Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ছায়াবীথি – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প156 Mins Read0
    ⤶ ⤷

    ১১. জামান অফিসে ঢুকল লজ্জিত ভঙ্গিতে

    জামান অফিসে ঢুকল লজ্জিত ভঙ্গিতে। যেন অপরিচিত কারো বাড়িতে সে ঢুকতে যাচ্ছে। এক্ষুণি বাড়ির দারোয়ান বলবে, কাকে চান? কি প্রয়োজন? জামান এই মুহূর্তে কাউকে চাচ্ছে না। তার তেমন কিছু প্রয়োজনও নেই। তিন মাসের বেতন তাকে মাসের এক তারিখেই দিয়ে দেয়া হয়েছে। ক্যাশিয়ার বজলুর রহমান বলেছেন, প্রভিডেন্ট ফাণ্ডের টাকা আপনাকে পরে হিসাব করে দিয়ে দেব। কয়েকদিন যাক, তারপর আসুন। চার দিন মাত্র গিয়েছে। এই চার দিনে কিছু হবার কথা না। তবু জামান এসেছে। প্রভিডেন্ট ফাণ্ডের টাকার জন্যে যে এসেছে তা না। কেন এসেছে নিজেও জানে না। কে জানে, হয়ত লজ্জা পাওয়ার জন্যেই এসেছে।

    গেটের কাছে দারোয়ান ছগির মিয়া বিড়ি টানছিল। বিড়ি লুকিয়ে ফেলে বলল, স্যার, ভাল আছেন? তার গলায় অন্যদিনের চেয়েও বেশি আন্তরিকতা।

    জামান বলল, ভাল আছি।

    আপনের খবরে মনটা খুব খারাপ হইছে স্যার।

    ও আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে?

    দারোয়ানের সহানুভূতি জামানের ঠিক ভাল লাগছে না। আবার কারো সহানুভূতি তুচ্ছও করা যায় না। জামান অফিসে ঢুকল। তার চেয়ারটা খালি। টেবিলের ফাইলপত্র সরানো হয়নি। জামানের পাশের টেবিলের ইলিয়াস সাহেব উচু গলায় বললেন–আরে জামান ভাই যে, আসেন আসেন।

    সবাই তাকাচ্ছে। বিশ্রী অবস্থা।

    জামানের মনে হল, অফিসে আসাটা ভুল হয়েছে। না এলেই হত।

    আপনার কোন খোঁজখবরই নাই। কি ব্যাপার বলুন দেখি।

    এই ত আসলাম। কেমন আছেন?

    আর থাকাথাকি! বসেন দেখি, চা খান।

    ইলিয়াস সাহেব জামানকে চা খাওয়ার জন্যে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়লেন। ব্যস্ততাটাও চোখে পড়ে।

    চাকরি ছেড়ে দিয়ে ভাল করেছেন। গুড ডিসিসান। এখন ব্যবসা করুন। ব্যবসা ছাড়া বাঙালীর উন্নতি নেই। চাকরি আরো আগেই ছাড়া উচিত ছিল।

    ইলিয়াস সাহেব এমন ভঙ্গি করছেন যেন জামান নিজেই চাকরি ছেড়েছে, তাকে ছাড়িয়ে দেয়া হয়নি। এই জাতীয় ছেলেমানুষী কথাবার্তার মানে আছে?

    জামান সাহেব!

    জ্বি।

    দশটা-পাঁচটা অফিস করে বাঙালী জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। বাঙালী এখন মেরুদণ্ডবিহীন জাত। চাকরি ছেড়ে আপনি কাজের কাজ করেছেন।

    চাকরি তো আমি ছাড়িনি, ওরা ছাড়িয়ে দিয়েছে।

    একই ব্যাপার। সিঙ্গারা খান। চায়ের সঙ্গে গরম গরম সিঙ্গারা ভাল লাগবে।

    জামান চা খেল। সিঙ্গারা খেল। অকারণে বসে থাকার কোন মানে হয় না। উঠে দাঁড়াল। ইলিয়াস সাহেব বললেন, চলে যাচ্ছেন নাকি?

    জ্বি।

    আবার আসবেন। মাঝে মধ্যে আপনাকে না দেখলে ভাল লাগে না। নিন, সিগারেট নিয়ে যান।

    জামালকে সিগারেট নিতে হল। ফেরার পথে সে ক্যাশিয়ার আবদুল করিম সাহেবের সঙ্গে দেখা করতে গেল। করিম সাহেব জামানকে দেখে নিষ্প্রাণ গলায় বললেন, বসুন। হাতের কাজ সেরে নেই।

    বসব না। আজ যাই।

    বসতে বলছি, বসুন।

    জামান বসল। করিম সাহেব হাতের কাজ সারতে এক ঘণ্টার মত সময় নিলেন। এক ঘণ্টা পর মুখ তুলে বললেন–আপনার প্রভিডেন্ট ফাণ্ডের কাগজপত্র সব রেডি করে ফেলেছি। সব মিলিয়ে আপনি পাচ্ছেন একুশ হাজার দুশ তিপ্পান্ন টাকা। আগামী সোমবার আসবেন। আমি চেক আপনার হাতে দিয়ে দেব।

    জি আচ্ছা।

    আপনার বেতন হিসাব করে দেখলাম, আপনি কিছু টাকা পান। পে ফিক্সেশনে ভুল ছিল। আপনি অফিসের কাছে তেইশ শ নব্বই টাকা পান। টাকা নিয়ে যান। রেভিন্যু স্ট্যাম্প আছে?

    জ্বি না।

    রেভিন স্ট্যাম্পের জন্যে দু টাকা দিন। দিয়ে সই করুন। ক্যাশ টাকা নিয়ে যান।

    জামান সই করল। টাকা নিল।

    টাকা গুনে নিন ভাই।

    আবারও কি একশ টাকা বেশি দিয়েছেন?

    না, বেশি দেইনি।

    তাহলে আর মুনার দরকার নেই।

    হঠাৎ এই টাকাটা পেয়ে কি খুশি হয়েছেন জামান সাহেব? ওই টাকা তো পাওয়ার কথা ছিল না। বলুন, খুশি হয়েছেন?

    জ্বি।

    আপনার চাকরি যে চলে গেছে এটা ভাবীকে বলেছেন?

    এখনো বলিনি।

    আমিও তাই ভেবেছি। পারেননি। বলা সম্ভবও না। পৃথিবীর সবার কাছে ছোট হওয়া যায়, স্ত্রীর কাছে ছোট হওয়া যায় না। আমার দুবার চাকরি গিয়েছে। এই ব্যাপারটা আমার চেয়ে ভাল কেউ জানে না। জামান সাহেব, আমার একটা উপদেশ শুনুন–এই যে টাকাটা পেলেন, এটা ভাবীর হাতে দিয়ে দিন। ভাবীকে বলুন ইচ্ছেমত খরচ করতে। ভাবী এতে খুব আনন্দিত হবেন। আনন্দ থাকতে কিতে এক সময় আপনার দুঃসময়ের কথা বলুন।

    এতে তো কষ্টটা আরো বেশি হবার কথা।

    হবে না। সেই বুদ্ধিও শিখিয়ে দিয়ে দেই। ভাবীকে বললেন–এই চাকরির চেয়েও ভাল একটা চাকরির ব্যবস্থা হয়েছে।

    মিথ্যা কথা বলা হবে?

    মিথ্যা কথা বলবেন। আপনি তো আল-আমিন না যে সব সময় আপনাকে সত্য কথা বলতে হবে। সংসার টিকিয়ে রাখতে হলে মিথ্যা বলতে হয়। শুধু সিমেন্ট দিয়ে ইট গাঁথা যায় না। সিমেন্টের সঙ্গে বালি মিশাতে হয়। সিমেন্ট যদি সত্যি হয়–মিথ্যা হল বালি। এই দুইয়ের মিলিত ফল হল বিশাল ইটের গাঁথুনি।

    যা সত্যি তাই ওকে বলব বলে ঠিক করেছি।

    ঠিক আছে ভাই সত্যবাদী–বলুন। চাকরি-বাকরির চেষ্টা কিছু করছেন?

    না।

    না করে ভালই করেছেন। চেষ্টা করেও কিছু হবে না। দেশে সব কিছু আছে, চাকরি নেই। আমি কি আপনার জন্যে বিকল্প ব্যবস্থা দেখব? আপনার মত অবস্থা আমার যখন হয়েছে তখন ঐ বিকল্প ব্যবস্থার উপর বেঁচেছিলাম। ঐ লাইন আমি কিছুটা জানি।

    বিকল্প ব্যবস্থাটা কি?

    টিউশানি। রমরমা ব্যবসা। অনেক পয়সাওয়ালা অপদার্থ বাবা-মা আছে যারা তাদের ছেলেমেয়ের জন্যে দেড় হাজার, দুহাজার টাকা বেতনে প্রাইভেট টিউটর রাখে। এ রকম দুটা জোগাড় করতে পারলে আপনার সমস্যার সাময়িক সমাধান হবে। চেষ্টা করব?

    প্রাইভেট টিউশনি কখনো করিনি।

    করেন নি, এখন করবেন।

    কি পড়াব তাও তো জানি না।

    থ্রি-ফোরের বাচ্চা পড়াবেন, তেমন কিছু জানতেও হবে না। বাবা-মারা তো আর পরীক্ষা নিতে আসছেন না আপনি কি পড়াচ্ছেন। আপনি যখন পড়বেন–তারা তখন স্টার টিভি দেখবে কিংবা পার্টি-ফার্টিতে যাবে। কি, চেষ্টা করব?

    জামান কিছু বলল না। করিম সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি কি বলছি মন দিয়ে শুনুন। পরশু দিন সন্ধ্যার পর আমার বাসায় আসুন। সারভাইভালের চেষ্টা তো করতে হবে রে ভাই, হবে না?

    জ্বি হবে।

    আর এদিকে বড় সাহেবের সঙ্গে আমি আপনার ব্যাপারটা বলব। সৎ মানুষ এবং কাজের মানুষ–ওদের যদি চাকরি চলে যায় তাহলে তো চলবে না। তাহলে বুঝতে হবে কেয়ামত এসে গেছে।

    জামান বলল, উঠি?

    উঠবেন? উঠুন। মনে রাখবেন পরশু দিন সন্ধ্যা, আর ভাবীকে টাকাটা দিয়ে দেবেন। ইনার মনটা ভাল থাকা দরকার। বুঝতে পারছেন ভাই?

    পারছি।

    জামানের কোন কাজ নেই। বাসায় ফিরে যেতে পারে। অসময়ে বাসায় ফিরলে নায়লা খুব অবাক হবে। খুশিও হবে। বাবু কি করবে কে জানে। নিশ্চয়ই দাঁত কিড়মিড় করবে। বাড়াবাড়ি রকমের খুশি হলে বাবু দাঁত কিড়মিড় করে। বাবুর জন্যে কিছু বেলুন কিনে নিয়ে গেলে হয়। এক সঙ্গে চারটা চার রঙের গ্যাস বেলুন নিয়ে গেলে বাবু কি করবে? পাঁচ টাকা করে দাম হলে চারটা কুড়ি টাকা। এক সঙ্গে চারটা কেনার জন্য কিছু কমে হয়ত দেবে। নায়লার জন্যে কিছু কিনে নিয়ে গেলে হয়। কোন জিনিসটা তার সবচে পছন্দ জামান জানে না। কাচের চুড়ি কি পছন্দ? প্রায়ই কাচের চুড়ি কেনে।

    দরজা খুলল, নায়লা। খুশি খুশি গলায় বলল, আরে তুমি? আজ সকাল সকাল চলে এলে যে?

    জামান কিছু একটা জবাব দিতে যাচ্ছিল, তার প্রয়োজন হল না। নায়লা চেঁচিয়ে ডাকতে লাগল–বাবু দেখে যাও কে এসেছে, দেখে যাও।

    নায়লা বলল, বাবু যে কি কাণ্ড শুরু করেছে না দেখলে তুমি বিশ্বাস করবে না। সে হাঁটা ভুলে গেছে। আজ সকাল থেকে হামাগুড়ি দিচ্ছে।

    সেকি?

    আমি হাসতে হাসতে বাঁচি না। বাচ্চারা হামাগুড়ি থেকে হাঁটা শেখে সে হাঁটা থেকে হামাগুড়ি। বাবু কই আসতো–বাবাকে দেখে যাও।

    বাবু পর্দা ফাক করে বসার ঘরে এল। সে সত্যি সত্যি হামাগুড়ি দিচ্ছে। জামান হাত বাড়িয়ে ছেলেকে কোলে নিল।

    নায়লা বলল, তোমাদের অফিস কি আজ সকাল সকাল ছুটি হয়ে গেছে?

    হুঁ।

    তুমি কি ভাত খাবে? না খেয়ে এসে?

    খেয়ে এসেছি।

    ক্যান্টিনে খেয়েছ নিশ্চয়ই। আজ ভাত নিয়ে যাওনি কেন? আমি রান্না শেষ করে এসে বসার ঘরে দেখি তুমি চলে গেছ।

    দেরি হয়ে যাচ্ছিল…

    দেরি হয়ে যাচ্ছিল বলেই তুমি বুঝি আমাকে না জানিয়ে চলে যাবে। আমার এত মন খারাপ হল। আচ্ছা শোন তুমি কি আমার উপর কোন রাগ করেছ?

    নাতো।

    আমার ধারণা গতরাতে আমার আজ বাজে কথা শুনে তুমি আমার উপর রাগ করেছ।

    আমি এত চট করে কারো উপর রাগ করি না।

    সেটাও জানি। রাগ না করাটাও ভাল না। রাগ টাগ করার মত আমি যদি কিছু করি তাহলে অবশ্যই রাগ করবে। যে রাগ করতে পারে না সে ভালও বাসতে পারে al

    কে বলেছে–আলম?

    হুঁ।

    আলম মনে হয় আমেরিকা গিয়ে খুব ওস্তাদী ধরণের কথা শিখেছে।

    নায়লা হেসে ফেলল। মাকে হাসতে দেখে বাবুও হাসছে। জামান বলল, আজ বিকেলে কোথাও বেড়াতে যাবে?

    নায়লা বিস্মিত হয়ে বলল, বেড়াতে যাব কেন?

    এম্নি। আমিরাতো যাই না কখনো। সব সময় ঘরেই থাকি।

    নায়লা নিঃশ্বাস ফেলে বলল, আমার যাবার জায়গা নেই। কাবো বসায় যাবার চেয়ে বরং দোকানের ঘুরতে ভাল লাগে।

    চল দোকানে দোকানে ঘুরব। খালি হাতে?

    খালি হাতে?

    না খালি হাতে না। এই টাকার রাখ তোমার কাছে। ইচ্ছামত খরচ কর।

    নায়লা হতভম্ভ গলায় বলল, আমি কিছুই বুঝতে পারছি না। কিসের টাকা।

    অফিসে থেকে হঠাৎ কিছু টাকা পেয়ে গেলাম। তোমাকেতো খরচ করার মত নগদ টাকা পয়সা কিছু দিতে পারি না।

    তুমি কি সত্যি টাকাটা আমাকে দিচ্ছ?

    হ্যাঁ।

    এতো অনেক টাকা।

    অনেক না। সামন্যই। তুমি ইচ্ছামত খরচ কর আমি দেখি।

    আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে বোধহয় স্বপ্ন টপ্ন দেখছি।

    জামান লজ্জিত ভঙ্গিতে বলল, সামান্য কয়েকটা টাকা কি যে তুমি বল।

    সব টাকাটা যদি আমি আজ সন্ধ্যার মধ্যে খরচ করে ফেলি তুমি কিছু বলবে না?

    না।

    বেশ আজ সন্ধ্যার মধ্যে খরচ করব। আমি একা নিউমার্কেটে যাব। তুমি বাবুকে নিয়ে থাকবে। তুমি সঙ্গে থাকলে সব সময় মনের মধ্যে খচখচানি খাকবে–বাবুও বাতিস দুদু বাতিস দুদু করবে।

    তুমি যাও। আমি বাবুকে রাখব।

    জামান বাবুকে নিয়ে খাটে বসে আছে। একটু দূরে জামানের দিকে পিঠ দিয়ে গভীর আনন্দে টাকা গুনছে নায়লা। দৃশ্যটা এত সুন্দর লাগছে জামানের। আহা তরি যদি কিছু বেশি টাকা থাকতো। সে যদি প্রতিমাসে অন্তত একবার নায়লাকে এমন খুশি করতে পারতো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছেলেটা – হুমায়ূন আহমেদ
    Next Article চৈত্রের দ্বিতীয় দিবস – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }