Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গান্ধীজি : ফিরে দেখা

    বারিদবরণ ঘোষ এক পাতা গল্প665 Mins Read0
    ⤶ ⤷

    ডাকটিকিটে গান্ধীজি – কাশীনাথ বন্দ্যোপাধ্যায়

    রাজা না হয়েও যিনি রাজসম্মানে সারা পৃথিবীর ডাকটিকিটে বন্দিত হয়েছিলেন তিনি আমাদের অতি প্রিয় স্বাধীনতাসংগ্রামী মহাত্মা গান্ধীজি। ডাকটিকিটের জন্ম ১৮০ সালে ব্রিটিশ সরকারের আনুকূল্যে। সেখানে দেখেছি রাজারানীর ভিড়। ব্যতিক্রমের দলে যাঁরা পড়েন, তাঁরাও ছিলেন রাজানুগৃহীত, রাজসম্মানে সম্মানিত অথবা বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা প্রভৃতি বিষয়ে স্ব স্ব ক্ষেত্রে দিকজয়ী। ডাকটিকিটে তাঁরা বন্দিত হয়েছেন। কিন্তু নিজের নিজের দেশের ডাকটিকিটেই আমরা তাঁদেরকে দেখেছি। দ্বিতীয় মহাযুদ্ধের পর বিজেতা দেশগুলি শ্রদ্ধা—সম্মান জানাল রুজভেল্ট, স্তালিন এবং চার্চিলকে তাঁদের ডাকটিকিট প্রকাশ করে। তখনও দেখা গেছে পরাজিত গোষ্ঠী দেশগুলি বিমুখ বাসনায় তাঁদের প্রতি মুখ ফিরিয়ে রয়েছেন। অথচ গান্ধীজী, তিনি এক মহা ব্যতিক্রম ব্যক্তিত্ব। শ্রেণীনির্বিশেষে পৃথিবীর প্রতিটি দেশ তাঁর প্রতি সম্মানের ডালি উপহার দিয়েছে। যে ব্রিটিশ সাম্রাজ্যকে উচ্ছেদ করাই তাঁর একমাত্র স্বপ্ন, ছিল, সেই গ্রেট ব্রিটেনও তাঁর ডাকটিকিটের প্রকাশে কার্পণ্য করেননি। তিনি বন্দিত হয়েছেন আমেরিকায় আবার রাশিয়ায়। অথচ এ দুই দেশ অন্তত নীতির দিক দিয়ে দুই মেরুপ্রান্তের অধিবাসী। কিসের জোরে তিনি সকলের মন জয় করলেন? সে কোন মন্ত্র, যার দ্বারা সাদাকালোর সব বিভেদকে দূর করে, সমস্ত ইজম—এর ঊর্ধ্বে উঠে, তিনি সমগ্র দেশবাসীর হৃদয়কে সমসূত্রে গ্রথিত করতে পারলেন? সে ওই সত্য, অহিংসার তথা সত্যাগ্রহের এই নীতিতে আস্থাবান হয়ে আপন উদ্দেশ্যসাধনে অগ্রবর্তী হলে যে অসম্ভবকেও সম্ভব করা যায়, তার উদাহরণ তিনি নিজেই। তাঁর নীতির প্রতিধ্বনি শুধু দেশের মধ্যেই সীমায়িত থাকেনি পরন্তু দিগবিদিকে ছড়িয়ে পড়েছিল এবং আগ্রাসী সাম্রাজ্যবাদী রাজতন্ত্রের করেছিল সমাধি রচনা। বিনা রক্তপাতে যে কেমন করে অভিলষিত বস্তু লাভ করা যায়, তার অপূর্ব কৌশল দেখে এমনকি আমেরিকা, রাশিয়া এবং ব্রিটেনও চমৎকৃত হয়ে গিয়েছিলেন। তাই এই অদ্ভুতকর্মা মানুষটির আশ্চর্য কৌশলটিকে তাঁর শতবর্ষপূর্তি দিবসে অভিনন্দিত না জানিয়ে তাঁরা থাকতে পারেননি।

    গান্ধীজি আজ আর আমাদের মধ্যে নাই। কিন্তু পৃথিবীর এই বিরাট গণতান্ত্রিক দেশ ভারত, আজও এই ঋষিকল্প মানুষটির আশীর্বাদ নিয়েই উচ্চচাশার অগ্রশীর্ষে আরোহণ করে চলেছে।

    পৃথিবীর উনচল্লিশটি দেশ গান্ধীজির উপর ৭৪টি ডাকটিকিট প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মিনিয়েচার সীট, বিশেষ ধরনের ওভারপ্রিন্ট, আকর্ষণীয় প্রথম দিবসের আবরণ, তাঁর জীবনের বিভিন্ন ঘটনা সম্বলিত খাম, পোস্টকার্ড, ইনল্যান্ড, এয়ারোগ্রাম ইত্যাদি প্রকাশ করে এই মহামানবকে শ্রদ্ধা—সম্মান নিবেদন করেছেন। ভারত (আগস্ট ১৫, ১৯৪৮) স্বাধীনতার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির জনকের ৮টি ডাকটিকিট প্রকাশ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। চারটি সাধারণ টিকিট। চারটি সার্ভিস টিকিট। সার্ভিস টিকিটগুলি সরকারী কাজে ব্যবহৃত হয়েছিল। সেগুলি অল্পসংখ্যক ছিল, তাই ওগুলি এখন দুষ্পাপ্য টিকিটের মধ্যে পড়ে। বিশেষ করে ১০ টাকার টিকিটখানির বাজার দূর বর্তমানে হাজার টাকার কাছাকাছি। গান্ধী—স্মারক ডাকটিকিট চারটির মুদ্রামান ছিল যথাক্রমে ১ ১/২ আনা, ৩ ১/২ আনা, ১২ আনা এবং ১০ টাকা। সার্ভিস টিকিটগুলির মুদ্রামানও ঐ একই রকম। ছবির ও রঙেরও কোন হেরফের ছিল না। শুধু টিকিটগুলির উপর ‘Service’ কথাটি যুক্ত ছিল। চারটি টিকিটেই গান্ধীজির আবক্ষমূর্তি অঙ্কিত। কেবল ১০ টাকার টিকিটির আকৃতি অপেক্ষাকৃত বড়। প্রতিটি টিকিটের বাঁদিকে হিন্দিতে এবং ডানদিকে উর্দুতে ‘বাপু’ কথাটি লিখিত। টিকিটের নীচে ইংরেজীতে লেখা ‘Mahatma Gandhi’, ২ অক্টো ১৮৬৯—১৯৪৮।

    আরও দেখুন
    ডাকটিকিটের
    ডাকটিকিটে
    পোস্টকার্ড
    বিজ্ঞান
    ডাকটিকিট
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা ই-বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ই-বুক রিডার

    ১৯৬১ সালে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা চ্যাম্পিয়ান অব লিবার্টি সিরিজের ডাকটিকিটের মধ্যে গান্ধীজিকে স্থান করে দেন। আমেরিকার ডাকবিভাগ এই উপলক্ষে চার সেন্ট এবং আট সেন্টের দুটি ডাকটিকিট গান্ধীজির উপর প্রকাশ করেন। পৃথিবীর সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে গান্ধীজিকে একাসনে ঠাঁই করে দিয়ে সেদিন আমেরিকা তাঁর যথার্থ উদার মনেরই পরিচয় দিয়েছিলেন। সেই টিকিট দুটিতে মুদ্রিত ছিল ‘মহাত্মা গান্ধী ১৮৬৯—১৯৪৮ অ্যাপসল অব ননভায়োলেন্স’। ভারতীয় শিল্পী আর এল, লেখি—র অঙ্কিত ছবিকে অবলম্বন করে এই এই ডাকটিকিট দুটি প্রকাশ করা হয়।

    ডাকটিকিট

    গান্ধীজির শতবর্ষে যত ডাকটিকিট পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে তার সমস্ত বিবরণ কারো একার পক্ষে দেওয়া সম্ভব নয়। কেউ যদি সম্যকরূপে অনুসন্ধান করেন, তবে সেই সমস্ত ডাককিটিটে এই মহামানবের জীবন, চিন্তা ও কার্যক্রমের মহামূল্যবান প্রতিফলন দেখে চমৎকৃত হবেন। এখানে আমি কয়েকটি বিশেষ দেশের কার্যক্রম নিয়েই আলোচনা করব।

    আরও দেখুন
    ডাকটিকিটের
    ডাকটিকিট
    বিজ্ঞান
    পোস্টকার্ড
    ডাকটিকিটে
    বাংলা অডিওবুক
    বাংলা ভাষা
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    অনলাইন বুক
    বাংলা উপন্যাস

    মরিসাস দেশ গান্ধীজির উপর ছুটি ডাকটিকিট প্রকাশ করে। প্রতিটি টিকিটই আকারে বড় এবং চমৎকারভাবে মূদ্রিত। ২ সেন্টের ডাকটিকিটে দেখান হয়েছে ১৮৮৭ সালের গান্ধীজিকে তখন তিনি লন্ডনে আইন পাঠরত ছাত্র। তৎকালীন ইংরেজী পোশাক পরিহিত অবস্থায় তাঁকে দেখা যাচ্ছে। আইন পাঠের জন্য গান্ধীজি লন্ডনে চার বছর ছিলেন। তখন তিনি বহু প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের সংস্পর্শে আসেন এবং এই সত্যই আবিষ্কার করেন যে, জিহ্বা নয় মনই হচ্ছে আস্বাদ গ্রহণের প্রকৃত অধিকর্তা। ১৫ সেপ্টেম্বর টিকিটে গান্ধীজিকে আমরা পাই ১৯০৬ সালের জুলু রিবেলিয়ানের সার্জেন্ট মেজর ইউনিফর্ম পরিহিত অবস্থায়। ডারবানে বসবসকারী ২৪ জন ভারতীয়কে নিয়ে তিনি গঠন করলেন ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর। যেখানে বিপদ—সংকেত দেখা গেছে সেখানেই তিনি এবং তাঁর বাহিনী স্ট্রেচার নিয়ে পদব্রজে ছুটে গেছেন। সময়ে সময়ে ৪০ মাইল পর্যন্ত হাঁটতে হয়েছে। কিন্তু গান্ধীজি বলেছেন, ‘এই সময়েই আমার জীবনের স্বর্ণোজ্জ্বল—মূহূর্তটি রচিত হয়েছিল।’ তাঁর এই অতন্দ্র সেবা শত্রু ও বন্ধু নির্বিশেষে সকলেরই প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছিল।

    ৫০ সেন্ট ডাকটিকিটে দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহী হিসাবে গান্ধীজিকে আমরা দেখতে পাচ্ছি। এটাই তাঁর জীবনের প্রথম সত্যাগ্রহ অভিযান। বর্ণবিদ্বেষের বিষকে উগড়ে ফেলবার জন্য সুদীর্ঘ সাত বছর ধরে একটানা অভিযান চালিয়ে গেছেন গান্ধীজি। পরিশেষে শত্রুকেও (Smuts Government) বন্ধুতে পরিণত করে আপন পরিশ্রমের ফলভোগী হয়েছিলেন।

    আরও দেখুন
    পোস্টকার্ড
    ডাকটিকিট
    ডাকটিকিটে
    ডাকটিকিটের
    বিজ্ঞান
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা ই-বই
    Library

    ৬০ সেন্টের ডাকডিকিটে গান্ধীজিকে পাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রীর লন্ডনস্থিত বাসভবনে। ১৯৩৯ সালের দ্বিতীয় গোল টেবিল কনফারেন্স—ভারত—স্বাধীনতার প্রাথমিক কথাবার্তা ওখানেই হয়েছিল। গান্ধীজি সেখানে গিয়েছিলেন ধুতি আর চাদরখানি মাত্র পরে। ভারতের যা একান্ত নিজস্ব তারই স্বীকৃতিতে অঙ্গে ধারণ করে লন্ডনের আসরেও তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। বাইরে তিনি অর্থ—উলঙ্গ ফকির কিন্তু অন্তরে তাঁর সমুদ্রের গতিকে স্তব্ধ করে দেবার দুদমনীয় শক্তি।

    ১ টাকার ডাকটিকিটে মরিসাসে অবস্থিত গান্ধীজিকে আমরা দেখতে পাব। ১৯০১ সাল, মরিসাসের অবস্থাও তখন দক্ষিণ আফ্রিকার মতো। গান্ধীজি ভারতে ফেরার পথে সেখানে নেমেছিলেন এবং মরিসাসবাসীদের আত্মশক্তিকে বর্ধিত করতে সহায়তা করেছিলেন। এই টিকিটে গান্ধীজীকে ইউরোপীয় পোশাকে কিন্তু মাথায় ভারতের বিশেষ ধরনের শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় আমরা দেখতে পাই।

    ২ টাকা ৫০ সেন্টের টিকিটে গান্ধীজির চমৎকার আবক্ষমূর্তি। সত্য ও অহিংসার দিব্য প্রতিমূর্তিই সেখানে মূর্ত হয়ে উঠেছে। এই সঙ্গে মরিসাস ডাকবিভাগ এই ছখানি ডাকটিকিটের একটি সুন্দর মিনিয়েচার সীটও প্রকাশ করেছেন। তার চারদিকের অঙ্গসজ্জায় উদাহৃত হয়েছে ভারতীয় জীবনধারার বিভিন্ন রূপকল্প।

    আরও দেখুন
    বিজ্ঞান
    ডাকটিকিট
    ডাকটিকিটে
    ডাকটিকিটের
    পোস্টকার্ড
    বুক শেল্ফ
    বাংলা অডিওবুক
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    সাহিত্য পত্রিকা
    পিডিএফ

    গ্রেনাডা গান্ধীজির উপর চারখানি ডাকডিকিট এবং সেগুলির সমবায়ে একটা মিনিয়েটার সীট প্রকাশ করেছেন। সেখানে ৬ সেন্ট টিকিটে দেকা যাচ্ছে, গান্ধীজি ধুতি—চাদর পরে অনবত মস্তকে হেঁটে চলেছেন, তাঁর মুখমণ্ডলে ফুটে উঠেছে এক বৃহত্তর বেদনার ছাপ। ১৯৪৬ সালের নোয়াখালিতে যে হিংসানল প্রজ্জ্বলিত হয়ে উঠেছিল তাকে প্রশমিত করতেই তাঁর এই পদযাত্রা। সেটাই এই টিকিটেই মুখ্য আলোচ্য বিষয়। ১৫ সেন্টের টিকিটে একটি জনসেবায় বক্তৃতা দেবার কালে প্রশান্ত মূর্তিতে তাঁকে দেখা যাচ্ছে। ২৫ সেন্টের টিকিটে গান্ধীজিকে দেখা যাচ্ছে প্রয়োজনীয় কাগজহস্তে প্রার্থনা সভায় ছুটে যেতে। ১ ডলার টিকিটে পাচ্ছি চিন্তাক্লিষ্ট গান্ধীজিকে। দেশের সমস্যার কথা চিন্তা করে তিনি বিশেষ ব্যাকুল। সেই ব্যাকুলতা তাঁর কুঞ্চিত কপালে সুস্পষ্ট পরিলক্ষিত।

    ২৫ পয়সার টিকিটে গান্ধীজি

    শতবার্ষিকীতে ভারতে গান্ধীজির ২০ পঃ ৭৫ পঃ, ১ টাকা ও ৫ টাকা—এই চারখানি ডাকটিকিট প্রকাশিত হয়। ২৫ পয়সার টিকিটে গান্ধীজি রয়েছেন তাঁর যোগ্য সহধর্মিণী কস্তূরবার সঙ্গে। টিকিটটির ডিজাইন তৈরি করেন দিল্লীর শ্রীসুরজসাধন। মাত্র তের বছর বয়সে তাঁরা বিবাহিত হয়েছিলেন। সুখে—দুঃখে বিপদে—সম্পদে ৬২ বছর তাঁরা একত্র ছিলেন। গান্ধীজি— সহধর্মিণীর মহাপ্রয়াণ ঘটে ১৯৪৪ সালে। এই মহায়সীর স্মরণকালে ভারতের ডাকবিভাগ ১৯৬৪ সালের ২২ ফেব্রুয়ারি ১৫ পয়সার একটি ডাকটিকিট প্রকাশ করেন। ৭৫ পয়সার ডাকটিকিটটির ডিজাইন তৈরি করেন ইন্ডিয়া সিকিউরিটি প্রেসের শ্রী পি বি চিটনী। ডাকটিকিটটি বড় সুন্দর। সহাস্য গান্ধীজির শুচিশুভ্র মূর্তিটি এখানে চমৎকার ফুটেছে। বর্ণ নির্বাচনেও বিশেষ মুন্সিয়ানা দেখা গেছে। ১ টাকার টিকিটের মূর্তিটি সংগ্রহ করা হয়েছে সুবিখ্যাত শিল্পী নন্দালাল বোসের অঙ্কিত ডান্ডী অভিযানের গান্ধী অবলম্বনে। ৫ টাকার টিকিটের ডিজাইন তৈরি করেছেন দিল্লির শ্রী সি আর, পাকরাশী। এখানে গান্ধীজি প্রচলিত পদ্ধতিতে চরকায় সুতো কাটাছেন। টিকিটের ডানদিকে অঙ্কিত রয়েছে সূর্য আর পদ্ম। সূর্য সত্যের প্রতীক পদ্ম অহিংসার। চারটি টিকিটই নাসিকের সিকিউরিটি প্রেস থেকে ফটোগ্রেভার পদ্ধতিতে ১৯৬৯ সালের ২রা অক্টোবর প্রকাশিত হয়েছিল।

    আরও দেখুন
    পোস্টকার্ড
    ডাকটিকিট
    ডাকটিকিটের
    ডাকটিকিটে
    বিজ্ঞান
    বই পড়ুন
    PDF
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা গল্প
    বাংলা কবিতা

    দক্ষিণ আমেরিকার একটি ছোট দেশ ডোমিনিকা। তাঁরাও তিনটি আকর্ষণীয় ডাকটিকিট প্রকাশ করে গান্ধীজিকে সম্মান জানিয়েছিলেন। ৬ সেন্টের টিকিটে গান্ধীজিকে সুতো কাটতে দেখা যাচ্ছে, বামদিকে লন্ডনের বিগ বেন। ৩ সেন্ট ডাকটিকিটের পণ্ডিত নেহরুর সঙ্গে পরামর্শরত গান্ধীজি, বামদিকে আকবরের সমাধি—মন্দির। ১ পাউন্ড ১০ সেন্টের ডাকটিকিটে প্রসন্নচিত্ত গান্ধীজি বামদিকে শোভা পাচ্ছে আগ্রার তাজমহল।

    গ্রেট বিটেন গান্ধীজির ১ শিলিং ৬ প্রেন্সের একটি ডাকটিকিট প্রকাশ করেন। বহুরঙা এই টিকিটটিতে গান্ধীজির আবক্ষ প্রশান্ত মূর্তি অঙ্কিত। পশ্চাদপটে ভারতের জাতীয় পতাকা, ঊর্ধ্বদেশে দক্ষিণকোণে ক্ষুদ্রাকারে ইংলন্ডের রানির মূর্তি। এই টিকিটের ডিজাইন তৈরি করেন ভারতীয় সুবিখ্যাত ডিজাইনার শ্রীবিমান মল্লিক। ৩৫টি দেশের ৬০টি ডাকটিকিটের মধ্যে এই টিকিটটিই সর্বশ্রেষ্ঠ বলে এক প্রদর্শনীতে বিবেচিত হয়। ১৯৭০ সালের মার্চ মাসে কলকাতায় এই আন্তর্জাতিক গান্ধী ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন হয়।

    আরেবিয়ান রিপাবলিক সিরিয়া গান্ধীজির উপর দুখানি ডাকটিকিট প্রকাশ করেন। একটি ১২ ১/২ পি, ২৭ ১/২ পি। টিকিট দুটিতে গান্ধীজির প্রসন্ন মূর্তি আরেবিক প্রতিলিপিতে সুন্দরভাবে উদাহৃত হয়েছে।

    আরও দেখুন
    ডাকটিকিট
    ডাকটিকিটের
    পোস্টকার্ড
    ডাকটিকিটে
    বিজ্ঞান
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    ই-বুক রিডার

    ত্রিনিদাদ এবং টোবাগো—ও গান্ধীজীর দুখানি ডাকটিকিট প্রকাশ করেছেন। একখানি ১০ সেন্টের আর একখানি ৩০ সেন্টের। ১০ সেন্টে গান্ধীজির দণ্ডায়মান স্ট্যাচুর প্রতিমূর্তি, ৩০ সেন্টের টিকিটে গান্ধীজির আবক্ষ মূর্তি। দক্ষিণ দিকের ঊর্ধ্বকোণে ভারতের জাতীয় পতাকা।

    সোমালিয়ার তিনখানি ডাকটিকিট যথাক্রমে ০—৩৫স এবং ১—৮০স। প্রথম ডাকটিকিটখানিতে গান্ধীজির আবক্ষ প্রসন্ন মূর্তি; দ্বিতীয়খানিতে আবক্ষ গান্ধীর বামপার্শ্বে উড্ডীয়মান শান্তির দূত পায়রা, পশ্চাদপটে ভূগোলক এবং তৃতীয়খানিতে পুস্তকহস্তে গান্ধীজি বসে রয়েছেন আনন্দিত চিত্তে।

    ব্রাজিলের ২০ সেন্টের গান্ধী টিকিটটিতে কাল এবং হলদে এই দুটি রঙ ব্যবহার করা হয়েছে। বাঁদিকে গান্ধীজির ছবি, ডানদিকে ব্রাজিল সূতাকাটা কল।

    সরাজা (sharjah) স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের ডাকটিকিট প্রকাশ করেন। তখন আব্রাহাম লিংকন, জন এফ কেনেডি, মার্টিন লুথার প্রভৃতির সঙ্গে গান্ধীজির ডাকটিকিটও তাঁরা প্রকাশ করেন। আবার বিশ্বশান্তির ডাকটিকিট প্রকাশ কালেও গান্ধীজিকে পুনর্বার স্মরণ করেন। প্রত্যেক বারই ৩৫ ডি এইচ, ৬০ ডি. এইচ ও ১ আর এল—এর তিনখানি করে ডাকটিকিট প্রকাশ করা হয়।

    আরও দেখুন
    ডাকটিকিটের
    বিজ্ঞান
    ডাকটিকিট
    পোস্টকার্ড
    ডাকটিকিটে
    বাংলা বই
    বাংলা কবিতা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বিনামূল্যে বই
    বাংলা রান্নার রেসিপি বই

    মাল্টা ভূমধ্যসাগরের এক ক্ষুদ্রতম দ্বীপ। সেখানেও কালো এবং সোনালী রঙের ১ শিলিং ৬ পেন্সের একটি চমৎকার গান্ধী ডাকটিকিট প্রকাশিত হয়। সেখানে গান্ধীজি নিজস্ব পোশাকে পরিপূর্ণ মূর্তি নিয়ে দাঁড়িয়ে। ডানদিকের কোণে শোভা পাচ্ছে পবিত্র অশোকচক্র।

    এছাড়া গান্ধী—বন্দনায় যে সমস্ত দেশ এগিয়ে এসেছিলেন, তাঁরে মধ্যে রয়েছেন রাশিয়া, কঙ্গো, ক্যামেরুন, সাইপ্রাস, গ্যাবন, মৌরিটানিয়া, নাইজার,আপারভল্টা, চাদ (Tchad), সেনেগাল, খোর ফাক্কন, মালি, চিলি, মেক্সিকো, টোগো, মরক্কো, ইউ এ আর, ভুটান, গায়েনা, হাঙ্গেরী, আয়ারল্যান্ড, ইরান, সুনিরনাম, সাউদার্ন ইয়েমেন, উরুগুয়ে, ওয়েস্ট জার্মানী, গ্রীস এবং আরও অনেকে।

    ভারতের এই একটিমাত্র মনীষী ভারতের গৌরবকে যে তুঙ্গশীর্ষে উত্তীর্ণ করে দিয়েছেন ভারতবাসী হিসাবে তার জন্য আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকশ বছরের সেরা ভৌতিক – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ
    Next Article হিন্দুআইন (দায়ভাগ ও মিতাক্ষরা) – বিভূতিভূষণ মিত্র

    Related Articles

    বারিদবরণ ঘোষ

    একশ বছরের সেরা ভৌতিক – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }