Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জন্মভূমি মাতৃভূমি – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প186 Mins Read0
    ⤶ ⤷

    জন্মভূমি মাতৃভূমি – ১০

    ১০

    আজ একটা বিশ্রী খবর পেলাম। সকাল সকাল বাড়ি ফিরেছিলাম। জবা চিঠিটা দিয়ে গেল। নিউ ইয়র্কের ছাপমারা চিঠি। দেখলেই মন হু হু করে, চলে যাই সেন্ট্রাল পার্ক, ব্রডওয়ে। গ্যালভেস্টন সমুদ্রতীরে পারিবারিক পিকনিক। ফরেস্ট হিলস্-এ-টেনিস দেখতে যাওয়া। জ্যোতির হাতের লেখা। লিখেছে:

    প্রিয় সুদীপদা-কুমু,

    আমার জীবনে এই ধরনের বিপর্যয় নেমে আসবে আমি কল্পনাও করতে পারি নি। দীপালি আর নেই। মানহাটান থেকে জার্সি সিটিতে ফিরছিল একগাদা বাজার সেরে। লিঙ্কন টানেল দিয়ে। ও একাই ছিল গাড়িতে। গাড়ির মধ্যেই সেরিব্র্যাল অ্যাটাক হয়। ন্যাচারালি আরও দু চারখানা গাড়ি হুড়মুড় করে পড়ে। অ্যাকসিডেন্টে একটা হাত চলে গিয়েছিল, স্ট্রোকে আরেকটা। পাঁচ ঘণ্টা অজ্ঞান অবস্থায় যুঝেছিল। ইদানিং বড্ড মোটা হয়ে গিয়েছিল। প্রত্যেক বছরই তো নিজে সব চেক-আপ করতুম। তোমরা থাকতে তোমাদেরও করেছি। ওর প্রেশারটা বড্ড ফ্লাকচুয়েট করত। খাওয়া-দাওয়ার ব্যাপারে এতোটুকু সাবধান হত। আমি বোধহয়, যতটা জোর করা উচিত, করিনি। সংসারের যাবতীয় ঝামেলা সবই তো ওর। ও-ই বাড়িতে সভারেন। কখন কি খাচ্ছে না খাচ্ছে আমি অতটা খেয়াল রাখিনি। এটাই ওর প্রথম স্ট্রোক। তানি গ্র্যাজুয়েট হয়ে গেছে, বুলেট-অ্যাটমের জন্য ওকে বাড়িতে এসে বসতে হয়েছে। ওরা স্বাবলম্বী হলে, তবে ছুটি দিতে পারবো তানিকে। এখন ওকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। ছেলে দুটো অবশ্য খুব শান্ত হয়ে গেছে। তানি আমাকে বাচ্চা ছেলের মতো কনট্রোল করছে। যেসব সাবধানতা দীপালির অবলম্বন করা উচিত ছিল, সেগুলো আমার ওপর দিয়ে চালাচ্ছে। বেচারা! শুভময়ের স্ত্রী অফার দিয়েছিল ওদের দেশে নিয়ে যাবে। আমাকেও ফিরে যেতে পরামর্শ দিচ্ছে সবাই। ভেবে দেখলুম সেটা আর সম্ভব নয়। তিন ছেলে মেয়ে শিক্ষার তিন পর্যায়ে আছে, সব্বাইকে উপড়ে নিয়ে যাওয়া খুব শক্ত কাজ হবে। ছেলে দুটোর স্কুলিং হয়ে গেলেই তানির ছুটি। বিয়ে করুক, চাকরি করুক, কোনও কোর্স নিক। যা ইচ্ছে। ওখানে গিয়ে মানাতে পারবে বলে মনে হয় না। তারপর এই সাত ঘরের প্রাসাদে আমি একা। এই একাকিত্ব তো আমরা প্রত্যেকে অনেক কষ্ট করে উপার্জন করলুম, তাই না? সুদীপদা, তোমার খবর বলো। আশা করি সাবধানে আছো। তোমার ট্রাবলটা ঘুমিয়ে আছে। আমাকে লিখতে দ্বিধা করো না। টেনশন ফ্রি থাকবার চেষ্টা করো। ডক্টর রায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগটা রেখে যাও।”

    চিঠিটা পড়ে চুপ করে বারান্দায় বসে রইলাম। এখনও সুদীপ আসেনি। মণি কলেজ থেকে যাবে ফরাসী ক্লাসে। ফিরতে সাড়ে সাতটা তো হবেই। কাজের মেয়েটির নাম জবা। খুবই ভালো, বুদ্ধিমতী। আমাকে চুপ করে বসে থাকতে দেখে এক কাপ কফি দিয়ে গেল। পায়ের কাছে বসে আস্তে জিজ্ঞেস করল – ‘কিছু খারাপ খবর আছে, না মা?’ আমি শুধু ঘাড় নাড়লাম।

    বাবা দু বছর দিল্লিতে পোস্টেড ছিলেন। সেই সময়ে নেহাত ভাগ্যচক্রে দীপালির সঙ্গে আলাপ। আমি আর ও একই গাড়িতে লিফ্‌ট্ নিয়েছিলাম। দুজন অল্পবয়সী মেয়ে একত্র হলে যা হয়, বক বক বক। দু বছর পর কলকাতায় ফিরে এসেছি, একদিন নিউ মার্কেটে দীপালির সঙ্গে দেখা। ওর বাবা রিটায়ার করে নিউ আলিপুরে নিজের বাড়িতে ফিরে এসেছেন। এয়ার-ফোর্সে খুব বড় পোস্টে ছিলেন ওর বাবা। নিউ আলিপুরে ওদের বাড়িটা ছিল আমার একটা স্থায়ী আড্ডাখানা। ও আমার গান শুনতে ভালোবাসত, আর ওর সরস ব্যক্তিত্ব আকর্ষণ করত আমাকে। জ্যোতির সঙ্গে ওর বিয়েটা বলতে গেলে আমিই ঘটাই। যতদিন বিদেশে ছিলাম জ্যোতি দীপালি ছিল আমাদের সবচেয়ে অকৃত্রিম। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সত্যি কথা বলতে কি আমি এখানে এসে নিউ ইয়র্ক আর ততটা মিস করি না, যতটা করি ওদের। মাঝে মাঝেই ওদের লিখেছি ‘তোমরাও চলে এসো না, দারুণ মজা হয় তাহলে।’ দীপালিরও ইচ্ছে ছিল। কিন্তু জ্যোতি জানিয়ে ছিল ডাক্তারের প্র্যাকটিস চট করে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে যাওয়া যায় না।

    বেল বাজল। সুদীপ খুব সম্ভব। আমি মুখ ফেরাইনি। জবা কিছু বলে থাকবে। আমার কোলে পড়ে থাকা চিঠিটা ও তুলে নিল। চোখের জলে আমার সব ঝাপসা হয়ে যাচ্ছে। সুদীপ বলল ‘ইস্‌স্ দীপালি একি করল?’ ও বসে পড়েছে একেবারে, মাথায় হাত, কফি জুড়িয়ে যাচ্ছে। রাস্তার দিকে বিহ্বলের মতো চেয়ে আছি। হঠাৎ মনে হল কুয়াশায় সাঁতার কাটতে কাটতে একটা চেনা মুখ একটা প্রিয় ভঙ্গি যেন ভেসে আসছে। চোখ মুছে ঝুকে পড়লাম।

    —‘ও কি ও যে বাবু।’

    সুদীপ বলল —‘কই?’ ও ঝুঁকে পড়েছে। বাবু আমাদের দেখতে পেয়েছে, হাত নাড়ছে।

    দরজাটা হাট করে খুলে দিয়েছি। জবাকে বললুম, ‘একটু চীজ স্যান্ডউইচ আর কালো কফি করো, তোমার দাদা আসছে।’ সিঁড়িগুলো লাফাতে লাফাতে উঠে আসছে বাবু। তবু কতদূর! দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এখনও ওরা লিফ্‌ট্‌টা করে দিল না। সরকারি কানুনকে কলা দেখিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে। সিঁড়ির মুখে বাবু। সেই আদি অকৃত্রিম ব্লু জীনস্, একটা সাদা ভেস্ট, কলারে হাতায় সরু লাল-নীল ডোরা কাটা। মাস্‌লগুলো ফুলে আছে ভেস্টের হাতের তলায়। ওর হাতে সুটকেসটা যেন একটা খেলনার বাক্স। মুখে এখনও দাড়ি গোঁফের জঙ্গল। তবে ছেঁটেছে। মাথার চুলগুলো ফুলে রয়েছে। ওই রকম সিংহের কেশরের মতো চুল হলে তাকে পরিপাটি রাখা মুশকিল। আমি অর্ধেক ছুটে গেলাম। বাবুর বুকে মাথা রেখে কাঁদছি। ছেলে বড় হয়ে যাওয়ার কি সুখ! অনেক অনেকদিন এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম যেন। সুদীপ বলছে—‘আচ্ছা ইয়ে হয়েছিস তো তুই? খবর-টবর কিচ্ছু না দিয়ে···’

    বাবু বলল – ভয়ে খবর দিইনি বাবা। তুমি যেরকম একটার পর একটা অর্ডার দিয়ে যাচ্ছো! শেষকালে বলবে পোস্ট ডক্টর‍্যালটাও নিয়ে নে। এদিকে আমি তোমাদের না দেখে·····মণি কই?’

    আমার একচোখে জল। একচোখে হাসি। বাবু বলল—‘ভেরি স্যাড মা। আমি জ্যোতিকাকুর সঙ্গে দেখা করেই আসছি। বলেছি ছেলের দরকার হলে আমি আছি। ঠিক বলেছি বাবা?’

    —‘নিশ্চয়! ভেতরে আয়।”

    —‘ফ্ল্যাটটা তো দারুণ! বাবু ঢুকেই বলল —‘নাঃ আমাদের গৃহভাগ্যটা ভালোই। বউবাজারের বাড়ির ঘরটাও বোধহয় পুব দক্ষিণ খোলা, ষোলো বাই যোলো ছিল, নামা?’

    জবা চীজ স্যান্ডউইচের প্লেট আর কফি ট্রেতে নিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে। বাবু হাত টাত না ধুয়েই একটা স্যান্ডউইচ তুলে নিয়ে কামড় দিয়ে বলল—‘তুমি করেছ? জবা তোমার নাম, না? ওয়ান্ডারফুল হয়েছে ভাই। মণি কোথায়? মণি?’

    মাঝরাত্তিরে কমলিকার ঘুম ভেঙে গেল। ঘটনার বাহুল্যে কি যেন একটা ভুল হয়ে গেছে। বেডসাইড টেবিলে চাপা দেওয়া ছিল জ্যোতির চিঠিটা। ল্যাম্পটা জ্বেলে দিয়ে আবার পড়লেন। কী লিখেছে এটা জ্যোতি? ‘তোমার ট্রাবলটা ঘুমিয়ে আছে।’ আস্তে সুদীপকে ঠেলা দিলেন কমলিকা। ‘শুনছো! শুনছো!’ অনেকক্ষণ পর একটু চোখ মেললেন সুদীপ।

    —‘কী হল? কী ব্যাপার?’

    —তোমার কী হয়েছে?’

    —‘আমার? কী হবে আমার দিব্যি ঘুমোচ্ছিলুম। দিলে তো ঘুমটা ভেঙে।’

    —‘জ্যোতি তোমার কি ট্রাব্‌ল্-এর কথা লিখেছে? কী হয়েছে তোমার? আমায় কিছু বলোনি তো’!’

    —‘এই জন্যে তুমি আমায় মাঝ রাত্তিরে···নাঃ···কবে একটা ব্রীদিং ট্রাব্‌ল মতো হয়েছিল। সে তো জ্যোতি তখনই সারিয়ে দিয়েছে····।’

    —‘সারিয়ে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমায় বলোনি কেন?

    —‘বলার মতো কিছু হলে নিশ্চয় বলতুম।’ সুদীপ কাছে সরে এলেন।

    —কমলিকা হাতটাকে সরিয়ে দিয়ে বললেন —‘তোমার বয়সটা বাড়ছে, খেয়াল রেখো। ডেস্ক ওয়ার্ক করে বেশ ভুঁড়ি বাগিয়েছ, জুলপি একদম পেকে গেছে। আমাকে কথাটা বলতে তোমার কী হয়েছিল? আমি চিরকাল মুখ বুজে তোমার সব কথা শুনে যাবো আর তুমি··।’

    —‘বাবাকে একবারও এখানে এসে থাকতে বলেছিলে, কমলিকা?’

    —‘সে আবার কি? উনি কি বলেছেন আমি বলিনি?’

    —‘তা বলেননি। কিন্তু কেন একবারও এখানে এসে থাকতে চাইলেন না, বুঝলুম না।

    —‘তেমনভাবে হয়ত বলিনি। আসলে আমার খেয়াল হয়নি। সর্বদা এতো রকমের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ঠিক আছে, বলব এবার। এ নিয়ে এতো নাটক করবার দরকার কি ছিল?’

    এ ঘরে ভোর পাঁচটাতেই রোদ ঢুকে পড়ে। সুদীপ ঘুমোচ্ছেন। কমলিকার সেই থেকেই ঘুম আসে না। শ্বশুরমশাই খুবই ভালো মানুষ। কিন্তু কতকগুলো বদভ্যাস আছে। প্রচণ্ড স্মোক করেন। আর স্মোকারদের অনেকেরই যা হয়। ভীষণ কাশি। বুড়ো বয়স বলেই হয়ত কাশিটা বেশি। যখন তখন থুতু ফেলেন। বউবাজারের বাড়িতে একটা দশাসই পেতলের পিকদান আছে। তাতেই ফেলেন। সেটা হাতের কাছে না থাকলে জানলা দিয়ে, বারান্দা দিয়ে। এ দেশে যেমন একই সঙ্গে সপ্তদশ শতাব্দী আর বিংশ শতাব্দী অবস্থান করে, তেমন শিক্ষা সংস্কৃতি মহানুভবতা সহাবস্থান করে সামান্যতম নাগরিকত্ববোধের অভাব, সংকীর্ণতা স্বার্থপরতার সঙ্গে। একজন এম এস সি এল এল বি গলা খাঁকারি দিয়ে সশব্দে থুতু ফেলছেন বাড়ির বারান্দা অথবা জানলা দিয়ে, একজন খুব রোম্যান্টিক গজল গায়ক সন্ধের ঝোঁকে রাস্তার ধারে দাঁড়িয়ে নিজের তলপেট হালকা করে নিচ্ছেন এইসব এবং আরও অনেক আপাতবিরোধী অবিশ্বাস্য দৃশ্য এখানে দেখা যায়। এই তো সেদিন গড়িয়াহাট মিনি চারমিনারের ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলছিলেন জনৈক সুবেশ ভদ্রলোক, মনে হয় কোনও মার্চেন্ট অফিসের অফিসার। ছাই রঙের সুট। র সিল্কের টাই। ‘নো স্মোকিং’ বিজ্ঞপ্তিটার ঠিক সামনের সিটেই বসেছিলেন। কমলিকা পেছনে। আপত্তি জানাবেন ভেবেছিলেন, মুখ খুলেই চুপ করে যেতে হল, অবিনাশবাবুর, মানে বাবা মার বাড়িঅলার বড় ছেলে। অসুখ বিসুখ করলে ডাক্তার ডেকে আনা, রাত জাগা পর্যন্ত করেছেন ভদ্রলোক। বাবার ছানি পড়ার থেকে বাজারে যেতে দ্যান না, বলেন —‘আমি তো যাচ্ছিই, আপনি আর খামোখা কষ্ট করতে যাবেন কেন কাকাবাবু।’ শ্বশুর মশাইয়ের এই অভ্যাসটাকে কমলিকা ভয় পান। বারান্দা দিয়ে থুতু ফেললে এখানে তলার ফ্ল্যাটে পড়বে। তলার ফ্ল্যাটের মিসেস বড়ুয়া হয়ত তখন ঊর্ধ্বমুখে চুলের জট ছাড়াচ্ছেন···। আর পিকদানি কে পরিষ্কার করবে? জবা করবে না। দুর্গা বলে যে ঠিকে লোকটি কাজ করে চামচিকে মরে পড়ে থাকলেও সে ঘেণ্ণায় মূর্ছা যায়। তাহলে বাকি রইলেন তিনি।

    এই ছোট্ট অথচ জরুরি সমস্যাটার কথা কাউকে বলা যাবে না। একমাত্র ভরসা শ্বশুরমশাইয়ের নিজেরই যদি জিনিসটা খেয়াল হয়। সুদীপ বেরোবার সময়ে বলে গেলেন—‘বাবু এসেছে এই উপলক্ষ্য করে যদি বাবাকে আনা যায়। তুমি ফোন করে রেখো। আমি আসার পথে নিয়ে আসবো।’

    বাবু বলল—‘আমি তো ও-বাড়ি যাচ্ছিই। আমিই নিয়ে আসবো এখন। তুমি সোজা বাড়ি চলে এসো। আমি ব্রেকফাস্ট করেই চলে যাচ্ছি।’

    কমলিকা বললেন—‘তুই না বলে গেলে রীণার অসুবিধে হতে পারে। লাঞ্চ করে যাস।’

    বাবু কথাটা হেসেই উড়িয়ে দিল—‘খাওয়াটা আবার একটা প্রবলেম মা! তারপর দিলে তো একগাদা ব্রেকফাস্ট!’

    একগাদা ব্রেকফাস্ট! ছেলেটা কি আজকাল অ্যামেরিকান কলেজীদের মতো ডোনাট চিবিয়ে আর কোক গিলে থাকে না কি? হেভি ব্রেকফাস্ট মণির জন্যই বিশেষ করে করতে হয়। সারাদিনের জন্যই একরকম বেরিয়ে যায় ও। সুদীপকেও তাই দ্যান কমলিকা। বয়স হচ্ছে। ভাতটাত বেশি খাওয়া ভালো না। ভুঁড়িটা সত্যিই বেড়েছে। ওদেশে সবজিগুলো হত পেল্লাই। কিন্তু খেতে ঘাসের মতো। মাংস তো বীফ বা পর্ক ছাড়া খাওয়াই চলে না। এখানে গুচ্ছের ভালো সবজি। প্রচণ্ড খাওয়ার ঝোঁক। পছন্দসই রান্না হলে একথালা ভাত মেরে দেবে। সবার অভ্যাস পাল্টালো, ওর পাল্টালো না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঝড়ের খেয়া – বাণী বসু
    Next Article গান্ধর্বী – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }