Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গয়নার বাক্স – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প105 Mins Read0
    ⤶ ⤷

    ২. বসন

    ॥ বসন ॥

    বনভোজনের পর সন্ধেবেলা মস্ত চাঁদ উঠল পাহাড়ের মাথায়। এত বড় চাঁদ আমরা কেউ কখনও দেখিনি। চারদিকে পাহাড়, জঙ্গল, নদী, নুড়িপাথর আর বালিয়াড়ি সব যেন রূপকথায় ডুব দিয়ে নতুন রূপ ধরে ভেসে উঠল। কী সুন্দর যে হল সন্ধেটা! আমাদের অনেকের গলায় গুনগুন করে উঠল গান। প্রথমে গুনগুন, তারপর জোরে, তারপর চেঁচিয়ে কোরাস।

    লরিতে আমাদের ডেগ, কড়াই, হাতখুন্তি তোলা হচ্ছে। রান্নার লোক আর যোগালিরা ওসব কাজ করছে। এখনও ফিরতে একটু দেরি আছে আমাদের। আমরা মেয়েরা হাত ধরাধরি করে গান গাইতে গাইতে চারদিকে ছড়িয়ে পড়ছিলাম।

    দিদিমণিরা চেঁচিয়ে বলছিলেন, বেশি দূর যেও না তোমরা। আর আধঘণ্টার মধ্যেই আমরা রওনা হব।

    কে কার কথা শোনে! এই সন্ধেটা কি আর ফিরবে? এমন জ্যোৎস্না, এমন চমৎকার জায়গা ছেড়ে কে গিয়ে ঘুপচির মধ্যে ঢুকতে চায় বাবা?

    একসঙ্গে সকলের থাকা হয় না। বড় দল ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। এটাই নিয়ম। আমরাও ভাগ হয়ে ভাগে পড়লাম চারজন। পাহাড়ি নদীর ধার দিয়ে দিয়ে অনেকটা এগিয়ে গেলাম আমরা। দিনের বেলাতেও হেঁটেছি। কিন্তু তখন জ্যোৎস্না ছিল না, জলে ছিল না চাঁদের ছায়া, তখন ছিল এমন রূপকথার মতো জগৎ।

    বড় বড় পাথরের টুকরো নদীর মধ্যে ছড়ানো। একটা ছিপছিপে নদী কত পাহাড় ভেঙে পাথর বয়ে এনেছে এই অবধি। এখন শীতের টানে তত স্রোত নেই। কী ঠাণ্ডা আর স্ফটিকের মতো পরিষ্কার জল!

    আমরা চারজন দুটো পাথরের ওপর ভাগ হয়ে বসলাম। কিছুক্ষণ গলা মিলিয়ে গাইলাম আমরা, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে… ও চাঁদ চোখের জলে… চাঁদ নিয়ে আর গান মনে পড়ছিল না। গলা মিলছে না, গানের কথা ভুল হচ্ছে। আমরা ‘ধ্যাত্তেরি’ বলে হেসে উঠলাম।

    আমার পাশে প্রীতি। অন্য পাথরটায় সুপ্রিয়া আর সীমন্তিনী। বসে বসে আমরা বকবক করতে লাগলাম।

    খুব শীত। থম ধরে থাকা শীত তবু সহ্য করা যায়। কিন্তু উত্তুরে হাওয়া দিলে হাড় অবধি কাঁপিয়ে দেয়। সন্ধের পর সেই হিমেল হাওয়াটা ছেড়েছে। কার্ডিগান আর স্কার্ফ ভেদ করে হাওয়া আমাদের ঝাঁঝরা করে ঢুকে যাচ্ছে শরীরের ভিতরে। আমি তো পেটের মধ্যে অবধি ঠাণ্ডা টের পাচ্ছিলাম। আজ রাতেই আমার সর্দি হবে। নাক সুরসুর করছে। জ্বরও হতে পারে। হোক গে। কী ভাল লাগছে বসে থাকতে!

     

     

    নিজেদের অজান্তেই আমরা চারজন আবার দুজন দুজন করে ভাগ হয়েছি। কথা হচ্ছিল চারজনের সঙ্গে চারজনের। এখন হচ্ছে প্রীতিতে আমাতে। সুপ্রিয়া আর সীমন্তিনীতে।

    প্রীতির সঙ্গে কথা বলে সুখ নেই। কোনও না কোনওভাবে ও ওর নীতীশের কথা এনে ফেলবেই। নীতীশ ওর হবু বর। পাঁচ বছর ধরে প্রেম করার পর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওর মুখে কেবল নীতীশ আর নীতীশ। নীতীশ ওকে একটা সেন্ট দিয়েছে, বিয়ের পর নীতীশ ওকে কাশ্মীর নিয়ে যাবে, নীতীশ চাকরিতে একটা প্রমোশন পেয়ে ওকে বলেছে, তুমি ভীষণ পয়া… এইসব। ওর নীতীশকে আমরা ভালই চিনি। এমন কিছু নয়। কিন্তু ও এমন বলবে যেন নীতীশের মতো আর কেউ হয় না।

    পুরুষ মানুষদের মেয়েরা কি পছন্দ করে? এ কথাটার জবাব কোনও মেয়ে কি দিতে পারে? যদিও কলেজের মেয়েরা আলাদা করে বনভোজন করি, কিন্তু আমাদের কলেজটা কো-এডুকেশন। একবার বনভোজনে ছেলেরা খুব অসভ্যতা করেছিল বলে এখন আর একসঙ্গে পিকনিক হয় না। ছেলেদের হ্যাংলামির জন্য বনভোজনের আনন্দটাই মাটি হয়ে যায়। শুধু বনভোজন, রোজ কলেজেই কি কিছু কম ব্যাপার হয়? মেয়েদের নজরে পড়ার জন্য, হীরো হওয়ার জন্য ছেলেরা কত কীই না করে! কেউ কেউ তো পাউডার মেখেও আসে। যার স্বাস্থ্য ভাল সে মাসল ফুলিয়ে বেড়ায়। মেয়েদের কমনরুমে আমরা সেসব নিয়ে হেসে গড়াই।

     

     

    নীতীশের কথা ফেঁদে বসার জন্য প্রীতি উসখুস করছিল। হঠাৎ বলল, জানিস বসন,…।

    আমি বুঝলাম এবার নীতীশের কথা আসছে।

    আমি দুম করে জিজ্ঞেস করলাম, তোদের বিয়ে কবে যেন!

    প্রীতি বলল, বিয়ে! সে বৈশাখের আগে নয়। আষাঢ়ও হতে পারে। ওর তো ছুটিই নেই। প্রমোশন পাওয়ার পর যা কাজ বেড়েছে। আর ওকে ছাড়া অফিস অন্ধকার। ম্যানেজার তো বলেইছে, নীতীশ, তুমি না থাকলে অফিস অচল।

    বিয়ের পরও কি তুই পড়াশুনো চালিয়ে যাবি?

    ও মা, চালিয়ে যাব না! আমার শ্বশুর আর শাশুড়ি তো বলেই দিয়েছে, বউমা, যত পারো কোয়ালিফিকেশন বাড়াও। সংসারের কিছুই তোমাকে করতে হবে না। শেখো, জানো, বড় হও।

    আমার খুব হাসি পেল। প্রীতি খুব সাধারণ ছাত্রী। ওর কোয়ালিফিকেশন খুব বেশি বাড়বার কথা নয়। আর প্রীতি হল সংসারী টাইপের। বিয়ের পরই ও এমন মজে যাবে সংসারে যে, পড়াশুনোর কথা ওর মনেই পড়বে না।

     

     

    প্রীতি তার নীতীশের কথা শুরু করে দিল। আমি চারদিকে জ্যোৎস্নার অপার্থিব আলোয় কোন অচেনা জগতে চলে যাচ্ছিলাম। মাঝে মাঝে প্রীতির ছেঁড়া ছেঁড়া কথা কানে আসছিল, নীতীশকে তো জানিস, কেমন অনেস্ট আর আপরাইট… ও তো বলে, তুমি আমার গাইডিং কোর্স… ওরা কিচ্ছু চায় না রে, এমন কী ঘড়ি-আংটি অবধি নেবে না বলেছে… টাকাপয়সা একদম চেনে না নীতীশ, সব আমাকে সামলাতে হবে…

    কোনও পুরুষের প্রতি আমার কেন এরকম আকর্ষণ নেই?

    আজ যখন আমরা এক দঙ্গল মেয়ে পিকনিকে আসছিলাম, তখন একটা জিপ গাড়িতে কয়েকটা অবাঙালি ছেলে অনেক দূর পর্যন্ত আমাদের পিছু নিয়েছিল। দিদিমণিরা বারণ করলেন, যেন আমরা ওদের দিকে না তাকাই। ছেলেগুলো শিস দিয়ে, হিন্দি গান গেয়ে, হাতের মুদ্রায় অনেক ইশারা ইঙ্গিত করেছে। মেয়েরা সবাই তাই দেখে কী হাসাহাসি, ঢলাঢলি! শুধু আমারই রাগে গা জ্বলে যাচ্ছিল।

    আমার পিসতুতো দাদার কলিগ এক ইনজিনিয়ার সবে এ শহরে এসেছে বদলি হয়ে। কয়েকদিনের মাত্র পরিচয়। মাসখানেক আগে লোকটা এক সন্ধেবেলায় আমাকে হঠাৎ জিজ্ঞেস করল, আপনি কি ফ্রি আছেন?

     

     

    ছেলেদের হাড়ে হাড়ে চিনি। গলার স্বর শুনেই বুঝলাম, হৃদয়ঘটিত ব্যাপার। বেশ কড়া গলায় বললাম, তার মানে?

     

     

    লোকটা বেশ স্মার্ট। একটু হেসে বলল, মানে এগোনো যাবে কিনা। কোনও চান্স দেবেন কি?

    আমি বললাম, আমি ফ্রি আছি, আর এরকমই থাকতে চাই।

    স্মার্ট লোকটা ঘাবড়াল না। অপমানটা হজম করে বলল, থ্যাংক ইউ।

    সেইখানেই সম্পর্কটা শেষ।

    পর্যায়ক্রমে দুজন অধ্যাপক এবং একজন ডাক্তারও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সরাসরি আমাকে নয়, আমার বাবার মারফত। আমার বাবা বলেছেন, মেয়েকে বলে দেখি।

    আমি নাকচ করে দিয়েছি।

    পুরুষ জাতটাকে যে আমি কেন বিশ্বাস করতে পারি না তা আমার আজও বুঝে ওঠা হল না।

    আমি পাথর থেকে নেমে পড়ে বললাম, একটু ঘুরি। বসে থেকে ভাল লাগছে না।

    এবার আমি দলছুট। একা। ওরা কেউ এল না।

    দিদিমণিদের একজন মণিকাদির সরু গলা পাচ্ছি, মেয়েরা, তোমরা চলে এসো। লরিওলা আর দেরি করতে রাজি নয়। রাত দশটা অবধি কন্ট্রাক্ট।

    জানি, সবকিছুরই একটা বাধ্যবাধকতা আছে। এই যে মুক্তি, ছুটি, জ্যোৎস্নায় অপরূপ প্রকৃতির মধ্যে স্বপ্নময় পদচারণা এ থেকে নিজেকে ছিঁড়ে নিয়ে বাড়ি ফিরতে হবে। তেমনি একদিন সিঁথিমৌর পরে, গয়নায় শাড়িতে চন্দনের ফোঁটায় সেজে বসতে হবে বিয়ের পিড়িতে।

     

     

    নারী ও পুরুষ নাকি পরস্পরের পরিপূরক। আমার তা মনে হয় না। আমার মনে হয়, পুরুষকে ছাড়াই আমার চলে যাবে।

    হাঁটতে হাঁটতে আমি অনেকটা দূর চলে আসি। নিঃসঙ্গতাই আমার হাত ধরে থাকে। পাশাপাশি হাঁটে আমার সঙ্গে। নিঃসঙ্গতাই আমার প্রিয় বন্ধু।

    আমাদের বাড়ির সামনে দিয়েই স্কুলে যেত অমলেশ। লম্বা রোগা চেহারা, জামার বোতাম গলা অবধি আটকানো, পরনে মোটা ধুতি, মাথায় চুল পাট করে আঁচড়াননা। কোনওদিকে তাকাত না, সোজা হেঁটে যেত। আমাদের তিনটে বাড়ির তফাতে তার বাড়ি। টিনের চাল আর বাঁশের বেড়ার ঘর। তার বাবা মাইনর স্কুলের মাস্টারমশাই। কখনও জামা গায়ে দিতেন না, খালি গায়ে একটা উড়নি জড়িয়ে সর্বত্র যেতেন। অমলেশের মা মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন চাল, তেল, নুন বা চিনি ধার করতে। তাঁর মুখেই শুনতাম অমলেশ প্রায়ই না-খেয়ে স্কুলে যায়, কারণ ঘরে চাল বাড়ন্ত হয় মাঝে মাঝে। তিনি দুঃখ করে বলতেন, ছেলেটা লেখাপড়ায় ভাল, কিন্তু তেমন করে খেতে দিতে পারি কই! কচুঘেঁচু খেয়ে আর কতদূর কী করবে?

    অমলেশ স্কুলের ভাল ছাত্র। কিন্তু শুধুই ভাল ছাত্র। তার সারাক্ষণের সঙ্গী। কেবল বই। সে ফুটবল মাঠের পাশ দিয়ে নির্বিকার হেঁটে চলে যেত, একবার ফিরেও তাকাত না খেলার দিকে। সে সিনেমা দেখত না, আড্ডা মারত না, শুধু দেদার নম্বর পেয়ে ফাস্ট হয়ে এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠত। সবাই বলত, গুড বয়। ভেরি গুড বয়।

    আমি ছোটোবেলা থেকে তাকে দেখে আসছি। একইরকম পোশাক। একইরকম আঁচড়ানো চুল। কোনওদিন ফুলহাতা শার্টের হাতদুটো গুটিয়ে পরতে দেখিনি তাকে।

    আমি তখন খুবই ছোটো, ছ সাত বা আট বছর বয়স, তখন অমলেশ এইট নাইনের ছাত্র। বয়সের তুলনায় খুব গম্ভীর। সে কারও বাড়িতে যেত না। তবে তার দুটো বোন আর একটা ছোট ভাই আমাদের বাড়িতে বহুবার সত্যনারায়ণ পুজোর সিন্নি বা হরির লুটের বাতাসা খেয়ে গেছে। আমাদের পুরোনো জামাকাপড় মা তাদের দিয়ে দিত, তারা সেসব পরে দিব্যি বেড়াত। শুধু অমলেশদাই ছিল অন্যরকম। যেন কারও সঙ্গেই তার কোনও সম্পর্ক নেই। এই পৃথিবীতে সম্পূর্ণ উদাস ও পথভ্রষ্ট হয়ে সে এসে পড়েছে।

    মনে আছে, একদিন অমলেশদা যাচ্ছে, পাড়ার ছেলেরা টেনিস বল দিয়ে ফুটবল খেলছে রাস্তার পাশে। কাদামাখা সেই বলটা হঠাৎ দুম করে এসে অমলেশদার সাদা জামার বুকে লাগল। অন্য কেউ হলে দাঁড়াত, বিরক্ত হত, একটু বকাঝকাও করত। কিন্তু অমলেশদা এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে জামায় বলের দাগটা মাথা নিচু করে একবার দেখল। তারপর চুপচাপ চলে গেল।

    অমলেশদা যেবার স্কুলের শেষ পরীক্ষায় গোটা পশ্চিম বাংলায় নাইনথ স্ট্যান্ড করে পাশ করল তখনও আমি ফ্রক পরি। অমলেশদার মা এসে আমার মাকে বললেন, কলকাতার বড় কলেজে পড়তে ডাকছে অমলকে। তা সে কি আর আমাদের কপালে হবে! অত খরচ।

     

     

    গোটা শহরে খবরটা নিয়ে বেশ হৈ-চৈ হল। এই ছোট শহর থেকে কেউ সচরাচর এমন কৃতিত্বের পরিচয় দেয় না। স্কুলে আর টাউন হলে দুটো সভা হল অমলেশদাকে সংবর্ধনা জানানোর জন্য। টাউনহলের সভায় আমি আর দুজন মেয়ের সঙ্গে উদ্বোধনী সংগীত গেয়েছিলাম। অমলেশদার কপালে চন্দনের ফোঁটা পরানো আর গলায় মালা দেওয়ার ভার পড়ল আমার ওপর। অমলেশদার কপালে ফোঁটা দিতে অনেকটা ঝুঁকতে হয়েছিল। লজ্জায় মাথা নত করে ছিল অমলেশদা। মালাটা গলায় দিতে না দিতেই খুলে পাশে সরিয়ে রাখল। মুখে চোখে কৃতিত্বের কোনও দীপ্তি বা অহংকার নেই। যেন নিজেকে লুকিয়ে ফেলতে পারলে বাঁচে।

    অমলেশদার কলকাতার কলেজে পড়তে যাওয়া হল না। এ শহরের কলেজেই ভর্তি হল। আমাদের বাড়ির সামনে দিয়েই যেত আগের মতো। পরিবর্তনের মধ্যে একটু লম্বা হল, সামান্য গোঁফ দাড়ির আভাস দেখা দিল। পরের পরীক্ষায় আবার দারুণ রেজাল্ট। শহরে আবার হৈ-চৈ।

    অমলেশদার বোন সুমিতাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে, অমলেশদা বই ছাড়া আর বুঝি কিছু চেনে না?

    না। ওর শুধু বই।

    তোদের সঙ্গে গল্প করে না?

    খুব কম। যা ভয় পাই দাদাকে! যখন আমাদের পড়ায় তখন সারাক্ষণ বুক দুরদুর করে।

    খুব বকে বুঝি?

    না না, একদম বকে না। কিন্তু এমন করে ঠাণ্ডা চোখে তাকায় যে তাতেই আমাদের হয়ে যায়। ভীষণ কম কথা বলে তো। যা কথা সব মায়ের সঙ্গে।

    অমলেশদা সম্পর্কে আমার কেন জানি না, খুব জানতে ইচ্ছে করত। গম্ভীর লোকটা আসলে কেমন, রাগী না রসকষ আছে, কাঠের পুতুল না রক্তমাংসের মানুষ। কিন্তু ওদের বাড়িতে যাওয়া আমাদের বিশেষ হয়ে উঠত না। ওদের ঘরে বসবার জায়গা নেই। কেউ গেলে ওরা এমন ছোটাছুটি করত, দোকানে যেত ধারে মিষ্টি আনতে বা চায়ের চিনি জোগাড় করতে যে আমাদের অস্বস্তিতে পড়তে হত। হতদরিদ্র বলেই বোধহয় অতিথি এলে ওরা আপ্যায়ন করার জন্য অস্থির হয়ে পড়ত। এ জন্য মা বলত, যাওয়ার দরকার কী?

    অমলেশদার তিন ভাই বোন অমিতা, সুমিতা, অলকেশ সবাই নিজের নিজের ক্লাসের ফাস্ট গার্ল বা বয়। কিন্তু কেউ অমলেশদার মতো মুখচোরা আর বই-সর্বস্ব নয়। অলকেশ ভাল ফুটবল আর ব্যাডমিন্টন খেলত। সুমিতা আর অমিতা গান গাইত, সেলাই ফোঁড়াই করত।

    তখন আমার বয়ঃসন্ধি উঁকি ঝুঁকি মারছে। আনচান করে মন, শরীর। প্রথম ঋতুদর্শন বয়ে আনল ভয় ও শিহরণ। জীবনের অজানা সব জানালা দরজা হাট করে খুলে দিল কে। শরীরে লজ্জাজনক নানারকম পরিবর্তন ঘটে যায়, বদলে যায় বাইরের পৃথিবীও।

     

     

    সেই সময়ে আমি আমার জীবনের সবচেয়ে বোকার মতো কাজটা করে ফেলি। সেই লজ্জা আজও আমাকে কুঁকড়ে রাখে। আমি অমলেশদাকে একটা চিঠি দিই। চিঠিতে তেমন দোষেরও কিছুই ছিল না। শুধু লিখেছিলাম, আমি আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই। আপনাকে আমার খুব ভাল লাগে।

    চিঠির কোনও জবাব এল না।

    আমি মাকে ধরলাম, মা, অমলেশদাকে বলো না আমাকে পড়াতে। অত ভাল ছাত্র।

    মা আপত্তি করল না। কিন্তু খোঁজ নিয়ে বলল, না, ও টিউশনি করে না। খুব লাজুক ছেলে তো।

    ব্যাপারটা সেখানেই মিটে যেতে পারত। আমি ধরেই নিয়েছিলাম, অমলেশদা আমার চিঠি পায়নি।

    কিন্তু তা নয়। একদিন সুমিতা আমাকে এসে বলল, হ্যাঁরে, কী অদ্ভুত কাণ্ড! দাদা কাল তোর কথা জিজ্ঞেস করছিল আমাকে।

    আমি ভীষণ চমকে উঠলাম, কী কথা?

    জিজ্ঞেস করছিল তুই কে, কোন বাড়ির মেয়ে, এইসব।

    বুকের মধ্যে কেমন করছিল আমার। ভয়, অনিশ্চয়তা, শিহরন। আমার চিঠির কথা অমলেশদা বলে দেয়নি তো ওকে? গলা প্রায় বুজে আসছিল। জিজ্ঞেস করলাম, আর কী বলছিল?

    আচ্ছা, তুই কি দাদাকে কখনও মুখ ভেঙিয়েছিলি? বা আওয়াজ দিসনি তো!

    কেন বল তো!

    দাদার যেন একটু রাগ-রাগ ভাব দেখলাম। আমি ভাবলাম, এই রে, বসন হয়তো মুখটুখ ভেঙিয়েছে।

    আমার বুকটা পাথর হয়ে গেল হঠাৎ। রেগে গেছে? রাগবে কেন? একটা মেয়ে ভাব করতে চাইলে এমন কী দোষ?

    সুমিতা বলল, আমি অবশ্য বলেছি, বসন ভীষণ ভাল মেয়ে। লেখাপড়া, গান বাজনায় সব দিকে চৌখস। স্বভাবও শান্ত। কক্ষনো কোনও অসভ্যতা করে না।

    পরদিন থেকে আমাদের বাড়ির সামনে দিয়ে অমলেশদা আর যেত না। বাড়ির সামনে মস্ত মাঠ। সেটা ঘুরে অনেক দূর দিয়ে যেত।

    আমার জগৎ-সংসার যেন চুরমার হয়ে গেল এই অপমানে। বয়ঃসন্ধির প্রথম রহস্যের ঘেরাটোপ যখন আমাকে ঘিরে ধরেছে, যখন আমার কল্পনার রাজ্যে হাজার রঙের আলোর খেলা, তখনই হঠাৎ এই নির্মম অপমান যেন আমার উদ্ভিন্ন নারীত্বকেই ধিক্কার দিল। ভেঙে পড়ল আমার চারদিককার চেনা পৃথিবী। যেন বৈধব্যের দীর্ঘ বিষণ্ণতা ধীরে ধীরে উঠে এল পাতালপুরীর অন্ধকার থেকে।

    অন্য মেয়ে হলে এ রকম হত না। এ বয়স তো উড়ে উড়ে বেড়ানোরই বয়স। চঞ্চল, মতিচ্ছন্ন, হাল্কা চলন হয় বয়ঃসন্ধিতে। তখন কাকে বাছব তা ঠিক করতেই হিমসিম খেতে হয়। অনেকের মনোযোগ পেতে ভাল লাগে। কিন্তু আমি তো অন্য মেয়ে নই, আমি বসন। আমি এক অদ্ভুত বিষণ্ণতা নিয়েই জন্মেছি।

    যদি কেউ আজও জিজ্ঞেস করে, তুমি কি অমলেশের প্রেমে পড়েছিলে? আমি বুকে হাত রেখে বলতে পারব না, হ্যাঁ। কারণ, সেটা সত্যি কথা বলা হবে না। তার সঙ্গে আমার জীবনে একটিও বাক্য বিনিময় হয়নি, চোখাচোখি অবধি না। অমলেশদা দেখতে সুন্দর নয়, স্বাস্থ্যবান নয়, স্মার্ট নয়, শুধু গুড বয়। মেয়েরা শুধুমাত্র গুড বয়ের প্রেমে কমই পড়ে। আমি শুধু ভাব করতে চেয়েছিলাম। কেন জানি না। কারও সঙ্গে ভাব করার একটা ইচ্ছে যখনই হয়েছিল তখন ওই মানুষটার কথাই আমার মনে হয়েছিল।

    লোকটা আমার চিঠির জবাব দিল না। পথ বদল করল। রাগ করল আমার ওপর। আমার ওই বয়সে পুরুষ জাতটার ওপর বিতৃষ্ণা জাগিয়ে দিতে ওইটুকুই ছিল যথেষ্ট।

    অমলেশদা স্কলারশিপ পেয়ে চলে গেল কলকাতায়। কিছুদিন পর বিদেশে কোথায় যেন। অমলেশদাদের ভাঙা ঘর পাকা হল। দোতলা উঠল। হতদরিদ্র পরিবারে দেখা দিল কিছু সচ্ছলতা। সুমিতা, অমিতা স্ট্যান্ড না করলেও টপাটপ ভাল রেজাল্ট করে স্কুলের গণ্ডি ডিঙোল। অলকেশ এবার পরীক্ষা দেবে। সবাই জানে সেও ডিস্ট্রিক্ট স্কলারশিপ পাবেই। ওদের পরিবারের সঙ্গে এখনও আমাদের বেশ ঘনিষ্ঠতা। আমার আর অমলেশদার মধ্যে কী হয়েছিল কেউ জানে না। আসলে কিছুই হয়নি এমন, যা চোখে পড়ার মতো।

    অথচ আমার জীবনটাই পাল্টে দিল সেই নীরব, ঘটনাহীন ঘটনা।

    নিঃসঙ্গতার হাত ধরে আমি জ্যোৎস্নায় হেঁটে হেঁটে অনেকটা চলে গেলাম। একা থাকতে আজকাল আমার বেশ লাগে। এই যে একটু বিষণ্ণতা, একটু মন খারাপ, অতীতের নানা অপমানের স্মৃতিতে একটু ভার হয়ে থাকা বুক, চাপা অভিমান, সামান্য হিংসের হুল— এসবই যেন আমার বেঁচে থাকার ঝালমুন। নইলে বড় আলুনি লাগত।

    শীতের নদী বালিয়াড়ির মস্ত আঁচল বিছিয়ে রেখেছে। ফটফট করছে জ্যোৎস্না। এত আলো যে, ছুঁচ পড়লেও কুড়িয়ে নেওয়া যায়। নদীর বাঁকের মুখে আমি এসে দাঁড়ালাম। ওদিকে একটা নির্জন পাহাড়। স্তব্ধ, মৌন, স্থির। পায়ের কাছ দিয়ে নদী তিরতির করে বয়ে যাচ্ছে। জলের মধ্যে নুড়ি পাথর অবধি দেখা যাচ্ছে জ্যোৎস্নায়। আর চারদিককার জনহীন খাঁ খাঁ শূন্যতার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ আমার মনে হল, এই যে আমি এত একা, আমার জন্য যে পৃথিবীতে কোথাও কেউ অপেক্ষা করে নেই, আমাকে কেউ যে ভালবাসে না, এটাই আমার পক্ষে ভাল। খুব ভাল।

    শোভনা দিদিমণির গলার স্বর বিপন্ন মানুষের আর্তনাদের মতো কানে এল, বসন! বসন! কোথায় গেলে তুমি, সবাই লরিতে উঠে পড়েছে! শিগগির এসো।

    জ্যোৎস্না ও নির্জনতার কাছে, রূপকথার রাজ্যে আমার একটা গোপন দীর্ঘশ্বাস রেখে ফিরে এলাম।

    দিদিমণিরা খুব বকলেন, বড্ড ইররেসপনসিবল মেয়ে তুমি! কত রাত হয়েছে জানো! একজনের জন্য সকলের কত দেরি হয়ে গেল! তোমরা আজকালকার মেয়েরা কী যে হয়ে যাচ্ছ দিনকে দিন!

    একা থাকতে আমার বেশ লাগে, আবার দঙ্গলেও খারাপ লাগে না। হাসি, খুনসুটি, গল্প করতে করতে একা-আমিকে ভুলেই যাই। আমি যেন দুটো মানুষ। হাঁচোড় পাঁচোড় করে শাড়ি সামলে উঁচু লরিতে উঠতে খুব হাসাহাসি হল। শতরঞ্জিতে বসলেন আমাদের সাতজন দিদিমণি, ডেগ কড়াই ইত্যাদির ফাঁকে ফাঁকে মেয়েরা। লরির ডালায় বসলাম আটদশজন। সামনের দিকে কয়েকজন দাঁড়িয়ে রইল। বেশ ঠাসাঠাসিই হয়ে গেল। ডালায় বসতে দিদিমণিরা বারণ করায় কয়েকজন নেমে ওল্টানো ডেগ কড়াই আর বালতির ওপর বসে পড়ল। কড়াই আর বালতির হাতল থাকায় সেগুলো উপুড় করলে খাপে খাপে বসে না। লরির ঝাঁকুনিতে ঢকঢক করে নড়তে লাগল। আর তা নিয়ে হাসির ধুম।

    খানিকক্ষণ হাসাহাসির পর আমরা আবার গান ধরলাম। লরি শহরের দিকে এগোচ্ছে। আমরা জ্যোৎস্নায় প্লাবিত এক অপার্থিব উপত্যকা ছেড়ে চলেছি অপরিসর ঘরের দিকে, ঘুপচির দিকে। মানুষ যে কেন ঘরবাড়ি বানাতে শিখল! সেই আদ্যিকালে পাহাড়ে, গুহায়, গাছের তলায় থাকত মানুষ। বেশ ছিল সেটা। বহু জন্ম আগে আমিও হয়ত ছিলাম এক গুহা-মানবী। পাথর ছুঁড়ে শিকার করতাম, আগুনে ঝলসে খেয়ে নিতাম মাংস, পাহাড়-জঙ্গলে ইচ্ছেমতো ঘুরে বেড়াতাম। বন্ধনহীন জীবন।

    গানে গানে, গল্পে, ঠাট্টায় অর্ধেক পথ পেরিয়ে এলাম আমরা। শহরে পৌঁছতে রাত দশটা হয়ে যাবে, তারপর যে-যার বাড়ি ফেরা। কিন্তু সব লক্ষ্যেরই অনিশ্চয়তা থাকে। বন্দনা দিদিমণি যখন ঘড়ি দেখে শিখা দিদিমণিকে বললেন, “আর ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব, ঠিক তখনই লরিতে একটা হেঁচকি উঠতে লাগল।

    লরির হেঁচকি তোলা দেখেও আমরা হাসাহাসি করতে লাগলাম।

    শোভনাদি বিরক্ত হয়ে বললেন, উঃ, তোমাদের হাসির চোটে অস্থির হয়ে গেলাম। লরিটা এরকম করছে কেন? ড্রাইভারকে জিজ্ঞেস করো তো!

    জিজ্ঞেস করতে হল না। লরি রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার ক্লিনার নেমে বনেট খুলে আলো জ্বেলে কী যেন দেখতে লাগল।

    মাধুরীদি জিজ্ঞেস করলেন, কী হয়েছে ড্রাইভার?

    ড্রাইভার জবাব দিল, টানছে না। তেলে ময়লা আসছে।

    যাবে তো।

    যাবে। ঠিক করে নিচ্ছি।

    দেরি হবে না তো?

    না না, পাঁচ মিনিট লাগবে। বসুন।

    পাঁচ মিনিট গড়িয়ে পনেরো মিনিট। তারপর আধঘন্টা।

    উদ্বিগ্ন দিদিমণিরা গলা বাড়িয়ে বললেন, কী হয়েছে বলবে তো! এতগুলো মেয়ে, আমাদের একটা রেসপনসিবিলিটি আছে। চলবে?

    ড্রাইভার একটু অনিশ্চয়তার গলায় বলে, দেখছি দিদিমণি। সাকশনে গড়বড় করছে।

    শোভনাদি রেগে গিয়ে বললেন, তোমরা যে কেন এত দায়িত্বহীন! একটা খারাপ লরি নিয়ে ট্রিপ দিলে? এখন কী হবে? কতটা পথ এখনও বাকি!

    মেশিনের ব্যাপার দিদিমণি, কিছু কি বলা যায় আগে থেকে। গত সপ্তাহে ওভারহল করানো হয়েছে।

    কিছুক্ষণ পর বোঝা গেল, লরি বেশ ভালরকম গণ্ডগোলে পড়েছে। মেয়েদের হাসি বন্ধ হয়ে গেল। দিদিমণিরা রাগারাগি করতে লাগলেন।

    ইন্দিরাদি বললেন, লরি যদি না চলে তাহলেও আমাদের তো ফিরতেই হবে। ড্রাইভার, তুমি অন্য কোনও লরি থামাও।

    ক্লিনার ছেলেটা সেই চেষ্টাও করল। ছুটির দিন এবং বেশি রাতে খুব কম ট্রাকই যাচ্ছে। তার মধ্যে একটা থামল। সেটা চায়ের বাক্সে বোঝাই। ট্রাকের ড্রাইভার নেমে এসে আমাদের ড্রাইভারকে খানিকক্ষণ সাহায্য করে ফের ট্রাক চালিয়ে চলে গেল। আর দুটো ট্রাক থামল না। একটা প্রাইভেট গাড়ি থামল। কিন্তু তাতে চারটে মাতাল। একজন মাতাল বলল, এত মেয়েছেলে কোথায় চালান যাচ্ছে ভাই? রাতের অন্ধকারে আবু ধাবি পাচার হচ্ছে নাকি?

    আর একজন অল্প মাতাল তাকে ধমক দিয়ে বলল, যাঃ, সব ভদ্রলোকের মেয়ে দেখছিস না! পিকনিক পাটি।

    তিন নম্বর মাতাল বলল, আরে ড্রাইভার সাহেব, ট্যাঙ্কের মুখ খুলে একটা পাঁইট ঢেলে দাও, লরি উড়ে যাবে।

    মাতালরা দাঁড়াল না। তাদের ড্রাইভার গাড়ি ছেড়ে দিল।

    ঘণ্টা খানেক বাদে ড্রাইভার লরিতে স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগল।

    স্টার্টারের শব্দ হুড়ম হুড়ম করে খানিকক্ষণ আমাদের ভরসা দিল মাত্র। লরি নড়ল না।

    ইন্দিরাদি আর্তনাদ করে উঠলেন, দশটা যে এখানেই বেজে গেল! এখন কী হবে?

    ড্রাইভার খুব লজ্জা-লজ্জা মুখ করে বলল, ব্যাটারিটা ডাউন আছে।

    শোভনা দিদিমণি বললেন, তাহলে কী হবে?

    একটু ঠেলে দিলেই চলবে।

    ঠেলবে কে?

    দিদিমণিরা কি একটু হাত লাগাবেন? বেশি দরকার নেই। একটু ঠেললেই হবে।

    শুনে আমরা হৈ-হৈ করে উঠলাম। কেন ঠেলতে পারব না? আমরা কি অবলা? দুপুরে আজ মাংস খাইনি? ঝুপ ঝুপ করে নেমে পড়তে লাগলাম আমরা। দিদিমণিরা নানারকম আপত্তির শব্দ করতে লাগলেন, এই সাবধান! লরি হঠাৎ স্টার্ট নিয়ে চলতে শুরু করলে কী হবে? লরি ঠেলা কি মেয়েদের কাজ?

    কী জগদ্দল ভারী লরিটা! আমাদের ঠেলায় প্রথমে একটুও নড়ল না।

    শিখাদি ওপর থেকে বললেন, দাঁড়াও, আমরাও নামছি। আর শোননা, সবাই মিলে একসঙ্গে ঠেলতে হবে। অত হেসো না তোমরা। হাসলে গায়ে জোর থাকে না।

    শুনে আমরা আরও হাসতে লাগলাম।

    দিদিমণিরা নেমে এলেন। ইন্দিরাদি বললেন, কুলিদের দেখোনি? কেমন হেঁইও হেঁইও করে রেল লাইনের স্লিপার লাগায়? দাঁড়াও, সবাই মিলে ওরকম কিছু করতে হবে।

    এই বলে তিনি “খরবায়ু বয় বেগে” গানটার একটা লাইন ধরে ফেললেন, আমি কষে ধরি হাল, তুমি তুলে ধরে পাল, হেঁই মারো মারো টান, হেঁইও… হেঁইও… সবাই মিলে একসঙ্গে বলো হেঁইও…

    বলব কী, হাসিতে পেট ফেটে যাচ্ছে।

    শুক্লা বলল, আমরা তত টানছি না দিদিমণি, ঠেলছি।

    ওই হল।

    হাসলে সত্যিই গায়ের জোর থাকে না। আমরা এত হাসছি যে, লরিটা আমাদের ঠেলা টেরই পাচ্ছে না।

    শেষ অবধি অবশ্য সকলের হাসি থামল। ঠেলার চোটে লরি একটু একটু এগোতে লাগল। স্টার্টারের ধাক্কায় চমকে চমকে উঠতে লাগল। ভু রু র রু ত… ভু র র র রু ত… তারপর হঠাৎ আমাদের সবাইকে ভীষণ অবাক করে দিয়ে ঘড়ঘড় করে স্টার্ট নিয়ে ফেলল। আমরা তুমুল হর্ষধ্বনি করে উঠলাম।

    লরি ফের জঙ্গলের রাস্তা ধরে ছুটতে লাগল। লরির কানায় বেসামাল বসে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছি কেন?

    প্রীতি কখন আমার পাশে এসে বসেছে কে জানে। কাঁদো-কাঁদো গলায় বলল, এই বসন, শোন, আমার বাঁ কানের রিংটা কোথায় খুলে পড়ল বল তো!

    কী করে বলব?

    হুকটা একটু লুজ ছিল। লরি ঠেলার সময় পড়ে গেছে বোধহয়। কী হবে এখন?

    আমি বললাম, অত ভাবছিস কেন? আজকে এমন বনভোজন, এমন জ্যোৎস্না, তোর রিংটাকে এই জ্যোৎস্নার কাছে উৎসর্গ করে দে।

    তুই ভীষণ অদ্ভুত আছিস! কী হবে এখন! মা যে খুব বকবে!

    বকুক না। তোর নীতীশ তোকে কত গয়না দেবে।

    প্রীতি রাগ করে বলে, হ্যাঁ দেবে। কত দেবে জানা আছে! মাকে গিয়ে যে কী বলব!

    কানের একটা রিং-এর জন্য এই রাত্রিটা, এর এত জ্যোৎস্না, এত ঐশ্বর্য সব ব্যর্থ হয়ে গেল প্রীতির কাছে। মুখ গোমড়া করে বসে রইল পাশে। প্রীতির মতো মেয়েদের জন্য বোধহয় এ সব নয়। প্রীতির জন্য ঘুপচির ঘর, বশংবদ স্বামী, ভরা ভর্তি সংসার।

    আর আমার জন্য? আমি তা জানি না।

    কিছুক্ষণ পর আমার প্রীতির জন্য একটু মায়া হল। মুখটা বড্ড ভার করে বসে আছে। বললাম, শোন, তুই ভেবে নিতে পারিস না যে, দুলটা হারায়নি?

    কী করে ভাবব? ওরকম ভাবা যায় নাকি?

    কেন যাবে না? দুলটা যদি রাস্তায় পড়ে গিয়ে থাকে বা আর কোথাও, তাহলে সেখানেই পড়ে আছে। তাই না?

    সেই তো!

    তাহলে এক জায়গায় তো আছেই সেটা! তুই মনে কর তোর রিংটা ওখানে তুই-ই রেখে এসেছিস।

    দূর! কী যে সব বলিস পাগলের মতো! কোনও মানে হয় না।

    অনেক রাতে বাড়ি ফিরে একটু বকুনি শুনে শুয়ে পড়লাম। গভীর রাত অবধি ঘুম এল না। মাতাল-মাতাল লাগছিল নিজেকে। আমার ছোট কৌটোয় আজ অনেক আনন্দ ভরা হয়েছে। ঢাকনা বন্ধ হচ্ছে না। আমি ঘুমোবো কী করে? মা যেমন কখনও ঠোঙার চিনি কৌটোয় ঢালতে গিয়ে বিপদে পড়ে যায়, কৌটো উপচে যাচ্ছে, ঠোঙার চিনি তখনও ফুরোয়নি। কৌটো ঠুকে ঠুকে জায়গা করে ফের চিনির শেষটুকু সাবধানে ঢালে, তবু ফুরোয় না। কী জ্বালাতন তখন! আমার অবিকল সেই অবস্থা।

    প্রীতি তার কানের একটা রিং হারিয়ে এসেছে। আর আমি! আমি তো আমার গোটা অস্তিত্বই ফেলে এসেছি ওই জ্যোৎস্নাপ্লাবিত জনহীন উপত্যকায়। টের পাচ্ছি, আমি এখনও ঘুরে বেড়াচ্ছি সেখানে। এলোচুল শ্লথ পা, গলায় একটু গানের গুনগুন, চারদিকে সোনার গুঁড়ো ঝরিয়ে দিচ্ছে মস্ত চাঁদ। নদীর জলে নুড়ি পাথরে ঢেউ ভাঙার মৃদু শব্দ। কী গহিন, কী গভীর স্বপ্নের মতো সুন্দর।

    আমি যদি মরি ঠিক ভূত হব। পৃথিবীর সবচেয়ে নির্জন উপত্যকায় পাহাড়ে, জঙ্গলে, বালিয়াড়িতে ঘুরে ঘুরে বেড়াব। ঝড়ের মুখে দাঁড়িয়ে হাঃ হাঃ করে হেসে উঠব। বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে ভিজব। কিছুতেই মেয়ে হয়ে জন্মাব না আর।

    হঠাৎ শুনতে পেলাম, এই নিশুতরাতে চাটুজ্জে বাড়ির পাগল বউটা বেসুরো গলায় গান গাইছে, যত পারো পয়সা বাঁচাও, যত পারো পয়সা বাঁচাও… কচুপোড়া কাঁচকলা খাও, ডেঁড়েমুশে গতর খাটাও… যত পারো পয়সা বাঁচাও, যত পারো পয়সা বাঁচাও…

    বিছানায় থাকতে পারলাম না। ওই বউটার জন্য আমার বড় কষ্ট হয়। আমার ঘরের জানালার সোজাসুজি বউটার ঘর। কয়েক হাত মাত্র তফাত। চার বছর আগে বিয়ে হয়ে শ্রীময়ী যখন এল তখনই সবাই বলাবলি করেছিল, বউটার এবার হাড়ে কালি লাগবে। চাটুজ্জেরা কৃপণ এবং সেটা প্রায় বংশগত। দাদু কৃপণ ছিল, বাপ কৃপণ, ছেলে কৃপণ। চারু চাটুজ্জে উকিল। মক্কেলরা শুধু পয়সা দিয়ে পার পায় না, কার বাড়িতে কলাটা, কার বাড়িতে মুলোটা হয় সেসব খবর রাখে চারু চাটুজ্জে। দরকার হলে বাড়ি গিয়ে হানা দিয়ে নিয়ে আসে। চারু চাটুজ্জের রোজগার ভাল। ছেলে সুমিতও সরকারি অফিসার। ফ্যানশুদ্ধ ভাত, তরকারির খোসা, আটার ভুশি কিছু ফেলে না ওরা, সব খায়। বউটা ওই অসহ্য কৃপণতা সহ্য করতে পারেনি। পাগল হল, ছেলে হতে গিয়ে। পেটে বড়সড় বাচ্চা ছিল, নরমাল ডেলিভারি হচ্ছিল না। দিশি ধাই তখন ভয় পেয়ে বলেছিল ডাক্তার ডাকতে। সিজারিয়ান করাতে। শেষ অবধি হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু হাসপাতালে জায়গা ছিল না। এ শহরে বেশ কয়েকটা নার্সিং হোম আছে। কিন্তু চাটুজ্জেরা সেসব জায়গায় নেয়নি। টানাহ্যাঁচড়ার ধকলে শ্রীময়ী মরতে বসেছিল হাসপাতালের বারান্দায়। অবশেষে অল্পবয়সী একজন গায়নোকলজিস্ট সকালে রাউন্ডে এসে মেয়েটির অবস্থা দেখে নিজেই সিজারিয়ান ডেলিভারি করায় হাসপাতালে। বাচ্চাটা বাঁচেনি। শ্রীময়ী বেঁচে গেল। কিন্তু শ্বশুর আর স্বামীর কৃপণতায় সে এমন ধাক্কা খেয়েছিল আর সেইসঙ্গে সন্তানের শোক মিলে মাথাটা বিগড়ে গেল। এখন ওই গান গায়, হাসে, কাঁদে। আবার ঘরের কাজও করে।

    আমি জানালাটা খুলে চাটুজ্জে বাড়ির দিকে চেয়ে রইলাম। ওপাশেও জানালা খোলা। শ্রীময়ী এলোচুলে এই ঠাণ্ডায় খোলা জানালায় দাঁড়িয়ে আছে। বিধবা মায়ের একমাত্র সন্তান ছিল শ্রীময়ী। মামারা প্রচুর খরচ করে তার বিয়েটা দিয়ে দেয়। বছর দুই হল শ্রীময়ীর মা মারা গেছে। ওর এখন বাপের বাড়ি বলতেও কিছু নেই। মেয়েটা জ্বলছে, পুড়ছে, মরছে।

    আমি মাঝে মাঝে জানালা দিয়ে চেঁচিয়ে বলি, এই শ্রীময়ী, তুমি ও বাড়িটায় আগুন লাগাতে পারো না? চারদিকে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দাও। পুড়ে মরুক সবাই।

    মা শুনতে পেয়ে একদিন আমাকে বকেছিল। আমার ওপর চাটুজ্জেদের খুব রাগ। তাতে বয়েই গেল। শ্রীময়ী না লাগালে আমিই একদিন গিয়ে আগুন লাগিয়ে আসব।

    আমি আস্তে করে ডাকলাম, এই শ্রীময়ী!

    শ্রীময়ী গান থামাল। তারপর একটু চুপ থেকে বলল, কী বলছ?

    ঘুমোওনি কেন? এত রাতে কেউ গান গায়?

    শ্রীময়ী বলল, আজ কেমন জ্যোৎস্না!

    জ্যোৎস্না তোমার ভাল লাগে?

    নাঃ। আমার কিছু ভাল লাগে না। কান্না পায়।

    যাও, শুয়ে পড়ো। ঘুমোও।

    আজ আমি পরী হয়ে উড়ে যাব।

    কোথায় যাবে?

    উড়ে বেড়াব। তুমি এরোপ্লেনে চড়েছ?

    না তো!

    কেমন লাগে গো?

    জানি না।

    ভয় করে?

    আমার তো খুব ভয় করবে। তুমি শুয়ে পড়ো।

    এখন শোবো না। এমন জ্যোৎস্না! বলে শ্রীময়ী আবার গান গাইতে লাগল, যত পারো পয়সা বাঁচাও…

    আমি চাপা স্বরে বললাম, এই শ্রীময়ী!

    কী বলছ?

    তুমি আর কোনও গান জানো না?

    জানি।

    আর কী গান জানো?

    জানি। কিন্তু মনে পড়ছে না।

    এটা কিন্তু বিচ্ছিরি গান। একটা ভাল গান গাও না! চাঁদের হাসি বাঁধ ভেঙেছে গানটা জানো?

    না তো!

    আমি তোমাকে শিখিয়ে দেব।

    আমি শিখব না।

    এ গানটা আর গেও না। এটা বিচ্ছিরি গান।

    আমার এটাই আসে।

    ওরা বুঝি তোমাকে সব সময়ে পয়সা বাঁচাতে বলে?

    পয়সা কত দামি জিনিস।

    আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জানালাটা বন্ধ করে দিলাম। বাথরুমে চোখে মুখে জল দিতে দিতে মনে হল, না, এ জীবনে আর বিয়ে করব না। কিছুতেই না। বিয়ের চেয়ে মরণ ভাল। মরে যদি ভূত হতে পারি তাহলে চলে যাব সেই উপত্যকায়, পাহাড়ে, জঙ্গলে, নদীর ধারে ধারে এলোচুলে খালি পায়ে গান গাইতে গাইতে…

    ⤶ ⤷
    1 2 3 4
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজাদুনল – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article যাও পাখি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }