Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ছেলেটা – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প79 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. একজন লইয়ার এসেছেন

    একজন লইয়ার এসেছেন, রনির সঙ্গে কথা বলবেন। রনি লেগো দিয়ে স্পেস ক্যাপসুল বানাচ্ছিল। বানানো বন্ধ করে উঠে গেল। লইয়ারদের সঙ্গে সে আগেও অনেকবার কথা বলেছে। প্রতিবারই প্রচণ্ড রাগ লেগেছে। সে নিশ্চিত আজো তার প্রচণ্ড রাগ হবে। লইয়ার কথা শেষ করে ফিরে যাবে, সে রাগ নিয়ে নিজের ঘরে ঢুকবে। স্পেস ক্যাপসুল বানাতে পারবে না। রাতে ঘুমুতে যাবার সময় দুঃস্বপ্ন দেখবে। সেই দুঃস্বপ্নে কালো টুপি মাথায় দেয়া কয়েকটা এলিয়েন তাকে নিতে আসবে। সে দৌড়ে পালাতে চেষ্টা করবে। যেদিকেই যাবে সেদিকেই একজন এলিয়েন দাঁড়িয়ে থাকবে। যতবার রনি কোনো লইয়ারের সঙ্গে কথা বলে ততবারই এরকম দুঃস্বপ্ন দেখে।

    রনি লইয়ারের সামনে সোফায় বসল। লইয়ার সঙ্গে সঙ্গে বলল, খোকা নড়াচড়া করবে না। চুপচাপ বসো।

    অথচ রনি কিছুই করে নি। শান্তভাবে বসেছে। কিছু না করার আগেই ভদ্রলোক ধমক দিলেন কেন? রনি সোফায় হেলান দিয়ে বসেছিল। এখন সোজা হয়ে বসতে বসতে বলল, নড়াচড়া করা যাবে না কেন?

    লইয়ার চোখ থেকে চশমা সরিয়ে রনির দিকে তাকিয়ে রইলেন। রনি আবারো বলল, আমাকে বুঝিয়ে বলুন কেন নড়াচড়া করা যাবে না।

    লইয়ার রাগী রাগী গলায় বললেন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। কথাগুলি মন দিয়ে তোমাকে শুনতে হবে। এই জন্যেই নড়াচড়া করা যাবে না।

    ভদ্রলোক সিগারেট ধরালেন। সিগারেটের গন্ধে রনির বমি এসে যাচ্ছে। তারপরেও সে শান্ত ভঙ্গিতে বসে আছে। যদিও সে বলতে পারে, বাচ্চাদের সামনে কেন সিগারেট খাচ্ছেন? আপনি কি চান আপনার আশেপাশে যারা আছে তাদেরও ক্যান্সার হোক? বড়দের মুখের ওপর এইসব কথা বলা যায় না। বেয়াদবি হয়।

    তোমার নাম রনি?

    হুঁ।

    হুঁ হা না। আমি প্রশ্ন করলে স্পষ্ট জবাব দেবে। তোমার নাম রনি?

    হ্যাঁ, আমার ডাক নাম রনি।

    তুমি নিশ্চয়ই জানো তোমাকে নিয়ে আবারো কাস্টডি মামলা শুরু হয়েছে। তোমার দাদাজান কোর্টে মামলা করেছেন।

    আমি জানি না। এখন জানলাম।

    তারা যুক্তি দেখাচ্ছে তোমার প্রতি যথেষ্ট টেককেয়ার করা হচ্ছে না। অচেনা অজানা লোকজন তোমাকে স্কুল থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমি কী বলছি মন দিয়ে শুনছ তো?

    শুনছি।

    তাহলে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছ কেন? আমার দিকে তাকিয়ে কথা বলো।

    রনি লইয়ারের দিকে তাকাল।

    কোর্টে তুমি বলবে বাইরের লোক কখনো স্কুল থেকে তোমাকে নিতে আসে নি। সবসময় বাসা থেকে তোমাকে আনতে গাড়ি যায়। সেই গাড়িতে ড্রাইভার ছাড়াও একজন গার্ড বসে থাকে।

    মিথ্যা কথা বলব?

    হ্যাঁ।

    কেন?

    তোমার মতো অবস্থায় যারা আছে তাদের কিছু মিথ্যা বলতে হয়।

    আমি মিথ্যা বলব না। আমি বলব একবার স্কুল থেকে একজন আমাকে নিতে এসেছিল, তার সঙ্গে আমি রিকশায় করে ঘুরেছি।

    লইয়ার চাপা গলায় বললেন, আমি তোমাকে যা শিখিয়ে দেব তুমি তাই বলবে। এর বাইরে একটা কথাও বলবে না।

    আপনি আমাকে মিথ্যা কথা বলা শেখাচ্ছেন?

    আরে যন্ত্রণা! তুমি কি মিথ্যা বলো না?

    বলি।

    তাহলে মিথ্যা বলতে সমস্যা কোথায়?

    অন্য কেউ যে মিথ্যা শিখিয়ে দেয় সেই মিথ্যা আমি বলি না।

    ভালো যন্ত্রণায় পড়লাম তো!

    রনি বলল, আপনি পড়েছেন ভালো যন্ত্রণায় আর আমি পড়েছি খারাপ যন্ত্রণায়।

    তুমি তো খুবই ত্যাঁদড় ছেলে।

    ত্যাঁদড় ছেলে মানে কী?

    মানে টানে বলতে পারব না। তোমার মা-বাবাকে পাঠাও।

    তাঁদেরকে কীভাবে পাঠাব?

    তাদের বলবে যে আমি কথা বলতে চাই। তারা তো বাসাতেই আছেন।

    তারা বাসায় নেই। কোথায় গেছেন?

    কোথায় গেছেন কীভাবে বলব? মৃত্যুর পর মানুষ কোথায় যায় তা তো আমি জানি না।

    ওহ মাই গড! তুমি আসলেই ত্যাঁদড় ছেলে। আমি তোমার রিয়েল বাবা-মার কথা বলছি না। তাঁরা যে মারা গেছেন তা আমি জানি। যে মার সঙ্গে তুমি বাস করছ তাদের কথা বলছি। যাও এক্ষুনি তাদের আসতে বলো।

    রনি বের হয়ে এল। তার মন সামান্য খুঁতখুঁত করছে। মাথায় ঘুরছে ত্যাঁদড়। এই শব্দটার মানে কী জানা হলো না। নিশ্চয়ই খুব খারাপ কিছু। স্কুলে বাংলা মিসকে বললে তিনি কি বলতে পারবেন? শব্দটার মানে যদি মিস জানেন তাহলে অবশ্যই বলতে পারবেন। মানে না জানলে রেগে যাবেন। ধমক দিয়ে বলবেন, সবসময় আজেবাজে প্রশ্ন কর কেন?

     

    রাত দশটা। রনির রাতের খাবার খাওয়া হয়ে গেছে। এখন তাকে দুধ খেতে হবে। দুধ খাবার পর দাঁত মেজে ঘুমুতে যেতে হবে। রনি নিশ্চিত দাঁত মাজার সময় তার বমি হয়ে যাবে, তার পরেও সে দুধের জন্য অপেক্ষা করছে। দুধ নিয়ে আসবেন ইদরিস চাচা। তার হাতে গ্লাস দিয়ে রাজ্যের গল্প শুরু করবেন। বেশিরভাগই ভূতের গল্প। একবার তিনি নাকি কন্ধ কাটা ভূতের সঙ্গে কুস্তি করেছিলেন। ভূতটা শেষ পর্যায়ে তাকে কামড়ে ধরেছিল। সেই কামড়ের দাগ তার ডান পায়ে এখনো আছে।

    হঠাৎ রনির মনে হলো, ইদরিস চাচার সঙ্গে একটা মজা করলে কেমন হয়? তার স্কুলব্যাগে পুলিশ ইন্সপেক্টর সাহেবের দাড়িটা আছে। দাড়িটা সে যদি গালে লাগায় তাহলে কেমন হয়? গায়ে থাকবে সাদা চাদর, মুখভর্তি দাড়ি মাথায় একটা ক্যাপ। সে রকিং চেয়ারে বসে দোল খেতে থাকবে। রনির ধারণা, ইদরিস চাচা এই দৃশ্য দেখে ভয়ে বিকট চিৎকার দেবে। হাত থেকে দুধের গ্লাস পড়ে যাবে। রনি আজ রাতের জন্যে বেঁচে যাবে। গ্লাসে করে ভয়ঙ্কর কুৎসিত এই পদার্থ তাকে খেতে হবে না।

    দাড়ি লাগিয়ে রকিং চেয়ারে বসতে রনির তেমন সময় লাগল না। তার কাছে মনে হচ্ছে সাজটা ভালোই হয়েছে। মাথায় ক্রিকেটারদের ক্যাপের মতো একটা ক্যাপ পরেছে। কাবার্ড খুলে লাল চাদর বের করে গায়ে জড়িয়েছে। ছোট্ট সমস্যা হয়েছে দাড়ি খুলে যাচ্ছে। রকিং চেয়ারে বেশি দুলুনি দেয়া যাচ্ছে না। রনি ঘরের আলোও কমিয়ে দিয়েছে। এখন শুধু টেবিল-ল্যাম্প জ্বলছে। রনি অপেক্ষা করছে ইদরিস চাচা ঘরে ঢুকে কী করে সেটা দেখার জন্যে। তার নিজের বুক ধুকধুক করছে। খুব মজার কোনো ঘটনা ঘটবে তার জন্যে অপেক্ষা করলে বুক এরকম ধুকধুক করে।

    এই তো দরজা খুলছে। ইদরিস চাচার হাত দেখা যাচ্ছে। রনি রকিং চেয়ারে দুলুনি সামান্য বাড়িয়ে দিল। রকিং চেয়ার থেকে ক্যাচক্যাচ শব্দ হচ্ছে। শব্দটাও যথেষ্ট ভৌতিক। রনির নিজেরই সামান্য ভয় ভয় লাগছে।

    ইদরিস পিরিচে ঢাকা দেয়া দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল। চিৎকার দিল না। দুধের গ্লাসও ফেলে দিল। কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর কিছু না বলে যেভাবে ঘরে ঢুকেছিল ঠিক সেভাবেই ঘর থেকে বের হয়ে গেল। বাইরে থেকে দরজা বন্ধ করল।

    ইদরিস চাচা যে থপথপ শব্দ করে চলে যাচ্ছে এটাও রনি শুনল। তার সামান্য মন খারাপ হলো। আশ্চর্য কিছুই ঘটল না? ইদরিস চাচা একবার বলল না–কে? এইটা কে? রনি একটু মন খারাপ করেই তার সাজ বদলাল। বাথরুমে ঢুকে হাত-মুখে পানি দিল। দাঁত মাজল। ইদরিস ঢুকল তার সামান্য পরে। ইদরিসের হাতে দুধের গ্লাস নেই। তার মুখ পাংশু বর্ণ। কথাও কেমন জড়ানো।

    কেমন আছেন ভাইজান?

    ভালো।

    একটু আগে আপনের ঘরে দুধ নিয়া ঢুকছিলাম।

    ও। আমি আজ দুধ খাব না।

    খাইতে না চাইলে খাইয়েন না। আচ্ছা ভাইজান, আমি যখন ঘরে ঢুকলাম, তখন আপনে কই ছিলেন?

    বাথরুমে ছিলাম, মুখ ধুচ্ছিলাম।

    ঘরে আর কেউ কি ছিল?

    না, আর কে থাকবে?

    তাও তো কথা, আর কে থাকবে? ভাইজান, কেউ ছিল না, ঠিক না?

    অবশ্যই ঠিক। কেন কী হয়েছে?

    কিছু হয় নাই। কিছুই হয় নাই।

    ইদরিস চাচা, আপনি কি ভূত-টুত দেখেছেন?

    ইদরিস হড়বড় করে বলল, না, না, ভূত দেখব কী? ভূত কি দুনিয়ায় আছে যে দেখব! তয় জ্বিন আছে। পাক কোরানে জ্বিনের কথা উল্লেখ আছে।

    আপনি কি জ্বিন দেখছেন?

    আরে না। জ্বিন দেখব কী জন্যে? কিছুই দেখি নাই। আল্লাহর কসম, বিশ্বাস করেন।

    এত কসম কাটতে হবে না ইদরিস চাচা, আমি বিশ্বাস করেছি যে আপনি কিছু দেখেন নি।

    রনি তার রকিং চেয়ারে বসতে যাচ্ছিল, ইদরিস অতি ব্যস্ত হয়ে বলল, ভাইজান না। এইখানে বইসেন না।

    রনি বলল, বসব না কেন।

    চেয়ারে বসার দরকার কী? শুইয়া ঘুম যান। আমি সারা রাইত জাগনা থাকব, আপনে শুইয়া ঘুম যান।

    রনির খুবই মজা লাগছে। যদিও শুরুতে মনে হয়েছিল ইদরিস চাচা মোটেও ভয় পায় নি, এখন দেখা যাচ্ছে খুবই ভয় পেয়েছে। এদিক ওদিক তাকাচ্ছে। বড় বড় করে নিঃশ্বাস ফেলছে।

    ভাইজান গো!

    কী?

    আপনার পিতাজির কথা কি আপনার মনে আছে?

    না।

    তাঁর চেহারা মনে আছে?

    না।

    লাইব্রেরি ঘরে উনার ছবি আছে। সেই ছবি দেখেছেন না?

    হুঁ।

    আফনের চেহারার সাথে উনার চেহারার বড়ই মিল।

    মিল থাকতেও পারে। আমি জানি না।

    ইদরিস ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, উনার গায়ের রঙ ছিল মাশাল্লাহ দুধ সাদা। আপনের গায়ের রঙের মতো রং। মুখ ভর্তি ছিল জঙ্গুইল্যা দাড়ি। মাথাত ক্রিকেট ক্যাপ দিয়া যখন বাইর হইত–মাশাল্লাহ।

    বাবা মাথায় ক্যাপ পরতেন?

    হুঁ। ভাইজান যাই। ভয় খাইলে আমারে ডাক দিয়েন। বাতাসের অগ্রে দুইট্টা আসব।

    শুধু শুধু ভয় পাব কেন?

    অবশ্যই অবশ্যই ভয়ের কী, ভয়ের কিছু নাই।

    ইদরিস ঘর থেকে বের হলো।

    তাঁর হাঁটাচলাও মনে হয় এলোমেলো হয়ে গেছে, ঘর থেকে বের হবার সময় দরজায় ধাক্কা খেল।

     

    ইদরিস লাইব্রেরি ঘরে দাঁড়িয়ে আছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে রনির বাবার ছবির সামনে। তার হাত-পা সামান্য কাঁপছে। ঘনঘন নিঃশ্বাস পড়ছে। সে একশ ভাগ নিশ্চিত কিছুক্ষণ আগে এই মানুষটাকেই সে রনির ঘরে রকিং চেয়ারে বসে দোল খেতে দেখেছে। এতে কোনো সন্দেহ নাই। সেই দাড়ি, সেই মাথায় হ্যাট। গায়ে চাদর। বোঝাই যাচ্ছে, বাবা ছেলের বিপদ দেখে ছেলের টানে চলে এসেছে।

    এখন সমস্যা হয়েছে এই ভৌতিক ঘটনা কি ইদরিস কাউকে বলবে, না নিজের ভেতর চেপে রাখবে? এত বড় ঘটনা পেটের ভেতর চেপে রাখলে সে পেট ফেঁপে মরেই যাবে। কাউকে বলতে গেলেও সমস্যা। কেউ বিশ্বাস করবে না। উল্টা তাকে পাগল ভাববে। কন্ধ কাটা ভূতের সঙ্গে কুস্তির ব্যাপারটাই কেউ বিশ্বাস করে না। এমনকি রনি ভাইজানও না। গল্প শুনে রনি ভাইজান বলেছে–কন্ধ কাটা ভূতের তো মাথাই নেই। যার মাথা নেই সে দাঁত দিয়ে কামড় দেবে কীভাবে? অত্যন্ত খাঁটি কথা, যুক্তির কথা। রনি ভাইজানের এই প্রশ্নের জবাব ইদরিস দিতে পারে নি। বাচ্চা ছেলে কিন্তু বুদ্ধি মাশাল্লাহ মারাত্মক। বাপের মতো বুদ্ধি কিংবা কে জানে বুদ্ধি বাপের চেয়ে

    বেশিও হতে পারে।

    ইদরিস টেনশন কমানোর জন্যে রান্নাঘরে ঢুকে পরপর দুকাপ চা এবং এককাপ কফি খেল। রনির বাবা (বর্তমান বাবা) ঘুমুবার আগে কড়া এককাপ কফি খান। কড়া কফি খেলে সবার ঘুম কাটে উনার নাকি ভালো ঘুম হয়। সেই কফি ইদরিস নিজেই নিয়ে যায়। আজো তাই হলো। ইদরিস কফি হাতে উপস্থিত হলো। মজিদ সাহেব বললেন, খবর সব ভালো?

    ইদরিস বলল, জি।

    রনি ঘুমিয়ে পড়েছে?

    জানি না। বাতি নিভা।

    বাতি নেভা থাকলেও খেয়াল রাখবে। এই বয়সের বাচ্চারা মাঝরাতে জেগে উঠে কম্পিউটারে গেমস খেলে।

    জি আচ্ছা খেয়াল রাখব।

    ইদরিসের চলে যাবার কথা। সে চলে গেল না। মজিদ সাহেবের সামনে দাঁড়িয়ে হাত কচলাতে লাগল। মজিদ সাহেব বললেন, কিছু বলবে ইদরিস?

    ইদরিস নিচু গলায় বলল, জি।

    বলো।

    ইদরিস মাথা চুলকাতে লাগল। কিছু বলল না। মজিদ সাহেব অসহিষ্ণু গলায় বললেন, চুপ করে আছ কেন? কথা বলো। কিছু কি ঘটেছে?

    জি ঘটেছে।

    কী ঘটেছে?

    বললে আপনে বিশ্বাস যাইবেন না। ভাববেন আমার মাথা খারাপ।

    আমি কী ভাবব সেটা পরের ব্যাপার। তুমি ঘটনা বলো।

    ইদরিস পুরো ঘটনা বলল। মজিদ সাহেব ভুরু কুঁচকে ফেললেন। তার মানে তিনি বিশ্বাস করছেন না। ইদরিস বলল, আপনে কোরান মজিদ আনেন, কোরান মজিদ চুঁইয়া বলব আমি যা বলেছি সবই সত্য।

    তুমি দেখেছ রনির মৃত বাবা রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে?

    জি।

    তিনিও তোমাকে দেখলেন?

    জি আমার দিকে তাকায়া হাসছেন।

    শুধু হেসেছেন? কথা বলেন নি?

    কথাও বলেছেন। (এখন ইদরিস কিছু মিথ্যা বলা শুরু করেছে। গল্প বলার সময় সামান্য কিছু মিথ্যা বলা যায়। এতে দোষ হয় না।

    মজিদ সাহেব কঠিন গলায় বললেন, উনি তোমার সঙ্গে কী কথা বলেছেন?

    উনি বলেছেন, ইদরিস ভালো আছ?

    তুমি কী বললে?

    আমি কিছু বলতে পারি নাই। আমার তখন জবান বন্ধ। (এই কথা সত্যি। ইদরিসের মুখের কথা আসলেই বন্ধ হয়ে গিয়েছিল। প্রথম মিথ্যার পর সত্যি বলায় দোষ কাটা গেল।

    মজিদ সাহেব বললেন, তারপর কী হলো?

    তখন আমার মাথা চক্কর দিয়া উঠল।

    উনি আর কিছু বললেন না?

    জি, শেষ একটা কথা বলেছেন।

    শেষ কথাটা কী?

    শেষ কথাটা হইল–ইদরিস আমার ছেলের দিকে লক্ষ রাখবা। তার যেন কিছু না হয়।

    কথা এইটুকুই?

    জি না, আরো আছে।

    পুরো কথা শেষ কর।

    উনার শেষ কথা ছিল, আমার ছেলের যদি কিছু হয়, তোমাদের খবর আছে। আমি শাস্তি দিব।

    মজিদ সাহেব বললেন, তোমাদের মধ্যে যখন এত আলাপ-আলোচনা হচ্ছিল, তখন রনি কোথায় ছিল?

    হাত মুখ ধুইতে ছিল।

    তুমি কি এই ঘটনা নিয়ে রনির সঙ্গে আলাপ করেছ?

    জি না।

    যাক এই একটা কাজ ভালো করেছ। খবরদার! এই ঘটনা নিয়ে কারো সঙ্গেই কথা বলবে না।

    জি আচ্ছা।

    তোমার যা হয়েছে তার নাম মাথা গরম। এর বেশি কিছু না। বুঝেছ?

    জি বুঝেছি।

    এই বিষয় নিয়ে তুমি কারো সঙ্গেই কোনো কথা বলবে না। বাঙালির স্বভাব হলো, একজন ভুত দেখলে বাকিরাও ভূত দেখতে থাকে।

    ইদরিস বলল, আমার জবান বন্ধ। আমি কারো সঙ্গেই কোনো কথা বলব না।

    সবচেয়ে ভালো হয় যদি তুমি কয়েকদিনের ছুটি নিয়ে দেশ থেকে ঘুরে আসো। এতে মাথা ঠাণ্ডা হবে।

    জি আচ্ছা।

    এখন সামনে থেকে যাও। যা বলেছি মনে রাখো, কারো সঙ্গে এই আলাপ করবে না।

    ইদরিস বলল, আমি যদি এই আলাপ করি তাহলে কাঁচা গু খাই।

    মজিদ সাহেব বললেন, কাঁচা গু পাকা গু কোনোটাই খেতে হবে না। ওই প্রসঙ্গে আলাপ না করলেই হলো।

    [সেই রাতেই মজিদ আলাপটা করল বাবুর্চির সঙ্গে। তাকে কিরা কসম কাটালো সে যেন কাউকে না বলে। তার পরপরই আলাপ করল বাড়ির দুই ড্রাইভারের সঙ্গে। তাদেরকে আগে কিরা কসম কাটিয়ে নিল। সবার শেষে আলাপ করল বাড়ির দারোয়ানদের সঙ্গে। বাড়ির দুই দারোয়ানই বলল, এখানে যে ভৌতিক কিছু আছে তা তারা
    হাঁটাহাঁটির শব্দ পাওয়া যায়। একজন
    একবার রাত তিনটার সময় পরিষ্কার দে
    দিয়ে এক লোক দাঁড়িয়ে আছে। তার মু
    গায়ে টর্চের আলো ফেলতেই লোকটা মিটি]–[এই প্যারাতে একটু মিসিং আছে

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল – হুমায়ূন আহমেদ
    Next Article ছায়াবীথি – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }