Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খেলাঘরের ডাকে – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প385 Mins Read0
    ⤶ ⤷

    হারিয়ে যাওয়ার আগে – ১২

    ১২

    খুব নরম স্বরে ডাকলো বিদিশা ইভানকে। ইভান স্কুলের হোমওয়ার্কে ব্যস্ত ছিল। বিদিশার দিকে তাকিয়ে বললো, আজ ইভান গুড বয়, সব হোমওয়ার্ক কমপ্লিট। আমি ভিডিও গেম খেলবো এরপর। বিদিশার দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতেই ইভানের দৃষ্টি গেলো বিদিশার পিছনে দাঁড়িয়ে থাকা একটু কমবয়সী মেয়েটির দিকে। ইভানের চোখের কৌতূহলী প্রশ্নের দিকে তাকিয়ে বিদিশা বললো, এর নাম কণিকা। খুব ভালো মেয়ে। ঠিক ইভানের মত ভালো। তাই আমি একে নিয়ে এলাম তোমার কাছে। ওকে তুমি কণিকাদিদি বলে ডাকবে, ঠিক আছে? ও তোমার সব দেখাশোনা করবে। তোমার সঙ্গে খেলবে, রাতে যতক্ষণ না বাবা আসে ততক্ষণ থাকবে। এই পাশেই বাড়ি ওর। ইভান অস্ফুটে বললো, তুমি? তুমি আর আসবে না? কিন্তু তুমি যে বলেছিলে যতদিন না মা ফেরত আসে ততদিন তুমি থাকবে। মা তো এখনও আসেনি, তাহলে তুমি কেন আর আসবে না? ইভানের চোখ দুটো ছলছল করে উঠলো। বিদিশা ওকে বুকে জড়িয়ে ধরে বললো, আমি তো জানতাম না, সৌগত চৌধুরী এমন বোকা ছেলে! আমি তো ভাবতাম সৌগত ভীষণ ইন্টিলিজেন্ট। ইভান ফিক করে হেসে বললো, সৌগত তো স্কুলের নাম তাই সে চালাক আর ইভান তো বাড়ির নাম তাই সে বোকা। আমি কিছু শুনতে চাই না, তোমায় আসতেই হবে আমার কাছে। জানো, ওই যে সিক্স বি-এ’র অর্ণবের মা আমায় কাল বলছিলো, তুই তো খুব লাকি রে সৌগত, তোর একজন মা গেলো, তো আরেকজন মা এলো! আমূল কেঁপে উঠলো বিদিশা। এসব আলোচনাও শুরু হয়ে গেছে এমন ব্যস্ততম উচ্চবিত্তদের কমপ্লেক্সে? ঈশা ঠিকই বলে, দিদিভাই ৯০% বিজি মানুষকে ছেড়ে দিলেও ১০% পড়ে থাকে রে। তোর কি মনে হয় ওই ১০% কিছু কম? ভিজে কাপড়ে আগুন ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এরা। একদিন বিকেলে বাচ্চাদের পার্কটার সামনে গিয়ে দাঁড়াবি, দেখবি তুই এই গোটা হাইরাইজের সব কটা ফ্ল্যাটের খবর পেয়ে যাবি একঘন্টায়। বিদিশা সারাদিন এতটাই ব্যস্ত থাকে যে এসব দেখার কোনো সময় নেই ওর। ওর নেই বলে কারোর সময় নেই ভাবাটা নিতান্ত অন্যায়। বেশ বুঝতে পারছে রচনার মৃত্যুর পর থেকে গোটা কমপ্লেক্সে এই খবরটা বেশ মুখরোচক ভাবেই ছড়িয়ে পড়েছে যে বিদিশা আপাতত সমুদ্রর পরিবারের দায়িত্ব নিয়েছে। তাই তো ইভানকে নতুন মায়ের কথা বলা হয়েছে। বিদিশা একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল, ইভান আবার বললো, বলো না, তুমি আমার নতুন মা হবে? যতদিন না আমার মা ফেরত আসে ততদিন পর্যন্ত। আমি বাবাকেও বলেছি। বিদিশা অস্ফুটে বললো, কি বললো তোমার বাবা?

    বাবা তো বললো, সবাই সবকিছু ডিজার্ভ করে না ইভান। আমি বিদিশাকে ডিজার্ভ করি না। কেন আন্টি, বাবা কেন তোমায় ডিজার্ভ করে না? তুমি কি বাবাকে বকো?

    বিদিশার চোখটা জ্বালা করে উঠলো সমুদ্রর দেওয়া উত্তরটা শুনে। নিজেকে সামলে নিয়ে বললো, আরে আমি তো আসবো তোমার আন্টি হয়ে। তার আগে তুমি কণিকার সঙ্গে পরিচয়টা সেরে নাও ইভান।

    ইভান যন্ত্রচালিতের মত বললো, হ্যালো দিদি।

    কণিকাও হেসে প্রতি-উত্তর দিলো। বিদিশা ওকে বুঝিয়ে দিচ্ছিল ইভান কখন কি খায়, কি করে সব কিছু। বাসন্তীদি একটু বিরক্ত হয়েই বললো, আমি তো চব্বিশ ঘন্টা এই ফ্ল্যাটেই আছি, আমি কি ইভানবাবার দেখাশোনা করতে পারবো না? আবার অন্য কাউকে কি দরকার? বৌদিমনিতো এতদিন আমার ভরসাতেই ওকে রেখে সব জায়গায় যেত!

    বিদিশা হেসে বললো, তুমি আর কত করবে বলতো? বাড়ির সব কাজ করে ক্লান্ত হয়ে পড়, ইভানের এখন একটা বকবক করার সঙ্গী দরকার। তাই একে নিয়ে এলাম। বাসন্তীদি তুমি নিজের মেয়ের মত করে কণিকাকে সব শিখিয়ে দিও। এটা তো তোমার বাড়ি, তাই নতুনকে সব শিখিয়ে দেওয়া তোমার দায়িত্ব, বুঝলে বাসন্তীদি? ওকে সম্মান দেওয়ায় বেশ খুশি হয়ে বাসন্তী বললো, সে নিশ্চয়ই শিখিয়ে দেব। কথাটা তুমি খারাপ বলোনি গো বিদিশাদিদি। রান্না, ঘর মোছা, সব পরিষ্কার করা এইসব করে সন্ধেতে আমি ক্লান্ত হয়ে যাই। তখন ইভানবাবা গল্প বলতে বললে আর পারি না। আমি আর কণিকা দুজনে মিলেই করবো। কিন্তু তোমাকে রোজ একবার করে আসতেই হবে এখানে। তুমি আসতে দেরি করলে ইভান খুব রেগে যায়। আমায় বলে, যাও এখুনি গিয়ে আন্টিকে ডেকে নিয়ে এসো।

    বিদিশা জানে ও আসতে দেরি করলে ইভান অস্থির হয়ে যায়। ফোন করে বারবার। অদ্ভুতভাবে রচনা আর সমুদ্রর সন্তানের সঙ্গে ও মারাত্মকরকম ইনভলভড হয়ে পড়েছে। একটা অচেনা অপত্য স্নেহ এসে ঘিরে ধরেছে বিদিশাকে। ইভান শুধু সমুদ্রর সন্তান বলেই কি এমন হয়েছে? নাকি রচনার মৃত্যুতে নিজেকেও দায়ী করে চলেছে বিদিশার অবচেতন মন। বেশ কিছু এলোমেলো প্রশ্ন দিনরাত ঘুরেই চলেছে মনের মধ্যে। ইভানটা যেন এই কদিনে বড্ড বড় হয়ে গেছে। ম্যাচিউরিটি বেড়ে গেছে ওর। সবটা বুঝতে পারছে যেন। কণিকাকে নিয়ে আসার উদ্দেশ্যটাও যেন ইভানের কাছে পরিষ্কার। হ্যাঁ ঠিকই ধরেছে ইভান, বিদিশা সমুদ্রর ফ্ল্যাটে আসা কমিয়ে দেবে ধীরে ধীরে। তারপর ডিটাচড হয়ে যাবে রচনার স্বামী আর ছেলের জীবন থেকে। অলরেডি গোটা দুই কোম্পানিতে অ্যাপ্লিকেশন দিয়েছে বিদিশা জবের জন্য। পেয়ে গেলেই সমুদ্রর চোখের আড়ালে চলে যেতে পারবে। কখনো যেন সমুদ্রর বা ইভানের না মনে হয়, রচনার মৃত্যুর সুযোগ নিয়ে বিদিশা প্রবেশ করেছিল ওদের জীবনে। নিজেকে বড্ড অবাঞ্ছিত মনে হবে তখন বিদিশার। কারো সাবস্টিটিউট হতে ঘৃণা করে বিদিশার। নিজের যেটুকু প্রাপ্য সেটুকু নিয়েই খুশি থাকতে চায় ও।

    ইভান বিদিশার কোমরটা জড়িয়ে ধরে বললো, তুমি আজ আমার কাছে থেকে যাও, আমি ঈশা আন্টিকে জানিয়ে দিচ্ছি ফোন করে। আমরা দুজনে থাকবো। আমি মাঝে শোবো, তুমি আর বাবা আমার দুদিকে। বিদিশার চোখে ভেসে উঠলো ওর কল্পনায় সাজানো সংসারটা। যেখানে ইভান না থাকলেও সমুদ্র ছিল। ইভানের এই আদরের সুতোটা কিভাবে ছাড়াবে বিদিশা সেটাই ভাবছিলো। ইভান যেন এই কদিনে ওকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।

    বিদিশা মিষ্টি করে বললো, এমা তা কি করে হয়? আমি তো অফিস থেকে ফিরে এখনও বাড়িই যাইনি। ঈশা আন্টি তো কাঁদতে বসে যাবে আমায় না দেখলে, তাই আমি অন্যদিন থাকবো ইভান। আজ তুমি বরং ভিডিও গেম খেলো। আর নতুন ফ্রেন্ড কণিকাদিদিকে স্কুলের সব গল্প বলো। ইভান আরও বারদুয়েক বায়না করে তারপর গেম খেলতে ব্যস্ত হয়ে পড়লো। বিদিশাও সেই সুযোগে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে।

    সমুদ্র কালকেই অফিসে বলেছে, এভাবে নামহীন সম্পর্ক নিয়ে তোমার ইভানের দায়িত্ব নিতে অসুবিধা নেই, অথচ আমি যদি স্বীকৃতি দিতে চাই, সেটা নিতেই যত সমস্যা? এতদিন তো রচনার সংসার ভাঙছো সেই অজুহাতে আমায় দূরে সরিয়ে রেখেছিলে, এখন রচনা নেই তবুও তোমার আমার জীবনে আসতে সমস্যা হচ্ছে! বলোতো সন্ধ্যাতারা থেকে আমরা শিফট করে যাই গড়িয়ার ফ্ল্যাটটাতে। ওখানে নিশ্চয়ই রচনার কথা কেউ জানে না। আমি, তুমি আর ইভান এটাই একটা পরিবার, এটাই জানবে ওখানকার কমপ্লেক্সের লোকজন। তাতে তোমার আপত্তিটা কোথায় বলবে? বিদিশা, এগুলোর কোনোটাই যদি তোমার পছন্দ না হয় তাহলে এক কাজ করো, তুমি আর ইভানের কাছে যেও না। ও তো বাচ্চা ছেলে, ওর মনে ফলস এক্সপেকটেশন জাগানোর কোনো অধিকার তোমার নেই। পারলে এবারে আমার সংসার ছেড়ে নিজে একটা ভালো বিয়ে করো। আমার আর ইভানের দায়িত্ব আমিই সামলে নেব। শুধু শুধু আমার মত মানুষের জন্য নিজের জীবনটা কেন নষ্ট করছো? অভিমানে ধরে এসেছিল সমুদ্রর গলাটা।

    বিদিশা শান্ত গলায় বলেছিল, যাকে ভালোবাসলাম তাকে না পেলে আরেকজনকে বিয়ে করতে হবে এমন যুক্তিতে আমি বিশ্বাসী নই। একা থাকলে সমস্যা কি! বেশ, আমি সরে যাবো তোমার আর ইভানের জীবন থেকে।

    সমুদ্র অসহায়ের মত বলেছিল, তবুও আমার স্ত্রী হতে তোমার এত আপত্তি বিদিশা? আমি মার্ডারার নই, হ্যাঁ আমি ঘরে স্ত্রী থাকতেও আরেকজনকে ভালোবেসে ফেলেছিলাম, কি করবো? প্রয়োজন আর নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে পার্থক্যটুকু বুঝেছিলাম এই বয়েসে এসে। এটাই আমার একমাত্র অপরাধ। তুমি যেটাতে খুশি থাকবে সেটাই হোক বিদিশা।

    একটা কোম্পানি থেকে কল করেছিলো, জানতে চাইছিলো চৌধুরী এন্টারপ্রাইজে তোমার অভিজ্ঞতার কথা। আমি রেকমেন্ড করে দিয়েছি। হয়তো জবটা হয়ে যাবে তোমার বিদিশা। সমুদ্র চৌধুরীর মত দুশ্চরিত্র মানুষের নাগালের বাইরে যাওয়াটাই ঠিক। তুমি সেটাই করো। অধিকার বা দাবি কোনোটাই নেই আমার তোমার ওপরে! নেই আটকে রাখার মত ক্ষমতা, না কোম্পানিতে না নিজের জীবনে। তাই তুমি চলে যাও বিদিশা। আমার নামটাই তো সমুদ্র, আমি সারাটা জীবন বিচে বসে থাকা অনেক লোকের সংস্পর্শেও বড্ড একলা।

    বিদিশার গলার কাছে কষ্টটা দলা পাকিয়ে বসেছিলো। সেটাকে চরম নিষ্ঠুর হাতে ভিতরে প্রবেশ করিয়ে ও বেরিয়ে এসেছিল কেবিন থেকে।

    সমুদ্র ওকে চায়, ও নিজেও চায় সমুদ্রকে। তবুও রচনার মৃত্যুটা একটা বড় কিন্তুর সম্মুখীন করে দিয়েছে ওকে। রচনা যখন জীবিত ছিল তখন বিদিশা চায়নি সমুদ্রকে ওদের থেকে বিচ্ছিন্ন করতে, আর এখন রচনার অবর্তমানে নিজেকে ওদের সংসারে ফিট করিয়ে দিতে চায় না বিদিশা। মনের মধ্যে একটা গান এসে হাজির হলো, সখী ভালোবাসা কারে কয়? সেকি কেবলই যাতনা ময়!

    ইভানদের ফ্ল্যাট থেকে বেরিয়ে অন্যমনস্কভাবে ফিরছিল বিদিশা। খেয়াল করেনি কখন লিফট এসে দাঁড়িয়ে আছে সিক্সথ ফ্লোরে। দুইজন ভদ্রমহিলা এসে ঢুকলো লিফটের মধ্যে। হঠাৎ চোখে পড়লো, পাশের লিফট থেকে বেরিয়ে ঈশা বেশ মিষ্টি করে সেজে সিক্সথফ্লোরের সুপর্ণার ফ্ল্যাটে ঢুকলো। লিফট থেকে বেরিয়ে দেখার চেষ্টা করলো বিদিশা। ঈশা যে ফ্ল্যাটে ঢুকলো সেটা সুপর্ণার ফ্ল্যাট এটা জানে বিদিশা। সুপর্ণার সঙ্গে ঈশার ভালো রিলেশন ছিলো। বাড়িতেও যাতায়াত ছিলো। কিন্তু কে দরজা খুলল সেটা দেখতে পেলো না। এখানে ঈশা এখন কি করছে? মায়ের কাছে তো শুনেছিলো সুপর্ণা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে, তাহলে? ঈশার কোনো নতুন কাস্টমার হয়েছে এই ফ্ল্যাটে? কিন্তু ঈশা তো কাস্টমারদের ফ্ল্যাটে সেভাবে যায় না খুব পরিচিত না হলে! সুপর্ণার ফ্ল্যাটটা যে কিনেছে তার সঙ্গে ঈশার কি এমন পরিচয় হয়ে গেলো যে এই সন্ধেবেলা ওকে এখানে আসতে হচ্ছে। তা ছাড়া একই ব্লকে ঘোরার সময় ঈশা তো এত সাজগোজ করে না, কিছু তো একটা সিক্রেট আছেই। বিষয়টা জানতে হবে… ভাবতে ভাবতেই বাকি দুটো তলা নেমে এলো বিদিশা। বেল বাজাতেই মা দরজা খুলে বললো, ইভানদের ফ্ল্যাট হয়ে এলি? এটাই তাহলে রুটিন হয়ে গেল তোর? নিজের বিয়ে হয়নি, বোনটা আছে, কারোর কথাই কি ভাববি না তুই?

    ইভানের নরম আব্দারটা না মিটিয়ে প্রায় পালিয়ে আসার জন্য মনের মধ্যে যন্ত্রণাটা হচ্ছিলোই বিদিশার, তাতে মায়ের এমন ব্যঙ্গাত্মক কথাতে প্রায় ফেটে পড়লো বিদিশা। বেশ চিৎকার করেই বললো, আর যাবো না ওই ফ্ল্যাটে, কোনো যোগাযোগ থাকবে না সমুদ্রর সঙ্গে আমার, এবারে হ্যাপি তো? কিন্তু একটা কথা মাথায় রেখো, বিয়ে আমি করবো না। সিঙ্গল থাকবো। যদি তাতে তোমাদের সম্মামহানি হয় তাহলে জানিয়ে দিও আমি কোনো মেস খুঁজে নেবো। প্লিজ, দিনরাত এই একই প্রসঙ্গ টেনে এনো না। কেউ তোমার মেয়েকে ফাঁদে ফেলছে না। তোমার মেয়ে কচিখুকি নয় মা। কেউ জড়াচ্ছে না তাকে নিজের জালে, প্লিজ। সমুদ্রকে অকারণে দোষ দেওয়া বন্ধ কর তোমরা। বিদিশা টলতে টলতে নিজের ঘরে যেতে যেতে বললো, ঈশা কোথায়, সে খোঁজ রেখেছো?

    শ্রেয়া বিরক্ত হয়ে বললো, হ্যাঁ এখুনি বেরোলো, ওর কোনো এক কাস্টমারের একটা জিনিসে একটু ডিসপুট বেরিয়েছে, তাই দেখতে গেল। বহুদিনের কাস্টমার বলেই গেলো। বিদিশা বুঝতে পারলো ঈশা মাকে মিথ্যে বলেছে যে কোনো বিশেষ কারণে। সেই কারণটা খুঁজে বের করতে হবে। কিছু তো একটা গোপনীয়তা আছেই। ঈশা যেন ওর মত কোনো ভুল কাজ না করে ফেলে, তাই লক্ষ্য রাখতে হবে ঈশার ওপরে।

    ডিভানের ওপরে ব্যাগটা ছুঁড়ে দিয়ে, ক্লান্ত হয়ে নিজের ঘরের বিছানায় ধপ করে বসে পড়লো বিদিশা। উফ, আর পারছে না নিতে!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleচেনা অচেনার ভিড়ে – অর্পিতা সরকার
    Next Article অনুভবে তুমি – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }