Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প289 Mins Read0
    ⤶

    খনার বচন

    সে এসেছিল স্ত্রীর সীমাহীন স্পর্ধায় ফুঁসতে ফুঁসতে। সে গালি দিয়েই যাবে। দিয়েই যাবে। তার স্ত্রী কেঁদেই যাবে, কেঁদেই যাবে। সে বেঁধে মারবে, তার স্ত্রী মার খেয়েই যাবে, খেয়েই যাবে। বুক শূন্য করে দেয় এমন রূঢ়তা, গুঁড়িয়ে ভেঙে দেয় প্রাণ— এমন অপমান। চিরকাল করে এসেছে, আবহমান পুং সাইকি তাকে দিয়ে এমনই করায়। এই ফর্মুলা যে অগ্রাহ্য করে, তার কী শাস্তি? কী শাস্তি তাকে যারা মদত দেয় তাদের? কম কষ্ট করে স্ত্রীর ঠিকানা বার করতে হয়েছে তাকে? বিশ্বসুদ্ধ লোক জেনে গেল। মালবিকা তাকে কম ধাতানি দেয়নি। মা-বাবা জেনে স্তম্ভিত। কসবায় বারবার ফোন করেও সাড়া পায়নি সে। কী করে পাবে? তখন তো সব নার্সিংহোমে, কে কখন আসছে, যাচ্ছে কোনও ঠিক নেই। অবশেষে দিল্লি এবং সেই সি-ই-ও মেসো। গম্ভীর গলা। মানুষ যত পদস্থ হবে তত গম্ভীর হবে তার গলা— হোয়াট হ্যাভ য়ু ডান টু হার? শি ইজ ব্রোকেন, ব্রোকেন ইন টু পিসেস। দিস ইজ ডিসগাস্টিং, আনপার্ডনেবল।

    কী হল? ব্রেক-ডাউন? যাক, অন্ততপক্ষে বেঁচে আছে। এখানে এসে বিছানায় শোয়া রোগা, কালো, স্তিমিত শাশুড়িকে সে খেয়ালই করেনি। তার অর্জুনের চোখ— চাঁদমারি খুঁজে নিয়েছিল ঠিক। ঈশা। রোগা, ফ্যাকাশে, কিন্তু শান্ত ধীর, সে যে কোনও দিন উথাল-পাথাল কেঁদেছে, বড্ড ভয় পেয়েছে, বিদ্রোহ করেছে কোনও কিছুরই চিহ্ন তার মুখে নেই। তাকে দেখেও ঈশার কোনও ভাবান্তর হল না। সেই বরং ভেতরে কোথাও একটা শান্তি, আশ্বাস টের পেল। যাক ঈশা আছে।

    মঞ্জুলিকাও আছেন, খর চোখে তাকালেন। তবু এই মানুষটাকে সে চেনে। বসে আছেন মেয়ের হাতটি নিজের কোলের ওপর নিয়ে। চোখ খোলা। কিন্তু দৃষ্টি অন্য কোথাও—

    হে চন্দ্রচূড় মদনান্তক শূলপাণে
    স্থানো গিরিশ গিরিজেশ মহেশ শম্ভো
    ভূতেশ ভীত ভয়সূদন…

    তিনি অখণ্ড জপ করে চলেছেন। সুবীর? তিনিও কেমন দুর্বোধ্য, গ্লাসে ওষুধ মাপলেন, ঈশার হাতে দিলেন।

    সবাই চুপ। রোগশয্যা ঘিরে। কে ও? নিশীথ অধৈর্য হয়ে যাচ্ছিল। মঞ্জুলিকা বললেন— খাও নিশীথ।

    তিনি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কখন টেবিল টেনে তার সামনে রেখেছেন, প্রচুর খাবার-দাবার।

    নিশীথ কিছু ছুঁল না। স্বাভাবিক গলায় বলল— ও কি আমার সঙ্গে যাবে? ঈশা নিরুত্তর। কিছুক্ষণ পর মঞ্জুলিকাই বললেন— ঈশার মতো ভিতু, ঘরকুনো মেয়ে যখন এ ভাবে বেরিয়ে আসে, তখন ব্যাপারটা আর খুব সহজ থাকে না নিশীথ। ও যাবে কি না ও-ই জানে। আমি এইটুকু বলতে পারি আদর-যত্ন-মর্যাদার প্রতিশ্রুতি দিয়ে তবে ওকে নিয়ে যাবে তুমি।

    তার শাশুড়ির বিচরণক্ষেত্র যেখানে, সেখানে নিশীথের যাওয়া-আসা নেই। উনি হিস্ট্রি চ্যানেল। অলস চোখ ফেলে মাঝে মাঝে দেখে নেওয়া। তাঁকে সে পাত্তা দেয় না। কিন্তু মঞ্জুলিকা বিখ্যাত কর্পোরেট হাউসের এক্স সি ই ও-র স্ত্রী। তাঁকে খাতির করতেই হয়।

    —আমি অত কমপ্লিকেশন বুঝি না মাসি, ইয়েস অর নো!— অসোয়াস্তি হচ্ছে। নিজের অনম্যতাটাকেই যে সে নিজের আইডেনটিটি বলে জানে!

    হঠাৎ ঈশা ফিরে তাকাল। —অত অবাক হচ্ছ কেন? বার করেই তো দিয়েছিলে?

    —রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে সেটা বোঝো না, এটাই তোমার মূর্খতা।

    ঈশা ঠান্ডা গলায় বলল— তুমি, তোমরা তো ওয়েস্টার্ন ভ্যালুজ-এ বিশ্বাস করো। মানুষকে অপমান করলে যে অন্তত দুঃখ প্রকাশটা করতে হয়, সেটা জানো না, এটা তোমাদের মূর্খতা। স্ত্রীকে লোকচক্ষে হেয় করতে নেই, জানো না এটাও। তোমার ডিগ্রি তো কর্নেলের। ওরা কিন্তু এ জিনিস করে না। এতে নিজেরও অপমান। বোঝে।

    অনেকক্ষণ চুপ করে রইল নিশীথ। সে আশা করছিল এঁরা তাকে আর ঈশাকে একলা হতে দেবেন যেমন লোকে দম্পতিকে দেয়। আর তখন সে তার সর্ব যুক্তি অগ্রাহ্যকারী কুশকাঠিন্য দিয়ে এফোঁড় ওফোঁড় করে ফেলবে তাকে। কিন্তু এখন সে বুঝছে এটা আর ডুয়েলের পর্যায়ে নেই। মহাযুদ্ধের জায়গায় চলে গেছে। গোলটেবিল বৈঠক থেকে কি ভিন্ন ভিন্ন পক্ষের প্রতিনিধিদের বাদ দেওয়া যায়!

    অবশেষে জমাট অনভ্যাস ও অনন্যতা জয় করে সে আপসের গলায় বলল— ঠিক আছে। আই অ্যাম স্যরি। রিয়্যালি। স্বীকার করছি তুমি যেমন আমাকে নিরাশ করেছ, আমিও তেমনই তোমাকে…স্যরি। শায়রীর কথা ভাবো, মা-বাবা, সমাজ, আমার পজিশন…।

    —ভাবছি। কিন্তু তোমাকেও ভাবতে হবে। আমি, আমার মা-বাবা, সমাজ, আমার পজিশন।

    কোনও কসম এখনও খায় না নিশীথ। তার অহং-এ লাগে। সে বলে— স্বীকার করছি আমার রাগটা বেশি। কিন্তু তুমিও কম জেদি নও। সব সময়ে আমার দিকে আঙুল ওঠালে চলবে না…।

    জলজ্যান্ত কংক্রিট জঙ্গলের মধ্য থেকে এক প্রাচীন ভাঙা মন্দির মাথা তোলে। তার মেঝেতে সাড়ে তেইশ ফুট গভীর কূপ। সাঁইত্রিশটি স্তরে ক্রমশ সংকীর্ণ হতে হতে নেমেছে কূপ যেখানে মাঙ্গলিক শঙ্খ-পদ্ম চিহ্ন, আর স্তব্ধ এক জিব। এখানেই প্রোথিত হয় সুবৃহৎ সুদৃঢ় স্তম্ভ। তার ওপর ভর করে থাকবে গোটা মন্দিরের স্থাপত্যনির্মাণ। উঠে আসে অশরীর জিব। কষ্টে নড়ছে, কিন্তু বলছে।

    —এগুলো মগজের তৈরি কাঁদ নিশীথ— এই তর্ক। পরস্পর দোষারোপ। স্টপ আর্গুইং অ্যান্ড স্টার্ট ফিলিং। ইভল্যুশন মানুষকে দুটো ক্ষমতা দিয়েছে যা অন্য কাউকে সেভাবে দেয়নি— একটা মগজ, অন্যটা সংবেদন। সংবেদন ছাড়া মগজের কোনও… মানে নেই। সংবেদন থেকেই… সম্পর্ক,… ভালবাসা,…মূল্যবোধ, একে অপরকে ওপরে উঠতে, গভীরে আরও গভীরে যেতে সাহায্য করা। যদি না পারো তো জীবনটা জলে গেল।

    তুই চুপ কর রঞ্জা— হাঁপাচ্ছিস।

    এতক্ষণে নিশীথ নিজের ভেতর থেকে বেরিয়েছে। —মা? কী হয়েছে মার?

    কেউ জবাব দিল না।

    —বাবা, সে এবার সুবীরকে জিজ্ঞেস করে— মায়ের কী হয়েছে?

    —সে অনেক কথা। ভেড়ি অঞ্চলে বৃষ্টিতে বানেতে— অনেক কষ্টে উদ্ধার করা গেছে—মেনিনজাইটিস— জানি না পা দুটো আর চলবে কি না।

    —এত সিরিয়াস ব্যাপার, কই আমি তো কিছু জানি না…

    ঈশা আস্তে বলল— বুঝতেই পারছ, আমি এখুনি ফিরতে পারছি না।

    —শায়রীর স্কুল!

    —আই’ল টেক কেয়ার অব ইট— ঈশা দাঁড়ি টেনে দিল।

    রঞ্জা শুকনো হাসলেন। বললেন— ইয়েট অ্যানাদার লিজ, নিশীথ। আবার জীবন। বুঝলে কিছু? ইয়েট অ্যানাদার চান্স। যদি নতুন ভাবে ভাবতে না পারি, তা হলে কেন? কেন বলো?

    প্রশ্নটা ঘরের বাতাসে চক্কর খেতে লাগল। হালকা করে বলা। কিন্তু প্রচণ্ড চাপ তার।

    —দেখো, সে থেমে থেমে আবারও বলে যেন কথাগুলোকে বুকের গভীর থেকে টেনে বার করছে। টাকাকড়ি… প্রতিষ্ঠা,…সংসার সুখ…এসবই ভোগ করার জন্যই তো! কিন্তু ভোগের কতকগুলো সিক্রেট আছে। কিছু কিছু বাদ দিয়ে নিতে জানতে হয়। কী আর কতটা! ধরো প্রিয়জন না প্রোমোশন? পরিধির আবছা মানুষগুলো না কেন্দ্রের ঘনিষ্ঠ ক’জন! ঠিক ভাবে ব্যালান্স করে বাদ না দিতে পারলে ভোগ হয় না, হযবরল হয়। তেন ত্যক্তেন ভুঞ্জীথাঃ

    বেদবতী উদ্‌বিগ্ন দৃষ্টিতে চাইলেন মেয়ের দিকে। ঈশা বলল— মা, চুপ করো না। এসব বলে কী লাভ?

    —লাভটা এখনও বুঝতে পারছিস না, না? —রঞ্জাবতী বিস্ময়ে পরিশ্রমে চুপ করে গেলেন। একটু পরে যেন অভিমান ভরা গলায় বললেন— ‘সারাজীবনের সারাৎসার, নিজের পুত্র-কন্যাকে বলব না? নিশীথ, অন্যের প্রাপ্তি দেখে নিজের চাওয়ার লিস্টি করাটা আহাম্মকি, বাবা। নকলনবিশি করবে কেন? ওর তিনটে গাড়ি বলে আমারও তিনটে, ওর বউ পঞ্চাশ হাজার রোজগার করে, আমার বউ কেন করবে না, ওর ছেলে ব্রিলিয়ান্ট, আমারটিকেও হতে হবে, নইলে সপাং— এ একেবারে লোলুপতা, হিংসা, হিংস্রতা। মা গৃধঃ কস্য স্বিদ্ধনম্‌। মা মা গৃধঃ। মানুষী সম্ভাবনার অনন্ত পথ খুলে রাখতে হলে, অনন্ত অমানুষী বাঁধনও খুলে দিতে হয়।

    তাঁর দম ফুরিয়ে গেছে। কষ্টে পাশ ফিরলেন, মেয়ের সাহায্যে। চোখ বুজলেন। বড় ক্লান্ত। যখন ঝাঁজির দামে খাবি খাচ্ছিলেন, যখন প্রলাপ বকছিলেন, যখন ডাক্তারের হাতুড়ির ঠোকায় পায়ের নার্ভ সাড়া দিচ্ছিল না, সমস্ত সময়টা আসলে তিনি এক মন্দিরের গর্ভে দাঁড়িয়ে এক জ্যান্ত জিব খুঁজছিলেন। কী সেই পরম প্রথম, বলো খনা, কীসের জন্য তুমি থেকে এই আমি আমরা… আবহমানের এই দুর্গতি!

    যখন মৃত্যুর সুড়ঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছিলেন তখন সে বলল। তিনি এদের বললেন। যদি না শোনে, না বোঝে তা হলে আবার তমিস্রাপাত হবে, অন্ধকারে রক্ত ঝরাতে ঝরাতে সে নেমে যাবে বহু শতাব্দী প্রাচীন সেই কূপের তলায়, মঙ্গলচিহ্নগুলির পাশে— আর এক মাঙ্গলিক— কিন্তু ছিন্ন। এবং নির্বাক।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখারাপ ছেলে – বাণী বসু
    Next Article অন্তর্ঘাত – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    যখন চাঁদ এবং – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }