Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খুনির রং – অনীশ দেব

    লেখক এক পাতা গল্প539 Mins Read0
    ⤶ ⤷

    একটি খুনের গল্প – প্রচেত গুপ্ত

    কাজটা গোপালবাবু সাবধানে এবং ঠান্ডা মাথায় করবেন বলে ঠিক করেছেন ৷ চল্লিশের কাছাকাছি বয়স হয়ে গেলে যে-কোনও কাজই সাবধানে এবং ঠান্ডা মাথায় করা উচিত ৷ এক-পা ফেলার আগে দশবার ভাবা উচিত ৷ এই কাজের বেলায় গোপাল সান্যাল ভেবেছেন একশোবার ৷ তার পরও বারবার পিছিয়ে এসেছেন ৷ তার কারণ কাজটা কঠিন ৷ শেষ পর্যন্ত সুযোগ এসেছে ৷ গোপালবাবু নিখুঁতভাবে সেই সুযোগ কাজে লাগাতে চান ৷

    গোপালবাবু প্রথমে ভেবেছিলেন, কাজ করাবেন ‘প্রফেশনাল’ দিয়ে ৷ পেশাদার খুনি ৷ সুপারি কিলার ৷ সেইমতো একজনের সঙ্গে কথা বলেছিলেন ৷ সেই লোকের বায়োডাটা ভালো ৷ এই লাইনে দীর্ঘদিন আছে ৷ পয়সা বেশি নেয় তবে কাজে ত্রুটি রাখে না ৷ গোপালবাবু তবু অতিরিক্ত সাবধান হয়েছিলেন ৷ বড় লেভেলের চেনাজানা ধরে সেই লোকের কাছে হাজির হলেন ৷ লোকটার নিতাই নাম ৷ চেহারা চকচকে, গোলগাল ৷ পরনে ধুতি, গায়ে উড়নি ৷ পেট পর্যন্ত লম্বা পৈতে, গলায় কণ্ঠির মালা ৷ কপালে মাটি লেপটানো চন্দন ৷ এই ধরনের লোক ধুতি, উড়নি, মাটির টিপ পরে থাকলে মনে হয় ভান করছে ৷ সাজানো ভক্ত ৷ গোপালবাবু গোড়াতে সেরকম ভেবেছিলেন ৷ পরে জানলেন, ঘটনা সেরকম নয় ৷ নিতাই সত্যিকারের একজন ভক্ত মানুষ ৷ বেলা পর্যন্ত পুজোআচ্চা নিয়ে থাকে ৷ সন্ধেতে নামগান ৷ নামগান শেষে শনিবার শনিবার করে বাতাসা বিতরণ ৷ ঠিক বিতরণ নয়, কাঁসার জাম বাটি থেকে মুঠো করে বাতাসা নিয়ে ওপরে ছুড়ে দেওয়া হয় ৷ একেই সম্ভবত হরির লুট বলে ৷ না ভেঙে আস্ত বাতাসা লোফা বিশেষ পুণ্যির বিষয় ৷

    বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড— তিন জায়গায় নিতাইয়ের লোক আছে ৷ সপ্তাহের মাঝামাঝি এলে তারা শনিবার পর্যন্ত থেকে যায় ৷ একেবারে ‘কাজ’ সেরে হরির লুটের বাতাসা নিয়ে দেশে ফেরে ৷ ‘সুপারি’ নেওয়ার সময় নিতাই পার্টির সঙ্গে চট করে দেখা করে না ৷ সেটাই স্বাভাবিক এবং উচিত ৷ এই কাজে রিস্ক খুব ৷ পুলিশের খোঁচড় পার্টি সেজে ঢুকে পড়ে ৷ তাই সোর্সের ব্যবস্থা আছে ৷ সোর্স ধরে নিতাইয়ের কাছে পৌঁছোতে হয় ৷ শুধু সোর্স ধরলে হবে না ৷ সোর্সের কাছ থেকে কোড জেনে আসতে হয় ৷ পাসওয়ার্ড ৷ সকাল বিকেল নিতাই কোড বদলায় ৷ গোপালবাবু সোর্স ধরলেন, বড় লেভেলের চেনাজানা ধরলেন এবং সবশেষে ‘কোড’ জেনে তবে নিতাইয়ের কাছে পৌঁছলেন ৷ সেদিন সকালে কোড ছিল, ‘চিনি বেশি খাই ৷ চায়ে দু-চামচ চিনি দিতে বলবেন ৷’ দুপুরের পর কোড বদলে গেল ৷ তখন কোড হল, ‘চিনি খাই না ৷ সুগার আছে ৷ চিনি ছাড়া চা বলুন ৷’

    গোপালবাবু এলেন বিকেলে ৷ নিতাই খাতির করে বসাল ৷ খুন-জখম অপহরণ যাই হোক, পার্টি তো ৷ পার্টি মানে লক্ষ্মী ৷

    ‘কী খাবেন? শরবত দিতে বলি? এরা আম পোড়া শরবত ভালো করে ৷’

    গোপালবাবু বললেন, ‘না, শরবত নয় ৷ চিনি খাই না ৷ সুগার আছে ৷ আপনি বরং এক কাপ চা বলুন ৷ চিনি ছাড়া’ ৷

    চায়ের অর্ডার দিয়ে নিতাই বলল, ‘পাখির বয়স কত?’

    গোপালবাবু বললেন, ‘আমার বয়স ৷ একসঙ্গে স্কুলে পড়তাম ৷ কয়েকমাসের এদিক-ওদিক হতে পারে ৷’

    ‘স্বভাবচরিত্র কেমন? চালাক না বুদ্ধিমান?’

    গোপালবাবু প্রশ্নটা বুঝতে পারলেন না ৷ একটু থতমত খেয়ে বললেন, ‘চালাক না বুদ্ধিমান মানে!’

    নিতাই শান্ত ভঙ্গিতে বলল, ‘চালাক পাখি মারবার একরকম কায়দা, বুদ্ধিমান পাখি মারবার আরেকরকম কায়দা ৷ চালাক পাখি আকাশে উড়তে উড়তে ভল্ট দেয় ৷ ভাবে এতে শিকারির গুলি ফসকে যাবে ৷ বোকা জানে না শিকারি সবসময় পাখির ভল্ট হিসেব করেই গুলি ছোঁড়ে ৷ যাকে দুই ভল্টে মারবে তাকে সেই কায়দায় গুলি, যাকে আড়াইতে মারবে তাকে সেই কায়দায় ৷ বুদ্ধিমান পাখি এটা জানে ৷ তাই তার ডিগবাজি ফাজিতে না গিয়ে স্ট্রেট উড়ে যায় ৷ শিকারির হিসেব গুলিয়ে দেয় ৷ সে ডিগবাজির হিসেব করে গুলি ছোড়ে, সেই গুলি গায়ে লাগে না ৷ তাই বুদ্ধিমান পাখিকে গুলি করতে হয় ভেবেচিন্তে ৷

    গোপালবাবু খুশি হলেন ৷ তিনি ঠিক লোকের কাছে এসেছেন ৷ চালাক, বুদ্ধিমানে ফারাক করা সহজ কথা নয় ৷ খুব কম লোক পারে ৷ এই লোক তাদের একজন ৷ গোপালবাবু বললেন, ‘ভবেশ চালাক বা বুদ্ধিমান কোনওটাই নয় ৷ সে বোকা ৷ সহজ সরল প্যাটার্নের ৷’

    নিতাই ভুরু কুঁচকে বলল, ‘ভবেশ! পাখির নাম?’

    গোপালবাবু মাথা নাড়িয়ে বললেন, ‘হ্যাঁ, ভবেশ পোড়েল ৷’

    নিতাই ইন্টারোগেশনের কায়দায় বলল, ‘ভবেশ পোড়েলকে আপনার সহজ সরল কেন মনে হয়?’

    গোপালবাবু মুখ তুলে সামান্য হাসলেন ৷ বললেন, ‘ভবেশ আমার শুধু ছোটবেলার বন্ধু নয়, বারো বছরের বিজনেস পার্টনার ৷ সে বোকা না চালাক, আমি জানব না? তার মানুষকে বিশ্বাস করবার অভ্যেস আছে ৷ বোকা অভ্যেস ৷’

    নিতাই গোপালবাবুর চোখের ওপর চোখ রেখে বলল, ‘আপনাকে বিশ্বাস করে?’

    গোপালবাবু চুপ করে রইলেন ৷ কী উত্তর দেবেন? ভবেশ তাকে শুধু বিশ্বাস করে না, বাড়াবাড়ি ধরনের বিশ্বাস করে ৷ না করলে কি আর এভাবে টানা পাঁচ বছর বিজনেস থেকে লাভের অংশ সরিয়ে রাখতে পারতেন? হিসেবপত্র দেখতে বললে গাধাটা বলে, আমি ওসব হিসেব টিসেবে নেই গোপাল ৷ বিজনেস শুরুর সময়ই তো কথা হয়ে গিয়েছিল বাপু, গায়ে গতরে খাটব আমি, অফিসে বসে কাগজপত্র নিয়ে কর্মকাণ্ড তোর ৷ সেই মতো আমি ঘুরে ঘুরে অর্ডার আনি, তুই হিসেব করিস ৷’

    পার্টনারশিপ ব্যবসার শুরুতে এসব নেকা কথা হতে পারে ৷ পরে হয় না ৷ লাভ আসতে শুরু করলে তো একেবারেই হয় না ৷ ব্যবসায় বাপও নিজের ছেলেকে বিশ্বাস করে না ৷ তবে এখানে শুধু কি আর ব্যবসা? আর কিছু নেই? হ্যাঁ, আছে ৷ আরও বিশ্বাসের ব্যাপার আছে ৷ সেই ব্যাপারের নাম মন্দিরা ৷ ভবেশের বউ ৷ গোপালবাবুর সঙ্গে মন্দিরার আলাপ ভবেশের বিয়ের সময়ে ৷ পাত্রী ফাইনালের সময় গোপালবাবু নিজে উপস্থিত ছিলেন ৷ পরে বিয়ের যাবতীয় ব্যবস্থা, কেনাকাটা, খাটাখাটনি সবই করেছেন ৷ এমনকী ফুলশয্যার খাট পর্যন্ত নিজে দাঁড়িয়ে থেকে সাজিয়েছিলেন৷ সবাই বলেছিল, বন্ধুর বিয়ে দিয়ে গোপাল হাত পাকাচ্ছে ৷ এরপর নিজে বিয়ে করবে ৷ এখন স্টেজ রিহার্সাল চলছে ৷

    বিয়ের বছর খানেক পর মন্দিরা বলল, গোপালদা, এবার আপনি বিয়ে করুন ৷’

    গোপালবাবু বললেন, ‘কেন? তোমার সমস্যা কী বাপু ৷ নিজেরা বিপদে পড়ে এখন আমাকে ফেলতে চাইছ?’

    মন্দিরা হেসে বলল, ‘বাঃ বয়েস হয়ে যাচ্ছে না ৷ বিয়ে না করলে চলবে?’

    গোপালবাবুও হেসে বললেন, ‘বেশ তো চলছে ৷ খুব ভালো চলছে ৷ স্বাধীন, ফুরফুরে ৷ রোজগার করছি, খাচ্ছিদাচ্ছি, ঘুমোচ্ছি ৷’

    মন্দিরার গায়ের রং কালোর দিকে হলেও একধরনের সৌন্দর্য আছে ৷ চোখা সৌন্দর্য ৷ চোখে মুখে বুদ্ধির ভাব ৷ শুধু ভাব নয়, গোপালবাবুর বিশ্বাস মেয়েটার সত্যি বুদ্ধি আছে ৷ রূপবতী থেকে বুদ্ধিমতী মেয়ে তার সবসময়েই বেশি পছন্দ ৷ এই কারণে গোড়া থেকেই তিনি বন্ধুর পত্নীকে বেশি নম্বর দেন ৷ মন্দিরা চোখ কপালে তুলে, নাটকীয় গলায় বলল, ‘এটা কি চলা হল নাকি? হোটেলে তেল ঝাল মশলার খাবার খাচ্ছেন, যখন খুশি বাড়ি যাচ্ছেন ৷ অসুখ-বিসুখ করলে দেখার লোক পর্যন্ত নেই ৷ ভগবান না করুন, যদি সেরকম কিছু হয় কী হবে একবার ভেবে দেখেছেন?’

    গোপালবাবু হেসে বললেন, ‘কবে অসুখ করবে তার জন্য এখন থেকে বিয়ে করে বসে থাকতে হবে? অসুখ সামলাতে মানুষ ইনসিওরেন্স করে শুনেছি ৷ হেলথ ইনসিওরেন্স ৷ বিয়ে করে বলে তো শুনিনি ৷’

    ‘ঠাট্টা করবেন না গোপালদা ৷ বিয়েটা সত্যি করে নিন ৷ আপনার জন্য না করলে অন্তত আমার জন্য করুন ৷’

    গোপালবাবু অবাক হয়ে বললেন, ‘তোমার জন্য আমি বিয়ে করব! কথাটার মানে কী! তোমার কি মাথা খারাপ হল নাকি!’

    মন্দিরা গোপালবাবুর দিকে এক ঝলক তাকিয়ে মুখ নামিয়ে নিল ৷ বলল, ‘আমার একজন সঙ্গী দরকার ৷ আপনার বিয়ে হলে আপনার গিন্নি আমার সঙ্গী হবে ৷ তার সঙ্গে গল্প করব, শপিং করব, সিনেমায় যাব ৷ সারাদিন একা থাকি ৷ আপনার বন্ধু তো মাসের আদ্দেক দিন বাইরে বাইরে ঘোরে ৷’

    গোপালবাবু খুব একচোট হাসলেন ৷ বললেন, ‘ও এই কথা ৷ সেটা আগে বলবে তো ৷ আসলে ভবেশ বিজনেসের জন্য ট্যুরে যায় বলে তোমার প্রবলেম হচ্ছে ৷ ইউ ফিল লোনলি ৷ আজই আমি ওকে বলব, এবার থেকে তুই অফিসে থাকবি, বাইরের কাজ আমি করব ৷ বিয়ে করা থেকে বাইরে ঘুরে কাজ করা অনেক সহজ ৷ ভবেশকে দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি ৷’

    কথাটা বলে আবার এক চোট হাসলেন গোপালবাবু ৷

    মন্দিরা ফোঁস করে নিশ্বাস ফেলে বলল, ‘দেখুন যদি পারেন ৷ মনে হয় না পারবেন ৷’

    মন্দিরাই ঠিক বলেছে ৷ গোপালবাবু বন্ধুকে রাজি করাতে পারলেন না ৷ ভবেশ পোড়েল হাত-পা ছুড়ে বললেন, ‘খেপেছিস! ওসব ঘরে বসা কাজে আমি নেই ৷ তাহলে রইল তোর বিজনেস, আমি চললাম ৷’

    গোপালবাবু বললেন, ‘আহা, তুই মন্দিরার কথাটা তো একবার ভেবে দেখবি ৷ বেচারির একা লাগে ৷’

    ভবেশ পোড়েল তেড়ে ফুঁড়ে বললেন, ‘এ আর কেমন কথা ৷ বিয়ের আগে জানত না, আমাকে বাইরে বাইরে ঘুরতে হয়? ওটাই আমার কাজ ৷ ওর কথা বাদ দে তো ৷ অনেকদিন পরে বিজনেস খানিকটা স্পিড পেয়েছে ৷ কোম্পানির নামডাক হয়েছে ৷ এখন যত অর্ডার ধরে আনতে পারব তত লাভ ৷ এখন ঘরে বসে বউয়ের সঙ্গে এক্কা দোক্কা খেলার সময় নয় ৷’

    গোপালবাবু বোঝানোর চেষ্টা করলেন ৷ বললেন, ‘তবু, মেয়েটার কথা তো একটু ভাববি ৷’

    গোপালবাবুকে থামিয়ে দিয়ে ভবেশ পোড়েল বললেন, ‘ওসব ফালতু ভাবনা নিয়ে তুই বসে থাক ৷ মন্দিরার একা লাগলে তুই সামলাবি ৷ আমাকে টানবি না ৷ আমাকে মন দিয়ে কাজ করতে দে ৷’

    ‘তুই অকারণে উত্তেজিত হচ্ছিস ৷ ব্যবসা তো আমিও করছি ৷ মন দিয়েই করছি ৷’

    ভবেশ পোড়েল হাত ছুঁড়ে বললেন, ‘বলছি, তোর বিষয় তুই বোঝ ৷ আমাকে জড়াবি না ৷’

    গোপালবাবু নিজের ‘বিষয়’ নিজে বুঝলেন ৷ শুধু গোপালবাবু নন, মন্দিরাও বুঝল ৷ ভবেশ পোড়েল ট্যুরে গেলে গোপালবাবু মাঝে মধ্যে ‘একা মন্দিরা’র কাছে চলে আসেন ৷ গল্প করেন ৷ ডিভিডি চালিয়ে সিনেমা দেখেন ৷ উত্তম-সুচিত্রার সিনেমা ৷ পথে হল দেরি, শেষ রক্ষা, শাপমোচন ৷ মন্দিরা এটা সেটা করে এনে গোপালবাবুর পাশে রাখে ৷ গরম গরম বেগুনি, মাছের ডিমের বড়া, গাজরের হালুয়া ৷ গোপালবাবু বলেন, ‘মন্দিরা তুমিও এসো না ৷ আমার সঙ্গে সিনেমা দেখবে ৷’

    মন্দিরা হেসে বলে, ‘দাঁড়ান আসছি ৷’

    মন্দিরা ফিরে আসে ৷ হাতে তোয়ালে সাবান ৷ বলে ‘যান আগে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসুন তো ৷ অফিস করে এসেছেন ৷ মাগো! গায়ে বিটকেল গন্ধ ৷’

    গোপালবাবু গদগদ গলায় বলেন, ‘স্নান করলে ভালো হত ৷’

    মন্দিরা স্বাভাবিক গলায় বলে, ‘ওমা করুন না ৷ কে বারণ করেছে? আমাদের জলের কোনও প্রবলেম নেই ৷ আপনি বরং এক কাজ করুন গোপালদা, আপনার বন্ধুর একটা লুঙ্গি নিয়ে যান ৷ স্নান সেরে পরে নেবেন ৷ হ্যাঙার দিচ্ছি নিজের প্যান্ট-শার্টটা ঝুলিয়ে রাখুন ৷ বেরোবার সময় চেঞ্জ করে নেবেন ৷ আর শুনুন মশাই, স্নানের পর একটু পাউডার ব্যবহার করতে শিখুন দেখি ৷ বিয়ে করেননি বলে পাউডারও দূরে সরিয়ে রাখবেন নাকি?’

    মন্দিরা হি হি করে হাসে ৷ গোপালবাবুর ভালোই লাগে ৷ স্নান সেরে, পাউডার মেখে তিনি বন্ধু ভবেশ পোড়েলের লুঙ্গি পরে সিনেমা দেখতে বসেন ৷ মন্দিরা পাশে এসে বসে ৷ নাক টেনে বলে, ‘আঃ, কী সুন্দর ৷’

    গোপালবাবু হেসে বলেন, ‘আমি নই, সুন্দর তোমার সাবান, পাউডার মন্দিরা ৷’

    মন্দিরা হাসতে হাসতে গোপালবাবুর গায়ে পড়ে যাওয়ার জোগাড় হয় ৷ কিন্তু পড়ে না ৷ কাঁধ, বুক, পেট, থাইয়ের ছোঁয়া লাগে ৷ একটু নরম নরম, একটু পাপ পাপ, একটু শিরশিরানি ৷ গোপালবাবু ভেতরে ভেতরে চমকে ওঠেন ৷ নারী শরীর বুঝি এরকম! তিনি সরে বসবেন ভাবেন ৷ সরেন না ৷ ঠিক করেন, পরেরদিন হাসির কোনও সিনেমা আনবেন ৷ মন্দিরা আবার হাসতে হাসতে গায়ে পড়বে ৷

    এই যে বউকে বন্ধুর হাতে রেখে ঘন ঘন বাইরে চলে যাওয়া এটাও কি ভবেশ পোড়েল এক ধরনের বিশ্বাস থেকে করে না? অবশ্যই করে ৷ গোপালবাবু জানেন ৷ এর জন্য মাঝেমধ্যে বন্ধুর ওপর তার রাগও হয় ৷ তিনি মনে করেন, একে বলে গাধার বিশ্বাস ৷

    নিতাই বলল, ‘কী হল? বললেন না, আপনার বন্ধু আপনাকে বিশ্বাস করে?’

    গোপালবাবু মুখ নামিয়ে বললেন, ‘হ্যাঁ, করে ৷ খুবই করে ৷ ভবেশকে কেন সরাতে চাইছি আপনি কি জানতে চান নিতাইবাবু?’

    নিতাই মুখ দিয়ে চুকচুক ধরনের আওয়াজ করে বলল, ‘না ৷ তাতে কাজের কোনও হেরফের হয় না ৷ কারণ হাজারটা হতে পারে, কাজ একটাই ৷ ধরুন, আপনি আপনার বন্ধুর বউকে নিয়ে ভাগতে চান সেই কারণে বন্ধুকে শেষ করতে চাইছেন ৷ অথবা ব্যবসা থেকে দীর্ঘদিন টাকা সরিয়ে এখন ভয় পেয়ে গেছেন ৷ বুঝতে পারছেন এবার পার্টনারকে ছিক করতে না পারলে বিপদ ৷ সে ধরে ফেলবে ৷’

    কথাটা বলার সময় গলার কাছে হাত তুলে গলা কাটার ভঙ্গি করল নিতাই ৷ তারপর আবার শুরু করল ৷

    ‘কিছু মনে করবেন না গোপালবাবু ৷ কিছু না জেনে, দুটো কারণ বানিয়ে বললাম ৷ এরকম আরও হাজারটা কারণ বলতে পারি ৷ একে পুলিশের ভাষায় বলে মোটিফ ৷ কজ অব ক্রাইম ৷ আমাদের কজ জেনে লাভ নেই ৷ কারণ বানানো হোক, কল্পনা হোক, সত্যি হোক, কাজের কোনও তফাত হবে না ৷ গুলি চালালে গুলি, ছুরি চালালে ছুরি ৷ সুতরাং আমরা কখনোই কারণ জানতে চাই না ৷’

    গোপালবাবুর চোখ কপালে ওঠার জোগাড় ৷ তার বুকের ভেতরটা ধকধক করছে ৷ নিতাই কারণ জানল কী করে! মনের কথা পড়তে পারে নাকি লোকটা? হয়তো পারে ৷ এরা ভক্ত মানুষ ৷ ধন্মকম্ম করে ৷ কত রকম ক্ষমতা আছে কে জানে! একটা নয়, নিতাই যে দু-দুটো কারণ বলল, দুটোই ঠিক! তবে মন্দিরাকে নিয়ে পালানোর কোনও পরিকল্পনা নেই ৷ রয়ে সয়ে বিয়ে করার পরিকল্পনা আছে ৷ পরিকল্পনার কথা মন্দিরা কিছু জানে না ৷ তাকে বলাও হয়নি ৷ স্বামীর মৃত্যুর পর বছরখানেক শোকের মধ্যে থাকুক ৷ তারপর ঝোপ বুঝে বললেই চলবে ৷ তাড়াহুড়ো করলে মন্দিরা সন্দেহ করবে ৷ তবে ঘটনার কয়েকমাস পরই ওকে ব্যবসায় পার্টনার করে নেওয়ার কথা ভাবা হয়ে গেছে ৷ ভবেশ পোড়েলের জায়গায় ৷ সহানুভূতি পার্টনার ৷ বাইরের লোক খুশি হবে ৷ বলবে, মানুষটা বন্ধুকে সত্যি ভালোবাসত ৷ চিন্তা একটাই ৷ মন্দিরা বিজনেসের কাজ কতটা পারবে? কেনই বা পারবে না? মেয়েরা আজকাল সব পারে ৷ তাছাড়া মন্দিরা বুদ্ধিমতী ৷ তার সবকাজেই ইন্টারেস্ট আছে ৷ ব্যবসাতেও আছে ৷ ইতিমধ্যেএকটু-আধটু জানতে শুরু করেছে ৷ লাভ কত? লোকসান কত? এইসব ৷

    গোপালবাবু একদিন জিগ্যেস করলেন, ‘ব্যবসার লাভ-লোকসানের খবর নিয়ে তোমার লাভ কী মন্দিরা?’

    মন্দিরা দু-হাত তুলে আড়মোড়া ভাঙে ৷ তার আড়মোড়া ভাঙা নিয়ে গোপালবাবুর আগে কখনও মাথা ব্যথা ছিল না ৷ আড়মোড়া ভাঙা কোনও মাথাব্যথার জিনিস নয় ৷ কেন জানি ইদানীং হয়েছে ৷ মন্দিরা দু-হাত তুলে আড়মোড়া ভাঙলেই আড়চোখে দেখতে ইচ্ছে করে ৷

    মন্দিরা বলল, ‘বাঃ, সতীন কেমন জানব না?’

    গোপালবাবু বোকার মতো হেসে বললেন, ‘সতীন! সতীনটা আবার কে?’

    ‘আপনাদের ওই পোড়ার ছাই ব্যবসাই তো আমার সতীন ৷ যার জন্য স্বামী হারিয়ে বসে আছি ৷’

    এই কথায় গোপালবাবু মজা পেয়েছিলেন ৷

    নিতাই বলল, ‘নিন চা খান ৷’ গোপালবাবু চায়ের কাপ হাতে নিলেন, কিন্তু মুখে দিলেন না ৷ কয়েক মূহূর্ত চুপ করে থেকে নিতাই বলল, ‘এই কাজের খরচখরচা সম্পর্কে কিছু জানা আছে আপনার? কোনও আইডিয়া?’

    গোপালবাবু দুপাশে আলতো মাথা নাড়লেন ৷ নিতাই বলল, ‘তা তো ঠিকই ৷ আইডিয়া হবে কী করে ৷ এ তো কাগজে, টিভিতে বিজ্ঞাপন হয় না ৷ যাক ওসব কথা ৷ আপনি জানাশোনা ধরে আমার কাছে এসেছেন ৷ সাধারণ জানাশোনা নয় ৷ হাই লেভেল জানাশোনা ৷ আগেই খরচাপাতির কথা আপনার জেনে রাখা ভালো ৷ দেখুন গোপালবাবু, এইসব কেসে খরচ অনেক ৷ যারা বলে আজকাল কম পয়সাতেই মানুষ মারা যায় তারা ফালতু কথা বলে ৷ ঠাকুরের কৃপায় সব ভালোয় ভালোয় হয়ে গেল তো ঠিক আছে, গোলমাল কিছু হলে কিন্তু খরচ ডবল ৷’

    গোপালবাবু বললেন, ‘গোলমাল মানে?’

    নিতাই চোখের পাতা না ফেলে তাকিয়ে বলল, ‘ধরুন, শিকারি ধরা পড়ে গেল ৷ তখন পুলিশ কান টানতে টানতে মাথা পর্যন্ত যাবে ৷ একসময় আপনাকে ধরেও ফেলবে ৷ সেই মামলা আপনাকে লড়তে হবে ৷ তার জন্য টাকা আলাদা করে রাখতে হবে ৷ আপনি তো তখন বলতে পারবেন না, নিতাইবাবু আমাকে আগে বলেনি, আমিও টাকা সরিয়ে রাখিনি৷ এখন আমার টাকা নেই, আমি মামলা লড়তে পারব না ৷ আমি জেলে পচে মরব ৷ কি পারবেন বলতে?’

    গোপালবাবু একটু চুপ করে থেকে বললেন, ‘ভয় দেখাচ্ছেন?’

    নিতাই বলল, ‘হ্যাঁ ৷’

    ‘তাহলে কী করতে বলছেন ৷’

    এবার চায়ের কাপে চুমুক দিলেন গোপালবাবু ৷ চা ঠান্ডা জল হয়ে গেছে ৷ সেই জলই গোপালবাবু খেতে লাগলেন ধীরে ধীরে চুমুক দিয়ে ৷ যেন খুব গরম ৷

    নিতাই স্বাভাবিক গলায় বলল, ‘কাজটা নিজে করুন ৷’

    হাত কেঁপে উঠল গোপালবাবুর ৷ চা চলকে পড়ল টেবিলে ৷ বললেন, ‘নিজে করব!’

    নিতাই ঠান্ডা গলায় বলল, ‘হ্যাঁ, নিজে করবেন ৷ শিকার বিশ্বাস করলে এবং বোকা হলে কাজ অনেক সহজ ৷ জলের মতো ৷ খরচও বেঁচে যাবে ৷ সব থেকে বড় কথা কী জানেন গোপালবাবু?’

    ‘কী?’

    নিতাই সামান্য হেসে বলল, ‘নিজে কাজ করলে ধরা পড়বার রিস্ক কমে যায় ৷ মাঝখানে কান থাকে না ৷ টান দিয়ে মাথা পাওয়া যাবে না ৷ তদন্তে নেমে পুলিশ জলে পড়ে ৷ একজনও সঙ্গে না থাকলে সব থেকে ভালো ৷ আপনি হাই লেভেলের চেনাজানা ধরে আমার কাছে এসেছেন ৷ তাই এত কথা বলছি ৷ ছোট লেভেলে চেনাজানা হলে বলতাম না ৷ নিজের ব্যবসা নষ্ট করতাম না ৷ দেখুন, দুদিন ভাবনাচিন্তা করুন ৷ যদি না পারেন, যদি সাহসে না কুলোয় আবার আমার কাছে আসবেন ৷ আমি তো রইলাম ৷ আর হ্যাঁ, আসার আগে নতুন কোডটা জেনে আসবেন ৷ মাপ করবেন, আজ আমায় উঠতে হবে ৷ আমার নামগানের সময় হয়ে গেল ৷’

    গোপালবাবু অবাক হয়ে বললেন, ‘আবার কোড লাগবে কেন? আমার মুখ তো চিনে রাখলেন ৷’

    নিতাই উঠে দাঁড়াতে দাঁড়াতে হাসল ৷ বলল, ‘মুখ এক থাকে, কিন্তু মানুষটা বদলে যায় ৷ সেই কারণে কোড লাগবে ৷’

    দুদিন নয়, গোপালবাবু একদিন ভেবেই সিদ্ধান্ত নিলেন, কাজ তিনি নিজে করবেন ৷ কিন্তু কীভাবে? গুলি করে মারবেন? কোথায় নিয়ে গিয়ে গুলি করবেন? ময়দানে? দূর এসব নাটক, সিনেমায় হয় ৷ আচ্ছা, মন্দিরাকে কাজে লাগালে কেমন হয়? ধরা যাক বিষের ব্যবস্থা করা হল ৷ ভবেশের খাবারে মন্দিরা মিশিয়ে দেবে ৷ না, এটাও গোলমালের ৷ মন্দিরা সাক্ষী থেকে যাবে ৷ তাছাড়া কথাটা মন্দিরা কীভাবে নেবে কে জানে! ‘গোপালদা’র সঙ্গে ফাঁকা বাড়িতে হালকা পলকা ঘনিষ্ঠতা আছে ঠিকই, কিন্তু ‘গোপালদা’ যে তার স্বামীকে সরিয়ে তাকে বিয়ে করে সংসার পাতবে এখবর তার জানা নেই৷ জানার পর যদি বেঁকে বসে ৷ যদি স্বামীকে বলে দেয়? থাক, মন্দিরা বাদ ৷ তাহলে কীভাবে?

    ‘কীভাবে’ নিয়ে বেশি ভাবতে হল না গোপালবাবুকে ৷ ভবেশ পোড়েল নিজেই পথ করে দিলেন ৷ এক বিকেলে অফিসে বসে বললেন, ‘গোপাল, এবার পাটনার ট্যুরটায় তুই আমার সঙ্গে যাবি ৷’

    গোপালবাবু অবাক হয়ে বললেন, ‘আমি ট্যুরে যাব! কেন?’

    ভবেশ পোড়েল বললেন, ‘আমাদের যে অর্ডার দেয়, তার সঙ্গে আলাপ করবি ৷ ফেরার সময় রাঁচি হয়ে আসব ৷ সেখানেও আলাপ করিয়ে দেব ৷’

    গোপালবাবু বললেন, ‘আমি আলাপ করে কী করব?’

    ‘শুধু পাটনার কোম্পানি নয়, এক-এক করে সবার সঙ্গেই তোর পরিচয় করিয়ে দেব ৷ শিলিগুড়ি, আসানসোল, গুয়াহাটি ৷’

    গোপালবাবু চিন্তিত গলায় বললেন, ‘কী ব্যাপার বল তো ভবেশ? আমি তো কিছুই বুঝতে পারছি না ৷’

    ভবেশ পোড়েল হেসে বললেন, ‘দুম করে যদি মরে যাই তখন কী হবে? কীভাবে ব্যবসা চলবে? তার আগেই তোর সঙ্গে পার্টিদের আলাপ করিয়ে দিতে চাইছি ৷’

    গোপালবাবু চমকে উঠলেন ৷ ভবেশ মরার কথা বলছে কেন! কিছু বুঝতে পেরেছে? নিজেকে সামলে নিয়ে বললেন, ‘ছিঃ, এসব কী কথা ৷ খামোকা মরবি কেন?’

    ভবেশ পোড়েল আরও জোরে হাসলেন ৷ বললেন, ‘বাঃ, দুম করে মরতে পারি না? হার্ট অ্যাটাক কি আর বলে কয়ে হয়? তারপর ধর যদি অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট কিছু ঘটে ৷ সবসময়ই তো ট্রেনে যাতায়াত করছি ৷ কতদিন মাঝরাতে গার্ডকে ম্যানেজ করে লুকিয়ে লুকিয়ে চলন্ত ট্রেনের দরজা খুলে সিগারেট টানি ৷ হঠাৎ যদি পড়ে যাই ৷ হা হা… ৷’

    গোপালবাবুর শরীর ঝিমঝিম করে উঠল ৷ তিনি মাথা নামালেন ৷ তার কি ভেতরে ভেতরে ঘাম হচ্ছে? চলন্ত ট্রেন থেকে পড়া… সত্যি যদি এমন ঘটে…যদি ফেলে দেওয়া হয় …সবাই বলবে অ্যাক্সিডেন্ট… ৷ মন্দিরা কী বলবে?

    ভবেশ পোড়েল এগিয়ে এসে বন্ধুর কাঁধে হাত রাখলেন ৷ বললেন, ‘ঘাবড়ে গেলি নাকি?’

    গোপালবাবু ঢোক গিলে বিড় বিড় করে বললেন, ‘এসব কী আজেবাজে বকছিস ভবেশ! মন্দিরা যদি শোনে?’

    ভবেশ পোড়েল হেসে বললেন, ‘মন্দিরার জন্যই তো ভাবছি ৷ ভাবছি, এবার ক’টাদিন ট্যুর থেকে সরে অফিসে বসে কাজ করব ৷ বাড়িতে মন্দিরাকে টাইম দেব ৷ ঘোরাঘুরির কাজ তুই সামলাবি ৷ তুই বলেছিলি না?’

    গোপালবাবু নিশ্চিন্ত হলেন ৷ চওড়া হেসে বললেন, ‘এ তো খুব ভালো কথা ৷ আগে:থেকেই তোর করা উচিত ছিল৷ কিছুদিন বাইরের কাজ তুই অফ কর ৷ আপাতত আমি করে দিচ্ছি পরে অন্য কাউকে শিখিয়ে নেওয়া যাবে ৷ আমাদের বিজনেসের তো এখন একটা গুড উইল তৈরি হয়ে গেছে ৷ পাটনার টিকিট কাট ৷ প্লেনে যাবি? চল প্লেনে যাই ৷ তাড়াতাড়ি হবে ৷’

    ভবেশ পোড়েল নাক মুখ কুঁচকে বলল, ‘না, না, প্লেন-ফ্লেন নয়, ট্রেনে যাব ৷ এসি টু-টায়ারে দুজনে আড্ডা মারতে মারতে চলে যাব ৷’

    দুই বন্ধুর ট্যুরের কথা শুনে মন্দিরা ঠোঁট ফোলাল ৷ গোপালবাবুর সামনেই আবদার ধরল, ‘আমিও তোমাদের সঙ্গে যাব ৷’

    ভবেশ পোড়েল রেগে গিয়ে বললেন, ‘পাগলামি কোরো না মন্দিরা ৷ আমারা বেড়াতে যাচ্ছি না ৷ কাজ করব ৷’

    মন্দিরা বলল, ‘তোমরা কাজ করবে, আমি বেড়াব ৷’

    ভবেশ পোড়েল আরও রেগে গেলেন ৷ বললেন, ‘বোকার মতো কথা বলছ কেন? পাটনা শহর বেড়ানোর মতো কিছু জায়গা নয় ৷ আমরা আগ্রা যচ্ছি না যে তুমি তাজমহলের সামনে গিয়ে বসে থাকবে ৷’

    গোপালবাবু বানিয়ে হাসলেন ৷ বললেন, ‘আমরা তো দু-তিনদিনের মধ্যে চলে আসছি মন্দিরা ৷ তাছাড়া এরপর থেকে তুমি তোমার পতিঠাকুরকে সবসময় পাশে পাবে ৷ আমরা তার প্রস্তুতি নিতে যাচ্ছি ৷ উনি আমাকে কাজ বুঝিয়ে দেবেন ৷ আগে যখন বলেছিলাম তখন শোনেনি ৷ এখন বউয়ের জন্য মন কেমন করছে ৷’

    গোপালবাবু বোকা বোকা রসিকতা করে হাসলেন ৷ মন্দিরা গজগজ করতে লাগল ৷ এই রসিকতা তার পছন্দ হয়নি ৷

    দুই

    রাত একটা বেজে দশ মিনিট ৷ দশ না, বারো মিনিট ৷ ট্রেন ছুটছে ৷ ছুটছে দিগবিদিগ জ্ঞান হারিয়ে ৷ দুই বন্ধু দাঁড়িয়ে আছে খোলা দরজার সামনে ৷ দুজনের হাতেই সিগারেট ৷ হাওয়া ঢুকছে ঝড়ের মতো ৷ কাচের ঘেরাটোপের ওপাশে এসি কোচের যাত্রীরা কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে ৷ এমনকী কম্পার্টমেন্টের গার্ড পর্যন্ত ৷ ফলে তাকে আর আলাদা করে ম্যানেজ করতে হয়নি ৷ ভবেশ পোড়েলের পাঞ্জাবি উড়ছে ৷

    ‘মনে আছে গোপাল, কলেজ জীবনে কেমন লোকাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকতাম?’

    গোপালবাবু অন্যমনস্ক ৷ বললেন, ‘মনে আছে ৷ তখন এত রেসট্রিকশন ছিল না ৷ এখন কত নিয়ম কানুন ৷’

    ভবেশ পোড়েল এক হাত দিয়ে দরজা ধরে আছেন ৷ মুখ ফিরিয়ে তাকিয়ে আছেন বাইরে ৷ অন্ধকারের দিকে ৷ ট্রেনের সঙ্গে তার শরীরটা হালকা দুলছে ৷ সিগারেট ধরা হাত দিয়ে মাথার চুল ঠিক করতে করতে বললেন, ‘রাখ তোর রেসট্রিকশন, মাঝরাতে ট্রেনের খোলা দরজায় দাঁড়িয়ে সিগারেট টানার মতো আরাম আর কিছুতে নেই ৷ আমি তো প্রতিবারই নিয়ম ভাঙি ৷ একবার দু-হাজার টাকা ফাইন পর্যন্ত দিতে হয়েছিল ৷ ট্যুর বন্ধ করলে এই একটা দুঃখ থাকবে ৷’ একটু থামলেন ভবেশ, ফের গলার স্বর বদলে চাপা উত্তেজনা নিয়ে বললেন, ‘গোপাল, এইবার একটা ব্রিজ আসবে…দেখবি হাওয়াটা ঝট করে কেমন ঠান্ডা হয়ে যাবে… ৷ নদীর হাওয়া তো ৷ মিনিট দুয়েক অপেক্ষা কর ৷ শেষ টান দিয়ে ব্রিজের ওপর থেকে নদীতে সিগারেটের টুকরোটা ফেলে দেব… ৷’

    ঠিকই ৷ দু-মিনিট মধ্যে ঝোড়ো বাতাস ঠান্ডা করে নদীর ওপর ট্রেন উঠে পড়ল ৷ লোহা ইস্পাতের গমগম আওয়াজ ভেঙে ছুটতে লাগল স্পিড কমিয়ে ৷ অন্ধকারে একটার পর একটা বিম সরে যাচ্ছে নকশার মতো ৷ গোপালবাবু মনকে শক্ত করলেন ৷ মনে মনে দ্রুত হিসেব কষে নিলেন ৷ একটা বিমের পর অন্যটা আসছে সেকেন্ডেরও কম ব্যবধানে৷ এর অর্থ, একটা বিম লক্ষ্য করে কাজটা করতে হবে ৷ তবেই পরেরটায় গিয়ে ধাক্কা লাগবে ৷ ভালো হয় সরাসরি মাথাটা লাগলে ৷ মুখ থেঁতলানো, ছিন্নভিন্ন বডি উদ্ধারের পরও চেনা যাবে না ৷ বেশিরভাগ সময় বেওয়ারিশ লাশ হিসেবে চালান হয়ে যায় ৷ এই দেশে ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনা রোজ বিশটা করে ঘটছে ৷ তার বেশিও হতে পারে ৷ কেউ খবর রাখে না ৷ এখানে অবশ্য খবর রাখতে হবে ৷ মন্দিরাকে এনে রেল পুলিশের মর্গে বডি আইডেনটিফাই করতে হবে ৷ সরকারি খাতায় মৃত ঘোষণা না হলে পরে বিয়েতে ফ্যাকড়া হবে ৷

    সিগারেটে শেষ অংশ ঘন ঘন টান দিতে লাগলেন গোপালবাবু ৷ কাজ হয়ে গেলে কি মন্দিরাকে একটা ফোন করা যাবে?

    ‘মন্দিরা, আমি গোপালদা বলছি ৷ ঘুমোচ্ছিলে? শোনো একটা খারাপ খবর আছে ৷ মন শক্ত করো…খানিক আগে চলন্ত ট্রেনের দরজা খুলে ভবেশ সিগারেট খাচ্ছিল…ও নাকি প্রায়ই এই ছেলেমানুষিটা করত…মন শক্ত করো মন্দিরা…আমি তো আছি… ৷’

    ভবেশ পোড়েল খোলা দরজার দিকে একটু ঝুঁকে পড়লেন, ‘ওই যে নদী, দেখ দেখ, ওই যে… ৷’

    এক হাতে দরজার শিক ধরে এক পা এগোলেন গোপালবাবু ৷

    আওয়াজ হল ৷ ভারী কোনও জিনিস ছিটকে পড়লে যেমন হয় ৷ তবে ব্রিজের গমগম আওয়াজের তলায় সেই চাপা আওয়াজ চাপাও পড়ল খুব সহজে ৷

    শান্তভাবে লোহার ভারী দরজাটা আটকালেন ভবেশ পোড়েল ৷ লক তুললেন ৷ ছিটকিনি লাগালেন ৷ রুমাল বের করে হাত মুছলেন ৷ তারপর মোবাইলের নম্বর টিপলেন ৷

    ‘হ্যালো, মন্দিরা? ঘুমিয়ে পড়োনি তো? হ্যাঁ, কাজ হয়ে গেছে ৷’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপিশাচ দেবতা – অনীশ দাস অপু
    Next Article বাড়িটায় কেউ যেয়ো না – অনীশ দেব

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }