Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গান্ধীজি : ফিরে দেখা

    বারিদবরণ ঘোষ এক পাতা গল্প665 Mins Read0
    ⤶ ⤷

    বেলেঘাটার ‘হায়দার-ই-মঞ্জিল’-এ গান্ধীজীর ছাব্বিশ দিন – অশোকা গুপ্ত

    ১৯৪৭ সালের বারোই আগস্ট গান্ধীজী যে বাড়িটিতে এসে ছাব্বিশ দিন বাস করেছিলেন, আজ সেটির নাম গান্ধীভবন। তখন নাম ছিল ‘হায়দার—ই—মঞ্জিল’। পূর্বে ঢাকার নবাব হবিবুল্লার ছিল, পরে হাত বদল হয়ে যে পরিবারের হাতে গেল, তাঁরা বেলেঘাটায় অশান্ত পরিবেশে থাকতে না পেরে বাড়ি ছেড়ে চলে যান। প্রকাণ্ড বাড়ি, গান্ধীজীর সদলবলে ওখানে থাকার কোনও স্থানাভাব হয়নি। কিন্তু ওখানেই কেন এলেন? তাঁর যাত্রার পথ ছিল নোয়াখালি, পথে সোদপুর আশ্রমে দুদিন থাকবেন। কিন্তু যখন দশই আগস্ট গান্ধীজী কলকাতায় এসে পৌঁছলেন, তখন শহরে প্রচণ্ড অশান্তি। খুনোখুনি লুঠতরাজ এক এক প্রান্তে বেড়েই চলেছিল। সবচেয়ে বেশি হচ্ছিল বেলেঘাটা, মুচিপাড়া থানা ও শিবপুর এলাকায়। গান্ধীজী স্থির করে নিলেন সবচেয়ে অশান্ত ও বিপজ্জনক বলে চিহ্নিত স্থানে থেকে শান্তি মিশন পরিচালনা করবেন। স্থির হল ”হায়দার—ই—মঞ্জিল” নামে বেলেঘাটায় অবস্থিত মুসলমান পরিবারের পরিত্যক্ত একটি গৃহে তিনি থাকবেন।

    দেশ স্বাধীন হওয়ার বাকি কেবল তিন দিন। দাঙ্গাবিধ্বস্ত অঞ্চলে গান্ধীজীর শান্তি অভিযান শুরু হল। হিংসাত্মক ঘটনার প্রতিবাদে শান্তির মৌনব্রত অবলম্বন করলেন গান্ধীজী। পাশে ছিলেন তাঁর অনুগতেরা—গান্ধীজীর সচিব নির্মল বসু, আভা গান্ধী, মানু গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব অন্নদাপ্রসাদ চৌধুরি, কলকাতা জেলা মুসলিম লিগের সিক্রেটারি ও কলকাতার প্রাক্তন মেয়র এম এম ওসমান এবং আর নামী—অনামী নেতৃবৃন্দ। গান্ধীজী এই গৃহ থেকেই কলকাতার রাজাবাজার, পাইকপাড়া, বেলগাছিয়া ট্যাংরা, মানিকতলা, চিৎপুর, এন্টালির দাঙ্গাবিধ্বস্ত এলাকায় ঘুরে সাম্প্রদায়িক সম্প্রীতির আবেদন জানালেন। ১৪ আগস্ট পর্যন্ত উভয় বঙ্গে মুখ্যমন্ত্রী শহীদ—সুরাবার্দীর সঙ্গে এসে থাকতে চাইলেন।

    ইতিমধ্যে সাতই আগস্টই জানা গিয়েছিল মুসলিম লিগের নাজিমুদ্দীন সাহেব পূর্ব পাকিস্তানে মন্ত্রিসভা গঠন করবেন। শহীদ সুরাবর্দী পরাজিত হয়েছেন। তবে নিয়মানুসারে তিনি তখনও উভয়বঙ্গের মুখ্যমন্ত্রী। প্রফুল্ল ঘোষের সঙ্গে একই অফিসে দুই মুখ্যমন্ত্রী নিজেদের দায়িত্বভার পালন করছেন। সুরাবর্দী বুঝতে পারলেন কলকাতায় হামলা হলে তিনি বিপন্ন হতে পারেন। তাই তিনি দারুণ আতঙ্কিত ও নিজের নিরাপত্তার জন্য চিন্তিত হয়ে গান্ধীজীর আশ্রয় গ্রহণ করলেন। কী মিটিং—মিছিলে, কী বেলেঘাটায় সর্বত্রই তাঁকে গান্ধীজীর সঙ্গে ঘোরাফেরা করতে এবং থাকতে দেখা গেল। কারণ তিনিই তো ”লড়কে লেঙ্গে পাকিস্তান” আওয়াজ তুলে ১৬ই আগস্ট থেকে ১৮ই আগস্ট ১৯৪৬ পর্যন্ত Great Calcutta Killing-এর নেতৃত্ব দিয়েছিলেন। কাজেই ভয় পাওয়াই স্বাভাবিক কেননা এঁর এই ”প্রত্যক্ষ সংগ্রাম” সম্পর্ক প্রত্যক্ষদর্শী ও খবরের কাগজের মাধ্যমে চট্টগ্রামে বসেই যা জেনেছিলাম তার প্রত্যাঘাত সুদূর নোয়াখালির গ্রামে গঞ্জে কীভাবে নিরীহ মানুষকে নির্মম অত্যাচারের মুখে ফেলে দিয়েছিল সে আমার নিজের চোখে দেখা। এটা বোঝা গিয়েছিল যে হিংসা ও বিদ্বেষ প্রচার মানুষের শুভবুদ্ধিকে বিভ্রান্ত করে এবং খুনোখুনির রাজনীতি সাধারণ মানুষকে এমনভাবে উত্তেজিত করে যার প্রশমন সহজে হয় না। শহীদ সুরাবর্দী কাজেই প্রাণভয়ে ভীত হয়েছিলেন এবং অহিংসার পূজারি গান্ধীজীর কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

    আরও দেখুন
    গ্রন্থাগার
    সেবা প্রকাশনীর বই
    বুক শেল্ফ
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ই-বুক রিডার
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    নতুন উপন্যাস
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা কবিতা

    এদিকে চোদ্দই আগস্ট দাঙ্গা চরমে পৌঁছল সর্বত্র। এই পরিস্থিতিতে গান্ধীজীর সঙ্গে আমাদের শত চেষ্টা সত্ত্বেও দেখা করা সম্ভব ছিল না। বেলেঘাটায় হায়দার—ই—মঞ্জিলে গিয়ে হঠাৎ শোনা গেল চোদ্দই আগস্ট মধ্যরাতে দলে দলে মুসলমান ট্রাকে উঠে হিন্দুদের সঙ্গে আতর ও গোলাপজল ছিটিয়ে কোলাকুলি করেছে। পাকিস্তান পাওয়ার আনন্দেই বোধ হয় এই অভিব্যক্তি। আমরা ভাবলাম এবার হয়তো মানুষের মনের পরিবর্তন হবে, তাই কিছুটা আশ্বস্ত হলাম। ঠিক করলাম ষোলই আগস্ট গান্ধীজীর সঙ্গে দেখা করব। যাইহোক আমরা ষোলই আগস্ট গান্ধীজীর সঙ্গে দেখা করতে গেলাম। তাঁর কাছে তখন মুসলিম লিগের ও কংগ্রেসের নেতৃস্থানীয় ব্যক্তিরা ও অন্যান্য অনেক নেতৃবর্গ দিল্লি থেকে আসছেন। সাধারণ মানুষ দেখা করবার সুযোগ কমই পাচ্ছেন। গান্ধীজীকে অত্যন্ত ম্রিয়মান দেখাচ্ছিল। তিনি দেশভাগ চাননি। বাধ্য হয়ে তাঁকে মেনে নিতে হয়েছে। সেদিনই দেখলাম গুণ্ডারা দলে দলে এসে গান্ধীজীর কাছে অস্ত্রসমর্পণ করছে, কেউ কেউ আত্মসমর্পণও করছে। তারা জানাচ্ছে দাঙ্গা আর হবে না।

    আমাদের দেখে গান্ধীজী মহিলাদের সঙ্গে শান্তি মিছিল গড়া নিয়ে আলোচনায় বসবেন জানালেন। তাই আমরা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে মহিলাদের বিরাট সমাবেশের আয়োজন করলাম। গান্ধীজী সুরাবর্দীকে নিয়ে মহিলা সভায় এলেন। সুরাবর্দীকে তাঁর সঙ্গে দেখে সভার সকলে অত্যন্ত বিচলিত ও বিরক্ত হলেন, তাঁদের ক্ষোভ গোপন রইল না। কেউ কেউ প্রশ্ন করলেন ‘উনি কেন এসেছেন?’ সুরাবর্দীকে ধিক্কার দিয়ে তাঁরা স্লোগান দিলেন, গান্ধীজীর ভাষণ কিছুই শোনা যাচ্ছে না। অনেক চেষ্টার পর গান্ধীজীর কথা দু’চার মিনিট শোনাবার ব্যবস্থা হল। গান্ধীজী বলেছিলেন, তিনি আবার নোয়াখালিতে ফিরে যাবার জন্যই এসেছেন। তবে তার আগে তিনি চান যে মহিলা সংগঠনগুলি যে শান্তি মিছিল করে মহল্লা মহল্লায় ও সভাসমিতিতে শান্তির বাণী প্রচারে আয়োজন করে এবং দুর্গত মানুষদের মধ্যে আত্মবিশ্বস জাগিয়ে দেয়। আরও বললেন, যাতে দেশ ছেড়ে কেউ যেন না যায়। শান্তি ফিরবেই। যদিও তখন বাংলা ও পাঞ্জাব ভাগ হয়ে যাবার সবই ব্যবস্থা সম্পূর্ণ। কিন্তু তিনি নোয়াখালিতেই ফিরে যেতে চান। যাই হোক শান্তি মিছিলের প্রস্তাব গৃহীত হল। কিন্তু শুরু হল বিভক্ত প্রদেশ পাঞ্জাবে রক্তাক্ত দাঙ্গা হাঙ্গামা। তবুও চলতে লাগল তাঁর নির্দেশমতো শান্তি মিছিল। বহু প্রতিষ্ঠান ও শক্তিকামী স্বেচ্ছাসেবক দলে দলে বেরোলেন, বিভিন্ন এলাকায় শান্তি মিছিল করে পরিক্রমা করতে। অনেকেই, এই শান্তিমিছিল নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন। ষোলই আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি শান্ত অবস্থা ছিল। শহীদ শচীন মিত্রও পয়লা সেপ্টেম্বর তিনজন সঙ্গী সহ শান্তিমিছিল নিয়ে নাখোদা মসজিদের দিকে গেলেন। সেখানে আকস্মিকভাবে তাঁর পেটে এমন ছুরিকাঘাত করা হল যাতে তৎক্ষণাৎ তাঁকে মেডিকেল কলেজে ভর্তি করতে হল। কলকাতায় সঙ্গে সঙ্গে নতুন করে আবার রক্তক্ষয়ী দাঙ্গার সূত্রপাত হল। আমি খবর পেয়েই ৩রা তাঁকে দেখতে মেডিকেল কলেজ হাসপাতালে গেলাম। প্রচণ্ড বৃষ্টি। দোতলায় উঠে দেখতে পেলাম শচীন মিত্রের স্ত্রী, অংশুরানী মিত্র, আমার কলেজের সহপাঠিনী একা দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখেই বলল ‘তুমি খবর পেয়ে এলে বুঝি? উত্তর দিলাম, ‘হ্যাঁ, উনি এখন কেমন আছেন? অংশুরানী সঙ্গে সঙ্গে বলল ‘ও, তুমি জান না, উনি তো নেই। এই মাত্র চলে গেলেন।’ মনটা এত খারাপ হয়ে গেল—বুঝতে পারলাম, এত মিছিল, এত শান্তির প্রচার সব শুধু ভাসা ভাসা। মানুষের মনের মধ্যেকার আক্রোশ রয়েই গেছে। শচীন মিত্রের নিষ্ঠুর হত্যার ঘটনায় সেটাই প্রমাণিত হল। এই খবর যখন গান্ধীজীর কাছে পৌঁছল তখন গান্ধীজী অত্যন্ত বিচলিত হলেন, বোধহয় বুঝতে পারলেন যে শান্তি মিছিলে গুণ্ডা শ্রেণীর লোকেরা সহজে দমিত হবে না। শুরু হল তাঁর অনশন ওই বেলেঘাটার বাড়িতেই। দিল্লি থেকে, কলকাতা থেকে ও নানান প্রান্ত থেকে তাঁর অনশন বন্ধের জন্য প্রয়াস চলতে লাগল। সে ইতিহাসের কথা। পাঞ্জাবের অবস্থা জেনে আর তাঁর নোয়াখালি ফেরা হল না একথা সকলেই জানেন।

    আরও দেখুন
    বাংলা লাইব্রেরী
    গ্রন্থাগার সেবা
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ই-বুক রিডার
    বাংলা কুইজ গেম
    অনলাইন বই
    ই-বুক রিডার
    বইয়ের
    বাংলা কবিতা
    বাংলা টাইপিং সফটওয়্যার

    আজ বারবার মন ভারাক্রান্ত হয় এই ভেবে যে, কত কষ্টে অর্জিত স্বাধীনতার পরিণতি কি এই! এই উৎসব এত আয়োজন করেও কি আমরা কোন সুফল পেতে পারি? ভারতবর্ষের অন্য কোনও প্রদেশের মানুষ দেশভাগের যন্ত্রণা তেমনভাবে অনুভব করেন না যেমন পাঞ্জাব ও বাংলাদেশের মানুষকে করতে হয়েছে। এখনও অনেক মানুষ বিশেষত বাঙালি, তাঁদের শিকড়ের সন্ধান পাননি।

    ভোলা যায় না এমন কিছু ঘটনার স্মৃতি। রোমন্থন করলে মনে পড়ে আমাদের নোয়াখালি গান্ধী শান্তি মিশন ছেড়ে চলে আসবার শেষের কয়েকটি দিনের কথা। যখন আমরা তেত্রিশটি শিবিরে সারা রামগঞ্জ ও লক্ষ্মীপুর থানা জুড়ে শান্তি শিবিরে পুনর্বাসনের কাজ করে চলেছি। মে মাসের শেষ। হঠাৎ খবর এল যে চট্টগ্রাম থেকে আমার স্বামীর পার্টিশন কমিটিতে যোগ দিতে কলকাতাতে বদলির আদশে এসেছে। ছেলেমেয়ে চট্টগ্রামের বিশাল বাড়িতে একা। কাজেই আমাকে নোয়াখালি ছেড়ে চলে যেতেই হবে। সুচেতা কৃপালনী আর কোনও স্থায়ী কর্মী এসে সমস্ত ক্যাম্পের কর্তব্যভার যদি নিতে পারেন তবেই আমার পক্ষে ক্যাম্প ছেড়ে যাওয়া সহজ হয়। আমি তাই সুচেতা কৃপালিনীকে নোয়াখালি আসবার অনুরোধ জানিয়ে টেলিগ্রাম করলাম। মন খুব খারাপ হয়ে গেল। বিষণ্ণ মনেই ক্যাম্পের কাজ গোটানো ও অন্যান গোছগাছ চলতে লাগল। সুচেতা কৃপালিনী এসে আমাকে রিলিভ করলে নোয়াখালি ছেড়ে চট্টগ্রামে এলাম। আমার স্বামীও কলকাতা চলে গেলেন। আগস্টের এক তারিখের মধ্যে কলকাতায় ফেরার কথা ছিল। আমার স্বামী এসে ৫ আগস্ট কলকাতায় নিয়ে গেলেন। মানসিক উদ্বেগ নিয়ে সকলেই যারা বদলি হয়েছে তখন চট্টগ্রাম ছেড়ে চলে আসছে।

    আরও দেখুন
    PDF
    পিডিএফ
    বাংলা ই-বুক রিডার
    ই-বই ডাউনলোড
    বাংলা টাইপিং সফটওয়্যার
    ই-বুক রিডার
    বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা লাইব্রেরী

    গান্ধীজী আশা করেছিলেন, আমাদের বিশ্বাস করে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমরা পালন করব আর নোয়াখালির ওই পরিস্থিতিতে কাজ ছেড়ে যাব না। আমাদের মতো আরও কর্মী যারা গান্ধীজীর ভালবাসা ও শান্তির বার্তা বুঝিয়ে বলবার জন্য নোয়াখালিতে ছিলাম এবং গৃহহারা দুর্গতদের পুনর্বাসনের কাজে লিপ্ত ছিলাম তাদের এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল। গান্ধীজীর সঙ্গে থেকে কাজ করাটা সহজ ছিল কিন্তু তাঁর অনুপস্থিতিতে ওই কাজ আমাদের পক্ষে বড়ই এক গুরুদায়িত্ব হয়ে দাঁড়াল। যাইহোক নোয়াখালিতে গান্ধীজীর ফিরে আসবার প্রতিশ্রুতি যথেষ্ট উৎসাহ যুগিয়েছিল।

    কিন্তু বিহারে আবার শান্তি ফিরে এলে পাঞ্জাবে পর পর দাঙ্গা দেখা দিল। দেশ দখন চরম সঙ্কটের সম্মুখীন। গান্ধীজী বিহার থেকে দিল্লিতে ফিরলেন। প্রার্থনা সভার বাণীতে কেউ মনোযোগ দিল না। অন্তরের পরিবর্তন সাধনের জন্য তাঁর একক আবেদনে এই দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলের কেউ সেদিন কর্ণপাত করেনি।

    আমরাও প্রতিশ্রুতি রাখতে পারিনি। দেশভাগের জন্য আমাদের মন প্রস্তুত ছিল না। আর গান্ধীজীর যে আশা ছিল মনের পরিবর্তন হবে সে পরিবর্তন প্রকৃতপক্ষে এখনও ধর্ম নির্বিশেষে কারুরই হয়নি। ক্রমশ আমরা দেখছি অহিংসার বাণীতে কেউ কর্ণপাত করছে না।

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    বাংলা গল্প
    অনলাইন বুক
    বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বইয়ের
    ই-বুক রিডার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    Library

    ১৯৪৭—এর ৫ সেপ্টেম্বর গান্ধীজী মানু গান্ধীর হাতে লেবুর রস খেয়ে অনশনভঙ্গ করলেন, তারপর দিল্লির নেতৃবৃন্দের অনুরোধে ৭ সেপ্টেম্বর ‘হায়দার—ই—মঞ্জিল’ ছেড়ে দিল্লির দিকে রওনা হলেন। প্রার্থনা সভায় তাঁর শান্তির বাণী শুনতে আসা জনতার সামনেই তাঁকে প্রাণ দিতে হল ৩০ জানুয়ারি ১৯৪৮ সালে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকশ বছরের সেরা ভৌতিক – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ
    Next Article হিন্দুআইন (দায়ভাগ ও মিতাক্ষরা) – বিভূতিভূষণ মিত্র

    Related Articles

    বারিদবরণ ঘোষ

    একশ বছরের সেরা ভৌতিক – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }