Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ছোটগল্প – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    নারায়ণ গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প745 Mins Read0
    ⤶ ⤷

    বৃত্ত

    বৃত্ত

    প্রথমটায় ব্রজেন পাল রাজি হয়নি। কিন্তু নীলকণ্ঠ টাকার অঙ্কটা যত বেশি বাড়াতে লাগল, অন্ধকারে তত বেশি করে হিংস্র জানোয়ারের মতো জ্বলে উঠতে লাগল ব্ৰজেন পালের চোখ। তারপরে একসময়ে দেখা গেল তিনটে আগুন একসঙ্গে জ্বলছে। দুটো চোখ আর একটা বিড়ির রক্তদীপ্তি।

    রাতটা যেমন অন্ধকার তেমনি থমথমে। সামনে তিনটে টানা রেললাইন পড়ে আছে। অন্ধকারে তাদের দেখা যাচ্ছে না, শুধু ঘষা ইস্পাত ঝিকিয়ে উঠছে। আর রেলের যে-বাঁধটার ওপরে ওরা বসে আছে, তার তলা দিয়ে খরস্রোতে চলেছে বর্ষার জল। পাথরে পাথরে ঘা খেয়ে তা থেকে তীব্র একটা গর্জন উঠছে—আর সেই গর্জনের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে ব্ৰজেন পাল, শুনতে পাচ্ছে নিজের রক্তের মধ্যে। তা ছাড়া সমস্ত নীরব, সমস্ত নিঃসাড়। শুধু দূরের জংশন স্টেশনটা একরাশ লাল-সবুজ আলোর মালা দুলিয়ে জাগছে রাত্রির অতন্দ্র প্রহর।

    হাতের বিড়িটা নীচের খরধারার ভেতরে ফেলে দিয়ে ব্রজেন পাল এক বার ঠোঁট দুটোকে চেটে নিলে। টাকার অঙ্কটা মগজের মধ্যে যেমন মদের নেশার মতো ঝিমঝিম করছে, তেমনি শুকিয়ে উঠেছে বুকের ভেতরটা। স্টেশনের একটা লাল সিগন্যালের দিকে চোখ রেখে ব্রজেন পাল বললে, কিন্তু দায়িত্বটা বুঝতে পারছেন তো? যদি ফাঁস হয়ে যায় তাহলে যথাসর্বস্ব তত যাবেই, বছর পাঁচেক শ্রীঘরবাসও করতে হবে নির্ঘাত।

    আরে না না। এবারে বিড়ির বদলে পকেট থেকে সিগারেটের বাক্স বের করলে নীলকণ্ঠ। পরম সমাদরে তারই একটা ব্রজেন পালের দিকে বাড়িয়ে দিয়ে বললে, দু-দিন ওখানে বন্ধ থাকলেই আর দেখতে হবে না। আপনার বন্দোবস্ত ঠিক আছে তো? তাহলেই হল।

    ঘচ করে দেশলাই জ্বাললে নীলকণ্ঠ। তার আলোতে ব্রজেন পালের লোভাতুর ভীত মুখখানা মুহূর্তের জন্যে উদ্ভাসিত হয়ে উঠল। নীলকণ্ঠের মনে হল সে-মুখ যেমন বীভৎস, তেমনি ভয়ানক।

    আমার বন্দোবস্ত? কর্কশভাবে ব্রজেন পাল হেসে উঠল, যেসব নমুনা আমার আছে, তাদের পাল্লায় পড়ে মাঝে মাঝে আমারই মাথা বেঠিক হওয়ার জো হয়। আর এ তো মেয়েমানুষ। ওদেরই ক-টার সঙ্গে এক রাত একটা ঘরে পুরে রাখলেই আর দেখতে হবে না।

    যাক, তাহলে ভাবনা নেই। নীলকণ্ঠের গলা প্রশান্ত আর নিরুদবিগ্ন শোনাল। আপনি কিছু ভয় পাবেন না ডাক্তারবাবু। অত বড়ো একটা সম্পত্তির ওয়ারিশন যদি হয়ে যেতে পারি তাহলে আপনাকেও যে ঠকাব না এ একেবারে পাকা কথা বলে দিচ্ছি।

    তবু ব্ৰজেন ডাক্তারের সংশয় যাচ্ছে না। নীচে বাঁধের জলে গর্জন বাজছে, ওদিকে স্টেশনের আলোগুলো তেমনি তাকিয়ে আছে নিষ্পলক ভৌতিক দৃষ্টিতে। ওপরের মেঘে-ভরা আকাশটা যেন কালো মার্বেল পাথর দিয়ে বাঁধানো। একটা অশুভ এবং বিশ্রী ভীতিকর পরিবেশ। ব্রজেন পালের গায়ের রোমকূপগুলো শিরশির করতে লাগল। ঘামে ভিজে যেতে লাগল জামাটা।

    অন্ধকারের ভেতরে একটা সাপের মতো নিঃসাড়ে এগিয়ে এল নীলকণ্ঠের ঠাণ্ডা হাতটা। আর সাপের ছোঁয়া লাগলে যেমন করে মানুষ আঁতকে ওঠে, ঠিক তেমনিভাবেই চমকে উঠল ব্ৰজেন ডাক্তার। কিন্তু এ সাপের ফণায় বিষ নেই, আছে একতাড়া নোট।

    নীলকণ্ঠ বললে, এখন এই দেড়শো রাখুন। কাজ হয়ে গেলে বাকিটা পাবেন। আর তা ছাড়া মাসে মাসে… অসমাপ্ত কথাটাকে সমাপ্ত করে দিয়ে একসারি ঝকঝকে দাঁতের ঝিলিক পাওয়া গেল।

    হাতের মধ্যে পনেরোখানা নোটের স্পর্শ। কেমন গরম, যেন জীবন্ত। খসখস খচখচ শব্দে দুর্বোধ্য ভাষায় যেন কী-একটা তারা বলবার চেষ্টা করছে। যেন প্রতিশ্রুতি দিচ্ছে অনেক ভবিষ্যতের, অনেক রোমাঞ্চকর সোনালি সম্ভাবনার। দূর সম্পর্কের বিধবা খুড়িমা বিমলা দেব্যাকে রাতারাতি পাগল করতে পারলে পনেরো হাজার টাকার ওয়ারিশ হবে নীলকণ্ঠ। আর সেদিন—সেদিন পরোপকারী ব্ৰজেন ডাক্তারও যে ফাঁকি পড়বে না, এ আশা যেমন স্বাভাবিক, তেমনি সংগত। আর তা ছাড়া আইনের একটি দড়িতেই যখন দুজনেরই ভাগ্য বাঁধা পড়েছে, তখন আর…

    প্রায় নিঃশব্দ গলায় ব্রজেন ডাক্তার বললে, রাজি।

    আকাশে তারা নেই, শুধু স্তুপাকার নীরন্ধ্র মেঘ। দূরে স্টেশনের আলোগুলো তেমনি নিষ্পলক ভৌতিক চোখ মেলে তাকিয়ে রইল। আর তেমনি করে বাঁধের খরস্রোতা বর্ষার জলের সঙ্গে ঐকতান মিলিয়ে ব্ৰজেন ডাক্তারের বুকের রক্তও গর্জন করতে লাগল।

    কলকাতা থেকে মাইল পনেরো দূরে ব্রজেন ডাক্তারের উন্মাদ নিকেতন।

    ক্যাম্বেল থেকে পাস করে কিছুদিন পসার জমাবার চেষ্টা করেছিল শ্রীরামপুরে, কিন্তু পসার জমল না। দেনার জ্বালায় ডিসপেন্সারি বিক্রি হয়ে গেল, মনের দুঃখে গভীর একটা সংসার বৈরাগ্য অবলম্বন করে সে নিরুদ্দেশযাত্রা করলে। কম্পাউণ্ডার হারাধন খবরের কাগজে বার কয়েক বিজ্ঞাপন দিয়েও যখন কোনো হদিশ পেলে না, তখন গোটা কয়েক আয়ুর্বেদীয় মহৌষধের শিশি সাজিয়ে সে ভৈষজ্যশাস্ত্রী হয়ে বসল।

    ব্ৰজেন ডাক্তার ফিরল প্রায় এক বছর পরে। হরিদ্বার না লছমন ঝোলায় কোন এক ত্রিকালদর্শী মহাপুরুষের সে সাক্ষাৎ পায়। বহুদিন তাঁর সেবা করায় তিনি তুষ্ট হয়ে যাবতীয় উন্মাদ রোগের দৈবচিকিৎসার পদ্ধতি ব্ৰজেন ডাক্তারকে বাতলে দিয়েছেন। তাঁরই উপদেশে এবং আদেশে শুধু মানবসমাজের কল্যাণের জন্যেই ব্রজেন ডাক্তার লোকালয়ে ফিরে এসেছে। কোনো লাভ না নিয়ে একমাত্র ওষুধ তৈরির খরচার বিনিময়েই নিঃস্বার্থ সেবাব্রতী ব্রজেন ডাক্তার এখানে উন্মাদ নিকেতনের প্রতিষ্ঠা করেছে।

    তারপর আস্তে আস্তে পসার জমে উঠেছে। প্রথমে ছিল টালির ঘর, এখন সেখানে তুলেছে তিনখানা ছোটো ছোটো দালান। কোনোখানে রোগী রেখে যারা সুফল পায়নি, তারা এসে ব্ৰজেন ডাক্তারের দ্বারস্থ হয়েছে। চিকিৎসা কতদূর কী হয় তা জানে ব্ৰজেন ডাক্তার আর জানেন সেই ত্রিকালদর্শী মহাপুরুষ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের সেটা দ্রষ্টব্য নয়। একটা আশ্বাস দরকার, একটা অপ্রিয় কর্তব্যবুদ্ধিকে পরিতুষ্ট রাখা দরকার। মৃত্যুকে সহ্য করা যায়, সে চিহ্ন রাখে না। দু-দিন পরে আপনা থেকেই যায় বিস্মৃতিতে বিলীন হয়ে, নিছক একটা মনোবিলাসের মধ্যেই তার পরিসমাপ্তি। কিন্তু মৃত্যুর চাইতে যা ভয়ংকর, যা জীবনের একটা মর্মান্তিক বিদ্রূপ, তাকে সহ্য করা অসম্ভব। মানুষ পাগলকে গুলি করে মারতে পারবে না, গলা টিপে শেষ করে দিতে আইনের বাধা আছে, তাই তাকে পাগলাগারদে পাঠিয়ে নিশ্চিন্ত হয়।

    সুতরাং, নীলকণ্ঠের দোষ নেই। খুড়িমা বিমলা দেব্যা অবশ্য পাগল নন, কিন্তু পাগল হলে কী ক্ষতি ছিল? অন্তত নীলকণ্ঠের সহজ বুদ্ধিতে তার জবাব মেলে না। নিঃসন্তান বিধবা মানুষ, অত বিষয়সম্পত্তি তাঁর কী প্রয়োজনে লাগবে? শুধু যখের মতো আগলে থাকা, শুধু নীলকণ্ঠের লোলুপ ভোগাতুর মনটাকে বিড়ম্বিত করা। একমুঠো আতপ চাল, একখানা সাদা থান আর দশ টাকা করে কাশীবাসের মাসোহারাই যথেষ্ট বিমলা দেব্যার পক্ষে। কিন্তু সেকথা বুঝবেন না বিমলা। তিনি আগলে রাখবেন, আঁকড়ে রাখবেন। যে-টাকা হাতে পেলে নীলকণ্ঠের এই উপবাসী দরিদ্র জীবন পৃথিবীর যা-কিছু উপভোগকে নিঃশেষে আয়ত্ত করতে পারে, সেই টাকা আটকে রাখবেন বিমলা, বন্দি করে রাখবেন—আর সেইসঙ্গে বঞ্চিত করে রাখবেন তৃষ্ণার্ত ক্ষুধাতুর নীলকণ্ঠকে।

    যে-কারণে মানুষ পাগলকে খুন করে না, সেই কারণেই নীলকণ্ঠ একটা নিষ্ঠুর নির্মম থাবা বসিয়ে দেয়নি বিমলার গলায়, নিষ্পেষিত করে দেয়নি তাঁর কণ্ঠনালিকে, একটা দা-এর কোপ বসিয়ে দেয়নি তাঁর ঘাড়ে। কিন্তু পাগল হলে ক্ষতি কী? যে-জীবন নিরর্থক, ভাগাড়ের শকুনের মতো যা দিনরাত পাহারা দিয়েই চলেছে, তার পক্ষে পাগল হওয়াই স্বাভাবিক এবং সংগত।

    অতএব বিমলার হাঁপানির জন্যে তারকেশ্বরে ধন্না দেওয়াটা অত্যন্ত দরকার। বুঝিয়ে সুঝিয়ে রাজি করালে নীলকণ্ঠ। বিকাল বেলায় রওনা দিয়ে রাত প্রায় আটটার সময় ওরা দুজনে এসে নামল জংশন স্টেশনটাতে।

    হাতের মালা জপ করতে করতে বিমলা বললেন, এ কোথায় এলাম নীলু?

    সেকথার জবাব না দিয়ে নীলকণ্ঠ নিজেই কাঁধে তুলে নিলে বিমলার ভারী ট্রাঙ্কটা। বললে, চলো খুড়িমা।

    কোথায় যেতে হবে? এ তো বাবার থান বলে মনে হচ্ছে না।

    না, বাবার থান নয়। সকাল বেলায় এখান থেকে গাড়ি বদল করে তারকেশ্বরে যেতে হবে। চলো, ভালো ধর্মশালা আছে, রাতটা সেখানেই কাটিয়ে…

    বিমলা বললেন, তা বেশ। কিন্তু আমি তো বাবা বিধবা মানুষ, ধর্মশালার আচার-বিচার…

    সেসব তোমাকে ভাবতে হবে না খুড়িমা। আমি আছি কী করতে? নীলকণ্ঠ এমনভাবে একমুখ হাসলে যে বিমলার আর বলবার কিছু রইল না।

    রেললাইন ছাড়িয়ে দুজনে মেঠোপথে নেমে পড়ল। আকাশ আজও অন্ধকার, দিগন্তে যে চাঁদ দেখা দিয়েছিল অনেকক্ষণ আগেই তা মেঘের অন্তরালে হারিয়ে গেছে। শুধুকতগুলো জ্বলজ্বলে তারা সংশয়াকুল চোখে দৃষ্টি ফেলছে পশ্চিমের দিকচক্র থেকে। দু-পাশের ডোবায় জমা বৃষ্টির জল থেকে উঠছে ব্যাঙের কোলাহল। পথের কাদায় বিমলার পা পিছলে যেতে লাগল।

    হঠাৎ একটা সন্দেহে ভারী হয়ে উঠল বিমলার মন। নির্জন অন্ধকার পথ। চিৎকার করলেও কারও সাড়া পাওয়া যাবে না কোনোখানে। হাতের মালার ভেতরে বিমলার আঙুল আটকে গেল।

    কোথায় নিয়ে যাচ্ছিস নীলু? তোর মতলব কী?

    এক মুহূর্তের জন্যে যেন পাথর হয়ে গেল নীলকণ্ঠ। বিমলা কি বুঝতে পেরেছেন সব? কিন্তু এক মুহূর্ত মাত্র, নিজেকে সামলে নিতে নীলকণ্ঠের সময় লাগল না।

    কেন ভয় পাচ্ছ খুড়িমা, এসে পড়েছি। ওই যে আলো দেখতে পাচ্ছ না?

    সত্যিই আলো দেখা গেল। অন্ধকার মাঠের ভেতরে ব্রজেন পালের উন্মাদ নিকেতনে আলো জ্বলছে। আগে থেকেই পাকা বন্দোবস্ত আছে নীলকণ্ঠের।

    বিমলা আলো দেখে স্বস্তির নিশ্বাস ফেললেন, ওইটেই কি ধর্মশালা নাকি?

    নিশ্চয়। শেয়ালের মতো শব্দ করে নীলকণ্ঠ হেসে উঠল, ধর্মশালা বই কী। চমৎকার জায়গা। ওখানে এক বার ঢুকলে তুমি আর বেরুতে চাইবে না।

    বিমলার সর্বাঙ্গে চমক লাগল। পথের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন, যেন এই মুহূর্তে তাঁর বুকের ভেতর থেকে একটা উদ্দাম ভয়ংকর চিৎকার বেরিয়ে আসবে। কিন্তু বিমলা কিছু করবার আগেই একটা লণ্ঠন হাতে করে এগিয়ে এল ব্রজেন ডাক্তার। একগাল আপ্যায়নের হাসি হেসে বললে, এই যে, আসুন আসুন!

    ব্ৰজেন ডাক্তার বললে, চলুন, তাহলে আপনার শোবার বন্দোবস্ত করে দিই। ভয় নেই, কোনো কষ্ট হবে না।

    বিমলা সংশয়গ্রস্ত হয়ে বললেন, কিন্তু নীলু?

    উনি পুরুষ, ওঁর ব্যবস্থা আলাদা। চলুন। সামনে এটা অন্ধকার ঘর। বাইরে থেকে একটা লণ্ঠন নিয়ে ব্রজেন ডাক্তার বিমলার হাতে তুলে দিলে। বললে, সব ঠিক করা আছে, গিয়ে শুয়ে পড়ুন।

    লণ্ঠন নিয়ে বিমলা ঘরে ঢুকলেন। আর সঙ্গে সঙ্গে পেছন থেকে নিঃশব্দে দরজা বন্ধ হয়ে গেল, শিকল পড়ল খুট করে।

    শিকল তোলবার শব্দ বিমলা হয়তো শুনতে পেতেন, কিন্তু শুনতে তিনি পেলেন না। লণ্ঠনের আলোয় সমস্ত ঘরটা ভালো করে আভাসিত হয়ে ওঠবার সঙ্গে সঙ্গেই এমন একটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল যে, বিমলার হৃৎস্পন্দন যেন ত্রস্ত হয়ে থেমে দাঁড়াল।

    টাকা দাও, টাকা দাও বলছি। নইলে আমি মাথা খুঁড়ে রক্তগঙ্গা হয়ে মরব।

    একখানা লম্বা ঘর। তার দরজা-জানলা সব বন্ধ-করা। বাতাসের অভাবে যেন নিশ্বাস আটকে আসে। একটা চাপা ভ্যাপসা গরম, তার ভেতরে জমাট হয়ে আছে তীব্র দুর্গন্ধ–বমির গন্ধ। ঘরের তিন দিকে তিনটি তক্তাপোশ, তার বালিশ-বিছানা মেঝেতে পাকার হয়ে পড়ে আছে। আর সেখানে একটি মানুষ!

    একটি মানুষ! এক লহমার মধ্যেই বিমলা সংবিৎ ফিরে পেলেন। ছুটে পালাতে চাইলেন বাইরে। কিন্তু দরজা বন্ধ—ভালো করেই বন্ধ। নুনের গুণ জানে ব্রজেন ডাক্তার।

    বিমলা চিৎকার করে বললেন, দরজা খুলে দাও—শিগগির খুলে দাও। এ আমি কোথায় এলাম? শুনছ? দরজা বন্ধ করে দিলে কেন? খুলে দাও।

    বাইরে থেকে সাড়া এল না, কিন্তু সমস্ত ঘরটা সজীব হয়ে উঠল। হি-হি-হি করে একটা প্রচন্ড কৌতুকের হাসিতে বিমলার কণ্ঠস্বর তলিয়ে গেল।

    কে হাসছে? অমন করে কে হাসছে?

    যে হাসছে সে একটি মেয়ে। তার সমস্ত কপালটা তাজা রক্তে রাঙা, তার গাল মুখ বেয়ে টপ টপ করে রক্ত বুকের ওপরে গড়িয়ে পড়ছে। চোখে দেখলেও বিশ্বাস করা যায় না সারা গায়ে অমন রক্তস্রোত নিয়ে কেউ অমন করে হাসতে পারে কখনো। ভ্যাপসা বন্ধ ঘরে বমি আর নোংরার দুর্গন্ধের মধ্যে লণ্ঠনের অস্বচ্ছ একটা রহস্যময় আলোর একটা ভয়ংকর বিভীষিকা।

    ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ? টাকা দেবে না? তাহলে আমি মাথা খুঁড়ে মরব, ঠিক মাথা খুঁড়ে মরব। মেয়েটা সেই রক্তাক্ত মাথাটা তেমনি করে দেওয়ালের গায়ে ঠুকতে লাগল, সাদা চুনের গায়ে জ্বলজ্বল করতে লাগল এলোমেলো রক্তের ছোপ।

    ভাঙা-গলায় আর্তনাদ করে প্রাণপণে দরজা ধাক্কাতে লাগলেন বিমলা। খুলে দাও। ওগো কে আছ, খুলে দাও। এ আমাকে কোথায় নিয়ে এলে?

    মুহূর্তে পাশের তক্তাপোশের তলা থেকে একখানা হাত বেরিয়ে এল। একখানা সাদা হাত, তাতে একপর্দা পাতলা চামড়া আর কয়েকখানা হাড়ের টুকরো ছাড়া কিছু নেই। লণ্ঠনের আলোয় তক্তাপোশের নীচে কিছু দেখা যায় না, মনে হয় যেন কোনো একটা দেহহীন

    অশরীরী একটা অমানুষিক হাত লোলুপভাবে বিমলার দিকে বাড়িয়ে দিয়েছে।

    বিমলা চমকে সরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সরে যেতে পারলেন না। অস্থিসর্বস্ব সেই কঙ্কাল হাতখানা চকিতে বিমলার চুলের গোছা আঁকড়ে ধরে ফেলেছে—টান দিয়েছে দানবীয় শক্তিতে। মাথা ঘুরে বিমলা সোজা মেঝের ওপরে পড়ে গেলেন, মুখ দিয়ে শুধু একটা গোঙানির শব্দ বেরুতে লাগল।

    তক্তাপোশের তলায় কে যেন দাঁতে দাঁত কড়মড় করছে।

    রাক্ষুসি, ডাইনি। সোয়ামিকে খেয়েছিস, আমার বারো বছরের মেয়েটাকে চিবিয়ে খেয়েছিস, আবার আমাকেও খেতে এলি। আজ আমি তোকেই চিবিয়ে খাব।

    শেষ শক্তিতে একটা ঝটকা দিয়ে বিমলা উঠে বসলেন। দম আটকে আসছে, চোখে ধোঁয়া দেখছেন, লণ্ঠনের আলোয় ভৌতিক ঘরটা যেন দৃষ্টির সামনে ঘুরপাক খাচ্ছে। মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা, ওই সাদা কঙ্কাল হাতটা একগুচ্ছ চুল আঙুলে জড়িয়ে নিয়ে সমস্ত মেঝেটা হাতড়ে বেড়াচ্ছে—যেন বিমলাকেই খুঁজছে।

    খোলো, খোলো-দরজা খোলো। ওগো কে আছ—বাঁচাও?

    কিন্তু গলার স্বর তলিয়ে যাচ্ছে। রক্তাক্ত মাথা আর মুখ নিয়ে সেই মেয়েটা হাসছে। নিজের রক্ত গড়িয়ে পড়ছে তার মুখে, সেই রক্ত সে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে আর জানোয়ারের মতো একরাশ ধারালো দাঁত বের করে হেসে চলেছে অনবরত। মেঝের ওপর একখানা কঙ্কাল হাত অবিশ্রান্ত কী যেন খুঁজছে।

    আতঙ্কের যতটুকু বাকি ছিল এবারে তাও পূর্ণ হয়ে উঠল।

    অন্ধকার কোনা থেকে বিদ্যুৎচমকের মতো একটা মূর্তি লণ্ঠনের আলোয় যেন মাটি খুঁড়ে উঠে এল। সম্পূর্ণ উলঙ্গ একটি নারীমূর্তি। গায়ের রং পাথরের মতো কুচকুচে কালো। বুকের ওপর উজ্জ্বল একটা শুকনো ক্ষতচিহ্ন।

    আগুনের মতো দুটো চোখ বিমলার দিকে ফেলে বললে, এই মড়া এনেছিস? আমি রক্ষাচন্ডী, মড়া খাব। কড়মড় করে মড়ার মাথা কাঁচা চিবিয়ে খেতে বড্ড ভালো লাগে, তুই মড়া আনিসনি?

    পায়ের তলা থেকে সমস্ত পৃথিবী সরে যাচ্ছে।

    কী, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না এখনও? জটাবাঁধা একরাশ চুলে ঝাঁকুনি দিয়ে সেই উলঙ্গ মূর্তিটা গর্জন করে উঠল, তবে দেখবি? দ্যাখ, দ্যাখ।

    বিমলা দেখলেন সেই বিকট মুখখানা থেকে আধ হাত লম্বা একখানা লকলকে কালো জিভ বেরিয়ে এল। আর জিভটা দুলতে দুলতে ক্রমেই তাঁর দিকে এগিয়ে আসতে লাগল, যেন–যেন…

    শেষ বার আর্তনাদ করে দরজার গায়ে হেলে পড়লেন বিমলা। নিজের রক্ত চাটতে চাটতে সেই মেয়েটা তখনও হাসছে, তখনও কঙ্কাল হাতখানা জোঁকের মতো কতকগুলো আঙুল জড়িয়ে মেঝের ওপরে কী খুঁজে বেড়াচ্ছে।

    বাইরের ঘরে তখন মদের বোতল খুলে বসেছে ব্ৰজেন ডাক্তার আর নীলকণ্ঠ।

    আকাশে বর্ষার মেঘ গুম গুম করে ডাকছে। দুর্যোগের আশঙ্কায় পৃথিবী নিস্পন্দ। লোকালয়ের সীমা থেকে বহুদূরে এই উন্মাদ আশ্রমে অন্ধকারের প্রেতছায়া।

    রক্তের মধ্যে নাচছে মদের চমচমে নেশা, বুকের মধ্যে আনন্দ-আকাঙ্ক্ষার জোয়ার। পনেরো হাজার টাকার সম্পত্তির স্বর্ণদীপ্তি ছায়া ফেলছে নীলকণ্ঠের চেতনায়, ফেলছে ব্ৰজেন ডাক্তারের মনে।

    আবেগে নীলকণ্ঠ ভেউ ভেউ করে কেঁদে উঠল। ডাক্তারের একখানা হাত জড়িয়ে ধরে বললে, আর-জন্মে তুমি আমার কী ছিলে ব্রাদার? বাবা না বাবার শালা?

    তোমার শালা। বলে নিজের রসিকতায় ব্রজেন ডাক্তার হেসে উঠল। কিন্তু তার কথা সে রাখলে। সাত দিন পরে যখন নীলকণ্ঠ গ্রামে ফিরল, তখন অবাকবিস্ময়ে সকলে শুনতে পেল, তারকেশ্বরে যাবার পথে বিমলার মাথা হঠাৎ খারাপ হয়ে যায়—একবারে উন্মাদ পাগল। তাই কর্তব্যপরায়ণ নীলকণ্ঠ তাকে এখানে না এনে সোজা উন্মাদ নিকেতনে জমা দিয়ে এসেছে।

    কুটিল সন্দেহে এক বার নীলকণ্ঠের মুখের দিকে তাকিয়ে গাঁয়ের লোকে বললে, আ…হা! চুক চুক।

    তারপরে পথ পরিষ্কার। দিন কয়েক আদালত-কাছারি, উকিলের পরামর্শ সব সহজ হয়ে গেল। কোনো ক্ষোভ নেই নীলকণ্ঠের, কোনো অতৃপ্তি নেই। শুধু একমাত্র আশঙ্কা বিমলা হঠাৎ কবে ভালো হয়ে যান, হঠাৎ কোন দিন বিনা মেঘে বজ্রাঘাতের মতো…

    কিন্তু ভরসা আছে ব্ৰজেন ডাক্তার। দুঃসময়ের বন্ধু, দুর্দিনের কান্ডারি। যতদিন সে বেঁচে আছে ততদিন ভাবনা নেই। তবু মনটা যেমন উৎকর্ণ, তেমনি উৎকণ্ঠ হয়ে থাকে। নীলকন্ঠের আজকাল ভয় করে—একটা অদ্ভুত অস্বাভাবিক ভয়। কালো মেঘের মতো ঘন সংশয়ে চেতনা আকীর্ণ হয়ে থাকে। রাত্রে ঘুমের মধ্যে মনে হয় বহুদূরে অন্ধকারে কারা যেন পাগলের মতো অস্বাভাবিক গলায় চিৎকার করছে। মুখের ওপর হঠাৎ যেন কার একটা উষ্ণ নিশ্বাস এসে পড়ছে,–কার? বিমলার? বাইরে অন্ধকারে শুকনো পাতার ওপরে কী চলাফেরা করছে,–শেয়াল না পুলিশ?

    ঘুমের ঝোঁকটা ভেঙে যায়। চমকে বিছানার ওপরে উঠে বসে নীলকণ্ঠ। মাথার ভেতরে রক্ত দাপাদাপি করে, মাতালের মতো লাফাতে থাকে শিরাগুলো। ঘরে অন্ধকার, বাইরে অন্ধকার। জানলার কাছ থেকে কে সরে গেল? ব্রজেন ডাক্তারের ওপর বিশ্বাস রাখতে ভরসা হয় না, যদি কখনো মদের ঝোঁকে…

    ঘরের এককোণে মালসা থেকে আগুন নিয়ে নিজেই হুঁকোটা ধরায় নীলকণ্ঠ। এত রাত্রে চাকরকে ডাকতে ইচ্ছে করে না—কেমন ভয় করে, কেমন সংশয় জাগে। ঘরে লোহার সিন্দুক, কোমরে চাবির তাড়া। যেকোনো অসতর্ক মুহূর্তে ওই চাকরটাই হয়তো গলাটা টিপে ধরতে পারে। বিশ্বাস নেই কাউকে, পৃথিবীর কাউকে না—ব্রজেন ডাক্তারকেও নয়।

    কে?

    নীলকণ্ঠ চমকে উঠল। বারান্দায় জুতোর শব্দ।

    কে? কে ওখানে?

    আমি।

    আমি কে? প্রায় বিকৃত গলায় ঘর-ফাটানো চিৎকার উঠল।

    আমি সিতিকণ্ঠ।

    ঠক করে হাতের হুঁকোটা রেখে বিদ্যুৎগতিতে নীলকণ্ঠ দাঁড়িয়ে পড়ল। ধড়াস করে খুলে ফেললে দরজাটা, হাতের লণ্ঠনটার তেজ বাড়িয়ে দিলে।

    এত রাত্তিরে বাইরে কী করছ?

    আঠারো বছরের ছেলে সিতিকণ্ঠ বাপের মুখের দিকে বিহ্বলচোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। অপরাধীর মতো জবাব দিলে, ঘরে বডড গরম, একটু হাওয়া…

    ঘরে বড় গরম! বিশ্রীভাবে মুখটাকে ভেংচে উঠল নীলকণ্ঠ, তাই দুপুররাতে বারান্দায় পায়চারি করে বেড়াচ্ছ? তুমি জমিদারের ছেলে, তাই না? টাকার গরমটা আজকাল বুঝি একটু বেশি ঠেকছে?

    নীলকণ্ঠের মুখের ভাব দেখলে মনে হয়, যেকোনো সময় একটা প্রকান্ড চড় সে বসিয়ে দিতে পারে। এক-পা এক-পা করে পিছোতে লাগল সিতিকণ্ঠ।

    জমিদারের ছেলে! বিকটভাবে নীলকণ্ঠ বলে চলল, সম্পত্তির মালিক হবে! সে-গুড়ে বালি, সে-গুড়ে বালি। আমি শিগগির মরব না, আমি পাগলও নই, বুঝেছ? যদি কোনো মতলব থাকে সেসব ছাড়ো, যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। বুঝেছ? এক্ষুনি যাও।

    পরক্ষণেই বেগে ঘরে ঢুকে পড়ল নীলকণ্ঠ। দড়াম করে সশব্দে আটকে দিলে হুড়কোটা। দরজাটা খুব শক্ত করে বন্ধ করা চাই—আরও শক্ত করে। কাল থেকে ভেতরেও একটা তালা লাগাবার বন্দোবস্ত করবে সে।

    অথচ দিনের বেলা কোনো গোলমাল নেই। ভোর হওয়ার আগেই নীলকণ্ঠ বাইরে বেরিয়ে আসে। হাত-মুখ ধোয়, চা খায়, তারপর ঘোড়ায় জিন চাপিয়ে বেরিয়ে যায় খামারে। এখন খন্দের সময়, আদায় তহশিলের দিন। নিজে ভালো করে দেখাশোনা না করলে চলে না।

    আশ্চর্য, প্রজাদের কাছে নীলকণ্ঠ যেন মাটির মানুষ। এত বড়ো সম্পত্তির মালিক, দশখানা গাঁয়ের ভেতরে একটা জাঁদরেল জমিদার; কিন্তু কোনো অহমিকা নেই। মাঠে যেখানে ফসল কাটা হচ্ছে সেখানে ঘোড়া বেঁধে একটা বাবলা গাছের ছায়ায় গিয়ে বসে। প্রজাদের সঙ্গে তামাক খায়, গল্প করে।

    অত্যন্ত ঘরোয়া গল্প। অত্যন্ত অন্তরঙ্গ।

    কী রে, তোর ছেলে কেমন? জ্বর ছেড়েছে? যদি না ছাড়ে আমার ওখানে পাঠিয়ে দিস, ভালো হোমোপ্যাথিক ওষুধ দেব—একেবারে সেরে যাবে। হ্যাঁ, এবার তোদের গাঁয়ে একটা কুয়ো করে দেব। ভারি জলের কষ্ট তাই না? কিন্তু দেখছিস তো যুদ্ধের বাজার—চুন-সুরকি কিছু পাওয়া যাচ্ছে না, নইলে…

    প্রজারা খুশি হয়, কৃতজ্ঞ হয়, আনন্দে রোমাঞ্চিত হয়ে ওঠে। নীলকণ্ঠকে সাক্ষাৎ দেবতা বলে মনে হয় যেন। দরকার হলে খাজনাপত্তরও মাপ পাওয়া যায় তার কাছে। তার দয়া আছে, বিবেচনা আছে।

    নীলকণ্ঠ দুলে দুলে হাসে, স্নেহভরে তাকায় আর দা-কাটা তামাক টানে তারিয়ে তারিয়ে। বাবলা গাছের ঠাণ্ডা ছায়ায় খোলা মাঠের মধ্যে মনটাও যেন খুলে গেছে।

    খুড়িঠাকরুনের আমলে কেমন ছিলি তাই বল?

    বারে বারে নীলকণ্ঠ এই প্রশ্ন করে। কী জবাব পেলে সে খুশি হয় প্রজারাও তা জানে। উঃ, সেকথা বলবেন না বাবু! একেবারে সাক্ষাৎ যখ। একটি পয়সা রেয়াত করতেন না, বুকে হাঁটু দাবিয়ে আদায় করতেন।

    এই দ্যাখ, এই দ্যাখ। তেমনি দুলে দুলে হাসে নীলকণ্ঠ, এ না হলে অমন হয়? এ হল পাপের প্রাচিত্তির, বুঝলি? রাইয়ত বলে কি মানুষ নয় তারা? ধর্ম জেগে আছেন না? তিনিই বিচার করেন।

    প্রজারা সায় দেয়।

    তাই ধর্মস্থানে গিয়েই একেবারে বেহেড পাগল। এ বাবা ধর্মের কল, বাতাসে নড়বে; এর ওপরে কোনো কথা আছে নাকি? বল, তোরাই বল-না? বল সত্য কি না?

    সত্যিই তো। কোনো ভুল নেই, সন্দেহ নেই কারও। তবু বারে বারে জিজ্ঞাসা করে নীলকণ্ঠ, ঘুরে ঘুরে ওই একটা কথাকেই যাচাই করতে চায়, প্রমাণ করতে চায়। শুধু বাইরের পৃথিবী নয়, যেন নিজের মনের কাছেও সে আশ্বাস খোঁজে। ধর্মের কল বই কী। কত প্রজাকেই যে বিমলা ভিটেমাটি থেকে উচ্ছন্ন করেছেন! নীলকণ্ঠ কে? শুধু নিমিত্ত মাত্র।

    বেলা দুপুর গড়িয়ে গেলে সে ফিরে বাড়ির দিকে রওনা হয়। খর-রৌদ্রে ঘোড়াটা ভালো করে চলতে পারে না, চষা জমির শুকনো মাটির ডেলাগুলোতে বারে বারে হোঁচট খায়। রোদের তাতে চাঁদি গরম হয়ে ওঠে, বুকের ভেতরটা জ্বালা করে। সত্যিই তো, এ বিমলার পাপের প্রায়শ্চিত্ত। সবাই একথা মেনে নিয়েছে, তবু নিজেকে কেন মানাতে পারে না নীলকণ্ঠ? যেন চারদিকের আগুনঝরা ধু-ধু প্রান্তরের মতো তারও মনের ভেতরে কী পুড়ে যায়। কোথায় যেন সুর মিলছে না, কোথায় যেন বিশৃঙ্খল হয়ে গেছে। রাত্রে ঘুমুতে পারে না, দূরে কে চিৎকার করে, মুখের ওপরে কে গরম নিশ্বাস ফেলে, গভীর অন্ধকারে সন্দেহজনক পা ফেলে হাঁটে সিতিকণ্ঠ, নিভাননীর টাকার খাঁই আর মেটে না।

    কেমন সন্দেহ হয়। ব্ৰজেন ডাক্তার মদের সঙ্গে তাকেও কিছু খাইয়ে দেয়নি তো? বিশ্বাস নেই, কিছুই বিশ্বাস নেই। জ্বলন্ত আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠতে ইচ্ছা হয় নীলকণ্ঠের। চিৎকার করে বলতে চায়, না না, দোষ নেই, কারও দোষ নেই। আমি কিছু করিনি, আমাকে নিষ্কৃতি দাও।

    হঠাৎ ঘোড়ার পিঠে একটা হিংস্র চাবুক পড়ে। বনবাদার ভেঙে পাগলের মতো ছুটতে শুরু করে ঘোড়াটা, যেন একমাত্র সে-ই নীলকণ্ঠকে বুঝতে পেরেছে।

    সন্ধ্যায় সামনে এসে দাঁড়াল নিভাননী।

    শুনছ? এ মাসে আরও কিছু টাকা চাই যে। নীলকণ্ঠ চমকে উঠল। থাবা দিয়ে সামনে থেকে সরিয়ে নিলে সিন্দুকের চাবিটা।

    কী বিরক্ত করতে এলে কাজের সময়?

    বাপু, যাচ্ছি আমি এক্ষুনি। ভয় নেই, তোমার সিন্দুকের চাবি আমি কেড়ে নিয়ে খেয়ে ফেলব না। আরও ক-টা টাকা দিতে হবে আমাকে।

    কেন? সন্দিগ্ধ কুটিল দৃষ্টিতে তাকাল নীলকণ্ঠ।

    যা দিয়েছ ওতে সংসারের খরচ চলবে না।

    চলবে না? হঠাৎ নীলকণ্ঠ যেন ফেটে পড়ল, কেন, মতবলটা কী? যা পার এই বেলা গুছিয়ে নিচ্ছ বুঝি? তারপর সময় পেলেই মায়ে-ব্যাটায় মিলে আমার গলায় ছুরি চালাবে?

    উপসংহারে কদর্য খানিকটা গালাগালি। ডাক-চিৎকার ছেড়ে কেঁদে উঠল নিভাননী, ছুটে এল সিতিকণ্ঠ।

    বাবা, কী হচ্ছে?

    চোপ রও শুয়ার-কা বাচ্চা! জমিদার হবে, জমিদারের মা হবে! খুন করেঙ্গা। দোনোকে জান লে লেঙ্গা!

    কী করছ বাবা? তোমার কান্ডজ্ঞান লোপ পেয়েছে? তুমি কি পাগল হয়ে গেছ?

    কী, কী বললি? মুহূর্তে নীলকণ্ঠ নীল হয়ে গেল। এই ভয়ানক অনিবার্য কথাটার জন্যেই সে আশঙ্কা করছিল এতদিন—প্রতীক্ষা করছিল। একদিন নীলকন্ঠের সুযোগ এসেছিল, আজ সিতিকণ্ঠের। পৃথিবীতে একা ব্ৰজেন ডাক্তার নেই, অনেকে আছে—অনেক আছে সেই পাগলাগারদের দুঃস্বপ্ন। যেমন করে বিমলার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল, মুখের দু পাশ দিয়ে থুতু গড়িয়ে পড়ছিল, কুকুরের মতো শব্দ করে তিনি নীলকণ্ঠকে কামড়ে দিতে এসেছিলেন, তেমনি করে নীলকণ্ঠও কি…

    একটা নিমেষে একটা খন্ডপ্রলয় ঘটে গেল।

    দেওয়ালে-ঝোলানো পাঁঠাবলির রামদাখানা সিতিকণ্ঠের কান ঘেঁষে যেন হাওয়ায় উড়ে গেল, ঝনাৎ করে বারান্দা থেকে একটা সিমেন্ট উঠিয়ে নিয়ে আছড়ে পড়ল উঠোনে। একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হল মৃত্যু।

    থরথর করে কাঁপতে লাগল সিতিকণ্ঠ। নিভাননী অচেতনের মতো বসে পড়ল মেঝের ওপর।

    পাগল! একেবারে পাগল! বেঁধে ফেলা দরকার।

    এবারে নীলকণ্ঠ আর নড়তে পারল না। সমস্ত শক্তি যেন ওই রামদাখানা ছুড়ে দেবার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। আর উপায় নেই, আর রক্ষা নেই। এবারে সিতিকষ্ঠের দিন এসেছে। এখন অমনি করেই তার চোখ ঠেলে বেরিয়ে আসবে, তারও মুখ দিয়ে থুতু গড়িয়ে পড়বে, একটা কুকুরের মতো সেও…

    হাত দুটো সিতিকণ্ঠের দিকে বাড়িয়ে দিয়ে নীলকণ্ঠ হঠাৎ হো-হো করে হাসতে শুরু করে

    দিলে। দমকে দমকে হাসির ধাক্কায় গাল বেয়ে ফেনা গড়াতে লাগল।

    বাঁধো, বাঁধো আমাকে। আমি সত্যিই পাগল, একেবারে উন্মাদ পাগল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleটেনিদা সমগ্র – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article সমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    Related Articles

    নারায়ণ গঙ্গোপাধ্যায়

    সমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    September 2, 2025
    নারায়ণ গঙ্গোপাধ্যায়

    টেনিদা সমগ্র – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }