Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গীতগোবিন্দ – জয়দেব গোস্বামী

    জয়দেব গোস্বামী এক পাতা গল্প58 Mins Read0
    ⤶ ⤷

    ১১. গীতগোবিন্দ : একাদশ সর্গ : সানন্দ-গোবিন্দ

    মৃগনেত্রী কিশোরীরে তুষিবার তরে
    বহুক্ষণ এই রূপে অনুনয় করে
    গেলেন কেশব কুঞ্জ-শয়নের মাঝে,
    সাজায়ে শোভন তনু সুমোহন-সাজে।
    আসিল প্রদোষ এবে দৃষ্টি-রোধ করি,
    সুপ্রসন্না সুসজ্জিতা হইলা কিশোরী।
    হেরিয়া তাঁহারে তবে প্রফুল্লিত মন
    সখী এইরূপে বলে মধুর বচন।

    বিংশ সঙ্গীত।
    রাগিণী ঝিঁঝিট। তাল একতালা।
    (গহন কুসুম কুঞ্জ মাঝে-গানের মত সুর)

    “কহিয়া বহুত মধুর বাণী
    চরণে ধরিয়া রমণ-মণি
    বঞ্জুল-নিকুঞ্জে গেল এখনি
    বিলাস-শয়ন-মাঝে।
    এমন নাগর কোথায় পাবে,
    সে জন সমান বশেতে রবে,
    কেন লো বিহারে অলস তবে,
    বিলম্ব এবে না সাজে।
    নিবিড়-জঘন-কুচের ভারে
    মন্থর গমনে চল বিহারে;
    পিনহ মুখর মণি-মঞ্জীরে,
    মরাল মরুক লাজে।
    গাইছে পিক মদন-শাসন,
    ভজ লো সজনি গোপি-রঞ্জন,
    শুনহ চারু তরুণী মোহন
    মাধব মুরলী বাজে।

    হের লো সজনি লতা-নিকরে
    দোলায়ে চঞ্চল প্রবাল করে
    যাইতে সঙ্কেত যেন লো করে,
    আও লো বিলম্ব ত্যজে।

    অনঙ্গে কুচ কলসে তোমার,
    তরঙ্গে যেন লো সলিল-ধার,
    হের লো চঞ্চল নাচিছে হার;
    পুছ লো সে কুচে আজ,

    নাচিছে কেন সে কিসের আশে,
    বাঁধিতে চাহে কি ভুজের পাশে
    প্রাণের অধিক সেই প্রাণেশে
    অন্তরে সদা যে রাজে।

    সঙ্গেতে করিয়ে সখীর সেনা
    সমর রঙ্গে বাজায়ে রশনা,
    বিলাস-সমর-সাজে সাজ না,
    চণ্ডি লো তেয়াগি লাজে।

    কুসুম-শর-সমান নখর
    শোভিছে সজনি করে তোমার,
    সে করে ধরিয়ে সখীর কর
    আও লো নিকুঞ্জ-মাঝে।

    বাজায়ে হেম-কঙ্কণ সঘনে
    জাগাও সজনি মন-মোহনে
    সত্বরে আসিতে বিলাস-রণে
    সাজিয়ে সমর-সাজে।”

    করি বিদূরিত কনক-হার,
    কণ্ঠে মুরারি-ভকত জনার
    শ্রীজয়দেবের সঙ্গীত হার
    সতত যেন রে রাজে।

    “সখি লো নিকুঞ্জে এবে তোমার রমণ
    মনে মনে তোমারে চিন্তেন অনুক্ষণ;
    যেন তুমি হেরি তাঁরে প্রীতির নয়নে
    অনুরত তাঁর সনে প্রেম আলাপনে;
    অঙ্গে অঙ্গে তাঁরে যেন করি আলিঙ্গন
    পাইছ অপূর্ব্ব প্রীতি বিহারে এখন;
    তমোময় কুঞ্জে যেন তোমারে নেহারি
    যান তিনি আনিবারে হয়ে আগুসরি;
    মদন-আবেশে তাঁর সুতনু কম্পিত
    পুলকিত আনন্দিত ঘর্ম্মাক্ত মোহিত।
    রামাগণ অভিসারে যায় ত্বরা করি;
    মঞ্জু-কুঞ্জ-মাঝে সই, দিগন্দ আবরি,
    অন্ধকার তা সবারে করে আলিঙ্গন,
    হইয়া তাদের যেন সুনীল বসন;
    শ্যাম সুষমায় সেই তমো-পুঞ্জ ‍কাছে
    আজি লো সজনি দেখ হার মনিয়াছে
    অভিসারী নারীগণ নয়ন অঞ্জন,
    অশোক-স্তবক-শ্রেণী শ্রবণ ভূষণ,
    শ্যাম সরোরুহ-রাজি শির-সুশোভন,
    পীন পয়োধরযুগে কস্তরী-মন্ডন।

    যায় অভিসারে হেম-কান্তি রামা গণ;
    জ্বলিছে তাদের মণি-মঞ্জরী-কিরণ
    তমাল প্রবাল সম শ্যাম-তমো মাঝে,
    তাহাতে সে ঘন ঘোর অন্ধকার রাজে,
    যেন স্বর্ণ-রেখাঙ্কিত নিকষ-পাষাণ
    কষিতে তাদের প্রেম সুবর্ণ-সমান।”

    আসেন উজলি রাই নিকুঞ্জ-ভবনে
    কেয়ূর-কঙ্কণ-হার-কাঞ্চির কিরণে।
    কুঞ্জ-দ্বারে হেরি কৃষ্ণে সলাজ-বদন,
    রাধারে কহিছে সখী এরূপে তখন।

    একবিংশ সঙ্গীত।
    (রাগিণী বেহাগ। তাল কাওয়ালী।)

    মঞ্জু কুঞ্জ-বনে               বিহার সদনে
    চল চল রাই,               কৃষ্ণ কাছে যাই,
    বিহর লো প্রেম রসে সহাস-বদনে।
    পর কুচ-পরে                কেলি-চল হারে,
    চল চল রাই,               কৃষ্ণ কাছে যাই,
    বিহর অশোক-দল-শয়ন মাঝারে।
    সাজে ফুল-সঙ্গে               সদন সুরঙ্গে,
    চল সেথা রাই,               কৃষ্ণ কাছে যাই,
    বিহর কুসুম-সম-সুকুমার অঙ্গে।
    মলয়-অনিল               বহিছে শীতল,
    চল সেথা রাই,               কৃষ্ণ-কাছে যাই,
    বিহর প্রণয়-গানে প্রাণ ঢল ঢল।
    কিশলয়ে ঘন               লতা কুঞ্জ-বন,
    চল সেথা রাই,               কৃষ্ণ কাছে যাই,
    বিহর, অলস কেন নিবিড় জঘন?
    করি মধু পান               অলি করে গান,
    চল চল রাই,               কৃষ্ণ কাছে যাই,
    বিহর বিলাস-রসে ভাসাইয়া প্রাণ।
    মধু-পানাকুল               কল পিক-কুল,
    চল চল রাই,               কৃষ্ণ কাছে যাই,
    বিহর দশন-শোভা বিকাশি অতুল।
    পদ্মাবতী-মন               পরাণ মোহন
    জয়দেব প্রতি,               ওহে রাধাপতি,
    মঙ্গল-বিধান কর অশান্তি-বারণ।

    শ্রীকৃষ্ণ কাতর সখি কন্দর্পের শরে,
    আরো বহুক্ষণ তোমা ভাবিয়ে অন্তরে,
    চাহিছেন সুধা-পান তব বিম্বাধরে,
    লাজ কি লো দাসে, শোভ তাঁর অঙ্কোপরে;
    তোমার কটাক্ষে মাত্র সে যে ক্রীতদাস,
    চরণ-সরোজ-সেবা সদা করে আশ।
    মধুর নূপুর বাজে রুণু-রুণু-স্বনে,
    পশেন কিশোরী আসি বিলাস-ভবনে।
    রমণে দেখিত তাঁর চঞ্চল লোচন,
    লাজ-ভয়-আনন্দেতে সুন্দর গমন।

    দ্বাবিংশ সঙ্গীত।
    রাগিণী মিশ্র-ঝিঝিট। তাল আড়াঠেকা।
    অথবা রাগিণী মিশ্র বিভাষ। তাল কাওয়ালী।
    (মধুকাণের সুর দেখিলাম শ্রীবৃন্দাবনে সুরের মত)

    “রাধার বদন হেরি প্রফুল্লিত মুখ হরি,
    ইন্দু দরশনে যেন সিন্ধুর বারি লহরী।
    তাঁরি সহবাস আশে                প্রাণেশ পুলকে ভাসে,
    মন বাঁধা তাঁরি পাশে, দেখি হরষিতা প্যারী।
    সুনীল হৃদয় কিবা শোভে নিরমল হারে,
    কালিন্দী-সলিল যেন সুবিমল ফেনতারে।
    বেড়ি শ্যাম কলেবর                শোভে কিবা পীতাম্বর,
    পীত রেণুচয় যেন রাজে নীলোৎপলে বেড়ি।

    সহাস-বদনে কিবা নেত্র-যুগ পরিপাটি,
    শরতে সরোজে যেন খেলিছে খঞ্জন দুটি;
    হাসি মাখা সে কপোলে                কনক-কুণ্ডল দোলে,
    ফুটাতে যেন কমলে আছে রবি আজ্ঞাকারী।
    কুসুমে সুকেশ শোভে, ঘন ‍যেন শশী করে:
    ললাটে চন্দন বিন্দু, ইন্দু শোভিছে তিমিরে।
    মুখেতে প্রণয়-বাণী,                পুলকিত তনু খানি,
    মণির কিরণে কিবা রমণী-মোহন-কারী।”
    জয়দেব-গীত-হার                বাড়ায় দ্বিগুণ যাঁর
    শ্রীঅঙ্গের অলঙ্কার, ভক্তে রাখুন সে হরি।

    হেরি নাথে আনন্দেতে ঝরে অশ্রুজল,
    অপাঙ্গে দেখিতে লাজে নয়ন চঞ্চল,
    যাইতে শ্রবণ-পথে করিয়া যতন
    শ্রান্ত হয়ে করে যেন স্বেদ-বিমোচন।
    কণ্ডূয়ন-ছলে করে ঢাকিয়া বদন
    চাপি হাসি বাহিরিল সহচরী-গণ;
    নির্ব্বিঘ্নে দোঁহার যাহে সম্মিলন ঘটে,
    সখিগণ সাবধানে করে অকপটে।
    মদন-আবেশ ভরে কিশোরী তখন
    দেখিতে লাগিল প্রিয়তমের বদন;
    ধীরে ধীরে শয্যাপ্রান্তে যাইয়া বসিল,
    শরমে শরম যেন দূরে পলাইল।
    মরিল কংসের করি যেই করাঘাতে;
    যে কর লোহিত হয়ে তার রক্তপাতে,
    (যেন সেই করী-সনে-রণ-মদে মত্ত,)
    আপনি হইয়াছিল সিন্দুরে আরক্ত;
    কিংবা যেন জয়-লক্ষ্মী পূজিল মন্দারে;
    জয় সেই মুর-জয়ী শ্রীকৃষ্ণের করে।

    —————————–

    মূল সংস্কৃত

    সুচিরমনুনয়েন প্রীণয়িত্বা মৃগাক্ষীম্
    গতবতি কৃতবেশে কেশবে কুঞ্জশয্যাম্ |
    রচিতরুচিরভুষাং দৃষ্টিমোষে প্রদোষে
    স্ফুরতি নিরবসাদাং কাপি রাধাং জগাদ ||১||

    গীতম্

    বসন্তরাগযতিতালাভ্যং গীয়তে

    বিরচিতচাটুবচনরচনং চরণে রচিত-প্রণিপাতম্
    সম্প্রতি মঞ্জুলবঞ্জুলসীমনি কেলিশয়নমনুযাতম্
    মুগ্ধে মধু-মথনমনুগতমনুসর রাধিকে ||২||

    ঘনজঘনস্তনভারভরে দরমন্থরচরণবিহারম্ |
    মুখরিতমণিমঞ্জীরমুপৈহি বিধেহি মরালনিকারম্ ||৩||

    শৃণু রমণীয়তরং তরুণীজনমোহনমধুরিপুরাবম্ |
    কুসুমশরাসনশাসনবন্দিনি পিকনিকরে ভজ ভাবম্ ||৪||

    অনিলতরলকিশলয়নিকরেণ করেণ লতানিকুরুম্বম্ |
    প্রেরণমিব করভোরু করোতি গতিং প্রতি মুঞ্চ বিলম্বন ||৫||

    স্ফুরিতমনঙ্গতরঙ্গবশাদিব সূচিতহরিপরিরম্ভম্ |
    পৃচ্ছ মনোহরহারবিমলজলধারমমুং কুচকুম্ভং ||৬||

    অধিতমখিলসখীভিরিদং তব বপুরপি রতিরণসজ্জম্ |
    চণ্ডি রণিত-রসনা-রব-ডিণ্ডিমমভিসার সরসমলজ্জম্ ||৭||

    স্মর-শর-সুভগ-নখেন করেণ সখীমবলম্ব্য সলীলম্ |
    চল বলয়ক্কণিতৈরববোধয় হরিমপি নিজগতিশীলম্ ||৮||

    শ্রীজয়দেবভণিতমধরীকৃতহারমুদাসিতবামম্ |
    হরিবিনিহিতমনসামধিতিষ্ঠতু কণ্ঠতটীমবিরারম্ ||৯||

    স মাং দ্রক্ষ্যতি বক্ষ্যতি স্মরকথাং প্রত্যঙ্গমালিঙ্গনৈঃ
    প্রাতিং যাস্যতি রংস্যতে সখি সমাগত্যেতি সঞ্চিন্তায়ন |
    স ত্বাং পশ্যতি বেপতে পুলকয়ত্যানন্দতি স্বিদ্যতি
    প্রত্যুদ্গচ্ছতি মূর্চ্ছতি স্থিরতমঃপুঞ্জে নিকুঞ্জে প্রিয়ঃ ||১০||

    অক্ষ্ণর্নিক্ষিপদঞ্জনং শ্রবণয়োস্তাপিঞ্ছগুচ্ছাবলিং
    মুর্ধ্রিশ্যামসরোজদাম কুচয়োঃ কস্তূরিকাপত্রকম্ |
    ধুর্ত্তানামভিসারসত্বরহৃদাং বিম্বঙ্নিকুঞ্জে সখি
    ধ্বান্তং নীলনিচোলচারু সুদৃশাং প্রত্যঙ্গমালিঙ্গতি ||১১||

    কাশ্মীর-গৌর-বপুষামভিসারিকাণা-
    মাধদ্ধরেখমভিতো রুচিমঞ্জরীভিঃ |
    এতত্তমালদল-নীলতমং তমিস্রং
    তৎপ্রেমহেমনিকষোপলতাং তনোতি ||১২||

    হারাবলিতরলকাঞ্চনকাঞ্চিদামমঞ্জীরকঙ্কণমণিদ্যুতিদীপিতস্য |
    দ্বারে নিকুঞ্জনিলয়স্য হরিং বিলোক্য ব্রীড়াবতীমথ সখীমিয়মিত্যুবাচ ||১৩||

    গীতম্

    দেশবরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে

    মঞ্জুতরকুঞ্জতলকেলিসদনে
    বিলস রতি-রভসহসিতবদনে |
    প্রবিশ রাধে মাধব-সমীপমিহ ||১৪||

    নবভবদশোকদলশয়নসারে |
    বিলস কুচকলসতরলহারে ||১৫||

    কুসুমচয়কচিতশুচিবাসগেহে |
    বিলস কুসুমসুকুমারদেহে ||১৬||

    চলমলয়বনপবনসুরভিশাতে |
    বিসল রতিবলিতললিতগীতে ||১৭||

    বিততবহুবল্লিনবপল্লবঘনে |
    বিলস চিরমলসপীনজঘনে ||১৮||

    মধুমুদিতমধুপকুলকলিতরাবে |
    বিলস মদনরসসরসভাবে ||১৯||

    মধুরতরপিকনিকরনিনাদমুখরে |
    বিলস দশনরুচিরুচিরশিখরে ||২০||

    বিহিতপদ্মাবতীসুখসমাজে
    কুরু মুরারে মঙ্গলশতানি |
    ভণতি জয়দেব-কবিরাজ-রাজে ||২১||

    ত্বাং চিত্তেন চিরং বহন্নয়মতিশ্রান্তো ভৃশন্তাপিতঃ
    কন্দর্পেণ চ পাতুমিচ্ছতি সুধাসম্বাধবিম্বাধরম্ |
    অস্যঙ্কং তদলঙ্কুরু ক্ষণমিহ ভ্রূক্ষেপলক্ষ্মীলব-
    ক্রীতে দাস ইবোপসেবিতপদাম্ভোজে কুতঃ সম্ভ্রমঃ ||২২||

    সা সসাধ্বস-সানন্দং গোবিন্দে লোললোচনা |
    শিঞ্জানমঞ্জুমঞ্জীরং প্রবিবেশ নিবেশনম্ ||২৩||

    গীতম্

    বরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে

    রাধাবদনবিলোকন-বিকসিত-বিবিধবিকারবিভঙ্গম্
    জলনিধিমিব বিধুমণ্ডদর্শণতরলিত-তুঙ্গতরঙ্গম্ |
    হরিমেকরসং চিরমভিলষিতবিলাসম্
    সা দদর্শ গুরুহর্ষ-বশংবদ-বদনমনঙ্গবিকাশম্ ||২৪||

    হারমমলতরতারমুরসি দধতং পরিলম্ব্য বিদুরম্ |
    স্ফুটতরফেনকদম্বকরম্বিতমিব যমুনাজল-পূরম্ ||২৫||

    শ্যামল-মৃদুল-কলেবর-মণ্ডলমধিগতগৌরদুকুলম্ |
    নীলনলিনমিব পীতপরাগপটলভরবলয়িতমুলম্ ||২৭||

    তরলদৃগঞ্চলবলনমনোহরবদনজনিতরতিরাগম্ |
    স্ফুটকমলোদরখেলিতখঞ্জনযুগমিব শরদি তড়াগম্ ||২৭||

    বদনকমলপরিশীলনমিলিতমিহিরসমকুণ্ডলশোভম্ |
    স্মিতরুচিরুচিরসমুল্লসিতাধরপল্লবকৃতরতিলোভম্ ||২৮||

    শশিকিরণচ্ছুরিতোদরজলধরসুন্দরসকুসুমকেশম্ |
    তিমিরোদিতবিধুমণ্ডলনির্মলমলয়জতিলকনিবেশম্ ||২৯||

    বিপুলপুলকভরদন্তুরিতং রতিকেলিকলাভিরধীরম্ |
    মণিগণ-কিরণসমহসমুজ্জ্বলভুষণসুভগশরীরম্ ||৩০||

    শ্রীজয়দেবভণিতবিভবদিগুণীকৃতভূষণভারম্ |
    প্রণমত হৃদি বিনিধায় হরিং সুচিরং সুকৃতোদয়সারম্ ||৩১||

    অতিক্রম্যাপাঙ্গং শ্রবণপথপর্য্যন্তগমন-
    প্রয়াসেনৈবাক্ষ্ণোস্তরলতরতারং পতিতয়োঃ |
    তদানিং রাধায়াঃ প্রিয়তম-সমালোকসময়ে
    পপাত স্বেদাম্ভঃপ্রসর ইব হর্ষাশ্রুনিকরঃ ||৩২||

    ভজন্ত্যাস্তল্পান্তং কৃতকপটকণ্ডুতিপিহিত-
    স্মিতং যাতে গেহাদ্বহিরবহিতালীপরিজনে |
    প্রিয়াস্যং পশ্যন্ত্যাঃ স্মরশরসমাকুতসুভগং
    সলজ্জা লজ্জাপি ব্যগমদতিদূরং মৃগদৃশঃ ||৩৩||

    জয়শ্রীবিন্যস্তৈমহিত ইব মন্দারকুসুমৈঃ
    স্বয়ং সিন্দূরেণ দ্বিপ-রণমুদা মুদ্রিত ইব |
    ভুজাপীড়ক্রীড়াহতকুবলয়াপীড়করিণঃ
    প্রীর্ণাসৃগ্বিন্দূর্জয়তি ভুজদণ্ডো মুরজিতঃ ||৩৪||

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভগবতগীতা-সমালোচনা – জয়গোপাল দে
    Next Article দ্য টাইগার’স প্রে – উইলবার স্মিথ / টম হারপার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }