিভা বসুর গল্প খুব ভাল লাগে। সেখানেও এমন। স্বয়ং নবাব মেয়েটিকে এত ভালবাসলেন যে বাড়িতে তাঁতি-তাঁত বসিয়ে মহামূল্য অনন্য শাড়ি তৈরি করালেন, তবু সে মেয়ে নবাবের ভালবাসা গ্রহণ করে না। শেষে ঢাকার ভয়াবহ দাঙ্গার সময়ে সেই মেয়েটিকে নিজের বেগম সাজিয়ে কোনওমতে ঢাকা থেকে বার করলেন নবাব, এবং কলকাতায় প্রাণটা দিলেন। পড়ে সে হাপুস নয়নে কেঁদেছিল, ভাবত ওই ডার্সি বা নবাব, বা রচেস্টার, বা ‘রেবেকা’র নায়ক এরকমই কেউ হবে তার বর। তাকে সে প্রাণপণে ভালবাসবে, অভিমান করবে, আদর পাবে। এই স্বপ্ন দেখতে দেখতে সে বইয়ের পাতা উলটোত।

    আরও দেখুন
    Library
    বাইশে শ্রাবণ
    পিডিএফ
    ই-বই সাবস্ক্রিপশন
    ডিকশনারি
    বইয়ের
    কৌতুক সংগ্রহ
    PDF বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

    কিন্তু বইগুলো এমন মিথ্যে কথা বলে! ডার্সির পুরুষালি সৌন্দর্য ও আভিজাত্য নয় অহংকার, নবাবের প্রাণপণ ভালবাসা না শিক্ষাদীক্ষার ভিন্নতা, হিদক্লিফের মৃত্যুঞ্জয়ী প্রেম নয়, শুধু চেহারা নিয়ে নিশীথ এল তার জীবনে। প্রায় প্রথম থেকেই রেড সিগন্যাল পেতে শুরু করল সে। স্ত্রী কাঁদলে, অভিমান করলে এ বিরক্ত হয়, ওটা নেহাতই বালিকাসুলভ ন্যাকাপনা তার কাছে। বেশি কথা কী, অসুখ করলে রেগে যায়। মাথায় আধকপালে? ধুত্তোর! বেরিয়ে গেল বাড়ি থেকে। পিরিয়ডের ব্যথা! এক দঙ্গল লোকের মাঝখানে দোকানে চিৎকার করে উঠল। সারাদিনের পর বাড়ি এল— চান করে চা খেয়ে এবার হালকা গান চালিয়ে একটু গল্প করবে নিশ্চয়, বারান্দার নির্জনতায়, সবার চোখ লুকিয়ে হাতে হাত রাখবে! কোথায় কী! টি.ভি. খুলে বসে গেল। ডিসকভারি, অ্যানিম্যাল প্ল্যানেট, হিসট্রি, এইচ.বি.ও … তারপর ঘুরে ঘুরে হিন্দি নাচা-গানা। খেতে বসতে রাত বারোটা বাজিয়ে দেবে। সেখানে শাশুড়ি ছিলেন, অবশেষে বলতেন— তুমি খেয়ে নাও ঈশা, আমরা তো খেয়েই নিই, ও বোধহয় অফিস-ক্যান্টিনে খুব খায়। যখন তোক খাবে …। তো এখানে তো একটাও বেজে যাচ্ছে। এত করার পরেও ভুরু কুঁচকে থাকে, বলে ‘কিচ্ছু তো করো না।’ কিছু করা নয়, এই সংসার গুছিয়ে টিপ-টপ রাখা, অর্ধেক সময়ে লোক থাকে না— তখন কত ভালবেসে যে যা পছন্দ করে তাই রান্না, মেয়ের সমস্ত ভার তার একার, একদম একার, নিজের ও মেয়ের অসুখ-বিসুখ করলে তাকেই সব করতে হয়, ইলেকট্রিসিটি গেল, ফোন খারাপ, মেয়ের পেট খারাপ জ্বর, নিজের জ্বর— তার জন্য ডাক্তার— এভরিথিং। দেখার, ভাবার, শেয়ার করার কেউ নেই। কেরিয়ার করছেন, উঁচু থেকে আরও উঁচুতে উঠবেন, তুচ্ছ থেকে তুচ্ছতর হয়ে যাবে স্ত্রী-পুত্র-সংসার। আছে— এইটুকুই সমাজের কাছে দেখানো, এবং নিরাপত্তা— অবশ্যই নিজেরও নিরাপত্তা। নিজের একটা প্রকাণ্ড স্বাবলম্বী ভাবমূর্তি তৈরি করেছে নিশীথ। এত স্বাবলম্বী যে স্ত্রী না থাকলে ক্যানটিন-রেস্তোরাঁ-টেক-অ্যাওয়ে নির্ভর, এবং স্ত্রী-থাকা, সন্তান-থাকা অবস্থাতেও আত্মীয় বন্ধু-নির্ভর। তাদের সঙ্গে সপ্তাহান্তে দেখা না হলে মেজাজ খারাপ হবে তার। কোনও মেলামেশাটারই কিন্তু কোনও জাত নেই। সেটাও চাকরিনির্ভর। খালি কর্মজগতের কথা, কোন শেয়ার উঠল, কোথায় নামল। ইউ.এস.এর সরকারি পলিসি— আউটসোর্সি-ফ্রেন্ডলি হতে যাচ্ছে কি না। ইন্ডিয়া কত সুদ কমাল। ফিনান্সিং সেক্টর স্টেট পলিসির জন্যে কীরকম ফ্লারিশ করছে। এবং শৈবালের বউ যা দেখতে, শৈবাল কী করে বিয়ে করল! অলি হংকং-এ জমিয়ে বসেছে। হংকং-এ বসে ডলারে আর্ন করবে। হাঃ হাঃ হাঃ, ওর বর এখনও সামবাজারের সসিবাবু— হাঃ হাঃ হা, রুবি-সুন্দরের মোঙ্গল বেবি হয়েছে। রাজা-অর্নার ডিভোর্স হয়ে গেল। হবারই ছিল, হুঁ! সত্যজিৎ বড় না মণি রত্নম।

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের কোর্স
    লাইব্রেরি
    স্বাস্থ্য টিপস
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের
    বাংলা সাহিত্য
    বুক শেল্ফ
    অনলাইনে বই
    ই-বই পড়ুন
    বাংলা কৌতুক বই

    সারাক্ষণই সে একঘরে হয়ে ছিল। এমন কোনও আলোচনা হচ্ছিল না যে ও অংশ নিতে পারে। এবার বলল— দুজনেরই কতকগুলো প্লাস-পয়েন্ট আছে। ব্যসস্‌। খ্যাঁক করে উঠল নিশীথ। —তুমি এ বিষয়ে কী জানো? সত্যজিতের ক্লাস আলাদা। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সাচ থিংস।

    নিশীথের দিদি-জামাইবাবু চোখ চাওয়া-চাওয়ি করে মুচকি হাসি হাসল। নিশীথ-ঈশার সম্পর্ক ওদের কাছে জলের মতো পরিষ্কার। এবং ঈশার অপমান ওরা উপভোগ করেছে। জামাইবাবু যদি এখনও পিঠ চাপড়ানো ভঙ্গিতে বলেনও— ‘আহ্, ঈশাকে বলতে দাও না নিশীথ।’ দিদির চমৎকার লাগে ব্যাপারটা। ননদিনি না! যতই বড় হোন বয়সে। তার ওপর সিনিয়র ম্যানেজমেন্ট-এ আছেন। ব্যাপারই আলাদা। সেখানে একটা গ্র্যাজুয়েট বউ, ভিতু, লাজুক, নরম দেখলেই বোঝা যায় একে বেশ করে ছেঁচা চলে। তা ছেঁচবেন না! অত আহ্লাদ আর কীসে? অত উপার্জন, অত শিক্ষা, প্রশিক্ষণ, বাইরের জগতে অবাধ বিচরণ কিছুই এঁকে এঁর মৌলিক ননদিনি-স্বভাব থেকে বিচ্যুত করতে পারেনি।

    মার কাছে এ কথাগুলো সে বলেছিল। মা বিষণ্ণ গলায় বলেছিল— ঈশা, যত মানুষ বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে, তত মূল্যবোধ পালটে যাচ্ছে। টাকা এবং পদ এগুলোই এখন মানুষের মনুষ্যত্ব ভব্যতা সহবতের পরিবর্ত হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি অতি উচ্চপদস্থ ভদ্রলোক, রিজার্ভ ব্যাংকের সম্ভবত অ্যাসিস্ট্যান্ট গভর্নর, আমাদের সম্পর্কে মামাতো দাদা হতেন, কোনও হ্যাঁকো ভ্যাঁকো ছিল না, আর কী স্নেহময় ছিলেন, তাঁর বন্ধুদের মধ্যে কেরানি থেকে প্রোফেসর শিক্ষক, বিজ্ঞানী থেকে শুরু করে সরকারি অফিসার, কর্পোরেট এগজিকিউটিভ সবাই ছিল, ছিলেন লেখক শিল্পী। সবাইকার সঙ্গে তুই-তুই আর হা হা হাসি। নিজের পদ, অভিজ্ঞতা, টাকা, সম্মান কোনওটাকেই তিনি সোশ্যাল লাইফে টেনে আনতেন না। একটা রাস্তার কুকুর পুষেছিলেন, নাম দিয়েছিলেন কালাচাঁদ। তাকে নিয়ে ভোরবেলা প্রাতঃভ্রমণ, তারপর আধ ঘণ্টা তার ট্রেনিং— কালাচাঁদ উঠে দাঁড়া, কালাচাঁদ বসে পড়। সে এক মজার ব্যাপার। এই সব মানুষ চলে যেতে সব দর্জির দোকানের মানুষের দল এসেছে। পৃথিবী, জীবন, মেলামেশা সবই আনইন্টারেস্টিং হয়ে গেছে রে! উদাসীন ভাবে চল, কারও দেওয়া আঘাত গায়ে মাখবি না, কুকুর ঘেউ-ঘেউ করলে কি গায়ে মাখিস। বড়জোর একটা হ্যাট করিস, এ-ও তাই। সুযোগ পেলে হ্যাট করিস, ছোট্ট করে একটা ঢিল, ব্যস বেলুন চুপসে যাবে, কিন্তু যতক্ষণ কাজটা করার মতো ব্যক্তিত্ব আর ডিট্যাচমেন্ট তৈরি না হচ্ছে, ততক্ষণ কিন্তু ‘হ্যাট’টাও করবি না, ঢিল ছোড়া তো দূরের কথা। কত করে বলেছিলুম ঈশা কিছু একটা কর, কিছু একটা, এম.এ যদি করতে ইচ্ছে না করে, অন্য কিছু শেখ, এখন তো প্রচুর সুযোগ!

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    Library
    বাংলা অডিওবুক
    অনলাইন বুকস্টোর
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা বই
    বাংলা কৌতুক বই
    ডিজিটাল বই

    ব্যস, ঈশা চুপ। কাজের জগৎকে তার ভীষণ ভয়। একটা ছোট্ট পরিবার, সেখানেই কত কমপ্লিকেশন! তার ওপর কর্মক্ষেত্র! ওরে ব্বাপ! অত জটিলতা সামলানো তার কর্ম নয়। এই সব কথা সে নিশীথকেও প্রথম প্রথম বলত। ওরে বাবা, চাকরি সামলানো তার কর্ম নয়, ওরে বাবা অমুক ভয়ানক কমপ্লিকেটেড, তাঁকে সামলানো তার কর্ম নয়। নিশীথের আমেরিকা-ফেরত আধা সাহেব বন্ধু-বান্ধবীর দল। ওরে বাবা, ওদের অ্যাকসেন্ট বুঝতেই আমার কম্ম কাবার, তারপর ওদের কোনটা রসিকতা, কোনটা ঠোকা, কিচ্ছু বুঝতে পারি না। প্লিজ নিশীথ, তুমি একা যাও।

    —একা যাওয়াটা সহবত নয়।

    —যা হোক একটা কিছু বলে দিয়ো।

    —দে আর নট ফুলস্‌!

    গেল ঠিকই। একজন মন্তব্য করল— আই হ্যাভ নেভার সিন আ পার্সন সো সাইলেন্ট। ডাজ শি টক! এভার! ডু ইউ, ঈশা?

    আরও দেখুন
    Library
    বাংলা ই-বুক রিডার
    বাংলা সাহিত্য
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    PDF বই
    নতুন বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    অনলাইনে বই

    উত্তরে শুধু অপ্রতিভ হাসি ছাড়া তার কিছু দেবার নেই। ওদিক থেকে নিশীথ যমের মতো তাকিয়ে আছে।

    বাড়ি এসে ফেটে পড়ল। —দে থিংক য়ু আর আ ডাম ডল, নাথিং মোর। দে আর ওয়ান্ডারিং হোয়াই আই হ্যাভ ম্যারেড য়ু।

    একটা প্রচণ্ড ধাক্কা।

    নিশীথ তুমি কি তোমার বন্ধুদের পার্টিতে নিয়ে যাবার জন্য একজন স্ত্রী খুঁজেছিলে? তো তাই করলে না কেন? যে মেয়ে সর্বত্র স্বচ্ছন্দ বোধ করবে! এরকম মেয়ে আজকাল খুব উঠেছে। আমাকে চাইলে কেন? আমাকে তো বলেছিলে ভালবেসেছ তাই বিয়ে করতে চাইছ। তুমি না এলে আমার কোনও ক্ষতি হত না নিশীথ। এসে গেছ বলে এতগুলো বছর আমার ভয়ে, খারাপ লাগায়, আশাভঙ্গে, হতাশায়, ব্যক্তিত্বহীনতায়, আত্মবিশ্বাসের অভাবে বরবাদ হয়ে গেল। সেই ভয়, ডিফিডেন্স, সেই মোহভঙ্গ তোমরা আমার মধ্যে লালন করেছ। প্রতিমুহূর্তে বুঝিয়েছ আমি কত তুচ্ছ, নগণ্য, অর্থহীন। তার ওপরে খারাপও। কেননা তোমার প্রিয়জনরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আর তাদের সঙ্গে আমি মিশতে পারি না। আরও অর্থহীন হয়ে যাই।

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা সাহিত্যের কোর্স
    ডিকশনারি
    ই-বই পড়ুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা কৌতুক বই
    Library
    বাংলা সাহিত্য ভ্রমণ

    অর্থের পেছনে ছুটি, অর্থ দাও, কোনও অর্থ দাও মনস্কাম

    হাত পেতে আছি

    ফিরিয়ে নিও না যা যা আছে বলে জানি।

    মুষ্টিবদ্ধ হাত

    দেব না দেব না, তবু দৈত্যচাপে মুঠি খুলে যায়,

    ঝরে পড়ে হাসি গান, ঝরে যায় আশা অনির্দেশ

    শুকনো ফুল, ভাঁট ফুল, সে-ও তো তেমন কিছু নয়

    মূল্যহীন, অর্থহীন। আছি কিনা তা-ও জানি না এখন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখারাপ ছেলে – বাণী বসু
    Next Article অন্তর্ঘাত – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    যখন চাঁদ এবং – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }