Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প42 Mins Read0
    ⤶ ⤷

    শিকারি

    সানি ডাইনিং টেবিলে বসে ট্রনকে বলল, ‘আমাকে এক কাপ গরম কফি দাও। কুইক।’
    ট্রন সানির কাজকর্মে সাহায্য করার জন্য সদ্য কিনে আনা একটা গৃহস্থালি রোবট। সে বলল, ‘গরম কথাটি খুবই আপেক্ষিক। কারও কারও কাছে মনে হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গরম। কেউ কেউ মনে করে, ৮০ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গরম। কাজেই আপনার সুনির্দিষ্টভাবে বলা উচিত আপনি কত তাপমাত্রার গরম কফি চান।’
    সানি খেঁকিয়ে উঠে বলল, ‘ব্যাটা বুদ্ধু কোত্থাকার। সোজা জিনিসটাও তোমার ঘিলুতে ঢোকানো যায় না।’
    ‘আপনি কয়েকটা শব্দ ব্যবহার করেছেন যাদের মাঝে কোনো সমন্বয় নেই। আপনি ব্যাটা শব্দ ব্যবহার করেছেন। আমার ডিকশনারিতে ব্যাটা শব্দের অর্থ পুরুষ মানুষ। অথচ আমি পুরুষ বা মহিলা কিছু নই। আমি একটি রোবট, আপনি ঘিলু শব্দটা ব্যবহার করেছেন কিন্তু একটা বাচ্চাও জানে, রোবটের ঘিলু থাকে না। তাদের থাকে কপোট্রন।’
    সানি মাথা ধরে বলল, ‘চোপ! চুপ করে আমি যা বলছি তা-ই করো। এক কাপ গরম কফি।’
    ‘তাপমাত্রা?’
    সানি মুখ ভেংচে বলল, ‘৮০ দশমিক ৩৭। এবারে হয়েছে?’
    ট্রন টিটকারিটুকু বুঝতে পারল না। শান্তভাবে বলল, ‘হয়েছে। আমি এক্ষুনি নিয়ে আসছি।’
    চোখের পলকে ট্রন এক কাপ গরম কফি নিয়ে এল। সানি সেই কফির মগ হাতে নিয়ে যখন চুমুক দেবে, ঠিক তখন ট্রন কফির মগটা ছিনিয়ে নিয়ে গেল। সানি বলল, ‘সেকি! সেকি! কী করছ তুমি?’
    ‘তাপমাত্রা ৮০ দশমিক ৩৭ থেকে কমে ৩৬ হয়ে গেছে।’
    সানি চিত্কার করে বলল, ‘হয়েছে তো হয়েছে। আমি সেটাই খাব। কফির মগটা এক্ষুনি নিয়ে এসো আমার কাছে।’
    ট্রন বলল, ‘আপনি বিভ্রান্তিমূলক কথা বলছেন। একবার বলছেন তাপমাত্রা দরকার ৮০ দশমিক ৩৭, আবার বলছেন ৮০ দশমিক ৩৬-তেই কাজ চলে যাবে।
    সানি অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে বলল, ‘ট্রন, তুমি আমার সামনে দাঁড়াও। আমি তোমাকে কয়েকটা কথা বলি।’
    ট্রন সামনে এসে দাঁড়াল। বলল, ‘বলেন।’
    ‘তোমাকে কয়েকটা জিনিস বলি, তুমি সেটা মন দিয়ে শোনো এবং মনে রেখো, ঠিক আছে?’
    ‘আমাদের ইলেকট্রনিক মেমোরি। আমরা মানুষের মতো নই। আমরা কিছু ভুলি না।’
    ‘গুড। তোমাদের তৈরি করা হয়েছে মানুষকে সাহায্য করার জন্য। কাজেই তোমাদের মানুষের চরিত্র বুঝতে হবে। মানুষ সিদ্ধান্তহীনতা পছন্দ করে না। মানুষ সব সময় সিদ্ধান্ত নিতে চায়। তার মাঝে খুঁটিনাটি পছন্দ করে না, দ্রুত সিদ্ধান্ত নিতে চায়।’
    ‘বুঝেছি।’
    ‘যেমন আমি বলেছি তোমাকে এক কাপ গরম কফি দেওয়ার জন্য। এখন তুমি যদি গরম শব্দটার ব্যাখ্যা নিয়েই দিন পার করে দাও, তাহলে হবে না। গরম বলতে কী বোঝাই, সেটা জানতে হবে, তার ওপর সিদ্ধান্ত নিতে হবে।’
    ‘কিন্তু—’ ট্রন কিছু একটা বলতে চাইছিল, সানি তাকে থামিয়ে দিয়ে বলল, ‘তোমার কিছু বলার প্রয়োজন নেই। আজকে সারা দিন তুমি আমার সঙ্গে থাকো। তুমি দেখো আমি কীভাবে কাজ করি। সেটা দেখে শেখো। তুমিও যদি সেভাবে কাজ করতে পারো, তাহলে আমি তোমাকে ব্যবহার করতে পারব। যদি না পারো, তাহলে তোমাকে ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো গতি থাকবে না।’
    ‘আমাকে ফিরিয়ে দেওয়া হলে আমাদের কোম্পানির সুনাম নষ্ট হবে,’ ট্রন বলল, ‘আমি চেষ্টা করব আপনার সঙ্গে থেকে আপনার কাছ থেকে শিখতে।’
    ‘চমত্কার!’
    ট্রন জানতে চাইল, ‘আপনি আজ সারা দিন কী করবেন?’
    ‘শিকার করতে যাব।’
    ‘শিকার? আমার ডিকশনারি বলছে, শিকার অর্থ পশুপাখি হত্যা করা। পশুপাখির বুদ্ধিবৃত্তি মানুষ থেকে কম। কাজেই মানুষ যদি তাদের হত্যা করতে চায়, তারা কোনোভাবেই নিজেদের রক্ষা করতে পারবে না। এটি একটি অসম প্রতিযোগিতা।’
    সানি বিরক্ত হয়ে টেবিলে থাবা দিয়ে বলল, ‘এই যে তুমি আবার ঘ্যান ঘ্যান শুরু করেছ। আমি তোমাকে বলেছি, বাজে তর্ক না করে সিদ্ধান্ত নিতে শেখো। শিকার করা মানুষের একটা প্রাচীন স্পোর্টস। মানুষ হাজার হাজার বছর আগে থেকে শিকার করে আসছে, ভবিষ্যতেও হাজার হাজার বছর ধরে শিকার করবে। কাজেই এটা অসম প্রতিযোগিতা কি না, সেটা আমি তোমার কাছে শুনতে চাই না। বুঝেছ?’
    ট্রন বলল, ‘বুঝেছি।’
    ঘণ্টা দুয়েকের মধ্যেই সানি ট্রনকে নিয়ে বনভূমিতে চলে এল। বড় একটা হ্রদের পাশে পাইনগাছের সারি। পেছনে পাহাড়, পাহাড়ের চূড়ায় মুকুটের মতো সাদা বরফ। সামনে বিস্তৃত বিশাল উপত্যকা, সেখানে ঘন সবুজ গাছ। সানি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, ‘আহ্! কী মায়াময় পরিবেশ!’
    ট্রন বলল, ‘আমার ডিকশনারিতে মায়া শব্দটির অর্থ হিসেবে রয়েছে কারও জন্য স্নেহ অনুভব করা। একটা প্রাকৃতিক দৃশ্যের বেলায়—’
    ট্রন বাক্যটা শেষ করতে পারল না, সানি তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, ‘তুমি বাজে বকবক করবে না। যেটা বলছি সেটা শোনো। কপোট্রনে জমা করে রাখো।’
    ‘অবশ্যই, অবশ্যই সেটা করব।’
    ঠিক তখন একঝাঁক পাখি আকাশ থেকে উড়ে নিচে নেমে আসে, হ্রদের ওপর দিয়ে একটা চক্কর দিয়ে সেটা কাছাকাছি পানিতে নামতে থাকে। সানির চোখ উত্তেজনায় চকচক করতে থাকে, সে ফিসফিস করে ট্রনকে বলল, ‘বন্দুকটা দাও।’
    ট্রন সানির হাতে বন্দুকটা ধরিয়ে দেয়, সে সেটা হাতে নিয়ে গুড়ি মেরে এগিয়ে যায়। হ্রদের কাছাকাছি পৌঁছে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে বন্দুকটা তুলে সে গুলি করল। গুলির শব্দ দূর পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, সঙ্গে সঙ্গে সবগুলো পাখি কর্কশ শব্দ করে ডাকতে ডাকতে উড়ে গেল, শুধু তিন-চারটা পাখি হ্রদের পানিতে পড়ে ডানা ঝাপটাতে থাকে। সানি পানিতে নেমে পাখিগুলো তুলে নিয়ে আসে।
    ট্রনও সামনে এগিয়ে যায়, পাখিগুলোর দিকে তাকিয়ে দেখে বলল, ‘পাখিগুলো অনেক বড় আর শক্তিশালী।’
    ‘হ্যাঁ’, সানি বলল, ‘দেখতেও সুন্দর।’
    ট্রন বলল, ‘আমার সৌন্দর্যের অনুভূতি নেই। তবে এই পাখিগুলোর জীবনীশক্তি অনেক বেশি। গুলি খাওয়ার পরও মরেনি, ছটফট করছে।’
    সানি বলল, ‘আমার শিকারির চাকুটা দাও।’
    ট্রন সানির ব্যাগ থেকে শিকারির ধারালো চাকুটা বের করে দেয়। সানি সেটা দিয়ে পাখিগুলোকে জবাই করে নেয়, পাখিগুলো তখন কয়েকবার পাখা ঝাপটিয়ে নিস্তেজ হয়ে পড়ে।
    ট্রন জিজ্ঞেস করল, ‘তুমি কী করলে?’
    ‘পাখিগুলোর কষ্ট দূর করে দিলাম। গুলি খেয়ে যন্ত্রণা সহ্য করছিল, এখন কোনো যন্ত্রণা নেই।’
    ‘ও!’
    ‘অহেতুক কাউকে কষ্ট দিতে নাই।’
    ট্রন তার এক হাতে সানির রাইফেল এবং বন্দুক, অন্য হাতে মৃত পাখিগুলো এবং পিঠে তার ব্যাগটা নিয়ে সানির পিছু পিছু হাঁটতে থাকে।
    সানি বাইনোকুলারটি চোখে লাগিয়ে তাকায়, বহু দূরে উপত্যকার নিচে সে অনেকগুলো হরিণকে দেখতে পেল। সানির চোখ আবার উত্তেজনায় চকচক করে ওঠে, সে ট্রনকে বলল, ‘তুমি আমাকে রাইফেলটা দাও। আমি তাড়াতাড়ি চলে যাই, তুমি পিছু পিছু আসো।’
    ‘তুমি কী করবে?’
    ‘ওই যে দূরে হরিণের পাল, দেখি, শিকার করতে পারি কি না।’
    সানি তার রাইফেলের ম্যাগাজিনে গুলি ভরে নিচের দিকে নামতে থাকে, ট্রন পেছন পেছন যেতে থাকে। সে গৃহস্থালি রোবট, তাই সে দ্রুত কোথাও যেতে পারে না, আস্তে আস্তে হেলতে-দুলতে যেতে হয়।
    ট্রন দেখতে পেল, সানি কাছাকাছি গিয়ে আবার একটা ঝোপের আড়াল থেকে গুলি করল, সবগুলো হরিণ তখন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে যায়, শুধু একটা হরিণী নিচে পড়ে ছটফট করতে থাকে। ট্রন যখন কাছে পৌঁছাল, তখনো সেটি বেঁচে আছে। হরিণীটি তার কালো চোখ দিয়ে ট্রনের দিকে তাকিয়ে কেঁপে কেঁপে উঠছিল, ট্রন কয়েক মুহূর্ত সে দিকে তাকিয়ে থেকে সানিকে জিজ্ঞেস করল, ‘এটা এখনো বেঁচে আছে?’
    ‘হ্যাঁ, নিশানা ঠিক হয় নাই, গুলিটা যেখানে লাগাতে চেয়েছিলাম, সেখানে লাগাতে পারিনি। হরিণটা উঠতে পারছে না, উঠতে পারলে নিশ্চয়ই পালানোর চেষ্টা করত।’
    ট্রন বলল, ‘বুদ্ধিহীন নির্বোধ প্রাণী।’
    ‘হ্যাঁ। তবে গুলির আঘাতে কষ্ট পাচ্ছে। যন্ত্রণাটা দূর করে দেওয়া যাক।’ সানি তার রাইফেলটা দিয়ে গুলি করে হরিণীর মাথাটি চূর্ণ করে দিল। হরিণীটা কয়েকবার তার পাগুলো নাড়িয়ে নিশ্চল হয়ে যায়।
    ট্রন বলল, ‘যন্ত্রণার অবসান হয়েছে?’
    সানি মাথা নাড়ে, ‘হ্যাঁ, যন্ত্রণার অবসান করে দিয়েছি। অহেতুক কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়।’
    ঠিক এ রকম সময় কাছাকাছি ঢাল থেকে একটা ছোট পাথর গড়িয়ে নিচে নেমে আসে। সানি ওপরের দিকে তাকাতেই তার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। একটা পাহাড়ি ছাগল একটা পাথরের ওপর থেকে আরেকটা পাথরে লাফ দিয়ে এগিয়ে যাচ্ছে।
    সানি বলল, ‘আমার সবচেয়ে প্রিয় শিকার পাহাড়ি ছাগল।’
    ‘কেন?’
    ‘এরা ক্ষিপ্র, এরা পাহাড়ের পাথর বেয়ে লাফিয়ে লাফিয়ে ওপরে উঠে যায়। পাহাড়ি ছাগল শিকার করা এক ধরনের চ্যালেঞ্জ।’
    ‘তুমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে?’
    ‘হ্যাঁ। রাইফেলটা রাখো, আমি শটগানটা নিয়ে যাই।’
    সানি ডাবল ব্যারল শটগানে দুটো কার্তুজ ভরে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ‘তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি।’
    সানি সাবধানী ভঙ্গিতে পাথরে ভর দিয়ে ওপরে উঠতে থাকে। পাহাড়ি ছাগলটা নিজের মনে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, হঠাত্ সেটা সানিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সেটা ওপরের দিকে ছুটে যেতে থাকে। সানি আর দেরি করল না, শটগানটা তুলে পরপর দুটো গুলি করল। পাহাড়ি ছাগলটা একটা আর্তনাদ করে, তারপর ওপর থেকে গড়িয়ে নিচে পড়তে থাকে। সেটা সোজা সানির দিকে গড়িয়ে আসছিল, সানি একটু সরে যাওয়ার চেষ্টা করল। তার পরও সেটা এসে সানিকে ধাক্কা দেয়। সানি তাল সামলাতে পারে না, পা হড়কে পড়ে গেল। সে হাত দিয়ে একটা পাথরকে খামচে ধরে নিজেকে থামানোর চেষ্টা করল, পারল না। পাহাড়ি ছাগলটার পিছু পিছু সেও গড়িয়ে নিচে এসে পড়ে।
    পাহাড়ি ছাগলটি তখনো প্রাণপণে চিত্কার করে ডাকছে। ট্রন হাতের রাইফেলটা নিয়ে এগিয়ে যায়। সানির কাছে গিয়ে উবু হয়ে বসে তার দিকে তাকাল, জিজ্ঞেস করল, ‘আপনি কি মরে গেছেন?’
    সানি মুখ বিকৃত করে বলল, ‘গাধার মতো কথা বোলো না। মরে যাব কেন? কিন্তু মনে হয় পায়ের হাড় ভেঙে গেছে।’ সে পা-টা সোজা করতে গিয়ে যন্ত্রণার শব্দ করল, দেখতে দেখতে তার মুখ ঘামে ভিজে ওঠে।
    ছাগলটা তখনো প্রাণপণে চিত্কার করছে। ট্রন উঠে দাঁড়িয়ে ছাগলটার কাছে যায়। কিছুক্ষণ সেটাকে লক্ষ করে তারপর রাইফেলটা দিয়ে গুলি করে ছাগলটার মাথাটা চূর্ণ করে দিল। সঙ্গে সঙ্গেই ছাগলটা একবার কেঁপে উঠে নিশ্চল হয়ে গেল।
    ট্রন তখন সানির কাছে ফিরে আসে। রাইফেলটা ধরে রেখে বলল, ‘ছাগলটার যন্ত্রণার অবসান করে দিয়েছি।’
    সানি বিরক্ত মুখে বলল, ‘বেশ করেছ।’
    ‘তোমারও কি যন্ত্রণা হচ্ছে?’
    ‘পাহাড় থেকে গড়িয়ে পড়ে পা ভেঙে গেলে যন্ত্রণা হয়, সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে? বেকুব রোবট কোথাকার!’
    ‘বেশ।’
    সানি একটা ক্লিক শব্দ শুনল। সে মাথা তুলে তাকাল, দেখল, ট্রন রাইফেলটা ওপরে তুলছে। সানি আতঙ্কিত সুরে জিজ্ঞেস করল, ‘কী করছ? কী করছ তুমি?’
    ‘যন্ত্রণার অবসান করে দিচ্ছি।’
    পরমুহূর্তে রাইফেলের শব্দটি পাহাড়ের ঢাল থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article জেরুসালেম : ওয়ান সিটি থ্রি ফেইস – ক্যারেন আর্মস্ট্রং

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }