Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জবরখাকি – বর্ণালী সাহা

    বর্ণালী সাহা এক পাতা গল্প302 Mins Read0
    ⤶ ⤷

    চশমে ক্বাতিল

    শামীম হারামজাদার শার্টটা বুকখোলা; চোখ দুইটা নিরেট। তাতে দশ মিনিট আগেও কোনোরকম অনুশোচনা ছিল না। গ্রিনরোডে ওর খালার বাসা থেকে প্রায় ঘাড় ধরে ওকে গাড়িতে উঠিয়েছি। ওর দুঃসাহস কী! সিঁড়িঘর থেকে শাদা লুঙ্গিতে পেঁচিয়ে কী যেন একটা নিয়ে এসে বলে, গাড়ির ডিকিতে তোল! কী ওইটা? করাত। অ্যাঁ? করাত। করাত চিনস না? কাঁঠালবাগান হইয়া যাইতে হইব একটু; এইটা ফিরত দিতে হইব। না, ওইসব হবে না। শহরের এই অবস্থায়… আরে, তোল, তোল। কিছু হইব না। শামীম, এইটা দিয়া কী করছস? ব্যারিকেড; ব্যারিকেড দিছি। মানে করাত দিয়া না। গাছ দিয়া। শামীম হাসে নাই; আমার গতানুগতিক উদাসীনতা ও স্বার্থপরতা নিয়ে বরাবরের মতো পোকার-ফেইস বানিয়ে বিদ্রুপ করেছে— পরিষ্কার। আমিও আজকে ছাড়লাম না; হারামজাদাকে খুঁজতে সারা দিন কম নাকাল হতে হয় নাই। “আর কিছু উঠাইবি না গাড়িতে? স্টেনগান কিম্বা গ্রেনেড? বাঁশ কিম্বা ট্যাটা? এক কাম করি! আওলাদ হোসেন মার্কেট থেইকা কয়টা ঠেলাগাড়ি উঠায়া লইয়া যাই ডিকিতে, আরও কয়টা ব্যারিকেড দিতে পারবি।” শামীম কিছু বলল না; ওর চোখও কখনো কিছু বলে না। কিন্তু ফার্মগেটের কাছ থেকে লোক দুইটা গাড়িতে ওঠার পর ওর চোখে প্রথমবারের মতো আমি মৃত্যুভয় দেখলাম। ও, ও কি তেমন কিছু দেখেছে আমার চোখে? আমি যদিও কারও দিকেই তাকাচ্ছি না; ওদের কথামতো গাড়ি চালাচ্ছি। আমার চোখ সামনের দিকে।

    “আলিয়া মাদ্রাসা? ক্যালকাটা?” গায়ে কেরোসিনের গন্ধওয়ালা লোকটা পিছনের সিট থেকে পশ্চিমা টানে জিজ্ঞেস করল।

    “নো, নো। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। ইউপি। ইন্ডিয়া।” আমি অমায়িক গলা করে বললাম। আমার আব্বা আলিগড়ের ছাত্র ছিল, তাই শুনে লোকটার মুখে কেমন একটা কিন্তু-কিন্তু লেগে রইল। হয়তো ইন্ডিয়াতে কোনো মুসলিম ইউনিভার্সিটি আছে, সেই তথ্যটাই তার মগজে সইছিল না। যদিও লোকটা যথাবিহিত পেশাদার। ভোক্সওয়াগন দেখে শুরুতেই বুঝেছে আমলার গাড়ি। জানতে চাইল, আমার আব্বা বনানীতে কবে প্লট পেয়েছেন। জানতে চাইল, আজিমপুরের সরকারি আবাসন ছেড়ে নতুন বাসায় আমরা কোন মাসের কত তারিখে উঠেছি। কেরোসিনের গন্ধওয়ালা লোকটা তারপর আব্বার ব্যাপারে বিশেষ কিছু আর জিজ্ঞেস করল না। জানতে চাইল, শামীমের আব্বা কী করেন। আমি ইংরেজিতে বললাম, উনি আর্মিতে মেজর ছিলেন। আর্মস অ্যামিউনিশন। চৌষট্টি সনে রিটায়ারমেন্টে গেছেন। ক্যান্টনমেন্টে, মানে কচুক্ষেতে বাসা। সেই বাসায় শামীমকে নামিয়ে দিয়ে আমি বাড়ি ফিরব, তেমন পরিকল্পনা ছিল আমাদের, বললাম।

    আরও দেখুন
    ই-বই সাবস্ক্রিপশন
    লেখকের বই
    বই ডাউনলোড
    রেসিপি বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    Books
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    স্বাস্থ্য টিপস
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য

    “আই অ্যাম শিওর দিস আর্মি ম্যান ওয়জ নট এজুকেটেড ইন কলকাত্তা!” ত-য় ত-য় সংযুক্ত অক্ষরটা বড়ো করে উচ্চারণ করল অন্য লোকটা। তারপর দুইজনই হাসতে লাগল। এরা গোয়েন্দা না হয়ে যায়ই না। আর্মড ফোর্সেস ইন্টেলিজেন্স। অন্য লোকটা মনে হয় পাঞ্জাবি। সেদ্ধ টমেটোর মতো মুখ। এর জামায়ও কেরোসিনের গন্ধ। কেন? সহিংসতার আগুনে সৈনিক জ্বালানির মতো নিজেকে অর্পণ করে, সেইজন্য?

    গাড়িতে ওঠার পর ফার্মগেট ইস্তক শামীমের সাথে গজগজ করছিলাম আমি। কীসের কাঁঠালবাগান? ওর বাপ না হয় ঠান্ডা ইংরেজিতে দুই বাক্যে সারবে, কিন্তু আমার কী হবে? এত রাত করে কচুক্ষেত গিয়ে, বিপদের তো হাত-পা নাই, শামীমকে বাসায় নামিয়ে, তারপর আমার বাড়ি ফিরতে রাত কত হবে, ওর হিসাব আছে? আর রাতটা কেমন গা ছমছমে, সেটা কি সে একবার দেখবে না? খেঁকিয়ে আরও কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় রিয়ারভিউ মিররে দেখলাম আমাদেরকে একটা জিপ ফলো করছে। শেষে ফার্মগেট পুলিশবক্সের কাছে আমাদের থামানো হলো।

    কলকাত্তা নিয়ে এদের রগড় থামল না। “জাস্ট ইম্যাজিন, বেজ। ক্লোজ ইয়োর আইজ অ্যান্ড ইম্যাজিন”, সেদ্ধ টমেটোকে বলল কেরোসিনের চুলা। বলল, চোখ বন্ধ করে কল্পনা করতে যে, ভারত আর ইস্ট পাকিস্তান সীমান্তের আকাশে বিমান। গোলাগুলি চলছে। বোমা পড়ছে। কলকাত্তার দুবলা বাঙ্গালিলোগ একে একে আমাদের তাবাহ করে দিচ্ছে। “হেসো না, দোস্ত। হেসো না, বেরুজ। হি হি। স্যরি।”

    আরও দেখুন
    গল্প, কবিতা
    Library
    ই-বই পড়ুন
    গান
    PDF বই
    বইয়ের
    বাংলা বইয়ের উপহার কার্ড
    অনলাইন বুকস্টোর
    স্বাস্থ্য টিপস
    বাংলা রান্নার রেসিপি বই

    আমি জোর করে জোরে জোরে হাসলাম। তাতে পিছনের সিটে বসা ওরা আশ্বস্ত হলো। ওদের হাসির রেশ কোমল হয়ে ধীরে মিলিয়ে গেল। “আহ, বেজ…”, নরম করে বলল কেরোসিনের চুলা, তারপর আলগোছে হাসি সামলে নিল।

    বেরুজ নামটা শুনে মনে পড়ল, শিরিনের ভাইয়ের নামও ছিল বেরুজ। জিন্নাহ অ্যাভিনিউতে ছিল শিরিনের ভাইয়ের অফিস। সেই ব্যবসা এখনো টিকে আছে কি না, কে জানে? শিরিনও যে এখন কেমন আছে, আল্লাহ্ জানেন। কার খবর কে রাখে? কলেজে বুড়া ভাইয়ের জুলুমে অতিষ্ঠ হয়ে শেষদিকে বাধ্য হয়ে নেকাব ধরেছিল শিরিন; তাতেও শেষরক্ষা হয় নাই। বুড়া ভাই তো লিডারের ছেলে, সহিংস না হয়েও প্রতিহিংস কীভাবে হতে হয়, তার ভালোই জানা। শিরিনরা থাকত বেলালাবাদ কলোনি। শিরিনের বাবার দিকের আত্মীয়রা বংশপরম্পরায় গুজরাটের খানদানি ব্যবসায়ী আর শিরিনের মা সিলেটি—উনি আবার ওর বাপের দ্বিতীয় বউ। শিরিন সিলেটি বলতে, হয়তো লিখতেও পারতো। সাতষট্টির পর থেকে ওদের এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসায় মন্দা লাগে। বছর দুয়েক আগে কলেজে শিরিনের জীবনে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনার পর আমরা সবাই যখন ওদের বাড়িতে গেছিলাম — সাথে বুড়া ভাইও গেছিল মাফ চাইতে—সেই সময় শিরিনের ভাইকে শেষবার দেখি আমরা। মাজাভাঙা অসুস্থ ঘোড়াকে যেমন মশা ঘিরে ধরে, একবার দেখেছিলাম তেমন ঘোড়া রেসকোর্সের রাস্তায়, সেই রকম দেখতে লাগছিল উনাকে উনাদের বাড়ির বসার ঘরে। সন্ধ্যা নামি- নামি করছিল; বসার ঘরে বাতি ছিল না। একটা জানালার পাল্লায় লাগানো মশার নেট মাঝবরাবর গোলমতনভাবে ছিঁড়ে গিয়েছিল আর জানালার হাঁ-করা মুখের ভিতর দিয়ে মশা ঢুকে যাচ্ছিল ঝাঁকে-ঝাঁকে।

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের তালিকা
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    পোর্টেবল স্পিকার
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা ই-বুক রিডার
    ই-বই পড়ুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা সাহিত্যের কোর্স

    সেদ্ধ টমেটো আমার কাছে পানি খেতে চাইল। তারপর বলল, গতকাল সন্ধ্যায় আরেক বাঙালি মেজরের ছেলের সাথে নাকি তাদের এনকাউন্টার হয়েছে। সেই ছেলের নাম নাকি সুলতান। তেজগাঁও কলেজে পড়ত। বাগাওয়াটি কাজকর্মের সাথে জড়িত ছিল। এর আগেও হাতাহাতি আর টুকরো-টাকরা সংঘর্ষে অভিযুক্তদের খাতায় ওর নাম উঠেছে। ওর বাবা আন্ডারটেকিং দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে বহুবার। লিডারের ছেলের সাথেও এই সুলতানের দারুণ মাখামাখি ছিল নাকি। যদিও লিডারের ছেলে এখন পলাতক।

    আমি আড়চোখে শামীমকে দেখলাম। শামীমের ট্র্যাক-রেকর্ডও তো ভালো নয়। ইলেকশনের সময় আদমজী কলেজ কেন্দ্রেই না-ভোট দেওয়া নিয়ে মিলিটারির কার সাথে হাতাহাতি করল? সিপাহি থেকে হাবিলদার—কচুক্ষেত বাজারে কে ওর হাতে নাজেহাল হয় নাই? ওরা নাকি খেয়ে পয়সা দিত না। মাংশ-মুরগি-ডিম উঠিয়ে নিয়ে চলে যেত। কলেজপাড়ায় বাঙালি মেয়েদের সাথে ওদের ভাষায় ছেড়খানি করতো। শামীমের রক্ত গরম।

    সেদ্ধ টমেটো মোলায়েম কিন্তু দৃঢ় কণ্ঠে জানতে চাইল, শামীম কেন কথা বলে না। “কথা যেহেতু বলে না, ইয়েহ জনাব তাহলে নিশ্চয়ই গান গাইবে!”—বলল কেরোসিনের চুলা। আমি নীরবে ড্রাইভ করতে—অর্থাৎ পূর্বনির্দেশিত সার্কিটে চক্কর কাটতে থাকলাম। পিআইএ-র নতুন বিল্ডিং পাঁচবার পেরিয়ে গেল। সুলতান নামের ছেলেটাকে কি শামীম চেনে? বুড়া ভাইয়েরও কি খোঁজ করছে এরা? আমি তো জানি, বুড়া ভাই কোথায়। আমি তো জানি। দুপুর থেকে শামীমকে খুঁজতে খুঁজতে তার খবরও তো পেয়েছি। আমাদেরকে ওরা কী করবে? ধরে নিয়ে যাবে? তারপর টর্চার? ডিকি খুললেই তো আমরা ধরা পড়ে যাব। এই মুহূর্তে সবচেয়ে ভালো হয় কী করলে? পালিয়ে যাব? গাড়ি রেখে জীবন নিয়ে ভাগব? রমনা পার হওয়ার সময় পালানোর কথা ভাবা উচিত ছিল কি? ওরা তো সশস্ত্র। গাড়ির দরজা খুলে আমি লাফিয়ে পড়ি যদি? তাহলে তো শামীমকে ওরা শেষ করে ফেলবে। মাথার ভিতর তখন আমার একটা ঠান্ডা কালো মেঝে অসীম পর্যন্ত বিস্তৃত আর তার উপর অজস্র মানুষের মাথার বাদামি খুলি নারকেলের মতো ফেটে পড়ছে আর তার ভিতরকার জমাটবাঁধা ঘিলু আর জেলির মতো কালো রক্ত প্রথমে দিগবিদিক ছড়িয়ে যাচ্ছে, তারপর কালো মেঝের সাথে কিলবিল করে একাঙ্গি হয়ে শেষে অদৃশ্য হয়ে যাচ্ছে। কারা যেন বুড়িগঙ্গার পানি বড়ো বড়ো হোসপাইপ দিয়ে টেনে আনছে আর মেঝেতে ঢালছে। সেই পানির রংও কালো।

    আরও দেখুন
    কৌতুক সংগ্রহ
    রেসিপি বই
    লেখকের বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা অডিওবুক
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা ডিকশনারি অ্যাপ
    পোর্টেবল স্পিকার
    Library

    কেরোসিনের চুলা আবারও গান শোনানোর আবদার করল। এইবার আদেশই করল আসলে। সাথে নিজেও খানিক গুনগুন করল। আমি শামীমের দিকে তাকালাম। শামীম আমাকে দেখল না। ওদের কথার উত্তরে বলল যে, ও আলবত গান জানে। কী গান জানে শামীম? ওই তো ছায়ানটে যেসব শেখায়? “প্রভাত-হিল্লোলে ভুলে, দিয়েছিলেম পাল তুলে?” নাকি ওইটা? “ভেসেছিলেম স্রোতের ভরে, একা ছিলেম কর্ণ ধরে?” দুইটার মধ্যে কোনো একটা কি অতুলপ্রসাদের লেখা? হবে! পথের ধারে শিশুগাছে একদল বাদুড় গাছের একটা কেন্দ্র থেকে হঠাৎ ছিটকে উড়ে গেল, যেন একটা বিস্ফোরক ফুটল আর একটা মানুষের দেহ তাতে খণ্ড-বিখণ্ড হলো আর অংশগুলি ছিন্নভিন্ন হয়ে উড়ে গেল ঊর্ধ্বাকাশে 1

    মেহদি হাসান সাহেব নিজে গেয়েছেন, এমন কিছু শোনাতে পারলে ভালো হয়, বলল কেরোসিনের চুলা। শামীম কিছুক্ষণ হাসিহাসি মুখে চুপ করে রইল। দশ সেকেন্ডে কেমন প্রস্তুতির চেহারা করে নিয়ে তারপর বলল, ও বাহাদুর শাহ জাফরের লেখা একটা কিছু গাইবে। পিছনের সিটে হর্ষধ্বনি উঠল।

    শামীম গাইলো, “বাত করনি মুঝে মুশকিল কভি অ্যায়সি তো না থি। জ্যায়সি অব হ্যায় তেরি মেহফিল, কভি অ্যায়সি তো না থি। চশম-এ-কাতিল মেরি দুশমন থি হামেশা, লেকিন জ্যায়সে অব হো গয়ি কাতিল কভি অ্যায়সি তো না থি।” প্রেয়সীর চোখ তো খুনে চোখ আর সেই চোখ তো আমার আজন্মশত্রু, কিন্তু আজ সেই চোখে যে খুন চেপেছে, তেমন তো আগে চাপে নাই! প্রেমের জোয়ারে ভাসালে দোঁহারে, বাঁধন খুলে দিলে, কিন্তু যে তীরে ভেড়ার তৃষ্ণা আজীবনের, সেই তীরের সন্ধান পাওয়া এত কঠিন, তা তো আগে জানা ছিল না!

    আরও দেখুন
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    কৌতুক সংগ্রহ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    ই-বই সাবস্ক্রিপশন
    বইয়ের
    বইয়ের
    ডিজিটাল বই
    বাংলা সাহিত্য

    এই গান আমার জানা নাই। শিরিন নিশ্চয়ই জানত। পিছনের সিটের ওরা বলল শরিক-এ-হায়াত ছবির গান। তিন বছর আগে নাকি রিলিজ পেয়েছে। ওই ছবিতে নুর জেহানের গাওয়া একটা গানও নাকি ছিল। সেদ্ধ টমেটো এবার গুনগুন করল। “তেরে লিয়ে, ও জানে-জাঁ, লাখোঁ সিতম উঠায়েঙ্গে।” লোকটার গলা দরাজ না, কিন্তু সুর কায়েম করতে সচেষ্ট ছিল। গান শেষ হলো একটা গুনগুনে সুরে, তাই ঠিক কখন শেষ হলো বোঝা গেল না। যানহীন, জনহীন রাস্তা আর অস্ফুট সুরের রসায়নে একটা প্রশান্ত ক্লান্তির মেঘ পিছনের সিটে থিতু হচ্ছিল। আমরা কি মুক্তি পাব?

    পাব, না চাইতেই জানাল সেদ্ধ টমেটো। তবে সেটা নিঃশর্ত নয়, বুঝলাম।

    কেরোসিনের চুলা বলল গাড়ি ঘোরাতে ক্যান্টনমেন্ট। তারপর আমাদের যার যার বাড়ি। তার গলা শুনে মনে হলো ঘুম পেয়েছে। “ইওর ডিকশন, ইওর ডিকশন”, শামীমের উর্দুর গালভরা তারিফ করল কেরোসিনের চুলা।

    “এবার বল।”—সেদ্ধ টমেটোর কণ্ঠে বেসুর, সমাপনী প্রত্যয়।

    “ইকবাল হল।” আমি নিচুগলায় বললাম।

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    ই-বই সাবস্ক্রিপশন
    পিডিএফ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাইশে শ্রাবণ
    গীতবিতান
    বই পড়ুন
    ই-বই পড়ুন
    কখনো আসেনি
    লাইব্রেরি

    সেখানে কে?”

    “লিডারের ছেলে। যদি এতক্ষণে বুড়িগঙ্গার ওপারে চলে না-গিয়ে থাকে।”

    “আচ্ছা।”

    শামীমের দিকে তাকানোর সাহস হলো না আমার। সেদ্ধ টমেটো আমার পরিত্রাণে এগিয়ে এলো। শামীমকে বারবার বলতে লাগল, আর্মি অফিসার নেওয়ার সার্কুলার হবে সামনেই। ও যেন অবশ্যই অ্যাপ্লাই করে। একবার কমিশনড হয়ে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না। ফৌজিপরিবারে জন্ম নেওয়া মানে মহাজাগতিক জ্যাকপট হিট করা। এমন ব্রাইট নওজওয়ানকেই তো চায় পাকিস্তান! এই সুযোগ হেলায় হারানো ঠিক হবে না।

    “ম্যাডনেস ইজ সামথিং রেয়ার ইন ইন্ডিভিজুয়ালস” -সেদ্ধ টমেটো বলল। অর্থাৎ ব্যক্তি—মানে আমরা – গোবেচারা নির্দোষ। ব্যক্তি নয় উন্মাদনার একক। উন্মাদনার আর উচ্ছৃঙ্খলতার অপরাধ করে গোষ্ঠী, দল, জাতি। এমনকি সময়। তাই সময়ের দোষে, গ্রহ-নক্ষত্রের দোষে, সঙ্গদোষে ব্যক্তিকে ভুগতে হয়। “সাম ওয়েস্টার্ন ফিলোসফার” নাকি এই কথা বলেছেন। আমি ম্যাকিয়াভেলি পড়েছি কি না, জানতে চাইল সেদ্ধ টমেটো।

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বইয়ের তালিকা
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা রান্নার রেসিপি বই
    PDF বই
    Books
    উপন্যাস সংগ্রহ
    নতুন বই

    ক্যান্টনমেন্টের আর্মি ব্যারিকেড পেরিয়ে কচুক্ষেত যাওয়া পর্যন্ত পথে কেউ কোনো কথা বলল না। রাস্তা ঝকঝকে। প্রত্যেকটা স্ট্রিট-লাইট জ্বলছে, অমঙ্গলের দিনে এ কেমন ষড়যন্ত্র, এরা কি আগেও এত কাছাকাছি জ্বলত?

    পথে একটা কুকুর মরে পড়ে আছে—অন্য কারও গাড়ির চাকায় আগেই পিষ্ট হয়েছে, কিন্তু অণ্ডথলিটা অক্ষত। চেষ্টা করেও মড়া কুকুরটাকে গাড়িচাপা দেওয়া এড়াতে পারলাম না। পিছনের চাকায় থেঁতলে গেল কুকুরটা। মাঝরাস্তা দখল করে পড়ে থাকা লাশটা এবার কেউ দেখলে কুকুর বলেই হয়তো চিনতে পারবে না। কচুক্ষেতে শামীমের বাসা চিনে নিল ওরা। ওদের জংলা সবুজ জিপ হাজির হলো। ওরা আমাদের গাড়ির ডিকি খুলল না। ওরা চলে গেল।

    আমরা দুইজন গাড়ি থেকে নামলাম।

    “হুদাই ভয় পাইছিলাম রে। খালি গাড়ি পাইলে তাতে জবরদস্তি উইঠা যায় তো ওরা আজকাল। সিভিলিয়ান গাড়িতে টহল দেয় আর কি।” আমার টাগরায় কথা বেজে-বেজে যাচ্ছিল, কিন্তু অন্তরের ভিতরের কী জানি কী চাপা দিতে দিতে আমি যা মনে হলো, বললাম। হাতের তালু ঘেমে গেছিল আমার। প্যান্টে হাত মুছলাম। পকেট হাতড়ে ম্যাচ বের করলাম। সিগারেট লাগবে।

    আরও দেখুন
    উপন্যাস সংগ্রহ
    Library
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    PDF বই
    বইয়ের
    বইয়ের
    রেসিপি বই
    অনলাইনে বই
    বুক শেল্ফ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি

    শামীম দেখি রাস্তায় বসে পড়ল। “ক্যান? ক্যান?” শামীম করুণভাবে অদৃশ্য মাটি, অদৃশ্য ঘাস খাবলে ধরল আর চাষার মতো আর্তনাদ করতে লাগল কিন্তু চাপাস্বরে, যাতে গৃহস্থবাড়ির কেউ না জাগে। “বুড়া ভাই, বুড়া ভাই”—শামীম কেমন ঘড়ঘড় করতে লাগল।

    শামীমের এই কুকুরের মতো প্রভুভক্তি দেখে আমার ঘেন্নায় চোখ সরিয়ে রাখতে হলো। কুকুরের লাশটা থেঁতলে গেছিল, সেই দৃশ্যটা মনে পড়ল আর কেমন বমি উঠে আসতে লাগল। শামীমকে কিছু বলা দরকার। “হারামজাদা, শিরিনরে তুই ভালোবাসিস নাই? তাইলে বুড়া ভাইয়ের চেলাচামুণ্ডারা যেইদিন শিরিনরে উঠায়া নিয়া গিয়া ওর চুল কাইটা দিলো, কই আছিলি তুই? শিরিন—শিরিন আমার বোনের মতো ছিল। হাঁটু পর্যন্ত চুল ছিল শিরিনের!”

    শামীম থতমত খেলো। “শিরিন? মানে কলেজের? হ্যায় কইত্থেইকা…”, কয়েক মুহূর্ত শামীমের চেহারায় আমি ব্যথা আর হতবিহ্বলতার দাগ দেখলাম, যেন ওর খুব নিষিদ্ধ নাজুক জায়গা আমি ন্যাংটা করে দিয়েছি, যেন শুধু বুড়া ভাইয়ের সাথে নয়, শামীমের সাথেও আমি বিশ্বাসঘাতকতা করেছি। ও ঢোক গিলল। তারপর সামলে উঠল। চোয়াল কঠিন করল, নিজের অভিব্যক্তির উপর নিয়ন্ত্রণ খুঁজে পেল বুঝি। শামীম টের পেল যে, আমার মধ্যে রাজনীতি কেন, কোনো নীতিই নাই; শুধু মানবিক জিঘাংসা আর প্রতিশোধস্পৃহা ছাড়া আমার মধ্যে আর কিচ্ছু নাই। আমাকে আমার প্রাপ্য ঘৃণা ডেলিভার করার জন্য শামীম ওর মুখ সরু করল। তারপর ভেবেচিন্তে কুৎসিত কিছু জুৎসই কথা বলল থেমে থেমে।

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা বই
    বই পড়ুন
    বুক শেল্ফ
    পোর্টেবল স্পিকার
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বইয়ের
    নতুন বই
    পিডিএফ
    বাংলা হস্তলিপি কুইল

    “শিরিন? তোর বোন? ক্যামনে? মানে বুড়া ভাই শিরিনের দখল নেওয়ার পরে তোর মতো বিচিছাড়া হিজড়াগুলা যেমন সবতে ডরে শিরিনের ভাই হইয়া গেছিল, তেমনে?”—শামীম রাস্তায় থুথু ফেলল। থুথুটাও ওর পারফর্মেটিভ বক্তব্যের একটা অংশ হলো।

    আমি গাড়ির চাকার পাশ থেকে একটা আধলা তুললাম। উবু থেকে আমার উঠে দাঁড়ানোর মধ্যে এমন কিছু ছিল, শামীম আমার উপর এক মুহূর্তে হামলে পড়ল। আমাকে মারতে নয়, থামাতে। শরীরের সমস্ত ওজন নিয়ে গাড়ির বনেটের উপর হেলে পড়লাম আমরা। না থামালে, বুঝি মেরেই ফেলতাম শামীমকে আমি।

    দোতলার বাতি জ্বলে উঠল। কান্নার বেগে আমি অবিবর্তিত বানরের মতো ঝুঁকে পড়ছিলাম। আমার খোলা কিন্তু বোবা মুখ থেকে লালা ঝরছিল। গলির শেষ মাথায় একটা গাড়ির বাতি কি জ্বলল-নিভল? এত সহজে নিশ্চয়ই গোয়েন্দা ওরা চলে যায় নাই। নিশ্চয়ই আমাদের পরবর্তী মুভমেন্টের জন্য ঘাপটি মেরে অপেক্ষা করছিল!

    গলির মুখে তেমাথার দেয়ালে গাড়ির ত্বরিত আলো ঠিকরে পড়ল। শামীম ও দেখল নিশ্চয়ই। ও আচমকা আমার হাত থেকে আধলাটা খামচে নিল। তারপর স্ট্রিটলাইটের দিকে সই করে মারল। কাচ ভাঙার শব্দে—অন্ধকারে নয়, পুরা পাড়া জেগে উঠল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআদিম সমাজ – লুইস হেনরি মর্গান
    Next Article সুখ-সমৃদ্ধি – বিদ্যুৎ মিত্র
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }