Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গান্ধীজি : ফিরে দেখা

    বারিদবরণ ঘোষ এক পাতা গল্প665 Mins Read0
    ⤶ ⤷

    গান্ধীজি ও সেবাগ্রাম – রণজিৎ চৌধুরী

    গান্ধীজি ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন। তারপর থেকে গান্ধীজির কর্মময় জীবনকে দুটো অধ্যায়ে ভাগ করা যেতে পারে। এক, সবরমতী আশ্রম অধ্যায় এব দুই, সেবাগ্রাম আশ্রম অধ্যায়। সবরমতী আশ্রম অধ্যায় মোটামুটি ১৯১৫ সালে শুরু হয় এবং ১৯৩৩ সালে শেষ হয়। সেবাগ্রাম আশ্রম অধ্যায় আরম্ভ হয় ১৯৩৬ সালে এবং বলা যেতে পারে, শেষ হয় ১৯৪৬ সালে। ওই বছর গান্ধীজি নোয়াখালি যাত্রা করেন। আর ফিরে আসার সুযোগ হয়নি।

    সবরমতী আশ্রম গান্ধীজির পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছিল। কিন্তু এই আশ্রম সম্পর্কে গান্ধীজির অভিজ্ঞতা খুব সুখের ছিল না। আশ্রমে নীতিবিরুদ্ধ কার্যকলাপ প্রায়ই ঘটছে এমন অভিযোগ অহরহ গান্ধীজির কানে যাচ্ছিল। তাছাড়া ভ্রাতুষ্পুত্র মগনলাল গান্ধীর মৃত্যু হয় ১৯২৮ সালের এপ্রিল মাসে মগনলালের মৃত্যুর পরে আশ্রম চালাতে পারে এমন দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য দ্বিতীয় কোন ব্যক্তি গান্ধীজি খুঁজে পাচ্ছিলেন না। যদিও মগনলালের বিরুদ্ধেও আশ্রমিকদের বহু অভিযোগ ছিল, তবুও মগনলালের যোগ্যতার ব্যাপারে গান্ধীজির বিশ্বাস ছিল অটুট। সবরমতী আশ্রমে বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, উচ্চশিক্ষিত, অশিক্ষিত, শিশু, যুবা, বৃদ্ধ। এই বিভিন্ন ধরনের লোককে নিয়ে চলতে গিয়ে এবং তাদের অভিযোগ শুনে শুনে গান্ধীজি মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছিলেন। এ বিষয়ে পরিচয় পাওয়া যায় গান্ধীজির সঙ্গে মীরাবেনের পত্র বিনিময়ে।১ মীরাবেন ছিলেন গান্ধীজির ঘনিষ্ঠ এবং প্রিয়পাত্রী। দুজনের মধ্যে পত্র বিনিময়ে দেখা যায় গান্ধীজি সবরমতী আশ্রমের ব্যাপারে ক্রমেই বিরক্ত হয়ে পড়ছিলেন। এই বিরক্তি শেষ পর্যন্ত তাঁকে আশ্রম সম্পর্কে নিরাশ করে তুলেছিল। ১৯৩০ সালে লবণ সত্যাগ্রহের সময় তিনি প্রতিজ্ঞা করেন দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি আর সবরমতী আশ্রমে ফিরবেন না। পরিশেষে ১৯৩৩ সালে সবরমতী আশ্রম বন্ধ করে দেওয়ার তিনি সিদ্ধান্ত নেন। এই মর্মে গান্ধীজি ভারত সরকারের গৃহ সচিবকে এক পত্রও লেখেন। এই পত্রে সবরমতী আশ্রমের সমস্ত সম্পত্তি গ্রহণ করে কোনো মঙ্গলজনক কাজে লাগাবার জন্য ভারত সরকারের কাছে প্রস্তাবও রাখেন।২ আশ্রমিকদের কলহ, বিবাদ এবং ভ্রষ্টাচারের অজস্র অভিযোগ গান্ধীজির সবরমতী আশ্রমের জীবনকে তিক্ত করে দিয়েছিল।

    গান্ধীজির তাই সেবাগ্রামে কোনও আশ্রম তৈরি করার ইচ্ছা ছিল না। ১৯৩৬ সালে যখন ঠিক করে ফেলেন যে তিনি সেবাগ্রামে বাস করবেন, দ্বিতীয়বার আশ্রমের অপ্রিয় অভিজ্ঞতা তিনি নিতে বোধহয় প্রস্তুত ছিলেন না। এই বছর ছোট এক কুটির নির্মাণ করে গান্ধীজির সেবাগ্রাম জীবন শুরু হয়েছিল। সেই সঙ্গে পল্লী সংগঠনের রচনাত্মক কার্যক্রম আরম্ভ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু তাঁর ইচ্ছার প্রায় বিরুদ্ধে ধীরে ধীরে সেবাগ্রাম আপন গতিতে এক বিরাট কর্মযজ্ঞের আশ্রম হয়ে উঠল। কুমারাপ্পার ভাষায় সেবাগ্রাম হয়ে উঠেছিল— ”The de facto capital of India.”

    আরও দেখুন
    বাংলা ই-বই
    PDF
    বাংলা অডিওবুক
    বাংলা লাইব্রেরী
    বই পড়ুন
    গ্রন্থাগার
    ই-বই ডাউনলোড
    অনলাইন গ্রন্থাগার
    বইয়ের
    বাংলা কুইজ গেম

    সবরমতী আশ্রম অধ্যায় এবং সেবাগ্রাম আশ্রম অধ্যায়ের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য চোখে পড়েয এই পার্থক্যগুলি এতই গুরুত্বপূর্ণ যে দুটি অধ্যায় দুটি আলাদা ইতিহাস সৃষ্টি করেছে। সবরমতী আশ্রম সত্যাগ্রহ পরিচালনার এবং সত্যাগ্রহী তৈরি করার জন্য প্রতিষ্ঠিত হয়। এই সময় চম্পারন, খায়রা প্রভৃতি সত্যাগ্রহ পরিচালন এই সবরমতী আশ্রম থেকেই হয়েছিল। সেই সঙ্গে গান্ধীজির মূল লক্ষ্য ছিল কংগ্রেস রাজনীতির পুরোধায় আসা। যার দ্বারা তিনি কংগ্রেস রাজনীতির আমূল পরিবর্তন করতে পারবেন। ১৯২০ সাল পর্যন্ত তিলকের নেতৃত্বে কংগ্রেস রাজনীতি যেভাবে চলে আসছিল তার ভাগবত পরিবর্তন গান্ধীজির কাছে অনেক জরুরি ছিল। গান্ধীজির উদ্দেশ্য ছিল অহিংস রাজনীতির প্রবর্তন। ১৯২০ সালে তিলকের মৃত্যুর পরে গান্ধীজি কংগ্রেস নেতৃত্বের সামনে আসার সুযোগ পেয়েছিলেন। তারপর থেকে একটানা অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মত আন্দোলনী রাজনীতিই ছিল এই সময়ের প্রধান চরিত্র। ১৯২৯ সালের মধ্যে গান্ধীজি প্রমাণ করে দিয়েছিলেন ভারতবর্ষের রাজনীতিতে তাঁর নেতৃত্ব ছিল অপরিহার্য। লবণ সত্যাগ্রহ এই আন্দোলনী রাজনীতির শেষ ফসল।

    অন্যদিকে সেবাগ্রাম আশ্রম অধ্যায় ছিল পল্লী উন্নয়নের রচনাত্মক অধ্যায়। ক্ষমতার উচ্চশিখরে উঠে ১৯৩৪ সালে গান্ধীজি কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন। এই বছরেই অসহযোগ এবং সত্যাগ্রহ আন্দোলন সম্পূর্ণ প্রত্যাহার করে নেন। সবরমতীর আন্দোলন পর্ব শেষ হল, আরম্ভ হল সেবাগ্রামের পল্লীজীবনে গঠনমূলক অধ্যায়। এই অধ্যায়ে কেবল ১৯৪০—৪১ সালের একক সত্যাগ্রহ এবং ১৯৪২ সালে ‘ভারত ছাড়ো’ অন্দোলন ছাড়া আর কোন আন্দোলন কর্মসূচী তিনি গ্রহণ করেননি। এর মধ্যে একক সত্যাগ্রহ বড় আকারে আন্দোলনের রূপ নেয়নি। গান্ধীজি নিজেই বলেছেন একক সত্যাগ্রহ মূলত ছিল যুদ্ধের বিরুদ্ধে নৈতিক প্রতিবাদ।৩ ১৯৪১ সালে Constructive Programme পুস্তিকায় তিনি পরিষ্কারভাবে বলেন স্বরাজের জন্য অইন অমান্য আন্দোলন অপরিহার্য নয় কিন্তু গঠনমূলক কাজ অপরিহার্য। হঠাৎ আন্দোলনী রাজনীতি থেকে রচনাত্মক কাজে এই পরিবর্তনের কারণ কি? এর সঠিক কারণ মনে হয় একমাত্র মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ সম্ভব। এটা ঠিক সমাজ পরিবর্তনের জন্য রাজনীতির প্রায়োজন আছে এমন ধারণা তিনি পোষণ করতেন না। অথচ বাস্তব দরকারে রাজনীতির ব্যবহার তিনি বর্জন করতে পারেননি। এই দুই—এর মধ্যে তিনি মানসিক দোলায় দুলছিলেন। অর্থাৎ গান্ধীজির মধ্যে একটি দ্বৈতভাব এই সময় কাজ করতে থাকে। ক্ষমতাশ্রয়ী রাজনীতি তিনি মোটেই পছন্দ করতেন না। কংগ্রেসী নেতৃবৃন্দ উত্তরোত্তর ক্ষমতার দিকেই ঝুঁকছিলেন। ১৯৩৪ সালে গান্ধীজি লেখেন— ”If Congressmen forget the constructive programme and simply confine Congress activities to winning Assembly and Council elections and fruitless debates in the Assembly and Councils, they will soon find that I have taken with me the carnel of politics and they have kept for themselves only the outermost husk, without even the vitamins.”৪ ক্ষমতার জন্য যে লালসা রাজনীতিবিদদের মধ্যে দেখা দিয়েছিল, এটা গান্ধীজির অত্যন্ত অপছন্দ ছিল। পল্লীসংগঠনের মত উন্নয়নমুখী কার্যক্রম গ্রহণ করার মানসিকতা কংগ্রেসের মধ্যে লুপ্ত হয়ে যাচ্ছিল। সেই জন্য গান্ধীজি সেবাগ্রামে গ্রাম গঠনের কাজে সক্রিয় হয়েছিলেন। আশা করেছিলেন তাঁর উদাহরণ অন্তত কিছু কংগ্রেস—কর্মী নেবেন এবং গঠনমূলক কাজের থেকে অনেকে উপকৃত হতে চাইবেন। বাস্তবতা থেকে দূরে দাঁড়িয়ে সামাজিক কাজের এবং সাংগঠনিক কার্যক্রমের কেবল ধারণা করা চলে। কিন্তু বাস্তবতার ফলিত ক্ষেত্রে সেই ধারণার সঙ্গে জনজীবনের অনেক সময় মিল খুঁজে পাওয়া যায় না। বাস্তবতা মানুষকে ভালো—মন্দের অনেকটা নিকটে নিয়ে আসে। তাঁর পল্লীগঠনের নতুন ভূমিকার কথা উল্লেখ করে তিনি হরিজনের পাতায় ১৯৩৬ সালে লেখেন—”Why am I at Sevagram? Because I believe that my message will have a better chance of penetrating the masses of India, and may be through them to the world, and I am otherwise not a man capable of setting myself up.”৫ সেবাগ্রামের পল্লীজীবনের মাঝে গ্রামগঠনের ফলিত রূপ দিতে চেয়েছিলেন। তিনি সেবাগ্রামে সবরমতীর অনুরূপ আশ্রম তৈরি করতে চাননি।

    আরও দেখুন
    গ্রন্থাগার
    বাংলা ই-বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা সাহিত্য কোর্স
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা শিশু সাহিত্য
    অনলাইন বুক
    বাংলা সাহিত্য ভ্রমণ

    সেবাগ্রামে গান্ধীজির নিরুত্তাপ এবং অনেকটা অনাটকীয় অধ্যায় শুরু হল। কংগ্রেসের সঙ্গে সরকারিভাবে যোগাযোগ ছিন্ন করার মাধ্যমে তার শুরু। ১৯১৫ সাল থেকে ১৯২৯ সালের যেকংগ্রেস, সে কংগ্রেসের মধ্যে ধীরে ধীরে এক মৌলিক পরিবর্তন এসেছিল। ১৯৩৩ সালের এপ্রিল মাসের মধ্যে পঁচাত্তর হাজারের বেশি লোক কারাবরণ করে।৬ এরা মূলত শহুরে শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত। শিক্ষিত মধ্যবিত্ত বেশি সংখ্যায় রাজনীতিতে প্রবেশের পরে কংগ্রেসের চরিত্র ক্রমে বদলে যাচ্ছিল। এই মধ্যবিত্ত যুবকদের মধ্যে ক্রমশ সমাজবাদের প্রভাব পড়তে শুরু করে। তা থেকে কংগ্রেসের কর্ণধাররাও বাদ পড়েনি। জওহরলাল নেহরুর পরিবর্তন এই ব্যাপারে লক্ষণীয়। ১৯৩৬ সালে নেহরু ইউরোপ থেকে বিমানযোগে ফিরে আসেন কংগ্রেসের লখনউ অধিবেশনে যোগ দিতে। এই অধিবেশনে সমাজবাদকে কংগ্রেসের আদর্শ করতে তিনি বদ্ধপরিকর হন। তাঁর সক্রিয় চেষ্টায় লখনউ অধিবেশনে সর্বপ্রথম সমাজবাদকে কংগ্রেস মেনে নিল। নেহরু সমাজবাদ নিয়ে এই সময় এতই উন্মত্ত ছিলেন যে তিনি জোরালো কন্ঠে ব্যক্ত করলেন যে একমাত্র সমাজবাদের মাধ্যমে সত্যিকারের বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। গান্ধীজি বুঝতে পারছিলেন তিনি ক্রমে তাঁর অহিংস নীতি নিয়ে অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়ছেন। ১৯৩০ পর্যন্ত তিন অনেকটা ঈশ্বরপ্রেরিত দূত হিসাবে রাজনৈতিক এবং সামাজিক ভূমিকা পালন করেছিলেন। সেই ঈশ্বরপ্রেরিত দূতের ভূমিকার মধ্যে ক্রমে ভাটা দেখা দিয়েছে। গোড়ার দিকের চমক ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছিল। আদর্শের দিক থেকে তাঁর অনুগামীর সংখ্যা কমে যাচ্ছিল। কংগ্রেসের মধ্যে সেই সময় পরিষ্কার দুটি দল গড়ে উঠেছিল—প্রগতিশীল আর রক্ষণশীল। রাজনীতিতে তখন একটা অস্বচ্ছ লক্ষণ দেখা দিয়েছিল। রাজনীতির এই ঘোলা জলে গান্ধীজি খুব স্বস্তি পাচ্ছিলেন না। নেহরুকে ১৯৩৮ সালে এক চিঠিতে তাঁর ক্রমবর্ধমান নিঃসঙ্গতাবোধের কথা উল্লেখ করেন।৭ এই নিঃসঙ্গতাবোধ সম্ভবত এই কারণেই দেখা দিয়েছিল যে তাঁর অনুগামীদের সঙ্গে তিনি আদর্শগত একটা দূরত্ব অনুভব করছিলেন। তিনি বুঝতে পারছিলেন তাঁর অহিংস নীতি এবং স্বরাজের অর্থ বোঝার কারো তরফ থেকে কোনো চেষ্টা নেই। অহিংসা, সত্য এবং স্বরাজ চিন্তার জগতে যে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল তা উপলব্ধি করার মত ধৈর্য এবং বুদ্ধিজীবী মন তখনও গড়ে ওঠেনি। বরং সমাজবাদের রোমাঞ্চকর হাতছানি তাঁদের কাছে অনেক প্রগতিশীল বলে মনে হয়েছিল। আসলে প্রগতিশীল এবং রক্ষণশীল দুই গোষ্ঠীই গান্ধীজির চিন্তাজগৎ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এঁরা কেবল রাজনৈতিক লাভের জন্য তাঁর প্রতি আনুগত্য দেখাত। আদর্শের অনুরক্তি শিথিল হয়ে যাচ্ছিল।৮ তাঁর প্রতি নেহরুর আচরণে এটা বিশেষ করে ধরা পড়ে। ১৯৩৯ সালে রাজকোট অনশনের পর নেহরু গান্ধীজির প্রতি অসহিষ্ণু, উত্তপ্ত এবং দুর্বিনীত আচরণ করেন। গান্ধীজি এতই ক্ষুণ্ণ এবং আহত হয়েছিলেন যে সেদিন তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেওয়ার কথা ভাবেন।৯ আগে গান্ধীজি অনুরূপ ক্ষেত্রে প্রত্যাঘাত করতেন। ১৯২৮ সালে নেহরু একটি পত্রে গান্ধীজির নেতৃত্বের প্রতি সংশয় ব্যক্তকরেন। তার উত্তর গান্ধীজি কঠোর ভাষায় দেন। সঙ্গে সঙ্গে নেহরু অতি বিনীতভাবে লেখেন—”Dear Bapu : Nothing that can ever happen can alter or lessen my deep regard and affection for you.” সেই চিঠিতে তিনি অতি বিনয়ের সঙ্গে এও লেখেন—”Am I not your child in politics, though perhaps a truant and errant child.” ১৯৩৯ সালে নেহরুর সঙ্গে তাঁর মতবিরোধ গভীর হয়। সাংবাদিকমহলে গুজবকে কিছুটা কাটাতে গান্ধীজি হরিজন পত্রিকায় ০Are We Rivals? এই শিরোনামায় একটি প্রবন্ধ ছাপালেন।১০ কিন্তু গান্ধীজি নেহরুর সঙ্গে মতবিরোধের কথা অনেক ক্ষেত্রে সহজে স্বীকার করেছেন। Basil Mathews যখন প্রশ্ন করেন—”Your actual economic policy would differ from Mr. Neheru’s?” গান্ধীজি বলেন— ”Yes. We seem to differ in our ideas of village uplift and reconstruction. The difference is of emphasis. He does not mind the village movement. He believes in idustrialization. I have grave doubt about its usefulness for India.”১১

    আরও দেখুন
    সাহিত্য পত্রিকা
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা টাইপিং সফটওয়্যার
    গ্রন্থাগার
    বাংলা ই-বুক রিডার
    পিডিএফ
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা গানের লিরিক্স বই
    নতুন উপন্যাস

    এই মতবিরোধ পরে ধীরে ধীরে চাপা ক্ষোভে পরিণত হয়। এই প্রচ্ছন্ন ক্ষোভ থেকে তিনি আর কোনওদিন মুক্তি পাননি। নেহরুকে তিনি রাজনৈতিক উত্তরাধিকারী বলে ঘোষণা করেন। সেই নেহরুর কাছ থেকে রূঢ় ব্যবহার অপ্রত্যাশিত ছিল। যাঁদের উপর তিনি ভরসা করেছিলেন তাঁরা আগের মত কাছের রইল না। এই সময়ের সব কাজের মধ্যে এই চাপা ক্ষোভ এবং নিঃসঙ্গতা ধরা পড়ে।

    কয়েক বছরের ব্যবধানে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু—বিয়োগ ঘটে। ১৯৩৬ সালে আনসারি মারা যান। আনসারির বিয়োগে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। হিন্দু—মুসলমান সম্পর্কের ব্যাপারে আনসারি ছিলেন গান্ধীজির প্রধান পরামর্শদাতা। তার এক মাস পরে আব্বাস ত্যাবজি মারা যান। ১৯৪০ সালে তাঁর অকৃত্রিম বন্ধু এন্ড্রুজের মৃত্যু হয়। যমনালাল বাজাজ মারা যান ১৯৪২ সালে। এবং সে বছরই গান্ধীজির সন্তানতূল্য মহাদেব দেশাই—এর মৃত্যু হয়। একই বছরে পত্নী কস্তুরবার প্রয়াণ ঘটে। এইসব প্রিয়জনের মৃত্যুতে গান্ধীজি আরো বেশি নিঃসঙ্গ বোধ করছিলেন। যমনালালের মৃত্যুর পরে একটি চিঠিতে গান্ধীজি লেখেন যে যমনালালের এবং তাঁর নিজের রাজনীতিতে কোনওদিনই বিশেষ আগ্রহ ছিল না। তাঁদের উভয়ের সত্যিকারের রাজনীতি ছিল গঠনমূলক কাজ।১২ নীতিশূন্য রাজনীতির প্রতি তিনি বার বার কংগ্রেসীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। কংগ্রেস—কর্মীরা বোঝেননি যে ক্ষমতা হস্তান্তর হলেই কেবল স্বরাজ আসে না। নতুন করে সমাজকে এবং সামাজিক মূল্যকে গড়ে না তুললে স্বরাজ কখনই সত্যিকারের স্বরাজ হয় না।

    আরও দেখুন
    Books
    বইয়ের
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    ই-বই ডাউনলোড
    বইয়ের
    বাংলা সাহিত্য
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা কুইজ গেম
    বাংলা ই-বই
    অনলাইন বুক

    বস্তুত স্বরাজের অর্থ কী এবং স্বরাজ অর্জন করার ক্ষমতা কীভাবে আসে সে বিষয়ে গান্ধীজির অনুগামীদের অধিকাংশই কোনওদিন গভীরভাবে ভাবেননি। অবিনীত হলেও বলতে হয় গান্ধী—অনুরাগীরা গান্ধীজির স্বরাজের অর্থ বোঝেননি। যাঁরা বুঝেছিলেন তাঁরা ক্ষমতায় পৌঁছুতে পারেননি। পরবর্তীকালে তাঁরা পরাভূত হয়ে হতাশায় ভুগছিলেন। আসলে সত্য এবং স্বরাজকে চরম অর্থে বোঝার চেষ্টা গান্ধীজির জীবিতকালে হয়নি। খুব অল্পসংখ্যক ব্যক্তিই উপলব্ধি করেছিলেন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অর্ন্তনিহিত অপূর্ণতা, সেইসঙ্গে মানবিক জীবনে ও ব্যবহারে স্বরাজের পূর্ণতা কিভাবে আসে। গান্ধীজির লেখায় এই সম্বন্ধে পরিষ্কার বক্তব্য ছিল। আন্তর্জাতিক সমাজবাদের মোহে বৃহত্তর সত্য সেদিন আচ্ছন্ন হয়েপড়েছিল। এই কারণে তাঁর মন উত্তরোত্তর অর্ন্তমুখী হয়ে ওঠে। তিনি হরিজন পত্রিকায় ব্যক্ত করেন যে এই সময় তাঁর মন ঈশ্বর চিন্তায় বেশি ব্যস্ত থাকত এবং ধীরে ধীরে তিনি ঈশ্বরের দিকে সরে যাচ্ছিলেন।১৩ কর্মযোগী গান্ধীজির মন ক্রমশই বৈরাগ্য প্রভাবিত হয়েপড়ছিল। সবরমতী আশ্রমে তিনি কখনও বৈরাগ্যের কথা চিন্তা করেননি। হয়তো তিনি এখন বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে পড়ছিলেন। কিন্তু সেবাগ্রামে তাঁর যে মানসিক অবস্থার পরিচয় পাওয়া যায় তা কেবল বয়সের ভার বলে ব্যাখ্যা করা যায় না। এরমধ্যে একটি সূক্ষ্ম মানবিক সম্পর্কের কারণ প্রচ্ছন্ন ছিল। তিনি বুঝেছিলেন মানবিক মূল্যবোধের কোথায় যেন গভীর ফাটল ধরেছে। মানবিক সম্পর্কের অন্তরঙ্গতা হারিয়ে যাচ্ছে। মনে হয় এই অনুভব তাঁকে অস্থির করে তুলেছিল। মৃত্যুর আগে স্বাধীন ভারতে তিনি আর একটি এবং শেষ অন্দোলন শুরু করার কথা ভাবছিলেন। এটাও তাঁর প্রচ্ছন্ন অভিমান এবং চাপা—পড়া ক্ষোভ থেকে উৎসারিত। একটু গভীরভাবে বিচার করলে দেখা যাবে তাঁর মনে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এই দ্বন্দ্বের কারণ তাঁর ব্যক্তিত্বের মধ্য থেকে মনে হয় গড়ে উঠেছিল। ব্রহ্মচর্য নিয়ে তাঁর অসফলতা এক অন্যতম কারণ হতে পারে। সেবাগ্রাম জীবনের গোড়ার দিকে এই মানসিক দ্বন্দ্ব এতটা প্রকট ছিল না। শেষের দিকে দ্বন্দ্ব, স্ববিরোধ এবং নিঃসঙ্গতাবোধ গান্ধীজির মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তা থেকে উত্তরণের কথাও তিনি ভাবছিলেন। এই উত্তরণ এক আদর্শ সমাজ সর্বোদয় সমাজ। সর্বোদয় সম্মেলনের জন্য তিনি সেই সময় তাই ব্যাকুল হয়েছিলেন। সম্মেলনের তারিখও নির্ধারিত হয়। কিন্তু শেষ পর্যন্ত সম্মেলনে যোগ দিতে তিনি পারেননি।

    আরও দেখুন
    বই পড়ুন
    বুক শেল্ফ
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা কমিকস
    বাংলা ভাষা
    বইয়ের
    বই
    ই-বই ডাউনলোড

    দুই

    সেবাগ্রামের আসল নাম ছিল সেগাঁও। এই নামে আর একটি বড় গ্রাম থাকাতে গান্ধীজির চিঠিপত্র প্রায়ই বড় সেগাঁওয়ে চলে যাচ্ছিল। সেই জন্য এর নাম পরিবর্তন করে রাখা হয় সেবাগ্রাম। মীরাবেন আগে থেকেই সেবাগ্রামে সংগঠনের কাজে রত ছিলেন। মীরাবেনের পূর্ব উপস্থিতি গান্ধীজির সেবাগ্রাম বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ ছিল। যমনালালের বদান্যতারও কম আকর্ষণ ছিল না। যদিও গান্ধীজির ঘনিষ্ঠদের অনেকেই সেবাগ্রামে গান্ধীজি বাস করুন এটা চাননি। তা সত্ত্বেও তিনি এই ব্যাপারে পাকাপাকি মনস্থির করে ফেললেন। যমনালাল ছিলেন এখানকার মালগুজার অর্থাৎ জমিদার। সেবাগ্রামে গান্ধীজির যাতে কোনোপ্রকার অসুবিধা না হয়, সে ব্যাপারে তাঁর দৃষ্টি ছিল সজাগ। সেবাগ্রামে গান্ধীজির কাজকে অনেকে ”সেবাগ্রাম মডেল” এবং ”সেবাগ্রাম মেথড” বলে বর্ণনা করেছেন। ১৪ মনে হয় এই বর্ণনা সঠিক নয়। কারণ গান্ধীজি গ্রাম উন্নয়নের সচেতনভাবে কোনো মডেল তৈরি করেননি। তাঁর সব কাজ বাস্তবতার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে গড়ে উঠেছে। এই সময় একটি চিঠিতে গান্ধীজি মীরাবেনকে লেখেন গ্রামের কাজে তাঁর অন্তর পড়ে আছে। কিন্তু শেষ পর্যন্ত এই গ্রাম গঠনের কাজ কি রকম হবে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।১৫ ১৯৩৬ সালে Basil Mathews-এর একটি প্রশ্নের উত্তরে গান্ধীজি বলেন—“I cannot speak with either the definiteness or confidence of a Stalin or a Hitler as I have no cut and dried programme which I can impsoe on villagers”১৬ এ থেকে বোঝা যায় কোনো পূর্বপরিকল্পিত মডেল নিয়ে গান্ধীজি গ্রামের কাজে এগিয়ে আসেননি।

    আরও দেখুন
    বাংলা কুইজ গেম
    PDF
    উপন্যাস সংগ্রহ
    বাংলা রান্নার রেসিপি বই
    Books
    বাংলা অডিওবুক
    বাংলা ইসলামিক বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ই-বুক রিডার
    সাহিত্য পত্রিকা

    ইংরেজ সরকার কিন্তু তাঁর পল্লী সংগঠনের কাজে একটি গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পায়। ইংরেজসরকার মনে করেছিল গান্ধীজি এবার গ্রামের লোককে সংগঠিত করতে চলেছেন। সরকার খুবই বিচলিত বোধ করছিল। ১৯৩৫ সালের বাজেটে তাই পল্লী উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গান্ধীজি বলেন— ”I should be glad if Government were to take the wind out of my sail. Much of the work that I propsoe doing is what Government ought to do.”১৭ ১৯৩৩ সাল থেকে গান্ধীজি হরিজনদের নিয়ে কাজ শুরু করেন। সে বছরেই তৈরি হয় হরিজন সেবক সংঘ। সারা ভারত ঘুরে তিনি অস্পৃশ্যতা বর্জন আন্দোলন চালাচ্ছিলেন। পরিশেষে নিবিড়ভাবে পরীক্ষার ক্ষেত্র হিসাবে সেবাগ্রামকে বেছে নেন। গান্ধীজি সম্পর্কে সবচেয়ে বেশি ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছিল হরিজন সমস্যা নিয়ে। একদিকে যেমন ডাঃ অম্বেডকর তিক্ত ছিলেন অপরদিকে বর্ণহিন্দুরাও তাঁর প্রতি বিরূপ ছিল। গান্ধীজির বর্ণাশ্রমধর্ম সমর্থন হরিজনরা ভালো চোখে দেখেনি। আবার বর্ণাশ্রমধর্মের নতুন অর্থ বর্ণহিন্দুদের মোটেই পছন্দ হয়নি। হরিজন সমস্যা নিয়ে গান্ধীজি যে আন্দোলন শুরু করেছিলেন তার পরীক্ষাগার ছিল সেবাগ্রাম। সেবাগ্রাম মহারাষ্ট্রের একটি ছোট গ্রাম। জনসংখ্যা ছিল ৬৩৯। গ্রামে মোট জমির পরিমাণ ছিল ১৫৫০ একর। লোকসংখ্যার অধিকাংশ ছিল মাহার, মাং, চামার আর ভাঙ্গি। এদের মধ্যে মাহার আর মাং—রাই ছিল সংখ্যাগরিষ্ঠ। বর্ণহিন্দুদের মধ্যে কুনবিরাই প্রধান ছিল। ব্রাহ্মণ ছিল এক ঘর।

    আরও দেখুন
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের
    বাংলা কবিতা
    Library
    পিডিএফ
    বাংলা অনুবাদ সাহিত্য
    গ্রন্থাগার
    গ্রন্থাগার সেবা
    বাংলা রান্নার রেসিপি বই

    গ্রামবাসীদের সঙ্গে গান্ধীজিকে পরিচয় করিয়ে দেবার জন্য যমনালাল বাজাজ একটি সভার আয়োজন করেন। সেই প্রথমসভা এক অর্থে স্মরণীয় হয়েছিল। গান্ধীজি তাঁর ভাষণে সেবাগ্রামে আসার উদ্দেশ্য বুঝিয়ে বলেন। গ্রাম গঠনের জন্য, গ্রামের উন্নতির জন্য তিনি বিভিন্ন কাজের কথা বলেন এবং তার জন্য গ্রামবাসীদের সহযোগিতার কথা বলেন। এই প্রসঙ্গে অস্পৃশ্যতা দূরীকরণের উপর বিশেষ জোর দেন। কিন্তু গ্রামের মোড়ল, যাকে মারাঠিতে পাটিল বলা হয়, সে অস্পৃশ্যতা দূর করার ব্যাপারে প্রতিবাদ করে ওঠে। পাটিল ছিল বর্ণহিন্দু কুনবি জাতের। সে বলে গ্রাম উন্নয়নের ব্যাপারে সহযোগিতায় তার কোনও আপত্তি নেই। অস্পৃশত্যতা নিরোধের ব্যাপারে সে সহযোগিতা করতে পারবেনা। প্রথম দিন থেকে গান্ধীজির হরিজন মুক্তির কাজে বিরোধিতা দেখা যায়। এই সেবাগ্রামেই হরিজনরা অন্যান্য মানুষের মত গণ্য হত না। তারা মন্দিরে প্রবেশ করতে পারত না। নাপিত, দর্জি, পুরোহিত এদের কাজ করত না। গ্রামের কুয়ো ব্যবহার করার অধিকার এদের ছিল না। সবাই যে রাস্তা দিয়ে চলত সে রাস্তা দিয়ে ওরা চলতে পারত না।

    গান্ধীজি প্রথমে যমনালালের ক্ষেতের একটি কুয়ো হরিজনদের ব্যবহারের জন্য খুলে দেন। কিন্তু কোনো হরিজন সাহস করে কুয়োর জল নিতে আসেনি। কিছুদিন পর দু—একজন জল নিতে এলে গ্রামে তা নিয়ে এত হৈ চৈ শুরু হয় যে তারা আসা বন্ধ করে দেয়। গান্ধীজি একটি হরিজন বালককে নিজের পুত্র হিসাবে পোষ্য নেন। গ্রামের নাপিত তার চুল কাটতে অস্বীকার করে। তিনি আশ্রমের রান্নাঘরে বেশ কয়েকজন হরিজনকে নিয়োগ করেছিলেন। গ্রামের বর্ণহিন্দুরা এটা মোটেই ভালোভাবে নেয়নি।

    আরও দেখুন
    বাংলা ফন্ট প্যাকেজ
    গ্রন্থাগার
    বাংলা অনুবাদ সাহিত্য
    বইয়ের
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা কবিতা
    Books
    বই
    বাংলা সাহিত্য
    সেবা প্রকাশনীর বই

    আসলে মানুষের নৈতিকতাবোধ যে এক জটিল অভ্যাসের গ্রন্থি দিয়ে তৈরি, গান্ধীজি পরিষ্কার তা বুঝতে পারেন। সামাজিক নীতিপরায়ণতার যুক্তির উপর মোটেই নির্ভর করে না। বহুকালের সংস্কার কখন যুক্তিকে নির্বাসন দেয় বোঝাই যায় না। এই সংস্কারের পরিবর্তন অত্যন্ত জটিল কাজ। প্রথম দিন থেকে গান্ধীজির কাজকে বর্ণহিন্দুরা যেমন মেনে নিতে পারেননি, হরিজনরাও তাদের সামাজিক অবস্থার পরিবর্তনকে গ্রহণ করার মত মন তৈরি করতে হয়। আসলে আশ্রম এবং সেবাগ্রাম এই দুইয়ের মধ্যে একটি দূরত্ব চিরদিন রয়ে গেছে। প্রথম দিনের ফাঁক আজও ভরাট হয়নি। গান্ধীজির সহানুভূতি, প্রতিদিন গ্রামের গলির আবর্জনা পরিষ্কার, হরিজন বালককে নিজের পুত্র বলে গ্রহণ করা, আশ্রমের রসুই ঘরে হরিজন এবং অন্যান্যদের মধ্যে কোনও পার্থক্য না রাখা, তাদের শিক্ষার জন্য অক্লান্ত চেষ্টা— এত সত্ত্বেও গান্ধীজি ওদের খুব কাছের মানুষ হতে পারেননি। এ দৈন্য ছিল মুখ্যত গ্রামের মানুষের। সেবাগ্রামের মানুষ, বর্ণহিন্দু এবং হরিজন গান্ধীজির ব্যক্তিত্বের দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল তার সঠিক মূল্য্যায়ন হয়নি। শেষ পর্যন্ত আশ্রম এবং গ্রাম, এদের ফাঁক রয়েই গেল। মহাদেব দেশাঈ স্বীকার করেছেন— ”There is a hiatus between the villagers and us. There is yet no living link between us.”১৮ গান্ধীজি এর জন্য হাজার বছরের সামাজিক অন্যায়কে দায়ী করেন। তিনি বার বার বলেছেন একদিনে হাজার বছরের সংস্কার যায় না। তিনি এও বলেছেন সমাজ পরিবর্তন কেবল অর্থনৈতিক উপাদানের উপর নির্ভর করে না। তিরিশের দশকে গান্ধীজি যে—গভীর বাস্তব জ্ঞানের পরিচয় দিয়েছেন তার তুলনা মেলে না। তিনি লক্ষ্য করেছেন বাইরে থেকে গ্রামবাসীর মধ্যে পরিবর্তন আনা যায় না। গান্ধীজির সমাজ সংস্কারের চেষ্টা তাদের অভ্যস্ত জীবনযাত্রার মধ্যে একটা মানসিক নাড়া দিতে পেরেছিল। তাতে তাদের স্থবির জীবনের শেকড় নড়ে গিয়েছিল। পরবর্তীকালে পরিবর্তনের আলো ধীরে ধীরে আসতে পেরেছিল।

    আরও দেখুন
    বাংলা ভাষা
    বাংলা ই-বই
    ই-বই ডাউনলোড
    বাংলা ইসলামিক বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    সেবা প্রকাশনী বই
    ই-বুক রিডার
    বইয়ের
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ

    গ্রাম সংগঠকের ভূমিকায় গান্ধীজির অবদান উল্লেখযোগ্য। গান্ধীজিই প্রথম সমাজবিজ্ঞানী যিনি গ্রাম উন্নয়নে বিভিন্ন বিজ্ঞানের মধ্যে পারস্পরিক সম্বন্ধযুক্ত একটি সম্পূর্ণ উন্নয়নর কথা বলেন। Inter-disciplinary approach for integrated develepment-এর কথা গান্ধীজির আগে কেউ এভাবে ভেবেছেন কি না এবং তার ফলিতরূপ দেবার চেষ্টা করেছেন কিনা সন্দেহ। যে—কোন সমস্যা নিয়েই ভাবা যাক না কেন সেই সমস্যা সামাজিক অন্যান্য সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। কোনও একটি সমস্যাকে অন্য সমস্যা থেকে আলাদা করা যায় না। গান্ধীজি সেবাগ্রামকে ম্যালেরিয়া, টাইফয়েড, আমাশা প্রভৃতি রোগ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। এরকম একটি মসস্যা যে এককভাবে সমাধান করা যায় না এ কথাটা গান্ধীজি প্রথম সবাইকে বোঝাতে চেষ্টা করেন। রোগমুক্ত করতে হলে গ্রামের আবর্জনা পরিষ্কার করা অপরিহার্য। যে—সমস্ত জায়গায় জল জমে এবং মশার উৎপত্তি হয় সে—সব জত্রায়গায় কেরোসিন ছড়াবার ব্যবস্থা করেন। তিনি জানতেন সেইসঙ্গে লোকের পুরোনো অভ্যেসগুলোর পরিবর্তন দরকার। প্রাত্যহিক খাদ্যতালিকার উন্নতি প্রয়োজন। তখন সেবাগ্রামে ভাল সবজি উৎপন্ন হত না। তিনি বিভিন্ন সবজি চাষের ব্যবস্থা করেন। সবজি চাষর জন্য দরকার জৈব সার। মানুষের মল এবং আবর্জনাকে জৈব সারে পরিণত করার ব্যবস্থা করেছিলেন। তখন দুধ প্রায় দুষ্প্রাপ্য ছিল। গান্ধীজি একটি গোশালা আরম্ভ করে দেখালেন গোপালন একটি লাভজনক পেশা। ক্রমে সেবাগ্রামে পর্যাপ্ত দুধ পাওয়া যেতে লাগল। চাষের বহুমুখী উন্নতি দেখা দিল। সেবাগ্রামে ফলের চাষ হত না। পেয়ারা, পেঁপে ইত্যাদির ফলন হতে লাগল। চাষের ক্ষেত্রে গান্ধীজি কিছুটা সাংগঠনিক পরিবর্তন আনতে পেরেছিলেন। তিনি বার বার বলেছেন জমিদার গ্রামে ট্রাস্টি হিসাবে কাজ করবেন। যমনালাল সেবাগ্রামের জমিদার হওয়া সত্ত্বেও তিনি গ্রামবাসীদের খোলাখুলি বলেন জমিদার যদি গ্রামের উন্নতি না দেখেন তাহলে গ্রামের লোকে যেন জমিদারের জমিতে কাজ না করেন। সেবাগ্রাম আদর্শ গ্রাম হয়ে উঠুক এটা একসময় তিনি চেয়েছিলেন যাতে পরে উত্তরসূরীরা সেবাগ্রামের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। কিন্তু এই ইচ্ছা বেশিদিন স্থায়ী হয়নি। তার কারণ গ্রামের সহযোগিতা তিনি তেমন পাননি। গ্রামের লোকের যাতে আয় বাড়ে তার জন্য তিনি খাদি শিক্ষা কেন্দ্র গঠন করেন। বুনিয়াদি শিক্ষার প্রবর্তনও আরম্ভ করেন। কিন্তু সেবাগ্রামের লোকেরা খাদিকে জীবনযাত্রার উপায় হিসাবে মেনে নেয়নি। সেবাগ্রামে আনুমানিক দশ শতাংশের বেশি লোক খাদিবস্ত্র পরিধান করেনি। বুনিয়াদি শিক্ষা জনপ্রিয় হয়নি। প্রয়াজন—ভিত্তিক শিক্ষা তাই গড়ে ওঠেনি। সেইজন্য গান্ধীজির উৎসাহ ধীরে ধীরে কমে যায়। তাঁর আশ্রমের লোকেরাও তাঁদের দায়িত্ব পালনে বিফল হয়েছিলেন। ফলে ১৯৪৪ সালে হতাশ গান্ধীজি সেবাগ্রাম আশ্রমও বন্ধ করে দিতে চেযেছিলেন। মানুষ নিয়ে তাঁর পরীক্ষা মনে হয় তাঁর মনের মত রূপ পায়নি। তাই সেবাগ্রাম পল্লীউন্নয়ন বেশিদূর এগোয়নি।

    আরও দেখুন
    ই-বুক রিডার
    PDF
    বাংলা ই-বুক রিডার
    অনলাইন বুক
    বাংলা উপন্যাস
    সাহিত্য পত্রিকা
    বাংলা কবিতা
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা কমিকস

    তিন

    গান্ধীজির সেবাগ্রাম পর্ব আরম্ভ হয়েছিল ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষণে। তখন পরিকল্পিত অর্থনীতির সুবর্ণ যুগ। সোভিয়েত রাশিয়ার তখন কৃষিক্ষেত্রে সমষ্টিবদ্ধ পদ্ধতি চালু হয়ে গেছে। সারা পৃথিবীতে সমষ্টিবদ্ধ পদ্ধতির জনয়গান চলছিল। অর্থনীতিতে এবং কৃষিতে ব্যক্তিগত উদ্যোগ প্রতিক্রিয়াশীল বলে গণ্য হত। রাজনীতিতে ইউরোপে একটা প্রচণ্ড অস্থিরতা চলছিল। ১৯৩৬ সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়। তার তিন বছর বাদে দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হয়ে যায়। এই সময় ব্যক্তি মানুষের স্বাধীনতা সব চেয়ে সঙ্কটাপন্ন হয়ে পড়ে। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, সোভিয়েত সমষ্টিবাদ ব্যক্তির স্বাধীনতাকে পদদলিত করছিল। এই সময়ে প্রধান বিষয় ছিল যন্ত্রের প্রগতি। কৃষিতে সমষ্টিবদ্ধতার পেছনে সব চেয়ে বড় যুক্তি ছিল যন্ত্রীকরণ। বড় যন্ত্রের ব্যবহারে কৃষিতে কাঠামোগত দ্রুত পরিবর্তন আসবে এমন কল্পনা অনেকের মনেই স্থান পেয়েছিল। একমাত্র গান্ধীজি এর প্রতিবাদ হয়ে দেখা দিয়েছিলেন। ইতিহাস প্রমাণ করে দিয়েছে গান্ধীজি বিষয়টির কত গভীরে প্রবেশ করেছিলেন। তিনি শুধুমাত্র কল্পনাবিলাসী ছিলেন না।

    গান্ধীজির কাজে সমাজ পরিবর্তনের লক্ষ্য ছিল পরিষ্কার। সে লক্ষ্য স্বরাজে পরিপূর্ণ প্রতিষ্ঠা। স্বরাজ মানে প্রতিটি ব্যক্তির স্বরাজ। ব্যক্তির বাইরে সমষ্টিবদ্ধ প্রতিষ্ঠান কোন না কোনভাবে ব্যক্তির স্বরাজকে ব্যাহত করে। সেই জন্য বৃহৎ প্রতিষ্ঠান সম্পর্কে গান্ধীজির তীব্র সন্দেহ ছিল। এই প্রতিষ্ঠান রাষ্ট্র হতে পারে, বৃহৎ শিল্প হতে পারে, যে—কোন বড় যন্ত্রপাতি হতে পারে। এ সবের যূপকাষ্ঠে কি ভাবে কত লোক রক্তাক্ত হয়েছে এটা সর্ববিদিত। গান্ধীজি সেবাগ্রাম পরীক্ষার মাধ্যমে প্রতিটি লোককে একটা সম্মানের আসন দিতে চেষ্টা করেছেন। সমষ্টিবাদের মধ্যে ব্যক্তি অহরহ উপেক্ষিত হয়। গান্ধীজি প্রতিটি ব্যাক্তিকে যোগ্য আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আপাতব্যর্থতার ভেতর দিয়ে এই সত্যই বার বার উজ্জ্বল হয়ে দেখা যায়।

    আরও দেখুন
    নতুন উপন্যাস
    গ্রন্থাগার সেবা
    বাংলা অনুবাদ সাহিত্য
    সেবা প্রকাশনীর বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা লাইব্রেরী
    Books
    বাংলা ভাষা
    বই

    পাদটীকা

    ১. Bapu’s Letters to Mira, 1924-1948, Ahmedabad, 1949,

    ২ Mark Thomson, Gandhi and His Ashrams, Bombay, 1993,

    ৩. D.G. Tedulkar, Mahatma, 1969, Vol 6,

    ৪. গান্ধীজির সমগ্র রচনাবলী, Vol 59  পৃঃ, ২৬৪

    ৫. হরিজন, ১২ ডিসেম্বর, ১৯৩৬

    ৬. Judith M. Brown, Gandhi, 1990, পৃঃ ২৬৩

    ৭. জওহরলালকে লিখিত গান্ধীজির পত্র, ২৫ এপ্রিল, ১৯৩৮

    ৮. গান্ধীজি মহাদেব দেশাইকে বলেন “I am after all a sinking ship, who would choose to sail in such a ship” Mark Thompson কর্তৃক উদ্ধৃত, ঐ, পৃঃ ২২৮

    ৯. নেহরুকে লেখা রাজকুমারী অমৃত কাউরের পত্র, ৬ জুলাই, ১৯৩৯। নেহরুকে লেখা সর্দার বল্লভভাই প্যাটেলের পত্র, ৩ জুলাই, ১৯৩৯

    ১০. Tendulkar, ঐ Vol 4, পৃঃ ৮৬

    ১১. Tendulkar, ঐ Vol.4 পৃঃ ১০৭

    ১২. Mark Thomson, ঐ, পৃঃ ১৭৬

    ১৩. হরিজন, ১৮ এপ্রিল, ১৯৩৬

    ১৪. Mark Thomson, ঐ The Village of Service, India in a Village দ্রষ্টব্য।

    ১৫. Bapu’s Leters to Mira দ্রষ্টব্য।

    ১৬. Tendulkar, ঐ Vol 4, পৃঃ, ১০৬

    ১৭. Tendulkar যুক্তভাবে সম্পাদিকGandhi– His Life and Work, Bombay, 1944 পুস্তকে মহাদেব দেশাই—এর প্রবন্ধ At Sevagram.পৃঃ ১৯৮

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকশ বছরের সেরা ভৌতিক – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ
    Next Article হিন্দুআইন (দায়ভাগ ও মিতাক্ষরা) – বিভূতিভূষণ মিত্র

    Related Articles

    বারিদবরণ ঘোষ

    একশ বছরের সেরা ভৌতিক – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }