Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প162 Mins Read0
    ⤶

    খুনে ক্যানিয়ন – ১৪

    চোদ্দ

    বুঝতে পারছে বেনন, একজন মাত্র লোক থাকতে পারে যে ফ্ল্যানারিকে খুন করলে লাভবান হবে। প্রফেসর রুবেন স্টাসি, ওরফে বেন স্টার্ক। কিন্তু তার তো মারা যাওয়ার কথা।

    মনে সন্দেহ আসায় খাড়া পাড় বেয়ে নিচে নামল বেনন। ঝোপ ধরে ধরে নামতে হলো। নদীর পাড়ে পৌঁছে বিধ্বস্ত ওয়্যাগনটা ভাল করে পরীক্ষা করে দেখল ও। ভেতরে কিছু নেই খালি কয়েকটা বাক্স ছাড়া। একটা ট্র্যাপ ডোর চোখে পড়ল। ওটা খুলে ভেতরে তাকাল ও। লোহার লাইনিং করা ছোট্ট একটা গোপন কুঠুরি ওটা। এক ফুট গভীর এবং দু’ফুট চওড়া ও দীর্ঘ। কী ঘটেছে এখন পরিষ্কার বুঝতে পারল বেনন। ওয়্যাগনটায় একটা গোপন তলি আছে। ভেতরে লুকিয়ে রাখা সম্ভব মালপত্র। এখানেই ছিল লুটের মাল। বেন স্টার্ক ছাড়া আর কারও জানার কথা নয় কুঠুরির অবস্থান।

    মনের চোখে ওয়্যাগনটা কীভাবে শূন্যে লাফ দিল সেটা দেখল বেনন। ফ্ল্যানারি বা ও নিজে স্টার্ককে নদীতে পড়তে দেখেনি। আন্দাজ করে নিয়েছিল ডাকাতটা ভেসে গিয়েছে। ওদের ধারণা ভুল ছিল। ওয়্যাগন যেখান থেকে লাফ দিয়েছে সেখানে উঠে এল বেনন। যা খুঁজছিল তা পেতে দেরি হলো না। ওয়্যাগনের চাকার দাগের পাশেই বালিতে ফুটে আছে দুটো বুটজুতোর চিহ্ন। শেষ মুহূর্তে ওয়্যাগনের উল্টোপাশ দিয়ে লাফ দিয়ে নেমে গেছে স্টার্ক, ঘন ঝোপের ভেতর গিয়ে সেঁধিয়েছে। পরে সময় সুযোগ মত ফ্ল্যানারিকে খতম করে লুটের মাল নিয়ে গেছে সে।

    ওয়্যাগনটা আর উদ্ধার করার দরকার নেই। পাওনা বুঝিয়ে দিয়ে র‍্যাঞ্চারকে বিদায় করে’ দিল বেনন। পাথর জোগাড় করে ফ্ল্যানারিকে কবর দিল ওগুলোর নিচে। এটুকু লোকটার প্রাপ্য।

    কাজ শেষ করে ভাবতে শুরু করল এবার কী করবে। প্রফেসর রুবেনের পরিচয় ফাঁস হয়ে গেছে। সে এখন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব মেক্সিকোর ভেতরে ঢুকে আইনের ধরাছোঁয়ার বাইরে অদৃশ্য হয়ে যেতে। দক্ষিণে একশো মাইল দূরে সীমান্ত। রওনা হওয়ার আগে বেন স্টার্ককে ঘোড়া জোগাড় করতে হয়েছে। লুটের মাল তুলতে হয়েছে। কয়েক ঘণ্টার বেশি এগিয়ে থাকার কথা নয় তার। বড়জোর ছয়-সাত ঘণ্টা এগিয়ে আছে।

    কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ডান ঘোড়াটায় চেপে দক্ষিণে এগিয়ে চলল বেনন।

    দ্বিতীয় দিন দুপুরে টিলার সারি পেছনে ফেলে মরুময় প্রান্তরে প্রবেশ করল ও। চারপাশে চোলা আর মেসকিটের ঝোপ। মাঝে মাঝে প্রিকলি পেয়ার, ওক আর জুনিপার জন্মেছে। সূর্যের খরতাপে দগ্ধ এলাকায় প্রাণের কোন চিহ্ন নেই। একবিন্দু ধুলো উড়ছে না কোথাও যে বেনন ভাববে সামনে কোন অশ্বারোহী আছে।

    এক নাগাড়ে এগিয়ে চলেছে ডান ঘোড়াটা, ধুলোয় সাদা হয়ে গেছে। পশ্চিমে দেখা দিল বেশ কয়েকটা পাহাড়ের চুড়ো। দক্ষিণে কালচে দেখাচ্ছে আকাশে মাথা তোলা আলামো হারকোস। দিগন্তের কাছে বাতাসের ঘূর্ণিতে ধুলো উড়ছে, এছাড়া চারপাশে আর কোন নড়াচড়া নেই।

    দিন শেষ হয়ে আসছে। আস্তে আস্তে লালচে হয়ে গেল সূর্যের আলো। প্রথমবারের মত হতাশ বোধ করল বেনন। বোধহয় অনেক বেশি দেরি হয়ে গেছে ওর। আমেরিকার জমিতে আর বেন স্টার্ককে পাওয়া যাবে না। সেক্ষেত্রে, ঠিক করল ও, মেক্সিকোর ভেতরে গিয়ে হলেও লোকটাকে পাকড়াও করবে যেভাবে হোক।

    ডানের গতি বাড়ল আপনাআপনি। সন্ধ্যোর আলোয় সামনে একটা লাভার স্তর দেখতে পেল বেনন। পাহাড়ের গা থেকে একটা ছুরির মত বেরিয়ে এসেছে লাভার স্রোত। বেশ উঁচু।

    বাউই ওয়েল্স্ হবে, আন্দাজ করল বেনন। ওয়াটারহোল আছে জায়গাটায়। সীমান্ত এখান থেকে আর মাত্র বিশ মাইল দূরে।

    লাল-বেগুনি আলো ছড়িয়ে পশ্চিম দিগন্তে ডুব মারল সূর্য। ডুবে যাওয়ার আগে আকাশের মেঘের গায়ে নানা রং এঁকে দিয়ে গেল। হলুদ, সোনালী, বেগুনি, লাল, সবুজ বর্ণের ছোঁয়া বুকে নিয়ে আস্তে আস্তে রাতের কালোকে বরণ করতে শুরু করল আকাশ। সোজা লাভার স্তরের দিকে এগিয়ে চলেছে ডান। একটু পরই এঁকেবেঁকে এগোতে হলো। চারপাশে পড়ে আছে বড় বড় বোল্ডার।

    হঠাৎ রাশ টেনে ঘোড়া থামাল বেনন, পূর্ণ সতর্ক হয়ে উঠেছে। ওর নাকে ভেসে এসেছে কাঠ পোড়ার ধোঁয়ার গন্ধ।

    আড়ষ্ট ভাবে ঘোড়া থেকে নামল। একটা পাথরের তলায় ঘোড়ার দড়িটা রেখে সাবধানে সামনে বাড়ল। লাভার উঁচু স্তরের পায়ের কাছে বালিময় একটা সমতল ভূমি। ওখানে থামল, শুয়ে পড়ল বালির ওপর, ক্রল করে এগোল তারপর। বোল্ডারের ফাঁক দিয়ে এগিয়ে চলেছে ধীর গতিতে। সামনে দেখতে পেল চ্যাপারাল গাছের সারি। তার মানে কাছেই পানির উৎস আছে। গাছগুলোর নিচে একটা ক্যাম্পফায়ার থেকে অলস ভাবে এঁকেবেঁকে ওপরে উঠছে ধোঁয়া, মিশে যাচ্ছে আকাশের শত বর্ণের সঙ্গে।

    ছয়টা ঘোড়া একটু পরপর বেঁধে রাখা হয়েছে। মুখ ডুবিয়ে ঘাস খাচ্ছে ওগুলো। আগুনের ধারে পড়ে আছে বেশ কয়েকটা গানি স্যাক, পেট মোটা স্যাডল প্যাক আর কাইয়াক। বেন স্টার্কের লুটের মাল, আন্দাজ করল বেনন। হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল ওর।

    বেন স্টার্ক কোথায়?

    তাকে দেখা যাচ্ছে না কোথাও।

    সাবধানে জরিপ করল বেনন গোটা এলাকা। সমতলে ধারেকাছে কেউ নেই সেটা নিশ্চিত হয়ে গেল। এবার মুখ তুলে তাকাল ও লাভার স্রোতের দিকে। এক জায়গায় পিরামিডের মত স্তূপ হয়ে আছে লাভা। ডুবন্ত সূর্যের আলোয় জায়গাটা * উদ্ভাসিত। ওখানে নড়াচড়া চোখে পড়ল ওর। রুবেন স্টাসির মার্জিত গলার মৃদু

    আওয়াজ কানে এল। একা একা বকবক করার অভ্যেস আছে নাকি লোকটার?

    বেননের ইচ্ছে হলো লুটের মাল নিয়ে মরুভূমির দিকে রওনা হয়ে যেতে। জোর করে ইচ্ছেটা দমিয়ে রাখল ও। এখন চূড়ান্ত মুহূর্ত উপস্থিত। ঝুঁকি নেয়ার সময় নয় এটা। নিশ্চয়ই লুটের মাল নিয়ে সরে পড়ার চেয়ে ভাল কোন পথ বের হবে।

    পিছিয়ে এল ও। নারী কণ্ঠের খিলখিল হাসি শুনতে পেল।

    .

    মরুর ভোরের স্বাভাবিক শীতলতায় আবার ক্যাম্পের কাছে গেল বেনন। একটা বোল্ডারের আড়াল থেকে মুখ বের করতেই দেখতে পেল রুবেন স্টাসি ওরফে বেন স্টার্ককে। লোকটা আয়েস করে ধীরেসুস্থে আগুন জ্বালছে। আগুনটা ভাল করে জ্বলে ওঠার পর একটা কফি পট চাপাল সে ওটার ওপর। বিরাট একটা হাই তুলে কফি গরম হবার অপেক্ষায় থাকল।

    সাবধানে সামনে বাড়ল বেনন। বালির প্রান্তরটা পেরিয়ে নিঃশব্দে উঠে দাঁড়িয়ে অস্ত্র হাতে এগোল। ওর দিকে পিঠ দিয়ে আছে আউট-ল। চওড়া পিঠে একটা গুলি করে দিলেই খেল খতম হয়ে যায়। কিন্তু তেমন ইচ্ছে নেই বেননের। ওর মনে পড়ে গেছে ক্রিস্টোফার সার্ডিনের কথা। কখনও কখনও মানুষকে না মেরে তার চেয়েও বেশি কষ্ট দেয়া যায়। তাই করতে চলেছে ও।

    ‘হাত তুলে দাঁড়াও!’ শান্ত গলায় নির্দেশ দিল বেনন স্টার্কের পিঠে সিক্সগান তাক করে। ‘আমার সঙ্গে জেলখানা পর্যন্ত যেতে হবে তোমাকে।’

    ঝট করে ঘুরে তাকাল স্টার্ক। ধীরে ধীরে দু’পায়ে ভর দিয়ে দাঁড়াল। দাড়িভর্তি চেহারায় স্পষ্ট বিস্ময় তার। মুহূর্তের মধ্যে যদিও নিজেকে সামলে নিতে পারল। মাথার ওপর দু’হাত তুলল।

    ‘রন জনসন! স্বয়ং শয়তানের চেয়েও আঠালো লোক তুমি। এখনও আমার পেছনে লেগে আছো!’

    ‘আমার উচিত তোমাকে গুলি করে মারা,’ মন্তব্য করল বেনন শুষ্ক কণ্ঠে ‘ফ্ল্যানারিকে তুমি ঠাণ্ডা মাথায় খুন করেছ। আমি ওরকম পারলে তোমাকে গুলি করেই মারতাম। গানবেল্ট খুলে ফেলো। সাবধান!’

    ‘তর্ক করার অবস্থানে নেই আমি।’ হাসল স্টার্ক। হাত নামাতে শুরু করল গানবেল্ট খোলার জন্যে।

    আস্তে আস্তে সামনে বাড়ছে বেনন। মুহূর্তের জন্যেও চোখ সরাচ্ছে না আউট-লর ওপর থেকে। প্রচণ্ড ঝটকা খেয়ে হাত থেকে, সিক্সগানটা ছিটকে বেরিয়ে গেল। ব্যথায় হাত চেপে ধরল বেনন।

    চমকে যেতে হলো ওকে একটা ডেরিঞ্জারের গর্জনে। ঘাড় ফেরাল।

    ‘চমৎকার লক্ষ্যভেদ, ভেরোনা,’ বলে উঠল স্টার্ক।

    চ্যাপারালের পেছন থেকে উদ্যত অস্ত্র হাতে বেরিয়ে এল রিয়া।

    একে আশা করেনি বেনন, ভ্রূ কুঁচকে উঠল।

    সামনে বেড়ে ওর অস্ত্রটা কুড়িয়ে নিল বেন স্টার্ক। ‘বড় বেশি অসতর্ক তুমি, রন জনসন।’

    কে ভাবতে পেরেছিল রিয়া থাকতে পারে বেন স্টার্কের সঙ্গে? মনে মনে নিজেকে গাল দিয়ে ভূত বানিয়ে দিল বেনন।

    ‘তোমার ভাইকে না ও খুন করেছে?’ জিজ্ঞেস করল ও।

    ‘আমার ভাই ছিল ওর ডান হাত,’ নিষ্কম্প হাতে অস্ত্র ধরে রেখে জবাব দিল ভেরোনা। ‘ডাকাতি করতে গিয়ে মারা যায় ও।’

    বেননকে একটু দূরে দাঁড় করিয়ে নাস্তা সেরে নিল ভেরোনা আর বেন স্টার্ক। ঘোড়ায় বস্তা আর থলে তুলল স্টার্ক, রওনা হবার প্রস্তুতি নিচ্ছে।

    ‘এই ঝামেলাটা আমরা মেটাব কীভাবে?’ সে প্রস্তুত হতে জিজ্ঞেস করল ভেরোনা।

    শ্রাগ করল স্টার্ক। ‘জনসন কোন ঝামেলা নয়, ডার্লিং। ও বিপদের কোন কারণ হয়ে দাঁড়াবে না আর। ওকে রেখে চলে যাব আমরা। যদি ভাগ্য ভাল হয় তা হলে মরুভূমি পেরিয়ে প্রাণ নিয়ে সভ্যতা পর্যন্ত পৌঁছতে পারবে ও।’

    ‘ওকে আমার মেরে ফেলা উচিত ছিল,’ শীতল গলায় বলল ভেরোনা। ‘কাজটা এখন সারব কিনা ভাবছি। ‘

    ‘না!’ কড়া শোনাল বেন স্টার্কের গলা। ‘রন জনসন একবার আমার জীবন বাঁচিয়েছে। এক ঘণ্টা আগে আমাকে খুন করতে পারত, কিন্তু করেনি। ওকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে যাব আমি। এমনকী ওর ঘোড়াটাও রেখে যাব।’

    ঘোড়ায় উঠতে ভেরোনাকে সাহায্য করল সে। মাল টানার ঘোড়াগুলোর দড়ি বাঁধল ‘স্যাডল হর্নের সঙ্গে, তারপর রওনা হয়ে গেল।

    পেছন থেকে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার রইল না বেননের। ভেরোনা আর আউট-ল দৃষ্টিসীমার বাইরে চলে যাবার পর শ্রাগ করে মার্শালের ডান ঘোড়াটায় চাপল বেনন, ফিরতি পথ ধরল। বুঝতে পারছে লোক হিসেবে ততটা খারাপ নয় বেন স্টার্ক, নইলে ঝুঁকি নিতে গিয়ে খুন হয়ে যেতে হত ওকে।

    .

    সূর্যের আলোর নিচে দগ্ধ হচ্ছে এল পাসো। ধুলোময় ইণ্ডিয়ান, লাল শার্ট পরা টীমস্টার, দাড়িওয়ালা প্রসপেক্টররা প্লাঙ্ক ওয়াকের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। ভারী ফ্রেইট ওয়্যাগন ধুলো উড়িয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। রেইলরোডের উঠানে বক্সকারগুলো ধাতব শব্দ তুলছে।

    দীর্ঘদেহী এক আগন্তুক একটা ডান ঘোড়ায় চেপে প্রবেশ করল শহরে। মার্শালের অফিসের সামনে ঘোড়া থেকে নেমে ভেতরে ঢুকল সে।

    স্পারের আওয়াজে মুখ তুলে তাকাল মার্শাল ওয়েন ডি ওভারহোলসার। লোকটাকে দেখেই চোখ দুটো বিস্ফারিত হলো তার। পুরো এক মিনিট সে তাকিয়ে থাকল সংবিৎ ফিরে পাবার আগে।

    ‘আমি তোমার ঘোড়াটা ফিরিয়ে নিয়ে এসেছি,’ শান্ত গলায় জানাল বেনন।

    ‘চোরের বাচ্চা চোর! অ্যাই, ধরো ওকে! কে কোথায় আছো?’

    এক ঝটকায় অস্ত্র বের করে তাক করল মার্শাল বেননের বুকে।

    ‘আস্তে,’ ধীর কণ্ঠে বলল বেনন। ‘হাতটা নামাতে দাও, নিজের পরিচয় দিচ্ছি আমি।’

    বেননের চোখের দিকে তাকিয়ে সামান্য দ্বিধার ছাপ ফুটল মার্শালের চেহারায়।

    হাত নামাল বেনন। বেল্টের বাকল্টা খুলে ফেলল। ওটার ভেতরের গোপন ওয়াটার টাইট কুঠুরি থেকে একটা কাগজ বের করে বাড়িয়ে দিল ওভারহোলসারের দিকে।

    কাগজটা নিয়ে চোখ বুলাল মার্শাল। পুরোটা পড়ার আগেই তার চেহারায় ফুটে উঠল নগ্ন বিস্ময়।

    ‘রক বেনন?’ ঢোক গিলে জিজ্ঞেস করল সে। ‘অস্থায়ী রেঞ্জার? গভর্নরের বিশেষ ক্ষমতাপ্রাপ্ত?’

    ‘এই বেচারাই সে,’ হাসল বেনন।

    ‘তা হলে…’

    ‘হ্যাঁ, ইচ্ছে করলে আমি তোমাকে নির্দেশ দিতে পারতাম। আমার নির্দেশ মানতে হত তোমাকে। সে ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। কিন্তু সেই সঙ্গে এটাও বলে দেয়া হয়েছিল যে তোমার লোকদের গতিবিধি আগেই জেনে যাচ্ছে বেন স্টার্কের দল। জাগ হ্যাণ্ডেল ছিল এক চর। তোমার ডেপুটিদের কেউ তার লোক কিনা সেটাও আমি নিশ্চিত হতে পারিনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাজটা একাই সারব ঠিক করি।’

    সামনে বেড়ে ওভারহোলসারের টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে রোল করে ধরাল একটা। ধোঁয়া ছেড়ে সংক্ষেপ করল বক্তব্য।

    ‘প্রফেসর রুবেন স্টাসিই ছিল বেন স্টার্ক। ক্যানিয়নে তাকে তুমি পাওনি। মেক্সিকোর কাছে গিয়ে তার দেখা পাই আমি। সামান্য ভুলে সে পালাতে পেরেছে।’

    ‘তা হলে লুটের টাকা নিয়ে সরে পড়েছে সে?

    ‘সেজন্যে আমি চিন্তিত নই,’ নির্বিকার চেহারায় বলল বেনন, ‘যেকাজে আমাকে পাঠানো হয়েছিল সেটা আমি করেছি। বেন স্টার্কের দল ধ্বংস হয়ে গেছে, তার পরিচয় প্রকাশ পেয়ে গেছে-সবচেয়ে বড় কথা ভুল ভাবছ তুমি। লুটের সমস্ত সোনা এবং টাকা-পয়সা উদ্ধার করা গেছে। আমার দায়িত্ব শেষ।’

    ‘মানে?’

    ‘যা বললাম তাই। বেন স্টার্ক যখন তার প্রেমিকাকে নিয়ে সূর্যাস্তের দৃশ্য দেখছে আর প্রেমের প্যাচাল পাড়ছে, আমি তখন তার গানিস্যাক আর বস্তাগুলো থেকে সোনার বাঁট, টাকা-পয়সা সব বের করে নিয়ে বালিতে পুঁতে সেরেছি ওর থলে আর অন্যান্য জায়গায় বালি আর পাথর ছাড়া অন্য কিছু নেই। সেটা ও টের পাবে মেক্সিকোর ভেতরে ঢুকে ব্যাগ খুললে। আমাদের আবার ওখানে ফিরতে হবে। ওখানে গেলেই লুটের মালের পুরোটা আমরা উদ্ধার করতে পারব।’

    ‘আচ্ছা!’ ঢোক গিলল ওভারহোলসার। দরজার কাছে দাঁড়ানো ডেপুটিদের দিকে তাকাল। ‘কখন রওনা হচ্ছি আমরা?’

    শ্রাগ করল বেনন। ‘বিশ্রাম নিয়ে। ধরো দু’ঘণ্টা।’ ওভারহোলসারের কাছ থেকে পরিচয় পত্রটা নিয়ে আবার বাকলের ভেতর রাখল ও। বলল, ‘স্টার্ককে ধরা তোমাদের দায়িত্ব। ডাকাতির পাশাপাশি তার নামে খুনেরও অভিযোগ আছে। মাইক ফ্ল্যানারিকে খুন করেছে সে।’

    ‘ওকে আমরা ধরবোই,’ জোর গলায় প্রতিশ্রুতি দিল ওভারহোলসার। ‘দরকার হলে মেক্সিকোর ভেতরে ঢুকতেও দ্বিধা করব না।’

    কাঁধ ঝাঁকিয়ে মার্শালের অফিস থেকে বের হয়ে এল ও। অনেক ধকল গেছে, কিন্তু ওর দায়িত্ব ও যতটা সম্ভব সুষ্ঠু ভাবে পালন করতে পেরেছে। বেন স্টার্ককে ধরা পরের কাজ। সেটা সোনা উদ্ধারের পরও করা যাবে।

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা
    Next Article মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }