Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গান্ধর্বী – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প330 Mins Read0
    ⤶

    গান্ধর্বী – ২৮

    উপসংহার

    বিদ্বজ্জনেরা বলে থাকেন একমাত্র দুর্বল উপন্যাসেরই উপসংহার বা এপিলোগ থাকে। এপিলোগ প্রমাণ করে লেখক তাঁর বক্তব্য উপন্যাসের পরিসরে বলে উঠতে পারলেন না। কিন্তু টলস্টয়ের মতো বিশ্ববরেণ্য ঔপন্যাসিককেও তাঁর এপিক-উপন্যাস ‘ওয়র অ্যান্ড পীস’-এর শেষে উপসংহার যোজনা করতে হয়েছিল। বিশ্বের অনেক জ্ঞানীগুণী সমঝদার ব্যক্তি এর বিরূপ সমালোচনা করেছেন। আবার অনেক সমানভাবে জ্ঞানীগুণী সমঝদার ব্যক্তি এর নান্দনিক কৈফিয়ত দিয়েছেন। আসল কথা প্রাত্যহিক জীবনের শুধু দিনযাপনের ধারা যে খণ্ড সময়ের কখনও মহিমময়, কখনও প্রলয়ংকর, কখনও রোম্যান্টিক পদক্ষেপকে মুছে ফেলে অসামান্য সামান্যতায় বয়ে চলে এই উপলব্ধি টলস্টয়ের মতো মহান শিল্পীও তাঁর সমুদ্রপ্রতিম উপন্যাসের বিশাল ব্যাপ্তিতে প্রকাশ করতে পারেননি। কিংবা তাকে সচেতনভাবে মূল উপন্যাস থেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ঠিক উপন্যস লেখার জন্য কলম ধরিনি। তবু হয়তো দ্বিতীয় কারণেই উপসংহারের প্রয়োজনীয়তা অনুভব করেছি। আমার মা-এর জীবন এই ক’বছর ধরে আমাকে শুধু ভাবিয়েছে আর ভাবিয়েছে। অসম্ভব সে চাপ আমি সহ্য করতে পারিনি। তাই এই জীবনকাহিনী।

    ন জানমি দানং, ন চ ধ্যানযোগম্
    ন জানামি তন্ত্রং, ন চ স্তোত্রমন্ত্রম,
    ন জানামি পূজাং ন চ ন্যাসযোগম্
    গতিত্বং গতিত্ত্বং ত্বমেকা ‘জননী।’

    আমি গানের লোক নই। তার ন্যাস জানি না। তন্ত্র-তন্ত্রীর কিছুই জানি না। পূজাও জানি না। মন্ত্রও জানি না। আমার জননীর আমার ওপর যে বিপুল অভিঘাত তাকেই প্রায় সম্বল করে এগিয়েছি। সাহায্য নিয়েছি বহু ডায়েরি, চিঠিপত্র, সাক্ষাৎকার, স্বীকারোক্তি, টেপ, নিজের প্রত্যক্ষ দর্শন এবং সর্বোপরি কল্পনার।

    উপরিউক্ত ঘটনার কয়েক মাস পর যখন তাঁকে মেরিল্যান্ডের জন হপকিন্স-এ নিয়ে যাবার আয়োজন প্রায় সম্পূর্ণ, সেই সময়ে আমার মা একরকম বিনা আড়ম্বরে মারা যান। রাত্রে শুতে গেলেন, সকালে আর উঠলেন না। তাঁর মুখে কোনরকম যন্ত্রণার ছাপ ছিল না। সাধারণত শবদেহের মুখে যে শিথিল প্রশান্তি থাকে তা নয়। তার চেয়ে বেশি কিছু। আমার তাঁকে দেখে মনে হয় তিনি যেন এতদিনে তাঁর নিজের ঘরে, নিজের মায়ের কোলে জন্মালেন। এক বিরাট শিশুর মতো। সেই আনন্দের বিভা তাঁর মুখে ছড়িয়ে রয়েছে। সেই মৃত্যুর দৃশ্যে এতো গরিমা ছিল যে আমরা কাঁদতে ভুলে গিয়েছিলাম। রামেশ্বর ঠাকুর যাঁকে আমরা গানদাদু বলে ডাকতাম তিনি এসে মায়ের মাথা স্পর্শ করে গীতাপাঠের ভঙ্গিতে বললেন— ‘কণ্ঠ থেকে বৈখরী, হৃদয়ে মধ্যমা, স্বাধিষ্ঠানে পশ্যন্তী, তার পরও গভীরে চলে গেলে নাদ আর মনুষ্যকর্ণে ব্যক্ত থাকে না। তা পরা-বাক, পরা নাদ হয়ে যায়। সুরলোকের পথে চলতে চলতে কোনও অন্যমনস্ক দেবগন্ধর্ব যদি এই মর্ত্যভূমিতে এসে পড়ে তার কষ্টের শেষ থাকে না। সে যা দেবার দিয়ে যায়, দিতে চায়, কিন্তু আমরা মানুষ এমন কি মনুষ্যগন্ধর্বরাও তার কতটুকুই বা বুঝতে পারি! সে ঐশী বস্তু ধরে রাখি এমন সাধ্যই বা আমাদের কই?’

    মা তাঁর কণ্ঠ হারাবার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত অজস্র ছবি এঁকেছিলেন। আমরা মার জন্য বাজার ঢুঁড়ে শ্রেষ্ঠ কাগজ, পেনসিল, রং ও নানা নম্বরের তুলি কিনে আনতাম। মার সব ছবিই ছিল গানের ছবি। তাতে রঙ, শুধু রঙের প্রাধান্য। কখনও ঢেউয়ের মতো। কখনও বর্তুলাকার, কখনও খাড়া খাড়া আরও কত আকারের কত বিভিন্ন বর্ণছায়ের রঙ। কখনও পটময় রঙ ছিটিয়ে ছিটিয়ে অদ্ভুতভাবে সেগুলো যুক্ত করতেন। তিনি নিজেই ছবিগুলোর নামকরণ করতেন। ‘আলাপ মালবকৌশিক।’ ‘মধুমাধবী সারং।’ ‘সরোদে হংসধ্বনির জোড়’, ‘পগ্ ঘুঙরু বাঁধ মীরা নাচি রে’, সোহমের হলক, ‘ম্যায় গিরিধারীকে ঘর জাঁউ।’ অজস্র অজস্র। সেই অদ্ভুত ভাঙা-ভাঙা ফিসফিসে গলায় আমাদের বোঝাতেন ‘এটা মীরার নাচ বুঝতে পারছিস না? মীরার নাচ! নীল রঙগুলো কি রকম তোড়ে ঘুরছে দ্যাখ? তলার দিকটা টকটকে লাল। নাচতে নাচতে মীরার চরণ রক্তাক্ত হয়ে যাচ্ছে।’

    মায়ের মৃত্যুর পর তাঁর ছবির একটা প্রদর্শনী করি আমরা। সোহমমামার উদ্যোগে। কোনও কোনও ছবি দেখে এখানকার গুণীরা মুগ্ধ হন। যে চিত্রশিল্পী নয় তার হাতে রঙের এমন বলিষ্ঠ ব্যবহারও এরকম হার্মনি, মেলডি, ড্রয়িং-এর এমন সাবলীলতা তাঁরা আশা করেননি। আমি জানি না। খালি ছবিগুলো দেখতে দেখতে আমি একেবারে মগ্ন হয়ে যেতাম এবং প্রায় প্রত্যেক ছবির রেখায়িত বর্ণোদগারের মধ্যে আমি একটি নারীমূর্তি আবিষ্কার করতাম। কখনও সে পটের নানা জায়গায় নানা বিভঙ্গে ছড়িয়ে আছে, কখনও তা নদীস্রোতের মতো বহতা। কখনও বা একটা বিভোর তম্বুরা যার থেকে শিল্পীকে আলাদা করা যায় না। সোহমমামার ধারণা এইগুলো মায়ের নিজের প্রবেশ তাঁর শিল্পের মধ্যে। গানের সঙ্গে তাঁর অভিন্নতার অভিজ্ঞান। মীরা, কবীর, তুলসীদাস যেমন ‘তুলসীদাস অতি আনন্দ’, ‘কহত বীর শুনো ভাই সাধো।’ ইত্যাদি বলে ভজনটিকে নিজের নামাঙ্কিত করে দিতেন, চিত্রকলার ভাষায় অনুস্যূত এই নারীবিগ্রহও অনেকটা তাই।

    মিতুলমাসি ছবিগুলি দেখে সঙ্গে সঙ্গে প্যারিসে একটি প্রদর্শনীর জন্য পীড়াপীড়ি করতে থাকে। মিতুলমাসি ও শেখরণের চেষ্টায় অবশেষে যখন প্যারিসে প্রদর্শনী হল তখন সেখানকার গুণী শিল্পীরা এবং শিল্প মোদীরা অভিভূত হয়ে যান। এবং প্রায় অকল্পনীয় মূল্যে ছবিগুলো বিক্রি হয়ে যায়। কেউ বললেন, ফোবিজম্, কেউ বললেন সুররিয়্যালিজম, বেশির ভাগই বললেন, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের এমন প্রকাশ তাঁরা আর দেখেননি। ছবিতে নাকি সংগীত তার সমস্ত অঙ্গ নিয়ে অর্থাৎ সুর, তাল এমনকি নৃত্য পর্যন্ত নিয়ে মূর্ত। শুধু একটি ছবি যা মা প্রথম এঁকেছিলেন এবং বারবার আঁকতেন যেন এঁকে এঁকে তৃপ্তি হত না সেই ‘দরবারী কানাড়া’র ছবিগুলো আমরা বিক্রি করিনি। আরও কিছু রয়ে গেছে সোহমমামা ও মিতুল মাসির কাছে।

    আমি আমার মাকে জীবনে কিচ্ছু দিতে পারিনি। একজন মেয়ের যেমন মাকে ভীষণভাবে প্রয়োজন হয়, একজন মায়েরও তেমনি মেয়েকে সাংঘাতিকভাবে প্রয়োজন। আমি তাঁকে দিয়েছিলাম শুধু প্রতিরোধ, উদাসীনতা এবং মাঝে মাঝে একটু মনোযোগের ভিক্ষা। তিনি আমার কাছ থেকে কিছু চাননি। শুধু চেয়েছিলেন তাঁর কণ্ঠের যে উত্তরাধিকার আমি জন্মসূত্রে পেয়েছি তারই যেন চর্চা করি। আমি তাঁকে সেটুকুও দিইনি। দিইনি কারণ আমাদের পূর্ব প্রজন্ম অর্থাৎ দাদু-ঠাকুমা এঁরা মায়ের সঙ্গীতজীবনকে অত্যন্ত তাচ্ছিল্য এবং সন্দেহের চোখে দেখতেন। আমার ধারণা ছিল গানের চর্চা করলে আমিও অমনি অবজ্ঞাত হব। আমাকেও অমনি লড়াইয়ের সম্মুখীন হতে হবে। কিন্তু মাকে না শোনালেও গান না গেয়ে আমি থাকতে পারতাম না। বাথরুমে গাইতাম চাপা গলায়, বাগানে গাইতাম, বন্ধুদের বাড়িতে, স্কুল কলেজের কমনরুমে গাইতাম খোলা গলায়। মায়ের মৃত্যুর পর থেকে আমি অভিনিবেশ দিয়ে গান শিখছি সোহমমামার কাছে। জানি মার ঈশ্বরদত্ত গলা ছিল, তার ওপর পাঁচছ’বছর বয়স থেকে সাধনা করে গেছেন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। আমার এখনই কুড়ি পেরিয়ে গেছে। আর কি পারবো? কিন্তু সোহমমামা উৎসাহ দেন, বলেন ‘মার মতো না-ই পারলি, হয়ত মিতুলমাসির মতো পারবি। তোর তো মনে হয় যেন সাধা গলা। আর যদি বড় গাইয়ে হতে না-ও পারিস, শুনিয়ে হতেও তো পারবি! উচ্চাঙ্গ সঙ্গীত বুঝে শোনার আনন্দ এত বেশি যে সেটাই একটা জীবনের লক্ষ্য হতে পারে।’

    বিজ্ঞান যাই বলুক, আমার ধারণা মানুষ ঊর্ধ্বলোকের নানান স্তর থেকে জন্মায়। আমার মা এসেছিলেন গানদাদু কথিত গন্ধর্বলোক থেকে। একেবারে আপাদমস্তক শিল্পী। দেবগন্ধর্বদের জীবনে শিল্পের প্রতি এই ভালোবাসায় কোনও দ্বন্দ্ব নেই। কিন্তু মায়ের জীবনে তাঁর গান্ধর্বী প্রকৃতি ও মানবী হৃদয়বৃত্তির বড় মর্মন্তুদ দ্বন্দ্ব শুরু হয়েছিল তাঁর জীবনের শেষ পর্যায়ে যার চূড়ান্ত পরিণতি তাঁর কণ্ঠ রোধ হয়ে যাওয়া। কিন্তু তাঁর মধ্যেকার শিল্পী নিজেকে কিছুতেই মূক রাখতে পারেনি। তিনি মুখর হয়ে উঠেছিলেন ছবিতে। যাঁরা বোঝেন তাঁরা বলেন তিনি পেরেছিলেন।

    এই সমস্ত বিদেশী স্বীকৃতির পর মা বহু মরণোত্তর পুরস্কার পেলেন। সরকারি, বেসরকারি, গানের জন্য, ছবির জন্য। সে সব আমরা তিন ভাই বোন নিলাম। আমাদের পরিবার শুধু মায়ের ছবি বিক্রির টাকাতেই বিরাট ধনী হয়ে গেল। দাদা মাকে যেরকম বাড়ি তৈরি করে দিতে চেয়েছিলো। তার চেয়েও সুন্দর বাড়ি আমরা বানিয়েছি। শুধু সেখানে মা থাকেন না। স্কুলে ভর্তি করার সময়ে মা ভয়ে ভয়ে চুপি চুপি আমাদের নাম দিয়েছিলন সোহিনী আর সাহানা। কিন্তু সে নাম আমরা ব্যবহার করতাম না। সকলেই আমাদের টিটু বনি বলেই ডাকত। আজ স্কুল কলেজের রেজিস্টারে বন্দী সেই নামটাকে এই জীবনকাহিনীতে আমি পরম গৌরবের সঙ্গে মুক্তি দিলাম।

    সোহিনী দত্তগুপ্ত

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজন্মভূমি মাতৃভূমি – বাণী বসু
    Next Article উজান-যাত্রা – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Our Picks

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }