Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জালালগীতিকা সমগ্ৰ – যতীন সরকার সম্পাদিত

    অসম্পূর্ণ বই এক পাতা গল্প95 Mins Read0
    ⤶ ⤷

    আত্মতত্ত্ব (জালালগীতিকা)

    এক

    আমার আমার, কে কয় কারে ভাবতে গেল চিরকাল,
    আমি আদি, আমি অন্ত- আমার নামটি রুহুজ্জামাল ॥
    আমারি এশকের তুফান, আমার লাগি হয় পেরেশান,
    আবাদ করলাম সারে জাহান, আবুল বাশার বিন্দু-জালাল ॥
    আমিময় অনন্ত বিশ্ব— আমি বাতিন আমি দৃশ্য,
    আমি আমার গুরু শিষ্য, ইহকাল কি পরকাল ॥
    আমার লাগি আমি খাড়া, আমার স্বভাব হয় অধরা,
    আমি জিতা, আমিই মরা- আমার নাহি তাল-বেতাল ॥
    আমি লায়লি আমি মজনু, আমার ভাবনায় কাষ্ঠতনু,
    আমি ইউছুফ, মুই জোলেখা, শিরি-ফরহাদ কেঁদে বেহাল ॥
    আমি রোমের মৌলানা, শাম্‌ছ-তরেজ দেওয়ানা,
    “জুম্‌লে-আলম” মোর শাহানা, খাজা, সুলতান, শাহ-জালাল ॥
    আমার বান্ধা কারাগারে আমিই বদ্ধ অন্ধকারে,
    মনের কথা বলবনারে, কেঁদে কহে দীন জালাল ॥

    দুই

    আমারে কেউ চিনতে গেলে, সোজা রাস্তা হয় যে বেঁকা,
    বয়সে খোদ খোদার বড়, নামটি কিন্তু নিচে লেখা ॥
    একং দশং শতং হাজার, চৌরাশি লাখের বাজার,
    সকল ঘরে দোকান দার, আমি মাত্র আছি একা॥
    দেখতে আমার মুখের হাসি, কত বেটা জঙ্গলবাসী,
    লইয়াছে পিরিতের ফাঁসি, তবু নাহি পাইল দেখা॥
    মুনশি আর মৌলানা কাজি, আমি সবার নায়ের মাঝি,
    আমার ছিফত লেখতে আজি, অন্ত পায়না হাদিছ-ফেকা ॥
    আমি রাখছি খোদার নাম, খোদায় করে আমার কাম,
    জালালে কয় সব বুঝিলাম, ভুল ভাঙিতেই বিষম ঠেকা ॥

    তিন

    আমি বিনে কে বা তুমি দয়াল সাঁই;
    যদি আমি নাহি থাকি, তোমার জায়গা ভবে নাই ॥
    যা করেছ আমায় নিয়ে, সৃষ্টিকে সৌন্দর্য দিয়ে;
    প্রাণে-প্রাণে মিশে গিয়ে, মহা-প্রাণে করছ ঠাঁই ॥
    বিশ্ব-প্রাণের স্বরূপ-ছায়া, আমাতে তোমারি মায়া;
    ছেড়ে দিলে এসব কায়া, তুমি বলতে কিছুই নাই॥
    তুমি যে অনন্ত অসীম, আমাতে হয়েছ সসীম;
    কালী-কৃষ্ণ, করিম-রহিম কত নামে ডাকছি তাই ॥
    যথায় বাগান তথায় কলি, যথা আগুন তথা ছালি;
    কথা শুধু ভিন্ন বলি, আসলে এক বুঝতে পাই ॥
    মস্ত বড় প্রেম শিখিয়ে, তুমি গেছ আমি হয়ে;
    ভুলের জালে ঘেরাও দিয়ে, ঘুম পাড়ায়ে খেলছ লাই ॥
    জালাল কয় সেই ঘুমে থেকে, ঘর পোড়া যায় স্বপ্নে দেখে;
    গলা ভাঙ্গছি ডেকে ডেকে, শক্তি নাই যে উঠে পালাই ॥

    চার

    ও মন–চিনবে তারে কেমন করে,
    তার সনে তোর উঠা-পড়া, দেখলে না তুই নয়ন ভরে ॥
    চিনতে যদি মনে ধরে, নিজ মূর্তি লও ধ্যান করে,
    যারে চিনবে সে তোর ঘরে, ত্রিবেণিতে নড়ে চড়ে ॥
    দেখছনি তার রং ছুরত, অবিকল তোমারই মত,
    সংসার জুড়ে দেখলে যত, তোর মতো আর দেখছ কারে ॥
    তুমি চল যত দেশে, সেও তো চলে তোমার বেশে,
    তুই হাসিলে সেও যে হাসে, কাঁদিলে তোর অশ্রু ঝরে ॥
    তোর ক্ষুধায় সে খেতে চায়, ঘুমাইলে সে যায় তন্দ্রায়,
    তোর কানে সে শুনিয়ে যায়, তোর মুখে তার বাক্য সরে ॥
    ধান্ধাবাজি ধান্ধার ঘর, জালাল পাগলার কথা ধর,
    “খোদ খোদা” জেনে ঠিক কর, কেবা জন্মে কেবা মরে ॥

    পাঁচ

    স্বভাবে সাকার মানুষ আকার,
    অভাবেতে অবশিষ্ট থাকবে নিরঞ্জন ॥
    শব্দ গন্ধ স্পর্শ আদি, রূপ-রস তার
    চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার,
    অহম্ জ্ঞানে আমার আমার, ভোগবিলাসে লিপ্ত অনুক্ষণ ॥
    মহা-প্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে
    খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকল হৃদয়ে,
    প্রাণ টানে তাই সব সময়ে, নাম নিলে তার জুড়ায় জীবন ॥
    জীবত্বে ফুটিবে যখন সোহহং ব্রহ্ম ভাব
    বিশ্ব-প্রেমের ভাণ্ডারেতে হবে প্রীতি লাভ,
    চায় না তখন কোরান কেতাব স্বপ্ন-রাজ্যের সিংহাসন ॥
    আমিত্ব আরোপ করি দেহধারী জীব
    কর্ম ভেদে নাম ধরেছে ব্রহ্মা-বিষ্ণু-শিব,
    কেহ ধনী কেহ গরিব, যোগ-বিয়োগ আর ভাগ-পূরণ ॥
    জালালে কয় চিন্তা করে বুঝিব আর কত
    অবহেলায় দিন যে আমার হয়ে গেল গত,
    আসল কাজে হই না রত, কাঁচা মাটির করছি যতন।

    ছয়

    সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া
    দিবা অবসানে যাব চলে ॥
    মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন-
    আকাশ পানে কর যদি লোষ্ট্র নিক্ষেপন,
    স্থান না পেয়ে সেথায় তখন
    ফিরে আসে ধরাতলে ॥
    সাগরের জল বাষ্প হইয়া ওঠে অবিরত
    পাহাড় নাইয়ে নদী বইয়ে তাতেই পরিণত,
    এই ভাবেতেই হবে যত
    সৃষ্টি-স্থিতি-লয় সকলে ॥
    ভালো মন্দ দোষ গুণ আধারে ধরায়
    ভুজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায়,
    কাকের বাসায় কোকিলের ছায়
    জাত-বুলি তার আপনি বলে।
    যাহার যেমন মনে ধরে বল আমারে
    পাছের ভয় কি জালাল উদ্দীন রাখে সংসারে?
    জীবের নামে শিব-সাকারে
    ঘুরে বেড়াই কর্মফলে।

    সাত

    জীবনে কি তোমায় কভু চেয়েছিলাম একটি বার?
    দেখাইতে মহিমা         নাহি যার সীমা
    সৃজিলে প্রতিমা অতি চমৎকার ॥
    কি-বা স্বর্গ নরক       বেহেশত দোজখ
    কে বিচারক, কিসেরি আবার?
    কিছুই জানি না       কারেও মানি না
    তুমি যে আমারই আমি যে তোমার ॥
    তোমারি আগমন      আমারি জাগরণ
    জীবন মরণ সকলি তোমার ॥
    হাসি কাঁদি নাচি গাই      পুলকে বেড়াই
    কইতে কথা শেষ নাই, রহস্য অপার ॥
    কোলে নিয়ে আছ কোলে পড়ে আছি ভুলে
    ভাবিয়ে দেখি মূলে ঘুচায়ে আঁধার,
    তুমি উপর কিম্বা নিচে      আগে নইলে পিছে
    এ-সব কথা মিছে স্বরূপ সংসার ॥

    আট

    অনেক দিনের পাগল আমি, ঘুরে বেড়াই তার তালাশে;
    শতকে একটা সত্য কথা, শুনলে আবার মরায় হাসে ॥
    হাঁটি পিছন দিকে চাইয়ে, শুকনাতে যাই তরী বাইয়ে;
    পেট ভরে তিন বেলা খাইয়ে, দিনটা কাটাই উপবাসে ॥
    রাজা বাদশা উজির নাজির, সবাই মোর খেদমতে হাজির;
    জরু-লাড়কা মন বাবাজির, তখত আমার জলে ভাসে ॥
    দালানকোঠায় মানুষ নাই, বন-জঙ্গলে গেছে সবাই;
    পুড়ে যদি হইতাম ছাই, উড়ে যাইতাম ঐ আকাশে ॥
    দুনিয়ার সব আমার গড়া, পৃথিবী মোর পেটে ভরা;
    মরব বলে জেতা মরা, গোর খুদতেছি বাতাসে ॥
    জালালে কয় ওরে বেটা, তোর মত আর ভাল কেটা;
    চিনতে লাগে বিষম ল্যাঠা, কেবল মাত্র অবিশ্বাসে ॥

    নয়

    আসল নামটি কী হয় তোমার, জানতে আমি জিজ্ঞাস করি,
    এক বিনে যার দুই মিলে না, সেই শব্দ কই বিশ্ব জুড়ি॥
    ফলে কিন্তু নাম নাই তোমার, ডাকছে মানুষ নানা প্রকার,
    তবে তুমি কেটা আবার, মিথ্যা নামের ছড়াছড়ি ॥
    নিশ্বাস করে চলাচল, নষ্ট করে আয়ুর বল,
    নিরক্ষর ধ্বনি কেবল, সে কি নামের পড়া-পড়ি?
    আমাতে তোর কী অধিকার, আমি-যে কেবলই আমার,
    এভাব-সেভাব স্বভাব আমার, স্বভাবেরই মরা মরি ॥
    আমি গেলেই গেল সকল, জালাল কয় মোর নামটি কেবল,
    থাকবে বাকি, তুই রসাতল, ছুটবে যেদিন ধরাধরি;

    দশ

    সদায় তোমার নামটি শুনি-ওহে ধনী
    সারাটা জগৎ জুড়ে;
    কোথায় বা থাক তুমি—অন্তর্যামী
    জগৎ-স্বামী কই তোমারে-
    আমায় তুমি কোলে লয়ে, আছ বয়ে
    আমার কোলেই জনম ভরে ॥
    তুমি বা কে আমি বা কে-কোথায় থেকে
    পথ দেখাইয়ে অন্ধকারে-
    ফেলে দেও এই কি ধারা? বুদ্ধিহারা
    এক্কেবারে করছ মোরে ॥
    লাগছে বিষম ঠেলাঠেলি-যার তার বুলি
    বলছি সবেই সমস্বরে-
    আমি-তুমি আসল নকল, কথায় কেবল
    আলেক সাঁই বলছি তোরে ॥
    যে করে এই ভুল সংশোধন-সে মহাজন
    শমন এলেও যায়গে দূরে-
    পেয়ে শুধু নরাকৃতি, পশুবৃত্তি
    জালাল পাগলার মনটা ঘুরে ॥

    এগারো

    মন পাখি তুই তারে ডাকি, কেন ভাস আঁখিজলে,
    তারে ডাকলে আগুন জ্বলে ॥
    ডাক ছেড়ে দেও ডাকিও না, ভাব ছেড়ে দেও ভাবিও না,
    সাধন ছাড় সাধিও না, সাধলে উজান চলে ॥
    যে-পথে যাইতে মানা, সেই পথেই হও রওয়ানা,
    নিষেধ-আজ্ঞায় কান দিও না, চল উল্টা কলে ॥
    সিদ্ধ পুরুষ ভবে যারা, উল্টা পথেই গেছে তারা,
    এই তার স্বভাবের ধারা, হাসে ভাসাইয়ে অকূলে ॥
    পথে গেলে পন্থ ভুলায়, খুঁজিলে সে অমনি পলায়,
    খুশি থাকে অবাধ্যতায়, মান করিলে কোলে তুলে ॥

    বারো

    মনে যা চায় করবি না কেন, ভয় পেয়েছ কার কথায়?
    স্পৃহাশূন্য না হইলে, আসতে হবে ফের দুনিয়ায় ॥
    আমিত্ব রূপান্তর করি, হবে দেহধারী
    কাঙ্গাল হলে কষ্ট ভারি, ধনী সুখে কাল কাটায় ॥
    কর্মফলের আশ্রয় করে, জন্ম নিবে ঘরে ঘরে
    রোম শ্যাম কি চীন শহরে, ঠিক নাহিরে কোন জায়গায় ॥
    আশি লক্ষ যোনির শেষে, আসিয়াছ মানুষ বেশে
    আর যাবে না সেই দেশে, শৃগাল হয়ে বন জঙ্গলায় ॥
    দুটানা ভাব ছেড়ে দিয়া, মানুষ কোনটা লও চিনিয়া
    জালালে কয় প্রাণ সঁপিয়া দেওগে গুরুর রাঙা পায় ॥

    তেরো

    সাধন ভজন পারব না আর, মনটা যদি ঠিক না হবে;
    উপর হতে নিচই ভাল, পড়ে আছি খুব নীরবে ॥
    আমি একটা জেতা-মরা, পঞ্চভূতে দেহ গড়া
    মধ্যে একটা বাতাস ভরা, তার কি আবার হিসাব লবে?
    নিতে গেলে ভাব-কান্তি, দুঃখ বিনে আর নাহি শান্তি,
    লোকসান ভিন্ন কড়া ক্রান্তি, স্বার্থ কে পেয়েছে কবে ॥
    পার যদি মোরে টেনে নিতে, মনটাকে ঠিক করে দিতে
    জালাল কয় তোর নাম জপিতে, কোনও মতে পারি তবে ॥

    চৌদ্দ

    মন পাগল তুই যা বুঝিলে তাই হবে তোর শেষ কালে;
    সত্য-মিথ্যা আবোল-তাবোল, কত কিছুই লোকে বলে ॥
    ন্যায়-অন্যায় করে বিচার, আপন মতে থাক এবার
    খাটিবে না কারও অধিকার, আত্মশক্তি জেগে উঠলে ॥
    যে সাক্ষী দিতেছে প্রাণে, সবই সত্য এই জীবনে
    মিছে তবে কী কারণে, ভাবা-গোনা হৃৎকমলে;
    বিশ্বাস করে হও সাহসী, আপনি বাজবে ভাবের বাঁশি
    কাজ নাহি আর মক্কা কাশী, ভেবে জালাল উদ্দীন বলে ॥

    ⤶ ⤷
    1 2 3
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসরস গল্পসমগ্র – অজেয় রায় (অসম্পূর্ণ)
    Next Article শহর খুলনার আদি পর্ব – আবুল কালাম সামসুদ্দিন

    Related Articles

    অসম্পূর্ণ বই

    রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    রান্না খাদ্য পুষ্টি – সিদ্দিকা কবীর

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    শহর খুলনার আদি পর্ব – আবুল কালাম সামসুদ্দিন

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    সরস গল্পসমগ্র – অজেয় রায় (অসম্পূর্ণ)

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    অলৌকিক ও রোমাঞ্চ সমগ্র – অজেয় রায় (অসম্পূর্ণ)

    January 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }