Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জন্মভূমি মাতৃভূমি – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প186 Mins Read0
    ⤶ ⤷

    জন্মভূমি মাতৃভূমি – ৯

    ৯

    আজকে বন্ধুরা বলেছে একটা জয়েন্টে নিয়ে যাবে। খুব মজা হয় নাকি সেখানে। সত্রাজিৎ, নবনীতা, পায়েল, কিটু। ইনটারন্যাশন্যাল স্কুলের বন্ধুদের মধ্যে কিটুই টিকে আছে। বাকিরা সব এইচ্‌ এস-এর। একটা জিনিস আমার খারাপ লাগে। বন্ধুরা সবাই এখানে আমাকে ডাক নাম ধরে ডাকে। আমার অত সুন্দর নামটা অব্যবহৃত পড়ে পড়ে মরচে ধরছে। ‘আরাত্রিকা’ মানে আরতির প্রদীপ, শিখিয়ে দিয়ে বাবা বলেছিল—কোনও ধর্মীয় অনুষ্ঠানের কথা বলছি না। প্রদীপ ধরে দেতাকে পথ দেখানো হয়। তুমি নিজেকে এইরকম একটা স্পিরিট মনে করবে যে বড় কোনও আদর্শকে সর্বদাই স্বাগত জানাচ্ছে।’

    মা হেসে বলত—‘আদর্শ-আদর্শ করে ওকে তুমি একেবারে এ-যুগের অনুপযুক্ত করে তুলবে দেখছি।’

    এরকম কথা শুনলেই বাবা বলত—‘চরিত্রের গভীরে কোনও আদর্শের শেকড় না থাকলে ওর ব্যক্তিত্ব তৈরি হবে কি করে?’

    বাবা-মা অনেক সময়েই আমায় আরাত্রিকা বলে ডাকত। আই ওয়জ প্রাউড অফ মাই নেম। ভিকি, জেসি, স্যাডি, এইসব অর্থহীন চিহ্নের মাঝখানে আমার নামটা যেন জ্বলজ্বল করত। ওরা উচ্চারণ করতে পারত না, অ্যারাট্রিকা বলতে ওদের প্রাণ বেরিয়ে যেত; কিন্তু সকলেই স্বীকার করত নামটা ওয়ান্ডারফুল। একটা ক্ল্যাসিক্যাল ধ্বনি-গাম্ভীর্য আছে। অনেকে ভাবত নামটা কোনও রোম্যান দেবীর। কিছুতে বোঝাতে পারি না নামটা বিশুদ্ধ সংস্কৃত। অর্থ প্রদীপ। বিশেষ ধরণের প্রদীপ। হিন্দু রিচ্যুয়ালের একটা কাব্যময় চিত্রময় দিক ধরা আছে শব্দটাতে, আবার প্রতীক হিসেবেও নিতে পারা যায়। বাবা বলত—‘যাই বলো আর তাই বলো, নামে ঠিকই আসে যায়। ছেলেমেয়েকে যারা পুঁটি, পটলা, গোবরা, খেঁদি এই সব নামে ডাকে আমি তাদের দলে নেই। আমার নামকরণের মধ্যে সন্তানের প্রতি শ্রদ্ধাও থাকবে।’

    ওরা নামটা উচ্চারণ করতে না পারলে ওদের আড়ষ্ট জিভকে আমি ক্ষমা করে দিতাম। কিন্তু এখানে শর্মি যখন প্রথম একটা জয়েন্টে নিয়ে গেল নাম শুনে ওরা হেসেই অস্থির। একটি মেয়ে, নাম শিরিন, বলল—‘ডোণ্ট মাইন্ড ভাই, আমাদের এখানে অতবড় নাম চলবে না। তোমাকে ট্রিকসি বলে ডাকব।’

    সঙ্গে সঙ্গে আরেকটি ছেলে, নাম শুনলাম অম্‌রীশ, বলল—‘কেন ট্রিংকা আরও গ্ল্যামারাস হবে।’

    শিরিন বলল—‘আই প্রেফার ট্রিকসি, বেট শী নোজ ট্রিক্‌স্। এনিওয়ে, ইউ উইল স্যুট হার হোয়েন শী ইজ টিপসি।’ ন্যাকা-ন্যাকা সুর করে কথাগুলো বলল শিরিন।

    ব্যাথশেবার আমার মায়ের নাম ভীষণ পছন্দ ছিল। আবার টেগোরের দেওয়া ওরা অবশ্য রবীন্দ্রনাথকে তেমন চিনত না। ইন্ডিরা গ্যান্ডি পর্যন্ত ওদের দৌড়। আমরাই চিনিয়েছিলাম। ব্যাথশেবা বলত ওর মেয়ে হলে নাম রাখবে কমলিকা। জিজ্ঞেস করেছিলাম—অত বড় নাম উচ্চারণ করতে পারবে?’

    ব্যাথশেবা বলেছিল, ‘সর নামেরই শর্ট ফর্ম আছে। যদি মেয়েকে কিম বলে ডাকি মনে করবে কিছু?’

    দ্যাখো কাণ্ড। যে মেয়ে ওর এখনও হয়ইনি, হবে কিনা তাও জানা নেই, তার ডাক নামের জন্য ও আগাম অ্যাপলজি চেয়ে রাখছে! হাউ সুইট অফ হার!

    কিন্তু শর্মির বন্ধুরা নামটার মানে শুনে বলল, ‘নেভার মাইন্ড।’ ওদের শর্টনিং-এ আপত্তি জানাতে বলল, ‘ডিড উই আস্ক ফর ইয়োর ওপিনিয়ন? গিভ ইট হোয়েন য়ু আর আসক্ড।’

    এখানে আসার পর অনেক দিন হয়ে গেল। এই ক বছরে আমি যথেষ্ট বাংলা শিখে গেছি। এরা কি? নিজেদের মাতৃভাষার সম্পর্কে এদের কোনও শ্রদ্ধা নেই? আমার যখন যা মনে হয় বলে দিই। বললাম, ‘আমি অ্যামেরিকান, আমি উচ্চারণ করতে পারছি আর তোমরা কলকাতার বুকে বসে পারছো না? কি লজ্জা! শিরিন নামটা তো ফারসি আর তোমার নামটা নিশ্চয় অম্বরীষ, অবাঙালিদের মতো অম্‌রীশ বলছ কেন? আর য়ু অ্যাশেম্ড অফ ইয়োর বেঙ্গলি আইডেনটিটি?’

    শিরিন হা-হা করে হেসে চোখ মটকে বলল, ‘কি অম্‌রীশ বলেছিলাম না ও ট্রিক্স জানে!’ অম্‌রীশ কাঁধ নাচালো। তারপর ওরা দুজন তথাকথিত ইনটেলেকচুয়াল কথাবার্তায় মেতে গেল। শর্মি চুপিচুপি বলল, ‘তুই ওদের এক হাত নিয়েছিস তো, এবার ওরা তোকে এক হাত নেবার চেষ্টা করছে।’ সল বেলো, আইজেনস্তাইন, নাভ্ৰাতিলোভা, মিক জ্যাগার, চাইকোভ্‌স্কি··· শুনতে পেলাম। এমন করে কথা বলছে, যেন মিক ওদের পয়লা নম্বর দোস্ত্। আর নাভ্ৰাতিলোভা এই সেদিনের বাচ্চা মেয়ে, গাল টিপে দিলেই হয়।

    আমি সেদিন ওখান থেকে চলে আসতে আসতে শর্মিকে বলে ছিলাম, ‘শর্মি তুই এদের সঙ্গেই খালি মিশিস নাকি রে? এরা যে নীদার ফিশ নর ফ্লেশ নর গুড রেড হেরিং! কি সাংঘাতিক ড্রেস করেছে সব। এখানে এসে থেকে মা বাবাকে আমাকে খালি টিকটিক করছে ড্রেস নিয়ে। গোড়ায় আমি শুনিনি। তারপর রাস্তায় ঘাটে বিশ্রী বিশ্রী মন্তব্য শুনে নিজে নিজেই ড্রেস পাল্টে নিয়েছি। হোয়েন য়ু আর ইন রোম ডু অ্যাজ দা রোম্যানস্ ডু। এখানে এরা কিন্তু হট প্যান্ট ট্যান্ট পরে বসে আছে।

    আজকে আবার দেখি নবনীতা, সত্রাজিৎরা কোন জয়েন্টে নিয়ে যায়। মাকে বললাম, ‘মা আজ আমার দেরি হবে, কলেজ থেকে এক জায়গায় যাব।’···

    মা যথারীতি বলল, ‘ঠিকানাটা দিয়ে যা। আমি ফেরবার সময়ে গাড়ি পাঠিয়ে দেবো!’

    ‘আচ্ছা মা, তুমি কি মনে করো, তোমার একার মেয়ের জন্য চারদিকে সব কিডন্যাপাররা ওৎ পেতে বসে আছে?’

    মা আস্তে আস্তে বলল, ‘হ্যাঁ রে মণি, আমি ঠিক তাই মনে করি। আমার মেয়েকেই কিডন্যাপ করার জন্যে কিছু নোংরা লোক ফাঁদ পেতে বসে আছে।’

    আমি খুব খানিকটা হাসলাম। মা বলল, ‘হাসিস না। আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনেছি। তোকে বলতে পারব না। কাগজের কাটিং রেখে দিয়েছি। চাস তো দিতে পারি।’

    কাগজ আমিও পড়ি। কাগজ পড়লে মনে হয় মেয়েরা এদেশে খুবই বিপন্ন। বিশেষত দিল্লিতে। তবে এটা তো দিল্লি নয়। আমি বললাম, ‘ঠিক আছে মা আমি সকাল সকাল ফিরব।’

    কি করব পুজোর পর এখনও ভাল করে ক্লাস আরম্ভ হয়নি। আমার হাতে অনেক সময়। নবনীতা, সত্রাজিৎ, কিটু এল। নাদিয়াও এসেছে। নাদিয়া চুড়িদার পরেছে, নবনীতা আর সত্রাজিৎ জীন্স-এর ওপর পাঞ্জাবি, কিটু মিডি স্কার্ট, আমি আজ সম্বলপুরি শাড়ির সঙ্গে চপ্পল পরেছি। সত্রাজিৎ বলল, ‘তুমি আজ খাঁটি সাংস্কৃতিক ড্রেস দিয়েছ আরাত্রিকা, নাচতে হলে পারবে?’ আমি বললাম, ‘কত ফাস্ট নাচ? দেখো পারি কি না!’

    বাসটা কয়েক স্টপ যেতে বললাম, ‘চলো না ময়দানের দিক থেকে ঘুরে আসি। কি সুন্দর হয়েছে আজকের দিনটা। ময়দানে গাছগুলোর কি অদ্ভুত শেপ। নাচের ফিগারের মতো। চলো না।’

    সত্রাজিৎ বলল, ‘আরাত্রিকা তুমি এরকম কবি-কবি হয়ে গেলে আমরা পুওর ফেলোজ কী করব? ইকো স্ট্যাট্‌স্ ম্যাথ্‌স্ নিয়ে পড়ছো। এদিকে গাছের শেপটেপ কি সব আলতু ফালতু বকছ?’

    আমি অবাক হয়ে বললাম, ‘দুটোর মধ্যে কোনও কনট্র‍্যাডিকশন আছে বুঝি?’

    নবনীতা বলল, ‘সিওর। এটা স্পেশালাইজেশনের যুগ। লেট কবিজ টক অ্যাবাউট গ্রীনস্ অ্যান্ড ট্রীজ। আমরা খালি ডিমান্ড সাপ্লাই ইনপুট-আউটপুট করব।’

    গলির মধ্যে গলি, তারও মধ্যে গলি। একটা পড়ো মতো বাড়ির সামনে ওরা দাঁড়ালো। ম্যাজানিনে উঠতে হবে।

    আমি বললাম, ‘এরকম ডেজার্টেড লুক কেন রে বাড়িটার?’

    ওরা বলল, ‘চলই না।’

    মেঝেতে একদিকে ঘাসের মাদুর বিছোনো ছিল। তার ওপর কয়েকটা কুশন। প্রচুর অ্যাশ ট্রে। রঙ চটা দেয়ালে দেখলাম ব্রুসলি, বর্গ, অমিতাভ বচ্চনের পোস্টার। হার্ড রকস্ বাজছিল। দেখলাম প্রচণ্ড নাচছে সব। হার্ড রকসের সঙ্গে আমি নিজে ভালো নাচতে পারি না। সফ্ট সোল মিউজিকের সঙ্গে নাচতে নাচতে আমি স্বর্গে চলে যাই। নিউইয়র্ক সেন্ট্রালের অ্যাডাম রকহার্ট বলে ছেলেটা দারুণ নাচে। এদের নাচ কেমন এলোমেলো, বেতালা লাগল। একটু পরেই একটা ছেলে আমাকে একটা সিগারেট অফার করল। এদের এখানে ইনট্রোডাকশনের বালাই নেই। আমি সিগারেটটা রিফিউজ করতে অস্বাভাবিক লাল চোখে আমার দিকে চাইল, বলল, ‘ইদার য়ু স্মোক অর ইউল বি থ্রোন আউট অফ হিয়ার উইদাউট ইওর ক্লোদস্!’ কি স্পর্ধা! সত্রাজিৎ মিনমিন করে বলল, ‘দাও না একটা টান, কিছু হবে না।’ নবনীতা ইঙ্গিতে জানাল যে ছেলেটা ওইসব বলল সে একেবারে আউট হয়ে গেছে। কিছু যেন মনে না করি। আমি ভেতরে রাগ নিয়েও শুদ্ধু ওদের চ্যালেঞ্জটা নেব বলে একটা টান দিয়েছি। সঙ্গে সঙ্গে সাংঘাতিক কাশি। বিশ্রী গন্ধ একটা বুকের মধ্যে পেটের মধ্যে ঢুকে গেল। গন্ধটা আগেও পেয়েছিলাম। ভেবেছিলাম ঘরটা বন্ধ, অতজনে স্মোক করছে তাই বোধহয়। রেগে লাল হয়ে বললাম, ‘এর ভেতরে মারিহুয়ানা আছে। আমার সঙ্গে চালাকি করছ, না? জানো আমার বাবা পর্যন্ত একদিন এক কথায় স্মোক করা ছেড়ে দিয়েছেন? তোমাদের শুট করা উচিত!’

    আমি আর দাঁড়াইনি। বন্ধুদের দিকে তাকাইনি। স্রেফ দৌড়তে দৌড়তে চলে এসেছি। পেছনে অনেকগুলো হাত আমাকে ধরতে আসছে। তখনই দেখলাম বেশ কয়েকজন বয়স্কও রয়েছে দলে। বীভৎস শয়তানের মতো মুখগুলো। কে বললে, ‘স্পাই ধরো ধরো!’ কয়েকটা আঙুল আমার কাঁধের ওপরে···। লোকগুলো নেশাগ্রস্ত বলেই আমার পক্ষে বেরিয়ে আসা সম্ভব হল। রাস্তাটা ভাল চিনি না। কিছুদূর আসতে মনে হল এটা টাউনসেন্ড রোড। তার মানে দিদিমার বাড়ির কাছে এসে পড়েছি। তারপর দেখি রাস্তা দিয়ে উল্টোপাল্টা লোক ছুটছে। একজন ছুটতে ছুটতে বলে গেল ‘ইন্দিরা গান্ধী মার্ডার্ড, খুন হয়েছেন নিজের বাড়ির হাতায়, দেহরক্ষীরা খুন করেছে।’ সকালে একবার যেন শুনেছিলাম ওঁকে গুলি করা হয়েছে, কিন্তু সেটা যে এতো সিরিয়াস তা তো বলেনি। ছুটতে ছুটতে ঢুকে গেলাম বকুলবাগান রো। ‘দাদাই দাদাই!’ দিদিমা মুখ বাড়িয়ে বললেন, ‘মণি, এমন অসময়ে!’ দাদাই বললেন, ‘ভালো করেছিস। এখন কোথায় দাঙ্গা-টাঙ্গা লাগবে কিছুই বোঝা যাচ্ছে না। যা একবার ওপরে, যা, তোর মা-বাবাকে ফোন কর। নিশ্চিন্ত করে দে ওদের।’

    দাদাই রেডিও নিয়ে বসে আছেন। শুনতে শুনতে আমার ভয় হল দিদিমা যদি আমার শাড়িতে গাঁজার গন্ধ পান। বাথরুমে ঢুকে জামা কাপড় ভিজিয়ে ফেললাম। মুখ ধুলাম ভালো করে। দাঁত মাজলাম, দিদিমা বললেন, ‘ও কি রে?’

    ‘ভিজিয়ে ফেলেছি দিদিমা, তোমার শাড়ি দাও।’

    দিদিমার শাড়ি, পেটিকোট আর ডবল সাইজের ব্লাউজ পরে বাবাকে ফোন করতে গেলাম। মানুষ-মাকড়সার স্পর্শগুলো দিদিমার শাড়ি পরতে তবে গেল গা থেকে।

    এই তাহলে ইন্ডিয়া! যেসব বিকৃতি আমেরিকাকে স্পর্শ করছে, সেগুলো সাত তাড়াতাড়ি এরা পিকআপ করছে কাঙালের মতো! যেন ফ্যাশন! ট্রাইং টু বি মোর অ্যামেরিকান দ্যান অ্যামেরিকানস্! এদের পোশাক-পরিচ্ছদ কথা-বার্তা সংস্কৃতি সবই তো দেখি মার্কিন-মার্কা! আমরা আমাদের ছোট্ট ভারতীয় গোষ্ঠীর মধ্যে একটা অবিকৃত ভারতবর্ষকে অটুট রাখবার চেষ্টা করতাম। আমাদের মা-বাবারা কত কাজের মধ্যে সময় করে আমাদের বাংলা শেখাতেন। মাতৃভাষা নিয়ে বেশ একটা গর্বের ভাব দেখতাম ওখানে। শশাঙ্কজেঠু ওঁর ঢাকাই বাংলা পর্যন্ত আমদানি করবার চেষ্টা করতেন। অথচ উনি বরাবর কলকাতায় মানুষ। কিন্তু এরা? এরা প্রাণপণে ভোলবার চেষ্টা করছে যে বাস এদের কলকাতায় তথা ভারতে, এবং ভাষা বাংলা। বাঙালিদের মধ্যে আবার অবাঙালিদের নকল করার চেষ্টা। কি সুন্দর হত আমাদের টেক্সাসের দুর্গাপুজোর অনুষ্ঠান! এখানে এত চিৎকার করে পাড়ায় পাড়ায় লাউড-স্পিকার লাগায় যে গান শোনা তো দূরের কথা, কিছুক্ষণ পরই মাথা ঝিমঝিম করতে থাকে। একজন মহিলাকে, হোন না তিনি প্রধানমন্ত্রী, তাঁকে এভাবে ষোল না কত রাউন্ড গুলি করে মারবে! তাঁর নিজের রক্ষীবাহিনীর লোক! কি কাপুরুষ! এরা কি কাপুরুষ! নৈরাজ্য আর কাপুরুষতার কি লজ্জাকর নিদর্শন! বাবা সেদিন মার সঙ্গে কলেজের প্রবলেমের কথা বলাবলি করছিল! দেয়ালে পোস্টার। মুখে অসভ্য ভাষা, লেখাপড়া ছাড়া সব কিছু হয়, সবচেয়ে বেশি হয় পলিটিক্স। বলতে বলতে বাবার মুখ থমথম করছিল। মা বলল, ‘দোহাই তোমার, তুমি জানপ্রাণ লাগিয়ে এসব সিস্টেম ঠিক করার চেষ্টা করতে যেও না। আমাদের কথা ভাবো!’

    এই ইন্ডিয়া! এরই জন্য অত কষ্ট করে অতদূর থেকে আমার জন্মভূমি ছেড়ে আমি এলাম!

    কমলিকা ফোন করেছিলেন সুদীপকে। আরও অনেককে লিফ্‌ট দিতে দিতে ওঁরা যখন বকুলবাগানে পৌঁছলেন, তখন মণি ঘুমিয়ে আছে। বাথরুমে বালতিতে ওর নতুন সম্বলপুরি শাড়ি, ব্লাউজ সব ভেজানো। দিদিমার চওড়া পাড় সাদা শাড়ি আর ঢোলা ব্লাউজ পরে মণি ঘুমোচ্ছে, কুঁকড়ে। কমলিকা ঝুঁকে পড়ে দেখলেন ওর গালে জলের দাগ। মণি কি কেঁদেছে? ইন্দিরা গান্ধীর জন্য? মণি তো সহজে কাঁদবার মেয়ে নয়!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঝড়ের খেয়া – বাণী বসু
    Next Article গান্ধর্বী – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }