Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খেলাঘরের ডাকে – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প385 Mins Read0
    ⤶ ⤷

    লগ্নজিতার রানীভবনে পদার্পণ

    লগ্নজিতা কোনো খবর না দিয়েই রানীভবনের ভিতরে প্রবেশ করলো। লগ্নজিতার আন্ডারে মিস্টার প্রশান্ত রায় এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছিলেন। কিন্তু প্রশান্তর এলোমেলো কথা লগ্নজিতার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। আর ওই সন্দেহের বীজ বপন ঠিক যখন থেকে তখন থেকেই প্রশান্তর কাছ থেকে কেসটার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ও। লাবণ্যের মৃত্যুর দিন লগ্নজিতা রানীভবনে না এসে মস্ত বড় ভুল করেছিলো, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে।

    ওই সময় লাবণ্যর ঘরের জিনিসপত্রের অবস্থান একবার দেখলেই হয়তো লগ্নজিতা বুঝে যেত এটা প্রিপ্ল্যানড মার্ডার নাকি সুইসাইড। এখন তার আর কোনো উপায় নেই। প্রশান্তর এলোমেলো রিপোর্ট আর শুভদীপ ঘোষালের অসংলগ্ন কথার ওপরে ভরসা করেই এগোতে হবে কেসটা নিয়ে। এর মধ্যে লাবণ্যের সঙ্গে যোগাযোগ ছিলো এমন দুটো মানুষ সম্পূর্ণ বেপাত্তা। কেসটা কেমন একটা রহস্যময় হয়ে উঠছে। অব্যয় বিশ্বাস, নামি আর্টিস্ট। অথচ ওর বন্ধুরা ওর প্রতি প্রসন্ন নয়। বর্ণিতা- বি বেঙ্গলি চ্যানেলের মেকআপ আর্টিস্ট। অব্যয়কে ভালোবাসে অথচ লাবণ্যের সম্পর্কে শুনেও যে অবাক হলো না।

    শুভদীপ ঘোষাল-প্রমোটার, অথচ রানীভবনে কম টাকায় রেখে দিয়েছিলো লাবণ্যকে। শুধু মাত্র জেঠিমার কথাতে। মৃত্যুর দিন লাবণ্যর ব্যাগে টাকা এলো কোথা থেকে! চুরি যে মোটিভ নয় সেটা বেশ বোঝা যাচ্ছে। ওইদিন ওপরের চিত্রশিল্পী রাধারমণও উপস্থিত ছিলো, আবার লগ্নজিতার স্পাই বলছে, অব্যয় বিশ্বাসও সেদিন দুপুরের দিকে এসেছিলো লাবণ্যের ঘরে।

    বাড়িতে ঢোকার মুখেই দেখা হলো একজন বেশ চটকদারী মহিলার সঙ্গে। লগ্নজিতাই উপযাচিত হয়ে জিজ্ঞেস করলো, রানীবালাদেবী আছেন? মহিলা তীব্র দৃষ্টিতে তাকিয়ে বললো, বড়মা আছে। কিন্তু আপনি কি পুলিশের লোক? দাদাবাবু কোনো পুলিশের লোকের সঙ্গে বড়মার দেখা করাতে নিষেধ করেছেন।

    লগ্নজিতা সিভিল ড্রেসে এসেছে, তবুও এই মহিলার কেন সন্দেহ হলো সেটা ঠিক বোধগম্য হলো না। অত্যন্ত সাবধানে বললো, আমি পুলিশের লোক নই, আমি লাবণ্যের দূর সম্পর্কের দিদি। রানীবালাদেবীর সঙ্গে একটু কথা বলতে চাই। মহিলা চোখ ছোট করে বললো, লাবণ্যদিদি তো সুইসাইড করেছে, এখন আর এসে কি হবে? লগ্নজিতা কাঁদো কাঁদো মুখ করে বললো, খবরটা খবরের কাগজে পড়েই আমি এলাম এখানে। লাবণ্য ফোনে প্রায় জেঠিমার কথা বলতো। বলতো রানীবালাদেবী খুব ভালো মানুষ।

    মেয়েটা একটু থেমে বললো, বড়মা লাবণ্যদিদিকে খুব ভালোবাসতো। ওর স্বামী যখন ওকে ছেড়ে চলে গেলো, তখন বিনাভাড়ায় রেখেছিলো লাবণ্যদিদিকে। অর্ধেকদিন আমি খাবার দিয়ে এসেছি তাকে। শুকনো মুখে না খেয়ে বসে বসে কাঁদতো, বড়মা খাবার পাঠালে খেতে পেতো। যার জন্য তার এমন হাল সেই স্বামীকেই কিনা …..চলুন, আপনাকে বড়মার ঘরে দিয়ে আসি।

    লগ্নজিতা বুঝলো, মহিলা কিছু একটা কথা গোপন করে গেলো। লাবণ্যের সঙ্গে কি তার মানে রাজেশ ঘটির কোনোরকম যোগাযোগ হয়েছিলো আবার!

    লগ্নজিতা সতর্কভাবে বললো, আপনিই তো সাবিত্রীদি তাই না? মহিলা একটু অবাক হয়ে তাকিয়ে বললো, আমার নাম কি করে জানলেন আপনি? লগ্নজিতা আফসোসের গলায় বললো, আপনার খুব নাম করতো লাবণ্য। বলেছিলো, আপনি খুব ভালো মানুষ। সাবিত্রীর কঠিন মুখের শিরায় নরম প্রলেপ পড়লো যেন। গলার স্বরে রূঢ়তা কমে গিয়ে সামান্য ভদ্রতার প্রলেপ পড়লো। সাবিত্রী বললো, বিশ্বাস বড্ড খারাপ জিনিস বুঝলেন। যে মানুষ একবার বেইমানি করে তাকে কি আর বারবার বিশ্বাস করা উচিত? লাবণ্যদিদির ভুলেই প্রাণটা গেলো। লগ্নজিতা বুঝলো, সাবিত্রী বেশ অনেক কিছুই জানে এ ব্যাপারে। কিন্তু সংসার অভিজ্ঞ মহিলা, তাই পেট থেকে কথা বের করা সহজ নয়।

    বিশাল একটা ঘর। মেঝেতে সাদা-কালো দাবার ছক, পুরোনো বাড়ি কিন্তু খুব ভালো মেইনটেইন হয় সেটা দেওয়ালের নতুন রঙের পোচ দেখেই বেশ বোঝা যাচ্ছে। ঘোষাল যেহেতু প্রমোটার তাই জেঠিমাকে বেশ তোয়াজে রেখেছে। মেঝের পাথর থেকে আভিজাত্যপূর্ণ গন্ধ ভেসে আসছে। খাঁটি বার্মা সেগুনের পালংকে আধশোয়া হয়ে বসে আছেন রানীবালাদেবী। দুদে উকিলের স্ত্রী ছিলেন সেটা ওনার বাচনভঙ্গিমাতেই বেশ পরিষ্কার। সারাজীবন স্বামীর পাশে থেকে বহু কেস দেখেছেন কাছ থেকে। তাই সাবিত্রী যখন গিয়ে বললো, বড়মা লাবণ্যদিদির এক দিদি এসেছে। তোমার সঙ্গে কথা বলতে চায়।

    সাবিত্রীকে নির্দেশের ভঙ্গিমায় বললেন, এঘরেই নিয়ে আয় ওকে, আর চায়ের ব্যবস্থা কর। লগ্নজিতার দিকে বাইফোকাল চশমার মধ্যে দিয়ে তাকিয়ে মুচকি হেসে বললেন, এখনকার মেয়েরা কত স্মার্ট। পুলিশে জয়েন করেছো দেখে খুব ভালো লাগলো। আমি তোমায় তুমিই বলি কেমন। হাজার হোক তুমি আমার নাতনির বয়েসী। চিন্ময়ের তোমার মতো বয়েসী একটা মেয়ে আছে। লগ্নজিতা কাঠের গদিওয়ালা একটা চেয়ারে বসলো ধরা পড়ে যাওয়ার ভঙ্গিমায়। তারপর মিষ্টি করে ঘাড় নেড়ে বললো, অবশ্যই আমায় তুমি বলুন। কিন্তু চিন্ময়টা কে?

    রানীবালা হেসে বললেন, আমার ভাইপো, শুভদীপের দাদা। শুভদীপের সঙ্গে তো তোমার কথা হয়েছে তাই না? শুভ এসে বলছিলো, তুমি কোনোদিন আসবে বলেছিলে। শুভ অবশ্য বলে গেছে, ওর সামনে ছাড়া কোনোভাবে কোনো পুলিশের লোককে যেন আমি অ্যাটেন না করি। কিন্তু আমার মন বলছিলো তুমি আসবে। আমি খুব চাই লাবণ্যের খুনি ধরা পড়ুক। আমার কাছ থেকে সবরকম সাহায্য তুমি পাবে। নেহাত বাতের ব্যথাটা বেড়েছে তাই ওপর-নীচ করা আর হয়ে ওঠে না। তাই লাবণ্যের ঘরে যেতে চাইলে সাবিত্রী চিনিয়ে দেবে তোমায়। বাকি আমি সবরকম সাহায্য করবো। মহিলার সঙ্গে দু-মিনিট কথা বলেই লগ্নজিতা বুঝতে পারলো, লাবণ্য নামক মেয়েটিকে খুব স্নেহ করতেন রানীবালাদেবী। লাবণ্য নামটা উচ্চারণ করার সময় গলাটা কেঁপে উঠলো ওনার। ঠিক ভাড়াটে মালিকের সম্পর্ক ছিল না ওদের মধ্যে। লগ্নজিতা চট করে মোবাইলের ফোটো গ্যালারিটা খুলে অব্যয়ের ছবিটা সামনে ধরে বললো, একে আগে দেখেছেন?

    রানীবালার চোখে মুখে উত্তেজনা। একেই তো ভালোবেসেছিলো হতভাগী। বড় ভালো আঁকতো ছেলেটা। ব্যবহারও ভালো ছিলো। লগ্নজিতা বিস্মিত হয়ে বললো, ভালোবাসতো আপনি কি করে জানলেন? রানীবালা স্মৃতি রোমন্থনের মত করে চোখ বন্ধ করলেন। ধীরে ধীরে বললেন, একদিন দুধপুলি করেছিলাম। সাবিত্রী গিয়েছিলো লাবণ্যকে দিতে। গিয়ে দেখে এই ছেলেটি ওর ঘরে বসে আছে। আমায় এসে বিষয়টা জানিয়েছিলো। আমি লাবণ্যকে ডেকে পাঠিয়েছিলাম। লাবণ্য এসে লাজুক মুখে বলেছিলো, শিল্পী মানুষ, আমি শ্রদ্ধা করি, হয়তো ভালোও বাসি। উনি আমার সম্পর্কে ঠিক কি ভাবেন আমি জানি না। তবে আমার মত অবাঞ্ছিত মেয়েকেও উনি সম্মানের চোখে দেখেন, এটুকুই প্রাপ্তি। লগ্নজিতা কাঁসার ভারী গ্লাসে মুখ দিয়ে বেশ খানিকটা ঠান্ডা জল এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে বলেছিল, লাবণ্যের পেশাটা কি আপনি জানতেন?

    রানীবালা একটু জোরেই দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানতাম মানে আন্দাজ করেছিলাম। কখনো জিজ্ঞেস করিনি। সমর্থ মেয়েকে কি এই সমাজ এমনি এমনি টাকা দিচ্ছে? তাই বুঝে নিয়েছিলাম। তবে আমার কড়া নির্দেশ ছিলো, এ আমার স্বামীর ভিটে। এখানে ওসব চলবে না। লাবণ্য আমার কথা রেখেছিলো। সম্ভবত কোনো বারে বা ক্লাবে কাজ করতো ও। বাড়িতে আটপৌরে মেয়েটি হয়েই ছিলো। লগ্নজিতা বললো, রাজেশকে আপনি চিনতেন?

    রানীবালা ঘাড় নেড়ে বললেন, চিনতাম, তবে আলাপ ছিল না সেভাবে। আসলে লাবণ্যর সঙ্গে আমার আলাপ হয়েছিলো কাকতালীয় ভাবেই। বাড়ির ভাড়াটেদের নিয়ে আমার কোনোদিনই ইন্টারেস্ট ছিলো না। শুভই দেখাশোনা করতো। আমি একদিন লক্ষ্মী পুজোর আল্পনা দিচ্ছিলাম বারান্দায়। হাঁটুর ব্যথায় ভালো বসতে পারছিলাম না। তো ওই লাবণ্য এসে জোর করে আমার হাত থেকে চালবাটার পাথরের বাটিটা কেড়ে নিয়ে গোটা বারান্দায় ছবির মত আল্পনা এঁকে দিয়েছিলো। সে আল্পনার দিকে তাকিয়ে চোখ ফেরানো দায়। রোগা রোগা শ্যামলা গড়নের মেয়েটার মধ্যে যে এত গুণ আমি ভাবতে পারিনি। আসলে ওর আঙুলগুলোই শিল্পীর আঙুল। রান্নার হাতটিও সাক্ষাৎ দ্রৌপদীর মত। আসন, সোয়েটার বোনা, গানের গলা সবই যেন ব্যতিক্রমী মেয়েটার মধ্যে। ওই জন্যই ভগবান কেড়ে নিলো। না দিলো সুখ না দিলো সংসার। অতি বড় ঘরণী না পায় ঘর। লগ্নজিতা বললো, অব্যয় কি রোজই আসতো? রানীবালার চোখে হারানোর যন্ত্রণা। অস্ফুটে স্বরে বললেন, না না রোজ আসতো না।

    রানীবালার কথার রেশ ধরে সাবিত্রী বললো, মাসে একবার কিংবা দু-বার আসতো। তবে এলে থাকতো অনেকক্ষণ। রংতুলি নিয়েই বসে থাকতো দেখেছিলাম। দরজা হাট করে খুলে আঁকতো।

    লগ্নজিতা বললো, এই অব্যয় কি লাবণ্যকে কোনো টাকা দিতো জানো? সাবিত্রী ঘাড় নেড়ে বললো, লাবণ্য বেশি কথা বলতো না। তাই এসব বলেনি কোনোদিন। রানীবালা বললেন, রাজেশ, অব্যয় আর রাধারমণ মুখুজ্জে এদের তিনজনের সঙ্গেই যোগাযোগ ছিলো লাবণ্যের বাড়ির মধ্যে। রাজেশ তো কবেই পালিয়েছিলো। এখন এই দুজনও বেপাত্তা। লগ্নজিতা বললো, রাজেশ এর মধ্যে এসেছিলো কি না জানো? সাবিত্রী ঠোঁট উল্টে বললো, আমার কি কাজ নেই নাকি? কে কখন আসছে যাচ্ছে হাতে দূরবীন নিয়ে দেখবো বসে বসে। দিনরাত ব্যাংকের লোকজন আসছে। পাঁচতলার কলেজের ছেলেগুলোও বন্ধু নিয়ে ঢুকছে বেরোচ্ছে। কে কার খোঁজ রাখছে বলুন তো? তাছাড়া এরপরেও যদি রাজেশকে এ বাড়িতে ঢুকতে দেয় লাবণ্যদিদি, তাহলে আর বলার কিছুই থাকে না। আমি দেখিনি বটে তবে গোপাল বলছিলো, রাজেশ বোধহয় মাঝে মাঝে এসে টাকা নিয়ে যেত। বেইমানকে আবার বিশ্বাস করলে এমন তো হবেই। পুরুষ মানুষকে যে অন্ধবিশ্বাস করবে সে মরবে। লগ্নজিতা দেখলো, সাবিত্রী রীতিমত পুরুষ বিদ্রোহী।

    লগ্নজিতা বললো, সাবিত্রীদি, আমাকে একবার লাবণ্যর ঘরটা দেখাতে হবে যে। রানীবালা চোখের ইশারা করতেই সাবিত্রী একটু সন্দেহের চোখে তাকিয়ে বললো, তার মানে আপনি পুলিশের লোক তাই না? চলুন ঘরটা দেখিয়ে দিই।

    .

    সিল করা ঘরের চাবি খুলে লগ্নজিতা পা দিলো অপরিচিতা মৃত মেয়েটার ঘরের মেঝেতে।

    .

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleচেনা অচেনার ভিড়ে – অর্পিতা সরকার
    Next Article অনুভবে তুমি – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }