Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জন্মভূমি মাতৃভূমি – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প186 Mins Read0
    ⤶ ⤷

    জন্মভূমি মাতৃভূমি – ৩

    ৩

    আজ বিকেলে ব্যালে স্কুল আছে। সেটা বাঙ্ক করতে হচ্ছে! অ্যারাবেস্কে পৌঁছে গেছি, খুব মজা! মাদাম বলে আমার বালোঁ না কি খুব ভালো। অর্থাৎ বেশ হালকা ভাবে অনায়াসে হাত পা ছড়াতে পারি। এটা-ওটা বাঙ্ক করা আমার হ্যাবিট হয়ে যাচ্ছে, বলছিল ব্যাথশেবা। লট্‌স্ অফ্ বিগ-সিসটারিং করে রিয়্যালি! আসলে, আই লাভ টু টেক ইট ইজি। সব সময় রোলার স্কেটে চড়ে আছি, গোয়িং প্লেসেজ—এইটা আমার আসে না। আজ সকালে বিগ ডিস্যাপয়েণ্টেমেণ্ট, প্রথমে দেখি বারে! মেপল গাছে চেরি ব্লস্‌ম্ এসেছে, কি সুন্দর! ফ্রস্ট! লাস্ট থার্সডে রিসেস আওয়ারে স্টীভ, আমি আর ব্যাথশেবা স্নোবলিং করেছিলাম। আজ বেরিয়ে দেখি যাঃ, সব বরফ গলে গেছে। গত বছর এ সময়ে স্প্রিং এসে গিয়েছিল। তানিদের বাড়ি গিয়ে দেখি বাগানটা ওভারনাইট গজার্স হয়ে গেছে। ক্যামেলিয়া, কারনেশন, পিওনি, রেড ক্লোভার। বরফ সরতেই সব টুক টুক করে মাথা তুলে ফেলেছে। আমাদের হিউসটনের বাগানে বেশ বড় বড় গাছ ছিল—গার্ডেনিয়া, ওলিয়েণ্ডার। মা বলত, গন্ধরাজ, করবী। ব্লু বনেট ফুটে নীল হয়ে থাকত বাগানের ডান দিকটা। আমি দাদা দুজনে বাগানে মাটি কোপাতাম, জল দিতাম, ঘাস ছাঁটতাম, লনে বসা হত বসন্তকালে, গরমকালে। বাবা খেত রাম উইথ কোক, ক্র্যাকারের সঙ্গে, আমাদের হনিডিউ কি ক্যান্টালুপ হাফ করে দিত। এখানে বাগান নেই বলে স্প্রিং বা সামার পুরোপুরি এনজয় করা যায় না। আমরা সেন্ট্রাল পার্কে যাই চেরি-ব্লস্‌ম্ দেখতে। মা বলেছে আজ আমার বন্ধুদের ডাকবে না। কি রকম মিস্টিরিয়াস গলায় বলল মা। কাকে কাকে ডাকছে আমি জিজ্ঞেস করিনি। দীপালি-মাসি জ্যোতিকাকু তো আসবেই। তানি, বুলেট, অ্যাটম। তানি পঞ্চাশ, বুলেট অ্যাটম দুজনে দু’শ। দীপঙ্কর কাকুরাও আসবে। প্রিয়াঙ্কা মার হট ফেভারিট। শশাঙ্ক জেঠু না এলে তো পার্টি জমবেই না। পারেখদের, মেহরাদের বলেছে কিনা সেটা মা’র ব্যাপার। গ্রোন-আপদের পার্টি যখন। ওই মিস্টিরিয়াস গলাটার জন্য ভাবছি কিছু একটা থ্রিল মা সার্ভ করবে নিশ্চয়। ড্যাড টু হ্যাজ সামথিং আপ হিজ স্লীভ। ভাঙছে না, খালি অন্যমনস্ক হয়ে আছে। অক্টোবরে ব্যাথশেবার জন্মদিনের পার্টিতে ওরা ড্রিঙ্ক করেছিল। বেশিরভাগই আউট। আমরা প্রচণ্ড নেচেছিলাম। সেটা অবশ্য ড্রিঙ্ক করবার আগে। না হলে মুশকিল ছিল। ব্যাথশেবাদের পলিশড্ পার্কে ফ্লোরের ওপর সবগুলো ঠ্যাং ভাঙত। আমি কোন কথা মা-বাবাকে লুকোই না। এসে বলে দিই। সেদিন যা মজা হয়েছিল বলার নয়। তবে স্টীভ আমাকে বিশ্রীভাবে চুমু খেতে আমার গা বমি করেছিল। ভীষণ ভীষণ। স্কুল ড্যান্সে তো ওরা এরকম করেই। আমি যাই না। এটা, মানে স্টীভের এই ব্যাপারটা আমি মা-বাবাকে বলে দিইনি। এটা আমি নিজেই ট্যাকল করতে পারব। কাউকে আঘাত দিতে আমার খারাপ লাগে, স্টীভকে দিতে হল, উপায় নেই। বললাম, ‘স্টীভ, তুমি ব্যাড ব্রেথের অ্যাডটা দেখেছো?’ ও কিন্তু আঘাত পেল না। বলল, ‘সরি, আমি রোজ ব্রাশ করি, হানি, তবে আজকে চেন স্মোক করেছি তো, তাইতে হয়ত টোব্যাকোর স্মেল এসে থাকবে। ওয়াজন’ট ইট ম্যাস্কুলিন?’ কি পাকা! অ্যান্ড্রু জ্যাকসন বলে সিনিয়র ছেলেটা আমাদের জেমির সঙ্গে স্টেডি যাচ্ছে। জেসির বাড়ির কাছে গাড়ি নিয়ে এসে বসে থাকে রাত ন’টার পর। রোজ। জেসি আর ও ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে কী এতো বলে! হাসাহাসি করছিলাম আমরা। ব্যাথশেবা গম্ভীর হয়ে বলল, ‘ওরা কী করছে সেটা ওদের ব্যাপার। উই শুডন’ট ইনটারফিয়ার।’ আমি আর আবলাফিয়া বললাম, ‘আমাদের মা বাবা আমাদের মেরে ফেলবে।’ ব্যাথশেবা অবাক হয়ে বলল, ‘বাবা-মায়ের এ ব্যাপারে বলার কী আছে? ডোন্ট দে লিভ দেয়ার ওন লাইফ!’

    হার্ড ড্রিঙ্কস্-এর কথা বলতে বাবা খুব পার্টাব্‌ড্ হয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম। মা বলল, ‘তুমি খেয়েছ! আরাত্রিকা?’ রেগে গেলে মা আমাকে মণি বলে না, বলল, ‘দেখি হাঁ করো, নিঃশ্বাস ছাড়ো!’ মা এমন সুইট না! সুইটি পাই। আমি বললাম, ‘আমি একটা এত বড় মেয়ে যদি ড্রিঙ্ক করে সেটাকে তোমাদের থেকে লুকোতে চাই, তাহলে নিশ্চয়ই পেরে যাবো।’ বাবাকে সাক্ষী মানতে গেলাম, দেখি কি বাবা নেই। নিজের ঘরে চলে গেছে। মানে সাংঘাতিক রাগ এসেছে। এমন সময় দাদার ফোন এলো, মা বাবা দুজনেই ব্যস্ত হয়ে পড়ল, তাইতেই তখনকার মতো ব্যাপারটা চাপা পড়ে গেল। কিন্তু বাবা যে মোটেই ভোলবার মানুষ নয়, সেটা বোঝা গেল রাত্রে। ডিনারের পর বাবা বলল বাবার ঘরে যেতে, মাকে বলল, ‘আজ তোমাকে হেল্প করছে না মণি, অসুবিধে হবে না তো?’ মা বলল, ‘ইউ গো অ্যাহেড।’ হাসছে মা। দুজনে ষড় করেছে। বাবা খুব সফ্‌ট-স্পোকন। অনেকক্ষণ খালি স্মোক করেই যেতে লাগল, শেষে বলল, ‘আচ্ছা মণি, তুই এটা অ্যাপ্রুভ করিস?’

    ‘কোনটা বাবা?’ আমি ‘কাটার ওন্ট মেল্ট ইন হিজ মাউথ।’ বাবা আবার স্মোক করছে, করেই যাচ্ছে। শেষকালে আমার খুব দুঃখ হল সুইট ড্যাডটার জন্যে, বললাম, ‘তুমি কেন অত নাভার্স হয়ে যাচ্ছো বাবা? আমি ড্রিঙ্ক করিনি, করবও না।’

    ‘কিন্তু একটা কথা। অনেক সময় দলে পড়েও তো তোরা অনেক কিছু করে ফেলিস!’

    ঠিক এই কথাটা আমি বাবাকে বুঝিয়ে পারি না। বাবা আমাকে স্যাডি হকিন্স ড্যান্সে যেতে দিল না, বলল, ‘তুই যেতে চাস? সিরিয়াসলি?’ স্যাডি হকিন্সে মেয়েরাই পার্টনার চুজ করে। বাবা বলল, ‘ধর তুই যে ছেলেটাকে পছন্দ করলি, সে যদি তোকে রিফিউজ করে? এসব ফর্ম্যাল ব্যাপারে সাদারা সাদাদের প্রেফার করে, কালোরা কালোদের, তাছাড়া মনে কর ছেলেটা তোর সঙ্গে নাচলও, এদিকে অন্য যে সাদা মেয়েটার তাকে পছন্দ সে গেল তোর ওপর চটে। প্রতিদিনকার স্কুল-লাইফে তার রিফ্লেকশন পড়বেই। তুই অপমানিত হোস বা শুধু শুধু মুশকিলে পড়িস আমি চাই না।’

    কথাটা অবশ্য ভাববার। নিউ ইয়র্ক সেন্ট্রালের ছেলেমেয়েগুলো দারুণ স্নব। এগিয়ে এসে আলাপ জমায় না। আমার একটা ছোট্ট সেট হয়েছে অবশ্য। কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ের সঙ্গে কোনও টার্মস নেই। আগে থেকে স্টীভকে বলে কয়ে অবশ্য যাওয়া যেত। কিন্তু আমি ডাকবার আগেই যদি কেউ স্টীভকে ডেকে নিত! বাবার কথায় আমার কনফিডেন্স নষ্ট হয়ে গেল। আমি তো এমনিতে একটা স্কুল বলেও যাই না। ক্রিসমাস বল, প্ল্যানটেশন বল, সব বাদ। হিউসটনে ড্রামা স্টেজ করল আমাদের ওয়েস্টবেরি হাই। আমাকে ওরা কাউণ্টেস ড্র্যাকুলার রোল দিয়েছিল। বাবা কিছুতেই করতে দিল না। স্কুল এক্সকার্সন গেল ফ্লোরিডায় ডিজনিওয়ার্ল্ড দেখতে। বাবা বলল, ‘আমি কি তোমায় ডিজনিল্যান্ড দেখাইনি আরাত্রিকা!’ আগে আগে কারণটা আমি বুঝতাম না। এখন বুঝি, বাবা আমাকে ছেলেদের কনট্যাক্ট-এ আসতে দিতে চায় না। কিন্তু স্কুলে সবাই যে রকম চলছে আমি যদি সেই রকম না চলি তো ওরা আমাকে আরোই কাট করবে না? স্যাডি হকিন্সে যাইনি বলে অনেকেই আমায় জিজ্ঞেস করেছিল। পরে আমার মনে হয়েছিল বাবার ভয়টা একেবারে বেসলেস। গ্রুপ-অ্যাকটিভিটিতে যোগ না দেবার অসুবিধের কথা বলতে বলল, ‘তোরা এখন সবে জীবন আরম্ভ করেছিস মণি, যা কিছু দেখছিস সবই তো তোদের কাছে নতুন, একসাইটিং। এখনই যদি তোরা হার্ড ড্রিঙ্কস-এর কৃত্রিম উত্তেজনায় অভ্যস্ত হয়ে পড়িস তো পরে কী করবি? বন্ধুদের বোঝাতে পারিস না?’

    বন্ধুদের বোঝানো? মানে সার্মন দেওয়া? ওরে বাবা! প্রথমত ওদের ‘ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ’ করা হবে। দ্বিতীয়ত ওরা বলবে, ‘জানো তো বড়রা নিজেরা সবরকম মজা করবে। আমাদের বেলাতেই খালি ট্যাবু।’ ওরা খুব খারাপ খারাপ কথা বলে। সেইজন্যেই স্টীভকে আমার আজকাল একদম ভালো লাগে না। ব্যাথশেবার সঙ্গে সেদিন কথা হচ্ছিল ওকে বাবার কথাগুলো বললাম। ও বলল, ‘আঙ্কল কিন্তু ঠিকই বলেছেন। বীয়িং গ্রোন আপ ইজ নো ইজি জব। দেখো না আমার কাজিন জ্যাকি অ্যাট দা এজ অফ সেভেনটিন একটা বেবির জন্ম দিয়ে কী রকম পস্তাচ্ছে। ওর বর স্যাম তো দিব্যি মজা করে এ কোর্স ও কোর্স পড়ে চলেছে। এদিকে ওকে চাকরি করতে হচ্ছে, আবার বাচ্চাটাকেও দেখতে হয়, ওর মুখে রিঙ্কল্‌স্ এসে গেছে। বেচারি! আই ডোণ্ট ওয়াণ্ট টু বি গ্রোন আপ।’

    ব্যাথশেবার কাছে নাকি পাঙ্করা অ্যাপ্রোচ করেছিল। একদিন আমায় বলছিল, ‘পাঙ্ক হয়ে গেলে কেমন হয়?’

    আমি বললাম, ‘তুমি এরকম উল্টোপাল্টা চিন্তা করছ কেন?’ ব্রোক্‌ন্ হোমের ছেলেমেয়েরা এইরকম চিন্তা করে ওর কি প্রবলেম! ও তো জু। ওর বাবা মা খুব কনজারভেটিভ।

    আসলে ও একটু বোর্‌ড্ হয়ে যায় চট করে। মুডিও আছে। যখন ক্লাস অফিসার ইলেকটেড হল কি খুশি! কিন্তু স্কুল অর্কেস্ট্রায় ওকে নিল না, ওর চেয়ে ভালো ভায়োলিনিস্ট আমাদের ক্লাসেই রয়েছে তো! ও ড্যাম্প হয়ে গেল। যাই বলুক আর তাই বলুক, ও গ্রোন আপই হয়ে যেতে চায় চট করে। গ্রোন-আপ হয়ে যাওয়া ব্যাপারটা যে কি! চাকরি করা, নিজে নিজে জিনিস কেনাকাটা করা, একা একা বেরোনো, বেড়ানো, বিয়ে-করা, বাচ্চা হওয়া, এ ছাড়াও বোধহয় কিছু আছে। আমরা ঠিক ধরতে পারি না ব্যাপারটা। বাবাকে জিজ্ঞেস করব। সব কথার উত্তর বাবার কাছে আছে। মা-ও জানে, কিন্তু বলে না। ড্যাড ইজ রিয়্যাল গেম। হি হ্যাজ অ্যান আনসার ফর এভরিথিং। আজ জন্মদিনে আমার বন্ধুদের ডাকা হয়নি বলে আমি একরকম খুশিই হয়েছি। বেশিরভাগই রাউডিজ। বাড়িটা যেন জিম। বেসবল খেলা হচ্ছে! এমনি চেঁচাবে, হুল্লোড় করবে। সাম হাউ আই ফীল অকওয়ার্ড বিফোর ড্যাড। তারপর ওরা এক্সপেক্ট করবে ওদের বাড়িতে বার্থডে পার্টির যেমন হয়, আমাদেরটাও তেমনি হবে। বড়রা স্রেফ বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাবে। আমাদের বাড়ির অ্যাটমসফিয়ার আলাদা ওরা জানে, কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও করে, কিন্তু ওয়ান্স দে আর ক্যারেড অ্যাওয়ে দেয়ার্স নো নোয়িং∙∙∙। এই টানাটানিতে আমার আনন্দটা মাঝখান থেকে মাটি হয়ে যাবে। তারপর আর একটা কথা। দাদা তো নিশ্চয়ই আসবে। দাদা হ্যাজ পুওর ওপিনিয়ন অ্যাবাউট মাই প্যাল্‌স্। আর দাদাকে আমি ভীষণ অ্যাডমায়ার করি। দাদার যদি খারাপ লাগে ওদের তো আমি ভীষণ হার্ট হবো। বন্ধুদের বলেছি পরে একদিন হবে। ওরা আ বিট ডিস্যাপয়েণ্টেড। সে কিছু না। নো প্রবলেম। পরে সব ঠিক হয়ে যাবে। মায়ের হাতের রসগোল্লা আর সামোসা খেলেই ওদের সব অভিমান জল হয়ে যাবে। রসগোল্লার পোকা একেবারে। তাছাড়া এবার থেকে আমি ঠিক করেছি সেট একটু পাল্টাবো। স্টীভ, রকহার্ট, ইভন ব্যাথশেবা সামহাউ আমাকে আজকাল অ্যাপীল করে না। আমি জানি এটা দাদার ইনফ্লুয়েন্স। গতবার যখন দাদা এসেছিল তখন ব্যাথশেবা ডে স্পেন্ড করেছিল আমাদের বাড়ি। চলে যাবার পর বলল, ‘হু’জ দ্যাট জাঙ্ক?’ প্রথমটা আমার খুব রাগ হয়ে গিয়েছিল। পরে যতবা ব্যাথশেবার সঙ্গে দেখা হয় ব্যাথশেবা অ্যান্ড হার ট্রিঙ্কেটস, কানে ঝুলছে, গলায় ঝুলছে, চুলে ঝুলছে, দাদার কথাটা মনে পড়ে যায় ‘হু’জ দ্যাট জাঙ্ক?’ স্টীভ আর রকহার্টকে তো ও স্ট্যান্ড করতেই পারে না। সোজাসুজিই বলে, ‘তোর এই প্লে-বয় বন্ধুগুলোকে ছাড় তো মণি! ডোণ্ট য়ু এভার মিট এনিবডি ওয়ার্থ মিটিং!’ প্রথমটা রাগলেও দাদার কথাগুলো আমার মাথার মধ্যে ঘোরাফেরা করতে থাকে। ইনফ্লুয়েন্সড হয়ে যাই। সব বাজে, সিলি লাগতে থাকে। কী করব! দাদাটা এমন! এইট্টিতে স্কুলে স্প্রিং-ক্লীনিকের সময় মিশেল, স্যারা, এমিল, যোয়ান এদের সঙ্গে খুব আলাপ হয়ে গিয়েছিল। আমি ওদের কালটিভেট করিনি। স্যারাকে খুব ডাউডি মনে হত। এখন দেখি ও আসলে ভীষণ ইনটেলিজেণ্ট। কোয়াণ্টাম থিয়োরির ওপর একটা বই পড়ছিল একদিন। অ্যাডভান্সড ম্যাথস্ নিয়েছে। সবগুলোই প্রায় জু ওরা। নিউইয়র্ক সেন্ট্রালের বেস্ট স্টুডেন্টস। টেম্পারামেণ্ট আলাদা। ফিজিক্যাল এডুকেশন যেটুকু করতে হয় করে। আমাদের মতো জিমে গিয়ে হুড়োহুড়ি করে না। আমারও অবশ্য খেলা অত আসে না। টীমে চান্স পাওয়া তো দূরের কথা। কিন্তু চীয়ার্স তো দিতে পারি! ব্যাথশেবা, লরা, আমি আর নাওমি মিলে চীয়ারলীডার্স গ্রুপ তৈরি করেছি। যখনই কোনও টুর্নামেন্ট কি অ্যাথলীটস্ মীট হয় আমরা ফ্যান্সি ড্রেস পরে চীয়ার্স দিই। চীয়ারিং, লিয়ারিং, লীপিং, লিফটিং, গ্র্যাবিং, গ্রিপিং, ফ্লাইং, ফ্লিঙ্গিং সিঙিং, গ্লীমিং, যা মজা হয় না! মাদামের কাছে শেখা পিরুয়েৎ আতিতিউদ, কাব্রিওল গুলো ওই সময়েই কাজে লাগে আমার। নিউ ইয়র্ক ব্যালে গ্রুপ-এ কি আর বাবা কোনদিন নাচতে দেবে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঝড়ের খেয়া – বাণী বসু
    Next Article গান্ধর্বী – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }