Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গল্পসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প2026 Mins Read0
    ⤶ ⤷

    বক্কেশ্বরী

    বক্কেশ্বরী

    আমার একটি টিয়া পাখি আছে, তার নাম বক্কেশ্বরী। মাদী টিয়া পাখি, গলায় কাঁটি ওঠেনি। বছর চৌদ্দ আগে আমার বাগানের একটা ঝোপের মধ্যে মধ্যে বসে গলায় গিট্‌কিরি খেলিয়ে গান গাইছিল, আমার সাত বছরের নাতি তাকে ধরে খাঁচায় পুরলো। পাখিটা ধরা পড়ার সময় একটু আঁচড়ে কামড়ে দিয়েছিল, কিন্তু খাঁচায় ঢুকেই সে আবার সঙ্গীতচর্চা আরম্ভ করল। তারপর বিশুদ্ধ মারাঠী ভাষায় গল্প জুড়ে দিল। শেষে প্রশ্ন করল—‘কুঠেরে, কুঠেরে, কুঠেরে—?’ (কোথায় রে?)

    নিশ্চয় কোনও মারাঠীর ঘরে ছিল, শিক্‌লি কেটে উড়ে এসেছে। সেদিন তার নাম রেখেছিলাম—বক্কেশ্বরী; এই চৌদ্দ বছর সে আমার পুণার বাড়িতে আছে; নিজের মনে গান গায় আর অনর্গল কথা বলে। বাড়ির একজন হয়ে গেছে। আগে কেবল মারাঠীতে কথা বলত, এখন বাংলাও বলে—‘কুঠেরে কুঠেরে! তুই কী কচ্ছিস? খেতে দে, ক্ষিদে পেয়েছে। মিঠ্‌ঠু!’

    আমি প্রশ্ন করি—‘তুই কে রে?’

    সে গলা নরম করে বলে—‘বক্কু বক্কু বক্কু—’

    খাদ্য সম্বন্ধে বক্কুর বাছবিচার নেই। সে শুধু ফলাশী নয়; পেয়ারা, মটরশুঁটি, ছোলা-ভাজা তো আছেই, উপরন্তু সে ভাত খায়, লুচি খায়, বিস্কুট খায়। গিন্নী বলেন——‘বক্কু একটা রাক্কুসী, কোন্ দিন পেট ফেটে মরে যাবে।’

    বক্কুর কিন্তু মরার কোনও লক্ষণ নেই। প্রতি বছর বর্ষার আগে তার গায়ের পালক বিবর্ণ হয়ে ঝরে যায়, আবার ঝকমকে নতুন পালকে তার গা ভরে যায়; ল্যাজের পালক আরো লম্বা হয়, ঠোঁটের রঙ হয় গাঢ় লাল। তখন তাকে সবুজ বেনারসী-পরা ঠোঁটে লিপ্‌স্টিক লাগানো কনে বৌ-এর মতন দেখায়। আন্দাজ করছি তার বয়স এতদিনে যোল-সতরো হল।

    কোনও অজ্ঞাত কারণে আমার প্রতি বক্কেশ্বরী বিশেষ অনুরাগিণী। তার লোহার খাঁচা দিনের বেলায় বারান্দায় টাঙানো থাকে। আমি তার জন্যে আধখানা বিস্কুট কিংবা এক টুকরো লুচি নিয়ে খাঁচার কাছে দাঁড়ালেই সে ছুটে এসে খাঁচার কিনারা ঘেঁষে দাঁড়ায়, ঢুলুঢুলু চোখে চেয়ে মুখ উঁচু করে গলার মধ্যে শব্দ করে—কুট্‌কুট্‌ কুট্‌কুট্‌—

    আমি তার মুখের সামনে খাবার ধরি, সে গ্রাহ্য করে না। তখন আমি খাঁচায় খাবার ফেলে দিয়ে শিকের মধ্যে আঙুল গলিয়ে তার গলায় মাথায় ডানায় আঙুল বুলিয়ে দিই; সে বিগলিত দেহে আদর গ্রহণ করে কুট্‌কুট্‌ শব্দ করে। এই দৃশ্য আমার গিন্নীর চোখে পড়লে তিনি টিপ্‌পনি কাটেন, ‘আ মরে যাই। ভরা গাঙে বান ডেকেছে।’

    আমি আদরের পালা শেষ করে চলে যাবার সময় পর্যন্ত বক্কু সতৃষ্ণ চোখে চেয়ে থাকে, তারপর ব্রেকফাস্ট খেতে আরম্ভ করে।

    এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। যখনি আমি খাঁচার পাশ দিয়ে যাই বক্কু মুখ উঁচু করে গলা বাড়িয়ে দাঁড়ায়।

    বক্কেশ্বরীর প্রতি সর্বজীবে সমান নয়। বিশেষত আমার স্ত্রীকে সে দু’ চক্ষে দেখতে পারে না। তিনিও তাকে খেতে দেন কিন্তু সে জন্যে বক্কুর তিলমাত্র কৃতজ্ঞতা নেই। তিনি কদাচ তার খাঁচার পাশ দিয়ে চলে গেলে বক্কু খ্যাঁক্‌ করে ওঠে, গলার মধ্যে গজ্‌গজ্‌ করে যে-সব কথা বলে আমাদের কাছে তা অবোধ্য হলেও সম্ভবত পাখির ভাষায় তার অশ্লীল কুশ্লীল মানে আছে। গিন্নী বলেন—‘হতচ্ছাড়া পাখি হিংসেয় ফেটে পড়ছে।’

    স্ত্রীজাতির চরিত্র—তা সে মানবীই হোক আর পক্ষিণীই হোক—কেউ কিছু বলতে পারে না। দেবা ন জানন্তি।

    একদিন একটা গুরুতর ব্যাপার ঘটল। গিন্নী বক্কুকে খাবার দিচ্ছিলেন; বোধ হয় একটু অন্যমনস্ক হয়েছিলেন, বক্কু কটাস্‌ করে তার আঙুল কামড়ে খানিকটা মাংস তুলে নিল। কিছুক্ষণ দুইপক্ষে প্রচণ্ড গালিগালাজ চলল; আমি স্ত্রীর আঙুলে জলপট্টি বেঁধে দিলাম। তিনি বললেন—‘বুঝেছি হতভাগা ছুঁড়ির ইয়ে হয়েছে। দাঁড়াও, আমি দাবাই দিচ্ছি।’

    পট্টি-বাঁধা আঙুল নিয়ে তিনি বাজারে চলে গেলেন; কোথায় যাচ্ছ এ প্রশ্নের জবাব দিলেন না, বক্কেশ্বরীর দিকে একটি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গেলেন।

    পুণা শহরের বাজার-হাট আমার চেয়ে আমার গিন্নী বেশী চেনেন। কিন্তু তিনি বক্কেশ্বরীর জন্যে কী দাবাই আনতে গেলেন আন্দাজ করতে পারলাম না। বিষ-টিষ নয় তো?

    ঘণ্টাখানেক পরে গিন্নী ফিরে এলেন। তাঁর হাতে তারের খাঁচায় হৃষ্টপুষ্ট একটি টিয়া পাখি। পাখির গলায় লাল-কালো কাঁটি কুস্তিগীর পালোয়ানের গোঁফের মতন তার পুরুষত্ব ঘোষণা করছে। গিন্নীর গূঢ় মতলব বুঝতে বাকি রইল না।

    দু’টো খাঁচার দোর মুখোমুখি জোড়া দিয়ে দোর খুলে দেওয়া হল। নবাগত পাখি গজেন্দ্রগমনে বক্কুর খাঁচায় প্রবেশ করল। তার চালচলন অনেকটা বড় মানুষের বকাটে ছেলের মতন, ‘যো হুকুম’ বলবার গুটি কয়েক মোসায়েব থাকলেই চিত্রটি সম্পূর্ণ হত।

    বক্কেশ্বরী এতক্ষণ দোলনা-দাঁড়ে বসে সব দেখছিল, নতুন পাখি তার খাঁচায় ঢুকতেই সে সন্ত্রস্ত হয়ে উঠল, দাঁড় থেকে নেমে একপাশে দাঁড়াল। নতুন পাখিটা একবার বাদশাহী ভঙ্গিতে চারদিকে দৃক্‌পাত করল, তারপর বক্কুর দোলনা-দাঁড়ে উঠে বসল। বক্কুর মুখে কথাটি নেই, সে নির্বাক হয়ে দেখছে।

    এই সময় গিন্নী এক ফালি শসা এনে খাঁচার মধ্যে ফেলে দিয়ে গেলেন। আমি দাঁড়িয়ে দেখছি। নতুন পাখিটা ঘাড় নীচু করে শসা নিরীক্ষণ করল, কিন্তু নেমে আসার কোনও চেষ্টা করল না। বক্কেশ্বরী এক পা এক পা করে শসার দিকে এগুচ্চে, প্রায় শসার কাছে এসে পৌঁচেছে এমন সময় দাঁড় থেকে কড়া হুকুম এল—টর্‌র্‌!

    বক্কেশ্বরী থমকে দাঁড়িয়ে পড়ল; ঘাড় বেঁকিয়ে দেখল নতুন পাখির চোখে হিংস্র দৃষ্টি। তারপর নতুন পাখি গলার মধ্যে কি যেন বলল; যেন বক্কুকে শাসাচ্ছে, হুকুম দিচ্ছে।

    বক্কুর দেহে একটা বিদ্রোহের ভাব ক্ষণেকের জন্যে দেখা দিল, কিন্তু নতুন পাখিটা চাপা গলায় গর্জন করে উঠল। বক্কুর বিদ্রোহ আর রইল না, সে তাড়াতাড়ি শসা ঠোঁটে তুলে নিয়ে নতুন পাখির কাছে গিয়ে দাঁড়াল।

    তারপর অবাক কাণ্ড।

    নতুন পাখিটা গলার মধ্যে হুমকি দেওয়ার মতন শব্দ করল, বক্কু অমনি ঠোঁট থেকে শসা পায়ে নিয়ে তার মুখের কাছে তুলে ধরল। সে এক অদ্ভুত দৃশ্য। নতুন পাখিটা গদিয়ান চালে শসা খাচ্চে, আর বক্কু এক পায়ে দাঁড়িয়ে তার মুখের সামনে শসা ধরে আছে। নিজে খাচ্চে না; একবার খাবার জন্যে ঠোঁট বাড়িয়েছিল, নতুন পাখি চোখ ঘুরিয়ে ধমক দিয়ে উঠল। যেন বলল-খবরদার!

    ঠিক সেই মুহূর্তে নতুন পাখির নাম আমার মাথায় এল—হিট্‌লার।

    গিন্নী রান্নাঘরে রান্না চড়িয়েছিলেন, তাঁকে গিয়ে বক্কুর করুণ অবস্থার কথা বললাম। শুনে তিনি বললেন—‘বেশ হয়েছে, বক্কুর তেজ একটু কমুক।’

    নিশ্বাস ফেলে বললাম—‘তুমি কোথা থেকে একটা হিটলার ধরে এনে বক্কুর বিয়ে দিলে, বিয়েটা সুখের হল না। শুভদৃষ্টির সময়েই যখন এমন ব্যাপার—’

    গিন্নী বললেন—‘হবে হবে। গাছে না উঠতেই কি এক কাঁদি হয়। স্বামী-স্ত্রী সদ্ভাব হতে সময় লাগে।’ তিনি মুখ টিপে হাসলেন, যেন কথার মধ্যে একটা গোপন শ্লেষ আছে।

    বক্কেশ্বরী ও হিটলারের বৈবাহিক জীবন সত্যিই সুখের হল না; যত দিন যেতে লাগল অবস্থার ততই অবনতি হতে লাগল। হিটলারের স্বভাবটা দুর্ধর্ষ গণ্ডার মতন; সবাই তার হুকুম তামিল করবে, সবাই তার কথায় ওঠ্‌-বস করবে; কেউ যদি না করে তখন বাহুবল আছে। বক্কু যতদিন একলা ছিল ততদিন সে ছিল খাঁচার একচ্ছত্র সম্রাজ্ঞী; এখন তার অবস্থা দাসী-বাঁদীরও অধম। হিট্‌লারের উচ্ছিষ্ট যা পড়ে থাকে তাই খায়। দোলনা-দাঁড়ে বসবার অধিকার তার নেই। একদিন সে ভয়ে ভয়ে বসতে গিয়েছিল, হিট্‌লার তাকে কামড়ে রক্ত বার করে দিয়েছিল। সেই থেকে সে নীচে খাঁচার এক কোণে বসে থাকে। এত যে কথা বলত, এখন আর একটিও কথা বলে না, যেন হঠাৎ বোবা হয়ে গেছে।

    কিন্তু সবচেয়ে মর্মান্তিক কথা আমি বক্কুর গলায় হাত বুলিয়ে আদর করি এটা হিট্‌লারের সহ্য হয় না। আমি খাঁচার পাশে গিয়ে দাঁড়ালে বক্কু গুটি গুটি আমার দিকে এগিয়ে আসে, গলা উঁচু করে আদর নেবার উদ্যোগ করে। অমনি হিট্‌লার দোলনা-দাঁড় থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বক্কু পালাতে আরম্ভ করে; ওড়ার জায়গা নেই, খুর্‌ খুর্‌ করে পা ফেলে খাঁচার চারপাশে চক্কর দিতে থাকে। হিটলার রাগে গজরাতে গজরাতে তাকে তাড়া করে বেড়ায়। বক্কুকে হিট্‌লারের হাত থেকে বাঁচাবার কোনও উপায় নেই। এ যেন সাপের ছুঁচো-গেলা হয়েছে। দু’জনকে আলাদা করবার চেষ্টা করেছি। কিন্তু বক্কু নিজের খাঁচা ছেড়ে যাবে না; আর হিট্‌লারের তো কথাই নেই, তাকে লাঠির খোঁচা দিয়েও বার করা গেল না। এমন আরাম ছেড়ে সে কোথায় যাবে? শুধু খাঁচা তো নয়, সেই সঙ্গে একটা কেনা বাঁদী।

    বক্কুর দুরবস্থা দেখে গিন্নীও অনুতপ্ত হয়েছেন। লঘু পাপে গুরু দণ্ড; দাবাই হয়ে উঠল হলাহল। তিনি বারবার কৈফিয়ৎ দিতে লাগলেন—‘ভেবেছিলাম একটা জুড়ি পেলে বক্কুর প্রাণ ঠাণ্ডা হবে, ও আর তোমাকে নিয়ে ঢলাঢলি করবে না। তা কী হতে কি হল। কোথায় বক্কু একটি মনের মানুষ নিয়ে সুখে সচ্ছন্দে ঘরকন্না করবে, তা এল একটা দস্যি রাক্কোস। তুমি ওকে তাড়াও না।’

    বললাম—‘আজকাল ভাড়াটে তাড়ানো কি সহজ কাজ। মামলা-মোকদ্দমা করতে হয়।’

    গিন্নী বিরক্ত হয়ে বললেন—‘জানিনে বাপু। তুমি যা-হয় বিহিত কর। একটা পাখিকে তাড়াতে পারছ না?’

    বললাম—‘যদি মেরে ফেলতে বল খুঁচিয়ে মেরে ফেলতে পারি। এ ছাড়া অন্য উপায় নেই।’

    ‘না না, একেবারে মেরে ফেলার কী দরকার—তবে—’ গৃহিণী রান্না ঘরে চলে গেলেন।

    বক্কুর জন্যে মনে বড় অশান্তি হয়েছে। সে আর আমাকে দেখে গলা উঁচু করে খাঁচার পাশে এসে দাঁড়ায় না, নরম সুরে মিঠ্‌ঠু বলে না। ওদিকে হিটলারের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে; যখন হুকুম করার কিছু থাকে না, তখন না হোক বক্কুকে খাঁচাময় তাড়া করে বেড়ায়। বক্কু যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে। কী যে করব ভেবে পাচ্ছি না।

    শেষ পর্যন্ত বক্কু নিজের ব্যবস্থা নিজেই করে নিল, আমাদের কিছু করতে হল না। যত নিরীহ জীবই হোক একটা সময় আসে যখন সে আর উৎপীড়ন সহ্য করতে পারে না। তখন সে মরীয়া হয়ে ফিরে দাঁড়ায়।

    একদিন বিকেল আন্দাজ চারটের সময় আমি বারান্দায় বেরিয়ে এসেছিলাম; না এলে বোধ হয় এমন নয়নাভিরাম দৃশ্যটা দেখতে পেতাম না। বাইরে তখনো রোদ চড়চড় করছে, রাস্তাঘাট নির্জন।

    খাঁচার দিকে চেয়ে দেখলাম, হিট্‌লার দোলনা-দাঁড়ে বসে পাখ্‌নার মধ্যে ঠোঁট গুঁজে দিয়ে ঘুমুচ্চে। কিন্তু বক্কু খাঁচায় নেই।

    কোথায় গেল বক্কু? আরো ভাল করে দেখি বক্কু খাঁচাতেই আছে কিন্তু সে নীচু হয়ে গুড়ি মেরে মেরে নিঃশব্দে দোলনা-দাঁড়ের দিকে এগুচ্ছে। কী ব্যাপার দেখবার জন্যে আমি নিষ্পলক চেয়ে রইলাম।

    দোলনা-দাঁড়ের নীচে বরাবর এসে বক্কু এক অদ্ভুত কাজ করল। হিটলার তখনো পরম আরামে ঘুমোচ্ছে, বক্কু হাউই-এর মতন উড়ে গিয়ে হিট্‌লারের কণ্ঠনালী কামড়ে ধরল। হিট্‌লার দু’বার ক্যাঁ ক্যাঁ শব্দ করে হঠাৎ চুপ করল।

    কিছুক্ষণ পরে বক্কু যখন তাকে ছেড়ে দিল তখন তার ঘাড় লট্‌কে গেছে, হিট্‌লারের ভবলীলা সাঙ্গ হয়েছে। তার দেহটা দাঁড় থেকে খসে নীচে পড়ল।

    বক্কু দাঁড়ে উঠে বসে গায়ের পালক ফুলিয়ে বিজয়-গর্বিত স্বরে বলল—‘কুঠেরে কুঠেরে—তুই কি কচ্ছিস? ক্ষিদে পেয়েছে, খেতে দে!’

    আমি খাঁচার কাছে গিয়ে বক্কুকে তিরস্কার করলাম—‘ছি ছি বক্কু, খুন করলি।’

    বক্কু দাঁড় থেকে নেমে এসে খাঁচার পাশে দাঁড়াল, গলা উঁচু করে গদ্‌গদ স্বরে বলল—‘মিঠ্‌ঠু মিঠ্‌ঠু—’

    হিট্‌লারের মৃতদেহটা ওদিকে ছত্রাকার হয়ে পড়ে আছে। আমি বক্কুর গলায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলাম—পাখি বলেই বক্কু বেঁচে গেল। খুন করলে পাখিদের ফাঁসি হয় না।

    মার্চ ১৯৭০

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅলৌকিক গল্পসমগ্র – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article ঐতিহাসিক কাহিনী সমগ্র – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }