Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খুনির রং – অনীশ দেব

    লেখক এক পাতা গল্প539 Mins Read0
    ⤶ ⤷

    গোলা – জয়ন্ত দে

    নোটনকে মার্ডার করল ছক্কারা ৷ ছক্কারা নোটনকে কীভাবে মেরেছিল এখন আমরা সবাই তা জানি ৷ আমরা মানে আলোদার ছেলেরা ৷ বা পাবলিকের ভাষায় বললে আলোর গ্ৰুপের ছেলেরা ৷

    কিন্তু নোটন যখন বেঁচে, আমরা তখনই আঁচ করতে পেরেছিলাম সে মরতে চলেছে ৷ এই মৃত্যুর আঁচ হয়তো আরও অনেকে করেছিল ৷ তারা আলোদার লোকজন নয় ৷ তারা নোটনকে চেনা বান্ধবনগরের পাঁচ পাবলিক ৷ তারা সাহসে ভর দিয়ে মুখে বলত না ৷ কিন্তু বলত, নির্ঘাত বলত, গিলতে গিলতে এবার লিভার ফেটে মরবে ছেলেটা ৷

    এই লিভার নিয়ে নোটনের নিজেরও চিন্তা ছিল ৷ তাই সকালের ভাতে পেঁপে সেদ্ধ তার চাই-ই ৷ সকালের ভাত মানে ন’টা নাগাদ ঘুম ভাঙার পর ব্রেকফাস্ট কাম লাঞ্চ কাম সারাদিনের বাড়ির খাবার এটাই ৷ নোটনের পেঁপে সেদ্ধ খাওয়ার মধ্যে লিভারের দর্শন ছিল ৷ সেদ্ধ পেঁপে লিভার চাঙ্গা রাখে ৷ তেমনই ওর অদ্ভুত যুক্তি ছিল এক বেলা ভাতের ৷ নোটন বলত, চার বেলা বাড়ির ভাত খেয়ে লোহা-লক্কড়ের কারবারি হওয়া যায় না ৷

    আমরা আলোদার উদাহরণ দিতাম ৷ বলতাম, এক নম্বর কারবারি তো আলোদা, নোটন হাসত ৷ বলত, আলোদা খোদ কোম্পানি ৷ আর আমরা হলাম লোহা লক্কড়ের খুচরো বিক্রেতা ৷

    তো এই এলাকার এক নম্বর কোম্পানি আলোদা বলত, লোহা লক্কড় কোমরে নিয়ে ঘুরলেই কেউ কারবারি হয় না৷ তোকে সবাই জানে— তুই মাতাল ৷ নেতা সেজেছিস মদো মাতালের ৷

    তবু আমরা সেই মদো মাতালরাও মিলে মিশে আলোদাকে ঘিরে প্রত্যহ নরক গুলজার করি ৷ আর এখানেই আমরা মাঝে মাঝে এঁকে ফেলি নোটনের মৃত্যুদৃশ্য ৷ আমাদের সামনের চেয়ারে নোটন ৷ সে তখন দাঁতে নখ খোঁটে ৷ মরণদৃশ্যটা আমরা এভাবে আঁকি, বান্ধবনগর পোস্ট অফিসের উলটো দিকের সেই গলি ৷ গলিটা এঁকে বেঁকে নোটনের বাড়ির দিকে গেছে ৷ নোটন মধ্যরাতে সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরে ৷ রাস্তার ধারে পর পর ক’টা ডোবা আর পুকুর ৷ আমরা বলেছিলাম, সেই পুকুরের কথা ৷ এঁকে ছিলাম, সেই পুকুর ভরা জলের ছবি ৷

    এটা ছিল স্রেফ সাদা কালো একটা দৃশ্য ৷ এখানে যে যেমন খুশি রং দিত ৷ রং ছেটাত ৷ কেউ বলত, জলে একবার পড়লে ও হাঁটু জলে হাবুডুবু খেয়েই শেষ ৷ কেউ বলত, পাঁকে মুন্ডু গুঁজে যাবে ৷ আর নেশার ভারে বাটখারা হয়ে ওই মুন্ডু টপ করে গেঁথে যাবে ৷

    নেশা করে করে নোটনের এখন হাত পা কাঁপে ৷ ও যদি পুকুরে পড়ে আর উঠতে পারবে? আমাদের কথা শুনে নোটন হাসত ৷ বলত, এখানকার সব পুকুরের দম আমি জানি— কেউ আমাকে হজম করতে পারবে না!

    এবার আমাদের আঁকা নোটনের মরণ দৃশ্যে রং দিল আলোদা ৷

    বলল, ছক্কার কথা ৷

    আলোদার কাছের ছেলে নোটন মানতে পারল না এ কথা ৷ ও কাঁপা হাত উঁচিয়ে বলল, ছক্কা ভালো হতে চায় আলোদা ৷

    আলোদা বলল, ছক্কা ক্রিমিনাল ৷

    আজ আমার নাইট ডিউটি ৷ অগত্যা সকালে আলোদার অফিসে ৷ খবরের কাগজ থেকে মুখ নামিয়ে আমি বললাম, এলাকার লোকে কিন্তু আমাদেরও ক্রিমিনাল বলে ৷

    আলোদা বলল, আমাদের বলছিস কেন? বল, তোমাদের!

    আমি বললাম, অবশ্য ক্রিমিনাল বলার আগে পলিটিক্যাল কথাটা জুড়ে দেয় ৷

    আলোদা বলল, ওই জন্যেই তো পার্টিটা ছাড়লাম ৷ সকলের মনে রাখা উচিত বয়েস বাড়ছে ৷ এখনও আমাদের চলতি আছে ৷ যে যেভাবে পারিস ব্যবসা ধান্দা করে গুছিয়ে নে ৷

    আমি চাকরি করি ৷ এমন চার-ছ’জন ৷ আর সবাই ধান্দা খুঁজছে ৷ আর ধান্দার তো এখন একটাই জাতীয় সংগীত— কনস্ট্রাকশন ৷ যে সংগীতের মুখড়া দালালি, অস্থায়ী ইট বালি সাপ্লাই, অন্তরা প্রমোটিং ৷

    আর এইসব কাজকারবার লাগলে ভালো, না লাগলে ছিঁচকে ! তো আমাদের সবার সব রকম ধান্দা ছিল ৷ হাতে কলমে না থাকলেও মনে মনে তো ছিলই ৷ কিন্তু নোটনের একটাই ধান্দা ছিল, সে মদ খাবে ৷ দিনে খাবে, রাতে খাবে, সারা দিন খাবে ৷ আমরা ওকে বোঝানোর চেষ্টা করতাম সারা দিন খাস না ৷ রাতে খা আর দশটা বাজার আগে বাড়ি ঢুকে যা ৷ নোটন আমাদের কথা শুনত এই পর্যন্তই ৷ পাত্তা দিত না ৷ বলত, এখন আমাদের ভালো টাইম ৷ কোনো ঝামেলা নেই ৷ যখন সাহেব বাগানের চিল্কা, কালী বাড়ির যিশু-নয়নরা ধরলেই দানা ভরে দিত তখনও আমি এমনই থেকেছি ৷

    নোটনের কথায় আলোদা চোখ বন্ধ করল ৷ তারপর আমাদের আঁকা নোটনের সেই মরণ-দৃশ্যের ওপর ভয়ঙ্কর এক পোঁচ কালি বুলিয়ে দিত ৷ বলত, ছক্কারা তোর জন্যে একটাও দানা খরচ করবে না ৷ সেরেফ একটা ধাক্কা মেরে পুকুরে ফেলে দেবে ৷ নোটন তোর নম্বর লেগে গেছে!

    নোটন দু’হাতের চেটোয় মুখ মুছে আমাদের কথাও মুছে ফেলত ৷ তবে এসব কথায় সব সময়ই ও কিছু একটা বলত বিড় বিড় করে ৷ যা আমরা শুনতে পেতাম না ৷

    এদিকটা আমাদেরই চলতি ৷ আগে আমরাই পার্টি ছিলাম ৷ পার্টির জন্যে ইলেকশন করতাম ৷ আর পার্টি আমাদের পুলিশটা দেখে দিত ৷ আমাদের যা ক্রিমিনাল অ্যাকটিভিটি সব ওই ইলেকশনের আগে পিছে ৷ আর ইলেকশনের দিন আমরা খুল্লাম খুল্লা ওয়ান ডে খেলে দিতাম ৷ এতেই আমাদের বারো মাস চলে যেত ৷ পার্টি প্রশাসন আমাদের ৷ ফলে গড়িয়ে খেলেও ফুরোত না ৷ আর বাদবাকি যেটুকু হাত চালাতে হত তা কিছুটা সমাজ সংস্কারকের ভূমিকায়, কিছু অন্য কোনও দাদা গজালে ৷ তারপর এত বড় টিম, এত বড় এলাকা— ঝামেলা তো আছেই ৷

    তবে ঝামেলা ইদানীং বেড়ে গিয়েছিল পার্টির মধ্যে ৷ পি.এস. পুলক সেনের সঙ্গে আলোদার চিরকেলে খিঁচ ৷ ইলেকশনের আগে আলোদাকে বলা হল, তোমরা বুথ নেবে ৷ ফ্রেশ ছেলে এলাকা চমকাবে ৷ তো ফ্রেশ ছেলেরা এল মহেশতলা থেকে ৷ তারা শেষ তিন দিন থেকে মাল মাংস ধ্বংস করে বুথ চিনল, এলাকার অলিগলি চিনল, বেছে বেছে দু-চারটে বাড়ি, ছ’-আট জন লোক চিনল ৷ ওদের মদ থেকে মেশিন সব দায়িত্ব আলোদার ৷ তারপর ওয়ান ডে ম্যাচ হয়ে গেল ৷ আর শেষে পার্টি ডেকে বলল, তোমাদের সমাজবিরোধী কার্যকলাপের জন্যে পার্টির দু’পার্সেন্ট ভোট কমেছে ৷

    আলোদা চোখ বন্ধ করে বলল, থার্টি পার্সেন্ট ছাপ্পা, টেন পার্সেন্ট চমকানো ৷ এক-একটা বুথে নাইন্টি সিক্স নাইন্টি সেভেন পার্সেন্ট পোল করিয়ে দিলাম, তবু টু পার্সেন্টের কেস! সমাজবিরোধী! ইদানীং সব ইলেকশন শেষেই এক গীত ৷ পুলক সেন হাসছে ৷

    আলোদা পার্টি ছেড়ে দিল ৷ আলোদার সঙ্গে আমরাও ৷

    তবু এ এলাকায় আলোদাই শেষ কথা বলে ৷ আর শেষ কথা বলার হক যেহেতু আলোদার, ফলে আমাদের কাছে কেসের অন্ত নেই ৷ প্রতিদিনই কেউ না কেউ আসে আমাদের কাছে ৷ তারা সবাই আমাদের দিয়ে আলোদাকে ধরতে চায়৷ তাই তারা প্রথমে আমাদের ধরে ৷ ফলে তারাই আমাদের স্পনসর ৷

    এছাড়া কাউকে না কাউকে পাওয়া যায় যে আমাদের মুরগি হয় ৷ তারপর ফাউয়ের টাকা আছে ৷ কেস মেটানোর ধান্দা আছে ৷ তারও পরে বৃষ্টি আছে, শীত আছে ৷ পকেটে ক্যাশ আছে ৷ নাহলে ধার আছে ৷ এবং সর্বক্ষণ বান্ধবনগর পোস্ট অফিসের সামনে নোটন আছে ৷

    আমি চাকরি করি ৷ খবরের কাগজের চাকরি ৷ দুপুরে বেরিয়ে মধ্য রাতে বাড়ি ফিরি ৷ মাঝে মাঝে রাতে বান্ধবনগরের মোড়ের মাথায় নোটনের দেখা পাই ৷ ও কোনোরকমে চোখ টেনে বলে, তোর জন্যে দাঁড়িয়ে আছি পলু ৷ একটু খাবি তো ৷ চিকেন কষা বা রুটি তড়কা যা হোক আনিয়ে নে ৷

    আমি ঘাড় নাড়াই, খাব না ৷ নোটন বলে, তোর জন্যে দাঁড়িয়ে আছি— না খেলে একশো টাকা দিতে হবে ৷

    আমি হাসি— আর খেলে?

    নোটনের সোজা হিসেব, ওই একশো ৷ তুই কি ভাবছিস খেলে বেশি নেব?

    শেষ পর্যন্ত অবশ্য রফা হয় ৷ তা এক-একদিন এক-এক রকম ৷ এর মধ্যে বেশির ভাগ দিনই ছিল প্রতিশ্রুতি ৷— আমি পুরো বোতল দেব ৷—আমি চায়না টাউনে নিয়ে যাব ৷ ইত্যাদি ইত্যাদি ৷ তবে সব হিসেবপত্রের কথা মিটে গেলে প্রতিবার নোটন একটা প্রশ্ন করত ৷— তোর হাতে রোজ বই দেখি, সব বই তুই পড়িস পলু?

    — না, সব বই পড়া হয় না ৷ কিনে রাখলাম, পরে পড়ব ৷ তাছাড়া কখন কোন বই দরকার লাগে ৷ রইল হাতের কাছে ৷

    আমাদের নিয়ে আলোদা খুব বিব্রত ৷ বলত, এটা মদো মাতালের টিম ৷ আলোদার টিমের এরকম নানা ভাগ ৷ কোনোটা মদো মাতাল ৷ কোনোটা লোহালক্কড় মানে অ্যাকশনের ৷ কোনোটা লাফরা টিম ৷ এই লাফরা টিম বিভিন্ন জায়গায় শুধু ঝামেলা পাকায় ৷ আরও একটা টিম আছে, যাদের দেখিয়ে আলোদা বলে— ওদের দেখ, দেখে শেখ ৷ এরা ব্যবসায়ী ৷ আমরা বলি মুখোশ টিম ৷ ধান্দাবাজদের হাট্টিমা টিম টিম! কিন্তু নোটনের কদর সব টিমে ৷ কেন না নোটন হচ্ছে আলোদার টিমের হোল টাইমার ৷

    আসলে অ্যাকশন টিমের ছেলে নোটন ৷ সেই নোটন এখন মদো মাতাল টিমের অবিসংবাদিত নেতা ৷ এই টিমের পুরনো ছেলে দেবু সকালে খায় না ৷ রাত পর্যন্ত কোচিং ক্লাস ৷ ফলে রাতে সময় পায় না ৷ খেলেও মাপ বাঁধা ৷ আর এক পুরনো ছেলে অনু ৷ ও আগের মতো নেই ৷ মুখ চুন করে বলে— বউ ক্যাচাল করে ৷ ছেলেটা বড় হয়েছে ৷

    তবু পুরনো ছেলে অনেকই আছে ৷ যাবেটা কোথায়? আর নিত্য নতুন ছেলে আসছে ৷ ক’দিনে তারা পুরোনো হচ্ছে ৷ আসলে আলোদার ছেলেদের গ্ৰুপ সব সময় আলো করা ৷ কেউ না কেউ থেকেই যায় ৷

    ইদানীং আমরা কয়েকজন কিছুটা ছিটকে গেছি ৷ ছুটির দিন ছাড়া পারতপক্ষে ওদিকে যাই না ৷ গেলেও কোনো ঝামেলায় ঢুকি না ৷ হাবিজাবি গল্প করে কেটে আসি ৷ এখন মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, কী করতে চাইছে ওরা সবাই? শুধু কি একটাই কাজ— নিজেদের চলতি করা ৷ এলাকায় কায়েম রাখা?

    একদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে নোটনের সঙ্গে দেখা হয়ে গেল ৷ নোটন বলল, পলু একটা জিনিস দেখবি? আমি বললাম, কী?

    নোটন প্যান্টের পিছন কোমর থেকে একটা রিভলভার বের করল ৷ বলল, ফরেনের মাল ৷ জাপানি ৷ হেভি জিনিস ৷ পঁচিশ চাইছে ৷ ভাবছি রেখে দেব ৷

    আমি বললাম, আর এসবে কী হবে নোটন? লোহা লক্কড়ের গল্প ছাড় না ৷

    নোটন হাসল ৷ বলল, যদি কোনো সময় দরকার লাগে ৷ তারপর নোটন আরও হাসতে হাসতে বলল, তুই এত বই কিনিস কেন পলু? সব তো পড়িস না বললি ৷ তোর মতোই আমিও কিনে রাখছি, যদি কখনও দরকার পড়ে ৷ রইল হাতের কাছে ৷

    দুই

    নোটন মার্ডার হল ৷

    নোটনকে মার্ডার করল ছক্কারা ৷ মার্ডার করে ওরা সাত সকালেই চলে গেল পুলিশের কাছে ৷ ওদের কাছে পুলিশ হেপাজতই তখন সব থেকে নিরাপদ ৷ ওরা জানত আলোদার কাছের ছেলে নোটন ৷ আলোদা ওদের ছাড়বে না ৷ তবে পার্টি ওদের পিছনে ৷ পার্টি মানেই আইন প্রশাসন ৷ তাই আপাতত সেফ জেল কাস্টডি ৷ তারপর এলাকা ঠান্ডা হলে বেরিয়ে আসবে ৷

    জেল থেকে খবর আসছে— ওরা কীভাবে নোটনকে মেরেছে ৷ জেলে ওদের ফাইলের যে মেড তার থেকে খবর আসছে ৷ ওদের ফাইলের অন্য গ্ৰুপের ছেলে পত্তর নোটন খুনের গল্প শোনাচ্ছে ইন্টারভিউতে ৷

    আমরা শুনছি আর আশ্চর্য হচ্ছি ৷ —আরে এ যেন হুবহু আমাদের সেই বলে দেওয়া কথা ৷ আমাদেরই এঁকে ফেলা নকশা! সেই পোস্ট অফিসের উলটো দিকের গলি ৷ সেই মদ খেয়ে বাড়ির দিকে হেঁটে যাওয়া মাতাল নোটন ৷ মধ্যরাত ৷ ওরা নোটনকে ডেকেছিল ৷ বলেছিল, নোটন এসো একটু খেয়ে যাও ৷

    মদলোভী নোটন ‘না’ ‘হ্যাঁ’ করে বসেছিল ওদের সঙ্গে ৷ তারপর সুযোগ বুঝে একজন ওকে জড়িয়ে ধরে ৷ আর একজন পরনের উইন্ডচিটার খুলে হাতা দিয়ে ফাঁস দিয়ে দেয় নোটনের গলায় ৷ তার আগে কী একটা ব্যাপার নিয়ে নোটনের সঙ্গে ঝামেলা লেগেছিল ওদের ৷ কী নিয়ে ওই ঝামেলা তা জানার আমাদের আগ্রহ নেই ৷ কারণ ঝামেলাটা ফালতু! ঝামেলাটা স্রেফ গেম প্ল্যান ৷ পোস্ট অফিসের গলিতেই নোটন মরেছে ৷ তারপর ওকে টানতে টানতে ফেলে দিয়েছে দূরে ৷

    কী আশ্চর্য আমরা— আলোদার কথা মিলে গেছে ৷ নোটনকে মেরেছে সেই ছক্কা ৷ আর মারতে একটাও দানা খরচ করেনি ৷ সেরেফ উইন্ড চিটারের ফাঁস, ব্যস!

    মদ খেতে খেতে মরে এসেছিল নোটন ৷ ওর হাত পা কাঁপত ৷ ওর কথা জড়িয়ে যেত ৷ ওর মুখের চামড়া তেলা আর লাল হয়ে গিয়েছিল ৷ আলোদা বলত, ওর নম্বর লেগে গেছে ৷

    আমরা হাসতাম ৷ নোটনও হাসত ৷ নোটন বলত, মদ খেয়েই তো অ্যাকশন করেছি— এখন অ্যাকশন নেই বলে মদ ছেড়ে দেব? আর যে দিন থেকে লাইনে এসেছি সে দিনই নম্বর লাগিয়ে এসেছি ৷

    এই লাইন কথাটা আলোদা বলত ৷ লাইন কথাটা নোটনও অবলীলায় বলতে পারত ৷

    নোটনের লাইনে কেমন যেন আলো আর আঁধার থাকত ৷ সেখানে কেমন যেন ঘোর ঘোর এতোল বেতোল পা ফেলা ৷ যেন উলটো দিকে ঊর্ধ্বশ্বাসে ট্রেন ছুটে আসছে ৷ দু’চোখ অন্ধ করে দেওয়া তার আলো ৷ গম গম চাকার ঘষটানিতে মৃত্যুর গান ৷

    আগে লাইনের কথায় রোমাঞ্চ হত ৷ অ্যাকশন করতে পারতাম না ৷ কিন্তু অ্যাকশনের কথায় ছটফট করতাম ৷ মারপিটের গল্প পেলে হাঁ করে বসে গিলতাম ৷ কী ভয়ঙ্কর এক একটা গল্প! ওরা চিল্কাদের সঙ্গে লড়ছে ৷ কীভাবে আলোদা একা একা ওদের এলাকায় ঢুকছে, এ হাতে রিভলভার, ও হাতে বোম ৷ ওরা যিশু নয়নদের সঙ্গে লড়ছে ৷ রাত নামলেই এলাকা কুরুক্ষেত্র ৷ টান টান উত্তেজনা ৷ দিনে সবার দেখা পাওয়া যায় না ৷ সন্ধে নামলেই সবাই জড়ো হয় ৷ তারপর চিল্কা এলাকা ছাড়ল ৷ যিশু-নয়নও হাওয়া ৷ আলোদা বলে, পিসফুল এলাকা! আলোদা বলে, কিন্তু আমাদের লাইফ পিসফুল নয় ৷ যে-কোনওদিন যে-কেউ সদর দরজার সামনে মার্ডার হয়ে যাবে ৷ কে কোথায় আমাদের কী গেম সাজাচ্ছে আমরা জানি না ৷

    আলোদার কথায় আমার ভয় করত ৷ মনে হত আমারও যেন মৃত্যু বাঁধা ৷ ছুরি গুলি বোমা ৷ বোম গুলি ছুরি ৷

    এখন এসব কথা শুনলে গা গুলিয়ে ওঠে ৷ মনে হয় সব যেন অচেনা ৷ আমি ক্রমশ সরে আসছি ৷ চার বেলা বাড়িতে খাই ৷ ইদানীং অন্ধকারে ওদের মুখগুলো বড় অচেনা ঠেকে! আলোয় এলে ওদের চেনার চেষ্টা করছি ৷ ওরা কি আলো আর অন্ধকারে পালটে পালটে যায়? কেমন সবাই বলে আমারও কি তাই মনে হয়? তবু যাই ৷ ঘুরে ফিরে ওদের কাছাকাছি চলে যাই ৷ নাইট ডিউটি থাকলে সকালে যাই ৷ ছুটির দিনে রাতে ৷ পাড়ার মেয়ে গিতুর সঙ্গে প্রেম করি ৷ করি না করতাম— কে জানে? সারা সপ্তা ধরে গিতুকে ভুলে যাওয়ার চেষ্টা করি ৷ ভুলে যাই ৷ কিন্তু ছুটির দিন সন্ধেবেলা গিতু ঠিক টেনে নেয় আমাকে ৷ আগে ওকে নিয়ে বন্ধ ই সি এলের ভেতরে ঢুকতাম ৷ এখন গ্ৰুপের কারোর নির্মীয়মাণ ফ্ল্যাটবাড়িতে ঢুকে পড়ি ৷ মিস্তিরিদের কাছ থেকে মাদুর নিয়ে তিনতলা, চারতলায় উঠে যাই ৷ আমি ক’টা খবরের কাগজ নিয়ে আসি ৷ মাদুরে পেতে দারুণ বিছানা করে ফেলি ৷ গিতু আনে মশার জন্যে কয়েল ৷ আমি তখন ওর শরীরে মুখ রগড়াই ৷ গিতু আমাকে প্রশ্রয় দিতে দিতে বলে— এবার একটা ফ্ল্যাট কেনার ধান্দা করো ৷ চার তলায় নেবে ৷ টপ ফ্লোর৷ আমরা জানলা খুলে শোব ৷ অত ওপরে মশা থাকবে না ৷

    আমি গিতুর ওপরে শুয়ে হৈমন্তিকার কথা ভাবি ৷ ক্রেডিট কার্ডের চেক নিতে আসা হৈমন্তিকাকে ব্যাপক লাগে ৷ ফোনে গল্প করি ৷ ও মোবাইলে মেসেজ পাঠায় ৷ আমি কাজের ফাঁকে আঙুল আর নখে উত্তর দিই ৷ এমন উত্তর যাতে দু’রকম মানে হয় ৷ বন্ধু বললে বন্ধু, অন্য কিছু হলে অন্য কিছু!

    নীচে নামার সময় গিতুকে বলি, আগে যাও ৷

    গিতু ফুঁসে ওঠে, কেন আমরা কি চুরি করছি?

    — ফাঁকা বাড়ি থেকে একসঙ্গে বেরিয়ে শুধু শুধু কেস খাবার কোনো যুক্তি নেই ৷

    গিতু তেড়িয়া হয়ে জবাব দেয়, যারা কেস দেবে তারা তো হয় ঝি নয় অন্যের বউ নিয়ে ঢোকে! তুমি কি তাই? আমরা সবার সামনে দিয়ে প্রেম করব ৷

    গিতু বোঝে না ৷ ও বড় রাস্তায়, আলোতে এসেও আমার শরীরের সঙ্গে মিশে হাঁটতে চায় ৷ অন্যদের দেখিয়ে দেখিয়ে জোরে জোরে হাসে ৷ এটা খাওয়াবে? ওটা খাওয়াবে— করে বায়না জোড়ে ৷ টাকা দিয়ে কেটে আসি ৷

    এ সময় আমার মানি ব্যাগে বেশি টাকা দেখলে গিতু কেমন ভয় পায়! বলে, এত টাকা নিয়ে মাল খেতে যাচ্ছ? আমার কাছে রেখে দাও— কাল নিয়ে নেবে ৷

    আমি যে গিতুকে বলতে পারি না, কাল যে তোমাকে ভুলতে চাই! এই রাত থেকেই তোমাকে ভুলে যাওয়ার অভ্যেস করব! গিতু জানে না, আজ ওর নগ্ন পিঠে আমি একটা একটা আঙুল আর নখ ছুঁইয়ে হৈমন্তিকার জন্যে মেসেজ ভাসিয়েছি! এ সপ্তাহে আমার দুদিন নাইট ডিউটি ৷ নাইট ডিউটির সময় হৈমন্তিকার সঙ্গে দেখা হয় ৷ ও আমাকে ওর অফিসের অনেকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে ৷ আমি বুঝি ও কোথাও আলাপ করানোর সময় আমার আগে আমার অফিসের নামটা বলে ৷ খবরের কাগজের নামে কেমন এক জাদু আছে!

    ইদানীং আমার পাড়ার বন্ধুরাও তাই করে ৷ ওদের সঙ্গে তাল রেখে আমিও করি ৷ তাতে রেজাল্ট বেশ ভালো! আমার দিকে সবাই কেমন এক সম্ভ্রমের চোখে তাকায় ৷ এলাকার নতুন কেউ আমার সঙ্গে মিশলে, প্রথমে ঢোঁক গিলে, তারপর পারমিশন নিয়ে বলে— ওদের সঙ্গে কী করে মেশেন?

    ওরা মানে আলোদা? ওরা মানে আমার বন্ধুরা— আলোদার ছেলেরা ৷

    এসব কথায় এখন আমি দারুণ হাসতে শিখেছি ৷ হাসতে হাসতে প্রশ্নকারীকে এক গোলকধাঁধায় ফেলে দিই! সে তার সমস্ত চিন্তাভাবনা নিয়ে গোলকধাঁধায় ছোটাছুটি করে ৷ আমি হেসে যাই ৷ হাসতে হাসতে চেপে যাই ওদের সঙ্গে মিশে আমি বড় হয়েছি, বাঁচতে শিখেছি! এসব কথা চেপে আমি বলি— আমি কাজের স্বার্থে মিশি! আর তারা সাহস পেয়ে বলে, ওরা আপনার লেখার সোর্স— তাই বলুন! ঠিক সন্দেহ করেছি ৷

    যথারীতি আমি হাসি ৷ এ হাসিটা আমি আলোদার কাছ থেকে শিখেছি ৷ এই হাসিতে নিজেকে চেপে যাওয়ার কথাটাও আমি আলোদার কাছ থেকে রপ্ত করেছি ৷

    এ কায়দায় আলোদা ওদের মদো মাতালের টিম বলে ঘেন্না ঘেন্না করে ৷ অ্যাকশনের মারকুটে ছেলেদের লোহালক্কড়-এর টিম বলে নির্লিপ্ত মুখে তাকায় ৷ যেন এরা আলোদার কেউ নয় ৷ যেটুকু তা শুধু বিরক্তি ৷ এ চালে নতুন যারা তারা খুব ঘাবড়ে যায় ৷ আমরা আলোদার ডায়ালগে হো হো করে হাসি ৷

    আর অলোদা মুখোশ টিমকে দেখিয়ে বলে, ওদের কাছ থেকে শেখ ৷ আমরা বুঝি, ইদানীং এদের কাছ থেকেই আলোদা বেশি শেখে ৷ এটা অন্য ছেলেরা শিখবে কী করে, শিখতে গেলে যে বাবার টাকা লাগে ৷ আসলে আলোদা নিজেকে আড়াল করে ৷

    আমিও নিজেকে আড়াল করি ৷ পুরনো বন্ধুদের কাছে ভদ্র ভালো ছেলে হয়ে যাই ৷ অফিসে গুলি বোমা ছুরির গল্প করি ৷ হৈমন্তিকার কথা ভাবতে ভাবতে গিতুর শরীরে মুখ গুঁজে থাকি ৷

    আসলে আড়ালের ওপারে আমি ৷ আড়ালের এপারে আমি ৷ আমি নিজেকে দেখি ৷ কোথায় যেন একটা চোরা টান৷ ফলে অমাবস্যায় পূর্ণিমায় দিকভ্রান্তের মতো ফুলে ফেঁপে ছুটি ৷ মদো-মাতালের টিমে ভিড়ে গিয়ে গেলাসে মুখ থুবড়ে বসি ৷

    বোতল থেকে মদের সঙ্গে গেলাসে গেলাসে নোটনের কথা বিলি হয়ে যায় ৷ যথারীতি নোটনের কথায় গলা-বুক জ্বালিয়ে মদ ঢালি ৷ গেলাসে কালচে-লাল তরল ৷ ঝটকা মেরে দেখি নোটনের গলায় ফাঁস হয়ে বসা উইন্ডচিটারের রং কি এমনই ছিল? চিৎকার করি, গেলাসের রংটা ফিকে করে দে ৷ জল ঢাল ৷ তবু পেটের গহ্বরে চলে যেতে গিয়ে সে তরল গলা রুদ্ধ করে ৷ মনে হয় ফিকে লাল একটা উইন্ডচিটার! তবে কি নোটন একা নয় আমাদেরও শ্বাস বন্ধ করে দিচ্ছে রংবেরঙা এক একটা উইন্ডচিটার ৷

    তিন

    এরকমই একটা ছুটির দিনে ঠেকে যাব না, যাব না করে চলে গেছি ৷ তার আগে সন্ধেবেলা গিতুর শরীরে শরীর রেখে হৈমন্তিকার দিকে মন উড়িয়ে দিয়েছি ৷ ফিসফিস করে গিতুকে বলেছি, আমাকে ছেড়ে দে ৷

    গিতু বলল, চলো বিয়ে করি ৷

    — আমার কিছু ভালো লাগছে না ৷

    গিতু বলল, তখন রোববারের জন্যে হা পিত্যেস করে বসে থাকতে হবে না, রোজ পাবে ৷

    আমি বললাম, আমি তোমায় ভালোবাসি না! খালি মনে হয় তুমি আমার গলা টিপে ধরেছ ৷

    গিতু আমাকে গা থেকে ঝটকা মেরে ফেলে লাথি ছুড়ল ৷ বলল, তবে রোববার হলেই এসে মুখ রগড়াও কেন? বিষ ওগরাতে!

    আমি কোনো কথা বললাম না ৷

    গিতু বলল, এবার বলো, কে কার গলা টিপল!

    ঠেকে এসে না না করেও নেশা চড়িয়ে ফেললাম ৷ উইন্ডচিটার-রঙা মদ! খাচ্ছি আর ভাবছি, কে কাকে গলা পেঁচিয়ে মারছি— গিতু আমাকে? না আমি গিতুকে?

    গলায় হাত বোলাতে বোলাতে ঠেক থেকে বাড়ি ফিরছি ৷ আমাদের বাড়ির সামনে লাফরা জগার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ৷ আমাকে দেখে লাফরা জগার ভাই দাঁত কেলিয়ে বলল, পলুদা ঠেক থেকে ফিরছ? নিশ্চয় পোগ্গাম ছিল?

    আমি দেখলাম জগার ভাইয়ের হাতে কালো রঙের ব্যাগ ৷ ব্যাগের ভেতর কী যেন ধড়ফড় করছে ৷ বুঝলাম কারও বাড়ি থেকে নির্ঘাৎ কিছু ঝেড়ে নিয়ে যাচ্ছে ৷ আমি বললাম, ব্যাগে কী রে?

    ও আমার কথা শুনেই কেটে যেতে যেতে বলল, কাল বলব ৷

    আমি খপ করে ওর চুলের মুঠি চেপে ধরি ৷— পেটে এক লাথি মারব ৷ কী নিয়ে যাচ্ছিস আগে দেখা ৷

    লাফরা জগার ভাই তেরিয়া হয়ে বলল, তুমি কিন্তু মাল খেয়ে বাওয়াল করছ পলুদা ৷

    —তুই আমার বাড়ির সামনে থেকে চুরি করে যাবি, আর আমি তোকে ছেড়ে দেব ৷ কথা শেষে ওর গালে একটা চড় কষালাম ৷

    চড় খেয়েই ও বলল, ঠিক আছে— তুমি আমাকে ছেড়ে দাও, মাল খালাস করে দিচ্ছি ৷

    আমার সামনেই ও ফস করে ব্যাগের চেন টানল ৷ ব্যাগটা খুলতেই দেখলাম— ভেতরটা নিশ্চুপ অন্ধকার! জগার ভাই ব্যাগের মুখ হাঁ করে বলল, নিয়ে নাও ৷ ব্যাগটা আমার ৷

    ব্যাগের পেটের অন্ধকারে আমার কেমন গা শিরশির করছে ৷ আমাকে ভেতরে হাত দিতে বলছে, কী আছে ভেতরে? হাত দিলে কি কামড়ে দেবে? এ শালা আমাকে কামড় খাওয়াতে চাইছে!

    আমি দাঁত ঘষটে বললাম, চালাকি করছিস আমার সঙ্গে!

    জগার ভাই বলল, চালাকির কী আছে ৷ বলেই ও ব্যাগ উলটে দিল ৷ ব্যাগের ভেতর থেকে থস থস করে দুটো নিষ্প্রাণ পায়রা পড়ে গেল মাটিতে ৷ আর একটা মাটিতে পড়ে মুখ রগড়ে ঝটপট করে উঠল ৷

    আমি কিছু বলার আগেই ধপ করে মাটিতে বসে পড়ল জগার ভাই তারপর দুটো পায়রাকে হাতে নেড়ে চেড়ে বলল, মালগুলো মরে গেছে পলুদা ৷

    আমি বিড় বিড় করলাম, একটা বেঁচে!

    জগার ভাই বলল, প্যারাসুট কাপড়ের ব্যাগ— হাওয়া পাস করেনি, সব কেলিয়ে গেছে ৷

    ব্যাগটা ভাঁজ করে একটুখানি ৷ সেটা হাতের থাবার ভেতর নিয়ে জগার ভাই হাওয়া হয়ে গেল ৷

    দু’পা এগিয়ে বাড়ির গলিপথে দাঁড়িয়ে থাকলাম আমি ৷ ডাইনে বাঁয়ে এবাড়ি-ওবাড়ির দেওয়ালে, পায়ের নীচে কঠিন মাটি, মাথায় টুকরো করা আকাশ আর সামনে পিছনে নিরেট অন্ধকার ৷ আমি দাঁড়িয়ে থাকলাম ৷ শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্যে বুকটা হাপরের মতো করে নাকটা মুখটা ওপরে তুলে ধরলাম ৷

    সকালে আলোদার ঠেকে যাওয়ার কথা ছিল না ৷ তবু গেলাম ৷ গিয়ে গড় গড় করে কাল রাতের কেসটা বললাম ৷

    আলোদা বলল, ফালতু ব্যাপার— ছাড় তো পলু ৷

    আমি বললাম, ফালতু ব্যাপার কী— দম বন্ধ হয়ে পায়রাগুলো মরে গেল!

    আমার কথা শুনে অনেকে হেসে উঠল ৷

    আলোদা বলল, ওগুলো গোলা পায়রা ৷

    আমি চমকে উঠে আলোদাকে দেখলাম ৷ দিনের আলোর মতো চেনা আলোদাকে ইদানীং চন্দননগর চন্দননগর লাগে ৷ আলোদার সব কিছু যেন এখন টুনি বালবের নকশা ডিজাইন করা ৷ জ্বলছে নিভছে ৷ নিভছে জ্বলছে ৷

    আমি বললাম, গোলা পায়রার জন্যে তোমার কোনো দুঃখ হয় না?

    আলোদা দু’হাতে মুখ মুছল ৷ তারপর খুব শান্ত গলায় বলল, তোর প্রতি আমাদের অনেক আশা পলু! আমি তো সবাইকে বলি, পলু আমাদের অনেক বড় হবে ৷ একদিন আমরা গর্ব করে বলব তোর কথা ৷ বলব, পলু আমাদের ছেলে! আজ কত বড় হয়েছে!

    আমি বললাম, কত বড় আলোদা? লক্কা হয়ে মেঘ ধরব, না হোমর হয়ে চাঁদ ধরব?

    ঠান্ডা চোখে আলোদা বলল, তুই কেন পায়রা হবি?

    — কেন হব না? হয় গোলা, নয় লক্কা, নয় হোমর ৷ উইন্ডচিটার, বা প্যারাসুট কাপড়ে তেমন কোনো তফাত নেই আলোদা ৷

    আলোদা কোনো কথা বলল না ৷ আলোদার গলায় ঘাম ৷ নাকের পাটা ফুলছে ৷ রগের চামড়ার নীচে সেই ঠেলে ওঠা রাগের পোকা ৷ দাঁতে দাঁত চেপে আলোদা কঠিন হয়ে বসে থাকল ৷

    বেলা গড়িয়ে যায় ৷ ঠেক ভাঙলে একসঙ্গে উঠি ৷ দোতলা থেকে একতলা নীচে নামার সিঁড়ি ভাঙতে ভাঙতে আলোদা আমার কাঁধে হাত রাখল ৷ ফিসফিস করে বলল, তবে গোলা পায়রাকেও বেড়ালে খেলে আমার বড় জ্বালা! এই বয়সেও আবার বেড়াল শিকারে যেতে হবে ৷

    এক পা এক পা করে সিঁড়ি ভাঙি ৷ আমি কি এখন আলোদাকে বলতে পারি, ঠিকই তো বাঘের এলাকায় বিড়াল ঘুরবে তা হয় না! আমি কি এখন আলোদাকে বলতে পারি, বাঘ আর বেড়াল একই!

    না বলতে পারি না ৷

    আলোদার বাইক গর্জন করে ছুটে গেলে সাদা কালো ফিনফিনে ধোঁয়ায় দাঁড়িয়ে থাকি ৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপিশাচ দেবতা – অনীশ দাস অপু
    Next Article বাড়িটায় কেউ যেয়ো না – অনীশ দেব

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }