Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জলকন্যা – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প206 Mins Read0
    ⤶ ⤷

    শৃঙ্খলা

    নসু অনেক্ষণ হল জেগেছে। চাদরের নিচ থেকে এখনো মাথা বের করছে না। এমন কিছু তাড়া নেই। এক সময় মাথা বের করলেই হল। তাছাড়া চাদরের ভেতর শুয়ে থাকতে ভাল লাগছে। শান্তি শান্তি লাগছে। নিজেকে নিরাপদ লাগছে। চাদরটা তার মাথার উপর এল কি করে তা অবশ্যি তার মনে নেই। রাতে যখন ঘুমুতে গিয়েছিল তখন কি ছিল? মনে পড়ছে না। মনে না পড়লে নেই। এটা এমন কোন গুরুত্বপূর্ণ ব্যাপার না। নসু শুয়েছিল কুভুলি পাকিয়ে। সে তার ডান পা-টা ছড়িয়ে দিল। সমস্যা একটাই, এতে তার পা চাদরের ভেতর থেকে বের হয়ে পড়বে। চাদরের নিরাপদ আশ্রয় থেকে পা-টা বের করা কি ঠিক হবে? জগৎটাতো খুব সহজ জায়গা না। কোত্থেকে কি হয় কে জানে। তারপরেও তার চারপাশের জগৎটা ঠিক আছে কিনা তা জানার জন্যেই কাজটা তাকে করতে হচ্ছে। নরম কোন জিনিসের সঙ্গে পায়ের ধাক্কা লাগার কথা। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে নরম জিনিসটার ঘেউ করে একটা শব্দ করার কথা। যদি উঠে তবে বুঝতে হবে সব ঠিক আছে।

    পায়ের সঙ্গে নরম জিনিসটার ধাক্কা লাগল। জিনিসটা একবার ঘেউ করেই কুঁই কুঁই শব্দ করতে লাগল। ঠিক আছে, সব ঠিক আছে। কোন অনিয়ম হয়নি। পায়ের কাছে কুকুরটা ঠিক আছে। পরিপূর্ণ নিয়ম ও শৃঙ্খলার ভেতর শুরু হতে যাচ্ছে আরেকটি দিন। নসু তার পা দিয়ে কুকুরটাকে আরেকটা ধাক্কা দিল। আবারো কুঁই কুঁই শব্দ হল। আহারে, কুকুরটা কি সুন্দর করেই না কুঁই কুঁই করে।

    নসু চাদরের ভেতর থেকে মাথা বের করল। মাথার উপর ঝকঝকে নীল আকাশ। এত নীল যে বেশীক্ষণ তাকিয়ে থাকা যায় না, চোখে ধাঁধা লাগে। মাথা ঝিম ঝিম করে। নসু চোখ ফিরিয়ে নিল। আকাশ থেকে চোখ নামিয়ে তাকালো সোজাসুজি। রাস্তায় লোক চলাচল করছে, রিকশা চলছে, হুস হাস করে গাড়ি যাচ্ছে। বাহ কি সুন্দর। চলমান জীবন দেখার আনন্দই অন্য রকম। নসু চোখে পলক পর্যন্ত ফেলে না। মনে হয় পলক ফেললেই মজাদার কিছু দেখা হবে না। এক পলকে অনেক কিছু হতে পারে।

    নসু কোমরের নিচে হাত দিল। গায়ে কাপড় আছে কি না চট করে দেখে নেয়া। গায়ে কাপড় না থাকলে চাদরটা কোমরে জড়াতে হবে। নগ্ন অবস্থায় হাঁটাহাঁটি করা যাবে না। শহরের কিছু লোক আছে যারা নগ্ন মানুষ পছন্দ করে না। মা’রধোর পর্যন্ত। করে। সে যতবার নগ্ন অবস্থায় বের হয়েছে ততবার মা’র খেয়েছে।

    নসু হাত দিয়ে দেখল তার পরনে একটা প্যান্ট। প্যান্টের যেখানে বেল্ট থাকার কথা সেখানে দড়ি বাঁধা। বেশ শক্ত করেই বাঁধা। কেউ একজন বেঁধে দিয়েছে। বাঁধাবাঁধির কাজ সে আজকাল করতে পারে না। বড়ই বেড়া ছেঁড়া লাগে। তার নিজস্ব জগতে সে বেড়া ছেঁড়া চায় না। সে চায় শৃঙ্খলা। মেয়েদের স্কুলের সামনে আগে সে প্রায়ই গিয়ে দাঁড়িয়ে থাকত। আজকাল যায় না। শৃঙ্খলার কারণেই যায় না। ফুটফুটে সব মেয়ে স্কুলে যাচ্ছে কত ভাল লাগতো দেখতে। মাঝে মাঝে হেসে একজন আরেকজনের গায়ে গড়িয়ে পড়তো–আহা কি মধুর দৃশ্য। ওরা কথাও বলতো কি সুন্দর করে—ঐ দেখ পাগলা। ঐ যে পাগলা। ও মাগো, পাগলা হাসে। কি ভয়ংকর! পাগলা হাসছে।

    নসু হাসতো ঠিকই। এরকম সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে দেখলে না হেসে পারা যায়? হাসার কারণেই শৃঙ্খলায় গন্ডগোল হয়ে গেলো। সে সবার নজরে পড়ে গেলো। মারের চোটে জীবন যাওয়ার উপক্রম। মারের সঙ্গে কি সব কঠিন কঠিন কথাবল হারামজাদা আর মেয়েছেলের দিকে নজর দিবি? জাতে পাগল তালে ঠিক। জায়গামত চলে আসে। হারামজাদা চোখ গেলে ফেলব, তখন জন্মের দেখা দেখবি।

    নসু বলতে বাধ্য হয়েছে–সে আর আসবে না। সে থাকবে শৃঙ্খলার ভেতরে।

    সবচে বেশী শৃঙ্খলা মেনে চলতে হয় একজন পাগলকে। অন্য কেউ শৃঙ্খলা ভাঙলে কোন অসুবিধা নেই, পাগল ভাঙ্গলেই সমস্যা। দরকার কি? অন্যসব পাগলদের মত সেও ঝামেলাহীন জীবন পছন্দ করে। সারা দিন মনের আনন্দে পৃথিবীর শৃঙ্খলা দেখা। রাতে পায়ের কাছে কালো রঙের কুকুর নিয়ে সুখে দ্রিা। খাওয়া দাওয়া কোন সমস্যা না। হোটেল মালিকরা পাগল পছন্দ করে। পাগলদের খাওয়ালে বিক্রি ভাল হয়। হোটেল চালু থাকে। আয় উন্নতি হয়। কাজেই পাগলদের জন্য হোটেল ভাগ করা থাকে। একেক পাগলের জন্যে একেক হোটেল। নসুর ভাগের হোটেলটার নাম–নিউ ঢাকা কাবাব হাউস। নসু গভীর রাতে কাবাব হাউসের সামনে দাঁড়ায়। তাকে কিছু বলতে হয় না। তাকে দেখা মাত্র হোটেলের মালিক বলে–আসছেরে, নসু পাগলা আসছে। তখন বড় একটা এনামেলের গামলায় আধ গামলা খাবার তাকে দেয়া হয়। কাস্টমা’ররা প্রচুর খাবার নষ্ট করে, তার একটা অংশ নসু পায়। শিক কাবাব, নান রুটি, খানিকটা পরোটা। মুরগীর মাংস। নসুর কাছ থেকে খানিকটা পায় তার কুকুর। দুজনই মহা তৃপ্তিতে খায়। হোটেলের মালিক এই সময় তার সঙ্গে টুকটাক কিছু কথা বলেন। খাবার সময় নসুর কথা বলতে ইচ্ছা করে না। তবু সে বলে। তার কথা শুনতে লোকটা পছন্দ করে। কি আর করা।

    কেমন আছিসরে নসু?

    জ্বে, আছি ভাল।

    দেশে কবে যেন যাবি?

    মাথাটা ঠিক হলেই চলে যাব।

    দেশে আছে কে?

    বউ আছে। পুলাপান আছে।

    দেশ কোথায়?

    স্মরণ নাই।

    স্মরণ না থাকলে যাবি কি ভাবে?

    বউ আইসা নিয়া যাবে।

    নসুর এই কথাতে হোটেল মালিক হো হো করে হাসে। তার সঙ্গে অন্যরাও হাসে। এর মধ্যে হাসির কি আছে নসু বুঝতে পারে না। সে পাগল হবার পর বউ এসে তাকে ঢাকায় ছেড়ে দিয়ে গিয়েছিল। এইটাই নিয়ম–পাগল ঘরে পুষা যায় না। শহরে ছেড়ে দিয়ে আসতে হয়। বউও তাই করেছে, শহরে ছেড়ে দিয়ে গেছে। এত বড় শহর খাওয়া খাদ্যের অসুবিধা হবে না। সে সুখে থাকবে।

    বউ যখন রেখে গেছে বউ নিয়েও যাবে। এটাইতো স্বাভাবিক। স্বাভাবিক কথা শুনে লোকে হাসবে কেন। নসু বড়ই বিরক্ত হয়। তবে বিরক্তি প্রকাশ করে না। পাগলদের একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। তাদের যখন তখন বিরক্তি প্রকাশ করলে চলে না।

    তোর বউ দেখতে কেমনরে নসু?

    আছে, সুন্দর-মুন্দর আছে।

    এই কথাতেও সবাই হাসে। এর মধ্যে হাসির কি আছে তাও নসু বুঝতে পারে না। সে পাগল বলে তার বউ সুন্দর-মুন্দর হতে পারে না?

    নসু ঠিক করে রেখেছে তার বউ যখন তাকে নিতে আসবে তখন এই হোটেলে তাকে নিয়ে আসবে। হোটেল মালিককে দেখিয়ে নিয়ে যাবে সে মিথ্যা কথা বলে নি।

    তোর বউয়ের নাম কিরে?

    নাম বলব না।

    নাম বলবি না কেন? নাম স্মরণ নাই?

    স্মরণ আছে বলব না। পর পুরুষরে পরিবারের নাম বলতে নাই।

    বললে অসুবিধা কি?

    পর পুরুষরে পরিবারের নাম বললে পরিবার অসতী হয়।

    হোটেল মালিক আবারো গলা ফাটিয়ে হাসে। নসুর বিরক্তির সীমা থাকে না।

    বল নসু নাম বল। নাম বললে তোকে ফাইভ ফাইভ সিগারেট খাওয়াব।

    জ্বে না নাম বলব না।

    নসু গম্ভীর হয়ে যায়। পাগল হলেও এইসব বিষয়ে সে খুব সাবধান। ছেলেপুলের নাম জানতে চাইলে সে বলে দেবে কিন্তু পরিবারের নাম বলবে না। মুশকিল হচ্ছে ছেলেপুলের নাম তার স্মরণ নাই। শুধু পরিবারের নামই স্মরণ আছে। তার পরিবারের নাম শরুফা।

    শরুফার কথা সে দিনে কখনো মনে করার চেষ্টা করে না। সারা দিন সে শহরে ঘুরে বেড়ায়, শহরের শৃঙ্খলা দেখে। তার বড় ভাল লাগে। প্রতিদিনই চোখের সামনে কত শিক্ষনীয় ব্যাপার ঘটে যায়। নসুর নতুন নতুন জিনিস শিখতে ভাল লাগে। যেমন মাত্র কয়েকদিন আগে সে একটা নতুন জিনিস শিখল–ট্রাফিক পুলিশ যখন দুহাত তুলে তখন রিকশা এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় কিন্তু সাইকেল চলে। কত দিন ধরে সে এই শহরে আছে কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তার আগে চোখে পড়েনি। যখন চোখে পড়ল তখন বিষ্ময় ও আনন্দে সে অভিভূত হয়ে পড়ল। কি বিচিত্র ব্যাপার! ট্রাফিক পুলিশ ট্রাক, বাস, রিকশা সব আটকাতে পারে কিন্তু সাইকেলের মত দুচাকার একটা সামান্য জিনিস আটকাতে পারে না। তখন শৃঙ্খলার মধ্যে একটা। গন্ডগোল হয়ে যায়। নসুর খুব ইচ্ছা করছিল এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা সে তার কুকুরটাকে বুঝিয়ে দেয়। সেটা সম্ভব না। আল্লাহ পাক পশুদের প্রতি তেমন দয়া। করেননি। শৃঙ্খলার ব্যাপারটা তাদের বোঝার ক্ষমতা দেননি। নসুর সেদিন তার কুকুরটার প্রতি বড় মায়া লেগেছিল। আহারে অবোধ পশু।

    নসু ঠিক করে রেখেছে যেদিন সে ভাল হয়ে দেশের বাড়িতে যাবে কুকুরটাকেও নিয়ে যাবে। গ্রামদেশে শহরের মত খাওয়া খাদ্য নাই, তা কি আর করা। অবোধ একটা পশুকে সেতো আর ফেলে রেখে যেতে পারে না।

    নসু সারা দিন হাঁটে। মজা করে চারপাশের শৃঙ্খলা দেখে। রাতে ফুটপাতের কোন একটা নিরাপদ কোনায় লম্বা হয়ে শুয়ে পড়ে। তার খুব ভাল ঘুম হয়। হঠাৎ হঠাৎ কোন কোন রাতে ঘুম ভেঙ্গে যায়। আচমকা মনে হয় শৃঙ্খলায় কোন গন্ডগোল হয়নি তো? কয়েক মুহূর্ত সে আতংকে অস্থির হয়ে থাকে। আঁ আঁ করে বিকট চিৎকার দিতে ইচ্ছা করে। তখনই কুকুরটা কুঁই কুঁই করে শব্দ করে। নসুর মনে হয়–সব ঠিক আছে। শৃঙ্খলা বজায় আছে। কুকুরটার সঙ্গে সে তখন দুএকটা কথা বলে। সে জানে মানুষের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক পশুদের দেননি। তারপরেও কথা বলে। কথা বলতে তার ভাল লাগে–আমার পরিবার যখন আমারে নিতে আসবো তখন তোরেও ইনশাল্লাহ নিয়া যাব। কোন চিন্তা করিস না। আমার পরিবারের নাম হইল–শরুফা। পরিবারের নাম মুখে আনার জন্যে নসু খানিকটা লজ্জা বোধ করে। কাজটা ঠিক হয়নি। তারপরেও তার ভাল লাগে। শরুফার বিষয়ে আরো দুএকটা কথা তার বলতে ইচ্ছা করে। সে বলে না। পশুরা মানুষের জটিল কথা বুঝবে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। তাদের জগতে একটা বিশৃঙ্খলা তৈরী হবে। কি দরকার?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশিশুসাহিত্য – হুমায়ূন আহমেদ
    Next Article বলপয়েন্ট – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }