Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গান্ধর্বী – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প330 Mins Read0
    ⤶ ⤷

    গান্ধর্বী – ২৩

    ২৩

    পরের বহস্পতিবার যখন বিবেকানন্দ পার্কে সারারাতের ফাংশনে জমজমাট আসরে সোহম এবং অপালা শুদ্ধ কল্যাণে গান ধরেছে, তখন রণো দু ঘন্টার ওপর মেট্রোর তলায় সুমনের জন্য অপেক্ষা করে করে অবশেষে যাবার জন্য পা বাড়ালো। হঠাৎ সে দেখতে পেলো একটা ইমপোর্টেড কার এসে থামল, তার থেকে নীচে নেমে সুমনকে নামাল একটি বিজ্ঞাপনের মডেলের মতো দেখতে ছেলে। প্রথমটা সুমন তাকে দেখেও দেখল না। দু’জনেই ওরা মেট্রোর ভেতর ঢুকে যাচ্ছিল, হঠাৎ সুমন পেছন ফিরে বলল—‘হাই রণো, তুমি এখানে? কতক্ষণ?’ বলতে বলতে একটা চোখ ছোট করে টিপল সে, মুখে একটা দুষ্টু হাসি। সঙ্গের ছেলেটি পেছন ফেরেনি। সুমন তার হাত ধরে টানলো—তারপর রণোকে দেখিয়ে বলল—‘মিট রণো, ওয়ান অফ মাই ব্লাইন্ড অ্যাডমায়ারার্স। রণো, দিস ইজ সঞ্জয়, বাবার পার্টনারের ছেলে, বম্বে থেকে এসেছে। মোস্ট প্ৰব্যাবলি উই আর গোয়িং টু বি এনগেজড সুন।’ সঞ্জয় ছেলেটি রণোর দিকে ফিরেও দেখল না। বিড় বিড় করে একটা কী বলল, তারপর সুমনের পিঠে হাত দিয়ে—মেট্রোর ভেতরে ঢুকে গেল।

    অনেক দিন পর এই বিশাল জনমণ্ডলীর সামনে বড় রাগ গাইতে পেরে সোহমের বুকটা ভরে ভরে উঠছে। তার অভ্যাস হঠাৎই দ্রুত লয়ের দিকে চলে যাওয়া, এটাকে অপালা তার ধৈর্য, বিলম্বিতে তার অজস্র সুরবৈচিত্র্য দিয়ে সংযত করে রেখেছে। অপালার গান আজ আকাশের মতো, যার ওপর দিয়ে বহু মেঘের, সূর্যোদয়, সূর্যাস্তের, চন্দ্র, তারকারাজির খেলা হয় আবার মিলিয়ে গিয়ে সেই গভীর নীল ব্যাপ্তি বেরিয়ে পড়ে। সোহমের গান যেন সমুদ্র। বারবার ফিরে যায়, বারবার সহ ব্রেকারে ভেঙে পড়ে। কখনোই একভাবে নয়। কখনও হামাগুড়ি দিতে দিতে ছুটে আসছে সুর, দূর থেকে একটা কলরোল আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে, কখনও হুস্‌স্ করে এসে ফেনায় ভর্তি জলরাশি ছড়িয়ে গেল, তার সেই সুরের সমুদ্রের ওপর জ্যোৎস্নার আদিগন্ত রুপোলি ঝারির জল ছিটিয়ে দিচ্ছে অপালা ‘মন্দবরা বাজো রে…’ সোহম সেই জ্যোৎস্নার রাশি ফেনার কিরীটে টেউয়ের মাথায় মাথায় জড়ো করছে। হলকের পর হলকে। খেয়ালের পর তরানা, আর তিলং ঠুংরি গেয়ে তার কতকগুলো জনপ্রিয় গজল ধরল সোহম, বহু অনুরোধ আসছে। ‘ভজন অপালা দত্তগুপ্তর ভজন,’ একদল চেঁচিয়ে বলে উঠল। অপালা দুটি মাত্র নিবেদন করলো—‘না তীরথ মে, না মূরত মে, ম্যঁয় তো তেরি পাস মে,’ আর ‘সাধো সাধো মন কা মান তিয়াগো/কামক্রোধ সঙ্গত দুর্জন কী/ইন্ তে অহনিশি ভাগো।’ বহু অনুরোধ-উপরোধেও সে আর কান দিলো না, গলায় কষ্ট হচ্ছে জানিয়ে মাফ চাইল। দু’জনে মিলে আজ প্রায় চার ঘণ্টা পার করে দিয়েছে। আজ বাড়ি থেকে কেউ আসেনি। নানান কারণে।

    সোহম গ্রীনরুমে এসে বলল—‘অপু, তোর কর্তা কি একটু জেলাস হয়ে উঠেছেন আমার ওপর?’

    আরও দেখুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    পিডিএফ
    PDF
    বাংলা বই
    অনলাইনে বই
    লাইব্রেরি
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা অডিওবুক
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

    অপালা বলল—‘যাঃ।’

    —‘না যতগুলো প্রোগ্রাম একসঙ্গে করলাম, ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসে রইলেন, প্রতিদিন তোকে সঙ্গে করে নিয়ে আসছেন। মাস্টারমশাইয়ের বাড়িতেও থেকে থেকেই এসে পড়ছেন। আজই শুধু আসেননি দেখছি।’

    —‘তুই ভুলে গেছিস সোহম, আমার গান শুনেই উনি আমাকে পছন্দ করেছিলেন। উনি গান খুব ভালোবাসেন।’

    —‘আমি আসবার আগের প্রোগ্রামগুলোতেও এভাবে থাকতেন সারাক্ষণ!’

    অপালা বলল—‘তুই আসার আগে আর প্রোগ্রাম করেছি কই, অতি সামান্য।’

    —‘লেটস হোপ ফর দা বেস্ট, অপু, আমার কিন্তু মনে হয়, কিছু মনে করিস না, শিবনাথদাকে ওপর থেকে যতটা সরল বলে মনে হয়, ভেতরে উনি ততটা না।’

    এ কথা অপালা জানে। সোহম বলল—‘এই শাড়িটা তোকে কে দিয়েছে? গরদ?’

    —‘কে আর দেবে? উনিই। এই প্রোগ্রামটার জন্যে বিশেষ করে কিনে আনলেন। এটা গরদ নয়, কড়িয়াল।’

    —‘তাহলে আমার সন্দেহ ঠিকই। এডিনবরায় বৃন্দা বলে একটি মেয়ের সঙ্গে খুব ভাব হয় আমার। গজল ভীষণ ভালোবাসত। সারা ইংল্যান্ডে একরকম আমার ইমপ্রেসারিওর কাজ করেছে। তা তার হাজব্যান্ডও অবিকল এই রকম করতেন। অলদো হী হিমসেল্‌ফ্ ওয়াজ এ নাম্বার ওয়ান ডন জুয়ান।’

    —‘আমার স্বামী এরকম নয় সোহম। এভাবে বলিস না। আমার খারাপ লাগছে।’

    —‘সরি অপু, বৃন্দার স্বামীর পুরো চরিত্রটার সঙ্গে আমি শিবনাথদার তুলনা করতে চাইনি। আসলে বহু দেশের বহু মানুষের সঙ্গে মিশে মিশে আমি ঝানু হয়ে গেছি। আর অপু তুই এখনও সেই বিংশতিবর্ষীয়া বালিকাই রয়ে গেলি, সুরের আমি, সুরের তুমি, তাই দিয়ে যায় চেনা।’

    অপালা বলল— ‘ঠিকই বলেছিস। তোর মতো যদি মনের কথা মুখের ভাবে ফোটাতে পারতুম!’

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা কৌতুক বই
    কৌতুক সংগ্রহ
    গ্রন্থাগার
    ই-বই পড়ুন
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    উপন্যাস সংগ্রহ
    লাইব্রেরি
    বইয়ের তালিকা
    ডিকশনারি

    —‘আমি অন্তত প্রকাশ্য আসরে বসে ভাবাবেগে কাঁদি না অপু।’

    অপালা মুখ নিচু করে ফেলল। সোহম এখন রাত শেষ পর্যন্ত গান শুনবে। অপালা কিছুতেই শুনল না, চলে গেল।

    বাড়ি এখন নিঝুম। দরজা খুলে দিল টিটু। অপালা বলল—‘রণো ফিরেছে!’

    —‘কখন। এখন সাড়ে বারোটা বাজছে মা!’

    —‘খেয়েছে?’

    —‘বলতে পারবো না।’

    —‘কেন বলতে পারবি না?’ অসহিষ্ণু গলায় বলল অপালা।

    —‘আহা খেতে দেওয়া-টেওয়া ওসব ঠাম্মার ডিপার্টমেন্ট। আমি কি করে জানবো? দাদার ধারে-কাছে আমি থাকি নাকি? কথায় কথায় যা রেগে যায়! একমাত্র ঠাম্মাই ওকে ট্যাক্‌ল্ করতে পারে।’

    আরও দেখুন
    PDF বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    রেসিপি বই
    লাইব্রেরি
    অনলাইন বুকস্টোর
    স্বাস্থ্য টিপস
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি

    কম্বলের মধ্যে যখন ঢুকলো অপালা তখন রাত দেড়টা হবে। শিবনাথের রকম-সকম দেখে অপালা বলল—‘প্লীজ, আজ আমায় ছেড়ে দাও। ভালো লাগছে না।’ একে গেয়ে সে ক্লান্ত, তার ওপর রণোর জন্য সমস্ত মনটা ভার হয়ে আছে। শিবনাথ বললেন—‘তা ভালো লাগবে কেন? সোহম হলে হয়ত লাগত।’

    অপালা পাশ ফিরে শুয়েছিল। প্রবল বিস্ময়ে এবং ব্যথায় সে উঠে বসল, সোহম তাহলে ঠিকই বুঝেছে। তার স্বামীকে তার চেয়ে সোহম বেশি চিনেছে। সে শিবনাথের শরীরের ওপর ঝুকে বলল—‘কী বললে তুমি?’

    —‘যা বলেছি তুমি শুনেছে, এক কথা দ্বিতীয়বার বলতে আমার ঘৃণা হয়।’

    অপালা বলল—‘যা বললে, দ্বিতীয়বার আর এ কথা উচ্চারণ করো না।’

    শিবনাথ হতভম্ব হয়ে গেছেন। এই দীর্ঘ বিবাহিত জীবনে অপালা কোনদিন কোনও কারণোই এরকম কঠিন, অনম্র সুরে কথা বলেনি।

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    বাংলা কৌতুক বই
    বাংলা গানের লিরিক্স বই
    বই
    ডিকশনারি
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের তালিকা
    বাইশে শ্রাবণ
    বাংলা হস্তলিপি কুইল
    বইয়ের

    তিনি মরিয়ার মতো বললেন—‘যদি দ্বিতীয়বার উচ্চারণ করিই তাহলে কী হবে? কী করবে তুমি আমার?’

    অপালা বলল—‘দেখতেই পাবে কী হবে! শেষ কথা ঠিক কী তা কেউ বলতে পারে?’

    শিবনাথ হঠাৎ কেমন ভেঙে পড়লেন—‘তবে, তুমি আজকাল আমায় এমন করে ফিরিয়ে দাও কেন? জবাব দাও!’

    অপালা বলল—‘তোমাকে আমি চিরকাল ফিরিয়ে দিতে চেয়েছি। পারিনি। আমি ভদ্র বলে। তোমাকে আঘাত করতে আমার কষ্ট হয় বলে। প্রতিবাদ আমার আসে না বলে। কিন্তু তুমি, তোমার মতো এরকম শান্ত ধীর-স্থির দেখতে মানুষ, তুমি … তুমি প্রত্যেকবার আমাকে নিমর্মভাবে রেপ করো। আমি ছাড়া আর অন্য কোনও মেয়ে এ জিনিস বছরের পর বছর সহ্য করতো না। তুমি হয় ভালোবাসো না, নিষ্ঠুর স্বভাবের মানুষ, তোমার ভদ্র শান্ত মুখোশটা শুধু খুলে যায় আমার কাছে, যাকে তুমি চিরকাল বোকা, সরল, নিরীহ বলে উপেক্ষা করে এসেছে, আর নয়তো তুমি … তুমি ভালোবাসতে শেখোনি।’

    এতো কথা, এতো নির্মম কথা এভাবে অপালা কোনদিন কাউকে বলেনি। শিবনাথ বললেন—‘তুমি শিখেছ ভালোবাসতে? তুমি জানো? তুমি তো একটা পাথরের টুকরোর মতো, একটা নিশ্চেতন জড় পদার্থের মতো!’

    আরও দেখুন
    বাইশে শ্রাবণ
    বইয়ের
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বই
    লাইব্রেরি
    লেখকের বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বইয়ের তালিকা
    বাংলা লেখকদের সাক্ষাৎকার

    —‘আক্রমণ করলে মানুষকে তার সমস্ত পেশী শক্ত করতেই হয়।’

    —‘তাহলে আগে বলোনি কেন? কেন জানাওনি? নিজে যদি জানো কী চাও, তাহলে কেন জানাওনি?’

    অপালা ক্লান্ত করুণ স্বরে বলল ‘—ভালোবাসা ঠুংরির মোচড়ের মতো, গজলের পুকারের মতো, সেতারের তরফের তারগুলোর ঝিনিঝিনি আওয়াজের মতো। তুমি গান এতো ভালোবাসো আর এইটুকু অনুভব করবে না, আমি কী করে জানবো বলো?’

    অপালার স্বর নির্জন মধ্যরাতের ঘরের মধ্যে বেহাগের পকড়ের মতো বাজতেই লাগল, বাজতেই লাগল। কিছুক্ষণের মধ্যেই দুজনে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। কিন্তু দুজনেরই ঘুম অগভীর। শিবনাথ স্বপ্ন দেখলেন— তিনি আকাশের ওপর দিয়ে ছুটছেন কাকে ধরবার জন্য, কিন্তু যেই কাছে পৌঁছচ্ছেন সে মিলিয়ে যাচ্ছে, কখনও সে যেন মিতুলের মতো, কখনও তাঁদের অফিসের একটি উত্তরপ্রদেশীয় মহিলা-অফিসার। কখনও সেটা এক টুকরো মেঘ। আর সারাক্ষণ পেছন থেকে মিশ্র কালেংড়ায় ঠুমরি গাইছে কে। তিনি গাইবার চেষ্টা করছেন পারছেন না। গলাটা মিতুলের মতো। অপালা স্বপ্ন দেখল—তার বিয়ে হচ্ছে। বুকের ভেতরটা অস্থির কান্নার দাপাদাপি। কার সঙ্গে যেন বিয়েটা হবার কথা ছিল। অথচ হচ্ছে না। সে দেখল বিয়ের পিঁড়ির ওপর সোহম দাঁড়িয়ে আছে। সেই বহুদিন আগেকার তরুণকান্তি সোহম। সোহম পরম মমতায় তার মুখের ওপর হাত বুলিয়ে দিচ্ছে। সে কাঁদছে। কিন্তু এটা যেন একটা ফিলম্। দর্শকদের মধ্যে খুব মলিন মুখে দাঁড়িয়ে আছে রণো। ‘রণো!’ বলে একটা অস্ফুট চিৎকার করে জেগে উঠল অপালা। বাইরে পাখির কাকলি শোনা যাচ্ছে। ঘুম ভাঙা আধো-আধো স্বর। শিবনাথ অঘোরে ঘুমোচ্ছেন। অপালাও পাশ ফিরে ঘুমিয়ে পড়ল আবার। চোখ জড়িয়ে আসছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজন্মভূমি মাতৃভূমি – বাণী বসু
    Next Article উজান-যাত্রা – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026
    Our Picks

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }