Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গ্লানির্ভবতি ভারত – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প278 Mins Read0
    ⤶

    গ্লানির্ভবতি ভারত – ৬০

    ৬০

    “ছোট থেকে কানু চক্রবর্তী আর চৌধুরীবাড়ির শঙ্কর ছিল হরিহর আত্মা। বড় ভালোবাসত কানু তার বন্ধুকে। দুজনে যখন বাড়ি ছেড়ে পালাল, সুগন্ধা মামার কথামত শঙ্কর নাম পালটে ‘রাধানাথ’ হয়ে ভরতি হল মায়াপুরের স্কুলে।

    “কানু যত বড় হতে লাগল, রাধানাথের প্রতি এক অদ্ভুত অধিকারবোধ আচ্ছন্ন করে ফেলতে লাগল ওকে। এক কিশোরবেলার অভিমানী প্রেমিকের মতোই ও আগলে রাখতে লাগল রাধানাথকে। মামা গোপালকৃষ্ণ ও তাঁর অনুরাগী গোপাল ব্যানার্জি বা এদের কথায় রাধানাথ যখন একটু একটু করে পালটে যাচ্ছে, সরে আসতে চাইছে মায়াপুরের অহিংস বৈষ্ণব মত থেকে, আলাদা করে গড়ে তুলতে চাইছে এক বাহিনী, তখন অনেক বারণ করেছে কানু। প্রথমে অনুনয় বিনয়, তারপর তিরস্কার।

    “রাধানাথ শোনেনি। ছোট থেকেই সে যেমন মেধাবী, তেমনই একগুঁয়ে। বন্ধুর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিল ও।

    “প্রাণের প্রিয়বন্ধুর থেকে ক্রমাগত দুর্ব্যবহারে ক্ষতবিক্ষত হতে হতে কানু একসময় পালিয়ে আসে সেখান থেকে। চলে আসে নিজের গ্রাম বদনপুরে। নিজের কৃষ্ণভক্তি ত্যাগ করে সে আবার ফিরে গেল শক্তির উপাসনায়। কিন্তু চাইলেও রাধার প্রতি তার ভালোবাসাকে সে মুছে ফেলতে পার লনা। এই ভালোবাসা কি শুধুই বন্ধুত্ব না কোন বিশেষ আকর্ষণ, আমি জানি না! শত প্রতিকূলতাতেও ‘রাধা’র প্রতি ভালোবাসায় ভাঁটা পড়েনি তার। আর এই ভালোবাসাকেই হাতিয়ার করে দিনের পর দিন রাধানাথ রায় বন্ধুর মুখ বন্ধ করে রেখেছিলেন। ওর বৈদিক সমাজের একেবারে উলটোদিকে হওয়ায় কখনো কখনো কেউ পালিয়ে বদনপুর চলে গেলেও জোর করে আবার ফেরত আনিয়েছেন তাকে। তবে, অচ্যুত বলে ছেলেটাকে ফেরত আনার সময় কানু চক্রবর্তী বাধা দেয় সম্ভবত নিজেও বছরের পর বছর সব জেনেশুনে আর মেনে নিতে পারছিল না। সে বাধা দেওয়ায় তাকে আক্রমণ করে রাধানাথ রায়ের লোকেরা।”

    রুদ্র একটানা বলে থামল।

    “এটা কি কানু চক্রবর্তীর স্টেটমেন্ট?” কমিশনার সুনীত বসু জিজ্ঞাসা করলেন।

    “হ্যাঁ। রাধানাথ রায়ের পালিয়ে যাওয়ার খবর শুনে নিজেই সে সব বলেছে থানার ওসিকে।” রুদ্র বলল।

    শম্ভল ফার্ম হাউজ দ্রুত সিল করা হচ্ছে। একেবারে বাইরের দিকে চেয়ার পেতে বসে রয়েছে ওরা। দুপুর পেরিয়ে রোদ পড়ে এসেছে। সারাদিন আজ এখানেই কেটেছে সবার। প্রিয়াঙ্কা, লোকেশ ব্যানার্জি ও বীরেন শিকদারও মায়াপুর থেকে এসে পৌঁছেছেন একটু আগে।

    দূরে পুলিশের হোমগার্ডরা দ্রুততার সঙ্গে জঙ্গল কেটে একটা চওড়া পথ তৈরি করছে, যা দিয়ে যাওয়া যাবে ওপাশে বাংলার নিষিদ্ধ আমীশ সমাজে। কাজ প্রায় শেষের দিকে।

    কমিশনার বললেন, “শেখর চৌধুরীও মোটামুটি একই কথা বলেছেন। ভাই বহুবছর নিখোঁজ থাকার পর ফিরে এলে তিনি তাকে ফেরাতে পারেননি। বাইরে ভাইয়ের কোন অস্তিত্বই স্বীকার করতেন না। দেখাতেন, কোনো যোগাযোগ নেই। কেউ সেভাবে জানতও না। কিন্তু ভেতরে ভেতরে সম্পূর্ণ সহযোগিতা করতেন ভাইকে।”

    প্রিয়াঙ্কা বলল, স্যার, যে ছেলেটা আমাকে হেল্প করল, সেই অচ্যুতকে কিন্তু আর খুঁজে পাইনি।”

    “কেন সে কোথায় গেল?”

    “জানি না স্যার।” প্রিয়াঙ্কা কাঁধ ঝাঁকাল, “শ্রীহরি বলে একটা ওরই বয়সি ছেলে বলল, মহাভোগ বিতরণের আগেই গুরুদেব ওকে নিয়ে বেরিয়ে গিয়েছেন।”

    “রাধানাথ রায় যে ওই ঘটনার কিছুক্ষণ আগে পর্যন্তও মায়াপুরে ছিলেন, তা আমি জানি। কিন্তু কোথায় গেলেন?”

    প্রিয়াঙ্কা বলল, “তা বলতে পারব না স্যার। তবে অচ্যুত ছিল ওদের চতুস্পাঠীর সবচেয়ে মেধাবী, সবচেয়ে বুদ্ধিমান ছাত্র।”

    “তবে কি ওকেই রাধানাথ স্যার তৈরি করতে চান পরবর্তী কল্কি রূপে?” রুদ্র বলল।

    “হতে পারে।” কমিশনার বললেন, “আমাদের কাজ তাই এখানেই শেষ নয়। যেভাবেই হোক খুঁজে বের করতে হবে রাধানাথ রায়কে।”

    রুদ্র একটা নিশ্বাস ফেললো। তারপর বলল, “স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে।”

    “কী, বলো।” কমিশনার বললেন, “একজন প্রোবেশনার হয়ে তুমি যেভাবে পুরো ব্যাপারটাকে সামলেছ, উই আর এক্সট্রিমলি প্রাউড অফ ইউ! জেলাশাসক নিজেও বারবার নাম করছেন তোমার। পুলিশ ডিপার্টমেন্ট তোমায় পেয়ে গর্বিত, রুদ্রাণী। তুমি আর তোমার টিমের সবাইকে এইজন্য অ্যাওয়ার্ডেড করা হবে।”

    “থ্যাঙ্ক ইউ স্যার।” রুদ্র একবার প্রিয়মের দিকে তাকাল। প্রিয়ম আলতো ঘাড় নেড়ে সম্মতি দিতে ও বলল, “স্যার, ক্ষমা তো এখনো হাসপাতালে। ও সেরে উঠলে আমরা ওকে দত্তক নিতে চাই। অফিশিয়ালি।”

    কমিশনার সুনীত বসু বললেন, “কিন্তু তা কী করে পসিবল? গোটা কমিউনিটির সবাইকেই তো এখন পুরো কেস চলার সময় বারবার কাজে লাগবে।”

    “লাগুক না স্যার।” রুদ্র বলল, “তদন্তের প্রয়োজনে যতবার ডাকা হবে, ও নিশ্চয়ই আসবে। কিন্তু এমনিতে ও আমার কাছেই না হয় থাকুক। ওর মা নেই। আমি ওকে আমাদের মতো করে বড় করে তুলব।”

    “বেশ। আমি চেষ্টা করব। ডি এম কী বলেন দেখি!”

    আনন্দে ঝলমল করে উঠল রুদ্রর মুখ।

    লম্বা লম্বা গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়েছে পড়ন্ত সূর্যের আলো। সেই নরম আলোর ওম ভিজিয়ে দিচ্ছে ওকে। ধুয়ে দিচ্ছে গত কয়েকদিনের অত্যধিক পরিশ্রম।

    যখনই ভাবছে, ক্ষমা আবার একটা উচ্ছল প্রজাপতির মতো খেলে বেড়াবে বাংলোর বাগানে, আনন্দে নেচে উঠছে ওর মন।

    মুখে হাসি, চোখে জল নিয়ে রুদ্র প্রিয়মের হাতের ওপর হাত রাখল। অস্ফুটে বলল, “ওর একটা নতুন নাম হবে। অজেয়া। কেমন?”

    * * *

    লেখকের নাতিদীর্ঘ কৈফিয়ত

    প্রায় দুই বছর পর আত্মপ্রকাশ করল রুদ্রাণী প্রিয়ম সিরিজের নতুন উপন্যাস। বলতে দ্বিধা নেই, ২০১৬ সালের প্রথম দিকে ভুটানের প্রেক্ষাপটে ‘ঈশ্বর যখন বন্দী’ উপন্যাসে যখন প্রথম সৃষ্টি করেছিলাম রুদ্রাণী ও প্রিয়মকে, তখনও ভাবিনি তারা এত বিপুলভাবে পাঠক মহলে গৃহীত হবে। ‘ঈশ্বর যখন বন্দি’ আমার লেখা শুধু প্রথম উপন্যাস নয়, পরিণত বয়সের সর্বপ্রথম সাহিত্যকর্ম। সাধারণত বাংলা সাহিত্যে লেখকরা প্রথমে কিছুদিন ছোটগল্প লিখে হাত মকসো করেন, তারপর রয়েসয়ে শুরু করেন উপন্যাসের কাজ। কিন্তু আমার ক্ষেত্রে তা কাকতালীয়ভাবেই সম্পূর্ণ বিপরীতগামী।

    যাইহোক, ‘ঈশ্বর যখন বন্দি’ লেখার সময় ধারণা ছিল না যে, রুদ্র-প্রিয়মকে আবার এবং বারংবার ফিরিয়ে আনতে হবে। শুরু থেকে লেখার সময় একটা বিষয় মাথায় ছিল, ‘গোয়েন্দা’ বা ‘থ্রিলার’ নয়, ইতিহাস-বিজ্ঞানের মিশেলে নতুন স্বাদের ‘অভিযান’ বা অ্যাডভেঞ্চার লিখতে হবে। ব্যোমকেশ-ফেলুদা নস্ট্যালজিয়ার পর বাঙালি পাঠককে আর নতুন গোয়েন্দা চরিত্র উপহার দিয়ে লাভ নেই, আর পেশাদার গোয়েন্দাদের সীমাবদ্ধতা এখন কমবেশি সকলেরই জ্ঞাত। তাই গোয়েন্দা নয়, প্রথম থেকেই চেয়েছিলাম একজন সাধারণ মানুষের যুক্তি বুদ্ধি কাজে লাগিয়ে টানটান গল্প বলতে। এবং সেইজন্য সচেতনভাবেই নির্বাচন করেছিলাম একজন নারীকে। এ’যাবত হাতেগোনা কিছু মহিলা গোয়েন্দা বাংলা সাহিত্য পেয়েছে বটে, কিন্তু এখন সমাজের অন্তর্নিহিত পুরুষতান্ত্রিক মানসিকতার জন্যই হোক বা অন্য কোন কারণে, যতটা সমাদর তাদের প্রাপ্য ছিল, তা তারা পায়নি।

    আমি পূর্বসূরীদের থেকে শিক্ষা নিয়েছি, তাই আরো একটা ‘মেয়ে গোয়েন্দা’ তৈরি করে সেই ঝুঁকি আর নিইনি। রুদ্রাণী গোয়েন্দা নয়, তার গল্পও কোন ডিটেকটিভ কাহিনী নয়। রুদ্র পাশের বাড়ির শিক্ষিত স্বাবলম্বী ন্যাকামিবর্জিত মেয়েটির মতই সাধারণ একটি তরুণী। এখনকার অধিকাংশ জুটির লিঙ্গসাম্যের ফর্মুলা মেনে, তার জীবনসঙ্গী প্রিয়ম ‘স্বামী’ কম, ‘পার্টনার’ বেশি। তাদের দুজনের চাকরির টানাপোড়েন, সাংসারিক ওঠানামার মাঝেই যখন রুদ্র মুখোমুখি হয় কোন সমস্যা, ভীরু ‘সাতেপাঁচে না থাকা’ নাগরিকের মত পাশ কাটিয়ে না গিয়ে সে মোকাবিলা করতে চায়। এটুকুই।

    এই প্রাথমিক ভিত্তির ওপরেই লেখা হয়েছিল রুদ্র প্রিয়ম সিরিজের পরবর্তী দুই উপন্যাস ‘নরক সংকেত’ এবং ‘অঘোরে ঘুমিয়ে শিব’। দুটোরই বিষয়বস্তু ছিল জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের সংবেদনশীল প্রেক্ষাপটে অঁকা। গত সাড়ে তিন বছরে অন্যান্য লেখা নেহাত কম লিখিনি, কিন্তু রুদ্র প্রিয়ম সিরিজের অনুরাগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে ক্রমবর্ধমান। আমি হয়ত লিখতে না চাইলেও সিরিজের নতুন উপন্যাস নিয়ে তাঁদের দাবী আসতেই থাকে।

    এদিকে সমস্যায় পড়েছি আমি। একেবারে আইন-অপরাধের বাইরের পেশায় সংযুক্ত থাকা একজন মানুষকে বারবার কোন সমস্যার মধ্যে যুক্তিসম্মতভাবে ‘ইনভল করা’ খুবই কঠিন ব্যাপার, এদিকে না লিখেও উপায় নেই। বইমেলা থেকে কর্মক্ষেত্র, এমনকি বিদেশেও যেখানে গিয়েছি সেখানেই সম্মুখীন হতে হয়েছে ‘পরবর্তী রুদ্র-প্রিয়ম কবে আসছে’ জাতীয় প্রশ্নের।

    স্বয়ং স্যার আর্থার কোনান ডয়েল পাঠকের দাবীতে মৃত হোমসকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে বাধ্য হয়ে ছিলেন, সেখানে আমি তো নগণ্য মাত্র! তাই কোন উপায়ান্তর না দেখে রুদ্রাণীকে এবার একটি শক্তপোক্ত এবং প্রাসঙ্গিক পেশায় নিযুক্ত করতে হল, যাতে সে অবলীলায় একটার পর একটা অপরাধে জড়িয়ে পড়তে পারে। তার বয়স এখনো দুই দশক অতিক্রম করেনি, তাই পাঠক এই ধৃষ্টতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখি।

    আমেরিকার আমীশ সম্প্রদায় বাংলা সাহিত্যে সম্পূর্ণ ব্রাত্য। লক্ষাধিক মানুষ যে এই একবিংশ শতাব্দীতেও সম্পূর্ণভাবে আধুনিকতা বর্জন করে নিজেদের মধ্যে বিনিময় প্রথায় বসবাস করতে পারেন, এবং প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলতে থাকে, তা সত্যিই অভাবনীয়। ইন্টারনেট তো দূর, বিদ্যুৎ বা মোটরগাড়ি পর্যন্ত তাঁদের কাছে বর্জনীয়। সম্প্রদায়ের শিশু কিশোররা অবধি বড় হয়ে ধর্মীয় শিক্ষায়, বয়ঃসন্ধির পর আর থাকে না কোন বিদ্যালাভের সুযোগ।

    আমীশ সম্প্রদায়কে নিয়ে একটা বড়সড় কাজ করার বাসনা বেশ কিছুদিন ধরেই পোষণ করছিলাম। বই, বিবিধ গবেষণাপত্র ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ ছাড়াও পরিকল্পনা ছিল তাঁদের সঙ্গে সশরীরে গিয়ে সাক্ষাতের। যদিও তাঁরা আধুনিক সমাজকে পারতপক্ষে এড়িয়ে চলেন, তবু একটি গোপন সূত্রে দেখা করার দারুণ সুযোগও উপস্থিত হয়েছিল। কিন্তু ভিসা থেকে যোগাযোগ, সব আয়োজনের পরেও আকস্মিক পৃথিবীব্যাপী মহামারির প্রাদুর্ভাব তাতে জল ঢেলে দিল।

    ইচ্ছা ছিল অষ্টাদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি জগন্নাথ তর্কপঞ্চাননকে মানুষের কাছে তুলে ধরারও। বড় ব্রাত্য, বড় অবহেলিত তিনি আজ! এই উপন্যাস লেখার আগে জগন্নাথ তর্কপঞ্চাননের ত্রিবেণীর বাড়িতে বারবার গিয়েছি। তাঁর বর্তমান বংশধর শ্রী সুশান্ত ভট্টাচার্য তাঁর পারিবারিক ঐতিহ্যের পূর্ণ সম্মান রেখে আতিথেয়তায় ও সহায়তায় সমৃদ্ধ করেছেন আমাকে। বিস্মিত হয়েছি এমন একজন অসামান্য প্রতিভাকে বাঙালি কী করে ভুলে গেল, সেই ভেবে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যথার্থই বলেছিলেন, ‘বাঙালি আত্মবিস্মৃত জাতি’।

    ত্রিবেণীতে জগন্নাথ তর্কপঞ্চাননের বসতবাড়ির ঠাকুরদালানে আমি ও বর্তমান বংশধর শ্রী সুশান্ত ভট্টাচার্য

    এই প্রাসঙ্গিক থ্রিলার উপন্যাসে তাই ওঁর স্মৃতিতর্পণের আকাঙ্ক্ষার লোভ আমি ছাড়তে পারলাম না।

    তাই ‘গ্লানির্ভবতি ভারত’ আমার দুটো ইচ্ছাই পূরণ করল বলা যায়। পাঠকের চাহিদা মেটাতে সক্ষম হল কিনা, তা বলবেন তাঁরাই। নির্দ্বিধায় জানাতে পারেন আমার অফিশিয়াল ওয়েবসাইট www.authordebarati.com এ।

    ভাল থাকুন। পৃথিবী দ্রুত সুস্থ হোক।

    আ নো ভদ্রাঃ ক্রতবো যন্তু বিশ্বতঃ। আমাদের মধ্যে শুভচিন্তার উদয় হোক।

    ‘গ্লানির্ভবতি ভারত’ লিখতে আমি যে যে গ্রন্থ/গবেষণাপত্রের সহায়তা নিয়েছি, তার একটা প্রায় সম্পূর্ণ তালিকা নীচে দেওয়া হল :

    ১. Life in an Amish community, Katherine Wagner

    ২. An Amish Paradox: Diversity and Change in the World’s Largest Amish Community, Charles Hurst and David McConnell

    ৩. Plain Diversity: Amish Cultures and Identities, Steven M. Nolt and Thomas J. Meyers

    ৪. New York Amish: Life in the Plain Communities of the Empire State, Karen M. Johnson-Weiner

    ৫. A History of the Amish, Steven Nolt

    ৬. Becoming Amish: A Family’s Search for Faith, Community and Purpose, Jeff Smith

    ৭. The Riddle of the Amish Culture, Donald B. Kraybill

    ৮. The East India Company and Hindu Law in Early Colonial Bengal, Nandini Bhattacharyya Panda

    ৯. Kalki Avatar & Hazrat Muhammad, Pundit Ved Prakash Upadhyay

    ১০. কল্কী পুরাণ

    ১১. Hindu Gods and Goddesses, Bansal, Sunita Pan

    ১২. Hymns of the Rigveda, Griffith

    ১৩. রঘুবংশ ( চতুর্দশসর্গ), ডঃ অনিল চন্দ্র বসু।

    ১৪. মহাভারতম, ডঃ অনিলচন্দ্র বসু।

    ১৫. ঈশোপনিষদ, যুধিষ্ঠির গোপ।

    ১৬. সূর্যসুক্ত

    ১৭. যজুর্বেদ

    ১৮. কৌষিতকী আরণ্যক

    ১৯. শতপথ ব্রাহ্মণ

    ২০. বৃহদারণ্যকোপনিষদ, অধ্যাপক দাস, ঘোষ, গোস্বামী।

    ২১. জগন্নাথ তর্কপঞ্চানন, উমাচরণ ভট্টাচার্য।

    ২২. মহারাজা কৃষ্ণচন্দ্র ও তৎকালীন বঙ্গসমাজ, ডঃ অলোককুমার চক্রবর্তী।

    ২৩. ‘মধ্যযুগে বাঙ্গলা’ : শ্রী কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়।

    ২৪. ‘প্রাক-পলাশী বাংলা’ (সামাজিক ও আর্থিক জীবন, ১৭০০-১৭৫৭) : সুবোধ কুমার মুখোপাধ্যায়।

    ২৫. ত্রিবেণীর সেই অদ্বিতীয় পণ্ডিত ও তাঁর প্রতিকৃতি, নারায়ণ দত্ত।

    ২৬. রাজা কৃষ্ণচন্দ্র, ইন্দুমাধব ভট্টাচার্য।

    ২৭. নবদ্বীপ মহিমা, কান্তিচন্দ্র রাঢ়ী।

    ২৮. মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং, রাজীবলোচন মুখোপাধ্যায়।

    ২৯. বৃহৎ বঙ্গ, দীনেশচন্দ্র সেন।

    ৩০. বাংলার ইতিহাস (নবাবী আমল), কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়।

    ৩১. বাদশাহী আমল, বিনয় ঘোষ।

    ৩২. পলাশীর যুদ্ধ, তপনমোহন চট্টোপাধ্যায়।

    ৩৩. মুর্শিদাবাদ কাহিনী, নিখিলনাথ রায়।

    ৩৪. প্রাচীন কলকাতা পরিচয়, হরিহর শেঠ।

    ৩৫. সিরাজদ্দৌল্লা, অক্ষয় কুমার মৈত্র।

    ৩৬. কলিকাতা দর্পণ, রাধারমণ মিত্র।

    ৩৭. আঠারো শতকের বাঙলা ও বাঙালী (১৯৫৭)—অতুল সুর।

    ৩৮. ভগবদগীতা।

    ইত্যাদি।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলিলি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article মৃত্যুমেডেল – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }