Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জংলিমহল – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প202 Mins Read0
    ⤶ ⤷

    লালজি

    নামনি আসামের ধুবড়ি শহর থেকে কয়েকমাইল দূরত্বেই গৌরীপুর। গৌরীপুরের জমিদারদের রাজা আখ্যা ছিল। বাংলার চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম পুরুষ প্রমথেশচন্দ্র বড়ুয়ার নাম আপনারা সকলেই জানেন। প্রকৃতীশচন্দ্র বড়ুয়া ছিলেন ছোট রাজকুমার। তাঁর নামই লালজি। ছোট্টখাট্টো মানুষটি—অসাধারণ রসবোধসম্পন্ন। প্রথম যৌবনে অসাধারণ শিকারিও ছিলেন। বন্দুক রাইফেল এবং পিস্তলে তাঁর ‘হাতের’ জন্যে আজও তিনি কিংবদন্তি হয়ে আছেন ওই অঞ্চলে। ওঁর দিদি বড় রাজকুমারীও মাত্র তেরো বছর বয়সে প্রথম বাঘ মারেন।

    বড়ুয়া পরিবারে হাতির এক বিশেষ স্থান ছিল। যাঁরা প্রমথেশ বড়ুয়ার ‘মুক্তি’ ছবিটি দেখেছেন তাঁদের সেই পাহাড়প্রমাণ হাতিটির কথা মনে থাকতে পারে। তার নাম ছিল সম্ভবত জংবাহাদুর। দুরারোগ্য অ্যানথ্রাক্স রোগে সে মারা যাওয়ার পরে গৌরীপুরের রাজাদের বাসস্থান মাটিরাবাগ প্যালেস—এ তাকে কবর দেওয়া হয়। রাজবাড়িটি এখনও আছে। একটি টিলার ওপরে।

    শিকারি হিসেবে নয়, হাতি—বিশেষজ্ঞ হিসেবে লালজি সারা পৃথিবীতে পরিচিত ছিলেন। দু’ভাবে বুনো হাতি ধরা হয় আমাদের দেশে। এক ‘খেদা’, আরেক ‘মেলা’। মধ্যযৌবন থেকেই লালজির পেশা ছিল বনবিভাগ থেকে অনুমতি নিয়ে হাতি ধরে সেই হাতি বিভিন্ন রাজা, মহারাজা, জমিদার ও বিভিন্ন রাজ্য সরকারকে বিক্রি করা। শেষ জীবনে যখন হাতি—ধরা বেআইনি হয়ে যায় তখন তিনি পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে বুনো হাতি গ্রামগঞ্জে ঢুকে উৎপাত শুরু করলে তাদের তাড়ানোরও দায়িত্ব নিতেন। তিনি তো বটেই তাঁর কন্যা পার্বতী বড়ুয়াও এই বিশেষ কাজে দক্ষ। এবং উনিও বনবিভাগের এই কাজে শামিল হন প্রয়োজন হলেই।

    শোনপুরের মেলায়, যা ভারতের নানা বড়—ছোট প্রাণীর সবচেয়ে বড় বাৎসরিক মেলা—যেখানে সারা ভারত থেকে মানুষ হাতি বেচা—কেনা করতে আসতেন, সেই মেলাতে লালজির মতামতই ছিল শেষ কথা হাতির ব্যাপারে। লালজিকে সকলে ‘বাবা’ বলে ডাকত সেখানে। হাতির পায়ের নখ দেখে বাবা বলে দিতেন কোন হাতি সুলক্ষণা। হাতির দাঁত, শুঁড় ও লেজ দেখেও বলতে পারতেন। একদাঁতি ‘গণেশ’—এর মধ্যে কার স্বভাব কেমন হবে তাও বলতে পারতেন।

    ওঁকে আমি প্রথম দেখি আমার বারো বছর বয়সে। প্রিয়নাথ মুখার্জি তখন আসাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরার আয়কর কমিশনার ছিলেন। তখন খাসি ও জয়ন্তীয়া হিলসও আসামের অধীনেই ছিল। লালজি যমদুয়ারের কাছে রাঙানদীর পাশে হাতি ধরার ক্যাম্প করে ‘খেদা’ করে হাতি ধরছিলেন তখন। চল্লিশের দশকের শেষ দিকে। বাবা এইট মিমি মুভি ক্যামেরাতে বুনো হাতি পোষমানানো, তাদের দৌড় করানো, নানা আদেশ রপ্ত করার নানা প্রক্রিয়ার রঙিন ছবি তুলে রেখেছিলেন।

    পরবর্তী জীবনে লালজির অনেক স্নেহ ও সম্মান পেয়েছিল এই অধম। তিনি আমার লেখার খুবই ভক্ত ছিলেন এবং বারবার সে কথা নানা চিঠিতে প্রকাশও করেছেন। তাঁর খুব ইচ্ছে ছিল যে তাঁকে নিয়ে আমি একটি বই লিখি। এ প্রসঙ্গে ওঁর লেখা একটি চিঠি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আমার ‘বনজ্যোৎস্নায়, সবুজ অন্ধকারে’ বইয়ের প্রথম খণ্ডে উদ্ধৃতও করেছি। উৎসাহী পাঠকেরা পড়ে দেখতে পারেন।

    পশ্চিমবঙ্গের বনবিভাগে যেখানে গরুমারা অভয়ারণ্য, তার কাছেই মূর্তিনদীর ওপরে বনবিভাগ অতি চমৎকার বনবাংলো ও গাছ—বাড়ি বানিয়েছেন সাম্প্রতিক অতীতে। সেই মূর্তি ব্লকের এক ফরেস্টার বা রেঞ্জারের কোয়ার্টারে তাঁর দুটি হাতি নিয়ে থাকছিলেন একসময়ে লালজি বনবিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। শিলিগুড়িতে কাজে গিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে শুধুমাত্র ওঁর সঙ্গে দেখা করবার জন্যেই অনেক খুঁজে খুঁজে মূর্তিতে গিয়ে এক শীতের বিকেলে পৌঁছেছিলাম। সেদিন মূর্তি বস্তিতে হাট ছিল। উনি হাট করছিলেন। ‘রাজা’কে খুঁজছি শুনে হাটুরেরাই তাঁকে দূর থেকে দেখিয়ে দিল। একটি হাতে—সেলাই—করা কাপড়ের থলি গলা থেকে পেটের ওপরে ঝোলানো, খাকি প্যান্টের সঙ্গে ইস্ত্রিবিহীন খাকি শার্ট এবং পায়ে বাটা কোম্পানির সস্তাতম লাল কেডস পরে রাজা যখন হাসিমুখে এলেন গাড়ির সামনে, আমার আরণ্যক—এর রাজা দোবরু পান্নার কথা মনে হয়েছিল।

    বড়ই দুঃখের কথা এই যে, এইরকম একজন মানুষ যোগ্য প্রচার পেলেন না। উনি প্রায় বারো—তেরোটি আদিবাসী ভাষা বলতে পারতেন তাদেরই মতো করে। শুনেছি, যে—জঙ্গলেই ক্যাম্প করে যখন থাকতেন সেখানের কোনও আদিবাসী তরুণীকে সঙ্গিনী করতেন। প্রকৃতি আর যুবতী নারী যাঁর সর্বক্ষণের সঙ্গিনী ছিল তাঁর তো কোনওদিনই বুড়ো হওয়ার কথা নয়। বুড়ো বলতে আমরা যা বুঝি তা কখনও হনওনি। রসবোধও ছিল প্রচণ্ড। মূর্তিতে ওঁর জন্যে রাম নিয়ে গিয়েছিলাম। রাম আর ডিম ভাজা খেতে খেতে অনেকক্ষণ গল্প হল। আমার রাতেই শিলিগুড়ি ফেরার ছিল, পরদিন বাগডোগরা থেকে প্লেন ধরার জন্যে। উনি বললেন, নবকান্ত বড়ুয়া একবার আইস্যা কইল,—রাজা, আপনারে ইলেকশনের টিকিট দিমু, আপনার মন্ত্রী হওন লাগে। তাতে উনি বলেছিলেন, আমি রাজা, কোন দুঃখে মন্ত্রী হইতে যাম?

    জানি না, অতবড় একজন গুণী ও মানী মানুষ ওঁর চেয়ে বয়সে তো বটেই, সবদিক দিয়েই ছোট আমার মতো একজন নগণ্য মানুষকে কেন ‘গুহসাহেব’ বলে ডাকতেন। ওঁর চলে যাওয়ার কিছুদিন আগে আমার অফিসে এসে যমুনাদেবীর ছেলেকে একটি কাজ দেওয়ার অনুরোধ জানান। আমার ভাই বিশ্বজিৎ এবং অন্য অংশীদারেরাই এখন অফিসের কাজ দেখেন। ভাইকে বলাতে সে তাকে আমাদের অফিসেই একটি যৎসামান্য কাজে বহাল করে। সে আজও আমাদের কাছেই আছে। এই আমার এক বিশেষ আনন্দ।

    লালজির মতো মানুষের স্নেহ এবং আশ্চর্য শ্রদ্ধা এবং বনের রাজার কাছ থেকে আমার বনজঙ্গলের লেখার উদার প্রশংসা যে পেয়েছি তা আমার জীবনের মস্ত বড় পাওয়া। যাঁরা বনে—জঙ্গলেই সারাজীবন কাটিয়েছেন, বন ও বন্যপ্রাণী সম্বন্ধে যাঁদের অজানা কিছুই নেই তাঁদের প্রশংসার দামই আলাদা। বড় বড় সাহিত্য পুরস্কার নাই—ই বা পেলাম এ জীবনে— পাঠক—পাঠিকাদের ভালবাসা ও শ্রদ্ধাই আমার শিরোধার্য।

    দুঃখ হয় একটা কথা ভাবলে যে দেশে এত ফিল্ম ডিরেক্টর, এত ওয়াইল্ড—লাইফ রাইটার এবং ফোটোগ্রাফার তাঁদের মধ্যে একজনও লালজির মতো মানুষকে নিয়ে একটি বই লিখলেন না, ডকুমেন্টারি ছবি করলেন না। আজকে তো মাথা খুঁড়লেও আর তাঁকে পাওয়া যাবে না। যখন উনি ওঁকে নিয়ে লিখতে বলতেন তখন আমার পেশাতে আমি এতই ব্যস্ত ছিলাম যে সারা ভারতে চরকির মতো ঘুরতে হত—তাই সম্ভব ছিল না। তবে একটিমাত্র বই লেখা হয়েছে লালজির উপরে। পুলিশের অবসর প্রাপ্ত ডি. আই. জি. শ্রীপাঁচুগোপাল ভট্টাচার্য ”হাতির সঙ্গে পঞ্চাশ বছর” লিখেছিলেন লালজির সঙ্গে অনেক সময় কাটিয়ে। বইটি ভাল বই। তবে লালজির ধারণা ছিল যে ওঁকে নিয়ে আমি লিখলে বইটি আরও ভাল হতে পারত। আমি অবশ্য সে কথা মানি না। বইটি যথেষ্টই ভাল বই।

    শেষ করার আগে বলি যে, লালজির দিদি প্রতিমা বড়ুয়াও আসামের বিখ্যাত গায়িকা। এবং তাঁর গোয়ালপারিয়া গান—হস্তীকন্যার গানগুলি সারা দেশেই বিখ্যাত। ওঁরও খুব ইচ্ছে ছিল যে ওঁকে নিয়ে আমি একটি বই লিখি। বেশ কয়েক বছর আগে যখন ধুবড়ি বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলাম তখন উনি আমাকে গৌরীপুরে তলব করেছিলেন। ওঁর কাছে যাওয়াতে ওই অনুরোধই করেছিলেন দু—হাত ধরে। কিন্তু আগেই বলেছি, আমি তো অন্য পেশার মানুষ। ফাঁকিবাজিতে যেহেতু বিশ্বাস করি না, কোনও কাজ হাতে নিয়ে তা ভালভাবে করতে না পারলে সে কাজে আমি হাতই দিতে চাই না। কোনও গুণী ও বিখ্যাত মানুষের জীবনী লিখতে হলে যে সময় এবং যে লাগাতার মনোযোগ সেই কাজে দেওয়া প্রয়োজন, সেই সময় আমার হাতে ছিল না। সেই দুঃখ আমারই রইল। প্রতিমা বড়ুয়াও গত হয়েছেন কিছুদিন হল।

    হাতিই ছিল বড়ুয়া পরিবারের সুখ এবং দুঃখও। বড় রাজকুমারীর ছেলে মুণীন্দ্র বড়ুয়াকেও আমি চিনতাম। আমার পৈতৃক নিবাসের কাছেই বাড়ি করেছিলেন ওঁরা। মুণীনবাবুও হাতি শিকার করতে গিয়ে এক রাতেরবেলা হাতির তাড়া খেয়ে আলু—খোঁড়া গর্তে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। বাকি জীবন তাঁকে শয্যাশায়ীই থাকতে হয়। এ খবরও আমি লালজির কাছেই পাই।

    লালজির মেয়ে পার্বতী উত্তরবঙ্গেই বাড়ি করে থিতু হয়েছে। মাদারিহাটের সামনের হাইওয়ে থেকে পার্বতীর বাড়ি দেখা যায়। পথের বাঁদিকে। প্রসঙ্গত উল্লেখ করতে হয় যে পার্বতীও ভাল গান গায়, হস্তীকন্যার গান। তার সঙ্গে দু বছর আগে আমার প্রথম দেখা হল ‘আরণ্যক’ আয়োজিত ওয়াইল্ড লাইফ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের পরে সঞ্জয় বুধিয়ার দেওয়া একটি পার্টিতে। বেঙ্গল ক্লাবে। পার্বতীর কাছেই শুনলাম যে আমি যখন মূর্তিতে লালজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন ও—ও ছিল সেই বাংলোতে। আমি দুর্জন বলেই হয়ত লালজি আমার সঙ্গে তাঁর সুন্দরী কন্যার মোলাকাত করাননি।

    আমার সঙ্গে শিলিগুড়ির একজন ব্যবসাদার ছিলেন যিনি লালজির সম্পূর্ণই অপরিচিত, হয়তো সেই জন্যেই করাননি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিশোর গল্প – বুদ্ধদেব গুহ
    Next Article বুদ্ধদেব গুহর প্রেমের গল্প

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }