Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জংলিমহল – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প202 Mins Read0
    ⤶ ⤷

    কেনেথ এডওয়ার্ড জনসন

    কেন জনসনের সঙ্গে আমার প্রথম আলাপ ষাটের দশকের গোড়াতে—নামনি আসামের ধুবড়ির সার্কিট হাউসে। তখন জনসন আসামের আয়কর কমিশনার। পুঞ্জিভূত অনাদায়ী আয়কর scaling down করতে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সের মেম্বার কোদন্ডরমন সাহেব দিল্লি থেকে শিলঙে গিয়েছিলেন। কলকাতার মুখ্য কমিশনার তখন ছিলেন এফ এইচ ভল্লিভয় সাহেব। ছ ফিট দু ইঞ্চি লম্বা, মুম্বইয়ের ভোরা মুসলমান। গল্ফ খেলেন, হুইস্কি খান। লোকে বলত ‘গে ব্যাচেলর’। তখন GAY শব্দটির মানে অন্য ছিল। তিনিও গিয়েছিলেন। কোদন্ডরমন দিল্লি ফিরে গেলে জনসন আর ভল্লিভয় সাহেব ভুটিয়া অফিসার ডি ওয়াংডি সাহেবের গাড়িতে করে শিলং থেকে এসে ধুবড়ি সার্কিট হাউসে উঠেছিলেন। আমাদের মক্কেল ধুবড়ির টাউন স্টোর্সের শচীন রায় মশায় যমদুয়ারে বাংলো বুক করেছিলেন এবং শিকারের অন্য সমস্ত বন্দোবস্ত করেছিলেন। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বহুল ব্যবহৃত আমেরিকান অল—পারপাজ ড্যাকোটা প্লেনে করে জ্যামেয়ার কোম্পানির দয়াতে কলকাতা থেকে যুদ্ধের সময়েই আমেরিকানদের বানানো ‘রূপসী’ এয়ারস্ট্রিপে পৌঁছে টাউন হোটেলে গিয়ে উঠেছিলাম। পরদিন সকালেই যাত্রা। গৌরীপুর—তামাহাট—বরবাধা—কচুগাঁও রাইমানা হয়ে যমদুয়ারের উদ্দেশে। আমি বিকেলে ওঁদের সঙ্গে দেখা করতে গেছি সার্কিট হাউসে। ওয়াংডি কাকু আমাদের সঙ্গে আগেও শিকারে গেছেন। ক্যাপ্টেন জনসন যেমন আর্মি থেকে আয়কর দপ্তরে এসেছিলেন তেমনই এয়ারফোর্সের পাইলট ডি ওয়াংডিও এসেছিলেন। ওয়াংডি কাকুই বাবাকে বারবার চিঠি লিখেছিলেন শিলং থেকে, জনসন সাহেবের জন্যে বাঘ শিকারের বন্দোবস্ত করতে। তাই বাবার অনুরোধেই শচীনবাবু সব বন্দোবস্ত করেছিলেন। টাইম—বারিং অ্যাসেসমেন্টের নানা ঝামেলা থাকাতে নিজে আসতে না পেরে বাবা আমাকে পাঠিয়েছিলেন।

    সার্কিট হাউসে গিয়ে দেখি ওঁরা স্কচ হুইস্কি খাচ্ছেন এবং তাস খেলছেন। স্কচ—হুইস্কি কথাটাতে অনেকেরই অবশ্য আপত্তি আছে। ধুর্জটিপ্রসাদ মুখার্জির নানা গুণে গুণান্বিত পুত্র কুমারপ্রসাদ মুখার্জি আমাদের কুমারদা বলতেন হুইস্কি আবার স্কচ ছাড়া হয় নাকি? ততক্ষণে সান—ডাউন হয়ে গেছে। বাবা বলতেন, শিকারের সব ভাল শুধু মদ আর মেয়েমানুষ বাদে। ”আমি ওসব খাই না” বলাতে ভল্লিভয় বললেন, ‘উ্য ডোন্ট ড্রিঙ্ক, দেন হোয়াই ড্যু উ্য লিভ ফর?’ সবিনয়ে ওঁকে বললাম, থ্যাঙ্ক উ্য! আই হ্যাভ আদার রিজনস ফর লিভিং।’

    তাসও খেলব কি? বাবার কড়া শাসনে তাস চিনতাম না পর্যন্ত। তখন আমার বয়স ঊনত্রিশ। একবার স্কুলের ছাত্র থাকাকালীন রঙ মেলানো খেলা শিখেছিলাম। তাও বহুদিন আগেই ভুলে গিয়েছিলাম। বাবা বলতেন, তাস, পাশা, দাবা, লুডো এসব একদম খেলবে না। খেলতে হলে ফুটবল, টেনিস, ক্রিকেট এসব খেলবে। তাই…।

    আমাদের সঙ্গে আবু সাত্তারও যাচ্ছে। সাত্তারের সঙ্গে স্কুলে পড়ার সময় থেকেই এ অঞ্চলে অনেক শিকার করেছি। তামাহাট ও সংলগ্ন অঞ্চলে। আমাকে ‘লালদা’ বলত ও। এমনিতে সে লুঙি পরত। আর খাকি হাফশার্ট। বড় বড় সাহেবদের সঙ্গে যাচ্ছে, তাই সেবারে খাকি প্যান্ট পরেছে। সাইকেলের সঙ্গে তার আটাশ ইঞ্চি দোনলা বন্দুকটি বাঁধা থাকত। কখনও কখনও পিঠেও ঝোলানো থাকত স্লিঙে। প্রচণ্ড সাহসী ছিল সাত্তার। তার চোয়ালে দৃঢ়প্রত্যয় আঁকা ছিল। মুখে সব সময়ে পান আর গুয়া—মানে, মজা সুপুরি। তার কথা অনেকই আছে আমার ‘বনজ্যোৎস্নায়, সবুজ অন্ধকারে’র প্রথম খণ্ডতে।

    সাত্তারের জীবনের শেষ পরিণতিটা বড় করুণ। ভীষণই বদরাগী ছিল সে। বাঘ ও চিতার আক্রমণে আহত হয়ে সে একাধিকবার যমের মুখ থেকে বেঁচে এসেছে। ওর নিবাস ছিল ধুবড়ি শহরের কাছেই। জমিজমা নিয়ে পারিবারিক বিবাদে সে দিশাহারা হয়ে একই দিনে তার এগারোজন আত্মীয়কে গুলি করে মেরে ফেলে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে। আবু সাত্তার জঙ্গলের রহস্য বুঝত, জানত, জানোয়ারদের চিনত কিন্তু মানুষকে চিনত না। তাই মানুষের বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারেনি। ফাঁসির আদেশ হয়েছিল ধুবড়ির কোর্টে। গুয়াহাটি হাইকোর্টে আপিল করেছিল। তখন আমাকে একটা পোস্টকার্ড লিখেছিল আর্থিক সাহায্য চেয়ে। আমার সাধ্যমতো পাঠিয়েওছিলাম। কিন্তু ফাঁসির আদেশ রদ হয়নি। তার ফাঁসি হয়ে গিয়েছিল।

    যমদুয়ারের জঙ্গল ছিল দেখার মতো। অত বড় বড় শাল ও সেগুন খুব কম বনেই দেখেছি, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কোনও কোনও বনে ছাড়া। সিংভূমের সারান্ডার (ল্যান্ড অফ সেভেন হান্ড্রেড হিলস) শালবন বিখ্যাত, মণিপুরের বার্মা সীমান্তের সেগুনও বিখ্যাত কিন্তু সংকোশ নদীর অববাহিকার যে শাল—সেগুন তার সঙ্গে তুলনীয় কম গাছই দেখেছি।

    যমদুয়ারের দোতলা বনবাংলোটি (আসাম এবং উত্তরবঙ্গের প্রায় সব বনবাংলোই শালের খুঁটির ওপরেই হয়, দোতলা, হাতির ভয়ে) একেবারে সংকোশ নদীর ওপরেই ছিল। শুনেছি, এখন সে বাংলোটি আর নেই। বক্সার ভুটানঘাট বাংলোরই মতো। অনেক বছর যমদুয়ারে যাইনি। ভুটান পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছতোয়া সংকোশ নদীতে মাছও পাওয়া যেত। জল এতই স্বচ্ছ ছিল যে জলের মধ্যে মাছেদের ঝাঁক দেখা যেত। শীতের দিনে পৃথিবীর নানা দেশের পরিযায়ী হাঁসেরাও আসত সেখানে। নদীর এক পারে ভুটান, অন্য পারে আসাম এবং তার গায়েই পশ্চিমবঙ্গ। যমদুয়ারের এমনই খ্যাতি ছিল যে ভুটানের মহারাজা ভারত সরকারের অতিথি হিসেবে সোজা থিম্পু থেকে হেলিকপ্টারে এসে নামতেন বাংলোর সামনের হাতাতে শিকারের জন্যে। থাকতেন অবশ্য নিজস্ব তাঁবুতে। কখনও—বা ওই বাংলোতেও থাকতেন।

    আমরা বাঘের খোঁজ পাওয়ার জন্যে পরদিন আর্লি—ব্রেকফাস্ট করেই সাত্তারকে নিয়ে বেরিয়ে পড়লাম জিপে। ভল্লিভয় গেলেন না। মাইল তিরিশ দূরে রাঙ্গা নামের একটি বিস্তীর্ণ নদী ছিল, তখন শুকনো। যেখানে লালজির হাতি—ধরার ক্যাম্পের কথা আগেই বলেছি। সেই নদীর বুকে সাত্তারের সন্ধানী চোখ থাবার দাগ খুঁজে পেল। রাঙ্গার একটি শাখানদী পেরিয়ে ডানদিকের জঙ্গলে গেছে বাঘ। সেখানেই সে দিনের বিশ্রাম নেয়। রাঙ্গার বাঁদিকে নীলাভ হিমালয়। তার পদপ্রান্ত অবধি বিস্তৃত ঘাসবন। সেখানে একটি দহ ছিল। যখন তাতে ভরা জল ছিল তখন হাতি, বুনো মোষ, গাউর, গণ্ডার এবং নানা জানোয়ার wallowing করত। সেই সব জানোয়ারের গায়ের লোম ওই দহর চারপাশের গাছে কাদার সঙ্গে তখনও লেগেছিল। হাতিদের পায়ের চাপে কাদার মধ্যে যে গর্ত হয়েছিল তা তখন শুকিয়ে হামনদিস্তার মতো হয়ে থেকে গিয়েছিল। তার ওপরে লতা লতিয়ে থাকাতে যে কোনও সময়ে অসাবধানীর গোড়ালি ভাঙতে পারত। সেই দহতে সামান্য জল তখনও ছিল। বাঘ সেই ঘোলাজল খেতে আসত। ওই নোংরা জলের পাশের কাদাতেই বাঘের থাবার দাগ দেখা গেল।

    অত বড় শাল গাছে মাচা বাঁধা অসম্ভব। প্রথম ডালের উচ্চচতাই প্রায় দু মানুষ হবে। তাছাড়া, মাচা বাঁধার সাজসরঞ্জাম ও জনবলও আমাদের ছিল না। তাই বাংলোতে ফিরে তাড়াতাড়ি লাঞ্চ খেয়ে আবার ওইখানে এসে ওই শাখানদীর দুটি প্রান্তে আমরা দু দলে ভাগ হয়ে মাটিতেই আড়াল নিয়ে বসব ঠিক করলাম।

    বলতে ভুলে গেছি, অত বড় দুজন আমলা এসেছেন, যাঁরা দুজনেই যথাসময়ে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের মেম্বার তো বটেই চেয়ারম্যানও হবেন, তাই ধুবড়ির ইনকাম—ট্যাক্স অফিসার নীতিরঞ্জন ভট্টাচার্য, (যিনি পরে ডেপুটি কমিশনার হিসেবে কলকাতা থেকে অবসর নেন) গোপালের ভাষায়, ‘এক গাছা’ বন্দুক নিয়ে শামিল হয়েছিলেন আমাদের সঙ্গে। তিনি কখনও বকও মারেননি। সরকারি চাকরি করতে গেলে যে সময়ে সময়ে প্রাণও বন্ধক রাখতে হয় তা পরেও বহুবার দেখেছি।

    লাঞ্চের সময়ে ভল্লিভয় সাহেব বললেন, আই অ্যাম নট ইন্টারেস্টেড। আই হ্যাভ মাই স্কচ অ্যান্ড আগাথা ক্রিস্টি। অতএব লাঞ্চের পরে আমরা ভল্লিভয় সাহেবকে রেখেই গেলাম। তারপরে এবং তার পরের দিন কী হল তার সবিস্তার বর্ণনা আছে ‘বনজ্যোৎস্নায়, সবুজ অন্ধকারের’ প্রথম খণ্ডে। তাই এখানে পুনরাবৃত্তি করব না।

    শিলঙে ফিরে Ken জনসন আমাকে একটি চিঠি লিখেছিলেন। যমদুয়ারের বন্ধুত্ব পরে গভীর ও চিরস্থায়ী হয়েছিল এবং কেন ও জিন জনসনের মতো ভদ্র, সৎ এবং সম্ভ্রান্ত বন্ধু আয়কর বিভাগের অগণ্য তাবড় তাবড় আমলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরেও বলতে পারি যে, বেশি পাইনি। জনসনদের সঙ্গে আমার বন্ধুত্বের রকমের কথা বলতে গেলে আলাদা বই লিখতে হয়।

    সেই চিঠির শেষে Ken লিখেছিলেন, ইংরেজি হরফে, কিন্তু হিন্দি ভাষায়, ‘ক্যা বদনসীবী হামারা, শের আয়া নেহি মারা।’

    Ken জনসন পরে কলকাতার মুখ্য কমিশনার হয়ে আসেন। কয়েক বছর পরে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের মেম্বার হয়ে দিল্লি চলে যান। ওঁরই চেয়ারম্যান হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের আগে ইন্দিরা গান্ধীর একজন অন্যরকম মানুষের দরকার ছিল। চেয়ারম্যান হিসেবে তাই ওঁকে মেম্বার হয়েই অবসর নিতে হয়। দিল্লিতে মেম্বার থাকার সময়ে তো প্রায়ই দেখা হত দিল্লিতে, এবং অবসর নেওয়ার পরেও বহুদিন পর্যন্ত আমাদের চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল। উনি চলে গেছেন। খুবই শূন্যতা বোধ করি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিশোর গল্প – বুদ্ধদেব গুহ
    Next Article বুদ্ধদেব গুহর প্রেমের গল্প

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }