Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প35 Mins Read0
    ⤶ ⤷

    ০৩. চব্বিশ ঘণ্টার ঈশ্বর – তৃতীয় পর্ব

    সকাল সাতটা পনেরো। কাল অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে বলে থানা এখন বিকেলবেলার টাইগার হিল। একটা দামি গাড়ি থেকে নামলেন সঞ্জয় ভাটিয়া। সঙ্গে তাঁর ভাই সুজয়। হনহন করে থানার ভেতর ঢুকে এ পাশ ও পাশে তাকিয়ে দেখতে পেলেন এক জন এস আই চোখ বন্ধ করে বসে আছেন, কাছে পিঠে কেউ নেই।
    সুজয় তাঁর সামনে গিয়ে জিজ্ঞেসা করলেন, ‘বড়বাবু কোথায়?’ ‘ঘুমাচ্ছেন।’ চোখ বন্ধ রেখেই জবাব দিলেন এস আই। ‘তাঁকে ডাকুন। বলুন মিস্টার সঞ্জয় ভাটিয়া এসেছেন। খুব জরুরি।’ এস আই চোখ খুললেন। সঞ্জয় ভাটিয়ার নামটা তাঁর জানা। লোকটা টাকার কুমির। নিশ্চয়ই খুব ফেঁসে গেছে, নইলে সাতসকালে থানায় আসত না। মা মুখ তুলে তাকিয়েছেন। নইলে সাতসকালে কপাল খুলবে কেন? মুখে বললেন, ‘বসুন আপনারা।’
    সঞ্জয় বসলেন। একটু বিরক্ত হয়েই বসলেন। লোকটা টাকার কুমির ভাবল কেন? টাকার বাঘ বা হাতি ভাবতে কী অসুবিধে হল? ফেঁসে তো গেছি নইলে কোন শালা থানায় আসে। তবে তোমার কপালে কী আছে, তা নির্ভর করবে কী ব্যবহার করছ, তার ওপর।
    এস আই কেসটা স্পষ্ট শুনতে পেয়ে হেসে বলল, ‘চা খাবেন?’ ‘আমরা চা খেতে আসিনি। ওসি কে ডাকুন।’ সুজয় বললেন। ‘এখন ডাকলে খুব খচে যাবেন।’ এস আই বললেন, ‘আমাকে বলুন, আমি তো আপনাদের জন্যে আছি।’ সঞ্জয় বললেন, ‘আমার ছেলে সন্তোষ কিডন্যাপ্‌ড হয়েছে। ছ’টার মধ্যে তাকে ফেরত এনে দিন। আর মিডিয়া যেন টের না পায়।’
    ‘সে কী? দাঁড়ান, দাঁড়ান, ডায়েরি—।’ ‘নো। কাগজ কলমে কিছু লেখার দরকার নেই। দু’ঘণ্টার মধ্যে ওকে নিয়ে এলে এক পেটি পাবেন। ওকে?’ ‘দাঁড়ান স্যর। কে কিডন্যাপ করেছে?’ সঞ্জয় ভাইয়ের দিকে তাকালেন। সুজয় বললেন, ‘একটি মেয়ে। স্কুলে পড়ায়। সন্তোষের বয়স কুড়ি। তার মানে একুশ হয়নি। মেয়েটা কাল কালীঘাটে গিয়ে ওকে বিয়ে করে নিয়ে গেছে। আমরা লোক পাঠিয়েছিলাম তুলে আনতে, কিন্তু পাড়ার ছেলেরা ঝামেলা করেছে। এখন সবাই ঘুমাচ্ছে, এখনই যান।’
    ‘কোথায়?’ ‘তিনের বি জে ডি অ্যাভিনিউ। পাইকপাড়া।’ ‘যাচ্চলে! ওটা তো আমাদের এরিয়া নয়।’ এস আই বললেন। সঞ্জয় রেগে গিয়ে ভাইকে বললেন, ‘তোমাকে বলেছিলাম এই সব পাতি থানায় না এসে লালবাজারের কানেকশনকে ট্যাপ করতে ।’
    ‘কিন্তু এখন লালবাজারের অফিসাররা থুতু ফেলতে ভয় পাচ্ছে, যদি মিডিয়া সেটাকে খইনির থুতু বলে প্রচার করে!’ সুজয় বলতে বলতে দেখতে পেল এক ভদ্রলোক পাঞ্জাবি আর লুঙ্গি পরে ভেতর থেকে বেরিয়ে এলেন। সুজয় বললেন, ‘গুড মর্নিং, স্যর। ইনি বলছিলেন আপনি ঘুমিয়ে আছেন।’ ‘রাত তিনটে পর্যন্ত ডিউটিতে ছিলাম। টয়লেটে যাওয়ার সময় আপনাদের গলা পেলাম। আমার ঘরে আসুন।’ ওসি বললেন।
    ঘরে ঢোকার পর তিনি বললেন, ‘আই অ্যাম সরি, এই পোশাকে!’ সঞ্জয় বললেন, ‘আপনি উইদআউট পোশাকে থাকলেও আমার কিছু অসুবিধে হত না। আমার ছেলে সন্তোষকে একটি মেয়ে কিডন্যাপ করে কাল বিয়ে করেছে। আমি দু’ঘণ্টার মধ্যে ওকে পেতে চাই।’
    চেয়ারে বসে চোখ বন্ধ করলেন ওসি। এস আই টাকে এক পেটি এর মধ্যে অফার করেছে। আমি কি লঙ্কা চুষব? সঞ্জয় স্পষ্ট শুনতে পেলেন সেটা। মনে মনে বললেন, তোকে দু’পেটি দেব। ওসি মনে মনে বললেন, ওটা পাঁচ পেটি হোক। যেখান থেকে ধরব সেখানেও তো কিছু খরচ করতে হবে। কেউ কোনও কথা বললেন না। সঞ্জয় হাত বাড়িয়ে দিলেন। ওসি হাত মিলিয়ে চিৎকার করলেন, ‘দত্ত।’ এস আই ছুটে এল, ‘স্যর।’
    ‘যে ঠিকানা ওরা দিয়েছেন সেখানে গিয়ে সন্তোষকে বলবে ওর বাবার অবস্থা খুব খারাপ। নার্সিং হোমে আছেন। শেষ দেখা দেখতে চান। ম্যানেজ করে জিপে বসিয়ে সোজা ওঁর বাড়ি চলে যাবে। হ্যাণ্ডওভার করে দিলে উনি একটা খাম দেবেন। নিয়ে চলে আসবে।’ ওসি আদেশ দিলেন।
    ‘স্যর, খাম একটা না দুটো?’ এস আই মিনমিন করে জিজ্ঞাসা করলেন। সঞ্জয় বললেন, ‘দুটো। কিন্তু কণ্ডিশন একটাই। মিডিয়া যেন এ সব কথা জানতে না পারে।’ দুই ভাই বেরিয়ে গেলেন। এস আই বললেন, ‘স্যর, লালবাজার কি সব সময় আমাদের জন্যে কিছু রাখে?’ ‘জলদি যাও। সময় মাত্র দু’ঘণ্টা।’
    সকাল দশটার মধ্যে কলকাতা শহরের চেহারাটা বদলে গেল। সবাই সবার মনের কথা বুঝে ফেলছে। ফেলে প্রথমে মৃদু ঝগড়া, গালাগাল, শেষে হাতাহাতি শুরু হয়ে গেল। এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে শেষ সময়ে পুজোর শাড়ি কিনতে ঢুকেছিলেন দোকানে। স্ত্রীর যে শাড়ি পছন্দ হল স্বামী সেটি না নিতে বললেন বেশি দামের জন্যে। স্ত্রী মুখ ভারী হল। ঠোঁট টিপে বললেন, আমার বেলায় কিপ্টেমি আর নিজের বোনেদের দেওয়ার সময় দাতা কর্ণ।’
    স্বামী স্পষ্ট শুনতে পেয়ে মাথা নাড়লেন, ‘তুমি একটা হিংসুক মেয়েছেলে।’ ‘আমি হিংসুক। ঘুষের টাকায় মাতব্বর হয়েছ। ছিঃ।’ দোকানদার বলল, ‘কত ঘুষ নেন দাদা?’ ‘তার মানে?’ লোকটি ক্ষেপে গেল। ‘এই যে বউদি মনে মনে ভাবলেন আপনি ঘুষের টাকায় মাতব্বর।’
    শোনামাত্র হাত চালাল লোকটা। দোকানদার ছিটকে পড়তেই তার সহকর্মীরা ছুটে এল। মারপিট শুরু হয়ে গেল। দোকান থেকে বেরিয়ে এসে লোকটা চেঁচাল, ‘দেখুন দেখুন, আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছে।’
    দোকানের এক কর্মচারী হাসল। ওই তো জলহস্তীর মতো চেহারা, হানিটা হবে কোথায়? ভদ্রমহিলা ছুটে গেলেন তাকে মারতে। কী, আমি জলহস্তী? আশেপাশের কিছু মাস্তান ছেলে এগিয়ে এল। ও পাশে কয়েকটি মেয়ে দল বেঁধে ঠাকুর দেখতে বেরিয়েছিল। তাদের এক জন ভাবল, ‘এই জন্যে কলকাতার রাস্তায় হেঁটে ঠাকুর দেখা যায় না।’ মাস্তানদের এক জন সেটা শুনে ফেলল মনে মনে, ঘুরে দাঁড়িয়ে বলল, ‘এই যে, কলকাতার নিন্দে হচ্ছে!’
    ‘বেশ করেছি। তোমার কী!’ মেয়েটা রুখে দাঁড়াল। এক জন বয়স্ক ভদ্রলোক ভাবলেন, আহা, বাচ্চা হলে কী হবে, মেয়েটার মধ্যে শক্তি আছে প্রতিবাদ করার। সঙ্গে সঙ্গে মাস্তান তার জামার কলার ধরল, ‘মেয়েমানুষের মধ্যে শক্তি দেখতে পাচ্ছ শালা। বুড়ো ভাম, আর কী দেখতে পাচ্ছ!’
    এগারোটার মধ্যে কলকাতার রাস্তায় প্রথমে পুলিশ, পরে র্যাফ নামল। কলকাতার মানুষেরা কেউ কাউকে সহ্য করতে পারছে না। যেহেতু র্যাফের সদস্যরা বাংলা বোঝে না, তাই নীরব ভাবনাগুলো শুনতে পেলেও অর্থ বুঝতে পারছিল না। তারা লাঠি চার্জ করে বীরত্ব দেখিয়েও মানুষজনকে শান্ত করতে পারছিল না।
    শেষ পর্যন্ত সব ক’টা পুজো প্যাণ্ডেল অবাঙালি র্যাফের হাতে তুলে দেওয়া হল। পাবলিককে ত্রিসীমানায় ঘেঁষতে দিচ্ছিল না তারা। সন্ধেবেলায় উদ্বোধন হবে। মুরগি-থিমের উদ্যোক্তারা গালে হাত দিয়ে বসেছিল। মুম্বইয়ের সিনেমা আর্টিস্টরা বিকেলের ফ্লাইটে চলে আসবে। তাঁদের এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। তারাই বিভিন্ন প্যাণ্ডেল আর্টিস্টদের দিয়ে উদ্বোধন করানোর অর্ডার নিয়েছেন। মুরগির জন্যে সময় দেওয়া হয়েছে রাত দশটা।
    সেক্রেটারি বললেন, ‘আমি পাগল হয়ে যাব।’ ট্রেজারার বললেন, ‘এটা কী করে হল? কেন আমরা সবাই সবার কথা শুনতে পাচ্ছি? যা ভাবছি, নিঃশব্দে ভাবছি তা ই সামনের মানুষটা জেনে ফেলছে।’ কনভেনর বললেন, ‘আমার বোধহয় ডিভোর্স হয়ে যাবে।’ সেক্রেটারি জিজ্ঞাসা করলেন, ‘কেন?’
    ‘আজ একটা ফোন এসেছিল। নাম জিজ্ঞাসা করতে বলল শ্যামা। আমার সঙ্গে পড়ত শ্যামাপ্রসাদ। ওকে শ্যামা বলে ডাকতাম। আজ কী হল শ্যামা শোনামাত্র আমার মনে একটি মেয়ের মুখ ভেসে এল, যে রবীন্দ্রনাথের ‘শ্যামা’ নৃত্যনাট্যের শ্যামা করত। আমার সঙ্গে একটু ইয়ে হয়েছিল। সে সব বহু বছর আগের কথা। ফোন রাখতেই বউ যা নয় তাই বলতে লাগল। আমি লম্পট, কামুক, বউকে লুকিয়ে শ্যামার সঙ্গে প্রেম করছি। মাথা ঠিক রাখতে না পেরে আমিও উল্টোপাল্টা বলে ফেললাম। সে চলে গেল বাপের বাড়ি। ডিভোর্স চাইবে বলে গেল। সেই সঙ্গে ক্ষতিপূরণ’, কনভেনর বললেন।
    সেক্রেটারি বললেন, ‘কেউ কোনও দিন শুনেছে যে এক জন আর এক জনের ভাবনা ঠিকঠাক বুঝে ফেলছে? এটা তো ভগবানের ক্ষমতায় ছিল। তাই তাঁকে অন্তর্যামী বলা হয়। তা হলে আমরাও কি অন্তর্যামী হয়ে গেলাম?’ ট্রেজারার হাসলেন, ‘মন্দ না। কেউ কাউকে ফাঁসাতে পারবে না।’ বলে কনভেনরের দিকে তাকালেন, ‘তোমার সঙ্গে একটু আগে যখন দেখা হল তুমি ভাবছিলে সামনের বার ট্রেজারের পোস্টটা যেমন করেই হোক ম্যানেজ করবে। আমি জেনে গেলাম। ফলে সাবধান হয়ে যাচ্ছি।’ ‘তুমি অডিটরকে ম্যানেজ করে তিন লাখ সরাবার কথা ভাবোনি?’ ‘আমি একার জন্যে ভাবিনি। আমাদের তিন জনের জন্যেই ভেবেছি।’ সেক্রেটারি বললেন, ‘প্লিজ, এখন থেকে মনে মনে কেউ কিছু ভেবো না।’
    পর্দার আড়ালে যে যার মতো ভঙ্গিতে থেকে শিবানী প্রচণ্ড রেগে গিয়েছিলেন। কেউ কিছু সামনে এসে ভাবলেই তিনি সেটা বুঝতে পারছেন। সকালে মাইকে যে হিন্দি গান বাজছিল, তা কার্ত্তিক আর সরস্বতী মুখস্থ করে ফেলে সমানে কানের কাছে গেয়ে চলেছে। কিন্তু তিনি কিছুতেই মহাদেবকে তৃতীয় নয়নে দেখতে পাচ্ছেন না। দেখতে চাইলেই চ্যানেল অফ হয়ে যাওয়া টিভি হয়ে যাচ্ছে। ভাবনাতেও পৌঁছতে পারছেন না। এসে অবধি তিনি পৌঁছসংবাদ দিতে পারেননি। অথচ পইপই করে মহাদেবকে বলেছিলেন পৃথিবীতে যাওয়ার পর যাতে তিনি কৈলাসের সব কিছু দেখতে শুনতে পান তার ব্যবস্থা করে দিতে। মহাদেব সম্মত হয়েছিলেন। কিন্তু কথা রাখেননি। এই জন্যেই বলে পুরুষমানুষকে বিশ্বাস করতে নেই।
    ও-পাশ থেকে গণেশের ভাবনা ভেসে এল, ‘মিছিমিছি রাগ করছ মা।’ মহিষাসুর ভাবল, ‘ছাড়ো তো। যেখানে এসেছ সেখানকার ভাবনা ভাবো।’ হঠাৎ খেয়াল হল শিবানীর। মহাদেব যে ফুল দিয়েছিলেন তার ঘ্রাণ নেওয়ার আগেই সেটা হাত থেকে পড়ে গিয়েছিল পৃথিবীতে। তিনি গণেশকে ধমক দিতে যাচ্ছিলেন এই সময় সেক্রেটারি পর্দা সরিয়ে ভেতরে ঢুকে শিবানীর সামনে এসে হাত জোড় করে নতমস্তকে দাঁড়ালেন, ‘মা, তুমি রক্ষে করো। তোমার লীলা ছাড়া এটা সম্ভব নয়।’
    শিবানী মনে মনে ভাবলেন, ব্যাপারটা কী? সেটা স্পষ্ট শুনতে পেলেন সেক্রেটারি। মা তাঁর সঙ্গে কথা বলছেন? এ কী সৌভাগ্য তাঁর। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল। বললেন, ‘মা, আমরা সবাই সবার মনের কথা বুঝতে পেরে যাচ্ছি। অবশ্য সামনাসামনি হলে। যেই চোখের আড়ালে চলে যাচ্ছে, তখন ক্ষমতাটা থাকছে না। এই বুঝে ফেলার জন্যে কলকাতার মানুষেরা এ-ওর বিরুদ্ধে ক্ষেপে যাচ্ছে। মারপিট হচ্ছে। দোকান ভাঙছে। ভয় হচ্ছে, মণ্ডপও ভেঙে দিতে পারে। তুমি তো জানো, খ্রিস্টান বা মুসলমানদের মতো কলকাতার হিন্দুরা ধার্মিক নয়। মণ্ডপ ভাঙতে তাদের হাত কাঁপবে না। তুমি বাঁচাও মা।’
    কার্ত্তিক ভাবল, দারুণ ব্যাপার। একে বলে জনযুদ্ধ। ‘অ্যাঁ?’ সেক্রেটারি তাকালেন কার্ত্তিকের দিকে। সন্দেহ হল, তাঁর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? নইলে মা, কার্ত্তিকের গলা তিনি শুনতে পাবেন কী করে? জীবনে তো কোনও ভাল কাজ করেননি। নিশ্চয়ই এই গোলমালে তাঁর মাথা খারাপ হয়েছে অথবা পেটে গ্যাস জমেছে। পা টিপে টিপে বেরিয়ে এলেন তিনি পর্দার আড়াল থেকে। ভাবলেন, এই কথা কাউকে বলবেন না। ভাবা মাত্র ট্রেজারার জানতে চাইলেন, ‘কী চেপে যাচ্ছেন! কি বলবেন না?’
    ‘না তো, কিছু না।’ সেক্রেটারি মাথা নাড়লেন। ‘এইমাত্র আপনি ভাবলেন আর মিথ্যে কথা বলছেন?’ চেঁচামেচি শুরু হয়ে গেল। বেলা বারোটায় শহরে কার্ফু ঘোষণা করা হল। ছ’ঘণ্টার জন্যে। রাস্তাঘাট সুনসান হয়ে গেল কার্ফুর জন্যে। বেলা একটায় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় বিশেষ মিটিং ডাকলেন। যিনি যে অবস্থাতেই থাকুন, এই জরুরি মিটিংয়ে যোগ দিতে বলা হল। কারণ, শহরের অবস্থা এখন ভয়ঙ্কর।

    ⤶ ⤷
    1 2 3 4
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছোটগল্প – সমরেশ মজুমদার
    Next Article সুকুমার রায় রচনাবলী ২য় খণ্ড

    Related Articles

    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    সাতকাহন ১ – সমরেশ মজুমদার

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }