Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ছায়াবীথি – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প156 Mins Read0
    ⤶ ⤷

    ০২. নায়লাদের বাসাটা ফ্ল্যাটবাড়ি

    নায়লাদের বাসাটা ফ্ল্যাটবাড়ি বলতে যা বোঝায় তা না। ফ্ল্যাটের মালিক শুরুতে ছাদে ড্রাইভারদের থাকার জন্য কিছু ঘর করেছিলেন। তাঁর ধারণা ছিল, এই ঘরগুলি বেশ ভাল টাকায় ফ্ল্যাটের মালিকরা কিনে নেবেন। বাস্তবে দেখা গেল, ড্রাইভারদের জন্যে ঘর নিতে কেউ আগ্রহী নয়। ফ্ল্যাট-মালিক তৈরী ঘরগুলি নষ্ট করলেন না। রাজমিস্ত্রীকে দিয়ে আরো কিছু কাজ করিয়ে তিনটা ওয়ান বেডরুম ফ্ল্যাট বানালেন। একটা শোবার ঘর। একটা বসার ঘর। ডাইনিং টেবিল বসানোর জন্যে সামান্য কিছু ফাঁকা জায়গা। এই ফ্ল্যাটগুলি বিক্রির চেষ্টা হচ্ছে–খুব সস্তা। ন লক্ষ টাকা। এক সঙ্গে ক্যাশ পেমেন্ট করলে আরো কম–আট লাখ পঞ্চাশ হাজার।

    মিনি ফ্ল্যাটও বিক্রি হল না। শেষ পর্যন্ত ভাড়াটে খাজা হতে লাগলো। জামানের মতো কয়েকজনকে পাওয়া গেল। এদের মধ্যে জামান সবচে ভাগ্যবান, কারণ তাকে স্বচে কম ভাড়া দিতে হয়–মাত্র ১৭ শ টাকা। তার ভাড়া কম হওয়ার কারণ হলো, সে ফ্ল্যাটওয়ালাদের এসোসিয়েশনের কিছু কাজকর্ম করে দেয়। সে তাদের একজন পার্ট-টাইম এমপ্লোয়ি।

    জামানের এই ফ্ল্যাট খুব পছন্দ! প্রথম দিনেই মুগ্ন গলায় বলেছিল, ফ্ল্যাট যেমন তেমন, কতবড় ছাদ দেখেছ? ছাদের মালিক তো আমরাই। ছাদটা সব সময় থাকবে আমাদের দখলে। বাবু ছোটাছুটি করে খেলতে পারবে। নায়লা, তোমার পছন্দ হয়েছে?

    নায়লা হাসলো। তার হাসি দেখে মনে হতে পারে মিনি ফ্ল্যাট তার খুব পছন্দ হয়েছে। আসলে তার মোটেই পছন্দ হয়নি। এত উঁচুতে মানুষ থাকে? পায়ের নিচে মাটি নেই–এ কেমন থাকা? তাছাড়া ছাদের রেলিং নিচু। বাবু আরেকটু বড় হলেই রেলিং-এ চড়ার চেষ্টা করবে। তখন?

    বুঝলে নায়লা, ১৭ শ টাকায় এরকম বাড়ি ঢাকা শহরে পাওয়া ভাগ্যের কথা। আমি হলাম একজন মহাভাগ্যবান ব্যক্তি। কি রকম হওয়া দেখেছ? ভাদ্র মাসেও দরজা-জানালা বন্ধ করে রাখতে হবে। এমনই হবে হাওয়ার যন্ত্রণা। মশারিও খাটাতে হবে না।

    মশারি খাটাতে হবে না কেন?

    মশা পাখায় ভর করে এত উঁচুতে উঠতে পারে না। যত উপরে উঠবে হাওয়া তত

    হালকা হবে। এটা হল সায়েন্সের কথা।

    নায়লা বলল, তোমার বাড়ি খুব পছন্দ হয়েছে?

    অবশ্যই হয়েছে। পছন্দ না হওয়ার কোন কারণ আছে? ছাদের উপর জুটা চেয়ার ফেলে রাখব। দুজনে বসে চা খাব। জোছনা রাতে ছাদে বসে চা খাবার মজাই আলাদা। শুধু সিঁড়ি ভেঙে এতদূর উঠা একটা কষ্টের ব্যাপার হবে। তবে বার বার উঠা-নামার দরকার কি?

    সিড়ি ভেঙে উঠতে হবে কেন? লিফট আছে না?

    লিফট তো আর ছাদ পর্যন্ত আসবে না।

    আটতলা পর্যন্ত তে আসবে। সেখান থেকে একতলা হেঁটে উঠবে।

    জামান লজ্জিত ভঙ্গিতে বললো, লিফটে উঠা যাবে না নায়লা।

    কেন?

    ওরা নিষেধ করে দিয়েছে। এসোসিয়েশন। কারণ আমরা ছাদে যারা আছি তারা তো আর লিফটের খরচা দিচ্ছি না। আমরা হচ্ছি ফ্ল্যাটের থার্ড গ্রেড সিটিজন। ড্রাইভার শ্ৰেণী। আমাদের উঠতে হবে হেঁটে হেঁটে।

    এটা কেমন কথা?।

    জামান উজ্জ্বল মুখে বলল, এর একটা ভালো দিকও আছে। আত্মীয়স্বজন সহজে কেউ আসবে না। মেহমানদারির খরচ বেঁচে গেল। এই জমানায় মেহমানদারির খরচ তে! সহজ খরচ না। বেজায় খরচ।

    তুমি সিড়ি ভাঙবে কি ভাবে? অল্প খানিকটা উঠতেই তোমার যে অবস্থা হয়। নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।

    আমার কোনই অসুবিধা হবে না। আস্তে আস্তে উঠব। তাছাড়া এক্সারসাইজ হবে। এক্সারসাইজের তো দরকার আছে। এমনিতে তে এক্সারসাইজ হয়ই না। সিড়ি ভাঙার কারণে যদি হয়। শাপে বর হলো আর কি? হা হা হা।

     

    শাপে বর ঠিক হয় নি।

    আজ একদিনে চারবার জামানকে উঠা-নামা করতে হয়েছে। বাইরের একজন মেহমান খাবে। বাজার আছে। সব কিছু একসঙ্গে হয় না। প্রথমবার পান আনতে ভুলে গেলো।

    পান আনার পর মনে হল, মিষ্টি কিছু থাকা দরকার। জামান আবার রওনা হলো। নায়লা বলে দিল, শোন, লিফটে করে আসবে। হঠাৎ হঠাৎ উঠা। কেউ দেখবেও না।

    জামান হাসল, তার মানে সে লিফটে উঠবে না। হেঁটেই উঠবে। কোন মানে হয়?

    শোন, তুমি কিন্তু তোমার বন্ধুকে নিয়ে হেঁটে হেঁটে রওনা দেবে না। অবশ্যই লিফটে আসবে।

    আচ্ছা, সেটা দেখা যাবে।

    দেখা যাবে টেখা যাবে না। অবশ্যই লিফটে উঠবে।

    জামান আবার হাসল।

    সব সময় এরকম হাসি দেখতে ভাল লাগে না। রাগ লাগে। নায়লার রাগ লাগছে।

     

    আলম ফুলের তোড়া কিনেছে। পঞ্চাশটা গোলাপের বিশাল-তোড়া। আড়াই শ টাকা নিল তোড়ার দাম। এত টাকা দিয়ে ফুল কেনার কোন মানে হয়? জামান বলল, ফুল কেনাকেনির দরকার কি?

    আলম বলল, কোন দরকার নেই। ফুল দিয়ে কি হয়? কিছুই হয় না। লাউ ফুল হলেও একটা কথা ছিল। বড়া বানিয়ে তুই খেয়ে ফেলতিস।

    জামান বলল, ঘরে ফুলদানি-টুলদানি নেই। এত ফুল রাখবে কোথায়?

    ফুলদানি নেই? বলবি তো। চল ফুলদানি কিনি।

    আরে না না।

    সব সময় না না করবি না। চল, সুন্দর একটা ফুলদানি কিনি। তোর বৌ খুশি হবে।

    জামানের অস্বস্তির সীমা রইল না। ফুলদানির কথাটা বলাই ভুল হয়েছে। কেন যে বলল। জার্মান ক্রিস্টালের ফুলদানির দাম পড়ল সতের শ টাকা। এতটাকা দিয়ে লোকজন ফুলদানি কেনে? এত টাকা মানুষের আছে?

    আলম বলল, আর কি কেনা যায়?

    যথেষ্ট হয়েছে। আর কি কিনবি?

    তোর বাচ্চার জন্যে খাবার। সে চকলেট খায় তো?

    আলম, তোর পায়ে পড়ি, আর কিছু কিনতে হবে না।

    চকলেট তো কিনতেই হবে। ছোট বাচ্চাদের ফুল দিয়ে ভুলানো যায় না। ওদের ভুলাতে হয় খাবার দিয়ে।

    এক প্যাকেট চকলেট কেনা হলো। ইংল্যাণ্ডের কেডবেরিজ কোম্পানীর চকলেট। সাড়ে চার শ টাকা খরচ হল চকলেটে। জামান দ্রুত হিসেব করছে কত খরচ হল। আড়াই শ টাকা ফুল, সতেরো শ টাকা ফুলদানি, সাড়ে চার শ টাকা চকলেট–সব মিশিয়ে দু হাজার চার শ। কি সর্বনাশের কথা।

    জামান।

    কি?

    আর এখন তোর বৌয়ের জন্যে একটা শাড়ি কিনি। তার কি রঙ পছন্দ বল তো?

    অসম্ভব। আর কিছু তোকে কিনতে দেব না।

    তুই না বললে তো হবে না। কেনার ব্যাপারটা আমার। তোর দায়িত্ব হচ্ছে উপহারের ব্যাগ হাতে নিয়ে ঘোর। এখানে কি ভাল কফি শপ আছে? কড়া করে এক কাপ কফি খেয়ে নতুন উত্তেজনায় শাড়ি কেনা শুরু হবে। কফি শপ এখানে নেই?

    আছে কি না জানি না। নিউ মার্কেটে এসে তো কখনো কফি খাইনি। চায়ের দোকান আছে।

    চা-তেও চলবে। চল চা খওয়া যাক।

    চায়ের দোকানে জামান লজ্জিত ও সংকুচিত ভঙ্গিতে বসে আছে। বড় অস্বস্তির মধ্যে পড়া গেল। আলম পাগলা টাইপের সব সময়ই ছিল। এখন কি তার পাগলামি আরো বেড়েছে? সামান্য দাওয়াত খেতে যাবার সময় এত কিছু কেউ কেন? এটা কি বাড়াবাড়ি না?

    জামান?

    হুঁ।

    তোর মুখ দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে একটা রোলার চলে গেছে। কিছুক্ষণ আগেও তো বেশ হাসিখুশি ছিলি। এখন হয়েছে কি?

    কিছু না।

    কিছু না হলে পুরানো বন্ধুর সঙ্গে হাসিমুখে চা খা। তোকে দেখে মনে হচ্ছে এক কাপ ইদূর-মারা বিষ সামনে নিয়ে বসে আছিস। চ-টা ভাল হয়েছে। চুমুক দে।

    জামান যন্ত্রের মতো চায়ে চুমুক দিল। আলম ঝুঁকে এসে বলল, শেনি রে ব্যাটা, তোর এত অস্বস্তি বোধ করার কিছুই নেই। আমি হত-দরিদ্র ছিলাম, এখন ভাল টাকাপয়সা হয়েছে। কি পরিমাণ হয়েছে শুনলে তুই ভড়কে যাবি। সামান্য খরচ করি। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের জন্য যে খরচ করব সেই উপায়ও তো নেই। নো আত্মীয়স্বজন, নো বন্ধু-বান্ধব। তা ছাড়া এইসব উপহার-টুপহার কেনার পেছনে আমার উদ্দেশ্যও আছে। আমি এখন একজন ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ীরা বিনা উদ্দেশ্যে কিছু করে না।

    উদ্দেশ্যটা কি?

    এটা হল আমার এক ধরনের ইনভেস্টমেন্ট। আমি ইনভেস্ট করছি।

    কিসের ইনভেস্টমেন্ট?

    আমি বিয়ে করব। আমাকে একটা মেয়ে খুঁজে দিতে হবে। কে খুঁজবে? তোর বৌকেই খুঁজতে হবে। তাকে খুশি না করলে এই কাজটা সে আগ্রহ নিয়ে করবে না। এটা হল আমার প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হল, এক থেকে থেকে আমার জীবন অসহ্য হয়েছে। একটা ফ্যামিলীর সঙ্গে থাকা যে কি জিনিস আমি ভুলেই গেছি। তোর বৌ যদি বলে ফেলে, আপনি হোটেলে পড়ে আছেন কেন? অল্প কদিন থাকবেন। আমাদের সঙ্গে থাকুন। তখন পোটলা-পুটলি নিয়ে উঠে আসব। তোর কি ধারণা? এ রকম কলার সম্ভাবনা আছে?

    না।

    আলম অবাক হয়ে বলল, না কেন? সে কি বন্ধু-বান্ধব পছন্দ করে না?

    খুবই পছন্দ করে। তোকে সে রাখবে কোথায়? থাকার জন্যে একটা ভালো বিছানা তে অদ্ভুত দিতে হবে। আমাদের বাসায় একটা মাত্র বাথরুম, সেই বাথরুমে যেতে হয় শোবার ঘরের ভেতর দিয়ে।

    তুই বলতে চাচ্ছিস সে কখনোই আমাকে থাকতে বলকে না?

    না।

    হোটেলে যে কি ভয়াবহ অবস্থায় আছি সেটা করুণ গলায় বললেও লাভ হবে না?

    না।

    তোর সঙ্গে এক হাজার টাকা বাজি–সে আজ রাতেই বলবে হোটেল ছেড়ে দিতে। নে, সিগারেট নে। ধোয়া দিয়ে মাথাটাকে একটা ওয়াশ দে। তারপর চল্ সুন্দর দেখে শাড়ি কিনি। কি রঙ তোর বৌয়ের পছন্দ?

    জানি না।

    জানি না মানে? স্ত্রীর কোন ব্রঙ পছন্দ সেটা হাসবেন জানবে না। আমেরিকা হলে এই অপরাধে তোর ডিভোর্স হয়ে যেত। তুই কি তোর স্ত্রীকে নিয়ে কখনো শাড়িটারী কিনতে আসিস নি?

    এসেছি। খেয়াল করিনি।

    তোর স্ত্রীর গায়ের রঙ ফর্সা না কালো? না-কি এটাও খেয়াল করিসনি?

    ফর্সা।

    তাই-ই বল–বেঁটে না লম্বা?

    লম্বা।

    কি রকম লম্বা–তালগাছ না বাঁশ গাছ?

    মোটামুটি।

    চল দেখা যাক। শাড়ির দোকানের সঙ্গে ব্যবস্থা করে যাব, পছন্দ না হলে যাতে ফেরত নেয়।

    আলম উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বুঝলি আলম, এই পৃথিবীতে সবচে সহজ কাজ হলো মেয়েদের খুশি করা। এরা খুশি হবার জন্যেই বসে আছে। অথচ আমাদের রবীন্দ্রনাথ ভুল কথা বলে গেলেন–রমণীর মন। সহস্র বৎসরের সখ সাধনার ধন। সহস্র বৎসর লাগে না। ঘণ্টা খানিকের সাধনাতেই কাজ হয়।

    জামান বলল, আমি জানতাম না।

    সবচে সহজে খুশি করা যায় কাদের জানিস? বিবাহিত মেয়ে, যার ছোট একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে মার সামনে টেনে নিয়ে শুধু বলবি, এই রাজপুত্র কার? ব্যস, The battle is won. বাচ্চাটার খেলনা নিয়ে তার সঙ্গে খেলবি। তাকে কাতুকুতু দিয়ে হাসবি। দেখবি কি অবস্থা হয়।

    তোর কথাবার্তা আমার ভাল লাগছে না।

    আলম হাসতে হাসতে বলল, ভাল না লাগারই কথা। যা বললাম সবই বইয়ের কথা। আমেরিকান এক মহিলা তিন শ পৃষ্ঠার এক বই লিখেছেন–কি করে মেয়েদের ভুলাতে হয়। How to tale the girls, এই বই অমি বাইবেলের মতো গভীর মনযোগের সঙ্গে পড়েছি। মুখস্থ করে ফেলব বলে ভাবছি! এইটা তোরও পড়া দরকার। স্বামী হিসেবে তুই ১০০-এর ভেতর ৩২/৩৩-এর বেশি পাস না বলেই আমার ধারণা। বই পড়লে তোর রেটিং বাড়বে।

     

    নায়লা দরজা ধরে দাঁড়িয়েছিল।

    সে হালকা রঙের সবুজ শাড়ি পরেছে। এটা তার খুব প্রিয় শাড়ি, কিন্তু এক জায়গায় সামান্য ভেঁড়া আছে। হেঁড়া অংশটি খুব সাবধানে রিপু করা, তারপরেও এই শাড়ি পরলেই মনে হয় রিপু করা অংশটা বুঝি বের হয়ে এল। রান্না-বান্না শেষ করে কিছুক্ষণ আগে গোসল করা হয়েছে বলে তার সারা শরীরে স্নিগ্ধ ভাব। চুল শুকায়নি তাই বাঁধা হয়নি। ভেজা চুল পিঠের উপর ছড়ানো বলে এক ধরনের অস্বস্তিবোধ আছে। নায়লার মন আজ অত্যন্ত প্রফুল্ল। গত মেরিজ এ্যানিভার্সারী উপলক্ষে সে কয়েকটা দামী চিনামাটির প্লেট কিনেছিল। একটা টেবিল ক্লথ এবং কঁচের একটা মোমদানি কিনেছিল। এক বছর পর এই প্রথম ব্যবহার করা হচ্ছে। শুধু মোমদানিটা বোধহয় ব্যবহার করা যাবে না। ইলেকট্রিসিটি গেলে মোমদানি কি করে ব্যবহার করা যাবে? তবুও সে মোম বসিয়ে মোমদানি সাজিয়ে রেখেছে। মোমদানির পাশে একটা নতুন দেয়াশলাই। এই দিকে রাত আটটা থেকে মস্টার মধ্যে একবার না একবার কারেন্ট যাবেই। ভাগ্য ভালো থাকলে আজও হয়ত যাবে। মোমদানিটা ব্যবহার করা যাবে।

    আলম নায়লার সামনে দাঁড়িয়ে নায়লাকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই বলল, কেমন আছি নায়লা?

    নায়লা পুরোপুরি হকচকিয়ে গেল। এ কেমন সম্বােধন? বিদেশে যারা থাকে তারা কি এই ভাবেই বন্ধুপত্নীর সঙ্গে কথা বলে? এখন কি এই মানুষটা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেবে? যদি সত্যি হাত বাড়ায় তাহলে সে কি করবে? হ্যান্ডশেক করবে? নায়লা কাতর চোখে স্বামীর দিকে তাকাল। জামানের মুখে কোন বিব্রত ভাব নেই। তার মুখ হাসি হাসি। মনে হচ্ছে নায়লার হকচকিয়ে যাওয়াটা উপভোগ করছ।

    আলম আগের চেয়েও স্বাভাবিক গলায় বলল, নায়লা, আমি তোমার জন্যে কিছু ফুল নিয়ে এসেছি। ফুলগুলো কি নেবে?

    নায়লার অস্বস্তির সীমা রইল না। মানুষটা এভাবে কথা বলছে কেন? জামান হাসিমুখে বলল, নাও, ফুলগুলো নাও। তুমি লজ্জায় মরে যাচ্ছ কেন? এ আমার অতি ঘনিষ্ঠ বন্ধু। এ রকম ভাল ছেলে সচরাচর পাবে না।

    আলম বলল, নায়লা, তোমার ভাব দেখে মনে হচ্ছে, তুমি আমাকে ভেতরে ঢুকতে দেবে না। যদি দরজা থেকে সরে দাঁড়াও তাহলেই ভেতরে ঢুকতে পারি। আর আমি যে অতি ভাল ছেলে এই সার্টিফিকেট তো জামান দিলই।

    নায়লা লজ্জা পেয়ে দরজা থেকে সরে দাঁড়াল। আলম ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাবী, আপনি নিশ্চয়ই আমার ব্যাপারে খুব বিরক্ত হচ্ছেন। চিনে না শুনে না একজন মানুষ নাম ধরে ডাকছে, তুমি করে বলছে, Unacceptable. তবে ভাবী, আপনাকে না চিনলেও আপনার কর্তীকে হাড়ে-গোশতে চিনি। ক্লাস ফাইভে পড়ার সময় আমরা দুজন একসঙ্গে পালিয়ে গিয়েছিলাম। সেই ইতিহাস কি সে আপনাকে বলেছে?

    জি-না।

    খুবই মজার ইতিহাস। আমি বলব। ইন্টারমিডিয়েটে পড়ার সময় ও যে একটা মেয়ের প্রেমে পড়ে গেল। মাথা খারাপের মত অবস্থা। পীর-ফকির ধরাধরি। শেষটায় বিষ খাওয়ার জন্যে বিষ কিনে আনা। এই ঘটনা জানেন?

    নায়লা বিস্মিত হয়ে বলল, না।

    এই ঘটনাও আপনাকে বলব। এখন কথা হচ্ছে, আমি জামানকে ডাকি তুই করে। আর আপনাকে ডাকব আপনি করে। সেটা কি শোভন হবে? গুরুচণ্ডালী হয়ে যাচ্ছে না? আপনাকেও তুই করে বলা উচিত। সেটা সম্ভব না বলে আমি এখন থেকে তুমি করে বলব। আপনি রাগ করুন আর না করুন, কিছু যায় আসে না।

    নায়লা বিব্রত ভঙ্গিতে বলল, আপনি তুমি করেই বলবেন।

    আমি ভাবীও বলতে পারব না। ভাবী বললেই মনে হয় বয়স্ক একজন পান-খাওয়া মহিলা। পরনে গরদের লালপাড় শাড়ি। এরকম বাচ্চা একতা মেয়েকে আমি ভাবী বলতে পারব না। নাম ধরে ডাকব।

    নায়লা কিছু বলল না। জামান বলল, এত কথার দরকার কি? তুই নাম ধরে ডাকবি।

    না, নাম ধরে ডাকব না। নায়লা ভাবী এখনো মুখ শক্ত করে রেখেছে। বাঙালী মেয়েদের বিয়ের পর নাম ধরে ধরে ডাকলে এরা খুব রাগ করে। আমি ভাবীই বলব, তবে তুমি করে বলবো। নায়লা ভাবী, ঠিক আছে?

    হ্যাঁ, ঠিক আছে।

    আরেকটা ব্যাপারে তোমার মনটা কালো হয়ে আছে, বুঝতে পারছি। স্বামীর প্রেম কাহিনী শুনলে মন কালো হয়েই। ভাবী শোন, জামান হচ্ছে এমন এক ছেলে যে কোনদিন কোন মেয়ের দিকে মুখ তুলে তাকায়নি। তার কোন মেয়ের প্রেমে পড়ার প্রশ্নই ওঠে না। প্রেমে পড়েছিলাম আমি। হায় রে, কি প্রেম! মজনুর প্রেম এর কাছে কিছু না। ঐ মেয়ে রিকশা করে আসতো, আমার মনে হতো–রিকশাওয়ালাটার কি সৌভাগ্য! এক একবার ইচ্ছা করলে, রিকশাওয়ালাকেই কোলে নিয়ে হাঁটাহাঁটি করি।

    নায়লা অনেক চেষ্টা করেও হাসি চাপতে পারল না। খিলখিল করে হেসে ফেলল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, আপনাদের বিয়ে হয়নি কেন?

    বিয়ে হবে কি ভাবে? ইন্টারমিডিয়েট ফেল ছেলের কাছে কোন মধ্যবিত্ত বাবা মেয়ে বিয়ে দেয়? তাও যদি মেয়েটার প্রেম থাকতো তাহলে একটা কথা হতো। পালিয়ে-টালিয়ে একটা ব্যবস্থা করা যেত। ঐ মেয়ে আমাকে দুই চক্ষে দেখতে পারত না।

    কেন?

    কেন সেটা ঐ মেয়েই জানে। যাই হোক ভাবী, তোমার পুত্র কোথায়?

    কাজের মেয়েটা নিচে হাঁটতে নিয়ে গেছে। কাঁদছিল।

    ওর নাম যেন কি?

    বাবু।

    ওকে ডেকে আনার ব্যবস্থা করা যায়? তোমার সামনে বাবুকে সিরিয়াস ধরনের আদর করতে হবে। বুঝলে নায়লা ভাবী, একটা বইতে পড়েছি–মাদের মন জয় করার একমাত্র উপায় হল–মার আদরের পুত্র-কন্যাদের আদর দেখানো। বাচ্চার নাক দিয়ে হয়তো সিকনি পড়ছে, তাকে টান দিয়ে কোলে তুলে নিয়ে নিজের রুমাল দিয়ে নাক মুছে তৎক্ষণাৎ সেই নাকে চুমু খেতে হবে। তাহলেই কর্ম কাভার। বাচ্চার হৃদয় অবশ্যি জয় করা যাবে না। বাচ্চারা এত সহজে ভুলে না তবে মার হৃদয় জয় করা যাবে। মা কেনা হয়ে যাবেন ফর গুড।

    আপনি কি আমাকে কিনে ফেলতে চান?

    না, তা চাই না। তবে আমি তোমার ফেভার চাই। তোমার ভোর ছাড়া আমার গতি নেই। তুমি আমাকে বিয়ে করার জন্যে একটা মেয়ে জোগাড় করে দেবে। এই পবিত্র কাজটি যে আর কেউ করে দেবে সেই উপায় নেই, কারণ–আমার আর কেউ নেই।

    আচ্ছা সে ব্যবস্থা হবে। আলম ভাই, ভাত কি এখনই দেব না আরো পরে?

    খাবার এখন দিলে তো খেয়েই চলে যেতে হবে। পরে খাওয়াই ভাল। তবে এই ফাঁকে কফি খেতে পারি।

    কফি নেই।

    আমি নিয়ে এসেছি। ইনসটেন্ট কফি। এই প্যাকেটে কফি আছে। আর এই প্যাকেটে একটা শাড়ি আছে। তোমার জনে সামান্য উপহার। আমাকে যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে নতুন শাড়িটা পর। তোমার যে শাড়িটা পরে আছে সেটা খুবই সুন্দর। তবে শাড়ির ভেঁড়া অংশটা ঢেকে রাখার জন্যে যে পরিশ্রম করছ সেটা চোখে লাগছে।

    নায়লা অস্বস্তি নিয়ে শোবার ঘরে ঢুকে গেল। কি অদ্ভুত মানুষ! ছেঁড়া শাড়ির কথা এই ভাবে কেউ বলে? না বলা উচিত? সব কিছুরই শোভন-অশোভন বলে একটা সীমা আছে। চট করে এই সীমা অতিক্রম করা কি উচিত? নায়লার খুব জ্জাও লাগছে। ভদ্রলোক দামী একটা শাড়ি উপহার নিয়ে এসেছেন ভাল কথা–তাই বলে তাঁর এমন কোন অধিকার জম্মেনি যে তিনি বিপু করা শাড়ির প্রসঙ্গ তুলেন। নতুন শাড়ি এখন পরতে ইচ্ছা করছে না। না পরলেও ভাল দেখায় না। কফি বানাতে হবে। কফি কি করে বানায় সে জানে না। তাদের বাড়িতে কফির চল ছিল না। কৌটার গায়ে কি লেখা আছে? এক কাপে কতটা করে দিতে হয়? এক চামচ?

    আলম জুতা-মোজা খুলে ঘরোয়া হয়ে বসেছে। বসার ঘরে বেতের চেয়ারের সঙ্গে একটা খাট পাতা। আলম বসেছে খাটে। ঠিক বসা নয়। আধশোয়া হয়ে বসা। তার সামনেই জামান বেতের চেয়ারে বসে আছে। জামানের মাথা ধরেছ। সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ মাথাটা ধরে উঠল। ঘরে মাথাধরার কোন ট্যাবলেট খুব সম্ভব নেই। ট্যাবলেটের জন্যে তাকেই নিচে নামতে হবে। এখন আর তা সম্ভব না।

    জামান!

    হুঁ।

    তুই এমন চোখ-মুখ শুকনো করে বসে আছিস কেন? ইজ এনিথিং রং?

    না। মাথা ধরেছে।

    শোবার ঘরে গিয়ে চোখ বন্ধ করে খানিকক্ষণ শুয়ে থাক। আমার ক্রমাগত কথা শুনে মাখী ধরেনি তো? আসার পর থেকে আমি তো ক্রমাগতই কথা বলে যাচ্ছি।

    জামান ক্লান্ত গলায় বলল, আমার শরীরটা বোধহয় ভাল না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে বুকে হাঁপ ধরে। মাথাধরা তো লেগেই আছে। সামান্য পরিশ্রমেই কাহিল।

    তুই কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাক। রাতের পাঁচ ঘণ্টা ঘুমে যত উপকার হয়, অন্য সময়ের দশ মিনিটের বিশ্রামেও সমান উপকার। তুই যা তো।

    জামান সত্যি সত্যি উঠে গেল।

    নায়লা কফি বানিয়ে ঘরে ঢুকে দেখে আলম একা একা খাটে পা ঝুলিয়ে বসে আছে। নায়লা বলল, ও কোথায়?

    আলম হাসতে হাসতে বলল, খুব সম্ভবত ঘুমুচ্ছে। আমি ওকে ঘুমুতে পাঠিয়ে দিয়েছি। বলেছে, মাথা ধরেছে। ওকে দেখে মনে হচ্ছে ও খুব টায়ার্ড। আচ্ছা, ওর কি কোন অসুখ-বিসুখ আছে?

    কেন বলুন তো?

    সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখি হা হা করে শ্বাস নিচ্ছে। হার্টের কোন সমস্যা থাকতে পারে বলে আমার ধারণা। যদি সমস্যা থাকে তাহলে তো সিঁড়ি ভেঙে এত দূর উঠা ঠিক না। লিফট থাকতে সিড়ি বেয়ে উঠার ব্যাপারটা আমি বুঝিনি।

    আপনার না বোঝাই ভাল। নিন, কফি নিন। আমি কফি কখনো বানাইনি। কাজেই ঠিকমত হয়েছে কি না বুঝতে পারছি না। হয়ত তিতা হয়ে গেছে।

    কফি তিতা হতে হয়। আমি কফি খাই গন্ধের জন্যে, স্বাদের জন্যে না। ভাবী, তুমি বোস।

    নায়লা বসল। সে শাড়ি বদলেছে। নতুনটা পরেছে, কিন্তু তার ধারণা তাকে আগের শাড়িতেই অনেক বেশি সুন্দর লাগছিল।

    নায়লা ভাবী!

    জি।

    তুমি কি রাগ করেছ আমার উপর?

    রাগ করার মতো আপনি কি কিছু করেছেন?

    হ্যাঁ, করেছি। আমি ছেড়া শাড়ির কথা বলেছি। এটা অভদ্রতা, অন্যায় এবং চূড়ান্ত রকম অশোভন একটা কাজ।

    অশোভন যদি জানেন তাহলে কেন করলেন?

    জানি না কেন করেছি। আর কোনদিন করব না। শেনি নায়লা ভাবী, এই শাড়িটায় তোমাকে মোটেই মানাচ্ছে না।

    আমি জানি। বদলে কি ভেঁড়াটা পরে আসব?

    প্লীজ।

    নায়লা উঠে চলে গেল। আলম লক্ষ্য করলো–নায়লা বের হল অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে। যেন কোন রকমে পালিয়ে যেতে পারলে সে বাঁচে।

    শোবার ঘরে কুণ্ডলী পাকিয়ে জামান ঘুমুচ্ছে। জ্বর আসছে না-কি? নায়লা খুব সাবধানে কপালে হাত ছুঁয়াল। না, জ্বর নেই, তবে গা একটু বোধহয় গরম। নায়লা স্বামীর পাশে খানিকক্ষণ বসল। ওকে একজন ডাক্তার দেখাতে হবে। বেচারা সিঁড়ি দিয়ে একেবারেই ওঠানামা করতে পারে না। বড় কোন অসুখ বাধায়নি তো। সংসারের যে হাল–বড় কোন অসুখ হলে সর্বনাশ হয়ে যাবে।

    ফিরুর মা বাবুকে কোলে নিয়ে শোবার ঘরে ঢুকল। বাবু ঘুমুচ্ছে। নায়লা সাবধানে ছেলেকে বাবার পাশে শুইয়ে দিলো। দুজনই আরাম করে ঘুমুচ্ছে। কি সুন্দর লাগছে এই দুজকে! এই দৃশ্য বোধহয় অনন্তকাল ধরে দেখা যায়।

    ফিরুর মা।

    জি।

    খাবার-দাবারগুলি সব গরম করতে থাকো।

    চইদ্দবার তরকারি গরম করলে তরকারির স্বাদ নষ্ট হয়গো আম্মা।

    তোমাকে যা করতে বলছি, কর। মুখে মুখে তর্ক করবে না।

    পরনের শাড়িটা কি নয়া আম্মা?

    হুঁ।

    ব্যাটাটা যে বইয়া আছে হে আনছে?

    এত কথা কেন বলছ?

    ভাব-ভালবাসার দুই-একটা কথা হুনলেই ওমন গোসা হন ক্যান?

    গোসা হই না। তুমি যাও।

     

    খাবারের আয়োজন বেশ ভাল। চিকন চালের ভাত, মাছের ভর্তা, কুমড়ো ফুলের বড়া, ছোট মাছের চচ্চড়ি, কইমাছ ভাজা, একটা শুটকির আইটেম, দু পদের ডাল।

    আলম বললো, এত ভাল খাবার আমি সারাজীবনেও খাইনি। যত দিন আমি বেঁচে থাকবে ততদিন এর কথা মনে থাকবে। এরকম ভালো খাবার কি প্রায়ই হয়?

    জামান বলল, ভাল খাবারের কি দেখলি? সামান্য ভাজা-ভুজি। অবশ্য ভালো খাবারের সামর্থও নেই।

    এটা যদি ভাল খাবার না হয় তাহলে ভাল খাবার কোনটা? রোস্ট, পোলাও, মুরগি–মোসাল্লাম? মোঘলরা আমাদের রুচি নষ্ট করে দিয়েছে। এখন ভাল খাবার মানেই রোস্ট পোলাও! নায়লা ভাবী।

    জি।

    পরের বার তুমি আমার জন্যে লাউ শাকের একটা তরকারি করবে। আমার মা করতেন। পাতাগুলি আস্ত আস্ত থাকতো। সরুয়াটা হত খুব পাতলা। প্রায় পানি পানি। আস্ত কাঁচামরিচ থাকতো এক গাদা। ঝালের চোটে মুখে দেয়া যেতো না কিন্তু অসাধারণ …

    জি আচ্ছা, পরের বার লাউ পাতার তরকারি করব।

    নায়লা! ভাবী, বল তো স্বর্গের অমৃতের স্বাদ কি? টক না মিষ্টি, না নোনতা?

    জানি না তো। স্বর্গের অমৃত তো কখনো খেয়ে দেখিনি …

    আমি না খেয়েই বলতে পারছি–স্বর্গের অমৃতের স্বাদ টকও না, মিষ্টিও না, ঝাল-ঝাল।

    মানুষটা এত আগ্রহ করে খাচ্ছে যে দেপ্ততে ভাল লাগছে। কুমড়ো ফুলের বড়া সব কষ্টা শেষ করার পর বলেছে, ভাবী, আর কি আছে?

    জ্বি না। আর নেই।

    নায়লার খুব লজ্জা লাগল। পরের বার এই রান্নাটাও রাঁধতে হবে।

    নায়লা ভাবী, তুমি কি পাতুরী রাঁধতে পার? মশলা দিয়ে মাখিয়ে, কলাপাতা দিয়ে মুড়িয়ে মাছটাকে পুড়ানো হয় …

    পারি।

    ওটাও খেতে ইচ্ছা করে। বুঝলে নায়লা ভাবী, তুমি যদি রাজি থাকো তাহলে আমি ঢাকায় অপ্রচলিত খাবারের একটা দোকান দেব। দেশে যেখানে যত অপ্রচলিত রান্না আছে জোগাড় করা হবে। ভাল বাবুর্চি দিয়ে যত্ন করে রান্না করানো হবে। মনে কর, কেউ খেতে গেলো কুমরো ফুলের বড়া, তার পছন্দ হল, সঙ্গে সঙ্গে কুমড়ো ফুলের বড়ার রেসিপি তাকে দিয়ে দেয়া হবে। আইডিয়া তোমার কাছে কেমন লাগছে?

    বুঝতে পারছি না।

    আলম জামানের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বলল, বুঝেছিস জামান, ঢাকায় পথে পথে ঘুরি আর নানান ধরনের আইডিয়া মাথায় ঘোরে। আমেরিকা ফিরে যেতে ইচ্ছা করে না। মনে হয়, আমার তো যথেষ্ট টাকাপয়সাই আছে, এ দিয়ে দেশেই একটা কিছু শুরু করি না কেন?

    জামানের মাথাধরা সেরেছে, তবে শরীর এখনো কেমন দুর্বল দুর্বল লাগছে। আলোচনা ভাল লাগছে না। সে হাই তুলতে তুলতে বলল, এই দেশে ভর্তা-ভাজাভুজির দোলন চলবে না।

    চলবে না কেন? খাবারের মধ্যে মানুষ বৈচিত্র্য খুঁজে না? সব সময় কি চায়নীজ খেতে হবে?

    ভাজা-ভুজির মধ্যে বৈচিত্র্য কিছু নেই। এগুলি অপরিচিত কোন খাবার তো না। সব ঘরেই এসব রান্না হয়।

    আলম বললো, নায়লা ভাবী, তোমার কি ধারণা?

    আমার ধারণা, চলবে। খুব ভাল চলবে, তবে …

    তবে কি?

    শায়লা চুপ করে গেল। আলম আগ্রহের সঙ্গে বললো, বল, তুমি কি বলতে চাও। স্পষ্ট করে বল।

    ধরুন, আপনি যদি চারতলা একটা বাড়ি নেন, খুব সাজানো, খুব সুন্দর, সামনে বাগান, পানির ফোয়ারা…

    তুমি থেমো না,বলে যাও।

    সেই চারতলায় এক একতলায় এক এক রকম খাবার। একতলায় দেশীয় খাবার, দোতলায় চাইনীজ, তিন তলায় …

    আলম নায়লার মুখের কথা কেড়ে নিয়ে উৎসাহের সঙ্গে বলতে লাগলো, তিনতলায় ফাস্ট ফুড–বার্গার, পিজা। চারতলায় কন্টিনেন্টাল ফুডস। শুধু চারতলায় হবে না। পাঁচতলা লাগবে। পাঁচতলায় সুন্দর হলঘর, যেটা ভাড়া দেয়া হবে। জন্মদিন, পার্টি এইসব।

    আলম চুপ করে গেল। তার কপালের চামড়ায় ভাজ পড়েছে। মনে হচ্ছে, সে গভীর চিন্তায় পড়েছে। আমান বলল, তুই কি সত্যি সত্যি হোটেল দিচ্ছিস না কি?

    আলম তার জবাব দিল না। খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে বলল–নায়লা ভাবী, বিয়ের কথাটা এখন বলি। তুমি আমাকে একটা মেয়ে জোগাড় করে দাও।

    কি রকম মেয়ে?

    ভাল একটা মেয়ে। বুদ্ধিমতী। জীবনের বড় অংশ যার সঙ্গে কাটাতে হবে সে বৃদ্ধিমতী না হলে তো মুশকিল। একটা রসিকতা করব–বুঝতে পারবে না, হা করে তাকিয়ে থাকবে, তা হয় না।

    মেয়েটাকে নিশ্চয়ই সুন্দর হতে হবে? পুরুষদের প্রথম কথাই সুন্দর মেয়ে।

    মেয়েদেরও কিন্তু প্রথম কথাই হচ্ছে সুন্দর পুরুষ। তুমি কি এমন কোন মেয়ে পেয়েছ যে অসুন্দর পুরুষ বিয়ে করতে চায়? চায় না। একটা কথা প্রচলিত আছে–টাকাওয়ালা কুশ্রী পুরুষরা টাকার জোরে সুন্দর সুন্দর মেয়েদের বিয়ে করে। আছে না এমন কথা?

    হ্যাঁ, আছে।

    নায়লা ভাবী, এই কথাটা কিন্তু আমরা উল্টো করেও বলতে পারি। আমরা বলতে পারি যে, সুন্দর মেয়েরা টাকার লোভে কুশ্রী পুরুষদের হাতে ধরা দেয়। বলতে পারি না?

    আলম ভাই, মেয়েদের সেই স্বাধীনতা নেই। সবাই মিলে যা ঠিক করে দেয় তাদের তাই করতে হয়। তবে কিছু মেয়ে হয়ত নিজেই আগ্রহ করে টাকাওয়ালা বর খুঁজে। তাদেরও দোষ নেই। ওরা অভাবে অভাবে বড় হয়। অভাব অসহ্যবোধ হয়। মুক্তি পেতে চায়।

    টাকার মধ্যে মুক্তি আছে?

    হ্যাঁ, আছে। টাকার মুক্তিই বড় মুক্তি। আনন্দময় মুক্তি।

    আলম বিস্ময়ের সঙ্গে বলল, সেটা আবার কি?

    আরেকদিন আপনাকে বুঝিয়ে বলব।

    না, আজই বল।

    এই যে আপনি আমাদের এখানে বেড়াতে এসেছেন, কত উপহার কিনে এনেছেন। কিনতে গিয়ে আনন্দ পেয়েছেন, আমরাও উপহারলি পেয়ে আনন্দ পেয়েছি। এই আনন্দ আপনার টাকা আছে বলে আপনি কিনতে পারলেন। আমাদের টাকা নেই। আমরা কোনদিন কিনতে পারব না।

    নায়লা ভাবী, তুমি কি প্রচুর টাকা চাও?

    কেন চাইব না? চাই।

    আলম হাসতে হাসতে বলল–আচ্ছা দেখি এমন কোন ব্যবস্থা করা যায় কিনা যাতে একদিন তোমার প্রচুর টাকা হয়। এখন পান খাওয়াও। পান খেয়ে চলে যাব।

    জামান বলল, রাত অনেক হয়েছে। এত রাতে আর যাবি কি? খেকে যা।

    নো। থ্যাংক ইউ।

    যাবার সময় আলম মানিব্যাগ থেকে দুটা পাঁচ শ টাকার নোট বের করে জামানের দিকে এগিয়ে দিল। জামান বিস্মিত হয়ে বললো, টাকা কিসের?

    বাজির টাকা। এক হাজার টাকার একটা বাড়ি ছিল না তোর সঙ্গে? তুই বাজি জিতেছিস।

    নায়লা বিশিত হয়ে বললো, কিসের বাজি?

    আলম গম্ভীর গলায় বলল, জামানের সঙ্গে বাজি রেখেছিলাম যে তুমি আমাকে বলবে, হোটেলে আপনি কষ্ট করে কেন খাবেন? অল্প কদিন তো আছেন, আমাদের এখানে থাকুন। জামান বলল তুমি কখনো এ জাতীয় কথা বলবে না। এইন ইয়ে এক টাকা বাজি ছিল। তুমি কিছু বললে না। কাজেই জামান বাজি জিল। নে জামান, টাকা রাখ। বাজির টাকা নিতে হয়।

    জামান অস্বস্তির সঙ্গে তাকিয়ে আছে।

    আলম নোট দুটো টেবিলে নামিয়ে বের হয়ে এল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছেলেটা – হুমায়ূন আহমেদ
    Next Article চৈত্রের দ্বিতীয় দিবস – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }