Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    চার দেওয়াল – সুচিত্রা ভট্টাচার্য

    সুচিত্রা ভট্টাচার্য এক পাতা গল্প195 Mins Read0
    ⤶

    ১৫. চোরা আশঙ্কা

    ১৫.

    একটা চোরা আশঙ্কায় দোলা ক্রমশ বিহ্বল হয়ে পড়ছিল। এ কী এক অস্বাভাবিক আচরণ করে চলেছে তিয়া? নয় নয় করে পাঁচটা দিন কেটে গেল, এখনও নিজের কুঠুরি ছেড়ে প্রায় বেরোচ্ছেই না। ওই হয়তো দোলা সাত বার ডাকাডাকি করল, তো মেয়ে এল খেতে। তবে টেবিলে বসাই সার, মুখে কিছুই তুলছে না সেভাবে। মাথা নিচু করে ভাত খুঁটছে, কিংবা অভিব্যক্তিহীন মুখে কুচুর কুচুর চিবোচ্ছে রুটি। যেন স্রেফ খেতে হয় বলেই খাওয়া। যেন খিদেতেষ্টা, স্বাদগন্ধের বোধই আর নেই। ঘরেও কি সে করছে কিছু? শুয়ে আছে, শুয়েই আছে। হয় চোখ বোজা, নয় বোবা দৃষ্টি সিলিংয়ে স্থির। কম্পিউটার খুলছে না, আইপড অবহেলায় পড়ে, এমনকী মোবাইল পর্যন্ত বন্ধ রেখেছে পাকাপাকি। হল কী মেয়ের?

    তুহিনও কম দুশ্চিন্তায় নেই। তাকে দেখেও দোলা যথেষ্ট চিন্তিত। মুখ-টুখ কেমন যেন হয়ে গেছে তুহিনের, গলার তেজ উধাও। কেমন দিশেহারা দিশেহারা দশা। অফিসে গেলে কষ্মিনকালে বাড়ির ব্যাপারে তুহিনের হুঁশ থাকে না, এখন দু’বার-তিনবার করে ফোন। কেমন আছে? খেয়েছে তো? কথা বলল? টিভি দেখছে? তুহিনের এত উৎকণ্ঠা দোলা কখনও দেখেনি। চাকরি নিয়ে, মায়ের অসুখের সময়ে, অনেক দুর্বিপাক গেছে, তখনও না। টেনশনে টেনশনে মানুষটা অসুস্থ না হয়ে পড়ে!

    কালও তো অফিস থেকে ফিরেই প্রথম প্রশ্ন,— কিছু বুঝলে? জানতে পারলে?

    দোলার হতাশ জবাব,— নাহ্।

    ছেলেটা আবার ফোন করেছিল?

    সে তো বারবারই করছে। তিয়া এসে ধরছে কই! বিছানা ছেড়ে উঠছেই না।

    কী বলল ছেলেটা আজ?

    একই কথা। ওর সঙ্গে তিয়ার কিছুই হয়নি। যে এন-জি-ও-টায় তিয়া নাকি যেত, সেখানকার লোকটা ফোরটোয়েন্টি কেসে ধরা পড়েছে দেখেই তিয়ার নাকি শরীর খারাপ লাগতে আরম্ভ করল, ছেলেটা তিয়াকে পৌঁছে দিয়ে গেল, ওপরেও নাকি আসতে চেয়েছিল, তিয়া মানা করায়…।

    ওই এন-জি-ও-র সঙ্গে তিয়া জড়িয়ে পড়েনি তো? কিংবা ওই লোকটার সঙ্গে…?

    সূর্যর কথা শুনে… তেমন তো মনে হল না। তবে ছেলেটাও ভীষণ আপসেট হয়ে পড়েছে। বারবার বলছে, আমি একবার যাই, কথা বলি…! আমি বললাম, আর দু’-চারটে দিন যাক।

    তুমি জানিয়েছ তিয়াকে?

    কী?

    ওই যে… ছেলেটা আসতে চাইছে?

    তিয়া দেখা করতে চাইছে না বলেই তো আমি বারণ করলাম।

    উম্‌ম্‌। কিন্তু কেন মিট করবে না? যদি কিছু নাই হয়ে থাকে…

    জানি না। বুঝতে পারছি না।

    না পারলে তো চলবে না। তুহিন রীতিমতো অধৈর্য,— আজ আমি এক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। অফিসের দত্তর চেনাজানা। সাইকিয়াট্রিস্ট, বেশ নাম আছে। ওভার ফোন কথা হল। উনি তো শুনে বললেন, ডিপ্‌ মেন্টাল ডিপ্রেশন। নিজে নিজে কাটিয়ে উঠতে পারলে ভাল, নইলে মেডিসিন দিতে হবে। …তুমি কিন্তু ওকে চোখে চোখে রেখো। বলা তো যায় না, হঠাৎ যদি কিছু…

    রাখছি তো। সারাক্ষণ গিয়ে গিয়ে দেখে আসছি।

    রাতেও তো ঘুমোচ্ছে না। আমার অমন চনচনে মেয়েটার কী যে এমন ঘটল…!

    এই প্রশ্নটাই তো এখন অনবরত পাক খেয়ে বেড়াচ্ছে গোটা ফ্ল্যাটে। ছুঁয়ে যাচ্ছে, বিঁধছে বাড়ির তিনটে প্রাণীকেই। হ্যাঁ, বাইরের দুনিয়া নিয়ে যে সর্বক্ষণ মশগুল, বাড়ির প্রতি যার ডোন্ট কেয়ার ভাব বেড়ে চলেছে দিন দিন, সেই তিতানও এর বাইরে নেই। সে তো তিয়াকেই কতবার বলল,— তোকে যে হার্ট করেছে, তার নাম-ঠিকানাটা আমায় দে তো দিদি। সেই এলাকার লোকাল কমিটিকে দিয়ে অ্যাইসান্ কড়কাব, জিন্দেগিতে আর লোচা করার হিম্মত হবে না!

    এই বলশালী আশ্বাসও ভস্মে গেছে। আমল দেয়নি তিয়া।

    নাহ্, দোলা থই পাচ্ছে না। কোনও হিসেবই মিলছে না তার। তবে বলতে নেই, আজ সকাল থেকে একটু যেন বদলেছে মেয়ে। না ডাকতেই টুকটুক করে এসে জলখাবার খেয়ে গেল। খুবই সামান্য অবশ্য, মাত্র দু’পিস স্যান্ডুইচ। কম্পিউটারও একবার খুলেছে। মিনিট পনেরো-কুড়ি কী সব করল, তারপর ফের বিছানায়।

    বেলা বারোটা নাগাদ হঠাৎ তুহিনের ফোন। ঈষৎ উত্তেজিত গলা,— আজকের কাগজটা পড়েছ?

    এখনও দেখা হয়নি। কেন?

    আমিও দেখিনি। অফিসে একজন, ক্যাজুয়ালি বলছিল, কোন একটা এন-জি-ও-র ফ্রড কেস নিয়ে কাগজে কী সব লিখেছে আজ। কথা শুনে মনে হল, তিয়ার সেই নরেন্দ্রপুরের ঘটনাটা। …একটু দ্যাখো তো।

    হ্যাঁ, তুহিনের আন্দাজই ঠিক। ভয়ংকর এক শয়তানের কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এবং সূর্য যেমন বলেছিল, লোকটা সেই ইন্দ্রজিৎ রায়ই। গতকাল লোকটাকে আবার কোর্টে তোলা হয়েছিল, আরও পনেরো দিন তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

    উফ্‌, এই লোকটাই কি যত নষ্টের গোড়া? আর একবার খবরটা খুঁটিয়ে পড়ল দোলা। তারপর ভাবল একটু। কী মনে করে সটান এসেছে মেয়ের ঘরে, কাগজটা নিয়েই।

    তিয়া চোখে হাত চেপে শুয়ে। শান্ত গলাতেই মেয়েকে ডাকল দোলা,— শুনছিস?

    উঁ?

    ওঠ তো একটু। কথা আছে।

    মাত্র ক’দিনেই কেমন ফ্যাকাশে মেরে গেছে তিয়া। দোলার স্বর শুনে সেই নীরক্ত মুখে আবছা বিস্ময়। উঠে বসল আস্তে আস্তে।

    দোলা সন্ধানী চোখে জিজ্ঞেস করল,— ইন্দ্রজিৎ রায়ের নিউজ বেরিয়েছে আজ। নিশ্চয়ই দেখিসনি?

    মা’র মুখে নামটা শুনে তিয়া কি চমকাল একটু? দোলা বুঝতে পারল না। তিয়ার ঠোঁট শুধু নড়েছে সামান্য,— না।

    দোলা খবরের কাগজখানা বাড়িয়ে দিল,— দ্যাখ্‌।

    তিয়ার যেন তেমন কৌতূহল নেই। ওপর ওপর চোখ বুলিয়ে পাশে রেখে দিল কাগজ।

    দোলা সংশয়ের সুরে বলল,— পড়া হয়ে গেল?

    নতুন তো কিছু নেই। মেয়ের মুখ ফুটেছে, সেদিন টিভিতেও তো এ-সবই বলল।

    বাব্বা, এ তো সাংঘাতিক বদমাইশ! ধরা পড়ে আপদ চুকেছে।

    আশ্চর্য, তিয়াও সায় দিল,— অবশ্যই।

    দোলা এতক্ষণে বুঝি খানিক জোর পেল মনে। মেয়ের কাঁধে হাত রেখে বলল,— তা হলে বুঝছিস তো, এমন একটা বাজে লোকের জন্য মন খারাপ করার কোনও মানে হয় না!

    তিয়া চোখ কুঁচকে তাকাল,— ইন্দ্রজিৎ রায়ের জন্য মন খারাপ? এরকম উদ্ভট ধারণা তোমার হল কী করে?

    দোলা নরম করে হাসল,— বুঝি রে, বুঝি। এক আধটা ভুলভাল এই বয়সে হয়েই যায়। ও এমন কিছু দোষের নয়। …সত্যি তো, কে যে কী রকম সব সময়ে কি চেনা সম্ভব?

    হঠাৎই ছিটকে সরে গেল তিয়া। নিষ্প্রভ চোখ দুটো যেন জ্বলে উঠেছে। তীক্ষ্ণ গলায় বলল,— কিস্যু বোঝোনি। আমি সূর্যকে ভালবাসতাম। এখনও বাসি। ফর নাথিং ইন্দ্রজিৎ রায়ের ওপর আমার উইকনেস গ্রো করবে কেন?

    ও। দোলা থতমত,— তা হলে তো… কোনও সমস্যাই নেই!

    আছে মা, আছে। তিয়ার স্বর ফের নিবে এল,— কোনও একটা বিশ্বাস, কিংবা কোনও একটা আদর্শ, যদি ভেঙে যায়, সেটা মানুষকে দুঃখ দেয় মা। কিন্তু সেই দুঃখটাকে যদি একান্ত আপনজনও ফিল করতে না পারে, সেটা কি আরও বেশি দুঃখের নয়?

    দোলা কথাগুলো ঠিকঠাক অনুধাবন করতে পারল না। ফ্যালফ্যাল তাকিয়ে আছে।

    তিয়া খাটের বাজুতে হেলান দিল। দোলাকেই দেখছে। হঠাৎই জিজ্ঞেস করল,— তুমি নাটকের গ্রুপটা ছেড়ে দিয়েছিলে কেন মা?

    অতর্কিত প্রশ্নটার জন্য দোলা এতটুকু প্রস্তুত ছিল না। আমতা আমতা করে বলল,— বা রে, সংসার-টংসার ফেলে কি ওসব নিয়ে মাতলে চলে?

    উঁহুঁ, তুমি সত্যি বলছ না।

    আর কী কারণ থাকতে পারে?

    নিজের মুখেই বলো। এত বছর পর আর মিথ্যে যুক্তির প্রয়োজন আছে কি?

    কেন জিজ্ঞেস করছিস তিয়া? দোলা ঈষৎ অশান্ত হয়েছে। অভিমানী স্বরে বলল,— দেখেছিসই তো, তোর বাবা কেমন করত! তার পরে কারও আর…

    জানি। তখন আমি এমন কিছু শিশু ছিলাম না। …এবার বলো তো, তখন কি তোমার বাবাকে ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়নি? চিরকালের মতো? সম্পর্কটাকে কুটিকুটি করে ছিঁড়ে ফেলে?

    দোলা থরথর কেঁপে উঠল। মেয়ের চোখ কি সার্চলাইট? এ যেন সেই দৃষ্টি, যা দিয়ে একটা মেয়েই শুধু আর একটা মেয়ের ভেতরটাকে পড়তে পারে। কিন্তু দোলা কী করে তিয়াকে বলে, এখনও সেই বাসনাটা মনে মনে গুমরোয়? ধিকিধিকি জ্বলে? দোলাকে পোড়ায়?

    তিয়া ফের বলল,— কী হল? চুপ কেন? বলো? আটার সামথিং।

    দোলা সত্যিটাকে অসন্তোষের আবরণে ঢাকতে চাইল। বিরক্ত মুখে বলল,— কেন আজেবাজে বকছিস? এসব প্রশ্নের কোনও অর্থ হয়?

    এতক্ষণে তিয়ার ঠোঁটে এক ফালি হাসি দেখা দিয়েছে। মলিন। আকাশছাওয়া ঘন মেঘের ফাঁক দিয়ে যেটুকু আলো আসে, এ যেন ততটুকুই। মৃদু গলায় বলল,— থাক। জবাব আমি পেয়ে গেছি।

    কী…? কী…? কী বুঝলি?

    শুনে কী হবে? তুমি তো আর নিজেকে…। তিয়া থেমে গেল। অনেকটা বাতাস টানল ফুসফুসে। কেটে কেটে বলল,— আমি তোমার মতো নই মা। সারেন্ডার আমি করব না। নেভার। যাকে ভালবাসি, তার কাছেও না।

    তুই সূর্যকে ছেড়ে দিবি নাকি?

    ডিসিশনটা কঠিন ছিল। নিজের সঙ্গে যুদ্ধ করা তো…।

    ভুল করবি তিয়া। সূর্য তোকে এত ভালবাসে… দিনরাত তোর জন্যে পাগলের মতো করছে…

    শুধু ভালবাসাই যথেষ্ট নয় মা। সংসার গড়ার জন্য আরও কিছু লাগে। তুমি জানো না…?

    দোলা স্তব্ধ তাকিয়ে। হঠাৎই অনুভব করতে পারছিল, তিয়া অনেক অনেক বড় হয়ে গেছে। বুঝি বা দোলার চেয়েও। মেয়েকে সে এত দিনে যেন একটু একটু চিনতে পারছে। হয়তো মেয়ের মধ্যে দিয়ে নিজেকেও।

    ইস, কেন যে একটা গোটা জীবন ভুল ভাবে কাটাল দোলা!

    ________

    ⤶
    1 2 3 4
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজলছবি – সুচিত্রা ভট্টাচার্য
    Next Article গহিন হৃদয় – সুচিত্রা ভট্টাচার্য

    Related Articles

    সুচিত্রা ভট্টাচার্য

    গল্প সমগ্র – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    অন্য বসন্ত – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    কাছের মানুষ – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    হেমন্তের পাখি – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    অলীক সুখ – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    আলোছায়া – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }