Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    চিলেকোঠার সেপাই – আখতারুজ্জামান ইলিয়াস

    লেখক এক পাতা গল্প595 Mins Read0
    ⤶ ⤷

    চিলেকোঠার সেপাই – ৩০

    এখন পর্যন্ত পচার বাপের কোনো খবর নাই। গোরু নিয়ে হেঁটে রওয়ানা হলেও ৪টে চর ও ৩টে খেয়ানৌকা পার হতে দেড় দিনের বেশি সময় লাগার কথা নয়।
    জালাল মাস্টার বলে, তোমরা রাস্তায় তাকে দ্যাখো নাই? না। আনোয়ার ও করমালি তো এসেছে রাত্রে, রাত্রিবেলা কি দেখবে? তাদের রাস্তাও ছিলো আলাদা। হঠাৎ মুখ খোলে নবেজউদ্দিন, চাচামিয়াকে অরা অশিদ দিছিলো? কিসের রশিদ?-নবেজউদ্দিন কথা বলে কম, এতো লোকের সামনে কিছু বলা তার পক্ষে আরে৷ কঠিন। সবাই মিলে তার ওপর হামলে পড়লে সে জানাতে বাধ্য হয় যে জরিমান নিয়ে গোরু ফেরত দেওয়ার সময় হোসেন ফকির একটা কাগজে সই করে, সেই কাগজে কিসব লেখা থাকে। সেটাই হলো হোসেন আলির দেওয়া ছাড়পত্র। চরের মাঝে মাঝে কয়েকটা চেকপোস্ট বসানো হয়েছে, পশ্চিমে আসার পথে প্রধান চেকপোস্টটি চালুয়াবাড়ি খেয়া-ঘাটের পোয়া মাইল দক্ষিণে। রশিদ দ্যাখাতে না পারলে ওরা ধরে নেয় যে এই গোরু হোসেন আলির বাথান থেকে চুরি-করা। গোরু কেড়ে নিয়ে তখন ওদের নিয়ম মতো শাস্তি দেয়।
    আনোয়ারের মনে পড়ে, তাইতো হোসেন ফকির বলছিলো সম্পূর্ণ জরিমান না দিলে রশিদ দেওয়া হয় না। তবে পচার বাপ রশিদ নিলো কি-না খেয়াল করিনি।’
    নবেজউদ্দিন অবাক হয়, জরিমানা ব্যামাক না নিয়াই গোরু দিলো? জালাল মাস্টার মাথা নাড়ে, রশিদ নেওয়া উচিত ছিলো।
    কিসের রশিদ?’ করমালি তার বাড়ির ভেতর থেকে পান এনে সকলের সামনে রাখে। শালা মনে হয় তশীলদার হছে। গোরুচোরের অশিদ নেওয়া লাগবো কিসক? পুবের মানুষ সব খাড়া হয় আছে, পশ্চিম থাকা হামরা একবার যাই তো পুবের মানষের সাথে একত্তর হয়া হোসেন ফকিরের গুষ্টি সাফ করা হবো। কি কন আনোয়ার ভাই?
    কিন্তু কথাটা আনোয়ার কিভাবে পাড়বে বুঝতে পাচ্ছে না। ভোরবেলা বাড়ি পৌঁছে চেংটুকে সব বলা হয়েছে, মনে হয় তার কাছে আলিবক্স খবর পাঠিয়েছে আগেই। দুপুরে খাওয়া দাওয়ার পর করমালির বাড়ির সামনে জালাল মাস্টারের চাষের জমিতে মিলিত হওয়ার বুদ্ধি চেষ্ট্রর, এখানে প্রায় ২৫/৩০ জন লোক এসেছে তারই কথায়। কিন্তু জালালউদ্দিনকে আসতে বললো কেন? আজ রাত্রে এতোগুলো মানুষের ধারাবর্ষ যাত্রার প্রস্তাব জালাল মাস্টার নাকচ করলে এদের সবাইকে রাজি করানো মুশকিল হবে। লোকটাকে এরা সবাই মানে।
    হামরা ইগল্যান বুঝি। হঠাৎ করে উঠে দাঁড়ায় বাদু শেখ, তাই পাদে, তাই কোতে, গুছিটায় কলাপাতে। প্রবাদটি ব্যাখ্যাও করে সে, হাগে খয়বার গাজী, গু ছিটায় হোসেন আলি। ধরলে দুয়োটাকই ধরা লাগে।
    নাদু পরামাণিক প্রতিবাদ করে, খয়বার গাজী থাকে এটি, আর চর হলো তোমার পাঁচ ছয় কোশ ভটিত। আসুন্দা কথা কস কিসক?
    এই সময় কাঁদতে কাঁদতে আসে ১১/১২ বছরের ১টি ছেলে। ময়লা গেঞ্জি গায়ে, গেঞ্জিটা তার চেয়ে দ্বিগুণ বয়সের লোক পরলে ফিট করতো। ছেলেটির সবুজ ডোর-কাটা লুঙি হাঁটুর কাছে তোলা। চোখের পানিতে তার খড়ি-ওঠা কালো গালে কাদার পলেস্তারা পড়েছে। এ হলো পচার বাপের নাতি, পচার ৩ কি ৪ নম্বর পয়দা। নোনা পানিতে জড়ানো বিলাপ থেকে তার দুঃখের কারণ বোঝা কঠিন। মনোযোগ দিয়ে তার বিলাপ ও বাক্য শুনে করমালি চিৎকার করে, ‘কি কস? কেডা কলো? তাঁই কোটে? করমালি চিৎকার করে কাঁদতে কাঁদতে পচার বাপের বাড়ির দিকে যায় এবং তাকে অনুসরণ করে জমায়েতের আর্ধেক লোক। কয়েক মিনিটের মধ্যে চেষ্ট্র গিয়ে তাকে নিয়ে আসে। কি খবর?-পচার সম্বন্ধী তার জামাইকে দিয়ে খবর পাঠিয়েছে যে চালুয়াবাড়ি চরে কাশবনের ভেতর পড়ে রয়েছে পচার বাপের লাশ। পচার সম্বন্ধীর জামাইকেও চেষ্ট্র ধরে এনেছে। এতোগুলো মানুষের সমবেত জেরার জবাবে সে জানায় যে গতকাল তার শ্বশুর গিয়েছিলো চালুয়াবাড়ি হাট, নৌকা থেকে পচার বাপের লাশ দেখে ভয়ে বাড়ি ফিরে তাকে পাঠিয়ে দিয়েছে।
    করমালি কাঁদে আর হায় হায় করে, পচার বাপের বাড়িতে সাবালক পুরুষমানুষ কেউ নাই। পচা তার জোয়ান ছেলেকে নিয়ে গেছে পশ্চিমে, খিয়ার অঞ্চলে। সে কি এখানে? বাঙালি নদী পেরিয়ে ৭ ক্রোশ পথ হেঁটে করতোয়া, করতোয়ার ওপার বগুড়া থেকে ট্রেন চেপে যেতে হয়। তালোড়াও যেতে পারে, কাহালুও যেতে পারে। এমন কি দুপচাচিয়৷ আদমদিঘিও হতে পারে। খিয়ার এলাকায় এখন ধান কাটার ধুম। ১০/১৫ দিন আগে তার এামে ফেরার কোনো সম্ভাবনা নাই। এখন খরচাপাতি করে কে? করমালির ঘরে কাল সকালের ভাত পর্যন্ত নাই। বাশের খুঁটি কেটে পচার বাপ তার সারা জীবনের সঞ্চয় সব নিয়ে গেলো গোরু খালাস করতে। তার পয়সা বেশির ভাগই বেঁচে গেলো, কিন্তু ভোগে লাগলো না। কোমরের টাকার খুতি কি লাশের সঙ্গে গাথা থাকবে?
    অতো চিন্তা করিস কেন? জালাল মাস্টার ধরা গলায় আশ্বাস দেয়, আমরা কি জীবিত নাই? পচার বাপ তোর জ্যাঠা হয়, আমার কি কেউ নয়? সে কি দীর্ঘকাল আমার জমি বর্গাচাষ করে নাই? এখন লাশ আনার বন্দোবস্ত করা লাগে। মোসলমানের লাশ, মাটির মধ্যে না যাওয়া পর্যন্ত তার উপরে আজাব হবে। জালালউদ্দিনের আশ্বাসবাণী শুনে করমালি গলা ছেড়ে কাঁদে, ও জ্যাটো! জ্যাটো গো! ডাকাতগোরে ঘর থাকা তুমি গোরু আনবার গেলা কিসক গো? তার এই প্রশ্নবোধক বিলাপে ওদিকে তার বাপের ঘর ও পচার ঘরে প্রবলরকম কোলাহল শুরু হয়। হাত ও পাছায় ভর করে ছেচড়ে ছেচড়ে, প্রায় গড়িয়ে চলে আসে করমালির বাপ। বাতে পঙ্গু লোকটি খুব শব্দ করে কাদতেও পারে না, কেবল ইনিয়ে বিনিয়ে বিলাপ করে। নিহত ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক অনেকদিন থেকে খারাপ। তার বিলাপেও এই তথ্য উপস্থিত। যেমন তাদের বাপ মরলে তার জমির ১০ আনা ভাগ দখল করে নেয় পচার বাপ। এই নিয়ে মামলা করতে গিয়ে তার ২১ শতাংশ জমি বিক্রি করে করমালির বাপ আজ নিঃস্ব চাষা। নামমাত্র দামে তার সব জমি কিনে নিলো আফসার গাজী। আবার মামলায় পচার বাপকে সাহায্য করে খয়বার গাজী। বগুড়ার হামিদ মুক্তারের কাছে এমনকি চিঠিও নাকি দিয়েছিলো পচার বাপের কাছ থেকে কম পয়সা নেওয়ার অনুরোধ জানিয়ে। ফ্যাসফ্যাসে গলায় করমালির বাপ বিলাপ করে, মিয়াভাই গো! খয়বার গাজীর বুদ্ধি নিয়া হামার সৰ্ব্বোনাশ করল্যা, আবার তারই মানষের হাতোত তুমি জান দিলা গো! আনোয়ার উসখুস করে, আজকের দিনটা করমালির বাপ এইসব প্রসঙ্গ না তুললেই পারে। আবার দ্যাখো, করমালির মামা মন্তাজ কানা সায় দেয় ভগ্নীপতির কথায়, মানুষটা বড়ো ভয়পাদুরা আছিলো গো। গাজীগোরে কাকো দেখলে তাই ভয়ে সিটকা লাগছে, আবার তাই মরে খয়বার গাজীর ইশারায়! এই ধরনের কথাবার্তা জালালউদ্দিন পছন্দ করে না, আন্দাজে কথা কওয়া কি ভালো? খয়বার মিয়ার হাত আছে, তুমি জানো ? সে পরামর্শ দেয়, থানায় একটা এজাহার করা লাগে, আজই করলে ভালো হয়।
    থানা পুলিস সব খয়বার গাজীর খুতির মদ্যে। বান্দু শেখ পুলিস সম্বন্ধে তার মতামত জানালে জালালউদ্দিন নতুন পথ খোজে, তাহলে ডিসি সায়েবের বরাবর একটা পিটিশন করা হোক। পিটিশনের কপি দেওয়া লাগবো এসপি সায়েবের কাছে। এসপি সায়েবের অফিসের হেড ক্লার্ক আফাজ মিয়া আমার ছাত্র না হলেও তমিজের ভায়রা ভাই। তমিজ আমার সাক্ষাৎ ছাত্র, এখনো দ্যাখা হলে পায়ে হাত দিয়া সালাম করে।’
    প্রাক্তন ছাত্রদের মধ্যে জালালউদিনের প্রভাব প্রতিপত্তির বর্ণনা থামিয়ে দেয় কানা মন্তাজ, উগলান সবই খয়বার গাজীর কেনা।
    মারলে খয়বার গাজীর মানষেই মারছে। হোসেন অলিও তো তারই চাকরি করে।’ চেন্টুর কথা থেকে মনে হয় এই ব্যাপারে সে একেবারে নিশ্চিত, এখন সোগলির যাওয়া লাগে চালুয়াবাড়ি। সোগলি না গেলে চাচার লাশ দিবো না
    চলো, আর বুদ্ধি নাই, চলো।’ চেংটু হাত তুলে সবাইকে থামায়, ‘পদুমশহর, কর্ণিবাড়ি, দরগাতলাত খবর দেওয়া হছে। জোড়গাছাত খবর দিবো বান্দু, ঘাটাল থাকা নাও নিয়া আসবো কাবেজ। পচার বাপের লাশ না পাওয়া গেলে যাওয়া লাগবো ধারাবর্ষা। হোসেন ফকিরের সাথে বোঝপড়া হবো। চলো!
    সবাই হৈ চৈ করে ওটে, চলো। লাঠি সড়কি নেওয়া লাগবে না? লাগবো না? দাও কুড়াল লাঠি সড়কি বল্লা বাটি-যাই যা পারো ন্যাও। ‘হোসেন ফকিরেব নিৰ্ব্বংশ করো’ , উত্তেজিত শব্দমালা ক্রমেই তেজী ও দ্রুত হয়। জালালউদ্দিন ভয় পায়, এই মূখদের কাণ্ডজ্ঞানের বড়ো অভাব। হোসেন ফকিরের গায়ে হাত তোলার পরিণতি কি হতে পারে এরা কি আন্দাজ করতে পারছে? আনোয়ারের বিবেচনাবোধে তার আস্থা একটু বেশি, আনোয়ার, এতো তাড়াতাড়ি ধৈর্যচ্যুতি ঘটা কি ভালো?
    কি করবে বলেন? নিরীহ বুড়ো মানুষটাকে মেরে ফেললো, ধৈর্য থাকে কি করে! ভাইজান, আপনের সাথে আলিবক্স ভায়ের কথাবার্তা তো হয়াই গেছে। করমালি সামনে এসে বলে, ‘আপনে থাকলে হামরা হিরদয়ে বল পাই।’ আনোয়ার দেখছিলো, এতো সিরিয়াস ১টা সিদ্ধান্ত নেওয়া হলো, তাকে ১ বার কেউ জিগ্যেসও করলো না। এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তার কোনো ভূমিকাই নাই। সুতরাং এর পরিণতিতেও তার দায়িত্ব থাকার কথা নয়। দায়িত্ব থেকে মুক্ত হওয়ার ফলে আনোয়ার লঘুভার হয় বটে, কিন্তু নিজের ভার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পায়ের নিচের মাটিও ঝুরঝুর করে সরে পড়ে। করমালির অনুরোধে দাঁড়াবার জায়গাটি ফের জমে শক্ত হয়।
    বান্দু শেখ এসে বলে, ‘ভাইজান, আপনেক যাওয়াই লাগবো।
    গেলে তাড়াতাড়ি চলো। তোমার তৈরি হয়ে নাও! রাত হচ্ছে কিন্তু। আনোয়ার শুনতে পাচ্ছে যে হোসেন আলি ফকির ও তার সাঙ্গপাঙ্গদের মেরে পচার বাপের মৃতদেহ ছিনিয়ে আনার সমবেত সংকল্প ঘোষণার চিৎকার বটগাছের শিশির-ভেজ পাতায় সপসপ এবং নিচের শুকনা পাতায় সরসর সাড়া তুলছে। চাদের অল্প আলোয় দ্যাখা যায় যে গোটা বটগাছ তার ডালপালা, পাতার বহর, ঝুড়ি, থাম, শিকড় ও ছাদ নিয়ে তিরতির করে কাপছে। আর ঐ জীন? না, বটগাছের পুরনো বাসিন্দার কোনো সাড়া নাই, মানুষের সমবেত আওয়াজে টিকতে না পেরে সে শালা নতুন করে উড়াল দিয়েছে অন্য কোথাও। মাটিতে বসে থেকেও আনোয়ারের পা কাপে। এটা আর কতোক্ষণ? সকলের সঙ্গে একবার রওয়ানা হলে পায়ের কাপন, বুকের কাপন কোথায় যাবে! এরকম সরাসরি অংশগ্রহণের সুযোগ জীবনে কবার আসে? এইতো, রাত থাকতে থাকতে ৫০/৬০ জন মানুষের সঙ্গে সে রওয়ানা হবে চালুয়াবাড়ি। পচার বাপের হত্যাকারীদের খতম করে যমুনা পার হয়ে ধারাবর্ষা। হোসেন আলিকে ধরে নিয়ে সোজা ডাকাত-মারা চর। বাথানের সব গোরু খুলে দাও, খতম করো হোসেন আলি ফকিরকে!—মনে পড়ে?—একবার নিজের কিষানকে খুঁটির সঙ্গে বেঁধে পুড়িয়ে মেরেছিলি, মনে আছে?—এইবার বুঝবি মানুষের হাতে মরতে কেমন লাগে। ধারাবর্ষা থেকে ফিরে এসে ধরে খয়রার গাজীকে। ব্যাটা এখান থেকে কলকাঠি নাড়ো, মানুষের গোরু চুরি করে তার কাছ থেকেই আদায় করো। কারো জমিতে তারা বর্গ করতে না পারে সেই ফন্দি আঁটে? সবাই এসে তোমার পায়ে পড়ুক, তুমি ইচ্ছামতো মানুষের ভিটাটুকু পর্যন্ত কজা করে তাকে তোমার গোলাম বানাও।-এইবার? এইতো ভেতর থেকে ভাঙতে শুরু করেছে, ওপরটা আপনাআপনি ধসে পড়তে আর কতোক্ষণ?
    ‘না, আনোয়ারের যায়া কাম নাই।’ জালালউদিনের অভিভাবকসুলভ নির্দেশে আনোয়ার এমন ঠাণ্ডা চোখে তার দিকে তাকায় যে, লোকটা এই আবছা আলোতেও তার তীব্রতা আঁচ করে মুখ ফেরায়। আরো ঠাণ্ডা বাক্যে আনোয়ার তার সিদ্ধান্ত জানায়, ‘আমি তো যাবোই। চেংটু বলে, ‘ভাইজান আপনের যাওয়া হবে না। গোলমাল তো ভালোমতোই হবো, কার বাশের ডাং যে কার উপরে পড়বো দিশা পাওয়া যাবো না। ঘাটাও আপনে ভালো করা চেনেন না !’
    চেংটুর ওপর সরাসরি রাগ করা যায় না। আনোয়ারের মনটা খুব খারাপ হয়ে যায়। আমি কি বাচ্চা ছেলে? না একটা গাধা যে গোলমাল হলে সামলাতে পারবো না? পথঘাট চিনতে পারবো না কেন? আনোয়ারের উত্তেজনা চাপা থাকে না, তোমাদের বুকে সাহস আছে, আর আমার বুক হলো হাড্‌ডিমাংসের পিণ্ড?
    না না ভাইজান হামি সেই কথা কই নাই। আপনে গেলে আপনাক মানা করে কেটা? আপনে থাকলে হামরা থাকমু আপনার পাছে। আপনে যা করেন, যা হুকুম করবেন, উরুজোগার দিয়া হামরা তাই করমু!’
    আনোয়ার বড়ো কাচুমাচু হয়। ছি, ছি সে কি নেতৃত্বের জন্য হন্যে হয়ে উঠেছে? চেষ্ট্র তাকে ভাবলো কি? সে যা বলবে এরা তাই করবে—সে এরকম চাইবে কেন? এ পর্যন্ত এদের কোনো নির্দেশই তো সে দেয়নি। সে শুধু ওদের সঙ্গে থাকবে, সহকর্মী হয়ে তাদের কাজে অংশ নেবে। এতে চেংটু আপত্তি করে কেন?
    চেন্টু তার হাত ধরে একরকম হিড়হিড় করে টেনে নিয়ে যায় করমালির ঘরের সামনে গোরুর জাবনা খাওয়ার গামলার পাশে। মোলায়েম ও নিচু গলায় সে মিনতি করে, আপনে এটি থাকলে হামাগোরে একটা কাজ হয় ভাইজান আর কেউ ঐ কাম পারবো না। আলিবক্স ভাইও কয়া দিছে, আপনি ছাড়া আর কারো উপরে ঐ কামের ভার যেন না দেই!
    তাকে তাহলে থাকতে হচ্ছে আলিবক্সের নির্দেশে?-আনোয়ারের বুক একটু সঙ্কুচিত হয়, সেখানে জানান দিয়ে যায় চিনচিন ব্যথা। এর চেয়ে চেংটুর নির্দেশ মানা অনেক সহজ। তবে এখানে তার ওপর অর্পিত দায়িত্বের কথা শুনে আনোয়ার আর কথা বলতে পারে না। কি?–না, সবাই চরের দিকে চলে গেলে আনোয়ার যেন খয়বার গাজীর ওপর চোখ রাখে। ওরা যে অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে এ ব্যাপারে চেংটু নিঃসন্দেহ। এসে ধরা হবে খয়বার গাজীকে। এবার তার চূড়ান্ত বিচারের পালা। আনোয়ার লক্ষ্য রাখবে, খয়বার গাজী যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে। কিভাবে?–চেংটু ভয়ে ভয়ে হাসে, ধরেন আপনেও বড়োলোকের ঘরের ছেলে, তাইও বড়োলোক! চেংটুর কথাটা বুঝতে পারায় তাকে বড়োলোক বলা সত্ত্বেও আনোয়ার রাগ করে না। ২জনেই ভদরলোক বলে আনোয়ারের পক্ষে খয়বারের গতিবিধি অনুসরণ করা একটু সহজ। তার গতিবিধি সন্দেহজনক হলে আনোয়ার তাকে ফুসলে ফসলে, মিথ্যা কথা বলে, দরকার হলে নিজেদের বাড়িতে রেখে দেবে। খয়বার গাজীর বিচার করতে পারলে একটা কাজের মতো কাজ হয়। এর অনেকটা নির্ভর করছে আনোয়ারের ওপর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস
    Next Article আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ১ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }