Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ছায়া কালো কালো – বুদ্ধদেব বসু

    বুদ্ধদেব বসু এক পাতা গল্প71 Mins Read0
    ⤶

    ১০. পরীক্ষিতের খোঁজ

    মহিমবাবু বললেন, “আসুন ইন্স্পেক্টরবাবু, আসুন। কিন্তু আপনার আগেই আমরা পরীক্ষিতের খোঁজ পেয়েছি, তা তো দেখেছেন। কী করে পেলুম, তা যদি জানতে চান – “
    কী করে পেলেন তা জানি” বলেই ইন্স্পেক্টরবাবু আবার পাহারাওয়ালাদের কী ইঙ্গিত করলেন, তারা হঠাৎ দুজনে মহিমবাবুর দু’দিকে গিয়ে দাঁড়াল পরের মুহূর্তে একজন খপ করে তাঁর হাত দুটো ধরে ফেললে আর একজন পরিয়ে দিলে হাতকড়া।
    চঞ্চল চিৎকার করে উঠল, “এ কী! এ কী কাণ্ড!” পরীক্ষিৎবাবু উঠে দাঁড়িয়ে হাঁ হাঁ করে ছুটে এলেন, আর উপেন ধর মাথায় হাত দিয়ে ধপ করে একটা সোফায় বসে পড়ল।

    পরীক্ষিৎবাবু বললেন, “কে হে তুমি, তোমার তো বদ সাহস। খোলো, ওর হাত কড়া, খোলো। জান, ও আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু।”
    “কী রকম বন্ধু প্রমাণ করে দিচ্ছি। ঐ টেবিলের উপর কাগজখানা কী?”
    “তা দিয়ে তোমার দরকার?”
    “তা দরকার একটু আছে বৈকি! আপনার নতুন উইলটা কী রকম হল?”
    “সে সব বিষয়ে তোার সঙ্গে কথা কইতে আমি প্রস্তুত নই। তুমি এখানে এসেছ কেন – তোমাকে তো কেউ ডাকেনি?”
    “কেন এসেছি? এইজন্যে -” রণজিৎবাবু এগিয়ে গিয়ে ছোঁ মেরে টেবিলের উপর থেকে কাগজখানা তুলে নিয়ে ভাঁজ করে পকেটে ভরলেন। পরীক্ষিৎবাবু অত্যন্ত উত্তেজিত হয়ে কী বলতে যাচ্ছিলেন, রণজিৎবাবু তাঁকে বাধা দিয়ে বললেন, “আমার সব কথা আগে শুনে নিন, তারপর যা হয় বলবেন। মহিমবাবু, আপনাকে একটু কষ্ট দিতে হল, কিন্তু আপনি যেরকম ডেঞ্জেরাস ক্রিমিনাল, ঐ হার কড়াটা না হলেও চলছে না। মাপ করবেন। তাই বলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বসুন না এখানে।”

    পরীক্ষিৎবাবুর মুখে অপার বিস্ময়ের ভাব ফুটে উঠল। তিনি শুধু বললেন “তুমি কি পাগল হলে?”
    রণজিৎবাবু একটা চেয়ারে বলে বললেন, “তাহলে সবটাই শুনুন। আপনার নিশ্চয়ই মনে আছে, চ্যাটার্জি ব্যাঙ্ক যখন ফেল পড়ল? আপনার কত টাকা ছিল সেখানে?”
    “ছিল কিছু। সে কথা এখানে কেন?”
    “কে একজন লোক জাল শেয়ার বেচে সরে পড়ল, ধরা গেল না। তাতেই ব্যাঙ্ক ফেল পড়ল, তাই তো? লোকটিকে এখন ধরা গেছে।”
    “কে সে?”
    “সে আপনার সামেই বসে আছে। তার আসল নাম মহিম চ্যাটুয্যে, কিন্তু শেয়ারগুলো বেচেছিল, হলধর হালদার নামে; অর্থাৎ আপনাদের পাঁচজনের টাকা মেরে দিয়ে…”

     

     

    পরীক্ষিৎবাবু ভয়ানক উত্তেজিত হয় বললেন, মিথ্যে মিথ্যে কথা। এর প্রমাণ?”
    “প্রমাণ আমি যথাসময়ে কোর্টে দাখিল করব। তারপর হল কী – নানা ব্যাঙ্কে নানা বেনামিতে লাখ কযক টাকা রেখে তিনি খুব গরিবের মতো কিছুদিন ঘুরে বেড়ালেন। তারপর বের করলেন, ‘কলকাতা হরকরা,’ এ পত্রিকার জন্য লালবিহারী মালাকারের কাছ থেকে মোটা টাকা বাগানো হল, আপনারা পাঁচজনও বাদ গেলেন না। কিছুদিন পরে নব-সাহিত্য-ভবনের সূত্রপাত হল, আপনার সব বই এখন থেকে ওরাই বার করবে, এইরকম কন্ট্র্যাক্ট হয়েছে, না?”
    “তা তো হয়েছে। কিন্তু – “
    “নব সাহিত্য ভবনের ম্যানেজিং ডিরেক্টর জয়রাম শীলকে আপনি চেনেন? তাঁকে দেখেছেন কখনও?”
    “তাকে দেখবার দরকার হয় নি। মহিমই সব ব্যবস্থা করে দিযেছে।”
    “তাকে দেখবেনও না কখনও, কারণ মহিম চাতুয্যে আর জয়রাম শীল একই ব্যক্তি। নব সাহিত্য ভবন বেনামিতে মহিমবাবুরই কোম্পানি।”
    “বল কী হে।”
    “ঠিকই বলি। ‘দোর্দণ্ডপ্রতাপ’কে খাটো করে ‘কলকাতা হরকরা’ যাতে জাঁকিয়ে উঠতে পারে এই উদ্দেশ্যে আগাগোড়া উনি নানারকম প্যাঁচ খেলে যাচ্ছেন। অসম্ভব চালাক লোক আপনার এই বন্ধুটি! আপনি কি লালবিহারীবাবু কেউ কিছু বুঝতে পারেন নি।”
    এখানে চঞ্চল বলে উঠল, “কিন্তু পরীক্ষিৎবাবুর অন্তর্ধানের রহস্য – “
    কথাটা শুনে পরীক্ষিৎবাবু চমকে উঠলেন, “আমার অন্তর্ধান! তার মানে?”
    “বাঃ, এই একটা প্যাঁচেই তো ‘হরকরা’র কাটতি তিনগুণ বেড়ে গেল। আপনি তো এই কাশীপুরের বাগানবাড়িতে বসে আছেন – এদিকে খবরের কাগজে কী হুলুস্থূল – কলকাতায় কী হৈ চৈ – পুলিশ, গুলি ছোঁড়া – ডায়মণ্ড হার্বরে একটা পড়োবাড়িতে ধস্তাধস্তি – কত কিছুই তো হযে গেল! আপনি কি করে জানবেন – আপনাকে তো খবরের কাগজ পড়তে দেওয়া হয়নি, কি কারো সঙ্গে দেখা করতে দেওয়া হয় নি।”
    “খবরের কাগজ আমি ইচ্ছে করেই পড়িনি। কাগজ খুলেই বড় বড় অক্ষরে পরীক্ষিৎ জয়ন্তীর খবর – এ আর ভালো লাগে না। বিরাট একটা হৈ চৈ তো হবেই, তার আগে একটা দিন নিরিবিলি এই বাগানবাড়িতে কাটাব, এই রকম ইচ্ছে ছিল। তা, এ নিযেও বুঝি হুলুস্থূল?”
    “হুলুস্থূল বাড়িয়েছেন আপনার বন্ধুই – আর এই বাগানবাড়িতে এসে একটা দিন কাটাবার ইচ্ছেটা, মহিমবাবুই আপনার মনে জাগান – কেমন, ঠিক কিনা?”
    “তা, মহিমই বলেছিল বটে -”
    “এ কথাও বলেছিলেন যে বিজয়বাবুকে যেন আগে জানানো না হয়, পাছে তাঁর আপত্তিতে এমন চমৎকার প্ল্যানটা ভণ্ডুল হয়ে যায়।”
    “কিন্তু বিজয় কি খবর পায় নি? মহিম, তুমি জানাওনি যে, আমি এখানে আছি?”
    মহিম চাটুয্যে চুপ।

     

     

    রণজিৎবাবু বলতে লাগলেন, “ব্যাপারটা এইরকম। মহিমবাবুর টাকার তৃষ্ণা অসীম! নানা অসৎ উপায়ে প্রায় সাত লাখ টাকা তিনি করেছেন, কিন্তু লোভ তাঁর বেড়েই চলেছে। এত বেশি লোভ করতে গিয়ে শেষ সামলাতে পারলেন না। কিন্তু মহিমবাবু, এ কথা বলবই যে আপনি অদ্ভুত ক্ষমতাশালী লোক। যেমন আপনার কল্পনাশক্তি, তেমনি আপনার দুঃসাহস। এ ব্যাপারটাও প্রায় গুছিয়ে এনেছিলেন, উপেন ধর মশাইও তাঁর পার্ট প্লে করেছেন চমৎকার, কিন্তু পরীক্ষিৎবাবুর ঘরে তাঁর টেবিলের উপর আরও একখানা অর্ধ সমাপ্ত চিঠি পড়ে ছিল, সেটি অপনি সরাতে ভুলে গিয়েছিলেন। তাতেই আমার পক্ষে ব্যাপারটা সহজ হয়ে গেল। আজ সকালে যে চিঠিটা পরীক্ষিৎবাবুর টেবিল থেকে তুলে নিয়ে আপনাদের সকলকে দেখালুম, তার তলাতেই আর একখানা চিঠি ছিল, সেখানা চট করে আমি পকেটে ভরে ফেলেছিলুম, আর কেউ লক্ষ করেনি।”
    মহিমবাবুর মুখ দিয়ে একটা অস্পষ্ট আর্তস্বর বেরুল।
    রণজিৎবাবু পকেট থেকে একগদা কাগজ বার করলেন। তার ভিতর থেকে একটি বেছে নিয়ে পড়লেন – “মহিম, আমি প্রিন্সেপ ঘাটে থাকব, তুমি সেখানেই ।।… চিঠি শেষ করা হয়নি, টেবিলের উপরেই পড়ে ছিল। এ চিঠির পরে কি আপনি আবার লিখে পাঠিয়েছিলেন?”

     

     

    রণজিৎবাবু কাগজখানা পরীক্ষিৎবাবুর সামনে টেবিলের উপর মেলে ধরলেন।
    পরীক্ষিৎবাবু কাগজটার দিকে তাকিয়ে বললেন, “ঐ আমার এক বদভ্যাস , একবারে একটা চিঠি প্রায়ই শেষ করে পারিনে – এক লাইন লিখে উঠে যাই। হ্যাঁ, পরে এই চিঠিই আবার লিখে পাঠিয়েছিলুম বইকি, তাতে হয়েছে কি?”
    “এ হাতের লেখা তবে আপনারই?”
    “হ্যাঁ, আমার বইকি!”
    “আচ্ছা, দেখুন তো, এ হাতের লেখা আপনার কিনা?” বলে রণজিৎবাবু আর একখানা কাগজ ঔপন্যাসিকের সামনে মেলে ধরলেন।
    “আরে, এ কী আশ্হর্য! এ তো হুবহু আমার হাতের লেখা, কিন্তু এ চিঠি তো আমি কখনও লিখিনি! কেনই বা লিখব? আমি তো কখনও ডায়মণ্ড হার্বারে বন্দী হইনি। এ কী কাণ্ড? এ যে দেখছি দস্তুরমতো নভেলিয়ানা!” পরীক্ষিৎবাবু বিহ্বলভাবে এদিক ওদিক তাকাতে লাগলেন।

    রণজিৎভাবে বললেন, “হ্যাঁ, খুবই আশ্চর্য! আপনার হাতের লেখার সঙ্গে এতই মিল যে, আমাদের হ্যাণ্ডরাইটিং এক্সপার্টেরও প্রথমটায় ধাঁধা লেগেছিল। উপেন ধর মাশাই নিপুণ শিল্পী বটে!
    পরীক্ষিৎবাবু উপেন ধরের দিকে তাকিয়ে বললেন, “উপেন, তোমার এই কাজ?”
    উপেনবাবু হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে উঠে বললেন, “আপনার পা ছুঁয়ে বলছি, আমার কোনো দোষ নেই-”
    রনজিৎবাবু বললেন, “ছি ছি, আপনি এত ব্যাকুল হয়ে পড়লেন কেন? থামুন, থামুন! আরে আপনাকে নিয়ে মহা মুশকিলই হল দেখছি। আপনার মতো একজন করিৎকর্মা লোকের কি এ সব কান্নাকাটি মানায়? বাস্তবিক,” পরীক্ষিৎবাবুর দিকে তাকিয়ে সামন্তমশাই বলতে লাগলেন, “এই উপেন ধরের মতো চৌকস লোক বাংলাদেশে প্রায় দেখা হায় না। রিভলবার ছুঁড়তেও ইনি ওস্তাদ। ছোট্ট কামরায় তিনজন লোক বসে আছে, একজনের কান ঘেঁষে, আর একজনের নাকের তলা দিয়ে, তৃতীয় ব্যক্তির ঠিক চুলের উপর দিয়ে গিয়ে গুলিটি কাঠের পার্টিশন ফুঁড়ে একঘর লোক পার হয়ে টাইপিস্টের টেবিলের তলায় গিয়ে পড়ল – ভাবতে পারেন?”

     

     

    চঞ্চল এতক্ষণ অবাক হয়ে শুনছিল, এইবার বলে উঠল, “ঐ গুলিতা তাহলে উপেন ধরই ছুঁড়ছিল? কেন? এর উদ্দেশ্য কী?”
    ইন্স্পেক্টরবাবু সে কথার জবাব না দিয়ে বলতে লাগলেন, “সবই ঠিকঠাক মতো হয়েছিল, কিন্তু আপনাদের একটু ভুল হয়ে গিয়েছিল মহিমবাবু, গুলিটা গরম ছিল না। এই ত্রুটি ছাড়া আপনাদের অভিনয় চমৎকার হয়েছিল – প্রশংসা করতে হয়। বিশেষ করে আপনার পার্ট! ওঃ, আপনার টেবিলের তলায় ঢোকাটি কী চমৎকারই হয়েছিল – ভুলতে পারছি না। রিয়ালি ম্যাগনিফিসেন্ট।”
    বলে রণজিৎবাবু হাসতে লাগলেন।
    চঞ্চল বললে, “কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছিনে, কেন ছোঁড়া হয়েছিল? কার উদ্দেশ্য?”

    রণজিৎবাবু হাসতে হাসতে বললেন, “এইখানেই তো মজা। গুলিটা আসলে ছোঁড়াই হয় নি, ওটা আগে থেকেই পড়ে ছিল টাইপিস্টের টেবিলের তলায়। পিছন থেকে উপেনবাবু একটা ফাঁকা আওয়াজ করেছিলেন মাত্র।”
    “পিছন থেকে। কোত্থেকে?”
    “মহিমবাবুর কামরার পিছনেই তাঁর বাথরুম, সেখান থেকে।”
    “তারপর তিনি পালালেন কেমন করে?”
    “পালাবার দরকার হয় নি, বাথরুমেই বসে ছিলেন। তুমি হয়তো লক্ষ করোনি চঞ্চল, বাথরুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল, আর দরজায় একটা নোটিশ লাগানো ছিল – “নট টু বি ইউজড।”

     

     

    চঞ্চল বললে, “হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে বটে। তাই তো। বাথরুমটা খুঁজে দেখবার কথা তো কারও মনে হয় নি।”
    “আমার হয়েছিল, কিন্তু দরকার বোধ করিনি। ব্যাপারটা কী, আমি তার আগেই বুঝে ফেলেছিলাম। মহিমবাবু একটা ঘণ্টা টিপলেন, বেয়ারার হাতে একটা কাগজ দিয়ে বললেন, “টাইপ।” তারপরেই তো এই কাণ্ড। ঐ ঘণ্টা বাজিযে অসলে উপেন ধরকেই ইঙ্গিত করা হয়েছিল।”
    “কিন্তু এর দরকার কী ছিল, তাই তো আমি বুঝতে পারছি না।”
    “দরকার ছিল এইতে প্রমাণ করা যে, পরীক্ষিৎবাবুর শত্রুরা শুধু তাঁকে সরিয়েই তৃপ্ত হয়নি, তাঁর শ্রেষ্ঠ বন্ধু মহিম চাটুয্যেকেও খুন করবার চেষ্টায় আছে।”

    এখানে পরীক্ষিৎবাবু বলে উঠলেন, “তোমার কথাবার্তা শুনতে শুনতে আমার মাথা ঘুরছে, কিছুই বুঝতে পারছি না। দয়া করে প্রথম থেকে বুঝিয়ে বলো, নয়তো একটু পরেই মনে হবে যে পাগল হয়ে গেছি।”
    সামন্তমশাই বললেন, “বেশ, প্রথম থেকেই বলি। মহিমবাবুর এটা হল দেখা বিন্তির খেলা। প্রথম থেকেই দু হাতের খেলা খেলে যাচ্ছেন – সকলের সামনে এগিয়ে আছেন বরাবর, যাতে তাঁর উপর সন্দেহ পড়বার কথাই না ওঠে। আর তাঁর সহকর্মী হিসাবে নিলেন বেচারা উপেন ধরকে। উপেনবাবুকে সত্যি খুব দোষ দেওয়া যায় না। – তিনি মহিমবাবুর হাতের পুতুলমাত্র – তাঁর অবস্থা ভালো নয়, মোটা টাকার লোভে রাজি হয়েছিলেন।”
    হঠাৎ উপেন ধর আবার খানিকটা ফোঁস ফোঁস করে কেঁদে উঠলেন।
    ইন্সপেক্টরবাবু বলতে লাগলেন, “মহিমবাবুর মতলব ছিল, এই ব্যাপারে একঢিলে অনেকগুলো পাখি মারা। প্রথমত, ‘দোর্দণ্ডপ্রতাপ’ আর বৃন্দাবন গুপ্তকে জব্দ করা – এঁরা পরীক্ষিৎবাবুর পক্ষপাতী নন, তাঁদের উপর সন্দেহ ফেললে লোকে সহজেই বিশ্বাস করবে। বেচারা বৃন্দাবন গুপ্তকে তো রীতিমতো হাজতবাসই করিয়ে নিলেন। আহা – এতক্ষণে বোধহয় আধখানা হয়ে গেছে বেচারা। লালবাজারে গিয়ে প্রথমে ওঁকে ছেড়ে দিয়ে তারপর অন্য কাজ।”
    পরীক্ষিৎবাবু বললেন, “সে কী! বৃন্দাবন গুপ্ত হাজতে!”
    “হ্যাঁ, আপনার অন্তর্ধানের সঙ্গে বৃন্দাবন গুপ্তের যে কোনোরকম সংশ্রব আছেই, মহিমবাবু প্রথম থেকেই খুব জোর দিযে তো বলতে লাগলেন। আমি ভদ্রলোককে ধরেই আনলুম – পাছে মহিমবাবু বুঝতে না পারেন যে আসলে ব্যাপারটা কি, যা আমি আঁচ করেছি। এর মধ্যে উপেন ধরকে এমন কৌশলে মহিমবাবু জড়িয়েছিলেন যে, আমারও প্রথমটা খটকা লেগেছিল। উপেন ধরের উপর খানিকটা সন্দেহ তিনি এইজন্যেই ফেলেছিলেন, যাতে পুলিশের গোলমাল লাগে।

     

     

    “এদিকে লালবিহারীবাবুকে পটিয়ে মহিমবাবু শ্রী ইন্সিওরেন্স কোম্পানি ফাঁদবার চেষ্টায় আছেন – অবশ্য নিজের নামে নয়, মাঝখানে উপেন ধর আছেন শিখণ্ডী। পরীক্ষিৎবাবুকে দিযে অনেকগুলো শেয়ার কিনিয়ে, তাঁকে ডিরেক্টর করে, জয়ন্তীর দিনে সব কাগজে তাঁর ছবি দিয়ে বড় বড় বিজ্ঞাপন বেরুতো – বেশ ভালোই হত; কিন্তু এর মধ্যে আর একটু প্যাঁচ না কষে মহিমবাবু তৃপ্ত হতে পারলেন না। তাই তিনি ভাবলেন – পরীক্ষিৎ একদিন গিয়ে মালাকার মশাইয়ের কাশীপুরের বাগানে থাকুক, এদিকে আমি ‘হরকরা’র হু হু করে কাটতি হবে, তারপর ঠিক জয়ন্তীর দিন ভোরবেলা ঔপন্যাসিকটিকে বের করে আনব – এবং তাঁকে উদ্ধারও করবে, পুলিশ নয়, অন্য কেউ নয়, ‘হরকরা’ই। মোটের উপর এ-ব্যাপারে ‘হরকরা’র প্রতিপত্তি এত বেড়ে যাবে যে ‘দোর্দণ্ডপ্রতাপ’কে নীচে ঠেলে সে ধাঁ করে উপরে উঠে যেতে পারবে। আর পরীক্ষিৎ উদ্ধারের ব্যাপারের নয়ক তিনি স্থির করলেন এই চঞ্চলকে, যে তাঁর আপিসের মধ্যে সবচেয়ে ছেলেমানুষ, যে কিছুই বুঝবে না, যাকে ইচ্ছেমতো চালনো যাবে।

    “এরপর নাটকটি বেশ যত্নে সাজানো হল। পরীক্ষিৎবাবু এমনিই ক্লান্ত ও লোকের উৎপাতে বিরক্ত হয়ে ছিলেন – তাঁকে কাশীপুরের বাগানবাড়িতে বিশ্রাম করতে সহজেই রাজি করানো গেল। স্থির হল, আগে কাউকে কিছু বলা হবে না, পরে বলা হবে শুধু বিজয়বাবুকে, তাও চুপে চুপে। আঠারো তারিখে সন্ধের পরে গঙ্গার ধারে মহিমবাবুর সঙ্গে পরীক্ষিৎবাবুর দেখা হল। পরীক্ষিৎবাবু গাড়ি ফেরত পাঠিয়ে দিলেন – তাঁর ড্রাইভার যে লম্বা লোকটিকে দেখেছিল, সে মহিম চাটুয্যে ছাড়া আর কেউ নেয়।”
    “অ্যাঁ!” চঞ্চলের গল দিযে একটা বিস্মিত আওয়াজ বেরুল।
    “সেখানে আলো কম ছিল, ড্রাইভার দূর থেকে ভালো দেখতে পায় নি, লক্ষও করেনি। লম্বা লোকটি কে হতে পরে, তা নিয়ে কত গবেষণা; এ কথা অবশ্য কারুরই মনে হয়নি যে মহিমবাবুও লম্বা। এদিকে লম্বা লোকটিকে যাতে উপেন ধর বলেই সন্দেহ হয় সেজন্য চেটার ত্রুটি হয় নি। উপেন ধরকে ঐ প্রিন্সেপ ঘাটে রেখে পরীক্ষিৎবাবুকে নিয়ে মহিমবাবু চলে এলেন কাশীপুরে। আপনারা কি ট্যাক্সিতে এসেছিলেন, না মহিমবাবুর গাড়িতে?”
    পরীক্ষিৎবাবু বললেন, “ট্যাক্সিতে। কিন্তু উপেনকে তো ওখানে আমি দেখিনি।”
    “আপনার তো দেখবার দরকার নেই যাদের দরকার, তারা দেখেছিল। রাত্রে বিজয়বাবু যখন চঞ্চলকে নিযে প্রিন্সেপ ঘাটে গেলেন, উপেনবাবু তার আগেই ব্রিন্দাবন গুপ্তের একটি ভিজিটিং কার্ড ওখানে ফেলে রেখেছিলেন – যে কোনো লোকের একখানা কার্ড জোগাড় করা কিছুই শক্ত নয়। তারপর ইচ্ছে করে ওদের সামনে দিয়ে হুস্ করে পালিয়ে গেলেন – এ আর কিছুই নয়, ব্যাপাটাকে আরও জটিল আরও গোলমেলে করে তোলা। ময়দানের ভিতরে অন্ধকারে তিনি যেন একেবারে মিলিয়ে গেলেন – না চঞ্চল?”
    “তাই তো মনে হয়েছিল।”
    “ময়দানের মধ্যে একটু দূরেই একটি গাড়ি অন্ধকারে মিলিয়ে ছিল – লালবিহারীবাবুর একটি ছোট অস্টিন মহিমবাবু কয়েকদিনের জন্য ধার করে এনেছিলেন। এ-গাড়ি কোন কাজে লাগবে লালবিহারীবাবুর অবশ্য তা স্বপ্নেরও অগোচর। সেই গাড়ি নিয়ে একেবারে ছুট মহিমবাবুর বাড়িতে। তারপর থেকে উপেন ধরকে আর পাওয়া যায় না – কী করেই বা যাবে, তিনি যে মহিমবাবুর বাড়িতেই দিব্যি খাচ্ছেন দাচ্ছেন আর ঘুমোচ্ছেন।তোমরা যখন মহিমবাবুর বাড়ি গেলে চঞ্চল, উপেন ধর তখন তোমাদের পাশে ছোটো ঘরটিতেই আরামে নিদ্রা যাচ্ছেন।”
    চঞ্চল চেঁচিয়ে বলে উঠল, “বলেন কী?”
    “এই তো ব্যাপার। বিজয়কৃষ্ণকে কিছুই বলা হল না, গরম গরম ‘হরকরা’ বেরুল আশ্চর্য খবর নিয়ে, পুলিশকে টেলিফোন করলেন মহিমবাবুই, তারপর পুলিশের মহা বন্ধু ও উপদেষ্টা হয়ে বসলেন। ‘দোর্দণ্ডপ্রতাপে’র প্রোপ্রাইটর শশাঙ্ক বক্সিকেও এর মধ্যে জড়াবার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সকালবেলাই উপেন ধরের জাল চিঠি ডাকে দেওয়া হল, তারপর দুপুরবেলা মহিমবাবু তকে লুকিয়ে আপিসে এনে বাথরুমে বন্ধ করে রাখলেন। আমি যেই বললুম, “আমরা সকলকে সন্দেহ করি যতক্ষণ উল্টোটা প্রমাণ না হয়” তার একটু পরেই ঘণ্টা বাজাল আর গুলির আওয়াজ হল। এতে এটা প্রমাণ হল যে আর যাই হোক, মহিম চাটুয্যেকে সন্দেহ করবার সাহস পুলিশেরও নেই, গ্রেপ্তার তো ছাড়। ‘হরকরা’র বিজ্ঞাপনের দিক থেকেও মস্ত লাভ, জাঁকালো স্পেশাল বেরুল বিকেলে। মহিম চাটুয্যেকে হত্যা করবার চেষ্টা – উঃ কী সাংঘাতিক! তোলপাড় পড়ে গেল শহরে।”
    “তারপর ডায়মণ্ড হার্বারের খবর নিয়ে ঐ চিঠি। ওর উদ্দেশ্য আর কিছুই নয়, পুলিশকে নিযে একটু রগড় করা। তোমাকে নিয়েও চঞ্চল। উপেন ধরকে পাঠানো হল, কারণ তাকে অনুসরণ করে আমরা ঠিক জায়গায় এসে হাজির হব – আর তখন মহিমবাবু আমাদের সাদর অভ্যর্থনা জানিয়ে বলবেন – পরীক্ষিৎ উদ্ধারকার্য তাঁর দ্বারাই সম্পন্ন হয়ে গেছে, আমাদের মিছিমিছি খাটালেন বলে দুঃখিত। কী করে উদ্ধারকার্য সম্পন্ন হল, সে বিষয়ে ছোটো একটি গল্পও ভেবে রেখেছিলেন – আমাদের আড়ালে ডেকে নিযে বলতেন, আর আমরা তাঁর ক্ষমতার স্তম্ভিত হয়ে কুর্ণিশ করে বিদায় নিতুম। কিন্তু সময় তাঁকে আর দেওয়া হল না।
    “তুমি বোধ হয় জান না চঞ্চল, তোমার পিছন পিছন একই ট্রেনে উপেন ধরকে পাঠানো হয় ডায়মণ্ড হার্বারে আবার তার পিছনে আমার একজন চর ছিল। ডয়মণ্ড হার্বার স্টেশনে সেই গাড়িটি অপেক্ষা করছিল, তুমি স্টেশন থেকে বেরোবার আগেই উপেনবাবু সেই গাড়ি নিয়ে উধাও হলেন – ড্রাইভারকে বিদায় দিয়ে। সন্ধের কিছু পরে উপেনবাবু সেখানে এলেন গাড়ি নিয়ে, গাড়িটা কিছু দূরে রেখে ঢুকলেন বাড়িতে। তুমি তখন ভিতরের ঘরে বসে কাঁপছ, আর আমি পিছনদিকের উঠোনে দাঁড়িয়ে আছি অন্ধকারে অদৃশ্য হয়ে। উপেনবাবুর ঘুঁষিগুলো যখন তোমার উপর পড়ছিল, আমার কষ্ট হচ্ছিল তোমার জন্যে, হাসিও পাচ্ছিল, কিন্তু তোমাকে উদ্ধার করবার চেষ্টা করি নি, কারণ তাহলে নাটকটা মাঝখানেই নষ্ট হয়ে যায়। ঘুঁষোঘুঁষির উদ্দেশ্য আর কিছু নয়, কালকের ‘হরকরা’য় খুব ফলাও করে ছাপা। উপেন ধরই অপরাধী হিসেবে ধরা পড়বে পুলিশের হাতে, বানিয়ে যা খুশি একটা গল্প বলবে, তারপর প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতেই হবে – মহিমবাবু প্ল্যান ছিল এইরকম। এদিকে তোমাকেও একজন ছোটোখাটো হিরো সাজিযে ‘হরকরা’য় কোন না লম্বা চওড়া লেখা বেরোবে। তুমি ভেব না চঞ্চল, যে তুমি উপেন ধরের গাড়িতে লাফিয়ে উঠতে পেরে খুব একটা বীরত্ব করেছিলে, তোমাকে না নিয়ে উপেন ধর যেতেই না। তার পিছন পিছন আমি আসব, তাও উপেন ধর জানে। সহজে ধরা দিলে ভালো দেখায় না, সেইজন্যে এত দূর এসে ইচ্ছে করে একটা ল্যাম্পপোস্টের সঙ্গে গাড়িটাকে আস্তে ঠুকে দিলে। উপেনবাবু, আপনি যেমন চমৎকার অভিনেতা, তেমনি চমৎকার গাড়ি চালিয়ে। মহিমবাবুর প্ল্যান ছিল উপেন ধরকে ধরতে পারার জন্য আমাকে প্রচুর কংগ্রাচুলেট করবেন, আমাকে বলবেন তাকে এক্ষুণি হাতকড়া পরিয়ে লালবাজার নিয়ে যেতে, কিন্তু ব্যাপারটা হল একটু অন্যরকম। … আচ্ছা, মহিমবাবু, আপনাকে তাহলে এখন কষ্ট করে একটু গা তুলতে হচ্ছে। উপেনবাবু, আপনিও আসুন, আপনার কিছু ভয় নেই সত্য কথা খুলে বলবেন, এই আর কি!”
    উপেন ধরের গলা দিয়ে বিকৃত একটা শব্দ বেরুল, তার মানে বোঝা গেল না।

     

     

    সব শুনে পরীক্ষিৎবাবু বললেন, “এখনও আমি ঠিক বুঝতে পারছি না, মাথাটা ঝিমঝিম করছে।”
    “বোঝবার আর কী আছে, বলুন? হ্যাঁ, একটা কথা। এত রাত্তির অবধি জেগে ছিলেন?”
    পরীক্ষিৎবাবু আমতা আমতা করে বললেন, “একটু জরুরি বিষয়ে আলোচনা হচ্ছিল।”
    “উইলের বিষয় তো? মহিমবাবু আপনার কানে আপনার ভাইয়ের বিরুদ্ধে অনেক বিষ ঢালছিলেন, সেটা বুঝতেই পারছিলুম। আপনি না থাকলেই বিজয়বাবু খুশি হন, আপনার টাকার উপরেই ওঁর নজর… এই তো? নূতন উইলের ড্রাফটটা পকেটেই রয়েছে, ওতে মহিমবাবুর ছেলের হাতে কত দিচ্ছিলেন? …আপনার অনুমতি পেলে ওটা ছিঁড়ে ফেলি।”

    পরীক্ষিৎবাবু উত্তরের অপেক্ষা না করেই রণজিৎবাবু পকেট থেকে সেই কাগজটা বের করে কুচিকুচি করে ছিঁড়ে ফেললেন। একটা হাই তুলে বললেন। “ওঃ, এখন একটু না ঘুমুলে আর পারব না। মহিমবাবু চলুন, আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দিই … কিছু ভাববেন না, আপনার বন্ধু উপেন ধরও সঙ্গে থাকবেন। উঃ, আপনার মতো টাকার লোভ সাধারণ দেখা যায় না। লালবিহারীবাবুকে দিয়ে একটা পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিলেন, সেটাও ‘হরকরা’র নাম করে আত্মসাৎ করতেন। যাই হোক, আপাতত কযক বছরের জন্য আপনি নিশ্চিন্ত হলেন – আপনার সমস্ত খরচ গভর্মেন্টই বহন করবে।”

     

     

    এরপর পরীক্ষিৎবাবুর দিকে তাকিযে রণজিৎবাবু বললেন, “আচ্ছা, এখন তাহলে বিদায় নিচ্ছি আমরা, আপনি বিশ্রাম করুন। আমরা পুলিশের লোক, নানারকম অপ্রিয় কাজ করতে হয়, আপনার মূল্যবান সময়ও অনেকখানি নষ্ট করে গেলুম, তবে এটুকু ভাবতে ভালো লগছে যে আমার আজকের দিনের খাটুনি একেবারে ব্যর্থ হয়নি – আপনার জীবনের উপর হতে মস্ত কালো একটা ছায়া আমি সরিয়ে নিতে পারলুম।”

    পুলিশে ঘেরাও হয়ে গাড়িতে ওঠবার আগে মহিম চাটুয্যে চঞ্চলের দিকে তাকিযে বললেন, “চললুম, চঞ্চল। ফিরতে কিছু দিন দেরি হবে। যদি পার, ‘হরকরা’ চালিয়ে নিও।”

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতিথিডোর – বুদ্ধদেব বসু
    Next Article ছোটগল্প – বুদ্ধদেব বসু

    Related Articles

    বুদ্ধদেব বসু

    বোদলেয়ার: তাঁর কবিতা – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    ছোটগল্প – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    তিথিডোর – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    পিরানদেল্লোর গল্প – সম্পাদনা : বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    রাত ভ’রে বৃষ্টি – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    আমার ছেলেবেলা – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }