Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    চিলেকোঠার সেপাই – আখতারুজ্জামান ইলিয়াস

    লেখক এক পাতা গল্প595 Mins Read0
    ⤶ ⤷

    চিলেকোঠার সেপাই – ৪০

    আনোয়ারদের বাড়িতে লোকজন নাই বললেই চলে। গতকাল দুপুরে বড়োচাচা সপরিবাবে চলে গেছে পদুমশহর। সেখানে তার শালীর শ্বশুর-বাড়িতে রাত্রিকাটিয়ে চলে যাবে বগুড়া। বাড়ির পেছনদিক দিয়ে গেছে, মেয়েদের জন্য গোরুর গাড়ির ব্যবস্থা করা হয়েছিলো। মন্টুটা পর্যন্ত পালিয়েছে। এতোগুলো ঘর ফাকা। মাঝখানের মস্ত শোবার ঘরে খয়বার গাজী, ঘরের ২টো দরজায় আলিবক্সের দলের লোকজন। বারান্দায় বান্দু শেখ ও পচা। আনোয়ারের ঘরের ভেতর দিককার দরজা খোলা, দরজার পাশে বারান্দায় লোহার থামে সুতা বেঁধে জাল বোনে নবেজউদ্দিন। দেওয়ালে হেলান দিয়ে পোড়া পা মেঝেতে কোনোরকম রেখে কোকায় করমালি। করমালির গায়ে জ্বর। এই পোড়া পায়ের যে কি হবে! আনোয়ার তো ওষুধপত্রের কোনো ব্যবস্থাই করতে পারলো না।
    দলের ১টি ছেলের সঙ্গে নিচুস্বরে কথা বলতে আলিবক্স বেরিয়ে আসছিলো, আনোয়ারের ঘরে ঢুকে বলে, ‘আনোয়ার ভাই, আপনে গাজীর ঘরে যান। রাত্রে ঐ ঘরেতে থাকবেন।
    ‘আপনে?
    ‘আমার যাওয়া লাগবো।’
    ‘কোথায়? এতো রাত্রে?’
    আলিবক্স তাকে টেনে বারান্দার এক প্রান্তে নিয়ে যায়, ছাইহাটার খবর ভালো না।
    কি?
    ‘এই চ্যাংড়া খবর নিয়া আসছে। আমাগোরে চ্যাংড়ো।’
    আলিবক্সের দলের ছেলেটি খবর নিয়ে এসেছে যে সন্ধ্যা থেকে ছাইহাটায় খুব গোলমাল। কাল দুপুরে প্রাইমারি স্কুলের মাঠে গণ-আদালত বসবে, ছাইহাটার চেয়ারম্যানের বিচারের ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আজ বিকাল থেকে দলের ১টি ছেলেকে পাওয়া যাচ্ছে না। গ্রামের লোকজন খেপে গিয়ে চেয়ারম্যানের বাড়ি চড়াও হয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ওদিকে যে ছেলেরা আজ বৈরাগীর ভিটার সামনে দিয়ে মিছিল নিয়ে গেলো তারা প্রাইমারি স্কুলের মাঠ দখল করে স্কুলের দেওয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দিয়েছে। তাদের দাবী এই যে আগামীকাল গণ-আদালত বসানো চলবে না, বসলে ওদের চন্দনদহের ঐতিহাসিক আলিবক্সদের পরবর্তী প্রোগ্রাম নষ্ট হতে পারে। আলিবক্স আজ ওখানে সব ঠিক করে ভোর হওয়ার আগেই ফিরে আসবে।
    বারান্দা থেকে কয়েক ধাপ নিচে উঠান, পাতলা কুয়াশা জড়ানো শীত সেখানে শিরশির করে। আগুনের ১টি বিন্দুকে উঠানে জ্বলতে দেখে আনোয়ার চমকে ওঠে, কে?
    মুখ থেকে বিড়ি নামিয়ে এগিয়ে আসে চেংটু। হঠাৎ চমকে ওঠায় আনোয়ার বিব্রত হয়, আলিবক্স, ভোরে আসতে পারবেন তো?
    পারবো। না পারলেও অসুবিধা হবে না। দুইটার মধ্যেই বৈরাগী ভিটাত কাম শ্যাষ করা আবার ছাইহাটা মুখে মেলা করা লাগবো।
    চেংটু বলে, ‘ভাইজান না আসবার পারলে হামরা আছি না?
    খয়বার গাজী শুয়ে রয়েছে বড়োচাচাদের বিশাল সেকেলে পালঙে। গদিমোড়া ইঞ্জি চেয়ার বসতে বসতে আনোয়ার আড়চোখে তার দিকে তাকায়। আর মাত্র কয়েক ঘণ্টা আয়ুব অধিকারী লোকটা কম্পমান চোখে তার চারপাশের জগৎ শেষবারের মতো অনুভব করে নিচ্ছে। জীবনে কতোগুলো খুনজখম করেছে, কতো মানুষের সর্বনাশ করেছে—তাই ভেবে কি সে অস্বস্তি বোধ করে? তার মাথায় কি কেয়ামতের ভয়? আখেরাতের ভাবনায় কি সে কাতর নিজের বিশ্বাস কি সংস্কার অনুসারে নামাজ পড়ে মৃত্যুর আগে তওবা করতে পারলে লোকটা একটু শান্তি পায়। এই অনুতাপ মৃত্যুর আগের মুহূর্তে তাকে হয়তো ১টি মানুষে পরিণত করবে।
    বাবা! বাবা আনোয়ার খয়বারের ডাকে আনোয়ার ইজি চেয়ার থেকে উঠে তার কাছকাছি দাঁড়ায়’, কিছু বলবেন?
    খয়বারের চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ে। আনোয়ার বলে, ‘জয়নামাজ এনে দেবো? নামাজ পড়বেন?
    খয়বার ভাঙাচোরা গলায় বিড়বিড় করে বৈঠকখানার সবটাই পুড়ছে, না? আনোয়ার জবাব দেওয়ার আগেই সে স্বগতোক্তি করে এতো দিনের বাড়ি চাষাভূষার হাতে লুটপাঠ হলো। কতো জিনিসপাতি, বাসনকোসন, সোনা-দানা, কাপড়চোপড় কাশ্মিরী শালই আছে বারো চোদখান! বাপজানের আমলের চিনামাটির বাসন, দাদীর আমলের গয়নাপাতি।’
    আনোয়ার অবাক হয়ে লোকটার বিলাপ শোনে।
    বৈঠকখানার পেছনে ধানের গোলা, ওটাতেও আগুন দিছে বাবা?
    ধানের গোলা? আপনি যাদের গোরু চুরি করেছিলেন ধানের গোলা এখন তাদের দখলে।
    আনোয়ারের ঘৃণা হয়, সম্পত্তির লোভ লোকটার এতোটুকু কমেনি।
    তোমরা আমাক ধর‍্যা আগুনের মধ্যে ফালায়া দিবার পারলা না? আমার দলিলপত্র হিসাব নিকাস সব থাকলো পুব দুয়ারি দালানের মধ্যে। আমার ছেলেরা সব চাকরি বাকরি করে, সয়সম্পত্তির হিসাব কিছু বোঝে না। বলতে বলতে খয়বার কাঁদে, কাঁদতে, কাঁদতে ফের বলে, রোকেয়ার ব্যাটার নামে কিছু লেখা দিবার পারলাম না। সৎ মায়ের সাথে থাকে, বাপ যতো ভালো মানুষ হোক, কদিন তার ভালোমানুষ থাকবে? মৃত কন্যার একমাত্র সন্তানের ভবিষ্যতের ভাবনায় খয়বার গাজী উদ্বিগ্ন। তবে এর চেয়েও বড়ো উদ্বেগ তাকে অস্থির করে, সাথে পরামর্শ করা হলো না। ঐ জমির দশা যে কি হয়?’
    আনোয়ার ভাবে চেংটুর কুড়াল চেয়ে নিয়ে এক কোপে শালাকে শেষ করে দিই। মৃত্যুর আগের মুহুর্তে সম্পত্তির জন্য ব্যাটার এরকম খাইখাই ভাব;–এর চিকিৎসা আর কি হতে পারে?
    বাবা, আনোয়ার, এক বদনা পানি দিবার কও তো। অজু করা জায়নামাজে বসি। আল্লা! ও আল্লা!
    বারান্দায় বসে খয়বার গাজী অজু করে। জাল বোনা বন্ধ রেখে নবেজউদ্দিন এবার টুল, একবার গামছা এগিয়ে দেয়। ঘরের ভেতর খয়বার নামাজ পড়তে বসলে নবেজউদ্দিন দাঁড়িয়ে থাকে তার পেছনে। বারান্দায় পায়ের যন্ত্রণায় গোঙায় করমালি। উঠান থেকে আলিবক্সের দলের ১টি ছেলে এগিয়ে আসে। ছাইহাটা থেকে খবর এসেছে, তাদের দলের নিখোজ ছেলেটির লাশ পাওয়া গেছে ইউনিয়ন কাউন্সিলের অফিসের পেছনে। গ্রামের লোক ঐ অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। চেয়ারম্যান বোধহয় পালিয়ে গেছে, তার ভাইকে ধরা হয়েছে।
    ঘরে রাকাতের পর রাকাত নামাজ পড়ে চলেছে খয়বার গাজী। এই করতে করতে সকাল হয়। আনোয়ারের চোখ ঘুমে জড়িয়ে আসে। চেংটু এসে খবর দেয, আলিবক্সের ফিরতে দুপুর হতে পারে।
    আনোয়ারের ঘুম মাথায় ওঠে, তাহলে এখানকার কাজ?
    হামরা আছি কিসক? জুম্মার নামাজ বাদে কাম করা হবো?
    ৮টা সাড়ে ৮টার দিকে ১টি ছেলে এসে জানায় যে আলিবক্স রওয়ানা হয়েছে। আনোয়ার এক গ্লাস পানি খাবার জন্যে পাশের ঘরে ঢুকেছে, এমন সময একটু দূর থেকে সমবেত কণ্ঠের ধ্বনি কানে আসে। তাহলে আলিবক্স কি মিছিল নিয়ে আসছে?
    না। এ মিছিল আলিবক্সের নয়। তোমার আমার ঠিকানা—পদ্মা মেঘনা যমুনা’; তোমার নেতা আমার নেতা’-শেখ মুজিব শেখ মুজিব—এইসব শ্লোগান থেকে বোঝা যায় চন্দনদহের জনসভায় উদ্যোক্তারা গ্রাম প্রদক্ষিণে বেরিয়েছে। দেখতে দেখতে মিছিল বাড়ির সামনে এসে পড়ে এবং মিছিলের কয়েকজন ঢুকে পড়ে বাড়ির ভেতর। কেউ কেউ বলে,
    আসেন ভাই, আপনারা সবাই আসেন।
    বাঙালির জাতীয় নেতা আজ কারাগারের অন্তরালে। পশ্চিম পাকিস্তানী শাসকদের হাত থেকে তাকে ছিনিয়ে আনার জন্যে ঢাকার হাজার হাজার মানুষ আজ বুক পেতে দিচ্ছে বুলেটের সামনে। সামান্য গ্রাম্য কোন্দল নিয়ে আপনারা বাঙালির ঐক্য নষ্ট করবেন না।’ ১ তরুণ নবেজউদিনের হাত ধরে, আসেন ভাই। হাত ছাড়িয়ে নিলে ছেলেটি ধরে বান্দু শেখের হাত এবং তার হাতে গুঁজে দেয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা পোস্টার। বান্দু শেখ ওদের সঙ্গে ভিড়ে গেলে চেংটু চটে যায়, আপনেরা কি আরম্ভ করছেন? হামাগোরে মানুষ নিয়া টানেন কিসক?
    তোমাদের মানুষ আমাদের মানুষ কি ভাই? আমরা সবাই বাঙালি চেংটু তার ডান হাতে কুড়াল নেয়, সোহাগের কথা থোন হামরা বলে জানে মরি, শালা মাকুচোষা শয়তানগুলা হামাগোরে ছেচ্যাপিষ্যা শাষ করলো-
    মিছিলের আরো কয়েকটা ছেলে এবার হৈ হৈ করতে করতে ঘরে ঢুকলে আনোয়ার বাধা দেয়, ঘরের ভেতর ঢুকছেন কেন? বাইরে যান।’
    আপনার কথায়? ১টি ছেলে ঘুরে দাঁড়ায়, এটা আমার খালার বাড়ি, জানেন? আপনারা বেআইনী দখলদার।’
    আমাদের সঙ্গে গোলমাল করবেন না। ভালোভাবে বলছি সবাই মিছিলে আসেন। চশমাওয়ালা ছিপছিপে ছেলেটির জবাবে আনোয়ার জোরে ধমক দেয়, গোলমাল তো করছেন আপনারা। বেরিয়ে যান। আমাদের বাড়িতে এসে আমাদের থ্রেট করার সাহস পান কোথায়?’
    তার কথা শেষ হতে না হতে চেংটু এসে দাঁড়ায় তাকে আড়াল করে, আপনেরা যান। দুপুরবেলা হামাগোরে কাম সমাধা হলে আপনাগোরে সভাত যাওয়া হবো।
    চশমাওয়ালা রুখে দাঁড়ায়, আমাদের ভয় দ্যাখাও, না? তার সঙ্গীরা চিৎকার করে, ‘এতো বড়ো কথা! ভয় দ্যাখায়?’
    সংঘর্ষের সম্ভাবনায় আনোয়ার চঞ্চল হয়ে ওঠে। আলিবক্স কি তাকে বিপদে ফেলে কেটে পড়লো? হঠাৎ দ্যাখে হাতের কুড়াল ওপরে তুলে চেংটু সবাইকে তাড়া করছে। চেংটুর সঙ্গে নবেজউদ্দিন হাতের দা ঘোরানো শুরু করে। মিছিলের ছেলেরা দৌড়ে বাইরে চলে যায়। চেংটু ও নবেজউদিনের সঙ্গে আনোয়ারও বাইরে ছোটে। মিছিলের ছেলেরা রাস্তা ধরে চন্দনদেহের দিকে উধাও হলো। বাড়ির বাইরে কাঁঠালতলায় দাঁড়িয়ে নবেজউদ্দিন কাপে, বড়োমানষের ব্যাটাগোরে কওয়াই হলো, তোমাগোরে সভাত যাওয়া হবো তা শালাগোরে প্যাগনা কতো!—’
    এইভাবে কথাবার্তা চলছে, চেংটু হঠাৎ প্রায় দৌড়ে ভেতরের দিকে চলে যায়। আনোয়ার তার পেছনে।
    ঘরে চেংটু একা। আনোয়ার বারান্দায় পা দিতেই চেন্টু হাঁপায়, গাজী কোটে?
    নাই।’ কথা না বলে সিঁড়ি দিয়ে উঠানে নেমে চেন্টু দৌড়াতে শুরু করে কলাপাড়ের দিকে। পায়খানা গেছে বোধহয়! কাঁপতে কাঁপতে দৌড়ায় আনোয়ার।
    কলতলা থেকে হলুদ বনের ভেতর দিয়ে গেলে বাড়ির শেষ সীমায় পায়খানা। পায়খানা খোলা দরজায় উকি দিয়ে চেন্টু চিৎকার করে, বদনা আছে।
    শুধু বদনাই আছে? ‘হু! মানুষ নাই!’ পায়খানার পেছনে শটিবন। এরপর নিচু জায়গা, বর্ষার পানি নামলে এখানে মাগুর শিঙির ছড়াছড়ি, এখন বাশপাতার পাজা। এরপর উঁচু জায়গায় ঘন ও বড়ো বাঁশঝাড়। খুঁজতে খুঁজতে সবাই বাশঝাড় পেরিয়ে দাঁড়ায় ফসলের মাঠে। আদিগন্ত মাঠ। মাঠের ওপার পদুমশহর গ্রাম লী লী করে। এতো তাড়াতাড়ি খয়বার গাজী এই মাঠ পার হবে কি করে? আনোয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপায়! সবাই মিলে বাড়ির ভেতর ও আশেপাশে খোঁজাখুঁজি চালায়। রান্নাঘরে সিলিঙে ঝোলানো পাটখড়ির বেঁচেকা। সেখানে হাতড়াতে গেলে ডান হাতে বিছার কামড় খায় নবেজউদ্দিন। আলিবক্সের দলের ১টা ছেলে চুলার ভেতর পর্যন্ত খোঁচায়। আলিবক্স ফিরে এলে আরেক দফা অনুসন্ধান চললো। দলের কর্মীদের আলিবক্স চাপা ও কঠিন গলায় একটু বকে, নিজের ঘরের মধ্যে থাকবার পারলা না? মানষেক এতো বিশ্বাস করো কিসক?
    এই অবিশ্বাসী মানুষটি কি আনোয়ার? কাঁটা কাঁটা ঢোঁক গিলতে গিলতে আনোয়ার প্রস্তাব করে, পদুমশহর গেলে হয় না?
    আলিবক্স হাসে, পদুমশহর ইস্কুলের মাঠে ঐ মিছিলআলাগো সভা চলতিছে। বড়োলোকের গাঁও, সোগলি গাজীগোরে ইষ্টিকুটুম। ঐ গাঁয়ের মেলা মানুষ ঢাকাত থাকে, বগুড়াতে থাকে। ছেলেপেলে সব কলেজ ইউনিভারসিটিত পড়ে। চন্দনদহের মিটিং করে সব তারাই। ঐ গাঁওত আজ ঢোকাই যাবো না।
    বারান্দায় এক কোণে বসে লাল রঙের চোখ মেলে চেংটু দেখছিলো উঠানের কালো মাটি। করমালির বিরতিহীন গোঙানিতে বিরক্ত হয়, মাগীমানষের লাকান নালাস কিসক? তারপর মাটির দিকে মুখ রেখেই সে বিড়বিড় করে, শালা তামাম আত ধর্যা নামাজ পড়ে, কতো বড়ো মুসল্লি পুরু ও ফাটা ঠোঁটে ছোট্রো ১টি হাসির টুকরাকে চেন্টু চটকায়, ভাইজান, কওয়া যায় না, জুম্মার নামাজের ওকতো হলে আজান শুন্যা বৈরাগীর ভিটাত অ্যাসা খাড়া হবার পারে। মুসল্লি মানুষের জবানা-বরখেলাপ করবার পারে?
    আনোয়ার চুপচাপ শোনে। চটকানো তেতো হাসি গিলে ফেললে চেংটুর কথা আরো তেতো হয়ে ওঠে, বড়োনোকের মাথাত কতো ফন্দিই বারায়! আলিবক্স ছাইহাটা যাবার প্রস্তুতি নেয়, আমরা যাই ভাইজান, যদি কোনো সোস্বাদ পান তো নবেজউদ্দিনকে পাঠায়া দিবেন।
    কিন্তু নবেজউদ্দিন থাকবে না। ছাইহাটার নামকরা সিধেল চোর জুলু ধরা পড়েছে, গণআদালতে তার বিচার হবে। জুলু চোর একবার নবেজউদিনের ঘরে সিধ কেটে একটা কাঁথা আর সের ২চাল নিয়ে গিয়েছিলো, লোকটাকে সে নিজ হাতে ২টো চড় মারতে চায়। নবেজউদ্দিন আবার আনোয়ারকেও যেতে বলে। কিন্তু চেংটুর নির্বিকার নীরবতায় আনোয়ার ইতস্তত করে, এখানে করমালি একেবারে একা থাকবে। পায়ের যা অবস্থা।’
    তা আপনে কি করবেন?
    চেন্টুর কথায় আনোয়ার বিরক্ত হবার সুযোগ পেয়ে একটু চাঙা হয়ে ওঠে, থাকা দরকার। ফোস্কা গলে গেলে বিপদ হবে!’
    সবাই চলে গেলে হঠাৎ ঝপ করে সন্ধ্যা হয়ে যায়। করমালির পাশে দাঁড়িয়ে উঠানের ওপারে পূর্ব-পশ্চিম লম্বা নোন-ধরা দেওয়াল তার লোমভরা গতর নিয়ে যেন নড়াচড়া করে। সন্ধ্যার পর লণ্ঠন হাতে আনোয়ার বড়োচাচার ঘরে যায়, লন্ঠনের শিখা বাড়িয়ে খাটের নিচে উকি দেয়। খুনী, গোরু-চোর, আইয়ুব-মোনামের গুপ্তপাণ্ডাদের সেবাদাস খয়বার গাজী এখানে ঘাপটি মেরে লুকিয়ে নাই তো? নির্জনতার সুযোগে ব্যাটা আবার অতর্কিতে লাফিয়ে পড়বে না তো আনোয়ারের ওপর? রাত বাড়ে। ভেতরের বারান্দা থেকে করমালিকে সাবধানে ঘরে এনে মেঝেতে তার শোবার বন্দোবস্ত করে আনোয়ার। করমালির একটানা গোঙানি একজন সঙ্গীর উপস্থিতিকে নিশ্চিত করলে আনোয়ার শুয়ে পড়ে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস
    Next Article আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ১ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }