Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ছোটগল্প – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প831 Mins Read0
    ⤶ ⤷

    শেষ-বিকেলের প্যাসেঞ্জার

    চৌপান প্যাসেঞ্জারের গতি কমে এল।

    জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম দূরে ছবির মতো একটা স্টেশন দেখা যাচ্ছে।

    এইখানেই তাহলে থাক তুমি, এইখানেই এই জঙ্গল-পাহাড়-ঘেরা অখ্যাত জায়গায় তুমি নিজেকে নির্বাসিত করেছঞ্জ, হারিয়ে গেছ ইচ্ছা করে।

    একটু আগেই কী একটা স্টেশন পেরিয়ে এলাম, (এই স্টেশনের উল্লেখ ছিল তোমার চিঠিতে) মনে পড়ল। আসলে কাল রাত থেকে আমার কিছুই মনে থাকছে না। ট্রেনটি যেই তোমার দিকে মুখ করে চলতে শুরু করেছে তোমার মুখ ছাড়া তোমার মুখের শান্তশ্রী ছাড়া কিছুই মনে থাকছে না।

    কাউকে যে জিজ্ঞেস করব, তোমার ঠিকানায় পৌঁছোলাম কিনা, এমন দ্বিতীয় প্রাণী নেই এই কম্পার্টমেন্টে।

    ট্রেনটা আর একটু এগোতেই নামটা পড়া গেল স্টেশনের।

    এখানেই আমার সেই তুমি থাক। যাকে একবছর আমি দেখিনি। আজ তোমাকে চারঘন্টা চোখের দেখা দেখবার জন্যে তেরো ঘন্টা ট্রেন জার্নি করে আমি এসেছিঞ্জ, আবার তেরো ঘন্টা ট্রেন জার্নি করে আজই ফিরে যাব।

    আজই ফিরে যাব শুনে তুমি বলবে, এলে কেন? কী লাভ এমন করে এসে?

     

     

    উত্তরে কী বলব তা আমিও ভেবে রেখেছি, ভেবেছি বলবঞ্জ, এর চেয়ে বেশিই-বা থাকব কেন? থেকে লাভ কী? তোমাকে বড়ো দেখতে ইচ্ছে করেছিল তাই দেখতে এলাম শুধু চোখের দেখা দেখার পক্ষে কি যথেষ্ট নয়? চারঘন্টা সময়?

    আমি জানি, আমার কথার খোঁচাটা তুমি বুঝতে পারবে, তারপর মুখ নীচু করে বলবে যা ভালো মনে করো তাই-ই করবে। তোমার উপর আমার তো কোনো জোর নেই।

    ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। সেটা বাঁধানো নয়। লাল কাঁকরের জমি। দু-পাশে শালের জঙ্গল ঘন হয়ে আছে। কাছেই বোধহয় কোনো হাট ছিল। আজ দেহাতি ওঁরাও-গঞ্জুরা নানারকম সামান নিয়ে হাট থেকে উঠছে নামছে। প্ল্যাটফর্মের এক কোণে একটি চায়ের দোকান। চা ও গরম সিঙাড়া বিক্রি হচ্ছে।

    ট্রেনটা থামার আগেই স্টেশনের এ মাথা থেকে ও মাথা চোখ বুলিয়ে নিলাম। কোথাওই

    তোমাকে দেখা গেল না। স্টেশনমাস্টার, চেকারবাবুরা, কালোকালো সরলমুখ দেহাতি লোকজনের মুখগুলো আমার চোখের মণির লেন্সে ধরা পড়েই ফেড-আউট করে গেল। কারো ছবিই চোখে লেগে থাকল না।

     

     

    ফিসফিস করে বৃষ্টি কথা বলছে।

    ঝোলাটা কাঁধে ফেলে নেমে পড়লাম।

    নেমে পড়তেই দেখলাম, সেই চায়ের দোকানের ভিতরের কাঠের বেঞ্চ থেকে উঠে, ছাতা খুলে তুমি আমার দিকে এগিয়ে আসতে লাগলে।

    একটা খয়েরি রঙের তাঁতের শাড়ি পরেছিলে তুমি, ফিকে খয়েরি-রঙা ব্লাউজ। এলো-খোঁপা করেছিলে, টিপ পরেছিলে বড়ো করে। তোমার মনে ছিল, বড়ো করে টিপ পরলে তোমাকে আমি বেশি সুন্দর দেখি।

    তুমি ভিড় ঠেলে হাসি মুখে এগিয়ে আসছিলে আমার দিকে। সেই মুহূর্তে আমার ভীষণ ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আমার বুকের মধ্যে তোমাকে জড়িয়ে ধরি। কিন্তু উপায় নেই। লোকজন, আদিগন্ত বে-আব্রু আকাশ, সমাজ, সংসার, এত কিছুর ব্যুহ ভেদ করে যা সমস্ত জীবন এমন তীব্রভাবে চাইলাম, তা করতে পারলাম কোথায়?

    তুমি কাছে এলে, এসে আমার মুখের দিকে চেয়ে হাসলে, বললে, খুব কষ্ট হয়েছে তোমার, না? এই পাণ্ডব-বর্জিত জায়গায় ভদ্রলোক আসে! তারপরই বললে, চলো চা খেয়ে নেবে গরম গরম, ভালো লাগবে। কেমন ঠান্ডা দেখছ তো? এখানে এই শীতে আমরা কী করে থাকি বুঝতেই পার।

     

     

    আমি তোমার মুখের দিকে তাকিয়ে বললাম, তোমার কি শরীর খারাপ? জ্বরটর হয়নি তো?

    তুমি হাসলে, বললে, নাঃ। কিছু না।

    আজ স্কুলে যাওনি?

    আজ ছুটি নিয়েছি।

    কেন?

    তুমি আমার চোখে তাকালে। উত্তর দিলে না কোনো। তোমাকে হঠাৎ দেখে মনে হল, তুমি ভীষণ লাজুক হয়ে গেছ। আমার সঙ্গে প্রথম আলাপের সময় যেমন ছিলে।

    চা খাওয়ার পর স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম আমরা।

    বাইরেটা ততক্ষণে ফাঁকা হয়ে গেছে। কোনো ট্যাক্সি বা সাইকেল রিক্সা কিছুই নেই।

     

     

    আমি বললাম, তোমার কোয়ার্টার কি কাছেই?

    তুমি বললে, তা প্রায় মাইল দেড়েক হবে। চলোশর্টকার্ট দিয়ে যাই। পথটা তোমার ভালো লাগবে। তারপর বললে, জান কোনোরকম কনভেয়ান্স নেই। পা ছাড়া। নিজেদের পা ছাড়া যাদের দাঁড়াবার আর কোনো উপায় নেই, শুধু তাদের জন্যই এই জায়গা।

    ছোটো পোস্ট অফিসের পাশ দিয়ে মাঠ পেরিয়ে বড়ো বটগাছের তলা দিয়ে কতগুলি ছোটো ছোটো দোকান পেরিয়ে আমরা একেবারে নির্জনতার মধ্যে এসে পড়লাম। জায়গাটা

    একটা মালভূমির মতো। চতুর্দিকে পাহাড় দেখা যাচ্ছে। পুরোনো মহুয়া গাছ এখানে-ওখানে, ছাড়াছাড়া শাল সেগুন, কাছে-দূরে, সবুজের আড়ালে আবডালে, লাল টালির ছাদওয়ালা বড়ো ছোটো বাংলো। দেখতে দেখতে পথটা ঢালু হয়ে একটা পাহাড়ি ঝর্নার দিকে গড়িয়ে গেছে।

    শুধোলাম, ঝর্নাটা পেরুতে হবে বুঝি? জল নেই?

     

     

    তুমি বললে, জল আছেঞ্জ, হাঁটু জল, স্রোতও আছে।

    ঝর্নার কাছে এসে তুমি বললে, তুমি আগে যাও, তোমার পিছনে আমি যাচ্ছি আমি এগিয়ে গেলাম। তুমি প্রায় আমার পিছনে পিছনে আসতে লাগলে।

    ঝর্নাটার মাঝবরাবর এসেছি, হঠাৎ তুমি উঃবলে আমার পাঞ্জাবির কোণাটা চেপে ধরলে। এতক্ষণ নিশ্চয়ই তোমার শাড়ি হাঁটুর উপরে তুলে নদী পেরুচ্ছিলে, আমাকে জড়িয়ে ধরতেই শাড়ি জলে ভিজে গেল। তুমি আমার বাহুতে ভর দিয়ে, দাঁড়িয়ে রইলে। তোমার গা-লাগতেই মনে হল গা পুড়ে যাচ্ছে জ্বরে। কপালে হাত দিয়ে দেখি, প্রচণ্ড জ্বর।

    কী করব ভেবে পেলাম না, কি বলব, তাও নয়।

    বললাম, তোমাকে কোলে করে পার করে দিই।

    অত জ্বরের মধ্যেও তুমি তেমনি হাসলে, দুষ্টু দুষ্টু হাসি, যেমন চিরদিন হাস। বললে, মোটেই না। অত দরদে কাজ নেই।

     

     

    তাহলে আমার হাত ধরো।

    না। হাত ধরব না। ধরবই যদি তো এমনিই ধরব, পাড়ে উঠে ধরব–। আমি বললাম, কেন? তুমি বললে, তোমার হাত ধরে যখন কোনো নদী পার হইনি, আজ আর তার দরকার নেই। আমি নিজেই পার হতে পারব। মাথাটা ঘুরে গেছিল, তাই।

    আমি তোমাকে জানি। তাই কথা না বলে আবার এগিয়ে গিয়ে পাড়ের পাথরে বসলাম।

    তুমি এসে আমার পাশের পাথরে বসলে।

    আমি রাগের গলায় বললাম, এত জ্বর নিয়ে কেউ এই বৃষ্টিতে এতখানি পথ হেঁটে আসে? তুমি কীরকম লোক বলত? লোক তো আমি ভালো নয়, তা তো তুমি জানই। কিন্তু আমি না এলে কে তোমাকে চিনত? আমি ছাড়া তোমাকে কেউ কি চেনে, না চিনেছে কখনো?

    চমকে ওঠে, তোমার মুখের দিকে চাইলাম।

     

     

    তুমি থুতনির উপর মুখ রেখে, দুই হাত-পা ছড়িয়ে বসেছিলে। তোমার হাঁটুর উপর হাত রাখলাম আমি।

    তুমি কথা বললে না, চুপ করে নদীর দিকে চেয়ে রইলে। একটু পরে বললাম, উঠবে না? তাড়াতাড়ি চলো, তোমার এক্ষুণি শুয়ে পড়া দরকার। ডাক্তার দেখিয়েছ?

    এখানে ডাক্তার নেই, এখান থেকে কুড়ি মাইল দূরে রুবীয়া, সেখানে আছে। অ্যানাসিন খেয়েছি। বাড়ি গিয়ে আবার খাব। ঠিক হয়ে যাবে।

    আমি অধৈর্য গলায় বললাম, কম করে তিন-চার জ্বর, গা পুড়ে যাচ্ছে, আর কী ছেলেমানুষি করছ তুমি? বাড়ি চলো, আমি এক্ষুনি ডাক্তার আনছি।

    ও হাসল, বলল সত্যিই নেই, কী করে আনবে? আজ থেকে, কাল ভোরের বাসে গেলে, সেখান থেকে ট্যাক্সি করে আনতে পারবে। সে অনেক সময় ও খরচের ব্যাপার। আমার অত সামর্থ্য নেই। তারপর একটু চুপ করে থেকে বলল, এখানে তুমি আমারই মতো অসহায়। গাড়ি টেলিফোন, দাসদাসি, ড্রাইভার এখানে তোমার কিছুই নেই। তোমার পার্সের নোটগুলোর এখানে কোনোই মূল্য নেই। মূল্য নেই তোমার যশের, তোমার প্রতিপত্তির। এখানে তুমি আর আমি সমান। একদিক দিয়ে ভালোই, আমার জন্যে কিছু করে পৃথিবীর কাছে তোমার লজ্জা পাবার ভয় নেই, আমি এখানে সকলের সব নিন্দা, কুৎসা ও ঈর্ষার বাইরে দিব্যি আরামে আছি? বল? অনেক ভেবেচিন্তেই তো এই চাকরি নিয়েছিলাম।

     

     

    একসঙ্গে এতগুলো কথা বলে তুমি হাঁফিয়ে পড়লে, চোখ বুজে ফেললে। তোমার সেই চোখ বোজা মুখের দিকে চেয়ে আমার মনে হল ওই পাহাড়ি ঝর্নাটা তার লালমাটি নুড়ি, খড়কুটো, তার ঘূর্ণি সব কিছু নিয়ে আমার বুকের মধ্যে উঠে এল। বুকের মধ্যে যে কী এক যন্ত্রণা হতে লাগল, তা বলার নয়। আমি তো কোন ছার, কোনো কবির পক্ষেও সে যন্ত্রণা ভাষায় ব্যক্ত করা বুঝি সম্ভব। ছিল না।

    তুমি আস্তে আস্তে উঠে দাঁড়ালে, বললে, চলো, তোমার নিশ্চয়ই ক্ষিদে পেয়ে গেছে।

    আমি ওকে ধরে দাঁড় করালাম, তারপর ওর হাত ধরলাম, বললাম, আস্তে আস্তে চলো, আমার কাঁধে মাথা রেখে চল।

    এবারে তুমি আর আপত্তি করলে না, আমাকে পথ দেখিয়ে নিয়ে চললে।

    কিছুক্ষণের মধ্যে পেয়ারা-গাছে ঘেরা একটি ছোটো লাল টালির ছাদওয়ালা বাংলো দেখা গেল।

    পিটিস, ঝাঁটি ও মহুয়ার মধ্যে মধ্যে পুঁড়ি পথ বেয়ে নেমে পেছনের গেট দিয়ে আমরা ঢুকলাম। ঘরে এসেই তুমি বিছানায় শুয়ে পড়লে।

     

     

    একটি দেহাতি মেয়ে কাজকর্ম করছিল। তুমি তাকে ডেকে খাবার দিতে বললে আমায়। আমি মুখ হাত-পা ধুয়ে এলাম।

    ২.

    বাইরে দুপুর গড়িয়ে গেছে। একটু পরে বিকেল ঘনাবে। আমার হাতে বেশি সময় নেই। তোমার জন্যে আমার সত্যিই কিছু করার নেই। তোমাকে এমন জ্বরের মধ্যে, ঘোরের মধ্যে একা একা। ফেলে রেখে আমাকে আবার আমার কাজে আমার সংসারের একঘেয়ে আনন্দহীন আবর্তে ফিরে যেতে হবে–ফিরে যেতে হবে টাকা রোজগার করতে, সকলের সবরকম চাহিদা মেটাতে।

    পৃথিবীতে আমার একমাত্র একজনই লোক ছিল এবং সে তুমি! যার কাছে এলে আমার মন কানায় কানায় ভরে ওঠে। অথচ তোমার জন্যে করার মতো কিছুই আমি করতে পারিনি। বলতে গেলে, আমিই এই নির্বাসনে পাঠিয়েছি তোমাকে। আমার জন্যেই, আমার সম্মানের দাম দিতেই তুমিই এত দূরে চলে এসেছ যা কিছু তোমার ছিল সব ফেলে রেখে, বিনা

    অনুযোগেঞ্জ, বিনা প্রতিবাদে। অথচ, বুকের মধ্যের যন্ত্রণায় ককিয়ে মরা ছাড়া আমার কিছুই করার নেই তোমার জন্যে।

     

     

    ঘরটা বেশ বড়ো। টালির ছাদ, দু-জায়গা দিয়ে জল পড়ছে। নেয়ারের খাটে সস্তা সুজনি পাতা–ঘরের কোণায় আলনা। তাতে তোমার জামাকাপড় ঝুলছে। চার-পাঁচখানা শাড়ি, বাড়িতে কেচে, পাট করে রাখা। দুটো শাড়ির পাড় খুলে গেছে। আলনার নীচে একজোড়া চটি। সোল ক্ষয়ে গিয়ে কাঁটা বেরিয়ে রয়েছে। চারিদিকে দৈন্য ও দারিদ্র্যের ছাপ, অথচ তোমার মুখে রানির উজ্জ্বলতা। অত জ্বরের মধ্যেও তোমার মুখে হাসি লেগেই আছে।

    তুমি দুটো বালিশ মাথার নীচে দিয়ে আমার দিকে অপলকে চেয়ে রইলে। …টিয়া ঝাঁপাঝাঁপি করছে। ফলসা গাছে বুলবুলি গান গাইছে। ঘরের বাইরের সমস্ত আলো আনন্দ প্রায়ান্ধকার ঘরের ভিতরে তোমার রোগগ্রস্ত মুখে লেগে রয়েছে।

    অনেকক্ষণ পর তুমি বললে, বাড়িতে সবাই ভালো আছে? তোমার স্ত্রী তোমার ছেলেরা? তোমার ছোটো ছেলে কার মতো দেখতে হয়েছে?

    আমি চুপ করে রইলাম। বড়ো লজ্জা করতে লাগল আমার।

    মুখ নিচু করে বললাম, ভালো আছে, সবাই ভালো আছে।

     

     

    এমন সময় কাজের মেয়েটি মেঝে পরিষ্কার করে একটা কাঁথা পেতে খাওয়ার জায়গা করে দিল।

    তুমি হঠাৎ বললে, দাড়ি কামালে না কেন? কতদিন পর তোমাকে দেখলাম। এরকম করে দেখতে ভালো লাগে না।

    আমি হাসলাম, তোমার কোলের উপর রাখা হাতটা আমার হাতে নিলাম।

    তুমি অন্য দিকে মুখ ফিরিয়ে নিলে, দেখলাম, তোমার চোখে জল টলটল করছে।

    তোমার কী করে মনে থাকে জানি না, আমি যা-যা খেতে ভালোবাসি সবই রান্না করেছিলে। তুমি শুয়ে শুয়ে বলতে লাগলে, এটা আর একটু খাও, ওটা আর একটুনাও, বললে. ভালো করে খাও লক্ষ্মীটি, তোমার জন্যে জ্বর গায়ে রান্না করেছি। আমার অনেক কষ্টের দাম দিও।

    খাওয়া থামিয়ে মুখ তুলে বললাম, তোমার কোনো কষ্টের দামই-বা দিতে পারলাম বল? এ জীবনে শুধু তো নিলামই তোমার কাছ থেকে। বদলে কিছুই তো দিলাম না।

    তুমি বললে, ওসব কথা থাক। ভালো করে খাও। কী ভালো যে লাগছে আমার। তুমি আমার পর্ণকুটিরে এসেছ, আমার চোখের সামনে বসে খাচ্ছঞ্জ, বিশ্বাস করো, ভালো লাগায় আমি মরে যাচ্ছি।

    খাওয়া শেষ করে উঠে তোমার বিছানায়, তোমার পাশে বসলাম। লছমি তোমাকে লেবু মিশিয়ে বার্লি এনে দিল।

    তুমি বার্লিটা শেষ করে আমার মুখের দিকে তাকিয়েই হঠাৎ বললে, এই! আমার কাছে এসো, ওরকম মুখ করে বসে আছা কেন? এসো, আমার কাছে এসো।

    তুমি দু-হাতে আমার চুল এলোমেলো করে দিলে, দু-হাতে আমার মুখ ধরলে, আমার চোখের মধ্যে কী যেন খুঁজতে লাগলে। তারপর ঘরের কোণায় তোমার পড়াশোনার টেবলের

    দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই ড্রয়ারে একটা জিনিস আছে, একটু নিয়ে আসবে?

    ড্রয়ারটা খুলে দেখলাম, আমার একটা পুরোনো দিনের ছবি।

    তুমি বললে, এখানে আনন।

    ছবিটা তোমার হাতে দিলাম, তুমি ছবিটা হাতে নিয়ে বললে, তুমি শুধু আমার ছেঁড়া শাড়ি আর আমার অভাবটাই দেখলে, তুমি কোনোদিনও আমার সুখটা দেখলে না।

    তারপর একটু থেমে বললে, মনে পড়ে, একদিন তুমি বলেছিলে, আমি তোমার রানি, আমি উত্তরে বলেছিলাম, ছাই! তোমার পেত্নী। কিন্তু আজ আমার সমস্ত দুঃখের মধ্যে আমার মতো করে কেউ জানে না যে, সত্যিই আমি রানি। আমার রাজাকে আমি রোজ দেখতে পাই না, কাছে পাই না এইটুকুই যা দুঃখ। তা বলে আমার এ পাওয়া তো মিথ্যা নয়। আমার এ সাম্রাজ্য তো হেলাফেলার নয়। এ পাওয়াকে মিথ্যা করে দেয় এমন কোনো শক্তি নেই পৃথিবীতে।

    ৩.

    দেখতে দেখতে যাবার সময় হল।

    আমি উঠলাম।

    তুমি বাইরের দরজা অবধি এলে। এসে দরজা ধরে দাঁড়িয়ে রইলে।

    সিঁড়ি দিয়ে নেমে এলাম আমি মুখ নীচু করে।

    তুমি পেছন থেকে ডাকলে, বললে, শোনো, আমার দিকে তাকাও, হাসো একটু। বললে, যাবার সময়ে অমন করে যেতে হয় না।

    আমি একটু দাঁড়ালাম, কলের পুতুলের মতো হাসলাম, তারপর সেই পিটিস ও ঝাঁটিজঙ্গল পেরিয়ে স্টেশনের দিকে যেতে লাগলাম।

    তখন সন্ধ্যে হবো-হবো। শেষ বিকেলের হলুদ আলো প্রদোষের মাঠ-প্রান্তরকে কী এক ব্যথাতুর রঙে রাঙিয়ে দিয়েছিল। চারিদিক থেকে তিতিরের কান্না আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল।

    ট্রেন এসে গেছিল। ঝোলা কাঁধে উঠে পড়লাম।

    ঘন্টা বাজল গাড়ির। ঘন্টা বাজল আমার মাথার মধ্যে। আমার বুকের মধ্যের শেষ-বিকেলের। প্যাসেঞ্জার। দিনের শেষ আলোয় যতি ও গতির মধ্যবর্তী স্বপ্নলোকে ঘন্টার শব্দের অনুরণনের মধ্যে এক নিরুদ্দেশ গন্তব্যর উদ্দেশ্যে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সেই সুন্দর সন্ধ্যার সমস্ত আলো, শব্দ, গন্ধ বেরিয়ে এসে আমার মন যেন এক দুর্গের সানন্ধকার ঘরে, একজন রোগিণীর আশ্চর্য চোখে চেয়ে রইল অনিমিখে।ট্রেনটা ছেড়ে দিল। তারপর গতি বাড়ালো ধীরে ধীরে। জানালা দিয়ে বাইরে চেয়ে একা বসে আমি ভাবছিলাম, আমার সমস্ত প্রাপ্তির মধ্যেও আমি কী কত অসহায়। পেছন ফিরে যাওয়ার জোরটুকু পর্যন্ত আমার নেই। শেষ-বিকেলের প্যাসেঞ্জার দুলতে দুলতে চলতে লাগল ঝিকিমিক করে আর একটা অদৃশ্য ধিকিধিকি আগুন ক্রমশই গনগনে হয়ে উঠতে লাগল আমার বুকের মধ্যে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleচম্পাঝরন – বুদ্ধদেব গুহ
    Next Article মহাভারত – বিষ্ণুপদ চক্রবর্তী

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }