Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গল্পসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প2026 Mins Read0
    ⤶ ⤷

    ব্রজলাট

    ব্রজলাট

    একটি পঁচিশ-ছাব্বিশ বছর বয়সের যুবক কলিকাতার কোনও বিখ্যাত মাসিক পত্র ও পুস্তক প্রকাশকের বৃহৎ দোকান হইতে বাহির হইয়া ফুটপাথে আসিয়া দাঁড়াইল।

    ফাগুন মাসের অপরাহ্ন তখন ঘোলাটে হইয়া আসিতেছে, বেলা প্রায় সাড়ে পাঁচটা। যুবক ফুটপাথে দাঁড়াইয়া একটু ইতস্তত করিল, এদিক-ওদিক চাহিতে চাহিতে অদূরে একটা রেস্তোরাঁ তাহার চোখে পড়িল। অধর দংশন করিতে করিতে সে হেঁটমুখে কি ভাবিল, তারপর সংযত পদে যেন অন্যমনস্কভাবে হাতের ছড়িটা ঘুরাইতে ঘুরাইতে সেই দিকে অগ্রসর হইল।

    যুবকের বেশভূষা দেখিয়া তাহাকে শৌখিন বাবু বলিয়া বোধ হয়। গায়ে ধোপদস্ত সিল্কের পাঞ্জাবি, পরিধানে দিশী ধুতি। একটা কোঁচানো চাদর বগলের নীচে দিয়া বাঁ কাঁধের উপর ফেলা রহিয়াছে। তৈলহীন ঈষৎ রুক্ষ চুল সযত্নে কপাল হইতে পিছন দিকে বুরুশ করা। পায়ে পেটেন্ট চামড়ার পাম্পসু। যুবকের মুখ বেশ সুশ্রী, একটুখানি পাতলা গোঁফ আছে। দেহ ছিপছিপে হইলেও সুগঠিত। কিন্তু ভাল করিয়া লক্ষ্য করিলে তাহার মুখে একটা অস্বাভাবিক পাণ্ডুরতা ও শীৰ্ণভাব লক্ষিত হয়। কপালে ও চোখের কোলে চুলের মত সূক্ষ্ম রেখা পড়িতে আরম্ভ করিয়াছে। যাহারা অসংযত ঘূর্তির তাগিদে দেহের উপর অতিরিক্ত অত্যাচার করে তাহাদের চোখে মুখে এইরূপ শ্রান্তির লক্ষণ প্রায়ই চিহ্নিত থাকিতে দেখা যায়।

    যুবক অলস মন্থর পদে প্রায় রেস্তোরাঁর দ্বারের কাছে পৌঁছিয়াছে এমন সময় পিছন হইতে কে বলিল, ‘কি হে ব্রজলাট, কোথায় চলেছ?’

    যুবক ফিরিয়া দেখিল—হিরণ। হিরণ পুঁটিমাছ শ্রেণীর একজন সাহিত্যিক; বেশভূষা নিদারুণ দৈন্যের পরিচায়ক। গায়ের কামিজটা অত্যন্ত ময়লা, একটিও বোতাম নাই; চটিজুতার পশ্চাদ্ভাগ এতই ক্ষয়গ্রস্ত হইয়াছে যে পায়ের গোড়ালি ফুটপাথ স্পর্শ করিতেছে। তাহারও বয়স পঁচিশ-ছাব্বিশ, মুখে একটা অতৃপ্ত অসন্তোষপূর্ণ বিদ্রোহের ভাব।

    যুবকের পায়ের পাম্পসু হইতে মাথায় চুল পর্যন্ত নিরীক্ষণ করিয়া হিরণ বলিল, ‘কি বাবা, তরুণী মৃগয়ায় বেরিয়েছ? আজ শিকার কোনদিকে হে ব্রজলাট?’

    ব্ৰজেন মুখ টিপিয়া হাসিল, বলিল, ‘তুমি কোন দিকে?’ হিরণ হাসিয়া বলিল, ‘মোল্লার দৌড় মসজিদ—আর কোনদিকে? বীরেনের আড্ডায় যাচ্ছি। যাবে নাকি?—না এনগেজমেন্ট আছে?’

    দু’জনে পাশাপাশি চলিতে আরম্ভ করিল।

    বীরেনের আড্ডা ক্ষুদ্র সাহিত্যিকদের একটা স্থায়ী মজলিশ। এখানে মা সরস্বতীর সঙ্গে মা লক্ষ্মীর চিরন্তন বিবাদের কথা বেশ খোলাখুলিভাবে আলোচনা হইত, ঢাক ঢাক গুড় গুড় ছিল না; এবং বীরেনের খরচে চা সিগারেট পান ধ্বংস করাই যে এ সভার মূল উদ্দেশ্য একথাও কেহ গোপন করিত না। বীরেন তাহা জানিত কিন্তু সেজন্য তাহার আতিথেয়তা কোনদিন সঙ্কুচিত হয় নাই। সে নিজে ঠিক সাহিত্যিক না হইলেও সাহিত্যের একজন পাণ্ডা ও সমজদার ছিল।

    চলিতে চলিতে ব্ৰজেন হিরণের দিকে একটা বক্রদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, ‘হিরণ, তোমার কামিজটা ধোপার বাড়ি দেওয়া দরকার বলে কি এখনো মনে হচ্ছে না?’

    হিরণ নিজের দিকে একবার দৃষ্টি নামাইয়া বলিল, ‘হচ্ছে। কিন্তু দেওয়া ঘটে ওঠেনি। কারণ কি জানো?—অর্থাভাব! কথাটার মানে তুমি বোধ হয় বুঝতে পারবে না, কিন্তু ওটা পৃথিবীতে আছে। ধোপা আমার অনেক কাপড় বিনা পয়সায় কাচবার পর এবার জবাব দিয়েছে; নগদ পয়সা না পেলে আর কামিজ কাচবে না। —কল্পনা করতে পার?’ বলিয়া ব্যঙ্গপূর্ণ চক্ষে ব্ৰজেনের দিকে চাহিল।

    ব্ৰজেন মুখ না ফিরাইয়াই বলিল, ‘পারি। কিন্তু সে দোষ কি ধোপার?’

    ‘না—আমার, কিংবা আমার বাবার; তিনি আমার জন্যে যথেষ্ট টাকা রেখে যেতে পারেননি। চাকরিও করি না—আমি সাহিত্যিক। যদি কেরানী হতুম তাহলে বোধ হয় ফর্সা জামাকাপড় পরতে পেতুম। কিন্তু এতে আমার লজ্জা নেই ব্রজলাট—লজ্জা বরং তোমার।’

    ভ্ৰু তুলিয়া ব্ৰজেন বলিল, ‘কিসে?’

    ‘তুমি বাপের পয়সায় বাবুয়ানি করছ, আর যে তা পারে না তাকে বিদ্রুপ করছ। নিজের প্রতিভার জোরে টাকা রোজগার করে আমার মতো ফাতুস সাহিত্যিককে যদি ব্যঙ্গ করতে তাহলেও একটা কথা ছিল। কিন্তু সে প্রবৃত্তি তখন তোমার হত না।’

    ব্রজেন বিরসকণ্ঠে বলিল, ‘ব্যঙ্গ বিদ্রুপ কিছুই আমি করিনি। কিন্তু আমাদের—সাহিত্যিকদের—একটু আত্মসম্মান জ্ঞান থাকা দরকার।’

    হিরণ রাস্তার উপরেই ফিরিয়া দাঁড়াইয়া বলিল, “তুমি মনে কর তোমার চেয়ে আমার আত্মসম্মান জ্ঞান কম? ওটা তোমার ভুল। তুমি যাকে আত্মসম্মান মনে করেছ সেটা বস্তুত তোমার আর্থিক সচ্ছলতার অভিমান।’

    হিরণ আবার চলিতে আরম্ভ করিল, ‘কিন্তু তুমি বুঝবে না ব্রজলাট। তুমি শৌখিন গল্প লেখ, ফুরফুরে কবিতা লেখ—ফোঁপরা ফুকো জিনিস নিয়ে তোমার কারবার। ক্ষুধিতের মুখ যেখানে অন্নের দিকে চেয়ে হাঁ করে আছে, অভাব যেখানে মানুষের চরিত্র থেকে মনুষ্যত্বের লক্ষণ মুছে ফেলেছে—আমরা গরিব সাহিত্যিক সেই দিকটাই বেশী করে বুঝি। তাই ছেঁড়া কামিজে আমাদের আত্মসম্মান ক্ষুন্ন হয় না।’

    ‘তা হবে। কিন্তু আমার মনে হয়, গরিবের আত্মসম্মান আর ধনীর আত্মসম্মান আলাদা বস্তু নয়। বরং যে ব্যক্তি গরিব তার আত্মসম্মান জ্ঞান আরো বেশী থাকা দরকার।’

    এইভাবে যখন তাহারা বীরেনের আড্ডায় পৌঁছিল তখন তাহাদের তর্ক কথার সংঘর্ষে অত্যন্ত তিক্ত হইয়া উঠিয়াছে। বীরেনের ঘরে তক্তপোশের উপর গুটি পাঁচেক ছোকরা সাহিত্যিক বসিয়া ছিল; হিরণের উত্তেজিত অবস্থা দেখিয়া অন্নদা জিজ্ঞাসা করিল, ‘কি হে হিরণ, বেজায় চটেছ যে। কথাটা কি?’

    হিরণ বলিল, ‘কথা সামান্যই। ব্রজলাটকে বোঝাবার চেষ্টা করছি যে পেটেন্ট লেদার পাম্পসু আর আত্মসম্মান এক বস্তু নয়।’

    এ আড্ডার সকলেই ব্রজেনকে চিনিত এবং মনে মনে তাহার উপর বিরক্ত ছিল। ব্রজেনের শৌখিনতা ও চিন্তা হইতে আরম্ভ করিয়া সকল বিষয়ে বিলাসিতার আভাস অন্য সকলকে খোঁচা দিয়া যেন তাহাদের জীবনের দৈন্য চেতনাকে প্রকট করিয়া তুলিত। তাহারাও পরিবর্তে ব্রজেনকে শ্লেষ বিদ্রুপের বিষাক্ত কাঁটায় বিঁধিয়া প্রতিশোধ লইত। ‘ব্রজলাট’ নামটা এই কাঁটা গাছেরই ফুল।

    প্রমোদ বলিল, ‘ব্রজলাটকে সে-তত্ত্ব বোঝাবার চেষ্টা করো না। যাদের অন্নবস্ত্রের কথা ভাবতে হয় তাদের আত্মসম্মান ঐ জুতোর সুকতলাতেই আটকে থাকে।’

    ব্ৰজেন সন্তর্পণে তক্তপোশের একপাশে বসিয়া বলিল, ‘প্রমোদ, তোমার ‘ইটখোলা’ গল্পটা পড়লুম। কি রাবিশ লিখেছ? কতকগুলপ কুলিমজুরের অসহায় দুর্দশার কাহিনী লিখে কি লাভ হয় আমি তো বুঝতে পারি না। অবশ্য, তারা এই সব দুঃখ দৈন্য দমন করে মাথা তুলেছে—এ যদি দেখাতে পারতে তাহলে কোনও কথা ছিল না। কিন্তু তারা দুর্বল তারা নিপীড়িত তারা অভাবের পায়ে মনুষ্যত্ব বলি দিচ্ছে—এই কথা জোর গলায় ঘোষণা করে কি লাভ হয়?

    প্রমোদ গরম হইয়া বলিল, ‘কি লাভ হয়? মানুষের ব্যথা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়; যাদের প্রাণ আছে তারা বুঝতে পারে দেশের তথাকথিত ভদ্রলোকেরা এই গরিবদের কি করে পায়ের তলায় দাবিয়ে রেখেছে।’

    ব্ৰজেন জিজ্ঞাসা করিল, ‘এই গরিবদের দুর্দশার জন্যে তাদের নিজেদের কোনও দায় দোষ নেই?’

    প্রমোদ গর্জন করিয়া বলিল, ‘না—নেই। দোষ তোমার মতো বিলাসী ধনীর—যারা পরিশ্রম করে না অথচ বসে বসে তাদের মুখের অন্ন কেড়ে খায়।’

    ব্ৰজেন ধীরভাবে বলিল, ‘আমি আজ পর্যন্ত কারুর মুখের অন্ন কেড়ে খেয়েছি বলে স্মরণ হচ্ছে না। তবে দু’একজনের মুখে অন্ন যুগিয়েছি বটে।’

    অট্টহাস্য করিয়া প্রমোদ বলিল, ‘তুমি দাতাকর্ণ! কার অন্ন কার মুখে যুগিয়েছ একবার ভেবে দেখেছ কি?

    মৃদু হাসিয়া ব্ৰজেন বলিল, ‘আমারই অন্ন, আমি খুব ভাল করে ভেবে দেখেছি।’

    অন্নদা শান্ত বিজ্ঞতার কণ্ঠে বলিল, ‘ব্রজলাট, গরিবের দরদ বুঝতে হলে গরিব হওয়া চাই—বুঝলে? টাকার কাঁড়ির ওপর বসে থাকলে টাকার গরমে দরদ সব উবে যায়।’

    ব্ৰজেন বলিল, ‘তাই হবে বোধ হয়। তোমাদের ভাব দেখে মনে হয় টাকা জিনিসটাকে তোমরা ভারী-ঘেন্না কর।’

    প্রমোদ তীব্রস্বরে বলিল, ‘হ্যাঁ করি। টাকা আমাদের হাতের ময়লা। আমি তো নিজে গরিব বলে গর্ব অনুভব করি।’

    ব্ৰজেন জিজ্ঞাসা করিল, ‘গরিব হওয়ার কোনও বাহাদুরী আছে?’

    অন্নদা জবাব দিল, ‘হ্যাঁ আছে। দেশের শতকরা নিরানব্বই জনের মধ্যে আমিও একজন, এই আমার গর্ব।’

    তাহার দিকে ফিরিয়া ব্ৰজেন বলিল, ‘তুমি তো লটারিতে টিকিট কেনো সেদিন বলেছিলে। কেন কেনো? আর মনে কর যদি এক লাখ টাকা পেয়ে যাও—সে টাকা কি ফেলে দেবে, না গরিবদের বিলিয়ে দেবে?’

    অন্নদা হঠাৎ জবাব দিতে পারিল না। হিরণ তাহার হইয়া বলিল, ‘অন্নদা কি করবে না করবে তা তুমি কি করে জানলে ব্রজলাট? বিলিয়েও দিতে পারে। আমি নিজের কথা বলতে পারি, টাকাকে আমি ঘেন্না করিনে বটে কিন্তু টাকা বুকে আঁকড়ে ধরবার মতো জিনিস তাও আমার মনে হয় না।’

    ব্ৰজেন বলিল, ‘আমারও হয় না, ওখানে আমি তোমার সঙ্গে একমত। কিন্তু তাই বলে নিজের দারিদ্র্যকে ঢাক পিটিয়ে জাহির করে বেড়ানোও আমি অত্যন্ত লজ্জাকর মনে করি।’

    অন্নদার এতক্ষণে লুপ্ত কণ্ঠস্বর ফিরিয়াছিল, বলিল, ‘কি যাতনা বিষে জানিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে! He laughs at scars that never felt a wound.’

    ব্ৰজেন বলিল, ‘আচ্ছা অন্নদা, সত্যি বল, নিজেদের খেলো করতে একটুও বাধে না? এই যে। তোমরা ‘আমি হীন আমি দীন আমি নরকের কীট’ বলে রাতদিন নাকে কান্না কাঁদছ, যে ছাইপাঁশ সাহিত্য রচনা করছ সেও ওই নাকি কান্নার সুরে—এতে তোমাদের মনের দৈন্য প্রকাশ হয়ে পড়ছে না? এটা যে একটা inferiority complex তা বুঝতে পারছ না?’

    অন্নদা উচ্চ অঙ্গের ঘাড় নাড়িয়া বলিল, ‘না, পারছি না। আমরা তোমার মতো snob নই। বীরেন, চা আনাও হে।’

    ব্ৰজেনের চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল, সে তীক্ষ্ণ কণ্ঠে বলিল, ‘এই যে প্রত্যহ সন্ধ্যেবেলা নিয়ম বেঁধে বীরেনের ঘাড় ভেঙে চা ইত্যাদি ধ্বংস করছ—এতেও নিজেকে ছোট মনে হচ্ছে না?’

    সকলের মুখ লাল হইয়া উঠিল। বীরেন লজ্জিতভাবে বলিল, ‘আঃ, কি বলছ ব্রজলাট! বন্ধুর বাড়িতে—দোষ কি?’

    ব্ৰজেন বলিল, ‘দোষ হত না, যদি এরা শুধু চায়ের লোভেই এখানে না আসত! মনের এই নির্লজ্জ দীনতাকেই আমি ঘেন্না করি।’

    হিরণ বলিল, ‘এখানে চা খেতে আসাই যে আমাদের প্রধান উদ্দেশ্য তা সবাই জানে, বীরেনেরও অগোচর নেই। সুতরাং ব্রজলাট, তোমার খোঁচাটা মাঠে মারা গেল, আমাদের গায়ে লাগল না।’

    ব্ৰজেন উঠিয়া দাঁড়াইল, বলিল, ‘আশ্চর্য, এতবড় খোঁচাটাও তোমাদের গায়ে লাগল না! এত পুরু চামড়া নিয়ে তোমরা সাহিত্য রচনা কর কি করে?’

    এই সময় চা আসিল। বীরেন বলিল, ‘কিহে—উঠলে নাকি? এক পেয়ালা খেয়ে যাও।’

    ‘না ভাই, আমি উঠলুম। আমার একটু কাজ আছে।’

    পেয়ালায় চুমুক দিয়া প্রমোদ হিংস্র কণ্ঠে কহিল, ‘Firpo-র চা নয়, ব্রজলাটের শরীর খারাপ হতে পারে।’

    অন্নদা বাঁকা হাসিয়া বলিল, ‘তা ছাড়া আত্মসম্মানের হানি হওয়াও বিচিত্র নয়। কিন্তু তোমার তো সে ভয় নেই ব্রজলাট, তুমি তো আর আমাদের মতো হা-ঘরে নয়। খাও না এক পেয়ালা, আত্মমর্যাদা চিড় খাবে না।’

    ‘না, তোমরা খাও’—বলিয়া ব্ৰজেন বাহির হইয়া যাইবে এমন সময় আরো দু’তিন জন আড্ডাধারী কলরব করিতে করিতে ঘরে ঢুকিল।

    বিরাজ বলিল, ‘তুমুল ব্যাপার। হৈ রৈ কাণ্ড! আর তোমাদের দুঃখ রইল না—বুঝলে হে? স্বয়ং কবি-সম্রাট এবার আসরে নেমেছেন।’

    সুধীর বলিল, ‘কবি-সম্রাটের মাথায় এত বুদ্ধি খেলত না বাবা, যদি এই শর্মা দিনরাত পশ্চাতে লেগে থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কাজ হাসিল না করত!’

    বীরেন বলিল, ‘কি ব্যাপারটা আগে বল না ছাই।’

    সুধীর বলিল, ‘ব্যাপার আর কি! আমার সেই স্কীম মনে নেই? কবিকে রাজী করিয়েছি। সমিতি তৈরি হয়ে গেছে—স্বয়ং কবি তার সভাপতি। আরো অনেক বড় বড় শাঁসালো লোক আছেন। সমিতির নাম হয়েছে ‘বাণী বান্ধব সমিতি’। ছোট-বড় সব সাহিত্যিক আর সাহিত্য ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তোলা হবে, বাইরে থেকে চাঁদা নেওয়া হবে না। সেই টাকায় তোমার আমার মতো যত সাহিত্যিক আছে—যাদের লেখা সহজে প্রকাশকেরা নিতে চায় না—তাদের বই ছাপিয়ে প্রকাশ করা হবে। এই দেখ আবেদন পত্র আর নামের ফিরিস্তি। স্বয়ং কবি গোড়াতেই দুশো টাকার চেক ঝেড়েছেন।’

    বিরাজ বলিল, ‘শুধু তাই নয়, সমিতির অন্য উদ্দেশ্যও আছে। যদি কোনও সাহিত্যিক কষ্টে পড়েন, তাঁকে অর্থসাহায্যও করা হবে। —এখন যে যার ট্যাঁক থেকে কিছু কিছু বার কর তো দেখি। আমাদের ওপর চাঁদা তোলবার ভার পড়েছে!’

    কবির স্বহস্ত লিখিত আবেদন পত্ৰটা সকলে ঝুঁকিয়া পড়িয়া দেখিতে আরম্ভ করিয়াছিল। দেখা শেষ হইলে প্রমোদ প্রকাণ্ড একটা নিশ্বাস ফেলিয়া বলিল, ‘যাক বাবা, এতদিনে অনাথ শিশুদের একটা হিল্লে হল। ওহে বিকাশ, তোমার সেই উপন্যাসখানা—যেটা আমাদের প্রায়ই পড়ে শোনাও—সেটা বগলে করে এবার বেরিয়ে পড়।’

    সুধীর বলিল, ‘সে তো পরের কথা, এখন কে কত দেবে বল। বীরেন, তুমি কি দিচ্ছ?’

    বীরেন বলিল, ‘আমি এক টাকা দিলুম। লিখে নাও।’

    লিখিয়া লইয়া সুধীর বলিল, ‘এবার তোমরা। অন্নদা—কত?’

    অন্নদা বলিল, ‘আমরা আবার দেব কি বাবা? আমরাই তো হলুম গিয়ে এ ফান্ডের বেনিফিশিয়ারি—আমরা তো নেব।’

    ব্ৰজেনের মুখ ঘৃণায় কুঞ্চিত হইয়া উঠিল, সে বলিল, ‘নেবে? হাত পাততে লজ্জা করবে না অন্নদা?’

    প্রমোদ গাহিয়া উঠিল, ‘কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ, সপ্তকোটি—’

    সুধীর বলিল, ‘ঠাট্টা নয়, টাকা বার কর। কবিকে কথা দিয়ে এসেছি।’

    প্রমোদ বলিল, ‘সুধীর, তুমি হাসালে। আমরা টাকা কোথায় পাব ভাই! পকেটে স্রেফ সুপুরি আছে। —তার চেয়ে ঐ যে টাকার কুতুব মিনার দাঁড়িয়ে আছেন, ওঁকে ধর। ওঁর হাত ঝাড়লে পর্বত—এখনি দশ বিশ টাকা বেরিয়ে পড়বে।’

    সুধীর ব্রজেনের দিকে ফিরিয়া বলিল, ‘বেশ, তাহলে তুমিই আরম্ভ কর ব্রজলাট। কত দেবে?’

    ব্ৰজেনের মুখে একটা কঠিন হাসি দেখা দিল, ‘আমাকেও দিতে হবে? বেশ দু’টাকা লিখে নাও।’ পকেট হইতে মনিব্যাগ বাহির করিতে করিতে বলিল, ‘দুস্থ সাহিত্যিকদের প্রতিপালন করছি ভেবেও একটু আনন্দ পাওয়া যাবে।’

    মনিব্যাগে কেবল একটি দশ টাকার নোট ছিল, ব্রজেন সেটা সুধীরের সম্মুখে ফেলিয়া দিল। সুধীর বলিল, ‘খুচরো টাকা তো নেই। তোমাদের কারুর কাছে আছে? বীরেন, নোটখানা বাড়ি থেকে ভাঙিয়ে এনে দাও না।’

    প্রমোদ বলিয়া উঠিল, ‘আবার ভাঙিয়ে কি হবে বাবা! ও সবটাই জমা করে নাও।’

    সকলেই সানন্দে হাঁ হাঁ করিয়া সায় দিল, পরের টাকা সদ্ব্যয় হইতেছে দেখিলে কাহার না আনন্দ হয়? বিশেষত আজ ব্রজেনের কথায় সকলের গায়েই বিষম জ্বালা ধরিয়াছিল। প্রমোদ বলিল, ‘ব্রজলাট, তুমি দশ টাকার কম দিলে লোকে বলবে কি? তোমার সিল্কের পাঞ্জাবির অপমান হবে যে বাবা। তাছাড়া তোমার নিজের উপার্জনের পয়সা তো নয় যে গায়ে লাগবে। পৈতৃক পয়সা—’

    ব্ৰজেন তাহার দিকে ফিরিয়া তীব্র বিদ্রুপের স্বরে বলিল, ‘তুমি ঠিক জানো এ আমার পৈতৃক পয়সা—কেমন?’

    প্রমোদ বলিল, ‘তাছাড়া আর কি হতে পারে ব্রজলাট? সাহিত্য ব্যবসায়ে উপার্জন করে বাবুয়ানি কর—এ তো বিশ্বাস হয় না।’

    ব্ৰজেন আর কিছু বলিল না। সুধীর আনন্দে বলিল, ‘তাহলে দশ টাকাই জমা করে নিলুম।’

    ব্ৰজেন ভ্রুকুঞ্চিত করিয়া দাঁড়াইয়া রহিল, তারপর ‘আচ্ছা চললুম’ বলিয়া দ্বারের দিকে অগ্রসর হইল।

    হিরণ তাহাকে ডাকিয়া বলিল, ‘দাঁড়াও হে ব্রজলাট, আমিও যাব। —হাঁ হাঁ, কিছু দেব বৈকি। আট আনা লিখে নাও, কিন্তু এখন কিছু দিতে পারছি না। শিগ্‌গির কিছু টাকা পাবার কথা আছে—’

    দু’জনে রাস্তায় বাহির হইয়া পড়িল; ব্রজেনের বাসা কাশীপুরের দিকে সকলেই জানিত বটে কিন্তু কেহ আজ পর্যন্ত সেখানে পদার্পণ করে নাই। কিছুদূর গিয়া হিরণ জিজ্ঞাসা করিল, ‘বাসায় ফিরবে নাকি?’

    ‘হ্যাঁ।’

    ‘তাহলে তুমি বাস ধর, তোমাকে আর আট্‌কাব না।’

    ‘না আমি হেঁটেই যাব। চল না যতদূর একসঙ্গে যাওয়া যায়?’

    আরও কিছুদূরে নীরবে চলিবার পর হঠাৎ হিরণ বলিল, ‘দেখ, তোমার কথাগুলো শুনতে কড়া হলেও সত্যি। কিন্তু কি করবো ভাই, পেরে উঠি না। দাঁত চেপে দারিদ্র্য সহ্য করা সকলের সাধ্য নয়। তুমিও যদি আমাদের মতো অবস্থায় পড়তে—’

    যে রেস্তোরাঁর সম্মুখে তাহাদের কথা হইয়াছিল সেখানে পৌঁছিয়া ব্রজেন দাঁড়াইয়া পড়িল। একবার টলিয়া নিজেকে সাম্‌লাইবার চেষ্টা করিল, তারপর হঠাৎ ফুটপাথের উপর সটান পড়িয়া গেল।

    রেস্তেরাঁয় লোক ছিল, ব্রজেনের মূৰ্ছিত দেহ ধরাধরি করিয়া একটা বেঞ্চির ওপর শোয়াইয়া দিল। হিরণ একেবারে হতভম্ব হইয়া গিয়াছিল, সে বলিল, “কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ,—মৃগীর রোগ আছে হয়তো। অ্যাম্বুলেন্সে খবর দিলে ভাল হয়।’

    অ্যাম্বুলেন্স আসিলে ব্রজেনকে তাহাতে তুলিয়া দেওয়া হইল। হিরণও সঙ্গে গেল।

    হাসপাতালের ডাক্তার ব্রজেনের পরীক্ষা শেষ করিয়া হিরণের কাছে আসিয়া বলিলেন, ‘আপনার বন্ধু? না এখনো জ্ঞান হয়নি; তবে শিগ্‌গির হবে আশা করি। —ওঁকে দেখে তো বেশ সঙ্গতিপন্ন বলেই মনে হল। অথচ—আশ্চর্য—উনি বোধ হয় এক মাস কিছু খাননি। শরীরের টিসুগুলো পর্যন্ত শুকিয়ে গেছে।…কি ব্যাপার বলুন তো?’

    ২৪ ফাল্গুন ১৩৩৯

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅলৌকিক গল্পসমগ্র – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article ঐতিহাসিক কাহিনী সমগ্র – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }