Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খেলাঘর এবং অন্যান্য গল্প – অভীক দত্ত

    লেখক এক পাতা গল্প181 Mins Read0
    ⤶ ⤷

    গুরুপ্রণামী

    আকাশের দিকে তাকিয়ে ছিলাম।

    আকাশে অনেক কিছু দেখতে পাওয়া যায়।

    মেঘ। সূর্য। কখনও প্লেন।

    আমি খুঁজছিলাম টাকা।

    টাকা দরকার।

    মাসের শেষ, টাকা একেবারেই হাতে নেই।

    বাসে ওঠার আগে পর্যন্ত দশবার চিন্তা করতে হচ্ছে। টাকা না থাকলে যা হয়।

    কোথাও যাবার হলে হেঁটেই মেরে দিচ্ছি।

    হন্টন শিল্পে খুব শিগগিরি বঙ্গ বিভীষণ টাইপের কিছু পেয়ে যেতে পারি।

    রুবির মোড়ে দাঁড়িয়ে একটা বাসের দিকে তাকিয়ে পকেটে অবশিষ্ট টাকার সঙ্গে বাস ভাড়ার জটিল ক্যালকুলেশন করতে করতে ঘেমে যাচ্ছিলাম এমন সময় দেখি একটা বিরাট গাড়ি এসে আমার পাশে এসে দাঁড়িয়েছে। দৈব বাণীর মত কোন একটা মেয়ের গলায় শুনতে পেলাম “এই অয়নদা। গাড়িতে ওঠো শিগগিরি”।

    আমি গাড়ির দিকে নজর দিলাম।

    ওরে বাবা, এ তো গাড়ি নয়, দেবতা নিশ্চয়। নারী কন্ঠের মালকিনকে অবশ্য চিনলাম। অহনা বসু। জুনিয়র। একদিন এসে খুব কায়দা করে বলেছিল টিউশন পড়তে চায়। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বলেছিলাম প্রতিটা সেমিস্টার পাশ করার পর আমি আগের সেমিস্টার ভুলে যাই। টিউশন তো দূর কী বাত।

    অহনা তাও বেশ কয়েকবার ঘ্যান ঘ্যান করেছিল।

    আমি না-য়ে দাঁড়িয়ে থাকার ফলে মুখ টুখ বাঁকিয়ে চলে গেছিল।

    এখন এরকম ডাক শুনে আর রিস্ক নিলাম না।

    পকেটে টাকা নেই।

    লিফট পেলে মন্দ হয় না।

    গাড়িতে উঠে পড়লাম। হেব্বি ঠান্ডা গাড়ি। নিউমোনিয়া হয়ে যেতে পারে এরকম জোরে এসি চলছে। ড্রাইভার আমাদের ক্লাসের সব থেকে গম্ভীর স্যার এস ডিজির থেকেও গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে। সামলে সুমলে বসতে না বসতেই অহনা বলল “কোথায় যাবে?”

    আমি বললাম “পাটুলি। তুই কোথায় যাবি?”

    অহনা বলল “সল্টলেক”।

    আমি বললাম “যাব্বাবা, আমি তো তোর উল্টোদিকে যাব। জিজ্ঞেস না করেই গাড়িতে তুললি?”

    অহনা ড্রাইভারকে “ও রাজীবদা পাটুলি চল তো”, বলে আমার দিকে তাকিয়ে বলল “এই তো, পাটুলি যাচ্ছি। হল?”

    আমি রুমাল বের করে কপালের ঘাম মুছে বললাম “বাঁচালি, কালকেও রুবি থেকে পাটুলি হেঁটে গেছি। পায়ের ব্যথা কমে নি এখনও”।

    অহনা অবাক হয়ে বলল “কী? ঢপ মারার জায়গা পাও না?”

    আমি বললাম “মাইরি বলছি বিশ্বাস কর। বনগাঁ লোকালের দিব্যি। টাকার অভাব যাচ্ছে”।

    অহনা বলল “সত্যি তুমি রুবি থেকে পাটুলি হেঁটে গেছ?”

    আমি বললাম “সত্যি। সত্যি। সত্যি। হল?”

    অহনা কপালে হাত টাত দিয়ে বলল “ভাবা যাচ্ছে না। আজকেও তাই যেতে নাকি?”

    আমি বললাম “দেখ আজকে কুড়ি তারিখ। পকেটে সাড়ে তিনশো টাকা আছে। এর মধ্যে একদিন মেসের বাজার করতে হবে, আড়াইশো থেকে তিনশোটাকার ধাক্কা। বাকি পঞ্চাশটাকায় বাস ভাড়া টায়ে টায়ে হয়ে যেতে পারে কিন্তু এর মধ্যে যদি কোন কারণে কোন কেলো হয়ে যায় তবে গেলো”।

    অহনা বলল “বাবা! কত হিসেব!”

    আমি বললাম “গরীব আদমি। বুঝতেই পারছি”।

    অহনা মাথা নাড়িয়ে বলল “হু। সে তো বুঝতেই পারছি। সেই জন্যই তো বলেছিলাম টিউশন পড়াতে। হাত খরচা উঠে যেত। এভাবে হাঁটতে হত না”!

    আমি আঁতকে উঠে বললাম “রক্ষে কর। পারলাম না”।

    অহনা রেগে গেল। রেগে গেলে অহনা লাল হয়ে যায়।

    বলল “কেন পারবে না কেন? তুমি জানো আমার একটা ভাল টিউটর নেই?”

    আমি বললাম “ক্লাস কর না মন দিয়ে। ক্লাস করলে টিউটর লাগে না। আমার তো কোন টিউটর নেই”!

    অহনা বলল “হুহ। তুমি তো ব্রিলিয়ান্ট। সবাই তোমার মত বইয়ে মুখ গুঁজে বসে থাকতে পারে নাকি”!

    আমি বললাম “ছাতার ব্রিলিয়ান্ট। আমার কোন কাজ নেই, পকেটে টাকা নেই, তাই ক্লাস করতে হয়। বাপ দিত একগাদা হাত খরচ, আমিও ঘুরে বেড়াতাম”।

    অহনা বলল “ভাল হয়েছে দেয় নি। মানুষ হবে। আমার মত বখে যাবে না”।

    আমি বললাম “তুই বখে গেছিস? কোই দেখে তো মনে হচ্ছে না!”

    অহনা মজা পেল আমার কথা শুনে। হেসে বলল “দেখে বলে দিতে পারো কে বখে গেছে আর কে বখে যায় নি?”

    আমি বললাম “হ্যাঁ, না পারার কী আছে”।

    অহনা বলল “তাহলে বল আমি কেমন মেয়ে”।

    আমি বললাম “চমৎকার মেয়ে। তবে হেড অফিসে একটু ডিফেক্ট আছে”।

    অহনা রেগে গেল “কেমন ডিফেক্ট”?

    আমি বললাম “এই যে সল্টলেকে বাড়ি আর আমাকে নামাতে পাটুলি যাচ্ছিস! ডিফেক্ট না থাকলে কেউ এরকম করে?”

    অহনা হেসে ফেলল। বলল “তা ঠিক। তুমি ক পেয়েছো। এক্কেবারে বিশাল ট্যালেন্ট তোমার দেখতে পাচ্ছি মানুষ চেনার”।

    আমি বললাম “তবে? দেখলে হবে, খরচা আছে”।

    অহনা আবার হাসল।

    গাড়ি কালিকাপুর পেরিয়ে দাঁড়িয়ে গেছে। বেশ জ্যাম। আমি অবাক হয়ে বললাম “কী হয়েছে?”

    গাড়ির ড্রাইভার বলল “মিছিল যাচ্ছে কিছু একটা। জ্যাম হয়ে গেছে”।

    আমি অহনার দিকে তাকালাম “দেখলি, কেমন ফেঁসে গেলি তুই”?

    অহনা বলল “ফাঁসার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে। এই মিছিল যাবে, আবার দেখবে সব নরমাল হয়ে গেছে”।

    আমি বললাম “তা ঠিক। শহর মানেই পাগলদের জায়গা”।

    অহনা আমার হাতে একটা চিমটি কেটে বলল “মানেটা কী? আমি পাগল?”

    আমি বললাম “না না, তুই কেন পাগল হবি? আমি তো বললাম তোর হেডঅফিসটা একটু ম্যালফাংশান করে মাঝে মধ্যে, বাকি সব ঠিকই আছে”।

    অহনা গুম হয়ে বসে থেকে বলল “তোমার আর জামা নেই? তুমি এই একটা জামা পরে কলেজ আসো কেন?”

    আমি বললাম “আমার দুটো জামা আছে। একই কালারের। ওই জন্য বুঝতে পারিস না”।

    অহনা বলল “দুটো জামা একই কালারের কেন?”

    আমি বুঝদারের মত মাথা নেড়ে বললাম “ওই তো, সবার চোখে ধুলো দেবার জন্য। লোকে যেন ধোঁকা খেয়ে ভাবে এই দেখো ছেলেটা একই জামা দুবার করে পরছে”।

    অহনা মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে বলল “বাওয়া, বিরাট ব্যাপার তো। খুব ধুলো দিতে পেরেছো আমাদের মুখে যা হোক”।

    আমি হাসলাম “তবেই বোঝ”।

    অহনা বলল “আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে?”

    আমি বললাম “ক্ষেপেছিস? গার্লফ্রেন্ড থাকা মানে কত ঝামেলা জানিস? খরচ দাও রে, টেলিফোন কর রে, সারারাত জানু খেয়েছো, পানু দেখেছ…”

    বলেই অহনার দিকে তাকিয়ে জিভ কাটলাম।

    অহনা হেসে গড়িয়ে পড়তে পড়তে বলল “ঈশ, জঘন্য। তোমাকে যতটা ইনোসেন্ট মনে হয় তুমি একেবারেই তা নও”।

    আমি বললাম “আমি? ইনোসেন্ট! কে, কেন, কবে, কীভাবে?”

    অহনা ঠোঁটে আঙুল দিয়ে ড্রাইভারের দিকে নিঃশব্দে ইঙ্গিত করে আমাকে চুপ করে যেতে বলে বলল “পাগল দেখেছি, তোমার মত পাগল দেখি নি”।

    আমি অহনার ইঙ্গিতে একটু ঘাবড়ে গেছিলাম। কোনমতে সামলে গিয়ে বললাম “আমি নেমে যাব? এখান থেকে হেঁটে চলে যেতে পারব”।

    ড্রাইভার বুঝলাম আমার প্রপোজালে খুশি হয়েছে। বলল “নেমে গেলে ভাল হয়। এখনও গাড়ি ঘোরাতে পারব। এরপরে অসুবিধা হয়ে যাবে”।

    অহনা কিছু বলার আগেই আমি গাড়ি থেকে নামলাম। গাড়ির লাইন লেগে গেছে রাস্তায়।

    আমি অহনাকে টাটা বলতে যাব, দেখি আমাকে অবাক করে অহনাও গাড়ি থেকে নেমে পড়েছে। আমি অবাক হয়ে বললাম “কীরে, কী হল?”

    অহনা বলল “আমি দেখতে চাই, তুমি সত্যিই এতটা হাঁটো না ঢপ মারো”।

    আমি বললাম “আমি তো হাঁটিই, কিন্তু তুই কী চাইছিস? আমার সঙ্গে এতটা হাঁটবি? পারবি?”

    অহনা বলল “দেখতেই পাবে! আমাকে ফিজিক্যালি অত আনফিট ভেবো না। যথেষ্ট অ্যাকটিভ আমি। রোজ সকালে পাঁচ কিলোমিটার দৌড়াই মিনিমাম”।

    আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম “বাপ রে, তুই মানুষ, না পিটি উষা?”

    অহনা বলল “কেন, পিটি উষা কি মানুষ না? যাক গে, এত ভাটাতে পারছি না। চল হাঁটতে শুরু করি”।

    অহনা ড্রাইভারকে বলে দরজা বন্ধ করে আমার সঙ্গে হাঁটতে শুরু করে দিল।

    আমি বললাম “কাজটা ভাল করলি না। এবার ফিরবি কী করে?”

    অহনা হাত নেড়ে বলল “ফেরার চাপ নিই না। ট্যাক্সি আছে। আরও ভাল ব্যাপার পাটুলিতে আমার ছোটমাসীর বাড়ি আছে। তেমন হলে ওখানে থেকে যাব”।

    আমি জোর পায়ে হাঁটতে হাঁটতে বললাম “তাহলে ঠিক আছে। আমার কী! পরের মেয়ে পরমানন্দ, যত গোল্লায় যায়, তত আনন্দ”।

    অহনা বলল “হুহ, ওরম বলতে পারলে? আমি তোমার জুনিয়র না?”

    আমি মাথা টাথা চুলকে বললাম “তাও ঠিক। জুনিয়রের ওপর তো একটা দায়িত্ব আছেই। আচ্ছা, ঠিক আছে, তোকে পাটুলি পৌঁছে দেব আমি”।

    অহনা খুশি হয়ে বলল “যাক, তাও ভাল। মিনিমাম বোধ বুদ্ধি আছে”।

    আমি বললাম “মিনিমাম বোধ বুদ্ধির কী আছে? আমার যথেষ্ট বোধ বুদ্ধি আছে”।

    অহনা জোর পায়ে আমার সঙ্গে হাঁটছিল। রাস্তার পাশ দিয়ে মিছিল যাচ্ছে “চলবে না, চলছে না” করতে করতে।

    অহনা বলল “মিছিলে হাঁটতে ইচ্ছা করছে”।

    আমি বললাম “খেয়েছে। কেন?”

    অহনা বলল “এমনি। বাড়ি, কলেজ করতে করতে বোর হয়ে গেলাম”।

    আমি বললাম “ও। তা ভাল। চ মিছিলেই ভিড়ে যাই, বেশ একটা এনার্জি পাওয়া যাবে”।

    দুজনে মিছিলে ভিড়ে গেলাম।

    মিছিলের লোকজন আমাদের দেখে একটু ব্যোমকে গেল কিন্তু কিছু বলল না।

    খানিকক্ষণ হাঁটার পর অহনা বলল “একটু দাঁড়াবে?”

    আমি বললাম “এই যে বললি তুই সকালে দৌড়স?”

    অহনা রাস্তার কোণায় দাঁড়িয়ে পড়ে বলল “আমি ক্লান্ত হই নি। মিছিলটাও বোর লাগছে এবার। চলে যাক ওঁরা”।

    আমি আবার দাঁড়িয়ে গেলাম। মিছিলের লোকগুলো আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টি দিতে দিতে “চলবে না, চলছে না” বলতে বলতে চলে গেল।

    খানিকক্ষণ পরে আবার হাঁটতে শুরু করলাম আমরা।

    অহনা বলল “অজয়নগরে রোল খাব, ঠিক আছে?”

    আমি বললাম “টাকা নেই যে”।

    অহনা বলল “আমার আছে তো। মাসের শুরুতে দিয়ে দেবে”।

    আমি বললাম “আচ্ছা। তাই হোক। অজয়নগরের রোল ভাল জিনিস। স্বর্গে সেসব পাওয়া যায়। অবশ্য তোরা বড়লোক। স্বর্গীয় জিনিস টাকা ফেললেই পেয়ে যাস”।

    অহনা বলল “ছাই। বাড়িতে আমার অনেক রেস্ট্রিকশন। অবশ্য রোল ইচ্ছা করলে খেতেই পারি”।

    দুজনে বেশ খানিকক্ষণ চুপ করে হাঁটতে লাগলাম।

    অহনা বলল “এই তুমি সিরিয়াসলি হাঁটছ দেখছি। তোমার হাঁটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তুমি হাঁটো। রিয়েলি! আই অ্যাম ইমপ্রেসড”!

    আমি বললাম “গ্রামের লোকেদের কাছে হাঁটাটা বড় কথা না। অবশ্য এই সব রাস্তায় হাঁটা হেকটিক কারণ গাড়িগুলো হুশ হুশ করে বেরিয়ে যায়। পলিউশনও আছে। আমাদের ওখানে এক গ্রাম থেকে আরেক গ্রাম তো আমরা হেঁটে বা সাইকেল করেই চলে যাই। এমন কিছু কষ্ট হয় না”।

    অহনা বলল “হ্যাটস অফ। সত্যি। কিছু বলার নেই। আচ্ছা,তোমার সঙ্গে কেন হাঁটছি জানো?”

    আমি বললাম “যাতে বুঝতে পারিস আমি সত্যিই হাঁটি কিনা?”

    অহনা দু দিকে মাথা নেড়ে বলল “একেবারেই না। অ্যাকচুয়ালি তোমাকে বোঝাতে যে তোমার থেকে টিউশন নিতে আমি কতটা সিরিয়াস”।

    আমি অহনার দিকে হাঁ করে তাকিয়ে বললাম “বাপ রে। কী চাপ রে!”

    অহনা গম্ভীর গলায় বলল “হ্যাঁ, সত্যিই ভীষণ চাপ। তুমি না পড়ালে তোমার ঘাড়ে উঠে ঘাড় মটকাব। আমাকে চেনো না তুমি”।

    আমি হেসে ফেললাম। বললাম “আচ্ছা, আমি চেষ্টা করব। কিন্তু ছাত্রী ফেল করলে যেন আমার দোষ না হয় আগে থেকে বলে রাখলাম”।

    অহনায় হেসে বলল “একদম। ছাত্রী ফেল করলেও মাস্টার বেকসুর খালাস পাবে। ওয়াদা হে মেরা”।

    আমরা অজয়নগর এসে গেছিলাম। একটা রেস্তরাঁয় ঢুকলাম।

    চেয়ারে বসে অহনা হাঁফ ছেড়ে বলল “উফ। সত্যিই। ইউ আর জিনিয়াস। মানতেই হচ্ছে”।

    আমি হাসলাম “তা বটে”।

    অহনা বলল “কিন্তু এখান থেকে পাটুলি তোমাকে আমার সঙ্গে রিক্সায় যেতে হবে। আমি আর হাঁটতে পারছি না”।

    আমি ব্যাজার মুখে বললাম ‘অভ্যেস খারাপ করে দিচ্ছিস”।

    অহনা বলল “হোক অভ্যেস খারাপ। একদিন রিক্সায় গেলে কিছু হয় না”।

    আমি আর কী বলব। চুপ করে বসে থাকলাম।

    রেস্তোরার বয় এসে অর্ডার জানতে চাইলে অহনা যেই রোলের কথা বলেছে বয় জানাল টেবিলে রোল সার্ভ হয় না।

    অহনা রেগে মেগে এক গাদা খাবার অর্ডার করে দিল।

    আমি ভিরমি খেয়ে ওর দিকে তাকিয়ে বললাম “একী করলি তুই! আমার মাসের বাজেটটাই তো অর্ডার করে দিলি”।

    অহনা ফিক ফিক করে হাসতে হাসতে বলল “আচ্ছা তুমি চাপ নিচ্ছো কেন! টিউশন দেবে বলে রাজি হয়েছ তার প্রণামী ভেবে নাও না”।

    আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকলাম। টাকা থাকলে লোকে কত কিছু করতে পারে।

    খানিকক্ষণ পরে অহনা ওর ব্যাগ থেকে একটা জামা বের করে আমায় দিয়ে বলল “এটা পরবে। তোমার কালার কন্সেপ্টের কথা আগে জানলে একই কালারের জামা দিতাম। কেনা হয়ে গেছে। কিছু করার নেই। দয়া করে পরে আমাকে উদ্ধার কোর”।

    আমি আর অবাক হলাম না। লোকে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়। আমি অধিক শকে পাথর হয়ে গেছিলাম।

    বললাম “এটা কখন কিনলি?”

    অহনা বলল “পুজোয়। কেনার পর থেকে ব্যাগে নিয়ে ঘুরছি। রোজ ভাবি দেবো। দেওয়া হয় না”।

    আমি বললাম “কেন কিনলি?”

    অহনা মাথায় হাত দিয়ে বলল “ওই যে ঘুষ। গুরু প্রণামী আর কী। বুঝেছ?”

    আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম “পড়ার জন্য কেউ জামা পরাতে পারে এই প্রথম দেখলাম আমি। লহ প্রণাম”!

    অহনা ফিকফিক করে হাসতে লাগল।

    আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বসে রইলাম।

    #

    সাত বছর পরের কথা।

    অফিসের কাজে নিউ ইয়র্ক যাব। ফ্লাইটে বসে আছি।

    অহনা বুবুনকে আমার কোলে দিতে দিতে দাঁত খিচিয়ে বলল “ধর না বাচ্চাটাকে একটু। সারাক্ষণ মায়ের কোলেই থাকবে মেয়েটা”?

    আমি দীর্ঘশ্বাস ফেলে সেদিনের অহনার সঙ্গে এদিনের অহনার মনে মনে তুলনা করতে করতে ফিকফিক করে হাসতে থাকলাম।

    অহনা রেগে বলল “কী হল আবার? হাসছ কেন?”

    আমি বললাম “কিছু না। লহ প্রণাম”।

    অহনা আমার পেটে একটা খোঁচা মেরে বলল “মরণ!”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleব্লু ফ্লাওয়ার ৪ – অভীক দত্ত
    Next Article গোলোকপুরের পরশ পাথর – অভীক দত্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }