Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খেলাঘর এবং অন্যান্য গল্প – অভীক দত্ত

    লেখক এক পাতা গল্প181 Mins Read0
    ⤶ ⤷

    বিশ্বাসঘাতক

    ১

    রান্না করছিল ঝিলম।

    রান্নাঘরের জানলার সামনে দিয়ে বাইকটা খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল।

    ঝিলমের বুকটা ছ্যাঁত করে উঠল।

    সেই ছেলেটা।

    এর আগেও তাকে ফলো করেছে।

    সাত্যকি অফিসে। প্রথমে একবার ভাবল ফোন করে। তারপরে ঠিক করল এখন ডিস্টার্ব করা ঠিক হবে না।

    ছেলেটার চাউনি ভাল না।

    ঝিলম রান্নাঘরের জানলা বন্ধ করল।

    ২

    ।।পূর্ব কথা।।

    “আমি প্রেগন্যান্ট”।

    ঝিলমের গলা ধরে এল।

    সাত্যকি বুঝতে পারছিল না কী করবে। বলল “তবে কী করব? বিয়ে করে নি?”

    ঝিলম বলল “তুমি যা বলবে”।

    সাত্যকি বলল “বাড়িতে বলেছ?”

    ঝিলম বলল “এ কথা বাড়িতে বলা যায়? তোমার কী মনে হয়?”

    সাত্যকি বলল “ঠিক আছে। বলার দরকার নেই। আমি তো অনাথ পাবলিক। আমার তো আর বাড়ির ঝামেলা নেই। তুমি আমার এখানে চলে এসো। রেজিস্ট্রি করে নিচ্ছি। তোমার বাবা মাকে চিঠি লিখে দিও বরং”।

    ঝিলম মাথা নিচু করে বসে রইল।

    সেদিনই তাদের বিয়ে হয়ে গেল।

    ৩

    সাত্যকি অফিসে গেলে সারাদিনটা শুয়ে বসে কেটে যায় ঝিলমের। সকালটাই যা দৌড়াদৌড়ি থাকে। সাত্যকির ফিরতে রাত হয়।

    বিকেলবেলা বাড়ির সামনে দিয়ে হাঁটে।

    সেদিনটাও এমনই হাঁটছিল।

    একটা বাইক হঠাৎ করে যেন তার খানিকটা গাঁ ছুঁয়ে বেরিয়ে গেল। বাইকে বসা ছেলেটার হেলমেট ছিল না। মাথা ঘুরিয়ে তাকে দেখে একটা ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে চলে গেল।

    ঝিলমের কান মাথা ঝিঁঝিঁ করছিল। এরকম কলকাতায় কখনও হয় নি তার সঙ্গে। সাত্যকিও নেই। সে তড়িঘড়ি ঘরে ঢুকে গেল।

    সাত্যকি এল সাতটা নাগাদ। চা দিয়ে সাত্যকির সামনে বসল।

    সাত্যকি বলল “তোমার ব্লাড টেস্টের ডেট দিয়েছে। করে নিও”।

    ঝিলম বলল “আজ একটা ঘটনা ঘটেছে”।

    সাত্যকি বলল “কী?”

    ঝিলম বলল সবটা।

    সাত্যকি চুপ করে শুনল। বলল “অনিচ্ছাকৃত হতে পারে। তুমি বেশি ভাবছ হয়ত”।

    ঝিলম বলল “জানি না”।

    পরের দিন বিকেলে অন্য ঘটনা ঘটল। সে বেরোয় নি। ছেলেটা বাড়ির সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাদের বাড়ির দিকে তাকিয়ে রইল। জানলা দিয়ে সবটা দেখল ঝিলম। একটা অজানা ভয় তাকে গ্রাস করল।

    সাত্যকি এবারে শুনে বলল “ঠিক আছে। তুমি এখন বেরিও না। তোমার মাকে আসতে বল। ক’দিন থেকে যান”।

    ৪

    ঝিলমের মা আসতে পারলেন না। বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। ঝিলম জোর করতে পারল না।

    দুদিন ছেলেটাকে দেখাও গেল না।

    ঝিলম স্বস্তির নিঃশ্বাস ফেলল।

    সাত্যকির সঙ্গে যতদিন কলকাতায় প্রেম করেছে, বিভিন্ন হোটেলে মিলিত হয়েছে, তখন এ ভয়টা ছিল না।

    এ জায়গাটাই এরকম। নির্জন। মানুষগুলোও ভারি অদ্ভুত। এলাকার লোকেরা ভাবে বাবুরা চাকরি করতে এসে যেন দখল করে নিয়েছে তাদের জমি। প্রায়ই কিছু না কিছু সমস্যা তৈরি হয়।

    ডাক্তারবাবু বলেছেন খুব সাবধানে থাকতে হবে। মন খারাপ করলে চলবে না। অথচ এই ছেলেটার যাতায়াত তাকে টেনশনে ফেলে দেয়।

    বিকেলে একটা সময় অসহ্য লাগছিল।

    ঝিলম বেরোল। ঠিক করল বাড়ির সামনের রাস্তাটা একবার হেঁটে ঘরে ঢুকে যাবে।

    জায়গাটা ওড়িশা। বোলাঙ্গির শহর। ছোট কলোনি শহর। সেরকম দোকান বাজারও নেই। জিনিসপত্র কিনতে অফিসের ক্যান্টিন ভরসা। গরমে প্রচন্ড গরম পড়ে।

    রাস্তা নতুন করে তৈরী করা হয়েছে। ঝকঝকে পিচের রাস্তা। শুধু লোক নেই।

    ঝিলম অন্যমনস্ক হয়ে হাঁটছিল। লক্ষ্য করে নি কখন বাইকটা চলে এসেছে। হঠাৎ করে তার পেটে হাত দিয়ে জোরে বাইক চালিয়ে ছেলেটা বেরিয়ে গেল।

    ঝিলম হতভম্ব হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ল।

    তারপরেই চিৎকার দিল একটা। ছেলেটা অনেকটা চলে গেছিল। মোড়ের মাথায়। বাইক দাঁড় করিয়ে দিল। তার দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। পরক্ষণে বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল।

    চারপাশে কেউ নেই। ঝিলমের কান্না পেয়ে গেল।

    ৫

    সন্ধ্যে ছ’টা বেজেছে। ঘরেই বসেছিল চুপ করে ঝিলম।

    বাইরে দু তিন বার জোরে হর্নের শব্দ পেয়েছে। জানলা দিয়ে দেখেছে ছেলেটা যাতায়াত করছে আর তাদের বাড়ির সামনে হর্ন দিচ্ছে। ঝিলম প্রথমে ঠিক করল সাত্যকিকে বলবে। পরক্ষণে মনে হল অফিস ফেরতা টেনশন দেবে না। দরজায় তালা দিয়ে বসে থাকল।

    রাত আটটা নাগাদ কলিং বেল বাজল। সাত্যকির গাড়ির গ্যারেজে ঢোকার শব্দ এল।

    ঝিলমের তবু বিশ্বাস হল না। সে চ্যাচাল “কে?”

    সাত্যকি বলল “আমি, দরজা খোল”।

    ঝিলম দরজা খুলল। সাত্যকি ঘরে ঢুকতে ঢুকতে বলল “কী ব্যাপার, তালা টালা দিয়ে বসে আছো। জিজ্ঞেস করছ কে, কী হয়েছে?”

    ঝিলম দেখল ছেলেটা তখনও বাড়ির বাইরের মোড়ে দাঁড়িয়ে বাইক নিয়ে। বলল “ভেতরে এসো, বলছি”।

    সাত্যকি বলল “কী হয়েছে, এখানেই বল”।

    ঝিলম বলল।

    সাত্যকি বলল “এক মিনিট, দাঁড়াও”।

    ঝিলম দেখল সাত্যকি হনহন করে বেরিয়ে গিয়ে গ্যারেজ থেকে আবার গাড়ি বের করল।

    কয়েক মিনিট পরে বিস্ফারিত চোখে দেখল ছেলেটাকে প্রবল জোরে ধাক্কা মারল সাত্যকির গাড়ি। ছেলেটা কাতরাচ্ছে রাস্তায়। সাত্যকি গাড়ি ব্যাক করে আবার ধাক্কা মারল। ছেলেটা এবার আর কাতরাল না। চুপ করে গেল।

    ভয়ে ঝিলম চারদিক তাকাল। সব কোয়ার্টার ফাঁকা। এদিকে এখনও কেউ আসে নি।

    সাত্যকি গাড়ি নিয়ে এসে গ্যারেজে রেখে পাইপ দিয়ে গাড়িতে জল ছিটিয়ে আধ ঘন্টা পর ঘরে এসে বসে বলল “ঠিক আছে?”

    ৬

    বোলাঙ্গির খরাপ্রবণ এলাকা। হঠাৎ করে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়ে যাওয়াটা অবাক করার মতই ব্যাপার।

    বৃষ্টি নেমেছে অঝোরে। সাত্যকি মোবাইল ঘাটছিল। সাত্যকির সামনে হতভম্ব হয়ে বসেছিল ঝিলম।

    সাত্যকির খেয়াল হল “আরে, টিভি ফ্রিজের প্লাগগুলো খুলবে না?”

    ঝিলম বলল “হ্যাঁ, খুলে দিচ্ছি”।

    ঝিলম তড়ি ঘড়ি প্লাগগুলো খুলল। সাত্যকি বলল “চা দিও। আর মুড়ি”।

    ঝিলম বলল “পুলিশ আসবে না?”

    সাত্যকি বলল “আসলে আসবে। তুমি চিন্তা কোর না। আমি বুঝে নেব”।

    ঝিলম বলল “তুমি হঠাৎ করে মেরে দিলে? আমি তো ভাবতেও পারি নি”।

    সাত্যকি বলল “ধুস, এটা তো সোজা ছিল। আমাদের পাশের বাড়ির ধীরেন কাকা সেই কাঠাল নিয়ে ঝামেলা করছিল মনে আছে? বাজার থেকে ফিরছিল, মাথায় আধলা ছুঁড়ে ছুঁড়ে মেরে দিয়েছিলাম। এই তো, দু বছর আগের কথা। রাস্তায় পড়েছিল। পুলিশ এখনও সে কেসের কিনারা করতে পারে নি”।

    ঝিলম হাঁ করে সাত্যকির দিকে তাকিয়ে রইল।

    ৭

    বৃষ্টি কমেছে। পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে জায়গাটায়।

    ঝিলম জানলা দিয়ে দেখছিল। বাইকটা একইভাবে স্ট্যান্ড করা আছে। সাত্যকি খবরের কাগজ পড়ছে মন দিয়ে। দুজন পুলিশ তাদের বাড়ির দিকে আসছে। ঝিলম জল খেল।

    বুক ধড়ফড় করছে তার। কলিং বেল বেজে উঠল।

    সাত্যকি বলল “আমি দেখছি। তুমি বাইরে বেরিও না। বেরোলে ছড়িয়ে ফেলবে”।

    ঝিলম ডাইনিং টেবিলে বসল।

    পুলিশ দুজন ঘরের ভেতর ঢুকল।

    সাত্যকিকে দেখে বলল “ওহ সাহেব, আপনি এদিকে থাকেন?”

    সাত্যকি হাসল “হ্যাঁ। মেইন সিটির দিকে কোয়ার্টার পাবার চেষ্টা করছি। দেখি কবে পাই”।

    অপর পুলিশের গলা শোনা গেল, “আপনি ওদিকে যাওয়ার ব্যবস্থা করুন। এদিকটা ভাল না। আজ একটা মার্ডার হয়ে গেল কিছুক্ষণ আগে। আপনার বাড়িরই সামনে”।

    সাত্যকি অবাক গলায় বলল “সেকী! আমি তো অফিসে থেকে এসে কাগজ পড়ছিলাম। সেরকম কিছু বুঝলাম না তো!”

    “সেটাই স্বাভাবিক। তবে যে ছেলেটা মরেছে, উঠতি গুন্ডা ছিল। গ্যাং ওয়ারে মরেছে যা বোঝা যাচ্ছে। দুটো গোষ্ঠী তো আছেই জানেন এটুকু শহরে। সকালেও এদের মধ্যে মারামারি চলছিল। পেয়েছে রাস্তায়, চাপা দিয়ে দিয়েছে আরকী! যাই হোক, আপনি সাবধানে থাকবেন স্যার। আমরা গাড়ি নিয়ে টহল দেব রাতের দিকটা, ভয় নেই”।

    সাত্যকি বলল “প্লিজ অফিসার। দিনের বেলা আমি অফিস যাই, তখন ওয়াইফ একা থাকে। ওই সময়টাও পারলে একটু দেখবেন। ভয়ের ব্যাপার তো। আমি ট্রান্সফার নিয়ে নেব, এখানে থাকা তো খুব রিস্ক হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, চা খাবেন?”

    “নাহ। কাচরা সাফ করি। পরে খাওয়া যাবে না হয়। বাই স্যার”।

    “বাই অফিসার”।

    পুলিশ দুজন বেরিয়ে গেল।

    সাত্যকি দরজা বন্ধ করে ঘরে এসে বলল “তোমার আর টেনশন নেই তো?”

    ঝিলম বলল “তুমি ক’টা খুন করেছ এখন অবধি?”

    সাত্যকি বলল “তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছো কেন বলতো? আমি কি পেশাদার খুনী নাকি? সমস্যা হলে দেখি। আবার ব্যাক টু নরমাল লাইফ। আচ্ছা শোন, ডাক্তারবাবু কিন্তু বলেছিলেন তোমাকে কোন টেনশন না করতে, মনে আছে তো?”

    ঝিলম ফ্যাকাসে হাসল।

    ৮

    বৃষ্টি হওয়ায় গরমটা কমেছে।

    সাত্যকি আর ঝিলম খেতে বসেছে।

    ঝিলম খেতে পারছে না। সাত্যকি বলল “সব কিছু নিয়ে এত কমপ্লিকেসি আসে কেন তোমার? ভয় পাচ্ছো কেন? তুমি ভাবো না, ছেলেটা যেভাবে বাড়াবাড়ি শুরু করছিল, কোন দিন ঘরে ঢুকে রেপ করে দিয়ে চলে যেত। তখন কী করতে? এখানে আমার যা রেপুটেশন আছে তাতে পুলিশ স্বপ্নেও ভাবতে পারবে না এসব আমি করেছি। এসব জঞ্জাল মাল বাঁচুক, মরুক, কারো যায় আসে না। যেটা করেছি, তোমার জন্যই তো করেছি। আর আমি মানেই তো তুমি। আমরা কি আলাদা বল?”

    সাত্যকি ঝিলমের হাতে হাত রাখল।

    ঝিলম বলল “এতদিন হয়ে গেল, প্রায় পাঁচ বছর আমরা প্রেম করছি, কোন দিন তো বল নি তুমি এসবও করেছ?”

    সাত্যকি বলল “বলার প্রয়োজন ছিল কি? বললে তো ভয় পেতে। ধীরেন পাল আমাকে শুয়োরের বাচ্চা বলেছিল। বাবা মা ছোটবেলায় মারা গেছে, এরকম একটা ছেলেকে শুয়োরের বাচ্চা বলতে দুবারও ভাববে না? পৃথিবীতে সবাই আইন হাতে নেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় না। আমি জন্মেছি, তুমি মন শক্ত কর”।

    ঝিলম ভাত নিয়ে নাড়াচাড়া করছিল। ছেলেটার মুখটা মনে পড়ছিল। কী কুৎসিত ইঙ্গিত করছিল তাকে। চোয়াল শক্ত হল তার।

    বলল “সদর বাজারের ব্লাউজের দোকানদারটা সেদিন আমার সঙ্গে অসভ্যতা করেছিল। তোমাকে বলতে পারি নি। এখন মনে পড়ল”।

    সাত্যকি খাওয়া থামিয়ে তার দিকে তাকাল।

    ৯

    খাওয়া হয়ে গেছিল।

    ঝিলম বোতলে জল ভরছিল।

    সাত্যকি হালকা গলায় বলল “অশোকের সঙ্গে কথা হয় এখন?”

    ঝিলমের হাত কেঁপে উঠল, বলল “না তো। কেন?”

    সাত্যকি বলল “বাচ্চাটা অশোকের। তাই না?”

    ঝিলমের হাত থেকে বোতলটা পড়ে গেল।

    সাত্যকি বলল “ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি আমি জানতাম তুমি ওর সঙ্গেও যেতে। যে যে হোটেলরুমে গেছো সব ক’টার রেজিস্টার আমি দেখেছি। আমি তো প্রোটেকশন ইউজ করতাম। যথেষ্ট কেয়ারফুল ছিলাম। তুমি একদম ক্যারেকটারলেস মাল প্রথম থেকেই জানি আমি। তবু দেখো, প্রেম কী জিনিস, তোমাকে বিয়ে করেও আমি খুশি হলাম”।

    ঝিলম মেঝেতে বসে পড়ল।

    সাত্যকি বলল “ট্রেনে যাচ্ছিলাম। পাতি ঠেলে ফেলে দিয়েছিলাম অশোককে। তুমি বাড়ি গেছিলে তখন। খবরটা পাও নি। ভালই হয়েছে। বাচ্চা আছে পেটে। এই সময় এই সব খবর বাচ্চার ওপর প্রভাব ফেলে। অবশ্য এখনও ফেলবে। তোমাকে ট্রাই করে যেতে হবে। ভাল থাকার। হাসো হাসো”।

    ঝিলম বলল “তুমি কি আমাকে মেরে ফেলবে?”

    সাত্যকি বলল “ধুস, মারার কী দরকার, আমার মত একটা পাবলিকের সঙ্গে সারাজীবন কাটাবে। এর থেকে বড় শাস্তি আর কী হতে পারে। তবে তোমাকে আমি ভালবাসি। ঘেন্না করতে পারি নি। ছেলেটাকে মেরেছি। ব্লাউজের দোকানদারটাকেও মারব। তোমার বাচ্চাটাকে আমার মত খুনী বানাবো। অরণ্যদেবের ছেলে যেমন অরণ্যদেব হয় তেমন। কী হল হাসছ না কেন? হাসো!”

    ঝিলম হাসার চেষ্টা করল।

    সাত্যকি খুশি হল “এই তো। চল ঘুমিয়ে পড়ি। বেশি দেরী করে ঘুমালে অরণ্যদেবের কষ্ট হবে। হাসতে থাকো, হাসতে থাকো”।

    কোয়ার্টারের বাইরে একটা শেয়াল ডেকে উঠল। সাত্যকি শিস দিতে দিতে মশারি টাঙাতে লাগল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleব্লু ফ্লাওয়ার ৪ – অভীক দত্ত
    Next Article গোলোকপুরের পরশ পাথর – অভীক দত্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }