Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গীতগোবিন্দ – জয়দেব গোস্বামী

    জয়দেব গোস্বামী এক পাতা গল্প58 Mins Read0
    ⤶ ⤷

    ০৭. গীতগোবিন্দ : সপ্তম সর্গ : নাগর নারায়ণ

    পূর্ব্বদিকে হেনকালে উদিলেন ইন্দু,
    দিগঙ্গনা-মুখে যেন চন্দনের বিন্দু,
    উজলি কিরণে বৃন্দাবন-অভ্যন্তর,
    বিকাশিয়া অঙ্কপরে কলঙ্ক-নিকর।
    কিরণে কুলা-গণে মাতায়ে মদনে
    অক্ষম তাদের করি সতীত্ব রক্ষণে,
    কুলটার রোগ মত ঘঠে পাপ তাঁর,
    সে পাপ ধরিল যেন কলঙ্ক আকার।

    উদিল চন্দ্রমা তবু মাধব ‍না আসে,
    বিধুরা শ্রীরাধা কাঁদে সকরুণ-ভাষে।

    ত্রয়োদশ সঙ্গীত।

    রাগিণী বেহাগ। তাল একতালা।
    (“সখি আমায় ধর ধর” সুরের মত)

    “সময় যে গেল গেল, কুঞ্জে কালা নাহি এল,
    হায় যে বিফলে গেল (মম) সুখের যৌবন।
    কার বা শরণ লই, বঞ্চিল আমারে সই,
    এখন কোথায় যাই, হায় হল না মরণ।
    যার আশা বাঁধি প্রাণে নিশীথে আইনু বনে,
    সে মোরে দিল ভীষণ হেন মদন-বেদন।
    মিছা বা আইনু কেন, কেমনে সহিব হেন
    ঘোর বিরহ-দহন হায় হল না মরণ।
    এ সুখ বসন্ত রাতি আমারে পীড়িছে অতি,
    ভূঞ্জে কোন্ পুণ্যবতী সেই মুরারি মোহন।
    অঙ্গে করেছি ধারণ মণি-বলয়-ভূষণ,
    হরি-বিরহে এখন সেও হল যে দূষণ।
    কাতর কুসুম-শরে ফুল-সম কলেবরে
    পীড়িছে প্রসূণ-হার, ঘোর বিষম বেদন।
    বিজন বঞ্জুল বনে বসে আমি শূন্য মনে,
    হরি মোরে এবে মনে হায় ‍না করে গণন।”
    হরি পদে যার মতি শ্রীজয়দেব ভারতী
    যেন প্রেয়সী যুবতী হোক্ হৃদয়-শোভন।

    “সঙ্কেত নিকুঞ্জে নাথ এখনো না এল,
    তবে কি অপরা তরে অভিসারে গেল?
    অথবা খেলে কি প্রিয় বন্ধু-গণ সনে,
    কিংবা পথ ভুলিয়াছে অন্ধকার বনে?
    হেন মনে লয় মোর, বিরহেতে ক্লান্ত,
    পারে না চলিতে পথ মোর প্রাণ কান্ত।”

    সেই কালে সহচরী তথায় আসিল,
    হরি নাই তার সনে শ্রীরাধা দেখিল।
    বাক্য হীনা সুবিষণ্ণা হেরিয়া তাহারে,
    ভাবে নাথ বিহরেন লয়ে অপরারে।
    ভাবিতে সে ভাব যেন প্রত্যক্ষ হেরিল,
    এরূপে সখীরে তবে কহিতে লাগিল।

    চতুর্দ্দশ সঙ্গীত।

    রাগিণী জয়জয়ন্তী। তাল এক তালা।
    (রাজা শ্রীশচন্দ্রের “কেও রমণী নীরদবরণী” গাণের সুরের মত।)

    “কোন্ পুণ্যবতী                রসিকা যুবতী
    হরি সঙ্গে এবে বিহার করিছে।
    কেলি রণোচিত                সাজেতে সজ্জিত,
    কবরী কুসুম এলায়ে পড়েছে।
    আলিঙ্গনে তাঁর                বেড়েছে বিকার,
    নাচিছে চঞ্চল                কুচ পরে হার,
    সুষমা আধার                বদন তাঁহার,
    চঞ্চল অলকে সুন্দর রাজিছে।
    চুমি অনুরাগে                করি সুধা পান,
    আবেশে বিভোরা                মুদিছে নয়ান,
    নাচিছে জঘন                বাজিছে রশন,
    চঞ্চল কুণ্ডল কপোলে দুলিছে।
    নাগরে দেখিয়া                লাজেতে সহাস.
    কেলি রঙ্গে মৃদু                সুমধুর ভাষ,
    অনঙ্গ-বিকাশ,                ঘন বহে শ্বাস,
    কম্পিত সুতনু নয়ন মুদিছে।
    কেলি-রণ-শ্রান্ত                হৃদয়ে পতিত,
    শ্রম-জল-ধারে                তনু সুশোভিত;”
    জয়দবে-গীত                হরি-নানামৃত
    কলির কলুষ বিনাশ করিছে।

    “মনসিজ সখা শশী অস্তাচলে যায়,
    মদন-বেদনা বটে কমিছে তাহায়;
    কিন্তু নেহারিয়ে পাণ্ডু তাহার কিরণে,
    বিরহেতে পাণ্ডু হরি মুখ পড়ে মনে,
    বাড়িছে তাহাতে পুন বিষম এখন
    হৃদয়ে আমার সই মদন-বেদন।”

    পঞ্চদশ সঙ্গীত
    (রাগিণী সাহানা। তাল ঝাঁপতাল।)

    যমুনা-পুলিন-বনে                হরি আনন্দিত-মনে
    সাজান প্রিয়ারে কেলি-পরে;
    মুখে মৃগমদ দিয়া                তিলক দেন আঁকিয়া,
    মৃগাঙ্ক যেমন শশধরে।
    মদন-মৃগের কম                বিহার কাননসম
    ঘন-শ্যাম প্রেয়সী-চিকুরে,
    কুরুবক পুষ্পদাম                যতনে রাখেন শ্যাম
    চপলা যেমন ঘন-পরে।
    সে মুখ দেখিয়া পরে                মদন-আবেশ-ভরে
    চুম্ব-দান করেন অধরে;
    হেরি সে কেশের ভার                তরুণ আনন তাঁর
    সচঞ্চল উল্লাসের ভরে।
    ঘন কুচ যুগাকাশে                নখ-চিহ্ন, যেন হাসে
    বালশশী নীলকাশ-পরে;
    পরান সে কুচ-পরে                মণিময় চারু হারে,
    তারা যেন সুনীল অম্বরে।
    রাজে শীত করতল                প্রিয়ার ভুজে কোমল,
    নলিনী যেমন নাল-পর;
    সে ভুজে পরান হরি                মরকত বালা, মরি
    সরসিজে যেমন ভ্রমর।
    যেন মদন-ভবন                প্রিয়ার জঘন ঘন,
    কিংবা স্মর-সুবর্ণ-আসন;
    মাল্য-সম সুরশনে                ভূষি সে গৃহ-তোরণে,
    বাড়ে তাঁর প্রেম-আকিঞ্চন।
    কিশলয়-সুকোমল                প্রিয়া-চরণ-কমল,
    মণিসম নখে সুশোভন;
    অলক্তে রঞ্জিত করি                বহির্ব্বাস-সম হরি
    হৃদয়ে ধরেন সে চরণ।
    এরূপে অপরা-সঙ্গে                কপট সে কালা রঙ্গে,
    মোরে বঞ্চি করিছে বিহার,
    বিষাদে কেন স্বজনি                বিফলে যাপি রজনী,
    এই ঘোর বিপিন-মাঝার?
    মুরারি-চরণ স্মরে                জয়দেব-কবি করে
    সুধাময় হরি-গুণ-গান;
    নাশুক সে গীত ধার                কলির কলুষ-ভার
    বিমোহিয়া ভকত-পরাণ।
    যদি সে নির্দ্দয় হরি                নাহি এল সহচরি,
    দুঃখ কি তোমার, দূতী তুমি?
    সুখে বহু রামা-সঙ্গে                বিহরে সে শঠ রঙ্গে,
    তব দোষ দেখি না ত আমি।
    তবু সে প্রিয়ের তরে                বিষম আবেগ-ভরে,
    হইয়ে আকৃষ্ট গুণে তাঁর,
    দেখ এ দুর্ব্বল চিত                হয়ে কত বিচলিত
    যেতেছে লো নিকটে তাঁহার।

    ষোড়শ সঙ্গীত।
    (রাগিণী মল্লার। তাল কাওয়ালি।)

    নয়ন-যুগল যাঁর                চল নীলোৎপলাকার,
    যে লো সেই শ্যাম-সঙ্গে                বিহার করিছে রঙ্গে,
    দহে না শয়নে তারে কিশলয়-দল।
    বদন-মণ্ডল যাঁর                ফুল্ল-কমল-আকার
    যে লো সেই শ্যাম-সঙ্গে                বিহার করিছে রঙ্গে,
    স্মর-শর-জাল অঙ্গে বিঁধে না তাহার।
    মৃদু-মধুর-বচন                শ্রবণে করি শ্রবণ
    যে লো শ্যাম-রায়-সঙ্গে                বিহার করিছে রঙ্গে,
    দহে না তাহার দেহ মলয়-পবন।
    কর-পদাম্বুজ যাঁর                স্থল-অম্বুজ-আকার,
    যে লো সেই শ্যাম-সঙ্গে                বিহার করিছে রঙ্গে,
    হিমাংশু-কিরণে অঙ্গ দহে না তাহার।
    সজল-জলদ-সম                যাঁর দেহ-কান্তি কম,
    যে লো সেই শ্যাম-সঙ্গে                বিহার করিছে রঙ্গে,
    জ্বলে না তাহার হৃদে বিরহ বিষম।
    কনক-কান্তি-আধার                সই চারু বাস যাঁর,
    যে লো সেই শ্যাম-সঙ্গে                বিহার করিছে রঙ্গে,
    পরিজন-পরিহাস কি করে তাহার।
    সকল-ভুবন-বর                যেই রসিক-নাগর,
    যে লো সেই শ্যাম-সঙ্গে                বিহার করিছে রঙ্গে,
    করুণ শোকেও তারে ‍না করে কাতর।
    জয়দেব-কবি কয়                এই বচন-নিচয়
    সুমধুর সুমোহন                আর অতি সুশোভন,
    হোক তাহে ভক্ত-চিত হরি প্রেমময়।

    হে মলয়-সমীরণ,                বহিয়ে দক্ষিণ হতে
    পেয়েছে যে দক্ষিণ এ নাম;
    হও সুপ্রসন্ন তবে,                ওহে মনসিজ-সখা,
    কেন হও মোরে তুমি বাম?
    তুমি জগতের প্রাণ                আগে আন মোর প্রাণ
    শ্যাম-রায়ে আমার সম্মূখ;
    হয়েও জগৎ-প্রাণ                পরে যদি মোর প্রাণ
    হর, তাহে নাহি মোর দুঃখ।
    সখীগণ সহবাস                অরি-সম লাগে মোরে,
    অগ্নি যেন শীতল পবন;
    বিষ-সম বোধ হয়                সুধাকর-কর-চয়,
    দহিছে সদাই মোর মন;
    নির্দ্দয় সে মোর প্রতি                তবু সদা তার পানে
    চিত ধায়, মানে না বারণ;
    দুর্ব্বল রমণী-হৃদে                দুনির্ব্বার মনোরথ
    করে প্রতিকূল আচরণ।

    মলয়-অনিল তুমি দাও হে বেদন,
    পঞ্চ-শর তুমি মোর নাশ হে জীবন,
    হে যমুনে আমি ঘরে ফিরিব না আর,
    তরঙ্গে অঙ্গের জ্বালা জুড়াও আমার।
    রাধার নিচোল নীল পরে শ্যাম-রায়,
    তাঁর পীতবাস শোভে রাধিকার গায়;
    দেখিয়ে প্রভাতে উচ্চে হাসে সখি-গণ;
    চঞ্চল কটাক্ষে লাজে যে হরি তখন
    হাসি-মুখে হেরে রাধা-বদন-কমল;
    সেই হরি জগতের করুন মঙ্গল।

    ————————–

    মূল সংস্কৃত

    অত্রান্তরে চ কুলটাকুলবর্ত্মাপাতসঞ্জাতপাতক ইব স্ফুটলাঞ্ছনশ্রীঃ |
    বৃন্দাবনান্তরমদীপয়দংশুজালৈর্দিকৃসুন্দরীবদনচন্দনবিন্দুরিন্দুঃ ||১||

    প্রসরতি শশধরবিম্বে বিহিতবিলম্বে চ মাধবে বিধুরা |
    বিরচিতবিবিধবিলাপং সা পরিতাপং চকারোচ্চৈঃ ||২||

    গীতম্

    মালবরাগযতিতালাভ্যাং গীয়তে

    কথিতসময়েহপি হরিহরহুহু ন যযৌ বনম্ |
    মম বিফলমিদমমলমপি রূপযৌবনম্ |
    যামি হে কমিহ শরণং সখীজনবচনবঞ্চিতা ||৩||

    যদনুগমনায় নিশি গহনমপি শীলিতম্ |
    তেম মম হৃদয়মিদমসমশরকীলিতম্ ||৪||

    মামহহ বিধুরয়তি মধুরযামিনী
    কাপি হরিমনুভবতি কৃতসুকৃতকামিনী ||৬||

    অহহ কলয়ামি বলয়াদিমণিভূষণম্ |
    হরিবিরহদহনবহনেন বহুদূষণম্ ||৭||

    কুসুমসুকুমারতনুমতনুশরলীলয়া
    স্রগপি হৃদি হস্তি মামতিবিষমশীলয়া ||৮||

    অহমিহ নিবসামি ন গণিতবনবেতসা |
    স্মরতি মধুসূদনো মামপি ন চেতসা ||৯||

    হরিচরণশরণ-জয়দেবকবিভারতী |
    বসতু হৃদি যুবতিরিব কোমলকলাবতী ||১০||

    তৎ কিং কামপি কামিনীমভিসৃতঃ কিম্বা কলাকেলিভি-
    র্বদ্ধো বন্ধুভিরন্ধকারিণি বনাভ্যর্ণে কিমুদ্ভ্রাম্যতি |
    কান্তঃ ক্লান্তমনা মনাগপি পথি প্রস্থাতুমেবাক্ষমঃ
    সঙ্কেতিকৃত-মঞ্জুবঞ্জুলতা-কুঞ্জেহপি যন্নাগতঃ ||১১||

    অথাগতাং মাধবমন্তরেণ সখীমিয়ং বাক্ষ্য বিষাদমুকাম্ |
    বিশঙ্কমানা রমিতং কয়াপি জনার্দ্দনং দৃষ্টবদেতদাহ ||১২||

    গীতম্

    বসন্তরাগযতিতালাভ্যাং গীয়তে

    স্মরসমরোচিতবিরচিতবেশা
    গলিতকুসুমদরবিলুলিতকেশা ||
    কাপি মধুরিপূণা বিলসতি যুবতিরধিকগুণা ||১৩||

    হরিপরিরম্ভণবলিতবিকারা
    কুচকলসোপরি তরলিতহারা ||১৪||

    বিচলদলকললিতাননচন্দ্রা
    তদধরপানরভসকৃততন্দ্রা ||১৫||

    চঞ্চলকুণ্ডলললিতকপোলা
    মুখরিতরসনজঘনগতিলোলা ||১৬||

    দয়িতবিলোকিতলজ্জিতহসিতা
    বহুবিধকূজিত-রতিরসরসিতা ||১৭||

    বিপূলপূলকপৃথুবেপথুভঙ্গা
    শ্বসিতনিমিলিতবিকসদনঙ্গা ||১৮||

    শ্রমজলকণভরসুভগশরীরা
    পরিপতিতোরসি রতিরণধীরা ||১৯||

    শ্রীজয়দেবভণিতহরিরমিতম্-
    কলিকলুষং জনয়তু পরিশমিতম্ ||২০||

    বিরহপাণ্ডুমুরারিমুখাম্বুজদ্যুতিরিয়ং তিরয়ন্নপি বেদনাম্ |
    বিধুরতীব তনোতি মনোভুবঃ সুহৃদয়ে হৃদয়ে মদনব্যথাম্ ||২১||

    গীতম্

    গুর্জ্জরীরাগৈকতালীতালাভ্যাং গীয়তে

    সমুদিতমদনে রমণিবদনে চুম্বনবলিতাধরে |
    মৃগমদতিলকং লিখতি সপুলকং মৃগমিব রজনীকরে |
    রমতে যমুনাপুলিনবনে বিজয়ী মুরারিরধুনা ||২২||

    ঘনচয়রুচিরে রচয়তি চিকুরে তরলিততরুণাননে |
    কুরুবককুসুমং চপলাসুষমং রতিপতিমৃগকাননে ||২৩||

    ঘটতি সুঘনে কুচযুগগগনে মৃদমদরুচিরূষিতে |
    মণিসরমমলং তারকপটলং নখপদদশশিভূষিতে ||২৪||

    জিতবিসশকলে মৃদুভুজযুগলে করতলনলিনীদলে |
    মরকতবলয়ং মধুকরনিচয়ং বিতরতি হিমশীতলে ||২৫||

    রতিগৃহজঘনে বিপুলাপঘনে মনসিজকনকাসনে
    মণিময়রসনং তোরণহসনং বিকিরতি কৃতবাসনে ||২৬||

    চরণকিশলয়ে কমলানিলয়ে নখমণিগণপূজিতে |
    বহিরপবরণং যাবকভণং জনয়তি হৃদি যোজিতে ||২৭||

    রময়তি সুভৃশং কামপি সুদৃশং খলহলধরসোদরে |
    কিমফলমবসনং চিরমিহ বিরসং বদ সখি বিটপোদরে ||২৮||

    ইহ রসভণনে কৃতহরিগুণনে মধুরিপুপদসেবকে |
    কলিযুগচরিতং ন বসতু দুরিতং কবিনৃপজয়দেবকে ||২৯||

    নায়াতঃ সখি নির্দ্দয়ো যদি শঠস্ত্বং দূতি কিং দূয়সে
    স্বচ্ছন্দং বহুবল্লভঃ স রমতে কিং তত্র তে দূষণম্ |
    পশ্যাদ্য প্রিয়সঙ্গমায় দয়িতস্যাকৃষ্যমাণং গুণৈ-
    রুত্কণ্ঠার্ত্তিভরাদিব স্ফুটদিদং চেতঃ স্বয়ং যাস্যতি ||৩০||

    গীতম্

    দেশবরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে

    অনিলতরলকুবলয়নয়নেন
    তপতি ন সা কিশলয়শয়নেন |
    সখি যা রমিতা বনমালিনা ||৩১||

    বিকসিতসরসিজলললিতমুখেন
    স্ফুটতি ন সা মনসিজবিশিখেন ||৩২||

    অমৃতমধুরমৃদুতরবচনেন
    জ্বলতি ন সা মলয়জপবনেন ||৩৩||

    স্থলজলরুহরুচিকরচরণেন
    লুঠতি ন সা হিমকরকিরণেন ||৩৪||

    সজলজলদসমুদয়রুচিরেণ
    দলতি ন সা হৃদি বিরহভরেণ ||৩৫||

    কনকনিকষরুচিশুচিবসনেন
    শ্বসিতি ন সা পরিজনহসনেন ||৩৬||

    সকলভুবনজনবরতরুণেন
    বহতি ন সা রুজমতিকরুণেন ||৩৭||

    শ্রীজয়দেবভণিতবচনেন
    প্রবিশতু হরিরপি হৃদয়মনেন ||৩৮||

    মনোভবানন্দনচন্দানানিল প্রসীদ রে দক্ষিণ মুঞ্চ বামতাম্ |
    ক্ষণং জগত্প্রাণ বিধায় মাধবং পুরো মম প্রাণহরো ভবিষ্যসি ||৩৯||

    রিপুরিব সখীসম্বাসোহয়ং শিখীব হিমানিলো
    বিষমিব সুধারশ্মির্যস্মিন দুনোতি মনোগতে |
    হৃদয়মদয়ে তস্মিন্নেবং পুনর্বলতে বলাৎ
    কুবলয়সদৃশাং বামঃ কামো নিকামনিরঙ্কুশঃ ||৪০||

    বাধাং বিধেহি মলায়ানিল পঞ্চবাণ
    প্রাণান্ গৃহাণ ন গৃহং পুনরাশ্রয়িষ্যে |
    কিন্তে কৃতান্তভগিনি ক্ষময়া তরঙ্গৈ-
    রঙ্গানি সিঞ্চ মম শাম্যতু দেহদাহঃ ||৪১||

    প্রাতর্নীলনিচোলমচ্যুতমুরঃ সংবীতপীতাংশুকুং
    রাধায়াশ্চকিতং বিলোক্য হসতি স্বৈরং সখীমণ্ডলে |
    ব্রীড়াচঞ্চলমঞ্চলং নয়নয়োরাধায় রাধাননে
    স্মেরস্মেরমুখোহয়মস্তু জগদানন্দায় নন্দাত্মজঃ ||৪২||

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভগবতগীতা-সমালোচনা – জয়গোপাল দে
    Next Article দ্য টাইগার’স প্রে – উইলবার স্মিথ / টম হারপার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }