Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খুনির রং – অনীশ দেব

    লেখক এক পাতা গল্প539 Mins Read0
    ⤶ ⤷

    লাল জোছনা – কাবেরী রায়চৌধুরী

    —তাহলে কী ভাবতেছ?

    —কী, আবার? এক সঙ্গে থাকবার ছাড়া আর কী? তুমি আর আমি। আমি আর তুমি! এতবড় একটা ঢাকা শহরে আমাদের দুইজনারই তো কেউ নাই! কাম শ্যাষ হইলে দুইজনাই একলা!’

    আয়েশার হাতের ওপর আলতো চাপ দিল শেখ মিরাজ। সি.এন.জি অটো চালানো কড়াপড়া হাতের শক্ত আঙুল দিয়ে আয়েশার সেলাই মেশিন চালানো কড়া হাতের তালুতে হাত বোলাচ্ছে।

    —সাঁতার দিতে মন চায়!

    সম্মুখে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীর দিকে তাকিয়ে আবেগ ডুবিয়ে কথাটা বলল আয়েশা! ‘কাম আর কাম! দ্যাশে থাকতে রোজ সাঁতার দিতাম। কাল থেক্যে আবার ওবার টাইম! দুই শিপটে কাম হইব। তোমার সঙ্গে দেখা করবার সময় পাইব না।’

    —তা বইল্যেই হবে? আমি আসব তোমার ফ্যাকটরির সামনে। টিফিন টাইমে আমি আসব বাসায় যাইবার আগে। তোমার মুখখানা দেখে বাসায় গিয়া পচা পান্তা সোনা মুখ করে খাইব এখন।

    এই ভরা বর্ষায় কালিগঙ্গার বুকে ছলকে ছলকে উঠছে ঢেউ! আয়েশার আবেগও! মায়া লাগে মিরাজের কথা শুনে। মায়ায় পড়ে গেছে মানুষটার। খাওয়ার কষ্ট। হাত পুড়িয়ে রাঁধতে হয়। একদিন সেই রান্না খাইয়েছিল মিরাজ! ‘মা—গো—মা! সে অখাদ্য মুখে দেওয়া যায় না! বউ থাকতে বউ নাই! সে নাকি ঢাকা শহরে আসতে চায় না! শহরে নাকি তার দম বন্ধ হয়ে যায়। সে গ্রামে থাকতেই পছন্দ করে!’

    তেতো আর খুব নুনে পোড়া তরকারির আস্বাদ নিতে নিতে তার মুখ যখন বিকৃত হয়ে গেছিল তখন তার গালে আঙুল দিয়ে টোকা মেরে মিরাজ বলেছিল, ‘আমার বউ হবে?’

    বউ! তোমার তো দ্যাশে সুন্দরী বউ আছে মিঞা! কয়ডা করবা?

    আচমকাই তাকে চমকে দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল মিরাজ। আরেব্বাস! কী লোহার মতো শক্ত হাত আর পেশি। রোগা কাঠির মতো লোক হলে কী হবে গায়ের জোর যে কী ভীষণ তা টের পেয়েছিল সেইদিনই।

    জাপটে ধরে বলেছিল, এইবার বুঝো কয়ডা করতে পারি! সন্দেহ আছে কিছু?

    শরীর কাঁপতে কাঁপতে দুর্বল হয়ে গেছে তখন তার। যেন একটা পাখির পালকের আঘাতেই মৃত্যু হবে!

    কেমন ভেঙে পড়া গলায় বলেছিল, ছাড়ো মিঞা। ছাড়ো, ছাড়ো, আহ! ছাড়ো।

    —ক্যান ছাড়ব? ধরসি এমনি এমনি?

    সে তখন গলে যাচ্ছে। আনিসুজ্জমানের চেহারাটা কতদিন পরে মনে পড়ল! ঢাকা শহরে প্রথম আসার পর যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ নিয়েছিল সে সেখানেই আনিসুজ্জমান ‘আয়রন ম্যান’ ছিল। তৈরি হওয়া পোশাক ইস্তিরি করার কাম করত! আর সে মাপ দেওয়া কাপড় কাটত। আলাপ হল। প্রেম হল। গর্ভবতীও হল খুব দ্রুত। গর্ভপাতও হল আনিসুজ্জমান বেঁকে বসায়।

    মনে পড়ছে। মনে পড়ছিল সেইদিনের সবকিছু আবার। প্রেমের কথাগুলো সব কেমন একরকম। এক ভাষা বলে পুরুষ ও নারী।

    আনিসুজ্জমানকে যখন সে জানাল গর্ভের কথা, সে আশ্চর্য হয়ে বলল, ও বাচ্চচা আমার তা কে কইল? তুই বেটি লুচ্চিচ মাইয়া মানুষ, কই কই যাস তা আমি কী জানি?

    হতবাক সে। কাটা জিওল মাছের মতো শরীর কাঁপছে তার। গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। সমস্ত কথাগুলো গলার কাছে দলা বেঁধে ইট হয়ে গেছে।

    আনিসুজ্জমান বলে চলল, এক মাস আলাপ—পরিচয় হইতে না হইতে যে মাগি পেরায় অচেনা পুরুষের সঙ্গে শুইতে পারে তার চরিত্তির তখন বুঝছি। আর আমার বাসায় বউ আছে, বাচ্চচা আছে। আমি ক্যামনে বিয়া করব? তাছাড়া কার কার সঙ্গে কই কই শুইছিস বিলাই কুত্তার মতো তার খবর কে জানে? ও বাচ্চচা আমার নয়। তুমি পথ দেখো।’

    প্রায় বেহুঁশ শরীরটাকে টানতে টানতে, তার ভার বইতে বইতে কীভাবে যে ছোট্ট ঘুপচি বাসায় ফিরে এসেছিল সে সেইদিন!

    পাশের ঘরের হিন্দু বউটাকে নিয়ে পরদিন গর্ভপাত করে এসেছিল সে।

    ভালোবাসার প্রথম আঘাত যে বড় যন্ত্রণার! তাই মাস পুরতে বেতন নিয়ে চলে এসেছিল সে কাজ ছেড়ে। আর ওই ফ্যাক্টরিমুখো হয়নি।

    যাতায়াতের পথে গোল্ডেন গার্মেন্টস ফ্যাক্টরি চোখে পড়ে এখনও। ক্ষণিকের জন্য মন কেমন করে ওঠে! ব্যস, ওইটুকুই স্মৃতি। কখনও কখনও রাত বেরাতে হিসাব করে বাচ্চচাটা থাকলে কত বড় হত। তিন বছর! তিন বছরের বাচ্চচা! ছেলে না মেয়ে কী জানি? পায়ে পায়ে হাঁটত। কেউ একটা খুব নিজের হত! মন আবার কেমন যেন করে!

    কিন্তু মন খারাপ করার আর সময় কোথায়? ঢাকা শহরে মন খারাপ করে ঘরে শুয়ে থাকার সময় বড়জোর চব্বিশ ঘণ্টা। প্রতিদিন বেঁচে থাকার যুদ্ধ।

    মিরাজের আলিঙ্গন তিনটে বছর পর আনিসুজ্জমানকে মনে পড়িয়ে দিয়েছিল আবার! সেই শক্ত আষ্টেপৃষ্টে আলিঙ্গন।

    —কী ভাবতেছ?

    —কিছু না।

    —তুমি কিন্তু এখনও আমার হইলে না! আইজ বাসায় যাইবা?

    চলো না? শুধু রাস্তায় রাস্তায় নদীর ঘাটে ঘুরে বেড়াইতে ভালো লাগে? মিরাজের হাত তার কোমর ছুঁয়েছে এখন।

    —না, বাসায় গিয়া কী হইব? বন্ধ ঘর। আলো—বাতাস ঢোকে না! কী করব বাসায় গিয়া?

    —আমাকে কোলোজ করে পাইতে ইচ্ছা হয় না তোর? কী রে সোহাগি?

    হেসে ফেলল আয়েশা। বলল, ‘সোহাগি!’ সেডা আবার কেডা হইল?

    আশপাশ দেখে নিয়ে জাপটে ধরে এবার খান দুয়েক চুমু খেয়ে ফেলল মিরাজ তাকে। আদর ঘন গলায় বলল, তুই, তুই আমার সোহাগি। তুই এখনও দুই মাস হইয়া গেল বুঝস নাই আমারে।

    তোর জন্য কী না করতে পারি আমি! বিয়া করি চল। দুই জনাই কামাই করি। আমি বাসা ভাড়া দিব। আর তুই বাজার খরচ। আর তোর লিপিস্টিক শাড়ি আমি দিব। কি? রাজি?

    —আমার একখান বাচ্চচার সাধ বড়।

    —তা তো হইবই। তবে আমরা এখন বাচ্চচা নিমু না। অনেক খরচা। যে বাবুটা আসবে তারে যদি বেবি ফুড, মাছটা—ডিমটা খাওয়াইতেই না পারি তাইলে বড় দুঃখ।

    —তোমার তো বউ আছে। দুইডা বাচ্চচা। তোমার আর কী? দীর্ঘ নিঃশ্বাস পতন হল আয়েশার বুক ভেঙে।

    মেঘ কালো আকাশ। কালিগঙ্গার আকাশ, জল আরও ঘন।

    আরও কালো।

    লোকজন বিশেষ নেই। কিছু নৌকা আর ছোট লঞ্চ, ভুটভুটি যাতায়াত করছে শুধু।

    —নৌকা চড়বি? চল, কিছুটা দূর পর্যন্ত ঘুরন দিয়া আসি।

    —না। কেমন যেন জেদ পেয়ে বসল। মাথা নাড়ল আয়েশা, না, চলো যে—যার বাসায় যাই গিয়া। কাইল থেকে আবার কোরবানি পর্যন্ত দুই শিপটে কাম!

    —আমার বাসাটা কি আমাদের বাসা হইতে পারে না? তোমায় তো কত আলফাল লোক ডিস্টাব দেয়। ঢাকা শহরে একলা মাইয়া মানুষের জন্য নিরাপদ নয় গো দোস্ত। চলো একসঙ্গে থাকি দুই জনা। তোমার হাতে রান্না খাইয়া সকাল বেলায় গাড়ি ইস্ট্যাট দেবনে। আর রাতে দুই জনা দুই জনারে জড়াইয়া ঘুম দিব। আহ! শান্তি!

    লোভ হয়। বড় লোভ হচ্ছে আয়েশার। বড় একলা লাগে! দিনভর কাম কাজ করার পর একলা বাসায় ফিরে এসে কথা বলার একটা লোক নেই পর্যন্ত।

    আগে তার শরীর বোধও ছিল না। আনিসুজ্জমান তাকে তার নিজস্ব শরীরের খিদে তেষ্টা চিনিয়েছে প্রথম। এখন সেই নিজের শরীরটাও বিশ্বাসঘাতকতা করে তার সঙ্গে।

    ঘাড় নাড়ল আয়েশা। বলল, বিয়া করব।

    —বিয়া নয়। আমারে আরেকটু চিনো বউ। আরেকটু বুঝো। তারপর। আমি মানুষটা তো খারাপও হইতে পারি?

    .

    সেই দিন জোছনা হঠাৎই লাল হয়ে গেল মধ্যরাতের পর!

    আঁশটে দুর্গন্ধময় খালের কালো জল যেটা এতক্ষণ শুয়ে শুয়ে চাঁদ দেখছিল, জোছনা মাখছিল শরীরে। সেই জলের রং লাল হয়ে গেল হঠাৎই!

    চপার দিয়ে আয়েশার ক্ষত—বিক্ষত ধপধপে শরীরটা কালো পাঁক গোলা জলের মধ্যে আধ ডোবা পড়ে আছে, সেই রাতের আকাশ বাতাস জোছনা দেখল চেয়ে চেয়ে।

    .

    ফ্যালফ্যাল করে টেবিলে রাখা উদ্ধার হওয়া চপারটা দেখছে শেখ মিরাজ।

    চপারটা তো নোংরা পচা গলা খলের জলে ফেলে দিয়েছিল সে আয়েশার সঙ্গে!

    —আর পারতেছিলাম না স্যর! বড্ড বাড়াবাড়ি করতেছিল। বিয়া করো বিয়া করো বইল্যা মাথার পোকা বার কইরা দিচ্ছিল।

    —তাই? তা বিয়া করতে অসুবিধা কী ছিল? দুইডা বউ হইত। ‘মন্দ কী?’ হাসছেন অফিসার নুরুল ইসলাম।

    —আমার বউ অনেক সুন্দরী স্যর। আর সে আমার ছাড়া কিস্যু বুঝে না স্যর। পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে। আমার দুইডা বাচ্চচা, বুড়া মা—বাপ ঘরসংসার সামলায়। সে যদি জানতে পারে আমি বিয়া করছি তা হইলে বিষ খাইবে স্যর।

    —বাব্বা! ধর্মের কথা শোনাইলি যে বাবা!

    —স্যর, ফতেমাকে আমি কষ্ট দিতে পারুম না। হেইডা তো চুক্তির থাকা। দুইজনাই একলা। আমার বাসা ভাড়া, ওর বাজার খরচ, রান্না। বিনিময়ে দুই জনাই একটু ফুর্তিফার্তা কইরে থাকা। কিন্তু ও যে এমনভাবে সিরিয়াস হইয়া যাইবে এমনডা ভাবতে পারি নাই। মার দিছি কত। তাইতে বেটির আরও পেরেম!

    .

    —রান্না করিস নাই?

    —না।

    —ক্যান?

    —এমনি, শরীল ভালো নাই।

    —কী হইসে?

    —দুই মাস হয় নাই।

    —তাতে চিন্তার কী আছে? কাল আমার সঙ্গে যাবি হাসপাতালে। খালাস হইয়া আসবি।

    —ক্যান? আমি তো তোমারে বুইঝ্যা লইসি। আমাদের দুইজনার দুই জনারে বুঝবার কথা হইছিল।

    —তা হইছিল?

    —আমি তোমারে ছাইড়া কারুর সঙ্গে আর বিয়া বসাইতে পারুম না জানো! আমি এক্কেবারে তোমার হইয়া গেছি!

    —আমার বউ মানব না।

    —বউ! বউ আর বউ। আমি বুঝি তোমার কেউ না? এই যে ঘরসংসার রান্নাবান্না করতেছি তোমার—! এই যে যত্ন আত্তি…। সেগুলো কিস্যু না?

    তোমার শরীলটার ক্ষুধা মিটাইছি রাতভর—! আমি তোমার বউ নই এখনও?

    —আমার বউ বিষ খাইব জানতে পারলে। ও খুব ভালো। বোরকা পইরা চক্ষু দুটি শুধু বাইর কইরা রাখে সে। অনেক সুন্দর। অনেক ভালো সে। তোর মতো খানকিবিত্তি করে না। বুঝলি মাগি? তুই বাইর হ এখনই। আমার বাসা থেকে বাইর হ।

    —ক্যান যামু? আমারও অনেক খরচ হইছে। কুত্তারবাচ্চচা! তুই তো আমার পয়সাও চুইস্যা খাইছস। আমার টাকাপয়সা…ফিরত দে। যামু গিয়া। বউ দেখাইতেছে! নে! দেখ গা বোরকার তলে তলে কী করতেছে তোর বউ!

    —তবে রে মাগি! গলা টিপে ধরেছে, মিরাজ আয়েশার! আর তারপরই হাতের পাশে থাকা চপারের কোপ নেমে এল আয়েশার গলায়, মুখে।

    .

    থমথমে রাত। শেখ কামাল নিঃশব্দে বেরিয়ে এল ফতেমা বিবির ঘর থেকে। চাটাই দেওয়া জানলায় চোখ রেখে তাকিয়ে আছে ফতেমা। অস্পষ্ট উচ্চচারণ করল, খোদা হাফিজ।

    .

    মধ্যপিরের বাগের দুর্গন্ধময় খালের জলে ছুড়ে ফেলে দিল আয়েশার দেহ মিরাজ। বলল, আল্লা হাফিজ রাতটুকু সময়। ভোর না হতেই গুছিয়ে বেরিয়ে পড়তে হবে।

    .

    —পাপ বাপকেও ছাড়ে না জানিস তো? বোকা! দিব্যি দুইডা বউ নিয়া সংসার করতে পারতিস! এখন জেলের ভাত খা।’ অফিসার নুরুল ইসলাম মুচকি হাসলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপিশাচ দেবতা – অনীশ দাস অপু
    Next Article বাড়িটায় কেউ যেয়ো না – অনীশ দেব

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }