Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    চতুরঙ্গ – সৈয়দ মুজতবা আলী

    সৈয়দ মুজতবা আলী এক পাতা গল্প207 Mins Read0
    ⤶ ⤷

    নজরুল ইসলাম ও ওমর খৈয়াম

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, রাজমহল, শ্রীরামপুর, হুগলী এবং পরবর্তী যুগে কলকাতায় অনেকখানি আরবি-ফারসির চর্চা হয়েছিল বটে, কিন্তু গ্রামাঞ্চলে এ চর্চা খুব ছড়িয়ে পড়তে পারেনি। তার প্রধান কারণ অতি সরল– ইসলাম পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে পূর্ববাংলার মতো ছড়িয়ে পড়তে পারেনি, কাজেই অতি সহজেই অনুমান করা যায়, চুরুলিয়া অঞ্চলে পীর দরবেশদের কিঞ্চিৎ সমাগম হয়ে থাকলেও মৌলবি-মৌলানারা সেখানে আরবি-ফারসির বড় কেন্দ্র স্থাপনা করতে পারেননি।

    তদুপরি নজরুল ইসলাম স্কুলে সুবোধ বালকের মতো যে খুব বেশি আরবি-ফারসি চর্চা করেছিলেন তা-ও মনে হয় না। স্কুলে তিনি আদৌ ফারসি (আরবির সম্ভাবনা নগণ্য) অধ্যয়ন করেছিলেন কি না, সে সম্বন্ধেও আমরা বিশেষ কিছু জানিনে। শ্রীযুক্ত শৈলজানন্দ নিশ্চয়ই অনেক কিছু বলতে পারবেন।

    তারো পরে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার ফলে তিনি যে এসব ভাষায় খুব বেশি এগিয়ে গিয়েছিলেন তা-ও তো মনে হয় না। পল্টনের হাবিলদার যে জাব্বা-জোব্বা পরে দেওয়ানা-দেওয়ানা ভাব ধরে হাফিজ-সাদির কাব্য কিংবা মৌলানা রুমির মসনবি সামনে। নিয়ে কুঞ্জে কুঞ্জে ছন্নছাড়ার মতো ঘুরে বেড়াবে তা-ও তো মনে হয় না। এমনকি রঙিন সদরিয়ার উপর মলমলের বুটিদার অঙ্গরখা পরে হাতে শিরাজির পাত্র নিয়ে সাকির কণ্ঠে ফারসি গজল আর কসিদা-গীত শুনছেন, এ-ও খুব সম্ভবপর বলে মনে হয় না। কসম খেয়ে এ বিষয়ে কোনওকিছু বলা শক্ত, তবে এটা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে, কাব্যে যদ্যপি ‘খাকি’ এবং ‘সাকি’ চমৎকার মিল, তবু বাস্তব জীবনে এ দুটোর মিল এবং মিলন সচরাচর হয় না।

    তবু নজরুল ইসলাম মুসলিম ভদ্রঘরের সন্তান। ছেলেবেলায় নিশ্চয়ই কিঞ্চিৎ আলিফ, বে, তে করেছেন, দোয়া-দরুদ (মন্ত্র-তন্ত্র) মুখস্থ করেছেন, কুরান পড়াটা রপ্ত করেছেন। পরবর্তী যুগে তিনি কুরানের শেষ অনুচ্ছেদ ‘আমপারা’ বাঙলা ছন্দে অনুবাদ করেন- হালে সেটি প্রকাশিত হয়েছে। সে পুস্তিকাতে তাঁর গভীর আরবি-জ্ঞান ধরা পড়ে না– ধরা পড়ে তার কবি-জনোচিত অন্তর্দৃষ্টি এবং আমপারার সঙ্গে তাঁর যে আবাল্য পরিচয়। বিশেষ করে ধরা পড়ে, দরদ দিয়ে সৃষ্টিকর্তার বাণী (আল্লার ‘কালাম’) হৃদয়ঙ্গম করার তীক্ষ্ণ এবং সূক্ষ্ম প্রচেষ্টা।

    এরই ওপর আমি বিশেষ করে জোর দিতে চাই। ফারসি তিনি বহু মোল্লা-মৌলবির চেয়ে কম জানতেন, কিন্তু ফারসি কাব্যের রসাস্বাদন তিনি করেছেন তাদের চেয়ে অনেক বেশি। রবীন্দ্রনাথ নিশ্চয়ই অনেক সংস্কৃত ব্যাকরণবাগীশদের চেয়ে কম সংস্কৃত জানতেন, কিন্তু তিনি লিরিকের রাজা মেঘদূতখানা জীবন এবং কাব্য দিয়ে যতখানি গ্রহণ করতে পেরেছিলেন ততখানি কি কোনও পণ্ডিত পেরেছেন? বহু লোকই বাঙলা দেশের মাটি নিখুঁতভাবে জরিপ করেছে, কিন্তু ওই মাটির জন্য প্রাণ তো তারা দেয়নি। কানাইলাল, ক্ষুদিরাম ভালো জরিপ জানতেন একথাও তো কখনও শুনিনি।

    কাজী রোমান্টিক কবি। বাঙলা দেশের জল-বাতাস, বাঁশ-ঘাস যেরকম তাঁকে বাস্তব থেকে স্বপ্নলোকে নিয়ে যেত, ঠিক তেমনি ইরান-তুরানের স্বপ্নভূমিকে তিনি বাস্তবে রূপান্তরিত করতে চেয়েছিলেন বাঙলা কাব্যে। ইরানে তিনি কখনও যাননি, সুযোগ পেলেই যে যেতেন, সেকথাও নিঃসংশয়ে বলা যায় না (শুনেছি, পণ্ডিত হয়েও মাক্সমুলার ভারতবর্ষকে ভালোবাসতেন এবং তাই বহুবার সুযোগ পেয়েও এদেশে আসতে রাজি হননি। কিন্তু ইরানের গুল-বুলবুল, শিরাজি-সাকি তাঁর চতুর্দিকে এমনই এক জানা-অজানার ভুবন সৃষ্টি করে রেখেছিলেন যে গাইড-বুক, টাইম-টেবিল ছাড়াও তিনি তার সর্বত্র অনায়াসে বিচরণ করতে পারতেন। গুণীরা বলেন, প্রত্যেক মানুষেরই দুটি করে মাতৃভূমি– একটি তাঁর আপন জন্মভূমি ও দ্বিতীয়টি প্যারিস। কাজীর বেলা বাঙলা ও ইরান। কিটস-বায়রনের বেলা যেরকম ইংল্যান্ড ও গ্রিস।

    আরবভূমির সঙ্গে কাজী সায়েবের যেটুকু পরিচয়, সেটুকু প্রধানত ইরানের মারফতেই। কুরান শরিফের ‘হারানো ইউসুফের’ যে করুণ কাহিনী বহু মুসলিম-অমুসলিমের চোখে জল টেনে এনেছে তিনি কবিরূপে তার সঙ্গে পরিচিত হয়েছেন ফারসি কাব্যের মারফতে।

    দুঃখ করো না, হারানো য়ুসুফ
    কাননে আবার আসিবে ফিরে।
    দলিত শুষ্ক এ-মরু পুনঃ
    হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে ॥
    ইউসুফে গুমগশতে বা’জ আয়দব কিনান
    গম্ ম-খুর।
    কুলবয়ে ইহজান শওদ রুজি গুলিস্তান
    গম, ম-খুর ॥

    কাজী সায়েবের প্রথম যৌবনের রচনা এই ফারসি কবিতাটির বাঙলা অনুবাদ অনেকেরই মনে থাকতে পারে। ‘মেবার পাহাড়, মেবার পাহাড়ে’র অনুকরণে ‘শাতিল আরব শাতিল আরব’ ওই যুগেরই অনুবাদ।

    কোনও কোনও মুসলমান তখন মনে মনে উল্লসিত হয়েছেন এই ভেবে যে, কাজী ‘বিদ্রোহী’ লিখুন আর যা-ই করুন, ভিতরে ভিতরে তিনি খাঁটি মুসলমান। কোনও কোনও হিন্দুর মনেও ভয় হয়েছিল (যাঁরা তাঁকে অন্তরঙ্গভাবে চিনতেন তাঁদের কথা হচ্ছে না) যে কাজীর হৃদয়ের গভীরতম অনুভূতি বোধহয় বাঙলার জন্য নয়–তাঁর দরদ বুঝি ইরান-তুরানের জন্য। পরবর্তী যুগে–পরবর্তী যুগে কেন, ওই সময়েই কবিকে যাঁরা ভালো করে চিনতেন, তাঁরাই জানতেন, ইরানি সাকির গলায় কবি যে বারবার শিউলির মালা পরিয়ে দিচ্ছেন তার কারণ সে তরুণী মুসলমানি বলে নয়, সে সুন্দরী ইরানের বিদ্রোহী কবিদের নর্ম-সহচরী বলে–ইরানের বিদ্রোহী আত্মা কাব্যরূপে, মধুরূপে তার চরম প্রকাশ পেয়েছে সাকির কল্পনায়।

    সে বিদ্রোহ কিসের বিরুদ্ধে?

    এস্থলে কিঞ্চিৎ ইতিহাস আলোচনার প্রয়োজন।

    ইরানি ও ভারতীয় একই আর্যগোষ্ঠীর দুই শাখা। দুই জাতির ইতিহাসেই অনেকখানি মিল দেখতে পাওয়া যায়, কিন্তু ইরানিরা যেরকম দিগ্বিজয়ে বেরিয়ে একদিকে মিশর-প্যালেস্টাইন, অন্যদিকে গ্রিস পর্যন্ত হানা দিয়েছিল, ভারতীয়েরা সেরকম করেনি। দ্বিতীয়ত বিদেশি অভিযানের ফলে ইরানভূমি যেরকম একাধিকবার সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়েছে, ভারতবর্ষের ভাগ্যে তা কখনও ঘটেনি। এসব কারণেই হোক বা অন্য যেকোনো কারণেই হোক, ইরানিরা সভ্যতার প্রথম যুগ থেকেই সে এক উগ্র স্বাজাত্যাভিমানের সৃষ্টি করে। ভারতবর্ষ যেখানে শান্তভাবে বিদেশির ভালো-মন্দ দেখে-চিনে নিজেকে মেলাবার, পরকে আপন করার চেষ্টা করেছে, ইরান সেখানে আদৌ সে চেষ্টা করেনি এবং শেষটায় যখন বাধ্য হয়ে সবকিছু মেনে নিতে হয়েছে তখন করেছে পরবর্তীকালে, তার বিরুদ্ধে বিদ্রোহ।

    গ্রিস-রোমের কাছে পরাজিত হওয়া এক কথা, আর প্রতিবেশী ‘অনুন্নত’, ‘অর্ধসভ্য’ আরবদের কাছে পরাজিত হওয়া আরেক কথা। তদুপরি গ্রিক-রোমানরা ইরানে যে সভ্যতা এনেছিল, তাতে গরিব-দুঃখীর জন্য নতুন কোনও আশার বাণী ছিল না। যে নবীন ধনবণ্টন পদ্ধতি দ্বারা হজরত মুহম্মদ আরব দেশের আপামর জনসাধারণকে ঐক্যসূত্রে গ্রন্থন করতে সক্ষম হয়েছিলেন, তাঁর বাণী এসে পৌঁছল ইরানে। ফলে মুহম্মদ সাহেবের পরবর্তীগণ যখন একদিন অন্যান্য জাতির মতো দিগ্বিজয়ে বেরোল তখন ইরানি শোষক সম্প্রদায় দেখে মর্মাহত ও স্তম্ভিত হল যে, ইরানের জনসাধারণ আরবের বিরুদ্ধে তাদের সংগ্রামে ঐক্যবদ্ধ হল না। তার পর আরবরা বিজিত দেশের ধর্মজগতে যে সাম্যবাদ ও অর্থের ক্ষেত্রে যে ধনবণ্টন পদ্ধতি প্রচার করল, তাতে আকৃষ্ট হয়ে ইরানের জনসাধারণ মুসলমান হয়ে গেল। জ্ঞানাভিমানী ও ধর্মযাজক সম্প্রদায়ও শেষপর্যন্ত ওই ধর্ম গ্রহণ করল। তখনকার মতো ইরানি সভ্যতা-সংস্কৃতি প্রায় লোপ পেয়ে গেল।

    কিন্তু বিদ্রোহ লুপ্ত হল না।

    সেটা দেখা দিল প্রায় চার শ বছর পরে ফিরদৌসির মহাকাব্য ‘শাহনামা’তে। রাষ্ট্রভাষা আরবিকে উপেক্ষা করে ফিরদৌসি গাইলেন প্রাক্-মুসলিম যুগের ইরানি বীরের কাহিনী, রাজার দিগ্বিজয়, প্রেমিকের বিরহ-মিলন গাথা– নবীন অথচ সনাতন সেই ফারসি ভাষায়। যে ফারসি কাব্য-সাহিত্য পরবর্তী যুগে বিশ্বজনের বিস্ময় সৃষ্টি করতে সক্ষম হয়, তার প্রথম সার্থক কবি ফিরদৌসি।

    এই নতুন ভাষাতে, নবীন প্রাণে উন্মত্ত হয়ে যেসব কবি কাব্যের সর্ব-বিষয়বস্তু নিয়ে নব নব কাব্যধারার প্রবর্তন করলেন তার কাছে প্রবর্তী যুগের ইউরোপীয় রেনেসাঁসও এতখানি সর্বমুখী বলে মনে হয় না। দু শো বছর যেতে-না-যেতেই বিশ্বের কাব্যজগতে ইরান তার অদ্বিতীয় আসন সৃষ্টি করে নিল।

    এঁদের মধ্যে সত্য বিদ্রোহী কবি ওমর খৈয়াম।

    ***

    ইরানে ইসলাম প্রচারিত হওয়ার ফলে শিক্ষিত তথা পুরোহিত সম্প্রদায়ের ভিতর বিভিন্ন আন্দোলনের সৃষ্টি হল। তার প্রথম :

    (১) যাঁরা মুসলিম শাস্ত্রের চর্চা করে যশস্বী হলেন। ভাবলে আশ্চর্য বোধহয়, ইরানিরা আরবির মতো কঠিন ভাষা আয়ত্ত করে সে শাস্ত্রে এতখানি ব্যুৎপত্তি অর্জন করল কী করে? মুসলমানদের মনুর নাম ইমাম আবু হানিফা। পৃথিবীর শতকরা আশিজনেরও বেশি মুসলমান আজ নিজকে হানফি অর্থাৎ আবু হানিফার মতবাদে বিশ্বাসকারী বলে পরিচয় দেয়। কিন্তু তাতে আশ্চর্য হবার মতো কীই-বা আছে? শ্ৰীশ্ৰীশঙ্করাচার্য তো শুনেছি ভারতবর্ষের দক্ষিণতম কোণের লোক, এবং তাঁর ধমনীতে যে অত্যধিক আর্যরক্ত ছিল তা-ও তো মনে হয় না, অন্তত একথা তো অনায়াসে বলা যেতে পারে যে, আর্য-উত্তর ভারতের তুলনায় মালাবারে সংস্কৃত-চর্চা ছিল অনেক কম। তবু যে তিনি শুধু তাঁর মাতৃভূমি মালাবারে বৌদ্ধদের পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন তাই নয়, আর্য উত্তর-ভারতেও তিনি তার বিজয়পতাকা উড্ডীয়মান করতে সক্ষম হয়েছিলেন। ইরানি আবু হানিফার মতবাদও একদা ইসলামের জন্মভূমি মক্কা-মদিনা তথা আরব দেশ জয় করতে সক্ষম হয়েছিল। এরকম উদাহরণ পৃথিবীতে আরও আছে।

    (২) যারা ক্রিয়াকাণ্ড, টীকা-টিপ্পনী, মন্ত্রতন্ত্রে সম্পূর্ণ আস্থা না দিতে পেরে ‘রহস্যবাদ’ বা সুফিতত্ত্বের প্রচার এবং প্রসার করতে লাগলেন; এঁরা ভগবানের আরাধনা করেন রসের মাধ্যমে এবং বাঙলার বৈষ্ণব তথা ‘মরমিয়া’দের সঙ্গে এঁদের তুলনা করা যেতে পারে।

    মরম না জানে ধরম বাখানে
    এমন আছয়ে যারা
    কাজ নাই, সখী তাঁদের কথায়
    বাহিরে থাকেন তারা।

    ***

    ওই চাহনিতে বিশ্ব মজেছে
    পড়িয়াছে কত অশ্রুধার
    পাগল করলি এ প্রমত্ত আঁখি
    কুলমান রাখা হৈল ভার।

    এ ধরনের কবিতা সুফি ও বৈষ্ণবদের ভিতর এতই প্রচলিত যে, কোনটি সুফি কোনটা বৈষ্ণব ধরে ওঠা অসম্ভব। যদি বলি,

    প্রেম নাই, প্রিয় লাভ আশা করি মনে
    রাধিকার মতো ভ্রান্ত কে ভব-ভবনে।

    তবে চট করে কেউ আপত্তি করবেন না। অথচ আসলে আছে,

    প্রেম নাই, প্রিয় লাভ আশা করি মনে
    হাফেজের মতো ভ্রান্ত কে ভব-ভবনে।
    (‘সদ্ভাব-শতক’– কৃষ্ণচন্দ্র মজুমদারের অনুবাদ)

    বৈষ্ণবদের সঙ্গে এঁদের আরও বহু মিল আছে। এঁদের সুফিবাদ পরবর্তী যুগে তথাকথিত ‘তুর্কি’রা গ্রহণ করে। বাঙলা দেশে প্রথম যে মুসলমানরা আসেন তাঁদের আমরা ‘তুর্ক’, ‘তুরুক’ নাম দিই (প্রাচীন বাঙলায় ‘মুসলমান’ শব্দের প্রতিশব্দ ‘তুর্ক’,– তামিলে এখনও ‘তুরস্কম’) এবং তাঁদের চক্রাকারে নৃত্য করে আল্লার নাম জপ (‘জিকর’–যার থেকে বাঙলা ‘জিগির’ শব্দ এসেছে) করা দেখে ‘তুর্কি-নাচন-নাচা’ প্রবাদটি এসেছে। বৈষ্ণবদের মতো এঁরাও জপ করতে করতে ‘হাল’ (‘দশা’) প্রাপ্ত হন– অর্থাৎ অজ্ঞান হয়ে পড়েন, ও মুখ দিয়ে তখন প্রচুর ফেনা বেরোয়। পূর্ব ইয়োরোপে এই নাচ দেখে ইয়োরোপীয়রা এদের নাম দিয়েছিল ‘ডানসিং দরবেশ’। ইংরেজিতে কথাটা এখনও চালু আছে। কিন্তু এ সম্বন্ধে অত্যধিক বাগাড়ম্বর নিষ্প্রয়োজন, কারণ আউল-বাউল, ভাটিয়ালি-মুর্শিদিয়া গীত যাঁরাই শুনেছেন, তাঁরাই এই ফারসি, সুফি ভক্তিবাদের কিঞ্চিৎ গন্ধস্পর্শ পেয়েছেন।

    (৩) দার্শনিক সম্প্রদায়। আর্যগোষ্ঠীর দুই সম্প্রদায় ভারতীয় ও গ্রিকরাই প্রধানত দর্শনের চর্চা করেছেন।

    মাহমুদ বাদশার সভাপণ্ডিত ‘ভারতবর্ষ’ পুস্তকের (প্রাচীন তথা অর্ধার্বাচীন ভারতের বহুমুখী কার্যকলাপ, চিন্তা, অনুভূতির সঙ্গে যাঁরা পরিচিত হতে চান তাঁদের পক্ষে এ পুস্তক অপরিহার্য; বস্তুত বর্তমান লেখক ব্যক্তিগতভাবে এ পুস্তককে মহাভারতের পরেই স্থান দেয়) লেখক পণ্ডিত অল-বিরুনি মুক্তকণ্ঠে বলেছেন, ‘দর্শনের চর্চা করেছেন গ্রিক এবং ভারতীয়েরা– আমরা (অর্থাৎ আরবি লেখকেরা) যেটুকু দর্শন শিখেছি তা এঁদের কাছ থেকেই।’ কথাটা মোটামুটি সত্য, যদিও পণ্ডিতজনসুলভ কিঞ্চিৎ বিনয় প্রকাশ এতে রয়েছে, কারণ আরবরা গ্রিকদর্শনের আরবি অনুবাদ দিয়ে দর্শন-চর্চা আরম্ভ করেছিলেন সত্য কিন্তু পরবর্তী যুগে আভিচেন্না (বু আলি সিনা), আভেরস (আবু রুশদ) ও গজজালি (অল-গাজেল– এঁর ‘সৌভাগ্য স্পর্শমণি’ প্রায় পঞ্চাশ বৎসর পূর্বে বাঙলায় অনূদিত হয়ে রাজশাহীতে প্রকাশিত হয়) বহু মৌলিক চিন্তা দ্বারা পৃথিবীর দর্শনভাণ্ডার সমৃদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু স্মরণ রাখা ভালো, এঁদের দর্শন শঙ্কর-দর্শনেরই ন্যায় ধর্মাশ্রিত এবং যে-স্থলে কুরানের বাণীর সঙ্গে গ্রিকদর্শনের দ্বন্দ বেঁধেছে সেখানে তারা আপ্রাণ চেষ্টা করেছেন সে দ্বন্দ্বের সমাধান করার এবং সময়ে সময়ে তখন তারা নিও-প্লাতোনিজম অর্থাৎ ভারতের উপনিষদসম্মত অন্তর্দৃষ্টির ওপর নির্ভর করেছেন। এদের বিশেষ নাম ‘মুতকল্লিমুন’ এবং পরবর্তী যুগে এদেশের রাজা রামমোহন তাঁর বিশ্বদর্শন (ভেল্টানশাউউঙ) নির্মাণে এঁদের পরিপূর্ণ সাহায্য নিয়েছেন।

    (৪) ঐতিহাসিক ও কবিগোষ্ঠী। ইতিহাস-চর্চায় আরবদের দক্ষতা সর্বজনমান্য, তবে ইরানিরাও এ শাস্ত্র তাঁদের কাছ থেকে শিখে নিয়ে এর অনেক উন্নতিসাধন করেন। কিন্তু আমরা যে যুগের আলোচনা করছি তখনও ইরানিদের কাছে ইতিহাস ও পুরাণের পার্থক্য সুস্পষ্টরূপে ধরা দেয়নি। ফিরদৌসির শাহনামা (রাজবংশ) কাব্যের রাজা-মহারাজা, নায়ক-নায়িকারা অধিকাংশই কবিজনসুলভ কল্পনাপ্রসূত অন্তত তাদের কীর্তিকলাপ তো বটেই। কিন্তু সবচেয়ে লক্ষ করার বিষয়, প্রাক ইসলামি এইসব অগ্নিউপাসক নায়ক-নায়িকাদের নিয়ে ফিরদৌসির কী গগনচুম্বী গরিমা দম্ভ এবং সময় সময় আস্ফালন। এ যেন বিজয়ী আরবদের বারবার শুনিয়ে শুনিয়ে বলা, ‘কালনেমির বিরূপাবর্তনে আজ আমাদের পতন ঘটেছে বটে, কিন্তু এই কাব্যে দেখ, আমরা একদিন সভ্যতার কত উচ্চ শিখরে উঠেছিলুম। সে দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। ওখানে তোমরা কখনও পৌঁছওনি, পৌঁছবেও না।’ এ সুর কেমন যেন আমাদের চেনা চেনা মনে হয়। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে হিন্দু এবং মুসলমান উভয়েই ইংরেজকে শুনিয়ে বারবার এই গান গেয়েছে। (‘অন্য জাতি দিশ্বসন পরিত যখন। ভারতে ঋগ্বেদ পাঠ হইত তখন’) কিন্তু, আফসোস। শাহনামার মতো মহাকাব্যের মাধ্যমে প্রকাশ করতে পারেনি। হেমচন্দ্র ও ইকবালকে ফিরদৌসির আসনে বসানো কঠিন এবং অন্যান্য কবিরা যে ‘নির্লজ্জতা’ দেখালেন (‘নির্লজ্জতা’ শব্দটি ভেবেচিন্তেই কোটেশনের ভিতর ফেললুম, কারণ কাব্যে রসস্বরূপে প্রকাশ পেলে চরম নির্লজ্জতাও পাঠকের মনে বিদ্রোহ সঞ্চার করতে পারে না। আমাদের দুই মাইডিয়ার হিরো পবননন্দন ভীমসেন ও হনুমান যেসব দম্ভ এবং আস্ফালন করেছেন তা স্বকর্ণে শুনতে হলে ‘রাম রাম’ বলতে হত, কিন্তু কাব্যে পাঠ করে আনন্দাশ্রু বিগলিত হয়, মনে হয়, ওই সময়ে, ওই অবস্থায় এ বাক্য ছাড়া অন্য কিছুই এদের মুখে মানাত না, বলতে ইচ্ছে করে, ‘ধন্য ধন্য যুগ্ম-কবি যাঁরা দম্ভকে বিনয়, লজ্জাকে শ্লাঘায় পরিণত করতে পারেন!’) সেটা ঢাকবার প্রয়াস আজও ইরানে-তুরানে সহজেই চোখে পড়ে। সকলেই জানেন, মুসলমান ধর্মে মদ খাওয়া মানা আর সেই মদও যদি খাওয়া হয় তন্বঙ্গী তরুণী সাকির সঙ্গে– যার সঙ্গে ‘বে-থা’ হয়েছে কি না সে সম্বন্ধেও কবিরা বড় মারাত্মক স্মৃতিশক্তিহীন– তায় আবার ঝরনাতলায়, নির্জনে, সাঁঝের ঝোঁকে, যখন কি না ‘মগরিবের আইন ওকতে’ নামাজ পড়ার কথা, আল্লা-রসুলের নাম স্মরণ করার আদেশ– এবং মনে মনে আওড়ানো,

    ‘মত্ত, মাতাল ব্যসনী আমি গো আমি কটাক্ষ বীর’

    তা হলে অবস্থাটা কী রকমের হয়?

    কথা সত্য, মোল্লারা সুবো-শাম ভালো ভালো কেতাবপুঁথি পড়েন, কিন্তু মাঝে-মধ্যে, নিতান্ত কালে-কম্মিনে দু একখানা কাব্যগ্রন্থের পাতাও তো তারা ওলটান। কবি হাফিজ অবশ্য বিস্তর ঢলাঢলির পর ওকিবহাল হয়ে অভয়বাণী বলেছিলেন,

    ‘মোল্লার কাছে কোরো না কিন্তু মোর পিছে অনুযোগ,
    তারো আছে, জেনো, আমারি মতন, সুরামত্ততা রোগ।’

    তবু, একথাও তো অজানা নয় যে, মোল্লারাই নীতিবাগীশ সাজে আর পাঁচজনের তুলনায় বেশি।

    এবং কার্যত দেখা গেল তারা এবং তাদের চেলাচামুণ্ডার দল ঝোপে-ঝাপে বসে আছে, শরাব-কবাব জান-কি-সাকি সুদ্ধ কবিদের বমাল গ্রেপ্তার করার জন্য।

    কবিরা এবং বিশেষ করে আমাদের মতো তাঁদের গুণগ্রাহীরা, উচ্চকণ্ঠে তখন বললেন, এসব কবিতা রূপকে নিতে হয়। মদ্য অর্থ ভগবদ্‌প্রেম, সাকি অর্থ যিনি সে প্রেম আমাদের কাছে পৌঁছিয়ে দেন, অর্থাৎ পীর, গুরু, মুরশিদ, পয়গম্বর। এবং এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, হাফিজ, আত্তার, এমনকি ওমর খৈয়ামের বহু কবিতার কোনও অর্থই করা যায় না, যদি সেগুলো রূপক দিয়ে অর্থ না করা যায়। কিন্তু বাদবাকিগুলো?

    আমাদের পদাবলীতেও তাই। এবং বিস্তর সব পদ আছে যাতে মর্ত্য আর অমর্ত্য প্রেম এমনভাবে মিশে গিয়েছে যে, দুটোকে আদৌ আলাদা করা যায় না– সমস্ত হৃদয়-মন এক অদ্ভুত অনির্বচনীয় নবরসে আপুত হয়ে যায়।

    তোমার চরণে আমার পরানে
    লাগিল প্রেমের ফাঁসি
    সব সমর্পিয়া এক মন হৈয়া
    নিশ্চয় হইলাম দাসী

    মর্ত্যপ্রেমই যদি হবে তো ‘পরানে’ ‘পরানে’ প্রেমের ফাঁসি লাগবে। ‘পরানে’ আর ‘চরণে’ প্রেমের বাঁধ বেঁধে দিয়ে কী এক অপূর্ব অতুলনীয় ব্যঞ্জনার সৃষ্টি হয়েছে– যার অনুভূতি এ জগতে আরম্ভ, আর পরিপূর্ণতা লাভ করবে সেই অমর্ত্যলোকে, ‘ব্যর্থ নাহি হোক এ কামনা।’

    কিন্তু মাঝে মাঝে মনে দ্বিধা জাগে, সর্বত্রই কি রূপকের শরণাপন্ন হতে হবে? যথা :

    অদ্যাপ-শোক-নব-পল্লব-রক্ত হস্তাং
    মুক্তাফল প্রলয়চুম্বিত-চুচুকাগ্ৰাম্।
    অন্তঃস্মিতেন্দুসিত পাণ্ডুর গণ্ডদেশাং,
    তাং বল্লভাং রহসি সংবলিতাং স্মরামি ॥

    বিদ্যাপক্ষে
    অশোক-পল্লব নব সম পাণিতলে।
    কুচাগ্র শোভিত হয়েছে মুক্তা ফলে।
    অন্তরে ঈষৎ হাস গণ্ডে বিকসিত।
    শরতের চন্দ্র যেন ত্রিলোক-মোহিত ॥
    নির্জনেতে বসি করি সদ্য সম্ভাবনা।
    প্রাণাধিকা প্রেয়সীকে নিতান্ত কামনা ॥
    তথাপি বিদ্যার নাহি পাই দরশন।
    বিদ্যা তন্ত্র মন্ত্র করি ত্যজিব জীবন ॥

    দ্বিতীয়ার্থ কালীপক্ষে
    রুধির-খপর হস্তে দিবানিশি যার।
    রক্তবর্ণ করতল হয়েছে শ্যামার।
    উচ্চ পয়োধরপরি বান্ধিত কাঁচলী।
    হীরক জড়িত হারে শোভে মুক্তাবলী ॥
    অন্তরে গভীর হাস্য ঈষদ্ধাস্য কালে।
    কিরণে আছয়ে গণ্ড পাণ্ডুবর্ণা ভালে ॥
    অন্তর জগতে দেখি আলোক বিরাজে ॥
    কি শোভা প্রকাশে কুলকুণ্ডলিনী মাঝে ॥
    স্ববল্লভ-সংবলিতা বিশ্বের কারিণী।
    নিদানে গর্জনে স্মরি তারে গো তারিণী।
    (চৌরপঞ্চাশৎ, ভারতচন্দ্র, বসুমতী সংস্করণ, পৃ. ৮)

    পূর্বোল্লিখিত এইসব তাবৎ সম্প্রদায়ের বিরুদ্ধে ওমরের বিদ্রোহ।

    ***

    গিয়াসউদ্দিন আবুল ফৎহ, ওমর ইবন ইব্রাহিম অল-খৈয়াম ইরান দেশের নিশাপুর শহরে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন কিংবা সন ঠিকমতো জানা যায়নি, এমনকি তাঁর মৃত্যুর সনও মোটামুটি ১১২৩ খ্রিস্টাব্দ বলে ধরে নেওয়া হয়েছে।

    খৈয়াম শব্দের অর্থ তাম্বু-নির্মাতা। এ ওজনের শব্দ বাঙলায় আরও আছে। ‘কত্তাল’ থেকে বাঙলা কোতয়াল, এবং ‘খম্মার’ থেকে ‘খোঁয়ারি’ (ভাঙা) শব্দ এসেছে। রান্নার মশলা বিক্রেতা অর্থে বককাল শব্দও একদা বাঙলাতে সুপ্রচলিত ছিল– আরবিতে শব্দটির অর্থ ‘মুদি’ বা ‘মশলা-বিক্রেতা’। ত্রিবর্ণের মূল ধাতুতে– যথা ‘দ-খ-ল’ ‘দখল করা’ ‘ক-ত-ল’ ‘কোতল করা’ দ্বিতীয় ব্যঞ্জনবর্ণকে দ্বিত্ব করে তাতে দীর্ঘ ‘আ’-কার যোগ করলে যে কর্তাবাচক শব্দ উৎপন্ন হয় তার অর্থ “ওই কর্ম সে পুনঃপুনঃ করে থাকে।’ তাই ‘খম্মার’ অর্থ ‘যে ঘন ঘন মদ খায়’ (বাঙলায় তাই সে সকালবেলা খম্মারি বা খোঁয়ারি ভাঙে) অর্থাৎ ‘পাইকারি মাতাল’, মদ খাওয়া তার ব্যবসা’। ‘কতল করা যার ব্যবসা সে কোতোয়াল (‘কত্তাল’), ‘জল্লাদ’ও ওই অর্থে ব্যবহার হয়। ‘খয়য়াম’ অর্থ ‘যে পুনঃপুন তাম্বু নির্মাণ করে’– ‘তাম্বু নির্মাণকারী’। বাঙলায় ‘খইআম’, ‘খইয়াম’ বা ‘খৈয়াম’ লিখলে মোটামুটি মূল উচ্চারণ আসে। অবশ্য ‘খ’-র উচ্চারণ বাঙলা মহাপ্রাণ ‘খ’র মতো নয়– আমরা বিরক্ত হলে যেরকম ‘আখ’-এর ‘খ’ অক্ষরটি উচ্চারণ করে থাকি অর্থাৎ ঘৃষ্ট্য কণ্ঠ্যব্যঞ্জন। স্কচের ‘লখ’ ও জর্মনের ‘বাখ’-এর ‘খ’-এর মতো। আসামিতে ‘অহমিয়া’র ‘হ’ অনেকটা সেইরকম।

    কিন্তু কবি ওমর তাঁবুর ব্যবসা করতেন না। ওটা তাঁর বংশের পদবি মাত্র। আজকের দিনের কোনও সরকার যে-রকম রাইটারজ বিল্ডিঙে চিফ সেক্রেটারি (সরকার) নন কিংবা কোনও ঘটকপদবিধারী যেরকম সমাজে কুলাচার্যের কর্ম করেন না। ওমর কিন্তু তাঁর পরিবারের এই উপাধিটি নিয়ে তিক্ত ব্যঙ্গ করতে ছাড়েননি–

    জ্ঞান-বিজ্ঞান ন্যায়-দর্শন সেলাই করিয়া মেলা
    খৈয়াম কত না তাম্বু গড়িল; এখন হয়েছে বেলা
    নরককুণ্ডে জ্বলিবার তরে। বিধি-বিধানের কাঁচি
    কেটেছে তাম্বু– ঠোককর খায়, পথ-প্রান্তের ঢেলা।

    (লেখকের এমেচারি অক্ষম অনুবাদে রসিক পাঠক অপরাধ নেবেন না। অন্য কারও অনুবাদ না পেয়ে বাধ্য হয়ে মাঝে-মধ্যে এ ধরনের ‘অনুবাদ’ ব্যবহার করতে হয়েছে।)

    এস্থলে উল্লেখ প্রয়োজন রুবাঈ জাতীয় শ্লোকে প্রায়শ প্রথম, দ্বিতীয় ও চতুর্থ ছত্রে মিল থাকে– তৃতীয় ছত্রান্ত স্বাধীন। ইরানি আলঙ্কারিকরা বলেন, তৃতীয় ছত্রে মিল না দিলে চতুর্থ ছত্রের শেষ মিলে বেশি ঝোঁক পড়ে এবং শ্লোক সমাপ্তি তার পরিপূর্ণ গাম্ভীর্য ও তীক্ষ্ণতা পায়। কথাটা ঠিক, কারণ আমরাও তেতাল বাজাবার সময় তৃতীয়ে এসে খানিকটা কারচুপি করলে সম মনকে ধাক্কা দেয় আরও জোরে। পাঠককে এই বেলাই বলে রাখি, তৃতীয় ছত্রে মিলহীন এই জাতীয় শ্লোক পড়ার অভ্যাস করে রাখা ভালো। নইলে নজরুল ইসলামের ওমর-অনুবাদ পড়ে পাঠক পরিপূর্ণ রসগ্রহণ করতে পারবেন না। কারণ কাজী আগাগোড়া ক ক খ ক মিলে ওমরের অনুবাদ করেছেন। কান্তি ঘোষ করেছেন বাঙলা রীতিতে, অর্থাৎ ক ক খ খ।

    ভাগ্যক্রমে ওমরের জীবনী সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। পাকাপাকি শুধু এইটুকু বলা যেতে পারে যে তিনি গণিতশাস্ত্রে অসাধারণ পণ্ডিত ছিলেন এবং অবসর কাটাবার জন্য দৈবেসৈবে চতুষ্পদী লিখতেন… তাঁর নামে প্রচলিত গজল, মসনবি বা অন্য কোনও শ্রেণির দীর্ঘতর কবিতা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এইটুকু সংবাদ ছাড়া বাদবাকি কিংবদন্তি। এতে আশ্চর্য হবার কিছু নেই। যার জন্মের তারিখ কেন, সন পর্যন্ত জানা নেই, যাঁর পরলোকগমনের সন পর্যন্ত পণ্ডিতদের গবেষণাধীন, তাঁর সম্বন্ধে যে প্রচুর কিংবদন্তি প্রচলিত থাকবে তাতে বিস্মিত হবার কিছুই নেই।

    তবে তিনি যে উত্তম গুরুর কাছে শিক্ষালাভ করেছিলেন সে বিষয়ে পণ্ডিতগণ একমত। স্মরণ রাখা ভালো যে, ছাপাখানার প্রচলন না হওয়া পর্যন্ত অল্প লোকই গুরুর সাহায্য বিনা উচ্চশিক্ষা লাভ করতে সক্ষম হয়েছেন।

    কথিত আছে, বিখ্যাত পণ্ডিত ইমাম মুওয়াফফকের কাছে একই সময়ে তিনজন অসাধারণ মেধাবী ছাত্র শিক্ষালাভ করেন। এদের ভিতর খেলাচ্ছলে চুক্তি হয় যে, এদের কোনও একজন পরবর্তী জীবনে প্রভাবশালী হতে পারলে তিনি অন্য দু জনকে সাহায্য করবেন। এঁদের একজন কালক্রমে প্রধানমন্ত্রী বা নিজাম-উল-মুল্ক-এর পদ প্রাপ্ত হন। খবর পেয়ে দ্বিতীয় বন্ধু হাসন বিন্ সববাহ তাঁর কাছে এসে তাঁর পূর্বপ্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিয়ে উচ্চ রাজকর্ম চান। বন্ধুর কৃপায় আশাতীত উচ্চপদ পেয়েও হাসন তাঁকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হবার জন্য ষড়যন্ত্র করতে লাগলেন। কিন্তু শেষটায় ধরা পড়ে বাদশার হুকুমেই রাজপ্রাসাদ থেকে বহিষ্কৃত হন। হাসন প্রতিশোধ নেবার জন্য এক গুপ্ত প্রতিষ্ঠান স্থাপন করে গোপন আততায়ী দিয়ে অনেক লোককে হত্যা করিয়ে প্রচুর অর্থ ও প্রতিপত্তি অর্জন করেন। ক্রুসেডের একাধিক খ্রিস্টান নেতা এইসব গুপ্তঘাতকের হস্তে প্রাণ দেন। এরা ভাঙ জাতীয় একপ্রকার হশিশু সেবন করত বলে এদের নাম হয়েছিল ‘হশিশিয়য়ুন’ এবং ইংরেজি ‘অ্যাসাসিন’– গুপ্তঘাতক– এই শব্দ থেকেই অর্বাচীন লাতিন তথা ফরাসির মাধ্যমে এসেছে। অনেকে বলেন, পরবর্তীকালে নিজাম-উল-মুল্ক যে গুপ্তঘাতকের হস্তে প্রাণ দেন, সে-ও হাসন-সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। এদের সম্বন্ধে লেখকের ‘অরিজিন অব দি খোজা’ পুস্তক লেখকের বাল্যরচনা বলে দ্রষ্টব্যের মধ্যে ধর্তব্য নয়।

    ওমরকে যখন নিজাম-উল-মুল্ক উচ্চ পদ দিতে চাইলেন তখন তিনি তা প্রত্যাখ্যান করে নির্জনে অনটনবিহীন জীবনযাপনের সুবিধাটুকু মাত্র চাইলেন এ তো জানা কথা। যে ব্যক্তি স্বর্গসুখ বলতে বোঝে,

    সেই নিরালা পাতায় ঘেরা বনের ধারে শীতল ছায়,
    খাদ্য কিছু, পেয়ালা হাতে, ছন্দ গেঁথে দিনটা যায়।
    মৌন ভাঙ্গি মোর পাশেতে গুঞ্জে তব মঞ্জু সুর–
    সেই তো সখী স্বপ্ন আমার, সেই বনানী স্বর্গপুর।
    (কান্তি ঘোষ)

    কিংবা

    আমার সাথে আসবে যেথায়– দূর সে রেখে শহরগ্রাম
    এক ধারেতে মরু তাহার, আর একদিকে শষ্প শ্যাম।
    বাদশা-নফর নাইকো সেথা– রাজ্য-নীতির চিন্তা-ভার।
    মামুদ শাহ?– দূরে থেকেই করব তাঁকে নমস্কার।
    (কান্তি ঘোষ)

    তার রাজপদ নিয়ে কী হবে? নিজাম-উল-মুল্ক বিচক্ষণ লোক ছিলেন, বুঝতে পারলেন, ওমরের খ্যাতি-প্রতিপত্তি প্রত্যাখ্যান মৌখিক বিনয় নয় এবং তার জন্য সচ্ছল জীবনযাত্রার ব্যবস্থা করে দিলেন। কবিও কখনও তাঁর মত পরিবর্তন করেননি। বস্তুত তাঁর কাব্যের মূল সুর ওইটিই।

    কিছুদিনের মধ্যে তাঁর ডাক পড়ল রাজদরবারে পঞ্জিকা সংশোধন করে দেবার জন্য। ইরানিদের ‘নওরোজ’ বা নববর্ষ আসে বসন্তঋতুতে, কিন্তু বহুশত বৎসর লিপইয়ার গোনা হয়নি বলে তখন আর নববর্ষ বসন্তঋতুতে আসছিল না। ওমর ওই কর্মটি সুচারুরূপে সম্পন্ন করে দিলেন।

    ভাবতে আশ্চর্য লাগে, কবিরূপে যে ব্যক্তি বিশ্বজগতে বিখ্যাত তিনি আসলে ছিলেন বৈজ্ঞানিক। শুধু তাই নয়, ফিটসজেরাল্ডের মাধ্যমে ইয়োরোপে প্রচারিত হবার পূর্বেই ওমরের বিজ্ঞানচর্চা ফ্রান্সে অনূদিত হয়ে সেখানে তাঁর খ্যাতি সুপ্রতিষ্ঠিত করেছিল। বর্তমানে লেখক এসব লেখা দেখবার সুযোগ পায়নি, তাই এনসাইক্লোপিডিয়ার ‘কোনিক সেকশন’ অনুচ্ছেদ থেকে ইয়োরোপে ওমরের বৈজ্ঞানিক যশ সম্বন্ধে উদ্ধৃতি দিচ্ছি :

    ‘Greek mathematics culminated in Apollonius. Little further advance was possible without new methods and higher points of view. Much later, Arabs and other Muslims absorbed the classical science greedily; it was the Persian poet Omar Khayyam, one of the most prominent mediaeval mathematicians, with his remarkable classification and systematic study of equations, which he emphasized, who blazed the way to the modern union of analysis and geometry. In his “Algebra” he considered the cubic as soluble only by the intersection of conics, and the biquadratic not at all.’

    শেষ ছত্রটির বাঙলায় অনুবাদ মূল ইংরেজি, এমনকি আধুনিক বাঙলা কবিতার চেয়েও শক্ত হয়ে যাবে বলে গোটা টুকরোটাই অতি অনিচ্ছায় ইংরেজিতেই রেখে দিতে বাধ্য হলুম। বৈজ্ঞানিক পাঠক বিনা-অনুবাদেই এটি বুঝতে পারবেন, প্রাঞ্জল অনুবাদেও আমাদের মতো বৈজ্ঞানিকের কোনও লাভ হবে না।

    ইরানের অধিকাংশ গুণীই একমত যে, ওমর তাঁর জীবনের প্রায় সব সময়টুকুই কাটিয়েছেন বিজ্ঞানচর্চায় এবং অতি অল্প সামান্য সময় ‘নষ্ট’ করেছেন কাব্যলক্ষ্মীর আরাধনায়। তাই দীর্ঘ কবিতা লেখবার ফুরসত তাঁর হয়ে ওঠেনি– এমনকি রুবাঈগুলোও গীতিরস দিয়ে সরস করবার প্রয়োজন তিনি অনুভব করেননি।

    গণিত এবং বিশেষ করে জ্যোতিষচর্চার ফল ওমরের কাব্যে পদে পদে পাওয়া যায়। বস্তুত গ্রহ-নক্ষত্র যে অলঙ্ প্রাকৃতিক নিয়মে চলে তার থেকেই তিনি দৃঢ় মীমাংসায় উপনীত হন যে, মানুষেরও কোনওপ্রকারের স্বাধীনতা নেই, তার কর্মপদ্ধতি স্বেচ্ছায় নিয়ন্ত্রণ করার কোনও অধিকারই সে পায়নি। তাই–

    প্রথম মাটিতে গড়া হয়ে গেছে শেষ মানুষের কায়
    শেষ নবান্ন হবে যে ধান্যে তারো বীজ আছে তায়।
    সৃষ্টি সেই আদিম প্রভাতে লিখে রেখে গেছে তাই,
    বিচার-কর্ত্রী প্রলয় রাত্রি পাঠ যা করিবে ভাই।
    (সত্যেন দত্ত)

    পৃথ্বী হতে দিলাম পাড়ি, নভঃগেহে মনটা লীন–
    সপ্ত-ঋষি যেথায় বসি ঘুমিয়ে কাটান রাত্রি দিন।
    বিদ্যাটা মোর উঠলো ফেঁপে কাটলো কত ধাঁধার ঘোর–
    মৃত্যুটা আর ভাগ্যলিখন ওইখানে গোল রইল মোর।
    (কান্তি ঘোষ)

    কিন্তু এস্থলে আমি ওমর-কাব্যের মল্লিনাথ হবার দুরাশা নিয়ে পাঠকের সম্মুখে উপস্থিত হইনি। ওমরের নামে প্রচলিত প্রায় ছ শটি রুবাইয়াৎ ইরানি বটতলাতেও পাওয়া যায়– পার্টিশনের পূর্বে কলকাতায় ফারসি বটতলা তালতলা অঞ্চলেও পাওয়া যেত। তার অতি অল্পই অনুবাদ করেছেন ফিটসজেরাল্ড এবং সেই ছ শর কটি কবিতা ওমরের নিজস্ব, তাই নিয়ে পণ্ডিতদের মধ্যে বাক-বিতণ্ডা এখনও শেষ হয়নি আমার বিশ্বাস কখনও হবে না। সেই ছ শ চতুস্পদীর টীকা পড়ার উৎসাহ ও ধৈর্য রসিকজনের থাকার কথা নয়– পণ্ডিতের থাকতে পারে। আমি রসিকের সেবা করি।

    আমিও ওমরের সামান্যতম ঐতিহাসিক পটভূমি নির্মাণ করার চেষ্টা করছি এবং তা-ও শুধু ওমরের বিদ্রোহী মনোভাব দেখাবার জন্য– কারণ ওইখানেই নজরুল ইসলামের সঙ্গে তিনি সখ্যসূত্রে আবদ্ধ হয়েছেন।

    ওমরের প্রধান বিদ্রোহ ধর্মগুরুদের বিরুদ্ধে :

    খা’জা! তোমার দরবারে মোর একটি শুধু আর্জি এই
    থামাও উপদেশের ঘটা, মুক্তি আমার এই পথেই।
    দৃষ্টি-দোষে দেখছ বাঁকা আমার সোজা সরল পথ,
    আমায় ছেড়ে ভালো করো, ঝাপসা তোমার চক্ষুকেই।
    (কাজী সাহেবের অনুবাদ)।

    O master! grant us only this, we prithee!
    Preach not! But mutely guide to bliss,
    we pritheel
    ‘We walk not straight- Nay,
    it is thou who squintest!
    Go, heal thy sight, and leave us in peace,
    we prithee!
    (কার্নের অনুবাদ)

    পৌরাণিক এবং ঐতিহাসিক রাজা-রাজড়ার শৌর্যবীর্য নিয়ে যেসব কবি ফিরদৌসির ন্যায় আস্ফালন করে বর্তমানের আনন্দকে অবহেলা করতেন তাঁদের সম্বন্ধে বলছেন–

    ভাগ্য-লিপি মিথ্যা সে নয়– ফুরোয় যা তা ফুরিয়ে যাক,
    কৈকোবাদ আর কৈখসরুর ইতিহাসের নামটা থাক।
    রুস্তম আর হাতেম-তায়ের কল্পকথা– স্মৃতির ফাঁস
    সে-সব খেয়াল ঘুচিয়ে দিয়ে আজকে এসো আমার পাশ।
    (কান্তি ঘোষ)

    দরবেশ-সুফিরা করতেন কৃচ্ছ্রসাধন এবং যোগচর্চা। পূর্বেই নিবেদন করেছি, তাঁরা নৃত্যের সঙ্গে চিৎকার করতেন নাম-জপ, তাঁদের বিশ্বাস, ওই করেই ভগবদপ্রেম এবং চরম মোক্ষ পাওয়া যায়।

    দ্রাক্ষালতার শিকড় সেটি তার না জানি কতই গুণ–
    জড়িয়ে আছেন অস্থিতে মোর দরবেশি সাঁই যাই বলুন–
    গগনভেদী চিৎকারে তাঁর খুলবে নাকো মুক্তিদ্বার,
    অস্থিতে এই মিলবে যে খোঁজ সেই দুয়ারের কুঞ্চিকার।
    (কান্তি ঘোষ)

    কিন্তু সবচেয়ে বেশি চতুষ্পদী তিনি রচনা করেছেন দার্শনিক এবং পণ্ডিতদের বিরুদ্ধে। সেখানে তিনি জ্যোতির্বিদ ওমরকেও বাদ দেননি।

    অস্তি-নাস্তি শেষ করেছি, দার্শনিকের গভীর জ্ঞান
    বীজগণিতের সূত্র-রেখা যৌবনে মোর ছিলই ধ্যান;
    বিদ্যারসে যতই ডুবি, মনটা জানে মনে (মানে?) স্থির–
    দ্রাক্ষারসের জ্ঞানটা ছাড়া রসজ্ঞানে নেই গভীর।

    অর্থহীন, অর্থহীন, সমস্তই অর্থহীন। তাই ওমরের বারবার কাতর রোদন, দরদী ফরিয়াদ–

    হেথায় আমার আসাতে প্রভু হননি তো লাভবান
    চলে যাবো যবে হবেন না তিনি কোনওমতে গরীয়ান।
    এ কর্ণে আমি শুনিনি তো কভু কোনও মানবের কাছে
    এই আসা-যাওয়া কী এর অর্থ– খামকা পোড়েন টান।
    (লেখক)

    তাই ওমরের শেষ মীমাংসা– একবার মরে যাবার পর তুমি আর এখানে ফিরে আসবে না। অতএব যতটুকু পারো, যতক্ষণ পারো দর্শন-বিজ্ঞান-সাঁই-সুফিদের ভুলে গিয়ে সাকি সুরা নিয়ে নির্জন কোণে আনন্দ করো।

    মৃত্যু আসিয়া মস্তকে মোর আঘাত করার আগে
    লে আও শরাব– লাও ঝটপট রাঙানো গোলাপি রাগে।
    হায়রে মূর্খ! সোনা দিয়ে মাজা তোর কী শরীরখানা–?
    গোর হয়ে গেলে ফের খুঁড়ে নেবে–? ছাই কী কাজে লাগে।
    (লেখক)

    কিন্তু একটা জিনিস ভুল করলে চলবে না। ওমর খাঁটি চার্বাকপন্থী এবং ওই জাতীয় লোকায়তীদের মতো নন। ‘ঋণ করে ঘি খাও, কারণ দেহ ভস্মীভূত হলে ঋণ তো আর শোধ করতে হবে না’, অর্থাৎ ইহসংসারে কিংবা পরলোকে অন্য কারও প্রতি তোমার কোনও নৈতিক দায়িত্ব– মরাল রেসপনসিবিলিটি নেই– এ তত্ত্বেও ওমর বিশ্বাস করতেন না। তাই তার একমাত্র উপদেশ–

    কারুর প্রাণে দুখ দিও না, করো বরং হাজার পাপ,
    পরের মনে শান্তি নাশি বাড়িও না আর মনস্তাপ।
    অমর-আশি লাভের আশা রয় যদি, হে বন্ধু মোর,
    আপনি সয়ে ব্যথা, মুছো পরের বুকের ব্যথার ছাপ।
    (নজরুল ইসলাম)

    গুণীরা বলেন, ‘কুরানই কুরানের সর্বশ্রেষ্ঠ টীকা’। তরুণদের আমি প্রায়ই বলি, ‘রবীন্দ্রনাথের রচনাই তাঁর সর্বশ্রেষ্ঠ টীকা– ওই কাব্যই বারবার অধ্যয়ন করো, অন্য টীকার প্রয়োজন নেই।’ ওমরই ওমরের সর্বশ্রেষ্ঠ মল্লিনাথ এবং কাজীর অনুবাদ সকল অনুবাদের কাজী।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরাজা উজির – সৈয়দ মুজতবা আলী
    Next Article কত না অশ্রুজল – সৈয়দ মুজতবা আলী

    Related Articles

    সৈয়দ মুজতবা আলী

    চাচা কাহিনী – সৈয়দ মুজতবা আলী

    December 6, 2025
    সৈয়দ মুজতবা আলী

    পঞ্চতন্ত্র ১ – সৈয়দ মুজতবা আলী

    December 6, 2025
    সৈয়দ মুজতবা আলী

    ময়ূরকণ্ঠী – সৈয়দ মুজতবা আলী

    December 6, 2025
    সৈয়দ মুজতবা আলী

    দ্বন্দ্বমধুর – সৈয়দ মুজতবা আলী

    December 6, 2025
    সৈয়দ মুজতবা আলী

    অসি রায়ের গপপো – সৈয়দ মুজতবা আলী

    December 6, 2025
    সৈয়দ মুজতবা আলী

    দেশে বিদেশে – সৈয়দ মুজতবা আলী

    December 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }