Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গল্পসংগ্রহ – অজেয় রায়

    লেখক এক পাতা গল্প994 Mins Read0
    ⤶ ⤷

    নাড়ুবাবুর পেন উদ্ধার

    নাডুবাবু যখন সেদিন অফিস থেকে বাড়ি ফিরলেন তখন তাঁর ব্রহ্মতালু অবধি জ্বলছে— রাগে, দুঃখে, হতাশায়! ওঃ, এক সপ্তাহের মধ্যে দু-দুটো পেন পকেটমার হয়ে গেল! প্রথমটা না হয় বাজে ছিল কিন্তু এবারেরটা একটা দামি সেফার্স। আর শুধু কি তাই? ওই সবুজ সেফার্সটা তিনি তাঁর প্রথম প্রকাশিত লেখার জন্য প্রাপ্ত মূল্যের টাকায় কিনেছিলেন। বড্ড পয়া পেন ছিল।

    নাডুবাবু একজন উঠতি লেখক। ওই সেফার্সটা না পেলে তাঁর লেখার হাতই আসতে চায় না। এ তিনি পরীক্ষা করে দেখেছেন। পেনটা খুললেই, প্লট চরিত্র ভাষা সব হুড়হুড় করে বেরিয়ে আসতে থাকে। অন্য পেন নিয়ে চেষ্টা করে দেখেছেন— স্রেফ সময় নষ্ট। এক কলম লেখা এগোয়নি।

    আর আজ কি না সেই পেনটা গেল! নাড়ুবাবু আর ভাবতে পারেন না।

    অফিস টাইমে বাসে উঠে পেন সামলাই বা কী করে? এদিকে আবার পেন নিয়ে না গেলেও চলে না। ওঃ, যা ভিড়! বিশেষত যাবার সময়। আসার সময় না হয় কিছুক্ষণ এদিকে ওদিকে ঘুরে ভিড়টা কমে গেলে বাসে চাপেন। কিন্তু যাবার সময় তো আর এক ঘণ্টা আগে বাড়ি থেকে বেরোনো যায় না। তা হলে যে খাওয়াই হবে না।

    আর বাসে উঠে কোনোরকমে রড আঁকড়ে ঝুলে থাকাই দায়। তার মধ্যে কি আর কে তার পকেটের ভার দয়া করে লাঘব করছেন, তার খেয়াল রাখা যায়? তিনিই তো কত সময় পয়সা বার করতে গিয়ে ভুল করে নিজের ভেবে অন্যের পকেটে হাত ঢুকিয়ে ফেলেছেন। অসম্ভব ব্যাপার।

    তা পেন না হয় আবার হবে কিন্তু ওইটি না ফিরে পেলে যে তাঁর সাহিত্যিক জীবনের ইতি।

    রাত্রে খাবার পর ছাদে উঠে ক্রমাগত পায়চারি করছেন। মাথাটা ঠান্ডা না হয়ে উত্তরোত্তর গরমই হয়ে উঠছে। প্রায় স্ফুটনাঙ্কে যখন পৌঁছেছে হঠাৎ সেই সময় বুদ্ধিটা বিদ্যুতের মতো খেলে গেল। দেখা যাক কী হয়। মরিয়া হয়ে উঠেছেন নাড়ুবাবু। হ্যাঁ, ওই ভাবেই চেষ্টা চালাবেন। যাক কিছু পয়সা আর পরিশ্রম।

    পরদিন নাড়ুবাবু সময়মতোই অফিসে হাজির হলেন। আর গিয়েই সাতদিনের ছুটির দরখাস্ত দিলেন ঝেড়ে— ‘আঙ্কেল সিরিয়াস।’ অফিসের লোকদের বলে এলেন, কাকা এই আছেন কি নেই। ডাক্তার বদ্যি তাঁকে একাই সব সামলাতে হচ্ছে। কবে আবার জয়েন করতে পারবেন, ঠিক কিছুই বলতে পারছেন না।

    পরদিন থেকে নাড়ুবাবু তাঁর অভূতপূর্ব অভিযান আরম্ভ করলেন।

    অফিসের সময়মতো খেলেন। তারপর পান চিবোতে চিবোতে বাসস্টপে গিয়ে দাঁড়ালেন। হুড়মুড় করে বাস এসে পড়ল। বাসের গায়ে লোক বাদুড়-ঝোলা ঝুলছে। সঙ্গে সঙ্গে বাসের মধ্যকার এবং উঠতি যাত্রীদের মধ্যে প্রচণ্ড গোলমাল লেগে গেল। একপক্ষ উঠতে দেবেন না, অন্যপক্ষও অপ্রতিরোধ্য। নাড়ুবাবু বহুদিনের অর্জিত দক্ষতার গুণে ওরই মধ্যে টুক করে সেঁদিয়ে পড়েছেন। কেউ উঠলেন, কেউ পারলেন না। কেউ-বা নেমেছেন, কিন্তু ধুতির কোঁচাকে বাস ছেড়ে নামানো যাচ্ছে না। হৈ-হৈ রৈ-রৈ কাণ্ড। তালেগোলে বাস দিল ছেড়ে।

    এ লাইনে একমাত্র… নং হল অফিস পাড়ায় যাবার বাস। আর এ সময় তাই সবকটাতেই থাকে ভয়ানক ভিড়। এর মধ্যে কি নিজেকে বাদে অন্যকিছু সামলানো চলে।

    নাড়ুবাবু উঠে জুৎ করে দাঁড়ালেন— রডটা দুহাতে আঁকড়ে ধরলেন। তারপর সজোরে গলা চড়ালেন— ‘দেখবেন মশাইরা, পকেট সামলান। অসাবধান হয়েছেন কি পকেট থেকে পেন হাওয়া হয়ে যাবে। আমার মশাই, গতকালই একটা নতুন পেন চলে গেল।’

    দু-একটা সহানুভূতিসূচক গলা পাওয়া গেল।

    —‘যা বলেছেন। আমারও একটা গেছে আগের মাসে।’

    —‘আরে এ লাইনটা পেন চুরির জন্য বিখ্যাত।’

    একটি দাদু গোছের বৃদ্ধের চাঁচাছোলা গলা শোনা গেল— ‘একখানা মোটে বাস। আর বাসও বাড়ায় না। আমাদের গর্ভমেন্ট যা হয়েছে। বেশ, তবে পকেট মারা গেলে গর্ভমেন্ট আমাদের ক্ষতিপূরণ দিক। কেন দেওয়া হবে না বলুন?’

    নাড়ুবাবুকে আর বেশি কিছু বলতে হল না। বাসসুদ্ধ সবাই তাদের স্বচক্ষে দেখা বা বিশ্বস্তসূত্রে শোনা নানারকম চমকপ্রদ পকেটমারার কাহিনি পরস্পরকে শোনাতে আরম্ভ করে দিল। আর সঙ্গে সঙ্গে পেনটেনগুলোর প্রতি সাবধান হয়ে উঠল।

    নাড়ুবাবুর অফিস অনেকটা পথ। কিন্তু তিনি মাঝামাঝি গিয়েই নেমে পড়লেন। গড়ের মাঠে এক চক্কর ঘুরে নিয়ে আবার একটা ফিরতি বাসে উঠলেন এবং উঠেই হাঁক ছাড়লেন— ‘মশাইরা, পেন সামলে, আমার কালই একটা গিয়েছে। শুনলাম এ লাইনে পেন হাতাবার কয়েকজন নামকরা ওস্তাদ যাতায়াত করছে।’

    ব্যস, আগেকার মতোই সারা বাস পকেটমারার আলোচনায় গরম হয়ে ওঠে। যে যার পকেটে হাত দিয়ে জিনিস-টিনিস সব আছে কিনা দেখে নেয়। নাড়ুবাবু বাড়ির কাছে এসে নেমে পড়লেন।

    এইরকম বার কয়েক যাতায়াত করে ঘরে ফিরে শুয়ে পড়লেন। তা মেহনত তো কম হয়নি। মা এসে জিজ্ঞেস করলেন, ‘কীরে নাড়ু, এখনই ফিরলি?’

    —‘হ্যাঁ মা, তাড়াতাড়ি ছুটি পেয়ে গেলাম। এরকম এখন কয়েকদিন পাব।’

    —‘তা বেশ।’ বলে মা চলে গেলেন, আর নাড়ুবাবুও পাশ ফিরে এক লম্বা ঘুম মারলেন।

    এটাই আপাতত নাড়ুবাবুর দৈনন্দিন কর্মধারা হয়ে দাঁড়াল। চারদিন ধরে তাঁর ওই রুটিন চলছে। সকালে অফিস টাইমে বাসে ঘোরা আর উঠেই সকলকে পকেটমার সম্বন্ধে সাবধান করে দেওয়া।

    নাড়ুবাবুকে এখন বাসের লোক বেশ চিনে গেছে।

    —‘এই যে দাদা, এসে গেছেন?’

    —‘আরে দাদাকে দেখেই পকেটের কথা মনে পড়ে গেল। দেখি আবার সব ঠিকঠাক আছে কি না।’

    নাড়ুবাবুও সাবধান করেন, ‘হ্যাঁ হ্যাঁ, পকেটের জিনিসপত্তর সব সামলে। খুব খারাপ রাস্তা মশাই।’

    ছেলেছোকরা টিপ্পনি কাটে, ‘কী দাদা, কাজের ফাঁকে পরোপকার করে একটু পুণ্য সঞ্চয় করছেন নাকি?’

    —‘আরে জানিস না, দাদা হলেন পকেটমার নিবারণী সংঘের একজন জাঁদরেল মেম্বার।’

    নাড়ুবাবু রাগেন না, হাসেন।

    কোনো নতুন যাত্রী জানতে চায়, ‘কী ব্যাপার বলুন তো? পকেটমার হয়েছে নাকি?’

    নাড়ুবাবু তৎক্ষণাৎ বিস্তারিত করে বোঝান— ‘খুব সামলে চলবেন। এই সময় এই রুটের বাসে পকেটের জিনিসপত্তর একেবারে অস্থাবর। বিশেষ করে পেন। এই দেখলেন আছে, পাঁচ মিনিট পরেই দেখবেন হাওয়া।

    আর তিনি বাসে ওঠার সঙ্গে সঙ্গে বাসসুদ্ধ লোকের নানান পকেটমারের গল্প মনে পড়ে যায়। কারো কারো পকেটমারার গল্পের স্টক ফুরিয়ে যাওয়ায় চুরি ডাকাতি রাহাজানির গল্পে বাস মুখর হয়ে ওঠে।

    নাড়ুবাবু হৃষ্টচিত্তে সব লক্ষ করেন।

    এইরকম কয়েকবার যাতায়াত করে বাড়ি ফিরে আসেন। আর এসেই টেনে ঘুম।

    সেদিন পঞ্চম দিন। নাড়ুবাবু অফিসের দিকে থেকে যাত্রী বাসটা থেকে গড়ের মাঠের কাছে প্রথম ট্রিপটা দিয়ে নামলেন। একটু হাওয়া খেয়ে আবার একটা উল্টোদিকের বাস ধরবেন। তারপর আবার অফিসের দিকে।… এইরকম চলবে, বেশ কিছু পয়সা বেরিয়ে যাচ্ছে। তা যাক, তিনি ছাড়ছেন না।

    গড়ের মাঠে গাছের ছায়ায় ঘুরছেন। একজন পেন্টালুন আর হাওয়াই শার্ট পরা মাঝবয়সি লোক একই সঙ্গে বাস থেকে নেমে গুটি গুটি তাঁর পিছনে পিছনে আসছিল। হঠাৎ কাছে এসে ডাকল, ‘ও, মশাই, ইদিকে একবার আসবেন— একটা কথা ছিল।’

    নাড়ুবাবু আড়চোখে চেয়ে বললেন, ‘বলুন।’

    —‘চলুন-না ওই ফাঁকা গাছটার নীচে। তাড়া আছে?’

    —‘নাঃ, তাড়া তেমন নেই, চলুন।’

    গাছতলায় এসেই লোকটি তেড়িয়া হয়ে উঠল : — আচ্ছা মশাই, কদিন ধরে দেখছি আপনি ওই সময়টাতে বাসে চড়ে কেবল ইদিক-উদিক করেন। উঠেহ কেবল পকেটমারের গল্প ফাঁদেন। বলি, ব্যাপারখানা কী? আপনার আর কিছু কাজকর্ম নেই নাকি?

    নাড়ুবাবু বললেন, ‘মানে, আমার পেনটা সেদিন গেল কি না। তাই অন্যদের একটু সাবধান করে দিচ্ছি। আর কিছু নয়।’

    —‘ওঃ, খুব যে দেখছি অন্যের ভালোমন্দের চিন্তা। তা পেনটা ফিরে পেলে কী করবেন?’

    —‘আজ্ঞে, কাল থেকেই আবার অফিস যাব। তবে না পাওয়া পর্যন্ত অফিসমুখো হচ্ছি না। আমার পয়া পেন মশাই।’

    —‘বটে।’ লোকটি গম্ভীর হয়ে যায়। ‘কবে হারিয়েছিল?’

    সোমবার সকাল দশটা নাগাদ।’

    —‘অ’, ইতিমধ্যে লোকটি তার দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়েছিল। এই দুহাতই বার করে এনে নাড়ুবাবুর সামনে দুই মুঠো খুলল। দু মুঠোয় নানান

    রঙের হরেক রকমের এক গাদা পেন।

    —‘দেখুন কোনটা আপনার। সব কটাই নিয়ে এসেছি।

    নাড়ুবাবু তৎক্ষণাৎ তাঁর সবুজ সেফার্সটিকে চিনে ফেলেছেন, আর টপ করে তুলে নিয়েছেন লোকটির প্রসারিত মুঠো থেকে। পরম আদরে হাত বোলাতে থাকেন তাঁর হারানিধির গায়ে।

    ‘ব্যস, মিলেছে তো? তাহলে আর কাল থেকে ঝুট ঝামেলা করবেন না। ওঃ ভারি তো একটা পেন গিয়েছিল! আজ পাঁচদিন ধরে কী কাণ্ডটাই-না আরম্ভ করেছেন।

    নাড়ুবাবু বোঝাতে চেষ্টা করেন, ‘ভারি পয়া পেন মশাই। এটা ছাড়া আমার লেখাই বেরোয় না।’

    —‘আর আমার হালটা কী হয়েছে ভাবুন তো?’ লোকটি ক্ষুব্ধস্বরে বলে ওঠে, ‘আজ পাঁচদিন ধরে স্রেফ হাত গুটিয়ে বসে আছি। আপনার জ্বালায় সব কাজকর্ম প্রায় বন্ধ। আমার আবার এই বাস রুটে সকালের অফিস টাইমে মাত্র এক ঘণ্টা ডিউটি। ব্যস, তারপরেই অন্য লোকের পালা। আর আমি বাকি সকালটা বিলকুল বেকার। তা রোজগারপাতি না থাকলে সংসারটা চালাই কী করে বলতে পারেন?’

    নাড়ুবাবু অপ্রস্তুতের মতো মাথা চুলকান ‘আজ্ঞে তা ঠিক চিন্তা করিনি। মানে…’

    —‘ঠিক আছে। পেন তো পেয়ে গেছেন। কাল থেকে বাসে উঠে ওইসব বাজে বকবেন না তো?’

    —‘মোটেই না। কী দরকার আমার মুখব্যথা করে। স্রেফ অফিস যাব আর আসব।’ নাড়ুবাবু অম্লানবদনে উত্তর দেন।

    —‘হ্যাঁ, মানে, ওই পুলিশ-টুলিশে দেবার মতলব নেই তো?’

    —‘আরে না না।’ নাড়ুবাবু শশব্যস্ত হয়ে ওঠেন— ‘আবার পেনটা খোয়াই! আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।’

    —‘তাহলে কথা দিচ্ছেন। মনে রাখবেন কিন্তু। প্রমিস।’

    —‘বিলক্ষণ বিলক্ষণ, চলুন-না একটা পান খাওয়া যাক।’ পেন ফিরে পাওয়ার আনন্দে নাড়ুবাবু গদগদ।

    —‘সরি, আজ একদম সময় নেই। একটু কাজ আছে। নমস্কার।’ লোকটি ততক্ষণে হন হন করে বাসস্টপের দিকে হাঁটতে শুরু করেছে।

    পরদিন থেকে নাড়ুবাবু অফিস যেতে আরম্ভ করলেন, এবং সবুজ সেফার্সটি বুক পকেটে নিয়েই।

    প্রায় পাঁচ বছর কেটে গেছে। নাড়ুবাবু লেখায় বেশ নাম করে ফেলেছেন। আর এখনও সেই সবুজ সেফার্সটিতেই তিনি লিখে থাকেন।

    বাসে সেই লোকটির সঙ্গে তাঁর বারকয়েক দেখা হয়েছে। চোখাচোখি হতেই তিনি পরিচিতের মতন তার মুখের দিকে চেয়ে দাঁত বার করেছেন। লোকটি কিন্তু তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে।

    ১৩৭১

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরহস্য সমগ্র – অজেয় রায়
    Next Article অ্যাডভেঞ্চার সমগ্র – অজেয় রায়

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }